সার্চ কমিটি প্রকাশ করল প্রস্তাবিত নামের তালিকা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি।

ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নাম সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মোট ৩২২ জনের নাম পাওয়া গেছে।

সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

সার্চ কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণভাবে নাম প্রস্তাবের আহ্বান জানানো হয়।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে নাম প্রস্তাবের আমন্ত্রণ জানায় সার্চ কমিটি। অন্যদিকে তিন ধাপে দেশের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়।

সার্চ কমিটির সঙ্গে তিন দফার বৈঠকে অংশ নেন- শিক্ষাবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট নাগরিকরা।

আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। এ হিসাবে সার্চ কমিটির হাতে সময় আছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

কমিটি সিইসি পদের জন্য ২টি ও ইসি পদে ৮ জনের নাম প্রস্তাব করবে। এর মধ্য থেকে একজন সিইসি ও সর্বোচ্চ চারজন ইসি সদস্য বেছে নেবেন রাষ্ট্রপতি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

।। সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা ।।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রামপালে ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৪ টিতে এখোনো নির্মিত হয়নি শহীদ মিনার

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (১৪ ফেব্রুয়ারী সোমবার)  উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল।এছাড়াও সভায় কমিটির অন্য সদস্য কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাসেম, জমিরুল ইসলাম ও আতিকুর রহমান বকুল, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে পৌর শহরসহ উপজেলায় মাদকসেবন ও মোটরসাইকেল চুরি বৃদ্ধির সমস্যাটি তুলে ধরেন। এইসাথে তারা পৌর শহরে বেপরোয়া যানবাহন চালানোর কথাও বলেন। ওসি তার বক্তব্যে মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকার কথা বলেন। এইসাথে তিনি মোটরসাইকেল চুরি রোধে থানায় অভিযোগ করার কথা বলেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জাহিদুল ইসলাম রোমানের মা আর বেঁচে নেই।। নূর হোসেন পাটওয়ারীর শোক

 

জাহিদুল ইসলাম রোমানের মা আর বেঁচে নেই।। নূর হোসেন পাটওয়ারীর শোক

মোঃ হোসেন গাজী।।

মুক্তিযুদ্ধে সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারনম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মা সায়েরা খাতুন আর বেঁচে নেই। (ইন্নালিল্লাহি…. রাজিউন)।

১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি ঢাকায় বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এর আগে বেশ কয়েকদিন ধরে তিনি করনা আক্রান্ত হয়ে উল্লেখাত হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

আজ সোমবার বাদ এশা চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জের চরকুমুড়িয়া এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মরহুমা সায়রা খাতুনের মৃত্যুতে চাঁদপুর টাইমস পরিবার গভীর শোক জানিয়েছেন। তাৎক্ষণিক এক শোকবার্তায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী  সাবেক এমপি এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. সিরাজুল ইসলাম সাহেবের সহধর্মিনীর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, মরহুমা সায়েরা খাতুনের স্বামী মরহুম অ্যাড. সিরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের সংগঠক,মহকুমা সংগ্রাম পরিষদের আহব্বায়ক, ফরিদগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর মহকুমা এবং পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ১৯৭০ সালে উপনির্বাচনে কুমিল্লা-২৫ অঞ্চল থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। অ্যাড. সিরাজুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার স্ত্রী মরহুমা সায়েরা খাতুন পাশে থেকে প্রেরণা যুগিয়েছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিএফডিসি নিয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চনের পরিকল্পনা কি…

বিএফডিসি নিয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চনের পরিকল্পনা কি…

//বিনোদন প্রতিবেদক//

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘যদি প্রযোজকদের ফিরিয়ে আনতে না পারি, তা হলে আমার মুখ থাকবে না।’

শনিবার রাতে রাজধানী একটি পাঁচতারকা হোটেলে মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা বলেন তিনি।

অনন্য মামুনের পরিচালনায় ‘মায়ায় বেঁধেছ’ শিরোনামে মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন।  এতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব ও প্রযোজক সমিতির সাবেক নেতা কামাল মোহাম্মদ কিবরিয়া।

‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত তারকা বলেন, ‘আমাদের একসময়ের নামিদামি প্রযোজকরা সিনেমা ছেড়ে চলে গেছেন। শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি বলেছিলাম— আমরা সবাই মিলে এই জায়গাটাকে এগিয়ে নেব। এখন নির্বাচিত হয়েছি, এখন যদি সেসব প্রযোজককে ফিরিয়ে আনতে না পারি, অন্তত একটি করে সিনেমাও যদি তারা তৈরি না করেন, তা হলে আমার মুখ থাকবে না।’

এ কথা বলেই নির্মাতা অনন্য মামুনকে নতুন কোনো সিনেমা নির্মাণের ঘোষণা দিতে আহ্বান জানান এ চিত্রনায়ক।

ইলিয়াস কাঞ্চনের আহ্বানে সাড়াও দেন অনন্য মামুন। জানান, শিগগিরই তার এই নতুন প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি ছবির ঘোষণা দেবে।

এ সময় নতুন অভিনয়শিল্পীদের প্রতি গুরুত্ব দিতে বলেন ইলিয়াস কাঞ্চন।  বলিউড, টালিউডের উদাহরণ টানেন। বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে নতুন নতুন তারকাদের যেভাবে সিনেমায় উপস্থাপন করা হয়, তারা কিন্তু হারিয়ে যান না। সেভাবেই আমাদের চলচ্চিত্রে নতুনদের নিয়ে কাজ করতে হবে। তা হলে আমাদের ভালো ভালো শিল্পী তৈরি হবে, তৈরি হবে ভালো চলচ্চিত্র।’

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুবিতে ২৪ কোটি টাকা ব্যয়ে সুলতানা কামাল জিমনেশিয়াম নির্মাণের উদ্বোধন

 

৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে জানাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

রোববার রাতে এ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। খবর- বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে সেনা মোতায়েন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হলেও তা উপেক্ষা করেছে রাশিয়া। ফলে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে।

দিমিত্র কুলেবা জানান, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) সদস্যরা নিরাপত্তা ইস্যুতে ভিয়েনা চুক্তিতে সই করেছে। ওই সংস্থার সদস্য রাশিয়াও। সে জন্য ভিয়েনা চুক্তি অনুসারে ইউক্রেন শুক্রবার রাশিয়ার কাছে সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে।

তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি ওএসসিই এলাকায় নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে, তা হলে তাদের অবশ্যই উত্তেজনা নিরসনে সামরিক স্বচ্ছতার প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং সবার নিরাপত্তা জোরদার করতে হবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে কার্যত দেশটির তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে রাশিয়া। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে, এরই মধ্যে ইউক্রেনের তিন দিকে অর্থাৎ বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ায় ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো। তবে দেশটিতে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। যে কোনো মুহূর্তে রাশিয়া দেশটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ১২টিরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের দূতাবাসকর্মীদেরও সরিয়ে নিয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘ভীতি’ ছড়ানোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে, এমন কোনো প্রমাণ নেই।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

পিরোজপুর শহরে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,  কোটি টাকার ক্ষতি

পিরোজপুর শহরে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,  কোটি টাকার ক্ষতি

//নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুর শহরে প্রধান সড়কের পাশের সারিবদ্ধ বেশ কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার রাতে সদর রোডে ডায়মন্ড সুইটমিট দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ডায়মন্ড সুইটমিট দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাসুম বেকারি, রুমী ফটোস্ট্যাট, গাজী সু স্টোর, প্রিয়াঙ্কা ফটোষ্ট্যাটসহ আরও কিছু দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আমরা খবর পেয়ে শহরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে কাজে নাজিরপুর ও ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে ডায়মন্ড সুইটমিটের দোকান থেকে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা জানিয়েছেন, পুলিশ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে, তদন্ত চলছে। তবে কারো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় সরকারিভাবে প্রতি ক্ষতিগ্রস্থকে ১০ হাজার টাকা করে প্রাথমিক অর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইয়েমেনে ৫ জাতিসংঘ কর্মী অপহৃত।। একজন বাংলাদেশী

ইয়েমেনে ৫ জাতিসংঘ কর্মী অপহৃত।। একজন বাংলাদেশী

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার নাম একেএম সুফিউল আনাম।

তিনি ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসাবে কর্মরত। ডয়েচে ভেলে। সুফিউল আনামের পরিবারের বরাতে এসব তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন জাতিসংঘের উচ্চ পদে কর্মরত আরেক বাংলাদেশি কর্মকর্তা। তিনি রোববার দুপুরে সুফিউলের পরিবারের সঙ্গে কথা বলেন।

কাজ শেষে এডেনে ফেরার সময় শুক্রবার জাতিসংঘের ৫ কর্মী অপহৃত হন। জাতিসংঘ স্থানীয় সময় শনিবার বিষয়টি জানিয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সুফিউল ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন। তার সঙ্গে অপহরণ হওয়া বাকিরা ইয়েমেনেরই নাগরিক। একমাত্র সুফিউলই বিদেশি।

জাতিসংঘের পক্ষ থেকে নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সুফিউলের প্রয়োজনীয় ওষুধপত্রের নাম নেওয়া হয়েছে। সুফিউল পুরোপুরি সুস্থ আছেন বলে তাদের জানানো হয়েছে। স্থানীয় একটি গোষ্ঠী অপহরণ করেছে বলে তাদের প্রাথমিকভাবে জানানো হয়েছে।

সুফিউলের স্ত্রী ঢাকাতেই থাকেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা বর্তমানে প্রবাসী। ২০ বছর আগে সুফিউল জাতিসংঘে যোগ দেন।

ষাটোর্ধ্ব সুফিউলের কিছুদিনের মধ্যেই অবসরে যাওয়ার কথা। ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, আবিয়ান প্রদেশে ওই পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে।

তাদের মুক্তি নিশ্চিত করতে ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছে জাতিসংঘ। ২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান চলছে।

২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ওই বছরের মার্চ থেকে অভিযান শুরু করে সৌদি জোট। ইয়েমেন সংঘাতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মস্তিষ্কে চিপ বসানো ২৩টি বানরের মধ্যে ১৫ বানর মারা গেছে

আইপিএল-এর মেগা নিলাম শেষ ।।কোন দল কাদের কিনল তার তালিকা দেখে নিন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

আইপিএল-এর মেগা নিলাম শেষ।

দু’দিন ধরে চলা আইপিএল-এর মেগা নিলাম অবশেষে শেষ। চেন্নাই, কলকাতা, মুম্বই, পঞ্জাব ২৫টি ক্রিকেটারের কোটা সম্পূর্ণ করেছে।

।।তালিকা দেখে নিন।।

আমন খান কলকাতায়

২০ লাখে কিনল কলকাতা। তাদের ২৫টি ক্রিকেটার হয়ে গিয়েছে।

 

ডেভিড উইলি বেঙ্গালুরুতে

২ কোটি টাকায় কিনল তারা।

 

ফিন অ্যালেন মুম্বইয়ে

৭৫ লাখে কিনল তারা।

 

লুভনিৎ সিসোদিয়া বেঙ্গালুরুতে

২০ লাখে কিনল তারা।

 

আরিয়ান জুয়াল মুম্বইয়ে

২০ লাখে কিনল তারা।

 

সুদর্শন গুজরাতে

২০ লাখে সাই সুদর্শনকে নিল গুজরাত।

 

সিদ্ধার্থ কৌল বেঙ্গালুরুতে

৭৫ লাখে কিনল তারা।

 

ড্যারিল মিচেল রাজস্থানে

৭৫ লাখে কিনল তারা।

 

রাসি ভ্যান ডার ডুসেন রাজস্থানে

১ কোটিতে তাঁকে নিল রাজস্থান।

 

ভিকি অস্তবাল দিল্লিতে

২০ লক্ষে দিল্লিতে।

 

ইশান্ত শর্মা অবিক্রিত

এবারও কেউ নিল না তাঁকে।

 

নেথান কুল্টার-নাইল রাজস্থানে

২ কোটিতে নিল তারা।

 

জিমি নিশাম রাজস্থানে

১.৫ কোটিতে কিনল তারা।

 

উমেশ যাদবও কলকাতায়

২ কোটিতে উমেশকে নিল কলকাতা।

 

মহম্মদ নবি কলকাতায়

১ কোটিতে আফগান স্পিনারকে নিল কলকাতা।

 

শুভম গারওয়াল রাজস্থানে

২০ লাখে কিনল তারা।

 

অর্জুন তেন্ডুলকর মুম্বইয়ে

শেষ বেলার ৩০ লাখে সচিন-পুত্রকে কিনে নিল মুম্বই।

 

সঞ্চালক এডমিডেস ফিরলেন শেষ রাউন্ডের জন্য

সরে দাঁড়ালেন চারু শর্মা। শেষ রাউন্ডের জন্য নিলাম করবেন এডমিডেস।

 

কে ভগৎ বর্মা চেন্নাইয়ে

২০ লাখে কিনল তারা। তাদের টাকা শেষ।

 

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার দিঘলিয়ায় নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করলেন সারমিন সালাম

খুলনায় পুলিশের এসআইর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ স্ত্রীর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ওপেন হাউজ ডে পালিত

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় থানা চত্বরে (১৩ ফ্রেবুয়ারি রবিবার ) বিকাল ৪ টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানা পুলিশের আয়োজনে ওসি এস এম জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং উন্মুক্ত উপস্থিত সকলের প্রশ্নের জবাব দেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,আ’লীগ সভাপতি ও অধ্যাক্ষ সইদুল হক, আ” লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা কমিনিউটি পুলিশিংডের সভাপতি আহমেদ হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ প্রমুখ।

এছাড়াও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন শরৎ চন্দ্র,  পৌর কাউন্সিলবৃন্দ, থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ ও আানসার সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত বক্তব্যে বক্তারা উপজেলার বিভিন্ন ধরনের মিথ্যা হয়রানি মূলক মামলা, বিভিন্ন যানজট, বিভিন্ন জায়গায় মাদক,জুয়া, ইত্যাদি বেড়েই চলেছে।এসব অপরাধ দমনে থানা আইনশৃংখলা বাহিনীর প্রতি জোর আহবান জানান। সেদিকে লক্ষ্য রাখতে হবে পুলিশকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ।পরে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে  ৬০ জন অসহায়  শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৮

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর,জিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত এবং নিয়মিত মামলার আসামীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রোববার গ্রেফতার কৃতদের আদালতে প্রেরন করা হযেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে  থানার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে সিআর, জিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৬ জন এবং নিয়মিত মামলায় ২ জন আসামীকে গ্রেপ্তার করেন ।

থানার এস,আই হাফিজুর রহমান,এসআই কাজলসহ পুলিশ সদস‍্যরা রাতভোর অভিযান পরিচালনা করে জিআর মামলার আসামি ধামালিয়া গ্রামের রত্না বেগম,জিলেরডাঙ্গা গ্রামের হুমায়ারা বেগম,চন্ডিপুর গ্রামের রেজাউল ইসলাম,খড়িয়া গ্রামের ইব্রাহীম গাইন,রুদাঘরা গ্রামের এস,এম দ্বীন মোহাম্মদ,শরাফপুর গ্রামের আবদুর রাজ্জাক গাজী,জিআর মামলার আসামি বরুনা পূর্বপাড়া এলাকার মেহেদী হাসান সাগর,শাহাপুর গ্রামের শামীম গাজী,চাকুন্দিয়া গ্রামের আবুল কালাম শেখ,টোলনা গ্রামের সুন্দরী বেগম,চাকুন্দিয়া গ্রামের ইমরান হোসেন গাজী,টোলনা গ্রামের আবদুর রউফ বিশ্বাস,বরুনা গ্রামের জাহাতাপ বিশ্বাস,টোলনা গ্রামের মিনা বেগম ও আফজাল বিশ্বাস,শরাফপুর গ্রামের আবদুর রাজ্জাক।

এছাড়া থানার নিয়মিত মামলার আসামি রাতুল ফকির ও মিতুল ফকিরকে গ্রেপ্তার করা হয়।  থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।