বরিশাল কাউনিয়া থানার অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

//পলাশ চন্দ্র দাস:বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে বিপুল পরিমাণের ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম মাসুম বিল্লাহ। তিনি ঝালকাঠি পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।

জানা যায়, ১১ জানুয়ারী সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া শেরে বাংলা নগর স্কুলের সামনে থেকে মাসুমকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ জিহাদ মৃধা, এএসআই সাইফুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন, এএস আাই আঃ রহিম এর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

কাউনিয়া থানার এসআই মোঃ জিহাদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই হাজার পিস ইয়াবাসহ আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

করোনা রেড জোন ঘোষণা দুইটি জেলা, ছয়টি হলুদ জোন

করোন সংক্রমণ উর্ধ্বমুখী এর মধ্যে উচ্চ ঝুঁকি বিবেচনায় দেশের দুটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।  সেই দুটি এলাকা হচ্ছে ঢাকা ও রাঙ্গামাটি জেলা। এছাড়া ৬ টি জেলাকে হলুদ জোন এবং ৫৪ টি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

মধ্যম ঝুঁকির হলুদ জোন হিসেবে যেসব জেলা ঘোষণা করা হয়েছে-সেগুলো হচ্ছে-রাজশাহী, নাটোর, রংপুর, যশোর, লালমনিরহাট ও দিনাজপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকা ও রাঙ্গামাটিতে সংক্রমণের হার ১০ থেকে ১৯ শতাংশ।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে।

মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা ৬ জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় অধিদপ্তর।

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ – এই তিন ভাগে ভাগ করে থাকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আজ দেশে দেশে ১১ দফা বিধিনিষেধ শুরু হয়েছে।  যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।  সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মেদিনী সাগর গ্রামের একটি আমবাগানের গাছে  (১১ জানুয়ারি মঙ্গলবার)  সন্ধ্যায় সাব্বির (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সাকির আলির ছেলে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

হরিপুর থানা সুত্রে জানা যায়,  সাব্বির বনগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র । ঘটনার দিন  বিকেলে সে বনগাঁও বাজারের উদ্দেশ্য বের হয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেনি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন বনগাঁও সরকারি প্রাথমিক স্কুলের আম বাগান মাঠে একটি  নিমগাছের ডালে  সাব্বিরের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মৃত সাব্বিরের পরিবারের লোকজন জানায়,এর আগে সে মাঝে মাঝে বাড়ি থেকে কাউকে না জানিয়ে পালিয়ে যেতো এবং ফিরে আসতো।তাই সে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের লোকেরা মনে করছেন মর্মে পুলিশ জানায়।ওসি জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লাশ

ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ফ্রান্সে করোনা সংক্রমন দ্রুত বৃদ্ধি: একদিনে নতুন রেকর্ড

বৈশ্বিক মহামারী করোনা শনাক্তের নতুন রেকর্ড হলো ফ্রান্সে। এই দেশটিতে  গত ২৪ ঘন্টায়  করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৪৯ মানুষের।

বুধবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দেখা গেছে, ফ্রান্সে করোনা সংক্রমণের পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে ধাবিত হচ্ছে। গত সপ্তাহের বুধবার ফ্রান্সে করোনা শনাক্তের দৈনিক রেকর্ড ছিল ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন। মাত্র ৭ দিনের মাথাতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়ে গেলো প্রায় ৩৬ হাজার জনের ব্যাবধানে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে প্রায় ১ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ।

করোনায় দৈনিক সংক্রমণের হার নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ক্রমাগত সতর্কবার্তার দিয়েই চলেছে। এরই মধ্যে পাওয়া গেলো নতুন কজরে সংক্রমণের রেকর্ড সৃষ্টির খবর।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের নাগরিকদের দ্রুত করোনার প্রতিষেধক টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন।

এছাড়াও করোনার সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় ফ্রান্স সরকার বেশি কিছু পদক্ষেপও নিয়েছে ইতিমধ্যে। এখনও করোনার টিকা নেননি এমন মানুষদের জন্য চলতি মাস থেকেই কঠোর বিধিনিষেধ জারি করতে চেয়েছে সরকার। ফ্রান্সের জনগণ সেসকল বিধিনিষেধ মেনে না নিয়ে বিক্ষোভও করেছে।

//আন্তর্জাতিক করোনা রিপোর্ট//

পড়ুন দৈনিক বিশ্ব …

এমপি সালাম মুর্শেদীর কন্যা ঐশী’র সুস্থতা কামনায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া

 

জগন্নাথপুরে জুয়া খেলা ও মাদকের ছড়াছড়ি: পুলিশ নির্বিকার;  অভিযোগ অনেকের

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ, জোয়া খেলা সহ অসামাজিক কার্যকলাপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে স্কুল – কলেজগামী শিক্ষার্থী সহ উঠতি বয়সী যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

জানা যায়, ২০২০ ও ২০২১ সালের শুরুর দিকে স্থানীয় পুলিশ প্রশাসন ও র‌্যাব এর সাড়াশি অভিযানে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসয়ী ও মাদকাসক্ত এবং  জোয়াড়ীরা গ্রেপ্তার হয়ে জেলে গেলে পরিস্থতি কিছুটা শান্ত হয়। পাশা-পাশি অনেকেই গ্রেফতার এড়াতে এ সময় গাঁঢাকা দেয়। কিছুদিন যেতে না যেতেই অত্র উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রাম এলাকায় আবারো  জেল ফেরত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত এবং জুয়াড়ীদের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, উপজেলা সদরের জগন্নাথপুর বাজার, সিএ মার্কেট, বাড়ী জগন্নাথপুর, হাসিমাবাদ, গাংপাড়, স্যুইচগেট এলাকা সহ কলকলিয়া বাজার, রানীগঞ্জ বাজার, পাইলগাও বাজার, রসুলগঞ্জ বাজার ও চিলাউড়া বাজার সহ তৎপাশ্ববর্তী এলাকায় মাদক ব্যবসায়ীরা ফেরী করে ইয়াবা,গাঁজা ও চোলাই মদ সহ ভারতীয় অফিসার, ডাইজিন, রয়েল ও ফেনসিডিল নামক মাদকদ্রব্য বিক্রি করছে। ফলে স্কুল -কলেজগামী শিক্ষার্থী সহ উঠতি বয়সী যুবকরা নেশার কবলে পরে বিপদগামী হচ্ছে। তাছাড়া এ সকল মাদকদ্রব্য সেবন এর কারনে মরনব্যাধী ক্যান্সার ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন প্রকার প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার পাশা-পাশি মানসিক ভাবে বিকারগস্ত হচ্ছে যুব সমাজ। এমনকি নেশার টাকা যোগানোর তাগিদে চুরি -ছিনতাই ও সন্ত্রাসী সহ নানাবিধ অসামাজিক কার্যকলাপে ধাবিত হচ্ছে তারা। মানব চাহিদা নামক একটি পত্রিকার প্রতিবেদনে দেখা যায়, এ উপজেলার প্রায় ৬০℅ যুব সমাজ নানা ভাবে মাদকাসক্ত।

এছাড়াও অত্রাঞ্চলে তাশ, গাফলা, ক্যারামবোর্ড ও মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ্যে জগন্নাথপুর বাজারের দোকানপাটে ও থানার আশপাশ সহ রাস্তার পাশের বিভিন্ন দোকানে এসব  জুয়া খেলার প্রবনতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সর্বশান্ত হচ্ছে যুবসমাজ। বিশেষকরে প্রায় পোলট্রি ফার্ম ও মাছের ফিসারী রক্ষণাবেক্ষণ এর জন্য নির্মিত বাসায় (ঘর) প্রতিনিয়ত জুয়া খেলা হচ্ছে। এছাড়া জগন্নাথপুর বাজার, থানা এলাকা সহ স্লুইসগেট এলাকায় ভাসমান পতিতা বৃদ্ধি পাওয়ায় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

তবে এ নিয়ে কার্যকর কোন ভুমিকা নিচ্ছে না জগন্নাথপুর থানা পুলিশ বলে অভিযোগ করেন অনেকেই মাদকাসক্ত, জুয়াড়ী ও পতিতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের উদ্বর্তন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন উপজেলার সচেতন নাগরিকবৃন্দ ।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাওয়া হলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন এ বিষয়ে আমাকে কেউ বলেনি। কোথায় এসব হচ্ছে বলেন ব্যবস্থা নেব।

// রনি মিয়া,  জগন্নাথপুর//

পড়ুন দৈনিক বিশ্ব …

ডুমুরিয়ার কৃষক তেরখাদার ভুতিয়া বিলে ভাসমান বেডে সবজি চাষ পরিদর্শন

ডুমুরিয়ার কৃষক তেরখাদার ভুতিয়া বিলে ভাসমান বেডে সবজি চাষ পরিদর্শন

ভাসমান বেভে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারন ও জনপ্রিয়করন প্রকল্পের  আওতায়  মাঠ দিবস ও ক্ষেত পরিদর্শন।

ডুমুরিয়া উপজেলার ৩০ জন কৃষক  ১১ ডিসেম্বর মঙ্গলবার দিন ব‍্যাপী তেরখাদা উপজেলার  ভূতিয়ার বিলে মাটিয়ার কুল গ্রামের‌ পাশ্বে পানির ওপরে ভাসমান ভেড়ে লাগানো  মৌসুমী সবজি চাষ পরিদর্শন ও   অভিজ্ঞতা বিনিময়  করেন।ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি অফিসের  এস এ পিপি সন্জয় দেবনাথ,  উপ সহকারী কৃষি কর্মকর্তা ওয়াশিংটন গোলদার, ও অমিত বিশ্বাস ,  মাল্টা  ও পেয়ারা চাষী কৃষক ইমন  খান সহ ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।

এসময  তেরখাদা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ‌ মোঃ কামাল হোসেন। ,ভূতিয়ার বিলে ভাসমান বেডের কৃষক মৌসুমী সবজি চাষ সম্পর্কে অবহিত করেন।

তিনি ভাসমান বেডে চাষাবাদ কৃত সবজি চাষ করে লাভবান হযেছেন বলে জানান।  বিকেলে তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে  কৃষক মাঠ দিবসের বক্তব‍্য দেন প্রকল্পের মনিটরিং অফিসার বিবেক আনন্দ ( হিরা) ডুমুরিয়া  উপজেলা কৃষি অফিসার মো: মোচ্ছাদেক হোসেন, তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। ফকিরহাট উপজেলার সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত  জাহান প্রমুখ।

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভিনগ্রহের মানুষ ইলন মাস্কের স্যাটেলাইট ফোন ‘‘ পাই ’’

ভিনগ্রহের মানুষ ইলন মাস্কের স্যাটেলাইট ফোন ‘‘ পাই ’’

মার্কিন প্রযুক্তিখাতের অন্যতম উদ্যোক্তা ইলন মাস্ক। বলা হয়, তিনি নাকি ভিনগ্রহের মানুষ। বিজ্ঞানমনস্ক এ উদ্যোক্তা মনেপ্রাণে যতটা আত্মবিশ্বাসী, ঠিক ততটাই শক্তিশালী মান নিয়েই বাজারে আনছেন স্মার্টফোন ‘পাই’। ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোনটি হবে প্রযুক্তিযুগের অন্যতম চমক। দ্য গার্ডিয়ান।

মহাকাশে থাকা ইলন মাস্কের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট সংযোগ পাবে ‘পাই’। পৃথিবীর ইতিহাসে এটাই হবে প্রথম স্যাটেলাইট মোবাইল ফোন। প্রাথমিকভাবে গুজবের আকারে এ খবর ছড়িয়ে পড়লেও লোকজন বিশ্বাস করতে শুরু করেছেন, ইলন মাস্কের দ্বারাই এ কাজ সম্ভব। কারণ বিশ্বে স্যাটেলাইটের অঘোষিত রাজা টেসলাই। তবে আনুষ্ঠানিকভাবে টেসলার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

টেসলার মডেল ‌‘পাই’ সুদর্শন। শোনা যাচ্ছে, শিগগিরই বাজারজাত হতে যাওয়া এ ফোনের সুবিধাগুলো রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। এর নেটওয়ার্ক সুবিধা স্যাটেলাইট থেকে বলে মঙ্গল গ্রহেও নেটওয়ার্ক পাবে এটি। কথা বলা যাবে নির্বিঘ্নে। বন, পাহাড়, সাগর যেকোনো দুর্গম এলাকায় এটি থাকবে সক্রিয়। স্যাটেলাইটকে পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত কোনো ঝামেলা পোহাতে হয় না বলে, দিন-রাতের তফাতেও কোনো হেরফের হবে না এ ফোনের যোগাযোগে। এমনকি বাজ পড়লেও নির্বিঘ্নে চলবে এর নেটওয়ার্ক।

নিউরালিংক প্রযুক্তিও ফোনটির সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। নিউরালিংক হচ্ছে মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ। অর্থাৎ এ প্রযুক্তি থাকলে অনেক কাজের জন্য শুধু চিন্তা করেই নির্দেশ দেওয়া যাবে। উদাহরণ হিসাবে বলা যায়, কেউ চাইল ইউটিউবে ভিডিও দেখে সময় কাটাবেন। তবে এজন্য হাতে অপারেট করতে হবে না। ইচ্ছা প্রকাশ করলেই ফোনে চলতে থাকবে।

ফোনটির শরীরের ওপর এমন একটি বিশেষ আবরণ আছে যা পরিবেশ বদলের সঙ্গে সঙ্গে মিল রেখে রং পরিবর্তন করবে। চার্জ হবে সূর্যকিরণে। পাই ফোনের পেছনে থাকবে ৪ লেন্সের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। তারাভরা আকাশের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই। জ্যোতির্বিজ্ঞানমনস্ক কিংবা সৌখিন ফটোগ্রাফারদের জন্য এটি হতে পারে সবচেয়ে প্রিয় বস্তু। এর চার হাজার রেজ্যুলেশনের স্ক্রিনটি হবে সাড়ে ৬ ইঞ্চি। ফোনের স্টোরেজ বা মেমরি হবে ২ টেরাবাইট! মোটামুটি গড়পড়তা বলা যায় দুটো কম্পিউটারের সমান স্মৃতিশক্তি থাকবে ফোনটিতে।

আনুষ্ঠানিকভাবে ফোনটি বাজারজাতের কোনো তথ্য কোম্পানির পক্ষ থেকে না এলেও নেটিজেনদের চর্চায় ভাসছে এখন থেকেই। এর দাম হবে পারে ৮০০ থেকে ১২০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার টাকা। যদি ফোনটি বাজারে আসে তবে বাজারে প্রচলিত স্মার্টফোনের কপাল পুড়তে প্রভাবক হিসাবে কাজ করবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

১১ লাখ করোনা আক্রান্ত এক দিনে, বিশ্বে সর্ব্বোচ্চ যুক্তরােষ্ট্রে

১১ লাখ করোনা আক্রান্ত এক দিনে, বিশ্বে সর্ব্বোচ্চ যুক্তরােষ্ট্রে

গত বছরের মত এবছরেও যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মহামারী করোনাভাইরাস।

সোমবার দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩০ মানুষ নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আরব নিউজের।

এর আগে দেশটিকে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয় গত ৩ জানুয়ারি। এদিন যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হন। এর মধ্য দিয়ে প্রথমবারের কোনো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভয়াবহ বিস্তারে দেশটির এ নাস্তানাবুদ অবস্থা।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি করোনা রোগী  হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিন মোট ১ লাখ ৩৫ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে গত বছরের জানুয়ারিতে একদিনে ১ লাখ ৩২ হাজার ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে সোমবার করোনার টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সিইও বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ করোনার টিকা প্রস্তুত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী মার্চ নাগাদ এটি বাজারে পাওয়া যেতে পারে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

১০ কোটি টাকার আইস সৈকতের ঝাউগাছের নিচে…!

১০ কোটি টাকার আইস সৈকতের ঝাউগাছের নিচে…!

বাংলাদেশ বডার্র গার্ড ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে । এর আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।

মঙ্গলবার ভোরে টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউগাছের নিচ থেকে ওই আইস জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিত মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, টেকনাফ নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে আছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।

এর ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। পরে একটি ঝাউগাছের নিচ থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার আইস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ওই আইস পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত আসলাম হোসেনের স্মরণ সভা

অভয়নগরে সন্ত্রাসীর গুলিতে নব নির্বাচিত ইউপি সদস‍্য নিহত

মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি :

যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ১০ জানুয়ারি (সোমবার) রাত ৮টার সময় এ ঘটনা ঘটে।

সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার বুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তার বুকের অংশ ভেদ হয়ে যায়। গুলির পর উত্তম কুমার মাঠে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ মাঠে পড়ে রয়েছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।