ব্যাংক জালিয়াতচক্র: বুস্টার টিকার ফোন পেয়ে ওটিপি দিতেই ফাঁকা বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট!

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

ঘটনাটি ঘটেছে ভারতে। টিকার বুস্টার ডোজ দেওয়ার নামে তার কাছে ওটিপি চায় জালিয়াত চক্র। সহজ-সরল মনে তা দিতেই ফাঁকা হয়ে যায় বৃদ্ধের অ্যাকাউন্ট।

ওই বৃদ্ধের নাম শ্যামলেন্দু দাস। বছর তিনেক আগে অবসর নিয়েছেন। অধ্যাপনা করতেন একটি সরকারি কলেজে। পেনশন ছাড়া ভরসা ছিল ব্যাংকে থাকা লাখ তিনেক টাকা। কিন্তু সম্প্রতি তার সেভিংস অ্যাকাউন্টের ব্যালান্স হয়ে গিয়েছে ১৩ টাকা।

জানা গেছে, একটা ফোন পেয়েছিলেন বিনা খরচে বুস্টার টিকার জন্য। সাড়াও দিয়েছিলেন সেই ফোনে। এরপর ওটিপি শেয়ার করতেই ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য হয়ে গিয়েছে। শ্যামলেন্দুর কথা মতো গোটা ঘটনায় সময় লেগেছে মিনিট চারেক!

শ্যামলেন্দু অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। কিন্তু পুলিশের বক্তব্য, শ্যামলেন্দু একা নন। প্রবীণদের ঠকাতে নতুন এক চক্র কার্যকর হয়ে উঠেছে। আবার এমনটাও হতে পারে যেকোনও পুরনো চক্রই নতুন এই পদ্ধতি নিয়েছে।

জানা গেছে, ভারতে বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের ফোন নম্বরে একটি এসএমএস আসছে। সেখানে বিনা খরচে বুস্টার টিকা পাওয়ার জন্য প্রলোভন দেখানো হচ্ছে। আর তাতে পা দিলেই জালচক্র ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে।

কীভাবে টাকা তুলে নিচ্ছে এই চক্রের প্রতিনিধিরা?

জানা গেছে, এসএমএস করে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বা একটি ফোন নম্বরে কথা বলার জন্য মেসেজ আসছে। ফোন করলে কোনও ওষুধপ্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। অনেক সময়েই গ্রাহকরা বুঝতে পারছেন না যে, ওই লিঙ্ক ক্লিক করলে ‘টিম ভিউয়ার’ বা ‘কুইক সাপোর্ট’ ধরনের অ্যাপ খুলছে। সেই অ্যাপ খুলে যাওয়ার পরে অপর প্রান্ত থেকে বলা হচ্ছে, মাত্র ১০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা করলেই জালিয়াতরা ব্যাংকে অনলাইন লেনদেনের তথ্য হাতে পেয়ে যাচ্ছে। আর তার পরে সেই টাকা উধাও হয়ে যাচ্ছে।

সম্প্রতি কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা একটি টুইট বার্তায় লেখেন, “প্রতারকরা জনসাধারণকে ঠকানোর নতুন উপায় বের করেছেন। ফোন বা মেসেজ করে বুস্টার ডোজ দরকার কি না, তা জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তর হ্যাঁ হলে, একটি লিঙ্ক পাঠানো হচ্ছে এবং লিঙ্কটিতে ক্লিক করার পরে ওটিপি চাওয়া হচ্ছে। আপনারা সতর্ক থাকুন, এটি আপনার টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রান্ত। এ রকম ফোন বা মেসেজ এলে কোনও লিঙ্ক ডাউনলোড করবেন না এবং ওটিপি শেয়ার করবেন না।”

কিন্তু এত প্রচারেও যে কাজ হচ্ছে না, তা বুঝতে পারছে পুলিশ। প্রায় প্রতিদিনই একাধিক অভিযোগ জমা পড়তে রাজ্যের বিভিন্ন থানায়। সেখান থেকেই স্পষ্ট হচ্ছে মানুষের সচেতনতার অভাব কীভাবে সর্বনাশ ডেকে আনছে।

অন্যদিকে, জালিয়াত চক্র নিজেদের উদ্দেশ্য পূরণ করে চলেছে। এক পুলিশ কর্মকর্তার বক্তব্য, সব সময় কারা জালিয়াতি করছে তা ধরাই সম্ভব হচ্ছে না। কোনও একটি নম্বর থেকে সাফল্য মিললেই সেই নম্বরটি আর ব্যবহার করা হচ্ছে না। অনেক সময়েই দেখা যাচ্ছে নম্বরগুলো ভিন্ন রাজ্যের। সূত্র: আনন্দবাজার

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরিশালে সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম. লোকমানের মুক্তির দাবীতে মানববন্ধন

বরিশালে সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম. লোকমানের মুক্তির দাবীতে মানববন্ধন

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালের স্থানীয় দৈনিক আজকের সময়ের বার্তার প্রকাশক সম্পাদক ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব কার্যকরী পরিষদের দপ্তর সম্পাদক এম.লোকমান হোসাইন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে বরিশালের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। শনিবার (৫ই) জানুয়ারী সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের আয়োজনে একর্মসূচি পালিত হয়।

স্থানীয় দৈনিক বরিশালের কাগজ বার্তা সম্পাদক নুরুজ্জামানের সভাপতিত্বে ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিল করা সহ গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল ডিজিটাল আইনে আটককৃর্ত গণমাধ্যম কর্মীদের মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কলমিষ্ট সিনিয়র সাংবাদিক আলম রায়হান, স্থানীয় দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক, সম্পাদক ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,প্রেসক্লাব যুগ্ম সম্পাদক এম.জহির ও ফুয়াদ হোসেন প্রমুখ।

এসময় মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন বরিশাল শাখার সদস্য ও বিভিন্ন প্রতিকায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সার্চ কমিটিতে কে কে মনোনীত হলেন

সার্চ কমিটিতে কে কে মনোনীত হলেন

//অনলাইন নিউজ//

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দেশব্যাপী পরিচিত পান বিচারপতি ওবায়দুল হাসান। পরে তিনি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। আগের দুই সার্চ কমিটিতেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি ওবায়দুল হাসানের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী হাটনাইয়া গ্রামে। তার বাবা ডা. আখলাকুল হোসাইন আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ আসনে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।

বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের ছোট ভাই সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ (পিএস) হিসেবে দায়িত্বপালন করেছেন।

বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস.(অনার্স), এমএসএস (অর্থনীতি), এলএলবি ডিগ্রি অর্জন করেন।

বিচারপতি এসএম কুদ্দুস:

২০২০ সালের ২৯ মে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান রাজবাড়ীর  কৃতি সন্তান বিচারপতি এসএম কুদ্দুস। এর আগে ঢাকা জেলা ও দায়রা জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুসলিম চৌধুরী:

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন মুসলিম চৌধুরী। চট্টগ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করা মুসলিম চৌধুরী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ মুসলিম চৌধুরী ৩ অক্টোবর ২০১৭ তারিখে সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে বিকম (সম্মান) ও এমকম এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে ডিসটিংশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন।

সোহরাব হোসাইন:

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহরাব হোসাইন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন।

ছহুল হোসাইন:

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন ছহুল হোসাইন। মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি অবসরে রয়েছেন। সিলেটের কাজিটুলায় জন্মগ্রহণকারী ছহুল হোসাইন দীর্ঘদিন জজশিপে চাকরি করেছেন। তিনি জেলা জজ হিসেবে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া আইন সচিব হিসেবেও তিনি কর্মরত ছিলেন।

গত নির্বাচনে সিলেট-১ আসন থেকে নৌকার প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। কিন্তু ওই আসনে মনোনয়ন পান জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। তিনি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক:

কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ আনোয়ারা সৈয়দ হক একজন মনোরোগ বিশেষজ্ঞ। উপন্যাসে অবদানের জন্য তিনি ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। পারিবারিক জীবনে তিনি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্ত্রী।

আনোয়ারা ১৯৪০ সালের ৫ নভেম্বর যশোর জেলার চুড়িপট্টি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে আনোয়ারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি ইংরেজি সাহিত্যে পড়তে চাইলেও তার বাবার আগ্রহে তাকে মেডিকেলে ভর্তি হতে হয়। ১৯৬৫ সালে তিনি এমবিবিএস পাস করেন। পরে ১৯৭৩ সালে উচ্চ শিক্ষার জন্য লন্ডন যান। তিনি সেখান থেকে ১৯৮২ সালে মনোবিজ্ঞানে এমআরসি ডিগ্রী লাভ করেন।

১৯৮৪ সালে ঢাকা মেডিকেল কলেজে মনোরোগ বিভাগে সহকারী প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি জাতীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন ঢাকার মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ও প্রভাষক। ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেন।

১৯৬৫ সালের ১৯ নভেম্বর তিনি সৈয়দ হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সৈয়দ হক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সূত্র: যুগান্তর।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চট্টগ্রামের বাঁশখালীতে অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস এর শুভ উদ্বোধন

চট্টগ্রামের বাঁশখালীতে অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস এর শুভ উদ্বোধন

//আ: জব্বার, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মিয়ারজারস্থ শহীদ ইউছুফ শপিং কমপ্লেক্সে বাঁশখালী অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

৪ ফেব্রুয়ারী(শুক্রবার) বিকেল চারটার সময় পৌরসভার মিয়ার বাজারের উত্তর পাশে শহীদ ইউছুফ কমপ্লেক্সের বাঁশখালী অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস নামক শো-রুম শুভ উদ্বোধন করেন,বাঁশখালীর নবনির্বাচিত পৌর মেয়র এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,মিয়ারবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুল আলম আতিক,অর্থ সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম,বাঁশখালী অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস এর স্বত্বাধিকারী মহিউদ্দিন ও মুহাম্মদ মুছা আলী,মুহাম্মদ আবুল কালাম  মস্কেট, আব্দুর রজ্জাক,বাঁশখালী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউসুফ,ব্যবসায়ী ফরিদ আহমদ, হাসমত আলী,দিদারুল কবির সিকদার,

এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন মুন্সি,সাবেক মেম্বার মুহাম্মদ ওসমান আলী।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,মৌলানা আবু হানিফা।

উল্লেখ্য অটোপার্টস, অটোরিকশা,ব্যাটারী,ভ্যান ও সিএনজি সহ ব্যাটারী খুচরা পার্টস সংগ্রহের জন্যে বাঁশখালী অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস শো-রুমে সবাই আমন্ত্রিত।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই

//নিজস্ব প্রতিবেদক//

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই।

শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

এ প্রথিতযশা সাংবাদিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই মাহবুবুর রহমান পীর ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন পীর হাবিবুর রহমান।  তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  স্থানান্তর করা হয়।

গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান।

দেশে ফিরে গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে।

আগামীদিন দেবী সরস্বতী পূজা

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

শ্রী পঞ্চমী বা শ্রী শ্রী সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান উৎসব।মাঘের হাওয়া গায়ে লাগা মানেই  হাজারো ছাত্র ছাত্রীদের মনে যেন আনন্দিত  হয়ে উঠা। আর তাই মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে এই  বিদ্যার দেবী সরস্বতীর পুজা করা হয়। পঞ্জিকা অনুযায়ী এবারের দেবী সরস্বতী পূজা হচ্ছেন মাঘ মাসে।  আগামী ২২ মাঘ ৫ ই ফেব্রুয়ারি শনিবার ।

এই পঞ্চমী তিথীতে প্রতিটি স্কুল ও কলেজে ছাত্র ছাত্রীরা মিলে বিভিন্ন সংগীত অনুষ্ঠানের মধো দিয়ে বিদ্যার দেবী সরস্বতী মায়ের পুজা শুরু করবে।  অঞ্জলিতে মুখরিত হয়ে উঠবে প্রতিটি মানুষের মন  এবং এক দিনের জন্য পড়ালেখা থেকে বিরত থাকবে সকল ছাত্র -ছাত্রীরা  আর প্রতিটি  স্কুল কলেজে গিয়ে বিদ্যার দেবী  সরস্বতী মাকে প্রণাম দিবে।

১ বছর অপেক্ষা শেষে বিদ্যার দেবী সরস্বতী পুজার শেষ করা হবে। এবছর মহামারী করোনার  প্রাদুর্ভাবের কারণে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে।অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতী পুজো আয়োজন করা হচ্ছে না। নেই কোন তাদের মনে উৎসাহিত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা তাদের বাসা বাড়িতে  বিভিন্ন আয়োজনের মাধ্যমে দেবী সরস্বতী পূজা করার আয়োজন করেছেন।

অসমেয়র বৃষ্টি আর শীতে সারাদেশে জনজীবন বিপর্যস্ত

 

মোঃ হোসেন গাজী।।

প্রচন্ড শীত আর কুয়াশার মধ্যে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় মানুষের চলাচল ও জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।

৪ ফেব্রুয়ারী শুক্রবার, দুপুর থেকে চাঁদপুর – হাইমচর সহ বিভিন্ন  উপজেলতেই কুয়াশাচ্ছন্ন দিনে কনকনে শীতের মধ্যে শুরু হয় বৃষ্টি। সারাদিন কয়েক ধপা বৃষ্টি হয়। শীত আর বৃষ্টির কারনে দরিদ্র মানুষের ভোগান্তি আর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। শুক্রবার ছুটির দিন থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থকলেও সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। পেটের দায়ে কাজের জন্য ঘর থেকে বের হতে পাড়ছেন না।

এছাড়া মৌসুমি ফসল আলু, গম, সয়াবিন, মরিচ টমাটো, ইট ভাটা সহ বিভিন্ন ফসলের  ক্ষতি হওয়ার শংকা রয়েছে।

বৃষ্টির ফলে ইটভাটা মালিকদের মাথায় হাত পড়েছে। অনেকে তাড়াহুড়ো করে পলিথিন বিছিয়ে কাঁচা ইট রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ইট ভাটার কাঁচা ইট নষ্ট হয়ে অর্থিক ক্ষতি হয়েছে বলে ইটভাটার মালিক জানান।

সরেজমিন বেশ কয়েকটি এলাক ঘুরে দেখা গেছে, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ কনকনে শীত, কুয়াশা এবং বৃষ্টির কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজে বের হতে পারেনি।

বাঁশখালী জালিয়াঘাটা মরহুম নজির আহমদ স্মতি সংসদের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল

।।।চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালী সরল ইউনিয়নের জালিয়াঘাটা মরহুম নজির আহমদ স্মতি সংসদের উদ্যোগে ২য় তম পবিত্র মিলাদুন্নবী (দঃ ) ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৩ ই ফেব্রয়ারী শাহ মজিদিয়া (রঃ) মাদ্রসা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ ওসমান গনি শিকদার, এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, জামির রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রসার আরবী প্রভাশক মাওলানা মুহাম্মদ খাইরুল বশর হক্কানী, উদ্বোধক ছিলেন, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী,প্রধান ওয়ায়েজ,মিডিয়া ব্যাক্তিত্ব ক্বারী মাওলানা শামিম হুসাইন রেজা, মাহফিলে বিশেষ অথিতি ছিলেন, ইউপি সদস্য রশিদ আহমদ, শিক্ষক মাওলানা আবু বক্কর আল কারেরী,সরল ১নং ওয়াড যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, আয়োজক ফরিদ আহমদ,সাইফুল ইসলাম সিরাজী,ব্যাবসায়ী কামাল উদ্দীন, কোরআন তেলোয়াত মোহাম্মদ রিদয় ও মোহাম্মদ রিদওয়ান প্রমূখ।

মাগুরা জেলাতে চলছে দেবী সরস্বতীর প্রতিমা নির্মান কাজ 

//শ্যামল বিশ্বাস, বিশেষ  প্রতিনিধি মাগুরা //

শরতের আগমনে কাশ ফুলের  দোলা আর একটু একটু শিশির বিন্দু জানাই দিচ্ছে দুয়ারে নাড়ছে কড়া। বাঙালীর বৃহৎ উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

সকল জাতি ধর্মের অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি। মাগুরার বিভিন্ন  মন্দিরে চলছে সরস্বতি প্রতিমা প্রস্তুতি ব্যস্ত সময় কাটাচ্ছেন  মহৎ শিল্পীরা। প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে  এখন রং তুলি আচড়ে  সাজিয়ে তোলা হবে।

আগামী ২২ই মাঘ ১৪২৮ বাংলা, ৫ ফেব্রুয়ারি ২০২২,ইংরেজি শনিবার বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।তবে এ বছর মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়।

দেবী সরস্বতীর পূজার নেই কোন ছাত্র-ছাত্রীদের মনে উস্যাহিত।তবে অধিকাংশ ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে বিভিন্ন স্কুল কলেজ মাঠ প্রাঙ্গনে অথবা বাসাবাড়িতে আঙিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেবী সরস্বতী পূজার আয়োজন করিতেছে।

বিক্রেতারা জানান, আকারভেদে প্রতিমার দাম নেওয়া হচ্ছে ১০০-৪০০০ টাকা। গত বছরের চেয়ে এ বছর সরস্বতী প্রতিমার দাম একটু  চড়া।

নিজেকে আল্লাহর পাঠানো নবী বলে দাবি: অতঃপর গ্রেফতার

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

নিজেকে নবী দাবি করায় এক ব্যক্তিতে গ্রেফতার করেছে লেবাননের পুলিশ। নাম তার নাশাত মুন্থার।

লিবিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে নবী দাবি করা ওই ব্যক্তিকে সোমবার লেবাননের রাজধানী বৈরুত থেকে গ্রেফতার করা হয়েছে।

নাশাত তার সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে ‘নবী নাশাত মাজদ নুর’ বলে উল্লেখ করেন। তিনি নিজেকে আল্লাহর পাঠানো নবী বলে দাবি করেন।

নাশাতের দাবি, তার অনুসারীরা তার ভেতর আলোর উপস্থিতি পেয়েছে।

মিসরের ভার্চুয়াল জগতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এ ঘটনায় তুমুল সমালোচনার মুখে ওই ভণ্ড ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

দেশটির স্টেট সিকিউরিটি অধিদপ্তর নাশাতকে বেশ কয়েকটি অভিযোগে গ্রেফতার করেছে। নিজেকে নবী দাবি করা, সাংবাদিকদের হুমকি দেওয়া এবং ‘বন্ধুরাষ্ট্র’ মিসরের অসম্মান করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমান তার বিরুদ্ধে তদন্ত চলছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সন্তানদের জন্য সব সঞ্চয় – সুখ, আনন্দ বিলিয়ে দিয়েছি- বৃদ্ধাশ্রম থেকে ৮৭ বছরের বাবা