দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত আসলাম হোসেনের স্মরণ সভা

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত আসলাম হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সোমবার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটরিয়ামে দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাজিদ হোসেন সুপ্তর সভাপতিত্বে ১ম অধিবেশনের অনুষ্ঠান সুচিতে কোরআন তেলয়াতের মাধ্যমে সভাপতি স্বাগত বক্তব্য রাখেন।

এরপর দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার কার্য পরিবারের মধ্যে পত্রিকার মান বাড়ানোর লক্ষ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব নাজমুল হক খোকন, নিবার্হী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, মফস্বল সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, সৈয়দ জাহিদ মাসুদ তাজ, চীফ রিপোর্টার ও নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ , জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম পারভেজ, উপ সম্পাদক আক্তরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, ইমন হাসান, সিনিয়র ও সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, স্টাফ রিপোর্টার তাওহীদ আল ওসামা, আমিনুর রহমান, মেহেদী হাসান ইরান প্রমুখ।

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত আসলাম হোসেনের স্মরণ সভা

২য় অধিবেশনে প্রয়াত আসলাম হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাজিদ হোসেন সুপ্তর সভাপতিত্বে স্মরণ সভা বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র সহ সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, রাজঘাট শিল্পঅঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ একেএম শামীম হাসান, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, এ্যাডঃ নাসির উদ্দিন, আইএফআইসি ব্যাংকের নওয়াপাড়া শাখার ম্যানেজার মিজানুর রহমান, পৌর ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর বিশ্বাস, বিপুল শেখ, মোস্তফা কামাল, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি এস এম মুজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইন সম্পাদক তারিম আহমেদ, নিবার্হী সদস্য সেলিম হোসেন, সদস্য রবিউল বিশ্বাস, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি অধ্যক্ষ খাইরুল বাসার, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য আনিচুর রহমান, রকিবুল ইসলাম রুবেল প্রমুখ।

দোয়া পরিচালনা করেন হাফেজ হেলাল উদ্দিন। এরপর বিকালে প্রয়াত আসলাম হোসেনের কবর জিয়ারতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ডুমুরিয়ায় ঐতিহাসিক স্বদেশ প্র্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের  সমাবেশ

ডুমুরিয়ায় ঐতিহাসিক স্বদেশ প্র্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের  সমাবেশ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষ‍্যে গতকাল মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে  দলীয় কার্যলয চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মৎস‍্য ও প‍্রানী সম্পদ মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি।  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পদাক শাহানেওয়াজ হোসেন জোয়াদার এর সঞ্চালনায় সমাবেশে  বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা  পরিষদ  চেয়ারম্যান  ও জেলা আওয়ামী লীগের সদস‍্য এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগনেতা  আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ,  অধ‍্যাপক জিএম ফারুক হোসেন,  সরদার আব্দুল গনি, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার,  সেচ্ছাসেবক  লীগের এম হুমাউন কবির, মহিলা  আওয়ামী লীগের হাসনা হেনা, কৃষকলীগের আহবায়ক অধ‍্যক্ষ আমিনুর রহমান, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ছাত্রলীগের শেখ মাসুদ রানা, প্রমুখ।

করোনা রোধে অর্ধেক যাত্রীতে চলবে বাস ট্রেন লঞ্চ

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সর্বপ্রকারের যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে টিকা সনদ নিতে হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করে সরকার।

সোমবার এ নির্দেশনায় বলা হয়, গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহণ করা যাবে না। আগামী ১৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

এতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালীর গন্ডামাারায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালীর গন্ডামাারায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালীর গন্ডামারা শহিদ মাওলানা আহমদ হোছাইন ও মাওলানা শফিকুর রহমান নঈমী রহঃ স্মৃতি সংসদ ব্যবস্থাপনায় রহমানিয়া ফাযিল মাদরাসার ময়দানে এলাকাবাসীর সাবিক সহযোগিতায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার ৯ ই জানুয়ারী পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হজরত মাওলানা আহমদ কবির এর সভাপতিত্বে  মাহফিলে প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আল্লামা ড, এস, এম, বোরহান উদ্দীন।

উদ্বোধক ছিলেন, শহিদ মাওলানা আহমদ হোছাইন ও মাওলানা শফিকুর  রহমান নঈমী রহঃ স্মৃতি সংসদ এর সভাপতি  মাওলানা বশির আহমদ, প্রধান আলোচক ছিলেন, ঢাকা হযরত গাউছুল জামে মসজিদের খতিব আল্লামা শায়খ সৈয়দ হাসান আল আজহারী, মাহফিলে বিশেষ বক্তা ছিলেন,পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক হযরতুল আল্লামা মুহাম্মদ মমতাজুল হক নঈমী, পটিয়া থানা গহিরা নুরিয়া মাদরাসার সুপার মাওলানা আহমদ হোসাইন নিজামী, আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হেড মাওলানা মাওলানা আহছানুজ্জামান আলকাদেরী, প্রমুখ উপস্থিত ছিলেন মাওলানা ওসমান, বিশিষ্ট সমাজ সেবক মাও: আমিন উল্লাহর সঞ্চালনায় মাওলানা শওকতুল ইসলাম, মাওলানা আজগর হোছাইন।

// চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

 

বরিশালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগ,জেলা আওয়ামী লীগ, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ,কৃষক লীগ,শ্রমীক লীগ,মহিলা আওয়ামী লীগ,জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগ,বরিশাল আইনজীবী সমিতি,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ,যুবলীগ,জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার (১০ই) জানুয়ারী সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ মহানগর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যলয়ের বঙ্গবন্ধু স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন দলীয় নেতৃবৃন্দ।

প্রথমে সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

পরে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলার বিভিন্ন নেতার উপস্থিতিতে শ্রদ্ধা নিবেন করেন।

এর পরপরই মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, এ্যাড, আফজালুল করীম,সৈয়দ গোলাম মাসউদ বাবলু সহ বিভিন্ন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে প্রর্যায়ে ক্রমে আওয়ামী লীগেরে বিভিন্ন অ্গং সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অপর দিকে সকাল সাড়ে ১১টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেনের নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্য সহ বিভিন্ন সদস্য ও সহযোগী সদস্য জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পূস্পার্ঘ করেন।

অন্যদিকে সন্ধায় ছয়টায় জেলা প্রশাসনের অয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্তদের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র বিতরণ চলবে: সালাম মূর্শেদী এমপি

 

এবার ঢাকা বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯ আগুন

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল

মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯ এ আগুন চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯-এ অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও অল্প সময়ের মধ্যেই লঞ্চের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেন।

 

শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

জানা যায়, এমভি সুরভী ৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিন রুমে ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক এ কে এম কায়সারুল ইসলাম জানান, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে লঞ্চটি মোহনপুরে নোঙ্গর করে রাখা হয়। পরে ভোরবেলা লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

বাগেরহাটের কাটাখালি ট্রাক সি এন জি  সংঘর্ষ:  নিহত মাদ্রাসা ৩ ছাত্র

বাগেরহাটে ট্রাক সি এন জি মুখোমুখি সংঘর্ষেে  ঘটনা স্হলে ৩ জন মাদ্রাসা ছাত্র নিহত হয়ছে। ঘটনা টি ঘটেছে শনিবার দিন গত রাত ১২টার পর,  খুলনা-মোংলা মহাসড়কে  কাটাখালী জুটমিলের সম্মুখে।

স্হানীয় সূত্রে জানাযায় সি এন জি/ তিন চাকার যান  ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন মাদ্রাসার ছাত্র ঘটনা স্থলেই  নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সি এন জি চালক সহ আরও ৩ জন গুরুতর  আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আসংখ্যজনক।

নিহতরা হলেন, হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। আহতদের মধ্যে দুইজন ও নিহতরা সবাই বাগেরহাটের চুলকাঠি এলাকার হাকিমপুর মাদ্রাসার ছাত্র। অপর আহত ব্যক্তি তিন চাকার যান চালক। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাইওয়ে পুলিশ ও স্থানীরা।

মাদ্রাসার শিক্ষক গন  জানান, তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন করেছিলেন। রাতে খুলনা থেকে সিএনজি চালিত তিন চাকার যানে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। ঘটনা স্থলে  পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। সেখান থেকে তাৎক্ষনিক ভাবে ডাম্পার ট্রাকটি পালিয়ে যায়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী জানান  আমরা ঘটনাস্থলে আছি, আহত/নিহত সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ডাম্পার ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

ট্রাকটি আটকের যোর চেষ্টা চলছে।

এ ঘটনায় কেউ বাদী না হলেও আমরা বাদী হয়ে মামলা করব।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্তদের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র বিতরণ চলবে: সালাম মূর্শেদী এমপি

 

ঠাকুরগাঁও রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের ঢাকায় মৃত্যু 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৫) নামে  (৮ জানুয়ারি শনিবার)  সকাল ৭ টায় ঢাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়। সাথে সাথে তাকে ন্যাসনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে  চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টায় তিনি পরলোক গমন করেন।

(দিব্যান লোকান্ স গচ্ছতু) তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। পরিবার সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা রতন কুমারের মরদেহ ঢাকা থেকে তার নিজ বাড়িতে পৌঁচ্ছাবার পর আগামীকাল রবিবার ৯ জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

তিনি গত মঙ্গলবার ৪ জানুয়ারি সন্ধায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তার নিজ কাজে রাণীশংকৈল থেকে ঢাকা যান। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

সকল অপশক্তিকে অপসারণ করে উন্নয়ন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী-নারায়ন চন্দ্র চন্দ এমপি

সাবেক  মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনায় দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ‍্য কন‍্যা ক্ষমতায় আসার পর সেই বাস্তবে  রুপ নিয়েছে। তিনি সকল অপশক্তিকে অপসারণ করে  নিরলস ভাবে উন্নযন করে যাচ্ছেন।
শনিবার(৮জানুয়ারী) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
ডুমুরিয়া কেন্দ্রীয় কালি বাড়ি ও মঠ মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক বিশিষ্ঠ শিল্পপতি নির্মল চদ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আরও বলেন, দেশে নৈরাজ্য সষ্টির জন্য অপশক্তিরা সোচ্চার হয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, যােগ্য নেতা কখনও পদের পিছনে ছােটে না, পদ তাক খুঁজে নেয়। এর আগে সম্মেলন উদ্বােধন করেন, পুজা উদযাপন পরিষদ খুলনা জেলা কমিটির সভাপতি কৃষ্ণপদ দাশ। প্রধান বক্তা ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীদ্রনাথ দত্ত।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচীব গােবিন্দ ঘােষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্যদেন জেলা পুজা উদযাপন পরিষদ নেতা এ্যাড. নিমাই চন্দ্র রায়, বিমান সাহা, রনজিত কুমার ঘােষ, রতন মিত্র,  থানা অফিসার ইনচার্জ (তদন্ত)মাে: রফিকুল ইসলাম, অজিত কুমার হালদার, বিষ্ণু প্রসাদ মল্লিক, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শােভারানী হালদার, অশােক আচার্য, অনন্ত কুন্ডু, তপন সাহা, শিশির সিংহ, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, তুষার দত্ত, প্রনব রাহা, রঞ্জন জোর্দ্দার, নারায়ণ মন্ডল, পরিতাষ বৈরাগী, বিভা বিশ্বাস, প্রদীপ দেবনাথ, ভবতােষ মন্ডল, উত্তম বিশ্বাস প্রমুখ। সম্মেলন শেষে উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে নির্মল চন্দ্র বৈরাগীকে সভাপতি ও প্রভাষক গােবিন্দ ঘােষকে সাধারন সম্পাদক হিসেবে  ঘােষনা দেয়া হয়।
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
–

মাস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নওয়াপাড়া প্রেসক্লাবের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

  //মো:শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন মাস্টার স্পোর্টিং ক্লাবের এর নেতৃবৃন্দ। ৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে ফুলের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক  শাহীন

আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস। এসময়ই মাস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ক্লাবের সহ সাধারণ সম্পাদক আছিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব পাল, সদস্য মামুন বিশ্বাস, রাসেল হোসেন, কামরুল আহমেদ, হৃদয় কুন্ডু প্রমুখ।