থামছেই না যেন মাগুরা শ্রীপুরের নাকোল ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আবারো সহিংসতা ও হামলার ঘটনা ঘটেছে। নতুন করে তিন জনের উপর হামলা হয়েছে । মারাত্মকভাবে আহত দুইজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে চারটার দিকে নাকোল বাজারে নির্বাচিত চেয়ারম্যান হুমাউনু্র রশিদ মুহিত এর সমর্থকেরা ইব্রাহিম শিকদার পিতা: রতন শিকদার ও রুমান পিতা: সাহির এর উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালে ভর্তি থাকা ইব্রাহিম শিকদার বলেন, নির্বাচনের একদিন পর ২৮ শে ডিসেম্বর নির্বাচিত চেয়ারম্যান মুহিতের সমর্থকরা বাজারে আমার ছোট ভাইয়ের মিষ্টির দোকান ভাঙচুর এবং বাড়িঘরে হামলা করে । আমার চাচা রহমান সিকদার সহ কয়েকজনকে আহত করে তারা। ৩০ ডিসেম্বর আমার ছোট ভাইয়ের ভাংচুরকৃত দোকান মেরামত করার জন্য এবং দোকান খুলে ব্যবসা করার জন্য আমি নির্বাচিত চেয়ারম্যান মুহিতের নিকট অনুরোধ করি। তিনি ব্যবসা পরিচালনা করার জন্যঅনুমোদন দেন কোন সমস্যা হবেনা বলে জানান। মঙ্গলবার ০৪ জানুয়ারি দোকান খুলে পরিস্কার করে ব্যবসা শুরু করলে বিকাল চারটায় দিকে মুহিত চেয়ারম্যানের সমর্থক রায় নগর গ্রামের সোহাগসহ ২-৩ জন আমাদের দোকানের কর্মচারী আকাশকে কান ধরে হেনেস্ত করে এবং দোকানে কাজ করলে কান কেটে ফেলার হুমকি দেয়।

এ ব্যাপারে আমি তৎক্ষণাৎ ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান সাহেবকে জানায়। চেয়ারম্যান সাহেব বললেন তুমি যাও আমি দেখছি বলে কাকে যেন ফোন দিলেন ।আমি পরিষদ থেকে বের হয়ে ১০০ গজের মধ্যে থাকা অবস্থায় আমার উপর অতর্কিত হামলা করে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি তখন নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেদ সাহেব আমাকে উদ্ধার করে। এ হামলায় অংশগ্রহণ করে এরশাদ, মাসুদ ,সোহাগ ও মহব্বতের ছেলে সহ ২০ থেকে ৩০ জন। কি কারণে ধরনের হামলা জানতে চাইলে ইব্রাহিম জানান,আমরা অত্যন্ত শান্তশিষ্ট ও নিরীহ প্রকৃতির জীবন যাপন করি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়ার পক্ষে নির্বাচন করাই আমাদের একমাত্র অপরাধ । এছাড়া আমাদের কোন অপরাধ নাই।

এ ব্যাপারে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, গত ২৮ ডিসেম্বর নাকোল বাজারে দোকান ও বাড়িঘর ভাঙচুর এবং হামলার সাথে জড়িত এরকম ৫-৭ জনকে আমরা গ্রেপ্তার করি। পরবর্তীতে নবনির্বাচিত চেয়ারম্যান হুমাউনু্র রশিদ মুহিত এসে ভবিষ্যতে কোন ধরনের সংঘর্ষ হবে না মর্মে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেন। পুনরায় এ ধরনের সহিংসতায় আমরা বিব্রত। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

পড়ুন দৈনিক বিশ্ব

ডুমুরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া উপলক্ষ‍্যে বিনা মূল‍্যে চিকিৎসা  সেবা

 

ডুমুরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া উপলক্ষ‍্যে বিনা মূল‍্যে চিকিৎসা  সেবা

//ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//
খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ৪ জানুয়ারী   মঙ্গলবার ও ৫ জানুয়ারী  বুধবার শীতকালীন প্রশিক্ষণ মহড়া উপলক্ষে দুঃস্হ মানুষের জন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করা হয়েছে।
.
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে সকাল ৯ টা হতে এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু  হয দিন ব‍্যাপী সেবা প্রদান করা হয ।
বাংলাদেশ সেনা বাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্হা পনায় ও ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ডুমুরিয়া ও তৎসংলগ্ন এলাকার দুঃস্হ মানুষদের কে সেনাবাহিনীর চর্ম,শিশু,ধাত্রী, মেডিসিন ও অন্যান বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা  হয়। সেনাবাহিনীর উধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী । ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্‌যাপন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠন সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বিগত কয়েক বছর অনিবার্য কারণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা করা হয়নি। এ বছর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় মুখরিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অপরাজেয় বাংলার পাদদেশ, সেখানে আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব ধরনের ইতিবাচকতা বজায় রেখে আগেকার দিনের মতো শিক্ষার্থীর স্বার্থে এবং দেশের স্বার্থে ভূমিকা রাখবে।

এর আগে সকাল সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতারা।

উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে যান।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাব রেজিষ্টারের কাজী নিয়োগে দুর্নীতি: কোটে মামলা

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাব রেজিষ্টারের কাজী নিয়োগে দুর্নীতি: কোটে মামলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সাব রেজিষ্টারের কাজী নিয়োগে দুর্নীতির  অনিয়মের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে পৌর মেয়র। নিয়োগ প্রক্রিয়ায় অন্তবতীকালিন নিষেধাজ্ঞা  জারি করেছে আদালত। জানা গেছে রবিবার ( ২ জানুয়ারী) সাবরেজিষ্টার শফি আকরামুজ্জামান বিজ্ঞ আদালতে জবাব দাখিল করেন।

মামলা সূত্রে জানাযায়, রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে নিকাহ রেজিষ্টার পদটি শূন্য থাকায় ১জন ও পৌরসভায় ২জন কাজী  নিয়োগ হওয়ার কথা । কিন্তু গেজেট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু না করেই নিয়োগ কমিটির সদস্য সচিব সাবরেজিষ্টার শফি আকরামুজ্জামান দুর্নীতির আশ্রয় গ্রহণ করে গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করে। গেজেটে প্রার্থীর  বয়স ৩৫ বছর উল্লেখ থাকলেও গোপন বিজ্ঞপ্তিতে ৪০ বছর উল্লেখ করেছে। নিয়োগ কমিটির উপদেষ্ঠাদের দপ্তরের বিজ্ঞপ্তির নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও তা তিনি করেননি। নিয়োগ কমিটির উপদেষ্ঠা ইউএনও’র কার্যালয়ে রেজুলেশন দেখানো হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন স্টিভের স্বাক্ষর নেই রেজুলেশনে। তাছাড়া সেই রেজুলেশনে আরেক উপদেষ্ঠা পৌর মেয়র মোস্তাফিজুর রহমানেরও স্বাক্ষর নেই সেখানে।

সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া না করায় কমিটির উপদেষ্ঠা পৌরমেয়র মোস্তাফিজুর রহমান দেওয়ানী কার্যবিধি ৩৯ অর্ডার ১রুল ও ১৫১ ধারামতে ঠাকুরগাঁও সহকারি জজ আদালতে অস্তবর্তীকালীন নিষেধাজ্ঞার চেয়ে মামলা করেন। বিজ্ঞ আদালত ২ দিনের মধ্যে কারণ দর্শনোর জন্য সাব রেজিঃ কে নিদের্শ প্রদান করেন। কিন্তু চতুর সাব রেজিঃ সন্তোষজনক জবাব দাখিল না করে সময়ের আবেদন করেন। ২ জানুয়ারী জবাব দাখিলের জন্য আবারো তারিখ নির্ধারণ করেন।

এদিকে নিকাহ রেজিষ্টার নিয়োগে অনেক প্রর্থী মোটা অংকের অর্থ প্রদান করেছেন মর্মে এলাকায় গুঞ্জন উঠেছে। এ ব্যাপারে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, আমার পৌরসভায় নিকাহ রেজিষ্টার নিয়োগ হবে দুর্নীতির আশ্রয়ে এবং অনিয়মভাবে তা মেনে নেওয়ার মতো নয়। তাই আমি আদালতের আশ্রয় নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, আমার অফিসে নিয়োগ কমিটির সভা দেখানো হলো অথচ আমার স্বাক্ষর নেই, বিষয়টি বুঝে নেন। যে কোন অনিয়ম আল্লাহ সহ্য করবেনা, মেয়রকে সয়ং আল্লাহ আমার হয়ে আদালতে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে নিয়োগ কমিটির সদস্য সচিব সাবরেজিষ্টার শফি আকরামুজ্জামান বিপ্লব মুঠোফোনে বলেন, যেহেতু কোটে মামলা হয়েছে এটির নিয়ম অনিয়মের বিষয়টি কোট বুঝবে।

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, প্রয়োজনে ক্লাস বন্ধ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

হঠাৎ দেশে কেন এত করোনা সংক্রমন বাড়ল…

বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চট্টগ্রামের  বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গ্রীণ কনভেনশন হলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ বি এম মোকাম্মেল হক চৌধুরী আলাল।

এতে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান, মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন, রাজনীতিববিদ জাকের হোসেন চৌধুরী বাচ্চু, সমাজসেবক রাজনীতিবিদ আশেক এলাহী সোহেল, ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি ও অরবিট কেরিট স্কুল এন্ড কলেজ এর পরিচালক লায়ন মোঃ আমিরুল হক এমরুল  কায়েস, খোরশেদুল আলম চৌধুরী,জলদী আধুনিক হসপিটালের পরিচালক এস,এম শুয়াইবুর রহমান, বাঁশখালী মা শিশু জেনারেল হাসপাতালে ডাইরেক্টর ও  ম্যানেজার মোঃ আনোয়ারুল আজিম আজম, বাঁশখালী স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান শাহ মোঃ শফিউল্লাহ  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও করোনাকালীন স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় বাঁশখালীর মা ও শিশু জেনারেল হাসপাতাল লিঃ,জলদী আধুনিক হসপিটাল লিঃ বাঁশখালী স্কয়ার  তিনটি বেসরকারি হাসপাতালকে সম্মাননা প্রদান করা হয়।

//চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন মোঃ আবদুর রহমান মিয়া

বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

//চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি তালিকাভুক্ত ৪২ জন খামারির মাঝে এই প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

গত বৃহস্পতিবার সকালে বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে প্রদর্শনী উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তানজীর হোসেন, ডাঃ শুভ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে প্রাণিসম্পদ বিভাগও দেশ
গঠনে অনন্য ভূমিকা রাখছে।

 

কবি নাঈম নাজমুলের জন্ম দিন আজ

 

মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি :

কবি নাঈম নাজমুলের জন্ম দিন আজ। ১৯৭১ সালের ৩রা জানুয়ারি ( বৃহস্পতিবার ) তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার ১২ নং বিছালী ইউনিয়নের চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম করেন। কবি নাঈম নাজমুলের পিতা একজন কবি ও গীতিকার ছিলেন। পিতা বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক মরহুম এম এম নাজমুল হক (কবি বুনো নাজমুল যশোরী) মাতা হাচিনা বেগম। কবির পরদাদা আঃ জব্বার মোল্যা ছিলেন একজন নামকরা জারি গানের বয়াতি। তার পরিবার যশোর জেলার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের স্থায়ীভাবে বসবাস করেন আসছেন। নাঈম নাজমুল খুলনা বিএল কলেজ থেকে বিএ (সম্মান) ও এমএ (ইংরেজী) ও যশোর এম এম কলেজ হতে এমএ (বাংলা)তে পাশ করেন। কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। তিনি বিটিভি ও খুলনা বেতারের একজন গীতিকার ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগার চাকই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদ যশোরের (২০১৬/১৮) সভাপতি ছিলেন।
কবি নাঈম নাজমুল দশম শ্রেনীতে পড়াকালীন লেখালেখি শুরু করেন। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ”আসন্ন হাহাকার”। ”তারপর একদিন” তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। তিনি লিখেছেন গান, কবিতা, প্রবন্ধ, গল্প। তিনি সর্বশেষ ”গন্তব্য হীন পৃথিবীর পথে” কাব্য গ্রন্থ লিখেছেন।

 

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিবা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। (২ জানুয়ারি রবিবার) সকালে ভোমরাদহ রেল স্টেশনের উত্তরের লোহাগাড়া বনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিবা উপজেলার সেনুয়া গ্রামের বাসিন্দা।এ ব্যাপারে পীরগঞ্জ স্টেশনের সহকারি মাস্টার সোহরার আলী সুজন বলেন , রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মুত্যু হয়। মৃতের লাস দিনাজপুর রেলওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

 

নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২জানু:(রবিবার) ১০ টায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটরিয়ামে উক্ত
সাধারণ সভার আয়োজন করা হয়।

নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে এসময় নব নিবার্চিত কমিটির সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

এরপর কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান
প্রেসক্লাবে আয় ও ব্যয় বিবরনী তুলে ধরেন। পরে উপস্থিতি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি এস এম মুজিবর রহমান, সহ-সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর ও গণ সংযোগ
সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম
আলাউদ্দিন  তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, নিবার্হী সদস্য সেলিম হোসেন। রবিউল ইসলাম বিশ্বাসকে নিবার্হী সদস্য দুই করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। এরপর নিবার্চন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুনিল দাস নব নিবার্চিত কমিটির পরিচিতি করে দেন। পরে নওয়াপাড়া প্রেসক্লাবের নব নিবার্চিত সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাংবাদিক কল্যান ট্রাষ্ট এর নব গঠিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন, অধ্যক্ষ
খায়রুল বাশারকে সভাপতি ও হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি গাজী রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সহ সাধারণ সম্পাদক ইমন হাসান, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, নিবার্হী সদস্য রকিবুল ইসলাম
রুবেল, ডিআর আনিসুর রহমান।

আগামী দুই বছরের জন্য এই কমিটি
দ্বায়িত্ব পালন করবেন গাজী রেজাউল করিম।

মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি :

পড়ুন দৈনিক বিশ্ব

রূপসায়  ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সালাম মূশের্দী এমপি

 

রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কর্মিসভা অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)  প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নে (১ জানুয়ারি শনিবার) বিকেলে আওয়ামী  সেচ্ছাসেবকলীগের আগামী ১৭ জানুয়ারি  ত্রি বার্ষিক সল্মেলন সফল করার লক্ষ্যে নন্দুয়ার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মুনিরুজ্জামান বাবলু’র সভাপতিত্বে  বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্নাফ হোসেন বাবু, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা,জেলা শিশু ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজা বেগম পুতুল, স্বেচ্ছাসেবক লীগ সহ- সভাপতি খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুবেল হক, দপ্তর সম্পাদক আরথান আলী, সদস্য মোস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, রশিদুল ইসলাম রিপন,রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও সেখানে ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা সম্মেলন সফল করার জন্য সর্বোচ্চ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন  । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দুয়ার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লেমন।