নীলফামারীর ডোমারে স্থানীয় সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার” এর অনলাইন পোর্টাল এর শুভ উদ্বোধন ও সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ফেব্রুয়ারী শনিবার সন্ধায় ডোমার বাজারস্ত সংগঠনটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি মূলক আলোচনায় “হদয়ে ডোমার” সভাপতি রাশেদুল ইসলাম আপেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাকিব আল আকাশ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন “হৃদয়ে ডোমার” এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান হাবিব,”হৃদয়ে ডোমার” এর সহ সভাপতি ও ডোমার আইডিয়াল একাডেমীর শিক্ষক সিদ্দিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দৈনিক আলোর সন্ধান এর প্রকাসক মোঃ মোস্তাফিজুর রহমান এবং সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক সমাচার প্রতিনিধি রিমুন চৌধুরী প্রমূখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন “হৃদয়ে ডোমার”এর সিনিয়র সহ সভাপতি শাহিনুর রহমান সজিব, সহ সাধারণ সম্পাদক আনজারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন রায়, সহ দপ্তর সম্পাদক নাজমুল হক, গোমনাতী ইউনিয়নের আহ্বায়ক মিজান সিদ্দিক, নির্বাহী সদস্য ও বোড়াগাড়ী ইউনিয়ন আহবায়ক সাজু ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামরুল ইসলাম আরেফি, পাঙ্গা মুটুকপুর ইউনিয়নের আহ্বায়ক জুনায়েত আল হাবিব সহ সংগঠনটির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেত্রীবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে অনুষ্ঠানের তারিখ সময় ও স্থান নির্ধারণ সহ ও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।
তার বিরুদ্ধে এবার বাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগ উঠেছে।
সিনেমার শুটিংয়ের কথা বলে হিন্দু পরিবারের বাড়ি ও ক্লিনিক দখল করেছেন জায়েদ খান, এমন অভিযোগ করেছেন পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক উপাধ্যক্ষ গীতা রানী মজুমদার।
জায়েদ খানকে ভূমিদস্যু উল্লেখ করে গীতা রানী ও তার মেয়ে অনন্যার অভিযোগ, সন্ত্রাসী বাহিনী নিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষে ঢুকে যাবতীয় অর্থ সম্পদ লুটপাট করেন। বর্তমানে তারা পিরোজপুরের সেই বাড়িতে উঠতে না পেরে ঢাকায় অবস্থান করছেন।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব অভিযোগ জানান গীতা রানী মজুমদার।
মানববন্ধনে লিখিত বক্তব্যে গীতা রানী বলেন, ‘আমার স্বামী ডা. বিজয় কৃষ্ণ হাওলাদার পিরোজপুর জেলা সদরের মাছিমপুর বাইপাস সড়কের পাশে ডায়াগনস্টিক সেন্টার আছে। স্বামী সারা জীবনের উপার্জিত অর্থ ও পরিশ্রমে ৪০ শয্যা বিশিষ্ট সার্জিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করে আসছেন। ২০১৬ সালের ২১ মার্চে গভীর রাতে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওবায়দুল হক পিন্টু, জহিরুল হক মনু ওরফে জায়েদ খান এবং শহীদুল হক মিন্টু আমাদের ভবনে আসেন। ৫ম তলায় আমরা যেখানে থাকি সেখানে ’অন্তরজ্বালা’ সিনেমা শুটিংয়ের কথা বলে জায়েদ খান ও তার ভাইয়েরা আমাদের বিভিন্ন কক্ষে অনধিকার প্রবেশ করে। সেখানে আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষে ঢুকে যাবতীয় অর্থ সম্পদ লুটপাট করে। অন্যদিকে আমাদের সার্জিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জোর করে দখল করে। আমার স্বামীকে আমাদের ক্লিনিকের অ্যাম্বুলেন্সে তুলে গুমের উদ্দেশ্যে ঝাটকাঠী গ্রামের এক পুরাতন ভবনে আটক রাখে। পরে তাকে ঝিনাইদহ জেলায় রেললাইনে নির্যাতন করে ফেলে দিয়ে আসে।’
এই ঘটনার চারদিন পর (২৬ মার্চ) পিরোজপুর সদর থানায় এজাহার দায়ের করেন গীতা রানী। যার নাম্বার ২২/৭২।
গীতা রানী বলেন, ‘এতে আরও ক্ষিপ্ত হয়ে জায়েদ খান গং আমাকে ও আমার কলেজ পড়ুয়া মেয়েকে পিস্তল দেখিয়ে ভারতে চলে যেতে হুমকি দেয়। না গেলে আমাদের খুন করা হবে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে বিদ্যুৎ ও পানি সংযোগ লাইন কেটে দেয়।’
গীতা রানী মজুমদার আরও বলেন, এসব ঘটনায় ২০১৮ সালের ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও আইজিপি বরাবর বিচার চেয়ে আবেদন করি। বিষয়টি গণমাধ্যমের নজরে আসলে পত্রিকায় রিপোর্ট প্রকাশ হলে স্বপ্রণোদিত হয়ে মহামান্য হাইকোর্ট আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। আমরা এসময় ঢাকায় অবস্থান করি। ঢাকা থেকে পিরোজপুর বাসায় ফিরে দেখি আমাদের ঘর-বাড়ি ভাংচুর করে জায়েদ খান গং সবকিছু ডাকাতি করে নিয়ে গেছে। এ বিষয়ে ২০১৮ সালের ৬ জুন পিরোজপুর সদর থানায় আরেকটা মামলা দায়ের করি, যার নাম্বার ১৮৫/০৮।
গীতা রানী মজুমদারের মেয়ে অন্যান্য হাওলদার বলেন, ‘উনি (জায়েদ খান) এখনও আমাদের বিরক্ত করছেন। কোন আত্মীয় স্বজনকে আমাদের বাড়িতে আসতে দেন না। খারাপ আচরণ করে। তাই আজকে প্রতিকার চেয়ে এই মানববন্ধন।’
হাইমচর উপজেলার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি’ তে জিপিএ সেরা হাইমচর সরকারি মহাবিদ্যালয়
মোট ৫৪৪ জন পরিক্ষায় অংশ গ্রহন করে ৫৪২ জন উর্ত্তিন হয়েছে। যাদের মধ্যে ২ শিক্ষার্থী পরিক্ষা অংশ গ্রহন করেনি। হাইমচর সরকারি মহাবিদ্যালয় এইচএসসি জিপিএ – ৫ পেয়েছে ৫২ জন। পাশের হার ৯৯.৬৩%।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে জিপিএ সেরা হয়েছেন গন্ডামারা এ,বি,এস ফাযিল মাদ্রাসা। মাদ্রাসায় ৫ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। মাদ্রাসা থেকে ৪০ জন জন পরিক্ষায় অংশ গ্রহন করে ৩৯ জন পাস করে, পাসের ৯৮%।
এছাড়া কুমিল্লা বোর্ডের অধিনে মোয়াজ্জেম হোসেন কলেজ ৩৭৮ জন অংশ গ্রহন করে ৩৭২ জন পাস করে। পাসের হার ৯৮.৪৫%। জিপিএ ৫ পেয়েছে ৯ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসা ৭১ জন পরিক্ষায় অংশ গ্রহন করে ৭১ জন পাস করে। ফলাফল শতভাগ পাস। জিপিএ ৫ পেয়েছে ২ শিক্ষার্থী।
মাদ্রাসা থেকে জিপিএ এ পেয়েছে ২২ জন। কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা শতভাগ সাফল্য লাভ করে। মাদ্রাসা থেকে ৩৮ পরিক্ষা অংশ গ্রহন ৩৮ জন পাস করে।
মাদ্রাসা থেকে একমাত্র জিপিএ ৫ পেয়েছে মোঃ সালাউদ্দিন। হাইমচরে এ বছরে পাসের হারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের জোয়ারে ভাসছে।
এবারের২০২২ এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার মধ্যে সন্তুষজনক ফলাফল অর্জন করেছেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজ।
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী সুজিত রায় নন্দী।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন,ফরক্কাবাদ ডিগ্রি কলেজ শুধু চাঁদপুর সদরের মধ্যে ভালো ফলাফল অর্জন করেনি,জেলার শীর্ষস্থান অধিকারীদের মধ্যেও অন্যতম। তাই এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আগামীতে আরো ভালো ফলাফল অর্জনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
সেই সাথে গভর্নিং বডির সকল সদস্য কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার, শিক্ষাকমন্ডলী,কৃতী শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা কর্মচারীসহ এলাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন সুজিত রায় নন্দী। এবার মোট পরিক্ষার্থী -৩৭৮জন উর্ত্তীন হয়েছে-৩৭২জন, জিপিএ-৫ পেয়েছেন-১১জন, অনুপস্হিত-৬ জন, পাশের হার ৯৮.৪১%।
সড়কে ৩১ বিপজ্জনক বাঁকে নেই কোনো ফলক। সড়কে চলাচল করে অনেক অবৈধ যান।
কক্সবাজার শহর থেকে চকরিয়ার দূরত্ব প্রায় ৫৭ কিলোমিটার। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এই ৫৭ কিলোমিটার অংশে বিপজ্জনক বাঁক রয়েছে ৩১টি। বাঁকগুলোয় নেই দিকচিহ্ন–সংবলিত সাইনবোর্ড কিংবা ফলক। এই মহাসড়কের দুই পাশে রয়েছে ঘন জঙ্গল। এতে দূর থেকে বাঁকগুলো চোখে পড়ে না।
এখানেই শেষ নয়। অনুমোদন না থাকলেও এই মহাসড়কে চলাচল করে অনেক ফিটনেসবিহীন যান ও মহাসড়কে নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা। অনিয়ন্ত্রিত এমন যান চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে অহরহ, বাড়ছে হতাহতের সংখ্যা।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এই ৫৭ কিলোমিটার অংশে বিপজ্জনক বাঁক রয়েছে ৩১টি
এসব যান নিয়ন্ত্রণে কোনো তৎপরতা দেখা যায়নি। লবণবোঝাই ট্রাক চলাচলের সময় সড়কের ওপর ঝড়ে পড়ছে পানি—এমন দৃশ্যও দেখা গেছে। এ প্রসঙ্গে এস আলম পরিবহনের একটি বাসের চালক মোস্তফা কামাল (৪৫) বলেন, এতে সড়ক পিচ্ছিল হচ্ছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির যানগুলোর দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
তবে দিকচিহ্ন–সংবলিত ফলক প্রসঙ্গে সড়ক বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বিপজ্জনক বাঁকগুলোয় আগে সাইন ছিল। কে বা কারা তুলে নিয়ে গেছে।
এই মহাসড়কে দুর্ঘটনার জন্য প্রধানত পাঁচটি কারণকে দায়ী করছে জেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, নিরাপদ সড়ক চাই সংগঠনসহ বিভিন্ন সংস্থা। কারণগুলো হলো ঝুঁকিপূর্ণ বাঁকগুলোয় দিকচিহ্ন–সংবলিত ফলক না থাকা, সড়কে ধারণক্ষমতার অতিরিক্ত ও অবৈধ যানের বেপরোয়া চলাচল, সড়কের ওপর ও পাশে অবৈধ হাটবাজার। এ ছাড়া সড়কে বাঁকগুলোয় বড়বড় খাদ ও দুই পাশে মালামাল স্তূপ করে রাখায় সড়ক সংকুচিত হওয়াকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।
৮ ফেব্রুয়ারি সাম্প্রতিক সময়ের আলোচিত দুর্ঘটনাটি ঘটে এই মহাসড়কে। মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মারা যান স্থানীয় হাসিনাপাড়া গ্রামের সুরেশ চন্দ্র সুশীলের পাঁচ ছেলে অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, এই সড়কের বিভিন্ন স্থানে ৩০টির বেশি অবৈধ হাটবাজার গড়ে তোলা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা, বাস ও ট্রাকস্টেশনও।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, জরুরি ভিত্তিতে সড়কের বিপজ্জনক বাঁকগুলো চিহ্নিত করে দিকচিহ্ন–সংবলিত ফলক লাগানো, অবৈধ হাটবাজার উচ্ছেদ, অবৈধ যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ
৮ ফেব্রুয়ারি সাম্প্রতিক সময়ের আলোচিত দুর্ঘটনাটি ঘটে এই মহাসড়কে। মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মারা যান স্থানীয় হাসিনাপাড়া গ্রামের সুরেশ চন্দ্র সুশীলের পাঁচ ছেলে অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল।
পুলিশ ও নিরাপদ সড়ক চাই সংগঠনের তথ্যমতে, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১ মাস ৮ দিনে এই মহাসড়কের পাঁচটি অংশের বিপজ্জনক বাঁকে ২০টি দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। ২০২১ সালে ২৩৫টি দুর্ঘটনায় মারা গেছেন ৫২ জন, আহত ৫৪০ জন। ২০২০ সালে ২২৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৯ জন। আহত হয়েছেন ৫৫৮ জন।
রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।
গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সার্বিকভাবে পাশের হার ৯৫.২৬। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।
এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।
ফল প্রকাশের পর থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
এ পরীক্ষায় এবার ১৪ লাখ ১৪৫ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর।
এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী উর্ত্তীণ হতে পারেনি।
রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভায়ুচালি যুক্ত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।
এরপর প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে বেলা সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের সার্বিক বিষয় গণমাধ্যমে তুলে ধরেন। সংবাদ সম্মেলনের পর সবার জন্য ফলাফল উন্মুক্ত করা হয়।
২০২১ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। এর আগের বছর ২০২০ সালে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পেয়েছিল। এই হিসেবে জিপিএ-৫ বাড়লো ২৭ হাজার ৩৬২।
সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার। পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।
এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি। পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।
রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।
গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সার্বিকভাবে পাশের হার ৯৫.২৬। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।
এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।
ফল প্রকাশের পর থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
এ পরীক্ষায় এবার ১৪ লাখ ১৪৫ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর।
এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।
আজ প্রকাশ করা হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল । এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। সেখানে ফলাফলের সার-সংক্ষেপ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করবেন।
অন্যান্য বছর তারা এটি শিক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন। করোনা মহামারির কারণে এবারে তা বাতিল করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পাশাপাশি তিনি ফলপ্রকাশের ঘোষণা দেবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এ পরীক্ষায় এবার সর্বমোট ১৪ লাখ ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর। একমাসের মধ্যে এ পরীক্ষার ফলপ্রকাশের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই হিসাবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফলপ্রকাশের কথা। কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত পরীক্ষার উত্তর আসতে বিলম্ব হওয়ায় ফল তৈরিতেও বিঘ্ন ঘটে।
এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানা যাবে। এছাড়া এসএমএস এবং অনলাইনেও ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে।
জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশার বাবা আবুল কালাম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তানজিন তিশার সহ-অভিনেতা তৌসিফ মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার শরীর ভালো থাকলেও হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে ২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন।