ডুমুরিয়ায় দলিত এর আয়োজনে তিনদিন ব্যাপী জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ার   চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত এর আয়োজনে তিন ব‍্যাপী জেন্ডার  বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আজ ২৮ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ।
দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার  দাস এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায়, সেক্স, অধিকার,মানবাধিকার, জেন্ডার বৈষম্য্, এর প্রতিকার ইত্যাদি বিষয়ে  ক্লাশ পরিচালনা করেন প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল,  প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাস প্রমূখ।
উক্ত প্রশিক্ষণ কর্মাশালায়২০ জন অংশগ্রহণকারীর অংশগ্রহণে বাস্তবায়িত হয়। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের উপহার প্রদান করা হয়।

অষ্ট্রেলিয়ার পেপিনো মেলন ফল ডুমুরিয়া  চাষ হচ্ছে।। গাছে ফলন ধরায় কৃষক খুশি।।

অষ্ট্রেলিয়ার  গন্ডি পেরিয়ে পেপিনো মেলন পুষ্টিকর ফলের গাছ দেশের মাটিতে। খুলনার ডুমুরিয়া উপজেলার  সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রগতিশীল ড্রাগন চাষী  রফিকুল ইসলাম। তার বাগানে  বিদেশী এ পুষ্টিকর  ফলের  ৩০ টি গাছের কাটিং  লাগিয়ে প্রাথমিক চাষাবাদ শুরু করেছে। খুলনার লবনক্ত এলাকায় এ ধরনের  ফলের আবাদ  কৃষিতে নুতন দিক উম্মোচিত  হবে।

কষৃক রফিকুল ইসলাম জানান, ড্রাগন ফল  চাষ  করে এবছর ভাল লাভবান হয়েছে। নুতন কিছু ফল উৎপাদন করতে খোজ নিয়ে  অষ্ট্রেলিয়ান প্রবাসী নীল ফামারীর সেলিম ভাইয়ের কাছ থেকে তিন শত টাকাদরে ৩০ পিস ফল গাছের কাটিং এনে গত ৪ মাস পূর্বে রোপন করি।  প্রাথমিক পর্যায়ে গাছ গুলো বাচাঁনোর জন‍্য দুই পদ্ধতি  গ্রহন করে মাটিতে ও টবে লাগিয়েছি।

প্রতিটি গাছ বেচেঁ আছে। বর্তমানে গাছ গুলোতে ব‍্যাপক হারে ফল ধরতে শুরু করেছে। তিনি বলেন লতার মতো গাছ মাচা পদ্ধতি গ্রহন করা হযেছে। এর একটি ফল ২০০ থেকে -৫০০গ্রাম পর্যন্ত হযে থাকে  পুষ্টি সমৃদ্ধ এ ধরনের ফল উৎপাদন করে দেশের মানুষের পূষ্টির পাশাপাশি বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব।

দেশে এ ফলের চাষাবাদ কম তবে কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করে ব্যাপক বিস্তৃতি ঘটানো সম্ভব। ড্রাগন ফলের পাশাপাশি  এ ফল উৎপাদন ও বিক্রি নিয়ে চিন্তিত নয় খুলনার সেভ এন্ড সেভ মার্কেটে ভাল দামে বিক্রি করেছি। তিনি নুতন নুতন ফল চাষাবাদ ও উৎপাদন  করে বাংলাদেশের কৃষিকে সামনের দিকে নিয়ে যেতে চান।

উপজেলা কৃষি অফিসার মোচ্ছাদেক হোসেন বলেন পেপিনো মেনন বিদেশী ফল হলে এটি আমাদের আবহাওয়া উপযোগী ফল। কষৃক রফিকুল ইসলাম কৃষি বিভাগের পরামর্শে প্রথম বারের মতো এটি আবাদ করেছেন। ফল খেতে সুসাধু ও পুষ্টিকর। এখনও পর্যন্ত অবস্থা ভাল এবং ফল গাছের কাটিং করে কৃষকদের মাঝে ছড়িয়ে জাওযার জন‍্য কাজকরা হবে।

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব …

ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর নারায়ন চন্দ্র চন্দ এমপির ৩টি ব্রীজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন

ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর নারায়ন চন্দ্র চন্দ এমপির ৩টি ব্রীজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন

//ডুমুরিয়া, জাহিদুর রহমান বিপ্লব//
সাবেক মৎস‍্য ও প্রানী  সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বর্তমান সরকার  উন্নত বাংলাদেশ  গড়ার লক্ষ‍্যে দেশে  প্রতিটি এলাকায় ব‍্যাপক উন্নযন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর সোনার  বাংলা প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় সুখী ও সমদ্ধিতে পরিনত হযেছে। আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার  ডুমুরিয়া  টু চিংড়া ভায়া পশ্চিম শোভনা সড়কের উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর,  শোভনার কদমতলা নদীর উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর, কদমততলা মন্দিরের ভিত্তি প্রস্তর কাজ, ও কুলবাড়িয়া  টু বাগআচড়া নদীর উপর ব্রীজ নির্মানে কাজের ভিত্তি প্রস্থার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  স্ব স্ব  এলাকার ভিত্তি প্রস্তর  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার মো: ওযাদুদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের   জেলার যুগ্ন  সম্পাদক মো: বদরুজ্জামান বাবলু,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আফছার হোসেন, আওয়ামী লীগ নেতা জামিল আক্তার লেলিন, জিএম ফারুক হোসেন, ইউপি সদস‍্য দেব্রত সরদার এমপির এপি এস সমীর দে গোরা  প্রমুখ ।
কদমতলা ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ছিলেন ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈধ‍্।

ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা মেনে চলুন সুস্থ্য থাকুন

ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা:

বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ঘটায় এরকম প্রধান পাঁচটি কারণের মধ্যে ডায়াবেটিস অন্যতম।

পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস আক্রান্ত মানুষ মারা যায় এবং প্রতি ১০ সেকেন্ডে দুইজন ডায়াবেটিস রোগী সনাক্ত করা হয়। তবে সঠিক নিয়ম মেনে খাবার খেলে এই রোগ নিয়ন্ত্রণ  ও প্রতিরোধ করা সম্ভব।

ডায়াবেটিস রোগীকে খাবার নিয়ে কিছু মিথ বা ভুল ধারনা–

ডায়াবেটিস রোগীকে খাবার নিয়ে কিছু ভুল ধারনা

আমাকে সব ধরনের মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে

না, আপনি সবসময়ই আপনার প্রিয় চিনি সমৃদ্ধ খাবার খেতে পারবেন কিন্তু পরিমিত ভাবে ও বুঝে শুনে। যেমন, আপনি চাইলেই মিষ্টি দই বা কাস্টারড  ইচ্ছে মত খেতে পারেন না। খেতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে এটা স্বাস্থ্যসম্মত খাবার  তালিকার  অন্তর্ভুক্ত থাকে।

আপনাকে শর্করা খাবার বাদ দিতে হবে

কি পরিমাণ শর্করা খাচ্ছেন তা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখবেন পাতে যেন পাউরুটি, চাল বা ভাত, পাস্তা, ওটস ইত্যাদি স্টার্চ সমৃদ্ধ খাবার এর বদলে বার্লি, বাদামি বা লাল চালের ভাত, গম বা গম জাতীয় শস্য দানা ভুক্ত খাবার থাকে। কারণ শস্য দানা জাতীয় খাবার রক্তের শর্করা নিয়ন্ত্রণে বেশি ভূমিকা রাখে।

আমাকে স্পেশাল ডায়াবেটিক খাবার খেতে হবে

পুষ্টিকর খাবারের মূলমন্ত্র সবার জন্যই প্রযোজ্য, আপনি ডায়াবেটিক বা নন ডায়াবেটিক হন না কেন, দামি ও স্পেশাল ডায়াবেটিক খাবার ( যা বাজারে পাওয়া যায়) খুব একটা ডায়াবেটিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখেনা।

বেশি প্রোটিন জাতীয় খাবার বেশি ভাল

সমীক্ষায় দেখা গেছে যে, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার বিশেষ করে প্রাণীজ প্রোটিন ইনসুলিন রেজিস্ট্যন্স এ ভূমিকা রাখে অর্থাৎ শর্করা নিয়ন্ত্রণের মূল হরমোন এর কর্মক্ষমতা হ্রাস করে। মূল কথা হল– শর্করা, আমিষ, ও চর্বি জাতীয় খাবার যাই খান না কেন তার সুষম বণ্টন কাম্য।

বিশেষত– প্রাকৃতিক উপায়ে তৈরি খাবার বা আন–প্রসেসড ফুড বা অপ্রক্রিয়াজাত খাবার এবং প্যাকেটহীন খাবার ডায়াবেটিস সুরক্ষা বান্ধব।

ডায়াবেটিস রোগ হলে কি খাবার বেশি খাবেন ?

উপকারী চর্বি যেমন, বাদাম, অলিভ ওয়েল, মাছের তেল ইত্যাদি।

শাক সবজি ও ফলমূল– মূলত পরিষ্কার, টাটকা ও রঙিন শাকসবজি ভাল। জুসের থেকে ফল বেশি খেতে হবে।

দেশজ মাছ ও মুরগি।

ভাল প্রোটিন জাতীয় খাবার– যেমন, ডিম, অল্প চর্বি জাতীয় দুধ, টক দই ইত্যাদি।

ডায়াবেটিস রোগ হলে কি খাবার কম খাবেন?

ডিপ ফ্রাই খাবার বা অতিরিক্ত রান্না করা খাবার

প্যাকেটজাত ফাস্ট ফুড, বিশেষ করে যাতে চিনি, বেকিং করা খাবার, মিষ্টি, ডেজারট, চিপস ইত্যাদি থাকে।

সাদা পাউরুটি, চিনিযুক্ত সেরিয়াল, প্রক্রিয়াজাত পাস্তা বা চাল

প্রক্রিয়াজাত মাছ বা মাংস

উচ্চ আঁশযুক্ত খাবার ও স্লো রিলিজ কার্বোহাইড্রেট

আমাদের শরীরে কার্বোহাইড্রেট এর বিশাল ভূমিকা রয়েছে, এটি শরীরের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে, এমন কি এটির ভূমিকা চর্বি বা প্রোটিনের তুলনায় বেশি। সুতরাং কি ধরনের শর্করা জাতীয় খাবার খাচ্ছেন এ ব্যাপারে খেয়াল রাখা উচিত।

প্রক্রিয়াজাতকরণ শর্করা যেমন, সাদা পাউরুটি, চিনিযুক্ত সেরিয়াল, প্রক্রিয়াজাত পাস্তা বা চাল ছাড়াও সোডা, মিষ্টি, প্যাকেটজাত খাবার যাতে চিনি যুক্ত থাকে ইত্যাদির ব্যাপারে বিশেষ খেয়াল রাখা উচিতমনযোগী হতে হবে স্লো রিলিজ কার্বোহাইড্রেট ও উচ্চ আঁশযুক্ত খাবারের প্রতি এগুলো ধীরে ধীরে শরীরে রক্তের সাথে মিশে যা ধীরে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে।

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট এবং খাদ্য তালিকা

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট এবং খাদ্য তালিকা
ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট এবং খাদ্য তালিকা

ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের খাদ্যব্যবস্থা নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে। তাদের জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে নিয়ম-শৃঙ্খলা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। খাবার নিয়ে অনেকের মনেই নানা ভ্রান্ত ধারণা রয়েছে।

আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীদের আদর্শ খাদ্য তালিকা এবং ডায়েট চার্ট নিয়ে।

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হল এমন একটি রোগ যা আমাদের খাদ্যাভ্যাসের সাথে অনেকাংশে নির্ভরশীল। জানা যায় যে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যাক্তির হৃদ রোগজনিত সমস্যা, মানসিক রোগ, যেমন-  ডিপ্রেশন এ আক্রান্ত হবার সম্ভাবনা– নন ডায়াবেটিক এর থেকে প্রায় দ্বিগুণ।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিস ( যাতে ইনসুলিন লাগেনা, শুধুমাত্র ওষুধে চিকিৎসা দেয়া হয় ) নিয়ন্ত্রণযোগ্য এবং কিছু ক্ষেত্রে নিরাময়যোগ্য। ডায়াবেটিস প্রতিরোধে – এমন না যে, সব ধরনের খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে বা মজার খাবার খাওয়া যাবেনা এর মানে হল, সব খাবারই খাওয়া যাবে, কিন্তু পরিমিত মাত্রায়, যাতে আপনার মুড ও শক্তির সমন্বয় ঘটে।

ডায়াবেটিস রোগীর জন্য শর্করা জাতীয় খাবার ক্ষতিকর কারণ এটি রক্তের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, তাই খাবারে শর্করা জাতীয় খাবার কমাতে হবে। কিছু শর্করা জাতীয় খাবার রক্তের গ্লুকোজের মাত্রা তাড়াতাড়ি বাড়ায় যেমন, চিনি, মিষ্টি, বেশি ছাঁটা চালের ভাত, ময়দার রুটি, সেগুলো কম খেতে হবে।

লাল চালের ভাত (ব্রান সহ), গমের আটার রুটি (ব্রান সহ), সবজি, বাদাম, বুট এবং কলাই জাতীয় খাদ্য রক্তের গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়ায় তাই এই খাবার গুলি  বেশি খেতে হবে। তবে ক্যালরির হিসেব রাখতে হবে অবশ্যই।

ডায়াবেটিস রোগীর জন্য মোট ক্যালরির ২০% আসবে আমিষ থেকে, ৩০% আসবে ফ্যাট থেকে এবং ৫০% আসবে শর্করা থেকে। এখানে একজন ডায়াবেটিস রোগীর জন্য ১৬০০ কিলোক্যালরির চাহিদার একটি স্যাম্পল ডায়েট চার্ট বা খাবারের মেন্যু দেয়া হল।

আসুন মনোযোগ দিয়ে একটু দেখে নেই ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট এবং খাদ্য তালিকা।

ডায়াবেটিস রোগীর সকালের নাস্তা

ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা মেনে চলুন
ডায়াবেটিস রোগীর সকালের নাস্তা

সকালের নাস্তায় ফল থাকাটা খুব জরুরী। ফল শরীরে ক্যালরির অভাব পূরণ করে কোন ক্ষতি ছাড়াই। কলা, আপেল, কমলা, মাল্টা, স্ট্রবেরি এসব ফল স্বাস্থ্যের জন্য বেশ উপকারি।

টক দই

নাস্তায় টকদই অথবা চিনি ছাড়া ফ্যাট ফ্রি ঘরে পাতা দই যোগ করতে পারেন। এটি হজমশক্তি বৃদ্ধি করে এবং শরীরে ক্যালসিয়াম এর অভাব পূরণ করে।

ডিম এবং সুগার ফ্রি ব্রাউনব্রেড

টমেটো, পেঁয়াজ দিয়ে একটি ডিম অলিভ অয়েল এ ভেজে নিন। সাথে নিতে পারেন ফ্যাট ফ্রি চিজ এবং সুগার ফ্রি ব্রাউনব্রেড।

মিক্সড ব্রেকফাস্ট

ফ্যাট ফ্রি টকদই, মিক্সড ড্রাই ফ্রুটস, বাদাম, ওয়াল নাটস, কর্ণফ্লেক্স মিক্সড করে খেয়ে নিতে পারে। এটা পুষ্টিকর এবং উপকারি।

ওটসমিল

রান্না করা ওটসমিল, বাদাম, সিনামন আর মিষ্টির জন্য চিনির বদলে অন্য কিছু মিলিয়ে মিক্সচার তৈরি করে নিন। এরপর লো ফ্যাট দুধের সাথে এটি খেয়ে নিতে পারেন।

কর্ণফ্লেক্স এবং ক্রিম চিজ খুব তাড়াহুড়ো থাকলে কর্ণফ্লেক্স এর সাথে লাইট ক্রিম চিজ মিলিয়ে দুধের সাথে খেয়ে নিতে পারেন। চটপট নাস্তাও হয়ে যাবে সাথে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে।

সকালের নাস্তা (সকাল ৭.৩০ – ৮ টা)

রুটি (১ সারভিং)  ১ টা গমের আটার রুটি (মিডিয়াম)

দুধ (১ সারভিং)    ১ গ্লাস ফ্যাট ছাড়া দুধ বা স্কিম মিল্ক

ডিম (১ সারভিং)  ১ টা মুরগী অথবা হাঁসের ডিম (সিদ্ধ অথবা ভাঁজি)

শাক সবজি (১ সারভিং)      ১ কাপ পাতা যুক্ত শাক বা ১/২ কাপ সবজি

ডায়াবেটিস রোগীর দুপুরের খাবার

স্যালাদ: বিভিন্ন ধরণের সবজি যেমন শসা, টমেটো, লেটুস পাতা, পার্সলে পাতা, গাজর সব মিলিয়ে একটি স্যালাদ অবশ্যই প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে।

মাছ বা মাংস: এক টুকরো মাছ অথবা মাংস খাবার তালিকায় রাখবেন। কিন্তু রেড মিট একেবারেই খাবেন না। মুরগির এক বা দুই পিস এবং যেকোন মাছ থাকতে পারে। ভাত খাওয়া উচিত নয়। আর খেলেও মেপে এক কাপ এর বেশি না।

ফল: হালকা কিছু ফল খাবার পর খেতে পারেন। এতে শরীর সতেজ থাকবে

শাক-সবজি ও ডাল খাবার তালিকায় বিভিন্ন রকমের ডাল এবং সবজি রাখতে হবে। তবে খুব বেশি ঝাল মশলা দিয়ে না। দুপুরের খাবারে লাল শাক, পালং শাক,পুঁই শাক ইত্যাদি নানা ধরণের শাক থাকতে পারে।

দুপুরের খাবার (দুপুর ১.৩০ – ২ টা

ভাত (৩ সারভিং)                দেড় কাপ ভাত

মাছ অথবা মাংস (২ সারভিং)            ৬০ গ্রাম পরিমাণ রান্না করা মাছ বা মাংস (ফ্যাট ছাড়া)

শাক সবজি (৪ সারভিং)      ১ কাপ পাতা যুক্ত শাক খাকবে অবশ্যই, বাকী দেড় কাপ অন্যান্য সবজি

ডাল (১ সারভিং)  ১ কাপ মাঝারি ঘন ডাল

ডায়াবেটিস রোগীর বিকেলের নাস্তা

ডায়াবেটিস রোগীদের কিছুক্ষণ পর পরই হালকা কিছু নাস্তা করা উচিত। যেমন, চিনি ছাড়া বিস্কিট, ব্রেড,মুড়ি ইত্যাদি। বিকেলের নাস্তায় তাই হালকা কিছু খাবার রাখা যেতে পারে।

চা: গ্রিন টি অথবা মশলা চা চিনি ছাড়া খেতে পারেন। সাথে বিস্কিট, মুড়ি বা টোস্ট।

হালুয়া: ক্যাল ফ্রি দিয়ে গাজর বা সুজির হালুয়া খেতে পারেন। বুটের হালুয়াও বেশ স্বাস্থ্যকর।

শরবত ঘরে বিভিন্ন ফলের শরবত চিনি ছাড়া বানিয়ে নিন।

বিকেলের নাস্তা ( বিকেল ৫.৩০ – ৬ টা)

সিজনাল ফল (১ সারভিং)   পছন্দমত ১ সারভিং সিজনাল ফল

বাদাম, বুট এবং কলাই জাতীয় খাদ্য (১ সারভিং)           ১/৪ কাপ বাদাম বা বুট বা কলাই জাতীয় খাদ্য

ডায়াবেটিস রোগীর রাতের খাবার

রাতের খাবার চালের অথবা আটার রুটি

রাতে ভাত খাওয়াটা ডায়াবেটিক রোগীদের জন্য একেবারেই উচিত না। তাই চাল, গম অথবা আটার পাতলা ৩টি থেকে ৪টি রুটিই রাতের জন্য যথেষ্ট।

সবজি

রাতে রুটির সাথে হালকা সবজি খাওয়া যেতে পারে। পেটে গ্যাসের সমস্যা হলে ফল খাওয়ার দরকার নেই। মাছ রাতে মাংস না খাওয়াই ভাল। এক পিস মাছ খাওয়া যেতে পারে।

নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি প্রচুর পানি পান করতে হবে, প্রতিদিন হাঁটতে যেতে হবে। কিছু হালকা ব্যায়ামের সাথে ওষুধ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

রাতের খাবার (রাত ৯ টা – ৯.৩০)

রুটি অথবা ভাত (১ সারভিং)            ১/২ কাপ ভাত অথবা ১ টা আটার রুটি

মাছ অথবা মাংস (২ সারভিং)            ৬০ গ্রাম পরিমাণ রান্না করা মাছ বা মাংস (ফ্যাট ছাড়া)

শাক সবজি (২ সারভিং)      ১ কাপ পাতা যুক্ত শাক খাকবে অবশ্যই, বাকী আধা কাপ অন্যান্য সবজি

সিজনাল ফল (১ সারভিং)   ১ সারভিং সিজনাল ফল

ডায়াবেটিস রোগী কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত না

খাবারের কালিকা ভিডিওটিতে দেখে নিন..

https://youtu.be/m6idhPV9QA4

অধিক চিনি যুক্ত খাবার, বেশি তেলে ভাজা পোড়া খাবার, মিষ্টি জাতীয় পানীয়, ট্রান্স ফ্যাট যুক্ত খাবার, প্রানিজ ফ্যাট, রিফাইন্ড করা বা চকচকে সাদা ময়দার তৈরি খাবার, মধু বা সিরাপ জাতীয় খাবার, মিষ্টি জাতীয় শুকনা ফল এবং প্রক্রিয়া জাত করা স্নাক ফুড কখনই খাবেন না।

ডায়াবেটিক রোগীদের আঁশবহুল খাবার যেমন ডাল, শাক, সবজি, ঢেঁকি ছাঁটা চাল, গমের আটার রুটি, টকফল বেশি খেতে হবে। কারণ আঁশ জাতীয় খাদ্য রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরে ক্ষতিকর লিপিড এবং কলেস্টোরেলের মাত্রাও কমিয়ে দেয়।

রসালো ফল যেমন, আম, কাঁঠাল, কলা, লিচু, আঙ্গুর, তরমুজ, পেঁপে, আনারস এসব ফল সীমিত পরিমাণে খেতে কারণ এতে শর্করার পরিমাণ বেশি থাকে। টক ফলে শর্করা কম থাকে। ডায়াবেটিক রোগীর উপকারী ফলের তালিকায় থাকবে লেবু, আমলকী, সবুজ আপেল, বাতাবি লেবু। এ তালিকার নিচে থাকবে কলা, আম, কাঁঠাল ইত্যাদি। অপকারীর তালিকার দুটি ফল হল কামরাঙা ও আঙ্গুর।

 প্রাণীজ চর্বির পরিমাণ কমিয়ে উদ্ভিজ চর্বির পরিমাণ বাড়ানো উচিত। সম্পৃক্ত চর্বি যেমন- ঘি, মাখন, চর্বি ডালডা, চর্বিযুক্ত মাংস ইত্যাদি কম খেতে হবে। এর পরিবর্তে অসম্পৃক্ত চর্বি যেমন- উদ্ভিজ তেল অর্থাৎ সয়াবিন তেল, সরিষার তেল এবং মাছ খেতে হবে। ডিমের হলুদ অংশে কলেস্টোরেল বেশি থাকে তা কম খাওয়া উচিত।

// দৈনিক বিশ্ব স্বাস্থ্য টিপস//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

জয়নাল হাজারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল্যাব এইড হাসপাতালে

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী আর নেই।

আজ মবার বিকাল ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ফেনী- ২ আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০১ সালের ১৭ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান জয়নাল হাজারী। সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে নানা বিতর্কে জড়ান জয়নাল হাজারী। এ কারণে ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত হন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ফেনী থেকে হাজারিকা নামে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদকও তিনি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে দেশে ফিরেন তিনি। পাঁচটি মামলায় ৬০ বছরের সাজা হয় তার।

এরপর ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণ করলে আট সপ্তাহের জামিন পান হাজারী। পরে ১৫ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় কারাগারে। চার মাস কারাভোগের পরে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী কদমরসুলে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮পরিবারের পাশে উপজেলা স্বেচ্ছাসেবক দল

 

বাঁশখালী কদমরসুলে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮পরিবারের পাশে উপজেলা স্বেচ্ছাসেবক দল

চট্টগ্রামের বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামের নোয়াপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের  মাঝে শুকনো খাবার সহায়তা ও কম্বল প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে বাঁশখালী-১৬ আসন হতে চারচারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় বাঁশখালী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী  ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ওই সহায়তা দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্থ সদস্যদের সান্তনা দিয়ে বলেন, আপনারা ধৈর্য্য হারাবেন না। ধৈর্য্যশীলদের সঙ্গে সৃষ্টিকর্তা আছেন, বাঁশখালীর আপামর জনসাধারণের পরম বন্ধু সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী  আপনাদের পাশে আছেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসনসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরে তিনি আগুনে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারক খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান, বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী বেলাল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মাইনুদ্দিন, ইকবাল হোসেন রেজা, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মিনহাজ, মোহাম্ম সাইফুল সহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড কদম রসুল  নোয়াপাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টিঁ পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুঁড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের সবাই খোলা আকাশের নিচে অবস্থান করছে।

//চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈল রাতোর ইউনিয়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঝালকাঠিতে লঞ্চে আগুন ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হতেপারে – নৌ পরিবহন মন্ত্রী

রাণীশংকৈল রাতোর ইউনিয়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ধামের হাটে (২৭ ডিসেম্বর সোমবার)  দুপুর ১২ টায় আধুনিক প্রযুক্তিতে ধান,গম,পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন রাতোর ব্লকে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প মনিটরিং কৃষি অফিসার রেজাউল করিম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন-  প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সভাপতি ফারুক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর আলম, প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে বীজ সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারের জন্য উপস্থিত কৃষকদেরকে পরামর্শ দেন।তারা ফসল উৎপাদনে যে কোনো সমস্যায় তাদের সহযোগিতা নেয়ার জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন।

কৃষক খলিল বলেন,ব্রি ধান ৯৩ আমি নিজে আবাদ করেছি। অনন্য ধানের থেকে এটি সিমিত আকারে সার,বিষ, কম খায় এবং ফলন ভালো হয়।এটি ১৩৭ দিনের মাথায় নিচ তলা থেকে ফসল ঘরে তুলেছি । অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরার শ্রীপুরে ইউপি নির্বাচনে একজন জাল ভোটার আটক

 

মাগুরার শ্রীপুরে ইউপি নির্বাচনে একজন জাল ভোটার আটক

।।শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা।।।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের আজ ২৬ শে ডিসেম্বর ছিল ভোটগ্রহণ । সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্য দিয়েই শেষ হয় ভোট গ্রহণ।

পর্ব এর মধ্যে ৮ নং নাকোল ইউনিয়নের শ্রীপুরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন নম্বর কেন্দ্রে বিকাল তিনটার সময় শুভঙ্কর বিশ্বাস পিতা দুলাল বিশ্বাস গ্রাম শান্তিনগর ইউনিয়ন সাবদালপুর থেকে এসে নাকোল ইউনিয়নে জাল ভোট প্রদানের সময় হাতেনাতে গ্রেপ্তার হয় ওই যুবক ।

জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি কারও প্ররোচনায় নৌকার প্রার্থীর পক্ষে নৌকায় ভোট দেয়ার উদ্দেশ্যে ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করে এসময় ভোটগ্রহণকারী দায়িত্বরত অফিসাররা তাকে সন্দেহ বসত জিজ্ঞাসাবাদ করলে সে উল্টাপাল্টা তথ্য দিতে থাকে ।

প্রাথমিকভাবে তাকে আটক করে প্রিজাইডিং অফিসার কক্ষে বসিয়ে রাখা হয় ।
পরবর্তীতে নাকোল ইউনিয়ন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করে অধিক জিজ্ঞাসাবাদের জন্য এর পিছনে কে কে আছে সেটা ভালো করে জানার জন্য পুলিশের হাতে সোপর্দ করা হয়।

 খুলনার ডুমুরিয়ায় স্বাস্থ‍্য কমিটি সমন্বয় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমূরিয়া খুলনা//
 খুলনার ডুমুরিয়া  উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স  এর আয়োজেন স্বাস্থ‍্য কমিটির মাসিক সমন্বয়ন সভা আজ রোববার সকাল ১০ টায় উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনয়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার  আবু সুফিয়ান রস্তম এর  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস‍্য উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম  মানিক, থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) মো: রফিকুল ইসলাম, ডাক্তার অমিত দাস,  প্রমুখ। সভায় স্বাস্থ‍্য সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

স্বাভাবিক শিক্ষাক্রম কবে শুরু হতে পারে জানালেন শিক্ষামন্ত্রী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

রোববার রাজধানীর দনিয়া কলেজ আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

তিনি বলেন, বিশ্বে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনা হবে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

তিনি আরও বলেন, আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে, মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে। তাই আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। মুখস্থ, পরীক্ষা-নির্ভর ও সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়- আমরা এমন শিক্ষাব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আগের তিনটি বিপ্লবও আমরা ধরতে পারিনি। আইসিটিতে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের পেছনে ফেলে চলে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের শৈশব থেকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হতে হবে। একইসঙ্গে মানবিক মানুষ হতে হবে। আশা করি, তোমরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হবে।