একনজরে মাগুরা মহম্মদপুরের ৮ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানগন…

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

সর্বশেষ উপজেলা থেকে প্রাপ্ত ঘোষণা অনুযায়ী মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন যাঁরা—

১।বাবুখালী- মীর মোঃ সাজ্জাদ আলী  নৌকা,

২।বিনোদপুর-শিকদার মিজানুর রহমান  নৌকা,

৩।দীঘা–   মোঃ খোকন মিয়া নৌকা,

৪। রাজাপুর–শাকিরুল ইসলাম খাঁন শাকিল ঘোড়া,

৫।বালিদিয়া- মফিজুর রহমান মিনহা নৌকা,

৬।মহম্মদপুর- ইকবাল আক্তার উজ্জ্বল  টেবিলফ্যান,

৭।পলাশবাড়ীয়া–সৈয়দ সিকান্দার আলী ঘোড়া,

৮।নহাটা—তৈয়েবুর রহমান তুরাপ ঘোড়া ।

 খালেদা জিয়ার লিভার সিরোসিস- আরো যা বলল মেডিক্যাল বোর্ড

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে ব্লিডিং হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুপারিশ করেছেন তারা।

বিএনপি নেত্রীর যকৃত বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে বলে উল্লেখ করে চিকিৎসকরা জানান, একবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেছে। তবে এখন তার যে অবস্থা, সেটি দ্বিতীয়বার সামাল দেওয়া কঠিন হবে।

বাংলাদেশে দুই থেকে তিন বার রক্তক্ষরণ সামাল দেওয়ার কারিগরি সুযোগ নেই দাবি করে চিকিৎসকরা তাকে যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছেন।

গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় ব্রিফিংকরে বিএনপির নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা এসব তথ্য জানান।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও দলের গঠন করা মেডিক্যাল বোর্ডের প্রধান এফ এম সিদ্দিকী ব্রিফিংয়ে তার রোগ নিয়ে প্রাথমিক একটি বর্ণনা দেন।

সাবেক প্রধানমন্ত্রীর পেট থেকে চাকা চাকা রক্ত যাচ্ছে উল্লেখ করে এফ এম সিদ্দিকী  জানান, ইউনাইটেড হাসপাতালে একবার রক্ত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। কিন্তু এই ধরনের রোগীকে বারবার রক্ত দেওয়া সম্ভব নয়।

আবার ব্লিডিং হলে বিএনপি নেত্রীর মৃত্যুঝুঁকি আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

ওমিক্রন ঠেকাতে কমিটির দেওয়া যে ৪ সুপারিশ

জগন্নাথপুরে ফকির একলাগাজী স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরায় সেবা প্রার্থীদের জন্য কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের উদ্বোধন

যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচনী ব্রিফিং

ওমিক্রন ঠেকাতে কমিটির দেওয়া যে ৪ সুপারিশ

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’  দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর বিশ্বের নানান দেশে তা ছড়িয়ে পড়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ হিসেবে ঘোষণা করেছে। দেশে এই ধরনের সংক্রমণ রোধে বিভিন্ন সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

আজ রোববার কমিটির ৪৮তম সভার আলোচনা শেষে দেশে ওমিক্রনের বিস্তার ঠেকাতে চার সুপারিশ করে এই কমিটি।

সভায় বলা হয়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এসবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধের সুপারিশ করা হচ্ছে।

সুপারিশগুলো হলো-

১. বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।

২. কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) ইতিহাস থাকলে তাদের বাংলাদেশে ১৪ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ এর টেস্ট পজিটিভ হলে আইসোলেশন করতে হবে।

৩. প্রতিটি পোর্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হল।

৪. কোভিড-১৯ এর পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হচ্ছে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে বিদেশি পিস্তল ও ওয়ানশূটারগানসহ তিন রাউন্ড গুলি উদ্ধার

 

যশোরে বিদেশি পিস্তল ও ওয়ানশূটারগানসহ তিন রাউন্ড গুলি উদ্ধার

যশোর জেলার মনিরামপুর, বাঘারপাড়া ও শার্শা থানার দুটি ইউনিয়নে তৃতীয়ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।যশোরের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী থানায়  মাদক চোরাচালান,সন্ত্রাসী ও অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কার্মকান্ড একটু বেশি পরিলক্ষিত হয়।আর তাই নির্বাচনের প্রাক প্রস্তুতি হিসাবে সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশ,র‍্যার,বিজিবি গতকালও বিশেষ অভিযান পরিচালনা করে।

তারই ধারাবাহিকতায়  র‍্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও  অস্ত্র ব্যবসায়ী বাদশা মল্লিকের ৫ তলা বিল্ডিং বাড়ির নিচতলায় রুমের ভিতরে মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী চাঁদাবাজ সন্ত্রাসীরা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এবং এ সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ বিশেষ অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক বাদশা মল্লিক (৫০) সহ অন্যরা কৌশলে পালিয়ে যায়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে বাড়ির মালিকের নিচতলা ভবনের একটি কক্ষ থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো প্যাকট থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটারগানসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করেন।

উল্লেখ্য পলাতক আসামির বিরুদ্ধে বিভিন্ন থানার অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে উদ্ধারকৃত আলামত যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে পলাতক আসামি বাদশা মল্লিক (৫০) এর বিরুদ্ধে অস্ত্র আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে ফকির একলাগাজী স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে ফকির একলাগাজী স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফকির সাধক খলিফা কলমধর আলী ওরফে একলাগাজী স্মরণে  বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৯ টায় জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের (পুরান হাটি চন্ডচড়ী) মোকাম প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম পীরের  সভাপতিত্বে ও বাউল শিল্পি নুনু গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিসি ব্যাক্তিত্ব আলহাজ্ব ময়নুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল, বিশিষ্ট সংগীত অনুরাগী নুরুল ইসলাম, যুক্তরাজ্যস্থ বাউল সংগঠনের উপদেষ্টা গীতিকার সিজ্জিল খান, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সংগীত অনুরাগী যুক্তরাজ্য প্রবাসী সুরুজ আলী, গীতিকার ইরন মিয়া, আব্দুর রহিম, সংগীত অনুরাগী সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, সাধক ফকির কলমধর আলী ওরফে একলাগাজী ওরস কমিটির সভাপতি আব্দুল মুকিত, গীতিকার আব্দুল কাইয়ুম প্রমূখ।

আলোচনাসভা শেষে বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী হারুন মিয়া, বাবু লাল সরকার, বাউল নুনু গাজী, বাউল রিমন গাজী, বাউল সফিক উদ্দিন, গীতিকার আব্দুল কাইয়ুম, আবুল কাশেম।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচনী ব্রিফিং

মাগুরায় সেবা প্রার্থীদের জন্য কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের উদ্বোধন

যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচনী ব্রিফিং

আগামীকাল ২৮ নভেম্বর( রবিবার) যশোর জেলার মনিরামপুর, অভয়নগর, শার্শা ও বেনাপোল পোর্ট থানার ২ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে  ২৭ নভেম্বর (শনিবার) যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে পৃথক ৩ টি নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সীমান্তবর্তী শার্শা থানায় নির্বাচনী ব্রিফিং- এ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ),যশোর, মনিরামপুর থানার নির্বাচনী ব্রিফিং- এ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা ( ডিএসবি), যশোর এবং বাঘারপাড়া থানার নির্বাচনী ব্রিফিং- এ সভাপতিত্ব করেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল,যশোর।

এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য অফিসার ও ফোর্সদের আসন্ন নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, জনাব আশেক সুজা মামুন, সহকারী পুলিশ সুপার, “মনিরামপুর, সার্কেল, যশোর, বিভিন্ন জেলা হতে আগত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ শার্শা, মনিরামপুর, বেনাপোল পোর্ট থানা এবং বাঘারপাড়াসহ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরায় সেবা প্রার্থীদের জন্য কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের উদ্বোধন

মাগুরায় সেবা প্রার্থীদের জন্য কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের উদ্বোধন

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের চালু হওয়া ‘কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্ট’র কার্যক্রম সাবলীলভাবে পরিচালিত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে বাস্তবায়ন করার লক্ষে সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করার জন্য এই কার্যক্রম চালু হয়।

২৭ নভেম্বর শনিবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা ই-সেবা কেন্দ্রে ডিজিটাল অ্যাপোয়েন্টমেন্ট, কম্প্লাইন্ট ম্যানেজমেন্ট এন্ড কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের শুভ উদ্বোধন  হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু গ্যালারি ও লাইব্রেরী উদ্বোধন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব ইসমাইল হোসেন এনডিসি । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  ডক্টর আশরাফুল আলম ,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আফাজউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামরুজ্জামান ,সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ইয়াসিন কবির,  শ্রীপুর উপজেলা নির্বাহি অফিসার লিউজা-উল- জান্নাহ, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, সেবা গ্রহণের জন্য আগত সকল নাগরিক কিয়স্ক মেশিনে তাদের মোবাইল নম্বর ইনপুট দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট সেবা তালিকা থেকে যে কোনো সেবা নির্বাচন করে একটি নির্দিষ্ট অটোমেটেড টোকেন সিরিয়াল গ্রহণ করে কিউ প্রো সফটওয়্যারের মাধ্যমে এখান থেকে দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।

সেবা প্রত্যাশীরা এই ‘কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্ট’ থেকে রেকর্ড রুম সংক্রান্ত পর্চা, দাগসূচি, মৌজা ম্যাপ, ইনফরমেশন স্লিপ, বিবিধ মামলার নকল ও অভিযোগ দায়ের করতে পারবেন এবং সাথে সাথেই জানিয়ে দেওয়া হচ্ছে কাগজ প্রাপ্তির তারিখ। এছাড়া ঘরে বসেও ডাকের মাধ্যমে কাগজ পত্র পেতে পারেন সেবা প্রত্যাশীরা।

স্থানীয় বাসিন্দা শিমুল বিশ্বাস বলেন, “আগে তো টাকা পয়সা দিয়া, দালাল ধইরা কাগজ পত্র উঠাইতে ঘোরতে হইতো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের জন্য এতো সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম জানান, সাধারণত কর্পোরেট অফিস, বড় বড় বিমান বন্দর, বিদেশী এ্যাম্বাসী এসব জায়গাগুলোতে এমন সার্ভিস দেওয়া হয়। মাগুরায় আমরাই প্রথম সরকারি সেবাকে সাধারণ মানুষের কাছে আরামদায়ক ও সুবিধাজনকভাবে পৌছে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসকের কার্যালয়ের কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের মাধ্যমে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মধ্যেই জমির পর্চা তোলা সহ অন্যান্য সেবা নিতে পারবে।

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালীর গলাচিপা নদীর পাড় থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা নদীর পাড় থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

// মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি //

পটুয়াখালীর গলাচিপায় রামনাবাধ নদীর পাড়ের চর থেকে ওড়নায় মোড়ানো অজ্ঞাত নবজাতেকর মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে দশটায় পৌর শহরের খেঁয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে সদ্য ভূমিষ্ট হওয়া মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে লাল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খেয়া পারাপারকারী যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা রাতের কোন এক সময় ওই নবজাতককে রামনাবাধ নদীতে ফেলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

ইসরাইল দ: আফ্রিকাসহ ৫ দেশে ওমিক্রন শনাক্ত

করোনাভাইরাসের রূপান্তরিত নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে ইসরাইলসহ পাঁচ দেশ ও অঞ্চলে ।

ইউরোপে সর্ব প্রথম করোনার এই ধরন শনাক্ত হয়েছে বেলজিয়ামে।  এছাড়া ১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করা আফ্রিকার ছোট দেশ বোতসোয়ানা এবং এশিয়ার দুই দেশ ইসরাইল ও হংকংয়েও সন্ধান মিলে এ ভ্যারিয়েন্টের।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের নতুন এই ধরনটি মূল ভাইরাস ও তার অন্য রূপান্তরিত ধরনগুলোর চেয়ে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে বা মানুষকে আক্রান্ত করতে সক্ষম।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক যেসব তথ্য পাওয়া গেছে সেসব পর্যালোচনা করে বোঝা যাচ্ছে- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন।

২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় বি.১.১৫২৯ নামের এই রূপান্তরিত ধরনটি, পরে গ্রিক বর্ণমালা অনুসারে যার নাম দেওয়া হয় ওমিক্রন। ইতোমধ্যে এই ধরনটি দক্ষিণ আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়েছে।

যদি দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা না হয়, সেক্ষেত্রে বিশ্বজুড়ে এটির ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হবে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রূপান্তরিত ধরনটির স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের চেয়ে অনেকটাই ভিন্ন।

ফলে, মূল করোনাভাইরাস থেকে এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি- এমন শঙ্কা উড়িয়ে দেওয়ার উপায় নেই।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতোমধ্যে যুক্তরাজ্য ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ও তার আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে।

পাশাপাশি, যে ব্রিটিশ যাত্রীরা গত কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা বা তার পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যুক্তরাজ্যে ফিরেছেন, তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

৫ম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

৫ম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

//অনলাইন নিউজ//

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদে ভোট হবে।

শনিবার সকালে কমিশনের ৯০তম বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৯ ডিসেম্বর। আপিল ১০-১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও  ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।