বি.১.১.৫২৯ করোনার নতুন ধরণ কতটা ভয়াবহ…!

করোনা ভাইরাসের নতুন একটি ধরন দক্ষিণ আফ্রিকায় ছড়াচ্ছে। এ ধরনটি নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা চিন্তিত। যুক্তরাজ্য বৃহস্পতিবার জানিয়েছে, তারা রীতিমতো উদ্বিগ্ন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা এজেন্সি জানিয়েছে, করোনার এ ধরনকে বলা হচ্ছে- বি.১.১.৫২৯। এর মধ্যে যে স্পাইক প্রোটিন আছে, তা অন্য করোনা ভাইরাসের চেয়ে একেবারেই আলাদা।

তাদের দাবি, এখন পর্যন্ত করোনা ভাইরাসের যতগুলো ধরনের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরন কতটা ভয়ঙ্কর, ভ্যাকসিন তাতে কাজ করবে কি না, কতটা দ্রুত তা ছড়ায়- সবই গবেষকরা পরীক্ষা করে দেখছেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এ ধরন অনেক দ্রুত ছড়ায়। আর এখন যে ভ্যাকসিন চালু আছে, তা এর উপর খুব বেশি কার্যকর হবে না।

যুক্তরাজ্য ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবোয়ে, বতসোয়ানাসহ মোট ছয়টি দেশে যাতায়াতের উপর কড়াকড়ি চালু করেছে।

ডয়চে ভেলে জানায়, শুক্রবার বিশ্ব স্বাস্থ্যসংস্থা বৈঠকে বসেছে। সেখানে করোনার এ ধরন নিয়ে আলোচনা করা হবে এবং তার একটা নামও দেয়া হবে।

নতুন প্রজাতির করোনা ভাইরাস নিয়ে ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টি নিয়ে আরও কড়াকড়ি করার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও তার আশপাশের দেশ থেকে যারা আসছেন, তাদের ক্ষেত্রে কড়াকড়ি করার কথা বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এটা (নতুন ধরন) অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে ছাড়াতে সক্ষম। দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিপেমিক রেসপন্স এন্ড ইনোভেশনের পরিচালক অধ্যাপক তুলিও ডি ওলিভেইরা বলেন, এ ধরনটি অন্যগুলোর চেয়ে ‘বেশ আলাদা।’

যে কারণে নতুন এ ধরন নিয়ে এতো উদ্বেগ, সেটা হলো- এটি চীনের উহান থেকে প্রথম আবিস্কৃত করোনা ভাইরাসের আদি ধরন থেকে অনেকটাই আলাদা।

এ কারণে আশঙ্কা করা হচ্ছে, করোনা ভাইরাসের অন্য ধরনগুলোর জন্য কাজে লাগা ভ্যাকসিন এ ধরনের ক্ষেত্রে কাজে না-ও লাগতে পারে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আবুল হাসেম একাই কেন ২৫ প্রকল্পের পরিচালক…!

বকেয়া ভালবাসা

বকেয়া ভালবাসা

– জমির উদ্দিন মিলন

অলৌকিক বিশ্বাস

বিস্তৃত প্লাবন,

ঝংকার গানের লিরিক্স

বকেয়া ভালবাসা।

অসম প্রেম,

পর্বে পর্বে খন্ডে খন্ডে

নেমে আসা বিচ্ছেদ।

নেমে আসা, ধেয়ে আসা

কষ্টের উন্মেষ,

বিসর্জন দেয়া কি বড্ড প্রয়োজন?

হয়তো না!

হয়তো হ্যাঁ!

হয়তো দু’টো!

 

কিন্তু নাগালের ভেতরে

নাগালের বাইরে

বিস্তার করা আঁধার

মাঠের জোনাকি

চা স্টলের আড্ডা

ব্যাপক আলোচনায়

সল্প পরিসরে

কিংবা বিতং করে

কে খন্ডাবে

কে যুক্তি দেবে?

ভালবাসা হীন

পৃথিবী অপরাধে ঢেকে যাবে।

ভালবাসা তাজা সূর্য চেয়ে

প্রখর তাপ দেয়।

ভালবাসা কেড়ে নেয়

পর্যাপ্ত আঁধার,

রঙিন করে সুতোয় বাঁধা প্রাণ।

অলৌকিক শক্তি সঞ্চয় করে,

জীবনের যৌক্তিক উপসংহারে

মুক্তি দেয় ভালবাসা।

তবুও ভালবাসা

অবধারিত অবহেলায়

নিজেকে দেখে নিয়মিত।।

আবুল হাসেম একাই কেন ২৫ প্রকল্পের পরিচালক…!

বিধি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা একাধিক প্রকল্পের পরিচালক হতে পারেন না। এমনকি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। কিন্তু সব আইন ও বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একজন নির্বাহী প্রকৌশলী একাই ২৫টি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আলোচিত এই কর্মকর্তার নাম মো. আবুল হাসেম সরদার।

সংশ্লিষ্টরা বলছেন, একজন ব্যক্তি যদি ২৫ প্রকল্পের পরিচালক হন, তখন প্রকল্পগুলো কাজের গতি হারায়। বেড়ে যায় দুর্নীতি। তবে একজন ব্যক্তির ২৫ প্রকল্পের দায়িত্বে থাকা অবিশ্বাস্য ও নজিরবিহীন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের কাজ করে থাকে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধা সরবরাহের কাজও তারা করে থাকে।

জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম সরদার চলতি অর্থবছরের ২৫টি উন্নয়ন প্রকল্পের দায়িত্বে রয়েছেন। প্রকল্পে তার সহযোগী হিসেবে আছেন সহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলৗ মো. জাফর আলী সিকদার, মো. শাহজাজান আলী এবং শাহ মো. রাকিব।

প্রকল্পগুলো হলো-

১. সুনামগঞ্জ জেলায় তিনটি বেসরকারি কলেজ উন্নয়ন; ২. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ বিজিবি হেড কোয়ার্টার, ঢাকা-এর অবকাঠামো উন্নয়ন; ৩. গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী জেলার তিনটি বেসরকারি কলেজের অবকাঠামো উন্নয়ন; ৪. মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনার অবকাঠামো উন্নয়ন; ৫. নোয়াখালী ও ফেনী জেলার দুটি সরকারি ও একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন; ৬. শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, সদর গোপালগঞ্জ ও শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, সূত্রাপুর, ঢাকার অবকাঠামো উন্নয়ন; ৭. রাজস্ব খাতের অধীনে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার (৪৯৩১); ৮. রাজস্ব খাতের অধীনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার (৭০২৬); ৯. রাজস্ব খাতের অধীনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাবপত্র সরবরাহ; ১০. সিলেট ও সুনামগঞ্জ জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন; ১১. তিন পার্বত্য জেলায় বিদ্যমান মাধ্যমিক বিদ্যালয়ে আবাসিক ভবন নির্মাণ ও নতুন আবাসিক বিদ্যালয় স্থাপন; ১২. কলেজবিহীন পাঁচ উপজেলায় সরকারি কলেজ স্থাপন; ১৩. ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন; ১৪. উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়); ১৫. কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি; ১৬. সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন; ১৭. বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন; ১৮. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজের অবকাঠামো উন্নয়ন; ১৯. নয়টি সরকারি কলেজ স্থাপন; ২০. অধিকসংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিদ্যমান পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের অবকাঠামো উন্নয়ন; ২১. উপকূলীয় এলাকায় ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলায় নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু প্রভাব সহিষ্ণু অবকাঠামো নির্মাণ; ২২. ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কুতকুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ জলবায়ু প্রভাব সহিষ্ণু অবকাঠামো নির্মাণ; ২৩. উপকূলীয় এলাকায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও ইন্দুকানি উপজেলায় নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু প্রভাব সহিষ্ণু অবকাঠামো নির্মাণ; ২৪. সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন (৩২৩ সরকারি স্কুল); এবং ২৫. পাইকগাছা কৃষি কলেজ স্থাপন।

আইন অনুযায়ী সরকারি প্রকল্পে এক কর্মকর্তাকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগের সুযোগ নেই। ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিপত্রের ১৬(৩৬) অনুচ্ছেদে বলা হয়েছে, ৫০ কোটি টাকার বেশি প্রকল্পে একজন পূর্ণকালীন পিডি নিয়োগ করতে হবে। ১৬(৩৭) অনুচ্ছেদে বলা হয়, এক কর্মকর্তাকে একাধিক প্রকল্পের পিডির দায়িত্ব দেয়া যাবে না।

এদিকে এক ব্যক্তিকে একাধিক প্রকল্পে দায়িত্ব না দিতে গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম আহম্মেদের সই করা চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়। সেখানে বলা হয়, একজন কর্মকর্তার ১০-১৪টি প্রকল্পের দায়িত্ব পালনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। চিঠিতে যেসব কর্মকর্তা একাধিক প্রকল্পে পিডি আছেন, তাদের অতিরিক্ত প্রকল্পের দায়িত্ব ছেড়ে দিতে এ বছরের ২২ ফেব্রুয়ারির পর্যন্ত সময় দেয়া হয়।

জানতে চাইলে ২৫ প্রকল্পের পরিচালক ও প্রকৌশলী আবুল হাসেম সরদার বলেন, আমি ২৫টি প্রকল্পের দায়িত্বে না। আমার অধীনে ১০-১১টি প্রকল্প আছে। তবে এই অধিদপ্তরে আমার থেকেও বেশি প্রকল্পের পরিচালনা করছেন এমন কর্মকর্তাও আছেন। বিস্তারিত প্রধান প্রকৌশলী জানাবেন বলে তিনি আর কোনো কথা বলতে চাননি।

তবে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, তিনি অন্তত ৫০ হাজার কোটি টাকার প্রকল্প পরিচালনা করছেন। যার মধ্যে দুটি প্রকল্প আছে যার অর্থমূল্য ৪০ হাজার কোটি টাকা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজনের হাতে এত প্রকল্প থাকা অস্বাভাবিক। বিষয়টি জানাজানি হওয়ায় ইতোমধ্যে দুই থেকে তিনটি প্রকল্প থেকে তাকে সরানো হয়েছে।

২৫ প্রকল্পের দায়িত্বে একজন কর্মকর্তা থাকতে পারেন কি না, এমন প্রশ্নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) মো. আরিফুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, আমি কয়টি প্রকল্পের দায়িত্বে? অফিস প্রধান হিসেবে সব প্রকল্পের দায়িত্বেই তো আমি। আমার তো কাজ করাতে হবে। এ জন্য একজন কর্মকর্তা অনেকগুলো প্রকল্প দেখভাল করেন। অফিসে যারা আছে, তাদের মধ্যেই তো কাজগুলো ভাগ করে দিতে হবে। আগে তো কাজগুলো ভাগ করে দেয়া হতো না। এখন আমরা কাজগুলো ভাগ করে দিচ্ছি। এতে কাজের সুবিধা হচ্ছে।

এর আগে গত ২২ আগস্ট সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন তোলে। এসময় প্রকল্পের আর্থিক বিবৃতিও চাওয়া হয়। দুই মাসের মধ্যে কমিটিতে এই প্রতিবেদন জমা দেয়ার সুপারিশ করা হয়।

একজন কর্মকর্তার ২৫ প্রকল্পের দায়িত্বে থাকাকে অস্বাভাবিক বলছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও।

তিনি বলেন, বিষয়টি অবশ্যই অস্বাভাবিক। এটা কেমন করে সম্ভব হলো তা খতিয়ে দেখা দরকার। এতে কাজের দীর্ঘসূত্রতা বাড়বে। এ ছাড়া এর ফলে কাউকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে কি না, সেটাও দেখা দরকার।

এ বিষয়ে জানতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ফোন করা হলে তিনি ফোন কেটে প্রশ্ন এসএমএস করার বার্তা পাঠান। প্রশ্নের জবাবে তিনি লেখেন- ‘উনার ব্যাপারে আপনারা খবর নেন। চিফ ইঞ্জিনিয়ার সাহেব ব্যাখা দেবে’।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে শিক্ষকের শারীরিক নির্যাতনের শিকার মাদ্রাসা শিক্ষার্থী এলাকায় ক্ষোভ

 

জগন্নাথপুরে শিক্ষকের শারীরিক নির্যাতনের শিকার মাদ্রাসা শিক্ষার্থী এলাকায় ক্ষোভ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিনের বিরুদ্ধে ছাত্র নির্যাতন, ক্ষমতার অপব্যবহার, অশালিন আচরণ সহ প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে পাওয়া গেছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানাযায়, ইউনিয়নের কুবাজপুর গ্রামের রানা মিয়ার ছেলে কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী হিফজুর রহমানকে প্রাইভেট না পড়ায় গত ২২ নভেম্বর ক্লাস রোমে বেত দিয়ে আঘাত করে শারীরিক নির্যাতন করেন মাদ্রাসা শিক্ষক নিজাম উদ্দিন। তার  পাশবিক ও শারিরীক নির্যাতনের বিষয়ে জানাজানি হয়ে গেলে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। একপর্যায়ে বিষয়টি সুরাহা না হওয়ায় তার পিতা রানা মিয়া  গত ২৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।

এব্যপারে ছাত্র হিফজুর রহমান কান্নাজড়িত কন্ঠে সংবাদ মাধ্যমকে বলেন আমি কৃষক পরিবারের ছেলে । স্যার (নিজাম উদ্দিন) আমাকে গণিত পড়ার জন্য চাপসৃষ্টি করেন। প্রাইভেট পড়ার ক্ষমতা আমার নেই বললে তিনি আমাকে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেন। তিনির নিকট শিক্ষার্থীরা জিম্মি হয়ে অনেকেই প্রাইভেট পড়েন। তিনি মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। তার কারণে অনেকের শিক্ষা জীবন অনিশ্চিত।

দুস্তপুর গ্রামের আরেক শিক্ষার্থী শিহাবুর রহমান একই অভিযোগ করে বলেন তিনি আমার স্যার কিন্তু উনি যা করেন তা বলতে আমার লজ্জা হচ্ছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসায় অনিয়মকে নিয়মে পরিনত করেছেন। তার কাছে প্রাইভেট না পড়লে মার্ক কম দেয়ার হুমকি দেন, আবার মার্ক বাড়িয়ে দেয়ার নামে অনৈতিক কাজে লিপ্ত হন। তার এহেন কর্মকান্ডের কারণে অনেক শিক্ষার্থী মাদ্রাসা থেকে বেড়িয়ে গেছে।

এদিকে অফিস সহায়ক থেকে গণিতের শিক্ষক হওয়া নিজাম উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসী, মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মুখলেছুর রহমান বলেন একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (স্যার) বরাবরে  দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য আমাকে বলা হয়েছে । তদন্ত ও পর্যালোচনাক্রমে প্রতিবেদন দেয়া হবে।

কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা নির্বাহী কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন ছাত্র নির্যাতনের ঘটনা আমাদের কেউ জানায়নি। শুনেছি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। ঘটনায় যেই জড়িত থাকুক অবশ্যই তদন্তে সত্যতা প্রকাশ পাইবে।

অভিযুক্ত শিক্ষক নিজাম উদ্দিন বলেন আমার কিছু বলার নেই। আমি কি বলবো, আমার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে ঠিক, তবে সবগুলো সঠিক নয়।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

তারেক রহমানের ঘনিষ্ঠজনের বাবা পেল নৌকা প্রতীক

 

 

তারেক রহমানের ঘনিষ্ঠজনের বাবা পেল নৌকা প্রতীক

চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না সিলেট আওয়ামী লীগের। কোম্পানীগঞ্জে শিবির নেতাকে নৌকা প্রতীকে চেয়ারম্যান বানানোর পর এবার গোলাপগঞ্জে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজনের বাবাকে নৌকার প্রার্থী করা হয়েছে। যদিও দলের কাউন্সিলে মনোনীত হয়েছিলেন অন্যজন। এ নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে দলের কাউন্সিলে মাত্র এক ভোট পাওয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রকিবকে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড। অথচ তার ছেলে লাহিন আলম যুক্তরাজ্য যুবদলের স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং লন্ডনে অবস্থানরত তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন।

শুধু তাই নয়, লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায়ও লাহিনের সক্রিয় ভূমিকা ছিল বলে জানা গেছে। বুধবারীবাজারে দলের তৃণমূলের মতামতকে উপেক্ষা করে তারেক রহমানের ঘনিষ্ঠজনের বাবার হাতে নৌকা তুলে দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি উপজেলাজুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

জানা গেছে, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জের ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের ভোটের ভিত্তিতে ৫নং বুধবারীবাজারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপুকে মনোনীত করা হয়।

কিন্তু কাউন্সিলে মাত্র ১ ভোট পাওয়া আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুর রকিবকে নৌকার প্রার্থী চূড়ান্ত করে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাহিন আলম লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারেক রহমানের সঙ্গে এবং দলীয় সভা-সমাবেশের একাধিক ছবি পোস্ট দেন। যেগুলো ইতোমধ্যে ভাইরাল করা হয়েছে। এছাড়া আব্দুর রকিবের আরেক ছেলে রাসেল আহমদ লন্ডনে ছাত্রদল করেন ও দেশে থাকা ছেলে সাইফুল আলম শাহিন বুধবারীবাজার ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক।

এমন ছেলেদের বাবা ও তৃণমূলের ভোটে সবার পেছনে থাকা প্রার্থীর হাতে নৌকা তুলে দেওয়া নিয়ে ক্ষোভ সংবরণ করতে পারছেন না নেতাকর্মীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রার্থী বদল করার অনুরোধ জানিয়েছেন তারা।

প্রার্থিতার বিষয়ে নৌকার মনোনয়ন পাওয়া আব্দুর রকিব যুগান্তরকে বলেন, রাজনীতি করা সবার গণতান্ত্রিক অধিকার। দুই ছেলে বিদেশে থাকে। ছোটবেলা থেকে তারা সেখানে বড় হয়েছে এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। দেশে থাকলে হয়তো সেটা হতে দিতাম না। অপর ছেলে শাহিন যুবদল করে বলে কোনো প্রমাণ আমি পাইনি, সে সবসময় আমার সঙ্গেই যায়। কিন্তু আমার বাবা ছিলেন আওয়ামী লীগের ত্যাগী কর্মী।

বোধশক্তি হওয়ার পর থেকে আমিও মুজিব আদর্শ লালন করে আওয়ামী লীগ করে আসছি। দলের জন্য আমার অনেক ত্যাগ-তিতীক্ষা রয়েছে। তাই দলের হাইকমান্ড আমাকে বিবেচনায় নিয়ে নৌকার প্রার্থী নির্বাচিত করেছে। কাউন্সিলে এক ভোট পাওয়ার কথা স্বীকার করে রকিব বলেন, তিনজনের নামই কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। কেন দিয়েছেন নেত্রীকে জিজ্ঞেস করুন।

এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান যুগান্তরকে বলেন, তৃণমূলের ভোটে যিনি মনোনীত হন তিনিসহ বাকি প্রার্থীদেরও নাম কেন্দ্রে পাঠানো হয়। প্রত্যেকের নামের ডানপাশে দলে এবং রাজনীতির মাঠে তাদের অবস্থান স্পষ্ট করে উল্লেখ করে দেই আমরা। কেন্দ্রে যাওয়ার পর প্রার্থী বদল করার ক্ষমতা রাখে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সেখানের চূড়ান্ত করা প্রার্থীদের পক্ষেই আমরা মাঠে নামি। এর বাইরে আর কিছু বলার নেই। সূত্র: যুগান্তর

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

যুক্তরাজ্য বিএনপির ব্রিটিশ পার্লামেন্টের সামনে ডেমন্সট্রেশনে এনবিসি ইউকে’র অংশগ্রহণ

 

যুক্তরাজ্য বিএনপির ব্রিটিশ পার্লামেন্টের সামনে ডেমন্সট্রেশনে এনবিসি ইউকে’র অংশগ্রহণ

অনলাইন নিউজঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপি’ঘোষিত ডেমন্সট্রেশনকে সফল করার লক্ষ্যে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে  সভাপতি মুসলিম খানের নেতৃবৃন্দ মিছিল সহকারে ডেমন্সট্রেশনে যোগদান করলে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ মহানগর বিএনপিকে স্বাগতম জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত সহ সভাপতি আলী হোসেন, ইভেন্ট সেক্রেটারী মো: আসয়াদুল হক, মহিলা সম্পাদিকা ফারিয়া আক্তার সুমী মোছা: নিপা বেগম, মাজেদা আক্তার, , মোর্শেদ আহমদ খান, আলী উজ্জল, মো: আবু তাহের, মো: সৈয়দুল ইসলাম, মো: ফান্টু, আমিনুল ইসলাম, সুয়েল আহমদ,নন্দন কুমার দে,আরজানুজ্জামান, সালাম হোসাইন, রোকশানা হক, রফিক, এম এ শামীম, মাহদী, রফিক আহমদ, শাহজাহান প্রমুখ। বক্তারা বলেন, মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাভোগ করছে।

তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী সরকার। বিদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ করে দেয়ার দাবি জানান। বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যতায় সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাবে।

লন্ডনে লংমার্চের নামে বাংলাদেশ বিরোধী প্রচার

সাম্প্রদায়িক সম্প্রতির দেশ বাংলাদেশ।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ এগিয়ে যাচ্ছে।বিএনপি-জামায়াত দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ক্যাডার বাহিনী বিদেশে বসে বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। যুক্তরাজ্যে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা সভা-সমাবেশ, মানববন্ধন ও লংমার্চ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে জানা যায় তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকি দিয়ে যাচ্ছে ।

গত ১৫ নভেম্বর “নিরাপদ বাংলাদেশ চাই” নামক একটি সংগঠন বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে সেখানে বিএনপির এক আমলা সাংবাদিক শামসুল আলম লিটন, আশিকুর রহমান, মুসলিম খান, মোঃ আসয়াদুল হক, আলী হোসেন, মোহাম্মদ আলী, মোঃআবু তাহের সহ বেশ কিছু ক্যডার বাহিনী লাইভ করে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে যা দেশবিরোধী,মানবতাবিরোধী এবং স্বাধীনতাবিরোধী। অনতিবিলম্বে এদেরকে আইনের আওতায় এনে বিচার করা দরকার।

মানবতাবিরোধী এই সব সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশে প্রশাসনকে আহবান জানাচ্ছে যুক্তরাজ্য আওয়ামীলীগ।

জগন্নাথপুর প্রতিনিধি ::

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈল উপজেলা পরিষদের পুকুরটি মিনি পার্ক হিসেবে রুপান্তর ও উদ্বোধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ প্রতিনিধি//

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গজারিয়া উপজেলা প্রশানের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুধী সমাজের ব্যাক্তিবর্গের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুর এক ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন সভা-কক্ষে আলোচনা সভা হয়।

এসময় গজারিয়া উপজেলার স্থানীয় জেলে পরিবারের মাঝে ৫ কেজি চাল এক কে.জি ডাল এক লিটার সয়াবিন তেল এক কে.জি. লবন সহ গুরা প্যাকেট দুধ বিতরন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রাশাসক কাজী নাহিদ রসুল।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি গজারিয়া থানার ওসি রইছ উদ্দীন সহ আরোও উপস্থিত ছিলেন উপজেলার স্থানীয় ইউ.পি চেয়ারম্যান ইন্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন, মিজানুর রহমান, মোহাম্মদ আলী খোকন সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুধী সমাজের ব্যাক্তিবর্গ প্রমূখ।

এসময় প্রধান অতিথি কাজী নাহিদ রসূল স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গের সাথে গজারিয়ার উপজেলার বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

রাণীশংকৈল উপজেলা পরিষদের পুকুরটি মিনি পার্ক হিসেবে রুপান্তর ও উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং ইউএনও’র নিবির তদারকির মাধ্যমে গতকাল ২২ নভেম্বর সোমবার  সন্ধায় পরিষদের পুকুর পাড়টি চতুর্থ পাশে রাস্তা নির্মাণ, লাইটিংসহ মিনি পার্কের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনূষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও- ২ আসনের সাত বারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা  দবিরুল ইসলাম এবং ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর ইসলাম,

উদ্বোধনী অনুষ্ঠানে এমপিরা বলেন, সত্যি উপজেলা পরিষদে এরকম একটি মিনি পার্ক তৈরি করায় ইউএন’র প্রশংসা না করে পারা যায় না। ইউএনও’র উদ্যোগে এরকম একটি মহৎ কাজ রাণীশংকৈলবাসীর কাছে স্মৃতি।পরিষদে আসা অনেকেই এই ৫৩০ মিঃ দৈর্ঘ্য এ রাস্তায় শারীরিক ব্যয়াম, পরিবারকে নিয়ে অবসর সময় কাটাতে পারবে এবং বিভিন্ন জায়গায় স্থাপিত কনক্রিটের তৈরি ছোট ছোট বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার এটি একটি নতুন মাত্রা।

প্রশাসনের উদ্যোগে এরকম একটি জনকল্যাণকর কাজ সচরাচর চোখে পড়েনা বলে স্থানীয় সুধি সমাজ মনে করেন। তারা আরো বলেন এই পৌরশহরে অবকাশ সময় পার করার মতো কোন স্থান ছিলোনা।  এটি হওয়াতে অনেকেই অনাসয়ে ঘুরে যেতে পারবেন।

এ সময় আরো  উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ,আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ প্রমুখ।এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বৃক্তিবর্গ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

মাহাবুব আলম , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি পেয়েছে

গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি পেয়েছে

বাংলাদেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল প্রাণিদেহে সফল হওয়ায় মঙ্গলবার এই অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)।

বিএমআরসির পরিচালক ডা. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেজ-১ (প্রথম ধাপ) এর পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। বাকি বিষয় ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখবে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক দেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়।

পরে বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে প্রতিবেদন গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দেয় করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সেদিন যুগান্তরকে বলেছিলেন, যে কোনো টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসাবে স্বীকৃতি পায়।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় আড়ুয়া আতাই নদীর উপর সেতু নির্মাণে স্পেন প্রতিনিধির সাথে সালাম মূর্শেদী এমপির বৈঠক