বাংলদেশে হবে ওয়ানডে বিশ্বকাপ

২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করেছে আইসিসি। ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। সঙ্গে সহযোগী আয়োজক হিসেবে থাকবে ভারত।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ক্রিকেটের ৮টি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক কোন দেশ হবে সেটি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টগুলো হবে ১৪টি দেশে। ৮টি টুর্নামেন্টের মধ্যে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

ঘোষণা অনুযায়ী, প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। এর মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা। এরপরের বছর অর্থাৎ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে নামিবিয়া, জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকাতে। ২০২৮ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ভারতে। পরের বছর ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। সবশেষ ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে যৌথভাবে থাকছে বাংলাদেশ ও ভারত।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আগামীকাল বরিশালে আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

আগামীকাল বরিশালে আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে  বুধবার বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। সফরে একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ছাড়াও মেট্রোপলিটন পুলিশের কমান্ড আন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করবেন তিনি। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফর ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে বরিশাল পুলিশ লাইনে।

পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরী কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো শাহাবুদ্দিন খান। সূচি অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে আকাশ পথে বরিশালের উদ্দেশে রওনা হবেন আইজিপি।

সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা পুলিশ লাইনসে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন আইজিপি। পরে জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন আইজিপি।

অনুষ্ঠানে মেট্রো ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সমাবেশ শেষে সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেট্রোপলিটন পুলিশকে জনবান্ধব, মানবিক ও কমিউনিটি পুলিশিংয়ের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে। পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরীকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে ইউপি চেয়ারম‍্যান জেড মুন্সীর উদ‍্যোগে রিজিয়া নাসের এর মৃত‍্যু বার্ষিকী পালিত 

 

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে শালিখায় উন্মুক্ত বৈঠক

//শ্যামল বিশ্বস// বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ১৬ নভেম্বর দুপুরে শালিখা উপজেলার সেওজগাতি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।

উন্মুক্ত বৈঠকে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, বাল্যবিবাহ রোধ, মানবসম্পদ উন্নয়ন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৫০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বরিশালে এইচএসসি শিক্ষার্থীদের  টিকাদান কার্যক্রম শুরু

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি //

বরিশালে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচী  (১৫) নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের বরিশাল ক্লাব অমৃতলাল দে মিলনায়তনে টিকাদান কেন্দ্রে মহানগরীর এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় বরিশাল স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিটি মেয়র জানান আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য আজ থেকে বরিশালে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বরিশাল জেলার মোট ৪৬ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। উদ্ধোধনের পরপরই সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ কেন্দ্রে নিজে ঘুড়ে ঘুড়ে শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দিয়ে টিকা কার্যক্রমের তদারকি করেন।  আজ প্রথম দিন ১ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন ফরম দেখিয়ে টিকার ফরম পূরন করে তাৎক্ষনিক টিকা গ্রহন করছে। টিকা নেয়ার পর সবাই সুস্থ্য আছেন বল মন্তব্য করেন শিক্ষার্থীরা।

ডোমারের ছেলে রনি সরকার ভর্তি পরীক্ষায় রাবিতে ১ম, ঢাবিতে ১৭তম স্থান

নীলফামারী জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া গ্রামের মোঃ রুবেল সরকারের ছেলে মোঃ রনি সরকার গত  ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদের অংশগ্রহণ করে  ১৭ তম স্থান ও ২৮ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে।

রনি সরকার নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থাকে থেকে এসএসসি ও নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। ছোট বেলা থেকেই ছবি আঁকার নেশা ছিল রনি সরকারের। উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিত ছবি আঁকাআকি করেন রনি সরকার এবং বিভিন্ন ছবি আঁকাআকি সংগঠনের  সাথে জড়িত ছিল রনি সরকার ,ধর্মীয় গোঁড়ামি উৎপত্তিস্থল  প্রত্যন্ত গ্রামেই তার জন্ম। ছবি আঁকতে গিয়ে মৌলবাদীদের বাকবিতন্ডার আক্রমণেও মাথা নত না করে দমে যায়নি। স্বপ্নকে লালন করে     ছবি আঁকাকে প্রাধান্য নিয়ে আজ সে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সুনাম অর্জন করেছে‌ ।

রনি সরকার বলেন,, ছবি আঁকার নেশা ছিল সেই ছোট বেলা থেকেই। অন্তর্মুখী স্বভাবের কারণে বিচ্ছিন্ন থাকতাম কোলাহল থেকে। নিভৃত  পর্যবেক্ষণ করতাম প্রকৃতির রূপ-রস ও গন্ধ ছবির মতো সুন্দর এই দেশটাকে ইচ্ছে করতো রং তুলিতে ফুটিয়ে তোলার। আর এই সংকল্প থেকে প্রাধন্য দিয়ে যখন আঁকতে শুরু করলাম তখন বাঁধ সাধঁল সামাজিক ধর্মীয় গোঁড়ামি।

বিশেষত প্রত্যন্ত অঞ্চলে জল্মানোর কারণে ছবি আঁকা নিয়ে ধর্মীয় গোঁড়ামির অন্ত ছিল না। দমে যাইনি ছবি আঁকাই ছিল আমার মনের খোরাক। বাংলাদেশে টেলিভিশনের প্রধান শিল্পনির্দেশক  জি .এম.এ রাজ্জাক স্যারের অনুপ্রেরণায় ছবি আঁকার হাতেখড়ি। আস্তে আস্তে পূরণ হতে থাকে পুরষ্কার ও সম্মাননার ঝুলি। USAID, Diversity for peace, UNDP কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছি।  ছবি আঁকার বিষয় যে দুইটি মানুষ আমাকে ছোট থেকেই অনুপ্রেরণা দিয়ে আসছিল আমার চাচা  মোঃ রিপন সরকার (৩৫) ও রুমন সরকার (৩২)‌।

//নিজস্ব প্রতিবেদক: মোঃ মোস্তাফিজুর রহমান//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের নাসিরুলের স্ত্রী পুনঃরায় তার স্বামীর সাথেই থাকতে চায়

ঠাকুরগাঁওয়ের নাসিরুলের স্ত্রী পুনঃরায় তার স্বামীর সাথেই থাকতে চায়

২ মাস পর গত শনিবার ১৩ নভেম্বর কেয়ামনি স্বেচ্ছায় বাপের বাড়ি থেকে নাসিরুলের বাড়িতে চলে আসেন। এ নিয়ে আবারো এলাকায় তোলপাড় চলছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গাছে বেঁধে চাঞ্চল্যকর নাসিরুল নির্যাতনের ঘটনায়  “জোরপূর্বক তালাকপ্রাপ্ত স্ত্রী কেয়ামনি ফের স্বামী নাসিরুলের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।

ঘটনার সূত্রপাত ছিল এরকম:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের করিমুল ইসলামের মেয়ে কেয়া মনি’র সাথে একই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ‌‌। একপর্যায়ে তারা গোপনে বাড়ি থেকে পালিয়ে গত ৯/৯/২১ ইং তারিখে ঠাকুরগাঁও নোটারি পাবলিক অব বাংলাদেশ কার্যালয়ে বিয়ে করেন ।

এরপর তারা  নারায়ণগঞ্জে অবস্থান করে । কয়েকদিন পর উভয় পরিবারের উদ্যোগে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা হয় । ছেলে মেয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করে ।

এ অবস্থায় গত ২০/৯/২১ ইং তারিখে করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে ভাংবাড়ি স্কুল মাঠ থেকে আটক করে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করে । পরদিন এ নিয়ে নাসিরুলের বাবা রানীশংকৈল থানায় একটি লিখিত এজাহার  দায়ের করেন । গুরুতর অসুস্থ নাসিরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রানীশংকৈল থানা পুলিশ এজাহারের  ভিত্তিতে গত ২৪ / ৯/২১ ইং মেয়ের মা সেলিনাকে গ্রেফতার করে । ঐ দিনই নাসিরুলের বাবা ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন । এর প্রেক্ষিতে থানা পুলিশ গত ২৭/৯/২১ ইং মূল আসামি করিমুলকে গ্রেফতার করে ।

এ বিষয়ে নাসিরুলের স্ত্রী কেয়া মনি  সাক্ষাতকারে বলেন, আমাকে  এত দিন ধরে আমার পরিবারের লোকজন বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে বাড়িতে আটকে রেখেছিল। আমাকে দিযে মিথ্যা বলিয়েছিল। চাপ দিয়ে নাসিরুলকে তালাক দেওয়া হয়েছিল। আমি সুযোগ পেয়ে স্বেচ্ছায়  বাসা থেকে চলে এসেছি। আমাকে কেউ জোর করে নিয়ে আসেনি। আমি নাসিরুলকে বিয়ে করেছি। কেউ আমাকে অপহরণ করেনি।  নাসিরুলসহ পাঁচজনের নামে আমার বাবা যে মামলা করেছে তা মিথ্যা। আমি নাসিরুলের স্ত্রী হিসাবে পূর্ণ মর্যাদা পেতে চাই।

এদিকে বাড়ির বাইরে থাকা নাসিরুল ফোনে বলেন, কেয়ামনিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমি তালাকের কোনো কাগজপত্র পাইনি। কেয়ামনি এখনো আমার স্ত্রী।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

জেনে নিই ডায়াবেটিস কমানোর দৈনন্দিন ঘরোয়া খাবার

 

জেনে নিই ডায়াবেটিস কমানোর দৈনন্দিন ঘরোয়া খাবার

বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। আমাদের রক্তে শর্করার (ব্লাড সুগার) পরিমাণ সারাদিন ধরে অল্প মাত্রায় বাড়ে ও কমে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ফারাকটা অনেক বেশি হতে পারে। শর্করা বেড়ে গেলে যেমন সমস্যা হয়, তেমনি কমে গেলেও ঘটতে পারে বিপদ। রক্তে শর্করার সঙ্গে সম্পর্কিত জটিলতা থেকে রক্ষা পেতে এর ভারসাম্যের বিষয়টি বোঝা জরুরি।

তবে এ অবস্থাটি প্রাণঘাতী হলেও কিছু সাধারণ জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এবং কিছু সহজ ঘরোয়া প্রতিকার অনুসরণ করে এ অবস্থাটিতে অনেকটাই ভালো থাকা যায়।

আসুন জেনে নেওয়া যাক যে ৬ খাবার প্রাকৃতিকভাবেই কমায় রক্তে শর্করা—

১. মেথি দানা

মেথি দানা আপনার রক্তে শর্করার পরিমাণ কমিয়ে আপনার ডায়বেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের নিয়মিত মেথির দানা খাওয়া উচিত। এর জন্য সকালে খালি পেটে মেথি ভেজানো পানিও পান করা যেতে পারে।

২. করলা

ডায়াবেটিস রোগের জন্য করোলা অনেক উপকারী একটি খাবার। তাই ডায়াবেটিস রোগীদের প্রতিদিনের খাদ্যতালিকায় করলা অবশ্যই অন্তর্ভুক্ত করা  উচিত। এটি হাইপোগ্লাইসেমিক জৈব-রাসায়নিক পদার্থে সমৃদ্ধ। পদার্থটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে অনেক ভালো কাজ করে।

৩. আমলকী

আমলকী কার্বোহাইড্রেট শোষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ছাড়া এতে থাকা ক্রোমিয়ামের উপস্থিতি ইনস্যুলিন সংবেদনশীলতায় সাহায্য করে। তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে এটিকে কাঁচা বা রস করে খেতে পারেন।

৪. বিভিন্ন মসলা

বিভিন্ন  মসলারও কিন্তু ডায়াবেটিস প্রতিরোধক গুণ রয়েছে। তাই এ ধরনের মসলা যেমন—  হলুদ, সরিষা, দারুচিনি ও ধনেপাতা অবশ্যই ডায়াবেটিস রোগীরা খেলে উপকার পাবেন।

৫. ছোলা ডাল

ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো একটি খাবার হচ্ছে ছোলা ডাল। যাদের ডায়াবেটিস রোগ নেই, তাদের এই রোগ হওয়ার ঝুঁকি কমানোর পাশাপাশি এটি দীর্ঘস্থায়ী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্যও উপকারী হিসেবে কাজ করে।

৬.জাম

জাম ইনসুলিন নিয়ন্ত্রণে এবং ইনসুলিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর জন্য ৪-৫টি জামের পাতা এবং জাম চিবিয়ে খেলে সুগারের মাত্রা কমতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

যশোরে ২টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের বিভিন্ন গ্রুপ সক্রিয় এবং বিভিন্ন অফিস-আদালত ও বাড়ি থেকে এ চক্র মোটরসাইকেল চুরি করে থাকে। আর তাই এ  মোটরসাইকেল চোর চক্রকে গ্রেফতার করার জন্য যশোর জেলা গোয়েন্দা শাখার কয়েকটি চৌকস টীম বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে।

তারই ধারাবাহিকতায় যশোর জেলা গোয়েন্দা শাখার একটি টীম ১৩ নভেম্বর -২০২১ রাত ৮ঃ০০ ঘটিকার সময় চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি মোটরসাইকেলসহ ১ জন আসামিকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামির তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর -২০২১ ভোর ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত অভয়নগর থানা ও  কোতয়ালি থানার বসুন্ধিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও একটি মোটরসাইকেল উদ্ধারসহ আসামী ১. আরিফুল ইসলাম (২২), পিতা- মোঃ ইশারত সরদার, গ্রাম – লক্ষীপুর পশ্চিম পাড়া,থানা- অভয়নগর, জেলা- যশোর

২.হেলাল শেখ (২২), পিতা- কাওসার শেখ,  গ্রাম-লক্ষীপুর পশ্চিমপাড়া, থানা-অভয়নগর,জেলা-যশোর,৩. শিমুল গাজী (২১),পিতা- হাসান গাজী, গ্রাম- ধোপাদী, থানা- অভয়নগর, জেলা-যশোর ৪.শিমুল গাজী (৩৪), পিতা- হাকিম গাজী, গ্রাম- শংকরপুর,থানা- কোতয়ালি, জেলা- যশোর, ৫. ফিরোজ হোসেন মোল্লা (২৫), পিতামৃত- আবুল হোসেন, গ্রাম-পাঁচকবর, থানা-অভয়নগর, জেলা- যশোর, ৬. হাসান আকন(২৩), পিতামৃত- আঃ ওহাব, গ্রান-জঙ্গলবাঁধাল, থানা- কোতয়ালী, জেলা-যশোরদের গ্রেফতার করেন।

এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

//স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টার//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেলেন উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড

কলার মোচার কল্পনাতীত গুণাবলী জেনে নিন

কলার মোচার কল্পনাতীত গুণাবলী জেনে নিন

কলাতে যেসব পুষ্টি উপাদান থাকে, তার সবই আছে কলার মোচায়। পাশাপাশি মোচাতে আরও থাকে মেন্থলের নির্যাস, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষজ্ঞদের মতে, উদ্বেগ কমাতে সাহায্য করে মোচা।

অ্যান্টি ডিপ্রেশনের জন্য আলাদা করে কোনও ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। কলার মোচা প্রাকৃতিকভাবেই ডিপ্রেশন কাটাতে সাহায্য করবে। এতে আছে ম্যাগনেশিয়াম যা উদ্বেগ ও হতাশা কমায়। মন ভালো রাখার হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়।

এছাড়াও এটি ভিটামিন বি সিক্স, সি, ই, প্রোটিন ও আঁশ সমৃদ্ধ। কলার ফুল রজঃকালীন ব্যথা কমায় এবং প্রোজেস্টেরন উৎপাদন বৃদ্ধি করে রক্ত স্বল্পতা হ্রাস করে। কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা ভাব এবং ‘পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (পিসিওএস) নিয়ন্ত্রণে রাখে।

কলার মোচায় আছে ফেনলিক অ্যাসিড এবং অন্যান্য ‘বায়োঅ্যাক্টিভ’, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। কলার ফুল বা মোচায় রয়েছে প্রাকৃতিক ‘গ্যালাক্টাগাগ’ যা স্তন্যদানকারী মায়ের বুকের দুধ বৃদ্ধি করে।

মোচায় রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই কলার মোচা অকালে বৃদ্ধ হওয়া ও বয়সের ছাপ পড়া ধীর করে ও বলিরেখা কমায়। কলার মোচায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উন্মুক্ত ‘রেডিকল’য়ের বিরুদ্ধে কাজ করে। হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়।

নিয়মিত মোচা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। যারা মোচা খান, তারা ডায়াবেটিসের সমস্যায় কম ভোগেন। জীবনযাপনের নানা সমস্যার কারণে অনেকেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যায় ভোগেন। মোচা এ সমস্যা আটকাতেও সাহায্য করে।

মোচার ফেনোলিক এসিড, ট্যানিনের মতো কিছু উপাদান ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

 ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত মহারাষ্ট্রের বন্দুকযুদ্ধে

 ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত মহারাষ্ট্রের বন্দুকযুদ্ধে

//অনলাইন নিউজ//

ভারতের মহারাষ্ট্র রাজ্যের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত ও পুলিশের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গাদচিরোলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, ‌আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি।

তিনি বলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডির নেতৃত্বে মার্দিনতোলার জঙ্গলের কোরচি এলাকায় সি-৬০ পুলিশের একটি কমান্ডো দলের তল্লাশি অভিযানের সময় শনিবার সকালের দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

বিদ্রোহী এই গোষ্ঠীর একটি সূত্র বলেছে, নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে, পুলিশ সুপার অঙ্কিত গয়াল বন্দুকযুদ্ধে পুলিশের চার কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানান। পরে ওই পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নাগপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।

গাদচিরোলি জেলার সঙ্গে মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের সীমান্ত রয়েছে।