রাঙাপরী জুয়েলার্সে চুরি করতে দুই নিরাপত্তাকর্মীর যেসব পরিকল্পনা

//অনলাই নিউজ//

ঢাকার কচুক্ষেতের দুটি গয়নার দোকানে চুরির ঘটনায় সেখানকার দুজন নিরাপত্তাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আলম ও মনির নামের এই দুজন সেখানে চুরি করার উদ্দেশ্যেই বেস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন।

সাত বছর ধরে কচুক্ষেতের রজনীগন্ধা টাওয়ারে নিরাপত্তাকর্মী সরবরাহের দায়িত্বে রয়েছে বেস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস। পুলিশ বলছে, ওই দুজন এই প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার সময় যেসব তথ্য দিয়েছিলেন, সেগুলোর সবই ভুয়া। এমনকি জাতীয় পরিচয়পত্রের যে কপি সরবরাহ করেছিলেন, তা–ও নকল। তাঁরা মুঠোফোনে যে নম্বর ব্যবহার করছিলেন, সেগুলোও অন্যের নামে নিবন্ধন করা।

গতকাল শনিবার ভোররাতে রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠানের দুটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, ভোর সাড়ে চারটার দিকে দুই নিরাপত্তাকর্মী আলম ও মনিরকে ভবনের ভেতরে তিন ব্যক্তিকে ঢুকতে ও বের হতে সহায়তা করতে দেখা গেছে। ঘটনার পর তাঁরা দুজন পালিয়ে গেছেন।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাকর্মী আলম ও মনিরের অসৎ উদ্দেশ্য ছিল। চুরি করার জন্যই তাঁরা ভুয়া তথ্য দিয়ে এখানে চাকরি নিয়েছিলেন। তাঁরা মোবাইলে শুধু নিজেদের মধ্যেই কথা বলতেন।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেওয়ার সময় আলম মাদারীপুর এবং মনির খুলনার ঠিকানা দিয়েছিলেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করেছেন। তাঁরা যেসব নথি দিয়েছেন, সবই ভুয়া। নিয়োগকারী প্রতিষ্ঠান কোনো ধরনের খোঁজ না নিয়েই নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে। ওই প্রতিষ্ঠান এর দায় এড়াতে পারে না।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, দুই নিরাপত্তাকর্মী পরিকল্পনা করেই বেস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকসে চাকরি নেন। দেড় মাস আগে নিয়োগ পান আলম। দেড় মাস ধরে পর্যবেক্ষণ করে গয়নার দোকানে চুরির পরিকল্পনা করেন। নির্বিঘ্নে চুরি করতে চার দিন আগে মনিরও ওই প্রতিষ্ঠানে চাকরি নেন। তাঁদের মুঠোফোন নম্বরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেগুলো অন্যের নামে নিবন্ধন করা। এই নম্বর দুটি থেকে আরও একটি নম্বরে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। ঘুরেফিরে এই তিন নম্বরেই যোগাযোগ করা হতো। ঘটনার পর থেকে এই নম্বরগুলো বন্ধ।

এ বিষয়ে জানতে চাইলে বেস্ট সিকিউরিটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিরাপত্তাকর্মী হিসেবে কাউকে নিয়োগ দেওয়ার আগের তাঁর সব তথ্য যাচাই-বাছাই করা হয়। এ ঘটনায় জড়িত দুজন যেসব তথ্য দিয়েছিলেন, সেগুলোও যাচাই–বাছাই করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে তাঁদের দেওয়া সব তথ্য ভুয়া বলে জানানোর বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথা না বলতে পুলিশ পরামর্শ দিয়েছে।

২০১২ সালে প্রতিষ্ঠিত বেস্ট সিকিউরিটি ঢাকাসহ কয়েকটি শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী সরবরাহ করে। রাজধানীর ইব্রাহীমপুরে তাদের প্রধান কার্যালয়।

চুরির ঘটনায় গতকাল শনিবার রাতে ভাষানটেক থানায় একটি মামলা করেছেন দোকানের মালিক আবুল কালাম ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, তাঁর দোকান থেকে ৩০২ ভরি সোনা খোয়া গেছে। এর দাম দুই কোটি টাকার বেশি। পাশাপাশি ৩০ লাখ টাকার হীরা এবং পাঁচ লাখ টাকাও নিয়ে গেছে চোরের দল। সব মিলিয়ে প্রায় আড়াই কোটি টাকার মালামাল চুরি হয়েছে।

আবুল কালাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা ঘটনাটি তদন্ত করছে। তবে কোনো সংস্থাই অগ্রগতির খবর জানাতে পারেনি। সূত্র: প্রথম আলো

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের গেজেট প্রকাশ

 

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের গেজেট প্রকাশ

মোঃ হোসেন গাজী।।

১ লা ফেব্রুয়ারী মঙ্গলবার, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী  চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে।

হাইমচর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান  ও মেম্বারদের নাম উল্লেখ্য করে গেজেট প্রকাশ করা হয়।

প্রকাশিত গেজেটে যেসব চেয়ারম্যান মেম্বারদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে চেয়ারম্যানরা হলেন ২ নং আলগী উঃ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ৩ নং আলগী দূঃ দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান সরদার আঃ জলিল মাষ্টার, ৪ নং নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী বিদ্রোহী প্রার্থী সাউদ আল নাসের, ৫ নং হাইমচর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার।

উল্লেখ গত ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইমচর  উপজেলার ৪টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ইউপি নির্বাচনে সহিংসতায় মৃত্যুর ঘটনার মামলায় নিরপরাধীদের হয়রানির প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘটিত সহিংসতায় মীর হোসেন হত্যা মামলায় নিরীহ মানুষ যাতে হয়রানি না হয় সে প্রসঙ্গে হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী হাইমচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

৬ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৫ টায়,  হাইমচর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর পরিচালনয়, সংবাদ সম্মেলনে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। জনগণের সুখ-দুঃখ ও বিপদ – আপদে জনগনের পাশে থাকার দায়িত্ব আমার। চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমার জনগনের অযথা হয়রানি করা কোন মতে মেনে নিতে পারছি না।

তাই আজ প্রেসক্লাবে সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি।  ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ১জনের মৃত্যু কে কেন্দ্র  করে যদি আমার ইউনিয়নে সত্যিকারে কোন অপরাধী থেকে থাকে তবে আমি তাদেরকে আইনের কাছে সোপাদ্য করতে সার্বিক সহায়তা করবো। কিন্তু আসল অপরাধী কে না ধরে নিরপরাধ লোকজনকে হয়রানি না করার জন্য মিডিয়া মাধ্যমে প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি আঃ রহমান, সহ সভাপতি মোঃ ইসমাইল সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক শাহ আলম মিজি, ১নং গাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নুরু মৃধা, ৪ নং ওয়ার্ড মেম্বার খাজা আহমদ তালুকদার, ৫ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম গাজী, ৬ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান রাড়ি, ৭ নং ওয়ার্ড মেম্বার রাম কৃষ্ণ সরকার, মহিলা মেম্বার ফাতেমা বেগম, ১নং গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাজ্জাক ঢালী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান মহিসাল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মালেক গাজী সহ হাইমচর প্রেসক্লাবের সকল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় মনসুর স্মৃতি সংসদের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন মোদি

//নিউজ ডেস্ক//

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মরদেহ নেওয়া হয়েছে মুম্বাইয়ের শিবাজি পার্কে। সেখানে সর্বস্তরের মানুষ কিংবদন্তি এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।  সেখানে উপস্থিত রয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা। একে একে আসতে শুরু করেছেন বিশিষ্টরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লতা মঙ্গেশকরকে শেষশ্রদ্ধা জানাতে সেখানে আসবেন। শিল্পীর শেষকৃত্যেও উপস্থিত থাকবেন মোদি।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায়।

এদিকে, শিবাজি পার্কে বাজছে একের পর এক লতার গান। প্রয়াত শিল্পীর বাড়িতে উপচে পড়ছে ভক্তদের ভিড়। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বিশিষ্টরা। প্রয়াত শিল্পীর মরদেহ ঢাকা হয়েছে ভারতের জাতীয় পতাকায়।  হাতজোড় করে প্রণাম করে বিদায় দিয়েছেন লতার বোন আশা ভোঁসলে।

প্রয়াত শিল্পীর ছবিতে মাল্যদান ও ফুল দিয়ে লতাকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

নেট মাধ্যমে আবেগতাড়িত হয়ে পোস্ট দিয়েছেন টুইঙ্কল খান্না। রাজেশ-কন্যা বাবার সঙ্গে লতা মঙ্গেশকর ও রাহুল দেব বর্মনের ছবি দিয়ে লেখেন, উনার (লতা) সুরের মূর্ছনা চিরদিন থেকে যাবে আমাদের হৃদয়ে।

এদিকে, লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের শোকজ্ঞাপনের ঘোষণা  কয়েছে কর্ণাটক।  সেখানকার মুখ্যমন্ত্রী বাসবরাজা বোম্মাই জানান, আগামী দু’দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বন্ধ থাকবে সব রকম সরকারি অনুষ্ঠান।

এছাড়া, সোমবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হয় লতা মঙ্গেশকারের। জন্মপত্রে লতার নাম ছিল হেমা। পরবর্তী সময় তার বাবা দীনানাথ মঙ্গেশকারের এক নাটকের চরিত্র লতিকার নামানুসারে বদলে যায় হেমার নাম। আত্মপ্রকাশ ঘটে লতা মঙ্গেশকরের। মাত্র ১৩ বছর বয়সে গানের ক্যারিয়ার শুরু তার।

জন্মপত্রে লতার নাম ছিল হেমা। পরে বাবার এক নাটকের চরিত্র লতিকার নামানুসারে বদলে যায় হেমার নাম। আত্মপ্রকাশ ঘটে লতা মঙ্গেশকরের। মাত্র ১৩ বছর বয়সে গানের ক্যারিয়ার শুরু। সাল ১৯৪২। লতা যখন স্টুডিওতে গান গেয়েছেন, সে বছরেই জন্ম হচ্ছে অমিতাভ বচ্চনের।

তবে মুম্বাই প্রথমেই লতাকে গ্রহণ করেনি। প্রযোজক শশধর মুখোপাধ্যায় তার শহিদ ছবিতে গান গাওয়ার ইচ্ছা বাতিল করে দিয়েছিলেন নিমেষেই। লতার গলা পাতলা, মন্তব্য ছিল তার। সংগীত পরিচালক গুলাম হায়দার অবশ্য সেদিন বেশ কটি কথা শুনিয়ে এসেছিলেন শশধরকে। জোর গলায় বলেছিলেন— প্রযোজকরা এর পর লতার পা ধরে তাদের ছবিতে গাওয়ার জন্য অনুরোধ জানাবে।

উপমহাদেশের এই প্রখ্যাত সংগীতশিল্পী মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রোববার সকালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। গত চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরের হাইমচরে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশী ফল ‘মাল্টা’ চাষ

চাঁদপুরের হাইমচরে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশী ফল ‘মাল্টা’ চাষ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কমলাপুর গ্রামের কৃতী সন্তান ও ইস্পেন প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেন দুলাল মিয়াজী এর ৮ একর জমির উপর মাল্টা চাষ করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে ‘ মাল্টা’ যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে।
গত চার বছর যাবত তিনি মাল্টা, আম, লেবু সহ বিভিন্ন ফলজ গাছের বাগান করেছেন । এছাড়া গাছের ছাড়া ও কলম উৎপাদন করেছেন। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী তার এই মাল্টার বাগান পরিদর্শন করেন। তার এই উদ্যোগ কে সাধুবাদ জানান।
হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ফলের ছাড়া বিতরণ করেছন।

বিশিষ্ট সমাজ সেবক মোঃ দুলাল মিয়াজী জানান এবছর সবুজ মাল্টার বাম্পার ফলন হয়েছে। এছাড়া ফলন ভালো হওয়ায় আয়ের সম্ভান দেখছি। চলতি বছর ৫ লক্ষ টাকার মাল্টা বিক্রি হবে বলে আশাবাদী। তিনি আরো বলেন অনুকূল আবহাওয়া ও উপযোগী পরিবেশ থাকায় প্রতি বছরই বাড়ছে মাল্টার চাষ ও আম চাষ। ফেব্রুয়ারী মাসে আরো ২ একর জায়গায় আমি মাল্টার নতুন বাগান করবো। তিনি অভিযোগ করে বলেন হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা কে অবহিত করা হলে তিনি কোন প্রকার খোজ খবর নেন নাই।

বরিশালে নানা আয়োজনে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

//পলাশ চন্দ্র দাস: বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে  বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে নানা আয়োজনের মাধ্যমে  যজ্ঞ ভক্তিগীতি আর আরতির মাধ্যমে  বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। বেশকিসু মন্ডপে সন্ধ্যায় আরতি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ।

শ্রী পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় শনিবার সকাল থেকেই অঞ্জলি প্রদান শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় বারোয়ারি পূজা এবং ব্যক্তিগত মিলিয়ে বরিশাল নগরীতে প্রাই তিন হাজার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে এবারে এই পূজার সংখ্যা গত বছরের চেয়ে কমে এসেছে। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজে এবং মন্ডপে এসে উপস্থিত হয়। দেবীর কাছে পুরোটা বছর যেন নির্বিঘে এবং মনোযোগ সহকারে পড়াশুনা করে ভালো ফলাফল করতে পারেন এই কামনা করে।

আর চলামান করোনাকালীন সময়ে নিজেদের ও সংসারের অন্যদের মঙ্গল কামনা করেন  ভক্তরা। সরস্বতী পূজা করতে আশা পুরোহিত শেখর চক্রবতী বলেন মহামারী করোনার কারনে অনেক স্থানে সরস্বতী পূজা করা হচ্ছেনা। আর এবারের সরস্বতী পূজোতে সকল শিক্ষার্থীরা পূজার শেষে মহামারী করোনার জন্য বিশেষ প্রার্থনা করেন।

বাঁশখালী পুকুরিয়ায় চৌমুহনী ফুটবল ফেডারেশনের টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

//আবদুল জববার, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার সবুজের ঐতিহ্যের ঘেরাও চা বাগানজুড়ে কচি সবুজ রঙের ছোঁয়া। পাতায় পাতায় সবুজ সদ্য অঙ্কুরিত। প্রতিটি টিলা-সমতল প্রান্তরে সবুজের সমারোহ। সেই সতেজ আর স্নিগ্ধ রূপ নিয়ে গড়া সেই পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনী ফুটবল ফেডারেশনের আয়োজিত দিবা রাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল সম্পন্ন হয়েছে।

৩ ফেব্রুয়ারি – বৃহস্পতিবার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিনের জৈষ্ঠ্যপুত্র সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও দি.জে.এ কর্পোরেশনের ম্যানিজিং ডিরেক্টর মোঃ জয়নাল আবেদীন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার জসিম উদ্দিন চৌধুরী, আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও সমাজ সেবক মনিরুল মান্নান চৌধুরী মান্নান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আল ইমরান,মোফাচ্ছেল হায়দার রিয়াদ, ওবাইদুল, দিদার, হাসেম,হারুন, সাইমন,জাহাঙ্গীর ,মোস্তাকিম, তৈয়ব,আরিফ,ইমরান সহ স্থানীয় গুনীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন,সারাদেশে যখন আমার প্রাণপ্রিয় তরুণ যুবকরা মদ,জুয়া,চুরি সর্বব্যাপী অশ্লীল বেহায়াপনায় লিপ্ত তখন আপনারা ক্রীড়ার মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষের প্রশান্তির জন্য যুবকদের কে আনন্দ উৎযাপন করার জন্য যে টুর্নামেন্ট দিয়েছেন এবং সকল বাঁধা বিপত্তি এড়িয়ে টুর্নামেন্ট আয়োজন করছেন তার জন্য আমি কমিটির সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে আমি তৃপ্ত কন্ঠে বলতে চাই আমার শেষ রক্ত বিন্দু থাকতে আমি ও আমার ফ্যামেলি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ,আমি সবসময় এলাকার উন্নয়নের কাজে আমার বাবাকে সাহায্য করে যাচ্ছি ও সুখে দুঃখে আপনাদের সেবা করে যাচ্ছি,যেকোনো সময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরোও ধন্যবাদ জানাচ্ছি আপনার আমার বাবার উপর ভরসা রেখে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করে যেভাবে উন্নয়নের প্রতিধ্বনি পুরো পুকুরিয়ার অলিগলি পৌঁছে গেছে তারই ধারাবাহিকতা আপনারা আগামী বারো পুনরায় নির্বাচিত করার উদাত্ত আহ্বান রইল।

উক্ত সেমিফাইনালে আব্দুল্লাহ আলিমের পরিচালনায় অংশগ্রহণ করেন বন্দর সেভেন স্টার ফুটবল দল বনাম বড় উঠান মাইজপাড়া ফুটবল দল।খেলার নির্ধারিত সময়ে ১গোলে এগিয়ে থেকে খেলা সমাপ্ত হলে বড় উঠান মাইজপাড়া ফুটবল দল ফাইনালে উত্তীর্ণ হয়।

হাইমচরের চরভৈরবী ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তা ও গণকবরস্থান নির্মাণে জুবায়ের শিমুল চোকদার

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তা ও গণকবরস্থান নির্মাণ করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ জুবায়ের শিমুল চোকবার।

৪’শত পরিবারের একমাত্র চলাচলের অনুপযোগী এই রাস্তাটি দীর্ঘদিন বেহাল দশায়, রাস্তাটি জনগণের চলাচলের সুবিধার্থে,নিজ অর্থায়নে নির্মাণ করে দিলেন-ইউসুফ জুবায়ের শিমুল চোকদার।

হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিন চোকদারের সুযোগ্য সন্তান মো.ইউসুফ জুবায়ের শিমুল চোকবার।

বিগত ৫০ বছরে ধরে এইখানে একটি রাস্তা নির্মাণ  হয়নি,জনগণ চলাচলে অনুপযোগী।এই জনপথটি দিয়ে ৪’শত পরিবারের মানুষের চলাফেরার ভোগান্তি হচ্ছিল বললেন এলাকার ভুক্তভোগী জনগণ।

৫ ফেব্রুয়ারী শনিবার সকালে রাস্তাটি পরিদর্শনে গিয়ে স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানাযায়, অত্র জনপথটি যেটুকই ছিলো তাহা বন্যা ও নদীর পানীর উচ্চ ছাপে নিশ্চিহ্ন হয়ে পরেছিলো।

পুড়ো জনপথটি নির্মাণ করেন ও রাস্তার পাশে গণকবরস্থান করার উদ্যােগে নেন-ইউসুফ জুবায়ের শিমুল চোকদার।

স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে রাস্তাটি চলচলের উপযোগী করার লক্ষে এলাকাবাসী শিমুল চোকদারে ধারাস্ত হন,দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী তাই জনপথটি পূর্ণ নির্মাণ করে আমাদের চলাচলের উপযোগী করে দিলেন শিমুল চোকদার।

আমরা এলাকাবাসী শিমুল চোকদারের কাছে কৃতজ্ঞ এবং আমাদের সকল প্রকার বিপদআপদে তিনি আপমাদের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছেন,আগামী ইউপি নির্বাচনে আমরা জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ইউসুফ জুবায়ের শিমুল চোকদার’কে দেখতে চাই।

এসময় ইউসুফ জুবায়ের শিমুল চোকদার বলেন,,আমার বাবা অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়জিত রেখেছেন।তারিধাবাহিকতায় বাবার জনসেবা কর্মে নিজেকে নিয়জিত রাখার ইচ্ছে শক্তিতে জনগণের পাশে এসে তাদের দুঃখ্য কষ্টের ভাগিদার হতে চেষ্টা করছি।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, এখন ভেন্টিলেশনে

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, এখন ভেন্টিলেশনে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। কোভিডে আক্রান্ত ছিলেন। ধরা পড়ে নিউমোনিয়াও।

লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির অবনতি। কিংবদন্তি গায়িকাকে নিয়ে দেওয়া হল ভেন্টিলেশনে। কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার। শনিবার মুম্বইয়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’।

সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’’

কিছু দিন আগে নবতিপর গায়িকার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা হয়েছিল তাঁর। তার পর থেকে একেবারে বাড়িতেই থাকতেন তিনি। বাড়িতে প্রায়শই তাঁকে অক্সিজেন ব্যবহার করতে হয়। বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়। গায়িকার মুখপাত্র ও পরিবারের তরফে অনুরোধ করা হয় কোনও ভুয়ো খবর যেন ছড়ানো না হয়।

কোনও পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানানো হয় ওই বিবৃতিতে। গায়িকার জনসংযোগ দলের তরফে একটি বিবৃতিতে লেখা হয়, ‘অনুরোধ, হাওয়ায় ভেসে আসা ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউ-তে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভোটাররা ক্ষুব্ধ-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে যেতে হতে পারে

ভোটাররা ক্ষুব্ধ-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে যেতে হতে পারে

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

করোনা মহামারির বিধিনিষেধ অমান্য করে ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করে বিপাকে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চাপ আরও বাড়ছে।

এবার তার পদত্যাগ দাবি করেছেন তারই দলের সাবেক এক মন্ত্রী। বিবিসির খবরে শনিবার বলা হয়, আরও এক রক্ষণশীল এমপি (বরিস জনসনের দল) বরিস জনসনের পদত্যাগ দাবি করলেন।

ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী নিক গিবই সর্বশেষ ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর অনাস্থা প্রকাশ করে দলের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি প্রদান করলেন।

তিনি বলেছেন, তার আসনের ভোটাররা ক্ষুব্ধ যে, ১০ ডাউনিং স্ট্রিট থেকে যে কোভিড নীতি প্রণয়ন করা হয়েছিল, সেটা ‘স্পষ্টভাবে অমান্য’ করা হয়েছে।

বরিস জনসনের বিরুদ্ধে কোভিড নীতি লঙ্ঘন করে জন্মদিনে পার্টি করারও অভিযোগ রয়েছে।

ইতোমধ্যে ব্রিটেনের দ্য ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, কোভিডের বিধিনিষেধ লঙ্ঘন করে পার্টি করা নিয়ে বরিস জনসনের বিরুদ্ধে যে তদন্ত চলছে, তাতে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ একটি প্রমাণ পৌঁছেছে।

পুলিশের হাতে এমন একটি ছবি পৌঁছেছে, যেটিতে দেখা গেছে- জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিয়ার হাতে দাঁড়িয়ে আছেন জনসন।

দ্য ডেইলি মিরর বলছে, সব মিলিয়ে তদন্তকারী পুলিশের হাতে ৩০০টি ছবি পৌঁছেছে, যেগুলো করোনাকালে নিয়ম লঙ্ঘন করে অন্তত ১২টি জনসমাগম ঘটানোর ইঙ্গিত দেয়।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ব্যাংক জালিয়াতচক্র: বুস্টার টিকার ফোন পেয়ে ওটিপি দিতেই ফাঁকা বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট!

চট্টগ্রামের বাঁশখালীতে অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস এর শুভ উদ্বোধন