চাঁদপুরের হাইমচরে টানা দু’দিনের বৃষ্টিতে ইট ভাটার ব্যাপক ক্ষতি হয়েছে

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

চাঁদপুরের হাইমচরে গত শুক্রবার টানা  দু’দিনের টানা বর্ষণে আমন ফসল ও ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ।

গত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিনভর এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এরপর শুক্রবার দু’দিন বিরামহীন টানা বর্ষণে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে আমন ধান পড়ে গিয়ে এবং মাঠে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার  জানান, ইতিমধ্যে উঁচু জায়গার পাকা ধান কাটা হয়েছে, তবে বেশির ভাগ নীচু এলাকার ধান এখনো কাটতে বাকি রয়েছে।

তিনি বলেন, বৃষ্টির আভাস পাওয়ার পর বৃষ্টির আগেই ধান ও সবজিসহ ফসলের সুরক্ষার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়।

এদিকে ভরা মৌসুম হওয়ায় বিভিন্ন ভাটার বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। পুরাইকাটীস্থ মাতাব্বর ইট ভাটার মালিক নুরুল ইসলাম  নান্টু তিনি জানান আবহাওয়া অনুকূলে থাকায় অনেক আগে ইট কাটা শুরু করা হয়। কিন্তু গত দু’দিনের বৃষ্টিতে সারি করা ও বিছানো অবস্থায় থাকা প্রায় ১০ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় সালেহা ওহাব প্রকল্পের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খুলনার ডুমুরিয়ায় সালেহা ওহাব প্রকল্পের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া প্রতিনিধি//

ডুমুরিয়ায় সালেহা ওহাব প্রকল্পের উদ‍্যেগে ৮ ফেব্রুয়ারি   মঙ্গলবার বিকাল ৩টার  উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শীর্তার্থ মানুষের মাঝে   শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে এক  আলোচনা সভা  সালেহা ওহাব প্রকল্পের সভাপতি নূরুল ইসলাম এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন, আরো বক্তব্য রাখেন সালেহা ওহাব প্রকল্পের ব্যাবস্হাপক পরিচালক আমেরিকা প্রবাসী মোঃ সাইফুল ইসলাম মোড়ল, মাওলানা মাহাবুবুল হাসান, ইউপি সদস্য আব্দুল কাশেম, রাশিদা বেগম, সচিব কামরুজ্জামান প্রমুখ। সভা শেষে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত বিতরন করেন অতিথিবৃন্দরা।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় কৃষকলীগের দুটি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় কৃষকলীগের দুটি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া প্রতিনিধি//

বাংলাদেশ  কৃষকলীগ ১১ ডুমুরিয়া  সদর ইউনিয়ন ও খর্নিয়া ইউনিয়ন  শাখার ত্রি- বাষিক সম্মেলন  ২৬ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া  সদর ইউনিয়ন  কৃষকলীগের আহবায়ক মো: জাকির হোসেন এর সভাপতিত্বে সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা  কৃষকলীগের আহবায়ক অধ‍্যক্ষ ভারপ্রাপ্ত এ এইচ এম আমিনুল ইসলাম, প্রধান অতিথি’র  বক্তব‍্য দেন জেলা কৃষক লীগের সাধারণ  সম্পাদক মো: মানিকউজ্জামান, বিশেষ অতিথির বক্তব‍্য দেন মো: খোরশেদ আলম, এ‍্যাড. মনজুরুল রহমান, শেখ হাতেম আলী , সাইফুল ইসলাম শিশির, প্রধান বক্তার বক্তব‍্য দেন উপজেলা কৃষকলীগের সদস‍্য সচিব অরিন্দম মল্লিক আলোকিত  অতিথি’ র বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা খান আবু বক্কার, নরূল ইসলাম শেখ, খান নজরুল ইসলাম, আছফর হোসেন জোয়াদ্দার, উপজেলা  যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, উপজেলা ছাত্রলীগের  সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা কৃষকলীগ নেতা ,আনিচুর রহমান, আব্দুল মান্নান খান মনা প্রমুখ।

আলোচনা সভা শেষে  খর্নিয়া ইঊনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষনা করা হয শিব পদ দালাল সভাপতি  ও খাইরুল ইসলাম বাশার সাধারন সম্পাদক করে ৫১ সদস‍্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রূপসায় এমপি সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী সারমিন সালামের  অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

কীভাবে স্মার্ট হওয়া যায় বা স্মার্ট কাকে বলে এমন প্রশ্ন অনেকের…

কীভাবে স্মার্ট হওয়া যায়? বা স্মার্ট কাকে বলে? এমন প্রশ্ন থাকতেই পারে।

সাধারণত আমরা SMART এর Meaning দেখে নেই-

Specific, Measurable, Achievable, Relevant, and Time-Bound

স্মার্ট হবার বহু পথ। তন্মধ্যে কিছু নিম্নে দিলাম।

১. কথা বলার সময় অতিরিক্ত ভঙ্গিমা না দেখানো।

২. যখন সবাই চুপ করে কারও কথা মনোযোগ দিয়ে শুনছে তখন আপনি বেখেয়াল হয়ে বা ইচ্ছে করে সবার মনোযোগ আকর্ষণের জন্য বা মনোযোগ নষ্ট করার জন্য এমন কিছু করতে পারেন না যা আপনাকে সবার কাছে বিরক্তিকর হিসেবে রিপ্রেজেন্ট করে।

৩. হুট করে ইংরেজি শব্দ দিয়ে কাউকে ছোট করতে চেষ্টা না করা।

৪. লেখার ক্ষেত্রে বানানের সঠিকতা মেনে চলা।

৫. চলার ক্ষেত্রে পুরো রাস্তা জুড়ে না হাঁটা বা অন্য কারও দিকে এমন ভাবে না তাকানো যা ওই পথচারীকে দ্বিধায় ফেলে দেয়।

৬. কারও অতি গোপনীয় বিষয় সবার সামনে জানতে চেষ্টা না করা।

৭. নিজেকে সবার চেয়ে ছোট মনে করা এবং সুযোগ পেলে নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে সত্যকে রিপ্রেজেন্ট করা।

এছাড়াও, সত্যবাদী হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, হাসি মুখে কথা বলা, সিরিয়াস কোনো ব্যপারে ফানি মোডে না থাকা ইত্যাদি বহু দিক আছে যা আপনাকে স্মার্ট করে তুলতে পারে। ধন্যবাদ।

সংগৃহীত।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

পুনরায় প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

পুনরায় প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

আবার নিয়মিত জনসমাবেশ করছেন ডোনাল্ড ট্রাম্প৷ সেই আগের মতোই হিলারি ক্লিন্টনের সমালোচনা করছেন ৷ মার্কিন জনগণকে নানান আশ্বাসও দিচ্ছেন আগের মতো৷

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কর্মকাণ্ডে আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার উজ্বল সম্ভাবনা দেখছেন অনেকে৷ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এসবই ট্রাম্পের নির্বাচনে অংশ নেয়ার জন্য মাঠ গোছানোর চেষ্টা৷ সেই চেষ্টায় তার সাফল্য, এমনকি নির্বাচনে অংশ নিলে তার আবার প্রেসিডেন্ট হবার সম্ভাবনাও দেখছেন অনেকে৷

২০২০-এর নির্বাচনের পর যেমনটি বলেছিলেন, সম্প্রতি টেক্সাসের এক জনসভায় সেই নির্বাচন নিয়ে একই কথা বলেছেন ডনাল্ড ট্রাম্প৷ বলেছেন, ভোটারদের সঙ্গে ধোঁকাবাজি করে জেতানো হয়েছে জো বাইডেনকে৷ ট্রাম্পের সোজা কথা, ‘‘২০২০-এর নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল এবং সে-কথা সবাই জানে৷’’

তবে চারটি রাজ্যের ফলাফল বাতিলের দাবি জানিয়ে যে মামলা করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট৷ সাম্প্রতিক সভাগুলোতে ট্রাম্প আদালতের সেই সিদ্ধান্তের দৃশ্যত কোনো গুরুত্বই দিচ্ছেন না৷ বরং কঠোর সমালোচনা করছেন প্রতিপক্ষের, দিচ্ছেন আবার ক্ষমতায় এলে দারুণ কিছু করে দেখানোর আশ্বাস৷

রাজনৈতিক সংবাদের ওয়েবসাইট দ্য হিল-এর ক্যাম্পেইন এডিটর ব্র্যান্ডন কনরাডিস অবশ্য ট্রাম্পের এমন কর্মকাণ্ডে মোটেই বিস্মিত নন৷ তার মতে, ‘‘তিনি (ট্রাম্প) সবসময় যা করে এসেছেন এখনো তা-ই করছেন- সমর্থকগোষ্ঠীকে চাঙা করতে চাইছেন আর ‘লাল মাংস’ ছুঁড়ে দিচ্ছেন তাদের দিকে৷’’

ব্র্যান্ডন কনরাডিসের ভাষায় ‘লাল মাংস ছুঁড়ে দেয়া’, অর্থাৎ সমর্থকদের সবচেয়ে বড় আশ্বাসটি ট্রাম্প দিয়েছেন ক্যাপিটল হিলে হামলাকারীদের বিষয়ে৷ ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া ২০২১ সালের ৬ ডিসেম্বরের সেই ঘটনায় পাঁচজন মারা যান৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭০০ জনেরর বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে৷

গত সপ্তাহে কনরোতে অনুষ্ঠিত এক সভায় ট্রাম্প বলেছেন, ‘‘আমি যদি আবার (নির্বাচনে) অংশ নিই এবং জিতি, তাহলে জানুয়ার ৬-এর ঘটনার সব ব্যক্তির সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবো৷এমনকি যদি ক্ষমা করার প্রয়োজন হয়, তা-ও করবো আমরা, কারণ, তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ভারি অন্যায়৷’’

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

বাঘের সাথে ২০ মিনিট যুদ্ধ করে জয়ী হয়ে ফিরলেন হায়াত আলী

//নিজস্ব প্রতিবেদক//

বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই করে বেঁচে ফিরলেন হায়াত আলী। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কৈখালী ফরেস্ট স্টেশনের দাইগাং খালের পাড়ে বাঘকে পরাস্ত করে সহযোগীকে উদ্ধার করেছেন রমজাননগর ইউনিয়নের দুই মাছধরা জেলে।

টানা ২০ মিনিট ধরে নৌকার বৈঠা দিয়ে বাঘটিকে আঘাত করে কাবু করার পর তাকে উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার হওয়া জেলে হায়াত আলী এখন শ্যামনগর হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার সন্ধ্যার কিছু আগে এ ঘটনা ঘটে সুন্দরবনের শ্যামনগর উপজেলার কৈখালী ফরেস্ট স্টেশনের কাছে বনের দাইগাং খালের পাড়ে।

বন বিভাগ সূত্র জানিয়েছে, জেলেরা বনের পাশ নিয়ে নদীতে মাছ ধরছিলেন। এ সময় এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী সহযোগী দুই জেলে বাবলু সানা ও নূর ইসলাম গাজী জানান, ভাত রান্না করার লক্ষ্যে জ্বালানি কাঠ সংগ্রহ করতে নদী থেকে বনে নামেন সহযোগী জেলে হায়াত আলী। এ সময় মানুষখেকো বাঘ তার ওপর হামলা করে।

বাবলু সানা জানান, আমরা এ অবস্থা দেখে দ্রুত বৈঠা ও দা কুড়াল নিয়ে বাঘটির ওপর পাল্টা হামলা চালাই। অন্তত ২০ মিনিট ধরে টানাহেঁচড়া করার পর রয়েল বেঙ্গল টাইগারটি হায়াত আলীকে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

তিনি জানান, তাকে নিয়ে এসে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন।

ডাক্তাররা জানিয়েছেন, হায়াত আলীর মুখে বাঘের থাবার ক্ষতচিহ্ন রয়েছে।

কৈখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ ব্যাপারী এ ঘটনা স্বীকার করে জানান, তারা পাশ নিয়েই বনে গিয়েছিলেন। বাঘের হামলায় আহত হায়াত আলীকে নিয়ে জেলেরা হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইসি গঠনে যে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করেছে….

ইসি গঠনে যে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করেছে….

//নিউজ ডেস্ক//

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের সুপারিশ করে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলো। তবে এখন পর্যন্ত কয়টি এবং কোন কোন রাজনৈতিক দল নাম প্রস্তাব করেছে এবং ব্যক্তিগতভাবে কেউ নিজের নাম প্রস্তাব করেছেন কি না- তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম বাংলাদেশ জার্নালকে বলেন, নাম আসতে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত কয়টি দল নাম পাঠিয়েছে, সেটা বলা ঠিক হবে না। কারণ পরে সংখ্যাটা ঠিক হবে না। তবে বৈঠকের পর জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে গত রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে কমিটির সদস্য হাই কোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

সভায় বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। সেজন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে সিইসি ও নির্বাচন কমিশনার পদের জন্য নামের প্রস্তাব চাইবে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন সার্চ কমিটি।

পরে এদিন রাতেই নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। গত ৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের স্বাক্ষরে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনে বর্ণিত যোগ্যতা অনুযায়ী যোগ্য দশজন ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবে প্রত্যেক দল। আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সেই তালিকা সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া বা ইমেইল (gfp_sec@cabinet.gov.bd)করা যাবে। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে কেউ আগ্রহী হলে তিনিও নিজের নাম প্রস্তাব করতে পারবেন। তাদেরও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগে।

সার্চ কমিটির পরবর্তী বৈঠকের বিষয়ে জানতে চাইলে শফিউল আজিম বাংলাদেশ জার্নালকে বলেন, ৬ সদস্যের ছোট কমিটি। তাই যেকোন সময় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। অর্থ্যাৎ সার্চ কমিটির সভাপতি ফোন করে যখন বৈঠকের কথা বললেন, সেই সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ৫ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করবেন। সেই নাম থেকে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। আর সেই ইসির পরিচালনায় পরবর্তী সাধারণ নির্বাচন হবে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় স্বামীর উপর অভিমান করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

খুলনার ডুমুরিয়ায় স্বামীর উপর অভিমান করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

খুলনার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তানজিলা আক্তার মীম (১৯) নামে এক যাত্রা শিল্পী (নৃত‍্যৃ শিল্পী)  ৭ই ফেরুয়ারী সোমবার ভোররাতে স্বামীর উপর অভিমান  করে  গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রুদাঘরা গ্রামের নাজমুল হোসেনের সাথে রঘুনাথপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের  তানজিলা আক্তার মীমের সাথে  দুই বছর আগে বিয়ে হয়। মীম বাপের বাড়িতে স্বামীকে নিয়ে  যাত্রা ও এ্যামেচার মঞ্চে পারিশ্রমিকের বিনিময়ে নাছনীঅলী হিসেবে নাচ-গান করতো।

গত রোববার বিকেলে মীম স্বামীকে সাথে নিয়ে যশোর জেলার কেশবপুর থানার পাথরঘাটা নামক গ্রামের একটি মন্দিরে স্বরসতি পুজা উপলক্ষে আয়োজিত যাত্রা মঞ্চে নর্তকী হিসেবে যান। সেখানে যেয়ে স্বামীর সাথে ঝগড়া বিবাদের একপর্যায়ে নাচ-গান না করে মীম রাত ১২ টার দিকে স্বামীর সাথে বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। রাত ১ টা হতে ভোর ৫টার মধ্যে মীম সকলের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় একটি অপমৃত মামলা করেছেন। লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের অর্থ যোগান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শ

বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের অর্থ যোগান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শ

//নিউজ ডেস্ক//

বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকেরা যাতে প্রতারিত না হন, সে জন্য এ–সংক্রান্ত বিষয়গুলো আরও স্বচ্ছ করা এবং এ বিষয়ে ব্যাপক প্রচার চালাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বিদেশে যেতে জমি বিক্রি না করে প্রয়োজন হলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ ও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি ভার্চ্যুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন বিদেশে যে লোকজন যাবেন, তা ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন, রেডিও, গণমাধ্যমে ব্যাপক প্রচার করে দেওয়ার জন্য। মানুষকে বলতে হবে, এরা হলো কর্তৃপক্ষ এবং এই পরিমাণ টাকা লাগবে। আর যদি টাকার প্রয়োজন হয়, তাহলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে যেন ঋণ নিয়ে যান।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, যে শ্রমিকেরা বিদেশে যাবেন, তাঁরা যেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখেন। কোনোভাবেই যেন তাঁরা অতিরিক্ত টাকা না দেন। অনেকে না জেনে পেমেন্ট করে দেন, সে জন্য মন্ত্রিসভা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।

শ্রমিকেরা যাতে জমি বিক্রি না করে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে যান, সে বিষয়ে উৎসাহ দিতে মন্ত্রিসভা বলেছে। এতে সুবিধা হবে, ব্যাংক নিয়োগ ঠিক আছে কি না, সেটি নিশ্চিত না হয়ে টাকা দেবে না। সে ক্ষেত্রে ওই ব্যক্তিও একটি সুরক্ষা পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আলোচনায় এসেছে, দালাল শ্রেণির লোকজনের খপ্পরে পড়ে কয়েকজন বাড়িঘর বিক্রি করে তিন–চার লাখ টাকা করে দিয়ে মালয়েশিয়ায় গেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিঃস্ব হয়ে ফেরত এসেছেন তাঁরা। ওই টাকাও দুই বছরে তুলতে পারেননি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে, এগুলো যাতে ব্যাপকভাবে প্রমোশন ও ক্যাম্পেইন করে মানুষকে জানানো হয়, যাতে মানুষ প্রতারিত না হন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীও বলেছেন, দেশে ১০০টি শিল্প পার্ক হচ্ছে বেজা ও অন্যদের। অনেক জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। সে জন্য এটাও যেন প্রচারে আনা হয়।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

হাইমচরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মুুলক কাজে যুবকদের ভূমিকা জনসচেতনতামুলক প্রশিক্ষণ

 

হাইমচরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মুুলক কাজে যুবকদের ভূমিকা জনসচেতনতামুলক প্রশিক্ষণ

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর অফিস কর্তৃক আয়োজিত সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমুলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক  জনসচেতনতামুলক প্রশিক্ষণের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর। স্বাগত বক্তব্য রাখেন হাইমচর উপজেলার যুব উন্নয়ন অফিসার মোঃ আজহারউদ্দীন চৌধুরীর।

৭ ফেব্রুয়ারী সোমবার হাইমচর উপজেলার হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের কর্মশালায় চাঁদপুর জেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও  হাইমচর কলেজ সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী,  মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, হাইমচর প্রেসক্লাবে সহ- সভাপতি মোঃ ইসমাইল, সংগঠনের পক্ষে শাপলা যুব সংগতি সভাপতি মোঃ আলী আহমেদ দেওয়ান, হ্রদয় মানবতার সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনসহ যুব সংগঠনের নেতৃবৃন্দ।