ডোমারের সোনরায় রফিকুল মাস্টারের মায়ের জানাজা সম্পন্ন

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ মোস্তাফিজুর রহমান

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন চাকধাপারা রফিকুল মাস্টারের মা আনিছা বেগম গতকাল রাত ৯টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন) মৃত আনিছা বেগম চাকধাপারা গ্রামের মৃত জয়নাল আবেদীন সরকারের স্ত্রী। মৃত কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আনিছা বেগম বাধ্যক জনিত কারনে গত কিছুদিন যাবত বিছানায় শায়িত ছিল। মৃত আমেনা বেগম মৃত কালে ৩ ছেলে ১ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাযার নামাজ আজ বাদ যোহর চাকধাপারা অনুষ্ঠিত হয় । জানাযা শেষে পারিবারিক কবরস্থে তাকে দাফন করা হয়।

 

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে সাপ্তাহিক ছুটি শনি-রোববার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে শনি ও রোববার থাকবে সাপ্তাহিক ছুটি। ১ জানুয়ারি থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। এর আগে সংযুক্ত আরব আমিরাত ২০২২ সাল থেকে সাপ্তাহিক কর্মদিবস সাড়ে চার দিন ঘোষণা করা হয়।

এদিকে আমিরাত জুড়ে আড়াই দিনের ছুটি থাকলেও শারজাহতে সাপ্তাহিক ছুটি দিচ্ছে শুক্র-শনি-রোববার পুরো ৩ দিন।

মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্র দেশটিতে ২০২১ সালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিলো। সাপ্তাহিক ছুটি শনি ও রোববার ঘোষণাকে আন্তর্জাতিক বাজারের আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বঙ্গবন্ধুর মাজারে মাগুরখালী  ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ  পুষ্পম‍াল‍্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
 গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে মাজারে  আজ শুক্রবার  ৩০ ডিসেম্বর দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী  ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ  পুষ্পম‍াল‍্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন  ইউনিয়ন পরিষদের  হ্যাট্রিক সহ চার বার নির্বাচিত জনপ্রিয় ও    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান  বিমল কৃষ্ণ সানা।
এসময়  তার সাথে ছিলেন প‍্যানেল চেয়ারম‍্যান ভবেন বালা, ইউপি সদস‍্য সুভাষ চন্দ্র মন্ডল, স্বরসতি মন্ডল, লাভলী বিশ্বাস, গোপাল হালদার, সঞ্জয সানা, আওয়ামী লীগ নেতা মাষ্টার দিপঙ্কর, চিত্ত রঞ্জন, প্রবীর মন্ডল, অনুপ ঢালী প্রমুখ।

রাণীশংকৈলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে ( ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার) মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা  সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল। এ ছাড়াও সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎচন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় বিশেষ করে মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়া ও টাকার বিনিময়ে চুরিকৃত মোটরসাইকেল ফেরত পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এইসাথে তারা বিশেষত পৌর শহরে লাগামহীন যানবাহন চলাচলে পথচারিদের সমস্যার কথা বলেন। ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানায় পুলিশের স্বল্পতার কথা বলেন। তা সত্বেও অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে উল্লেখ করেন।  শেষে নবাগত চেয়ারম্যানদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

এমপি হাবিবের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম : উত্তাল জগন্নাথপুর

সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে ফেসবুক লাইভে কটাক্ষ করার প্রতিবাদে জগন্নাথপুরে বিশাল মানবব্ন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (আজ ৩০ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় স্থানীয় জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আকমল হোসেন এর পরিচালনায়  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবি এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল, পৌর কাউন্সিলর কামাল হোসেন, আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ফেয়ার ফেইস এর সমন্বয়ক শামীম আহমেদ, ছাত্রদল নেতা মামুন আহমেদ।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলো জগন্নাথপুর প্রতিনিধি- সাংবাদিক অমিত দেব, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, বাংলাটিভি প্রতিনিধি গোবিন্দ দেব, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সাধারণ সম্পাদক আলী হোসেন খাঁন, সহ সভাপতি ইকবাল হোসাইন, সাংবাদিক রনি মিয়া, যুবলীগ নেতা সাফরোজ ইসলাম রুনু প্রমুখ।

বক্তারা বলেন- সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে ফেসবুক লাইভে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশ বিদেশে অবস্থানরত জগন্নাথপুর উপজেলাবাসীর হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে! এ ধরনের বক্তব্য কখনো মেনে নেয়া যায়না। তার দেয়া বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা অভিলম্বে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্যও আহবান জানান।

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

জন্মদিনে কিকি উপহার পেলেন সালমান খান

জন্মদিনে কিকি উপহার পেলেন সালমান খান

অল্প কিছুদিন আগেই সাপে কেটেছিলো সালমান খানকে। তেমন কিছু না হলেও প্রতিষেধক নিয়ে বাড়িতে ফিরেন অভিনেতা। গত ২৭ ডিসেম্বর ছিলো এই তারকা অভিনেতার জন্মদিন। পানভেলের ফার্ম হাউজে জাকজমক পার্টি করেছেন, নেচেছেনও। জন্মদিনটি যে একটু ব্যতিক্রমই কেটেছে সালমান খানের, তা বোঝা গেল কয়েকটি ভিডিও দেখে।

ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গেল, রাস্তায় অটো চালাচ্ছেন সালমান খান। তা দেখে উৎসুক জনতা ভিডিও করছেন। কোনো ভিডিওতে দেখা গেল, বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার সঙ্গে ধুন্ধুমার নাচছেন সালমান খান। জন্মদিনে পেয়েছেন নানা উপহারও। কোনো কোনো উপহারের দাম কোটিও ছাড়িয়ে গেছে। এ নিয়ে প্রতিবেদনও করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সালমানের সম্পর্ক খুবই ভালো। এই অভিনেত্রী ভাইজানকে উপহার দিয়েছেন ১০ থেকে ১২ লাখ রুপির ঘড়ি। সঞ্জয় দত্তের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক সালমান খানের। সঞ্জুবাবা উপহার দিয়েছেন ডায়মন্ডের ব্রেসলেট যেটির দাম পড়েছে সাত থেকে আট লাখ রুপি।

ভাই সোহেল খান সালমান খানকে উপহার দিয়েছেন একটি বিএমডব্লিউ গাড়ি। যার দাম ২৩ থেকে ২৫ লাখ রুপির মধ্যে। আরেক ভাই আরবাজ খান দিয়েছেন অডি গাড়ি। দাম দুই থেকে তিন কোটি রুপি।

সাবেক প্রেমিকের জন্মদিনে উপহার পাঠাতে ভোলেননি ক্যাটরিনা। তিনি সালমান খানকে দিয়েছেন সোনার ব্রেসলেট। দাম দুই থেকে তিন লাখ রুপি।

অনিল কাপুর দিয়েছেন লেদারের একটি জ্যাকেট। দাম ২৮ লাখ রুপি। যে জ্যাকেটের দাম বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা। শিল্পা শেঠি দিয়েছেন সোনা ও ডায়মন্ডের মিশেলে ব্রেসলেট। দাম ১৬ থেকে ১৭ লাখ রুপি।

সালমানের বাবা সেলিম খানও ছেলের জন্মদিনে উপহার দিয়েছেন। বাবা দিয়েছেন আস্ত একটি অ্যাপার্টমেন্ট। দাম পড়েছে ১২ থেকে ১৩ কোটি রুপি। বোনের স্বামী আয়ুশ শর্মা তাকে দিয়েছেন সোনার চেইন। দাম ৭৩ হাজার রুপি। বোন অর্পিতা খান দিয়েছেন রোল্যাক্স ব্র্যান্ডের ঘড়ি। দাম ১৫ থেকে ১৭ লাখ রুপি।

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)

এসএসসি পরীক্ষার ফলাফল ৯৩.৫৮% পাস

আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  এবছর এসএসসি পরীক্ষার ফলাফল ৯৩.৫৮% পাস করেছে (৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী), যা এ যাবৎকালের সর্বোচ্চ।

এবার মোট পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী।  তাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পেয়েছে জিপিএ ৫, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৮ দশমিক ১৮ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।  আর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ৪৪২ জন।

গত বছর মাধ্যমিকে পাস করেছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন।

মূল অনুষ্ঠানটি হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।  বেলা ১১টায় সেখানেই সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এবার ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন পাস করেছে।

এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন

রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা’র মানববন্ধন স্মারকলিপি প্রদান

 

বরিশালে হলুদ অটোগাড়ির বৈধতার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশালে হলুদ অটোগাড়ির বৈধতা ও চলাচল করা, সকল চালকদের লাইসেন্স দিতে হবে, অটোগাড়ি সহ ইজিবাইক নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা, যখন-তখন হলুদ অটোগাড়ি আটক বন্ধ করা এবং নগরীর ৫০ হাজার অটো শ্রমিকদের বাচার সুযোগ সহ ৭ দফা দাবীতে সরকার সমর্থিত বরিশাল জেলা ও মহানগর ব্যাটরী চালিত (হলুদ অটো রিক্সা) শ্রমিক সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।  বুধবার (২৯) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি রাখাল বাবুর পুকুড় নামকস্থানে ৭ দফা দাবী আদায়ের লক্ষে এই সমাবেশ করে।

বরিশাল মহানগর (অটো রিক্সা) শ্রমিক সংগঠনের সভাপতি মোশারেফ গাজির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক লথিফ সিকদার লেদু, সহ সভাপতি জামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার,কোষাধাক্ষ জামাল গাজি,হোটেল শ্রমিকলীগ সভাপতি সাঈদ আহমেদ প্রমুখ।

পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি সড়কস্থ বিসিসি মেয়লর সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এক প্রর্যায়ে মেয়র বাস ভবনে না থাকায় তারা পুনরায় মিছিল নিয়ে মেয়রের দাপ্তরিক কার্যলয় এনেক্স ভবনে গিয়ে তার কাছে স্বারকলিপি প্রদান করেন বলে সাধারন সম্পাদক লতিফ সিকদার লেদু বিষয়টি নিশ্চিত করেন

সোনারায়ে ইউনিয়নে প্রচারণায় ব্যস্ত ৫ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী রিয়াজ উদ্দীন

//নিজস্ব প্রতিবেদক: মোঃ মোস্তাফিজুর রহমান//

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ের ৫ নং ওয়ার্ডের  আপেল মার্কা প্রতিকের   সদস্যপদপ্রার্থী রিয়াজ উদ্দীন ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রচার-প্রচারণার শুরু থেকে প্রার্থীরা ছুটে চলেছেন ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডে বিভিন্ন গ্রামে গ্রামে।

আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত ডোমার উপজেলায়  ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে সোনারায় ইউনিয়নের  ৫ পাঁচ নং ওয়ার্ডে   সদস্য পদে রিয়াজ উদ্দিন সহ মোট  ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে দিন রাত ছুটে চলেছেন প্রার্থীরা।

রিয়াজ উদ্দিন কর্মী ও সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

ইউনিয়নের   হুজুর পাড়া গ্রামে ভোট প্রার্থনাকালে মেম্বার পদপ্রার্থী রিয়াজ উদ্দিন বলেন, যে ভাবে কর্মী আর সাধারন মানুষের সাড়া পেয়েছি তাতে আশা করছি বিজয় আমাদেরই।         ওয়ার্ডবাসী আমাকে ভালবাসে বলে আমাকে ওয়ার্ডবাসী দুইবার নির্বাচিত করেছে । এবারো আমি আশা করছি ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করে  ওয়ার্ডবাসীর  সেবা ও উন্নয়ন করার সুযোগ করে দিবে।

আমি এবার নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ডকে সোনারায় ইউনিয়নের মডেল ওয়ার্ড করার চেষ্টা করব।

রাণীশংকৈলে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিদায় ও সনদ বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা পরিষদ জাইকার অর্থায়নে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিদায় ও সনদপত্র দেয়া হয়।

করোনাকালীন আর্থিক মন্দা উত্তরণে এ যুব মহিলাদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক সাগরিকা চৌধুরী রুমা।

এ মময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার  জাইকার উপ প্রকৌশলী মহিউদ্দিন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে ইউএনও বিদায়ী প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণে অর্জিত কর্মকান্ড দিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ দেন।