গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় ইজিবাইকের ৬যাত্রী নিহত
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় ইজিবাইকের ৬যাত্রী নিহত
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
দলটির একাধিক নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে ইঙ্গিত পাওয়া গেছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি না পেলে সংসদ থেকে দলীয় সদস্যরা পদত্যাগ করতে পারেন।
তারা জানান, সংরক্ষিত নারী আসনসহ বিএনপির সাতজন সংসদ সদস্য (এমপি) রয়েছেন। দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন চরম খারাপ। যা নিয়ে তৃণমূলসহ কেন্দ্রীয় নেতারা উদ্বিগ্ন।
এ অবস্থায় সরকার মানবিক বিবেচনায় বিদেশে সুচিকিৎসার অনুমতি দেবে বলে সবার প্রত্যাশা। তা না হলে কঠোর কর্মসূচির বাইরেও সংসদ থেকে দলীয় সদস্যদের পদত্যাগের কথা চিন্তা করা হচ্ছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় দু-এক দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
এ সময় তিনি বলেন, বিএনপির ছয়জন (সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছাড়া) এ সংসদে আছেন। আওয়ামী লীগের বন্ধুরা বলেন, এটা এ পার্লামেন্টের জন্য অলংকার। তাই বলতে চাই, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমরা সত্যি সত্যি অলংকারই হয়ে থাকি তাহলে পার্লামেন্ট অলংকারবিহীন করবেন না। এ কারণে আমাদের দলীয় সিদ্ধান্তে এমনও হতে পারে, ম্যাডাম (খালেদা জিয়া) যদি চরম অবস্থায় চলে যান, তাহলে হয়তো এ পার্লামেন্টে আমাদের থাকা সম্ভব নাও হতে পারে।
বিএনপি সূত্র জানায়, শনিবার স্থায়ী কমিটির বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো দরকার-মেডিকেল বোর্ডের এমন পরামর্শের কথা তুলে ধরা হয়। একইসঙ্গে বিদেশে নিতে পরিবারের আবেদনের বিষয়েও অবহিত করা হয়। এ সময় নেতারা বিদেশে নেওয়ার ব্যাপারে সরকার থেকে অনুমতি পাওয়া ও না পাওয়া-দুটি দিক নিয়েই আলোচনা করেন।
দলীয় প্রধানের শারীরিক অবস্থা বিবেচনা করে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবে বলে প্রত্যাশা করেন নেতারা। অনুমতি না দেওয়া হলে কর্মসূচির পাশাপাশি সংসদে থাকা দলীয় সদস্যদের পদত্যাগের বিষয়টি বৈঠকে উঠে আসে।
কিন্তু বিদেশে চিকিৎসার ব্যাপারে বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য বিএনপির সিনিয়র নেতাদের কাছে অপ্রত্যাশিত ছিল। পরে করণীয় নিয়ে রাতে বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন দলটির হাইকমান্ড।
নেতারা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য কঠোর কর্মসূচিসহ দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে সরকারের সঙ্গে তার (খালেদা জিয়া) পরিবারের সদস্যদের আরও আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
একাদশ জাতীয় সংসদে বিএনপির সংদস্যরা হলেন-উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩) ও গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ (বগুড়া-৬)। এছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপির একমাত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
হারুনুর রশীদ যুগান্তরকে বলেন, পদত্যাগের বিষয়ে সংসদে দেওয়া জিএম সিরাজের বক্তব্যের সঙ্গে আমরা সব সংসদ সদস্য একমত। ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তি ও সুচিকিৎসা নিয়ে তার পরিবার ও দল থেকে বারবার দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার তা কৌশলে এড়িয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসনের কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব সরকারের ওপর পড়বে। তখন পার্লামেন্ট থেকে আমরা বেরিয়ে যেতে পারি।
মোশাররফ হোসেন বলেন, দল যদি চায় আমাকে পদত্যাগ করতে হবে, আমি করব। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। দেশনেত্রী খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা। আমরা পার্লামেন্টে থেকেও ম্যাডামের চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন করেছি। সেই সুযোগটুকু তারা দিচ্ছেন না। বিএনপির সংসদ সদস্যরা সবাই মিলে পদত্যাগ করতে পারেন।
তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তি ও চিকিৎসা নিয়ে সংসদে বারবার কথা বলেছি। এও বলেছি, এত মানবতা দেখিয়েছেন, আরেকটু মানবতা দেখিয়ে অন্ততপক্ষে সুচিকিৎসাটা দেন। চিকিৎসা তো একটা মানুষের গণতান্ত্রিক অধিকার। তিনি (খালেদা জিয়া) নারী নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী।
বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসেন, ওই একই চেয়ারে দেশনেত্রী বসতেন। তাদের অনেকেরই যখন চিকিৎসা দরকার হয়, তখন বিদেশ থেকে চার্টার প্লেন এনে নেওয়া হচ্ছে। আর ম্যাডামকে মুক্তি দেওয়ার অর্থ তো আক্ষরিক অর্থে মুক্তি নয়। তিনি অত্যন্ত অসুস্থ। তাকে অন্তত সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। বিএনপি তো ছোট দল নয় যে দলীয় চেয়ারপারসন চলে গেলে আর দেশে আসবেন না।
//অনলাইন নিউজ//
বাংলাদেশে দেখা যাবে ৫৮০ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ
চলমান শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার। কেবল শতাব্দীর নয়, গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণের নজির আর নেই। প্রায় সাড়ে তিন ঘণ্টার চন্দ্রগ্রহণের শেষভাগে তা বাংলাদেশ থেকেও দেখা যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী এলে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের পুরোটা ঢাকা পড়লে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ, আর অংশবিশেষের ক্ষেত্রে সেটিকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, শুক্রবার চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। আংশিক সে গ্রহণের সময় লালচে রং ধারণ করবে চাঁদ। এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে মূল চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট এবং ২৪ সেকেন্ড। এরপর পিনামব্রাল চন্দ্রগ্রহণের সময় তা বাংলাদেশ থেকে দেখা যাবে। গ্রহণের এ পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় থাকে চাঁদ। আর মূল গ্রহণের মতো অতটা চমকপ্রদও নয়। তবে শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশের আকাশে চন্দ্রগ্রহণ কিছুটা নজরে আসতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ যদি পরিষ্কার থাকে তবে আংশিক গ্রহণের শেষ দিকে দেখা যাবে বাংলাদেশ থেকে। ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়।
//অনলাইন নিউজ//
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলতে একটি আইনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২১’ উত্থাপন করেন। পরে এটি এক মাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয় হবে পিরোজপুর সদরে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট থাকবে সেখানে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হচ্ছে। বিলের খসড়া আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি চার বছর মেয়াদের জন্য দুজন উপ-উপাচার্য নিয়োগ করবেন, যাদের একজন অ্যাকাডেমিক এবং আরেকজন প্রশাসনিক কার্যক্রম দেখবেন। বর্তমানে দেশে ১৫৭টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে, এর মধ্যে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকারি।
জাতীয় জাদুঘর বিল সংসদে:
জাদুঘরের স্থাবর নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে সংসদে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল-২০২১’ উত্থাপন করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বৃহস্পতিবার এ বিল উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৮৩ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ নতুন করে আইন করার জন্য বিলটি আনা হয়েছে। নতুন খসড়ায় সহকারী কিউরেটর পদেরও প্রস্তাব করা হয়েছে। কেউ জাদুঘরের নিদর্শনের ওপর খোদাই করলে বা কিছু লিখলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হবে। এছাড়া সরকারের অনুমোদন নিয়ে বিভাগীয় ও জেলা শহর ছাড়া যে কোনো জায়গায় শাখা জাদুঘর, বিষয়ভিত্তিক জাদুঘর, স্মৃতি জাদুঘর, সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মহাফেজখানা স্থাপন ও নিয়ন্ত্রণ করতে পারবে বলে বিলে উলেখ করা হয়েছে।
//নিজস্ব প্রতিবেদক//
খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা
বরিশাল উপজেলার বিভিন্ন গ্রামে এক সময় খেজুর গাছে ভরপুর ছিল শীত আসলেই ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। বিকেল হলেই গাছে হাঁড়ি বসাতেন আবার সকাল হলে রস সংগ্রহ করে বাড়ি নিয়ে আসতেন।
কেউ কেউ বাজারে রস বিক্রি করতেন আবার কেউ স্বজনদের বাড়িতেও পাঠাতেন। কালের বিবর্তনে এসব এখন ইতিহাসের পাতায় জড়ো হচ্ছে। হারিয়ে যেতে বসেছে গাছ। তবে গত কয়েক বছর ধরে বদলে গেয়েছে বরিশাল উপজেলার চিত্র। প্রতিবছর শীতে চাহিদা বাড়ছে খেজুরের রসের । রস কিনতে বাগানে ভিড় করেন বিভিন্ন প্রান্তের মানুষ। শীতের প্রতিটি সকালেই এই বাগানগুলোতে লেগে থাকে রসমেলা উৎসব। প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হচ্ছে প্রকৃতি।
একইসঙ্গে খেজুরের রস সংগ্রহে প্রস্তুত হতে দেখা গেছে বরিশাল উপজেলার গাছিদেরও। সরেজমিনে ঘুড়ে উপজেলা দেখা যায়,১০ থেকে ১৫ টি খেজুরের গাছ নিয়ে গড়ে ওঠে এক একটি বাগান। শীত আসলে প্রতিদিন সকালে বিভিন্ন মহল্লার বাসিন্দারা ভিড় করতে থাকেন বাগানে। এ বছরও সেই আয়োজনের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে ছোট বড় বাগানগুলিতে। রস সংগ্রহের জন্য এখন গাছকে বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন গাছিরা।
এদিকে ঝালকাঠি উপজেলার পৌরসভা এলাকার পোনাবালিয়া গ্রামের খেজুরের বাগানের খেজুরের রস সংগ্রহকারী মিন্টু মিয়া বলেন,তিনি কয়েক বছর ধরে এই বাগান থেকে খেজুরের রস সংগ্রহ করে এলাকার বাজারে বিক্রি করে থাকেন। তাই তিনি শীতের আগমনে খেজুর গাছের পরিচর্যা করছেন। তিনি প্রতি বছর শীতের শুরু থেকে শেষ পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করে থাকেন।শীতের সময় খেজুরের রস বিক্রি করে স্বাচ্ছন্দ মতোই চলতে পারে।
তিনি আরও বলেন, ২০ দিন হয়েছে কাজ শুরু করেছি। গাছের ময়লা ও অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলা হয়েছে। ধারালো দা (গাছিদা) দিয়ে খেজুর গাছের সোনালী অংশ বের করে (যাকে বলে চাঁচ দেওয়া) নোলন স্থাপনের কাজও শেষ। কিছুদিন পরই গাছে লাগানো হয় মাটির পাতিল। এরপরই শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তা দিয়ে তৈরি হবে নানা ধরনের শীতের পিঠা ও পায়েস।
মিন্টু মিয়া আরও বলেন, গাছ একবার ছাঁটলে তিন-চার দিন রস সংগ্রহ করা যায় এবং পরবর্তীতে তিন দিন শুকাতে হয়। এভাবে কাটলে গাছের রস সুমিষ্ট হয়। রস সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত সংগ্রহ করা যায়। রস সংগ্রহের পর হাড়ি পরিষ্কার করে রোদে শুকাতে হয় অথবা আগুনে ছেকে নিতে হয়। এতে সংগৃহীত রসে গাঁজন বন্ধ হয়।
ঝুঁকি নিয়েই কোমরে রশি (দড়ি)বেঁধে গাছে ঝুলে রস সংগ্রহের কাজ করেন গাছিরা। প্রতিদিন বিকেলে ছোট-বড় মাটির হাঁড়ি গাছে বাঁধা হয়, আর সকালে রস সংগ্রহ করা হয়। কেউ কেউ কাঁচা রস এলাকার বিভিন্ন স্থানে ও হাটে-বাজারে খাওয়ার জন্য বিক্রি করেন। আবার কেউ কেউ সকালেই এই রস দিয়ে নানান ধরনের পিঠা ও পায়েস তৈরি করেন।
//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//
বাগেরহাটের মোংলায় কোটি টাকার অবৈধ বিদেশি কাপড় জব্দ করেছে কোষ্টগার্ড
ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি একটি সিনেমায় আইটেম গানের পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন প্রায় দুই কোটি টাকা ! ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার। আর সেই গানের শুট হবে মাত্র চার দিন, হায়দরাবাদের রামোজি রাও ফিল্মসিটির বিশেষ সেটে। এই এক গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।
খবরে বলা হয়, এই চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় প্রায় দুই কোটি টাকা), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি টাকা ছাড়াবে।
বহুল প্রতীক্ষিত ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ ডিসেম্বর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা।
সিনেমাটিতে শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা এবং লরি ড্রাইভার পুষ্প রাজের ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ।
সম্প্রতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের (ডিভোর্স) ঘোষণা দিয়েছেন। সামান্থা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি শক্তিশালী, আমি প্রাণবন্ত, আমি পারফেক্ট নই। আমি একাগ্রতায় বিশ্বাসী, আমার মধ্যে উগ্র ভাবও আছে। আমি মানুষ, আমি যোদ্ধা।’
সামান্থা কথাগুলো লিখে নিজেই নিজেকে বিশ্লেষণ করেছেন। শুধু তাই নয়, কথাগুলো হয়তো কোনো এক সময় তার মা তাকে বলেছিলেন। তাই সামান্থা হ্যাশট্যাগে লিখেছেন, ‘আমার মা বলেছে।’
//অনলাইন নিউজ//
৭০০০ একর জমি ক্রয়ের অভিযোগ রাজারবাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে: দুদক
ঢাকা স্টেডিয়ামে অনুশীলনের সময় প্রটোকল অমান্য করে তাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে দেশে ফেরত পাঠানো উচিত, বলেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরকারী দলটি সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের জাতীয় পতাকা নিয়ে অনুশীলনে অংশ নেয়।
মিডিয়া রিপোর্টগুলি ঘটনাটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং একটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করেছিল।
মঙ্গলবার চট্টগ্রামে প্রকাশক বাতিঘরের বইয়ের দোকানে গিয়ে সাংবাদিকদের মুরাদ হাসান বলেন, “পাকিস্তান দলের খেলোয়াড়দের নিয়ে আমার কিছু বলার নেই।

“কিন্তু অনুশীলনের সময় তাদের পাকিস্তানের পতাকা উত্তোলন আমরা মেনে নিতে পারি না। বিশেষ করে এমন এক সময়ে যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি, যখন আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। আমি বিশ্বাস করি তাদের পতাকাসহ ফেরত পাঠানো উচিত,” তিনি বলেন।
সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানের অত্যাচারী শাসনের অবসান ঘটিয়ে পাঁচ দশক আগে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।
“পাকিস্তানের পতাকা দেখলে আমাদের হৃদয় বিঁধে যায়। কেন তাদের একটি অনুশীলন সেশনের জন্য পতাকা প্রয়োজন? এটা কি নাটক নাকি প্রহসন? এই অনুমতি দেওয়া উচিত নয়। আমরা তাদের সাথে যুদ্ধ করেছি এবং ৩০ লাখ শহীদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছি,” বলেন হাসান।
বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাঠে সুপরিচিত সেসব দেশের ক্রিকেট দল বাংলাদেশ সফর করতে পারে “সেখানে কোন সমস্যা নেই,” তিনি বলেছিলেন। সূত্র: বিডিনিউজ২৪.কম
//অনলাইন নিউজ//
কুমিল্লার দেবিদ্বারে পাঁচ বছরের শিশু ফাহিমা আক্তার হত্যার অভিযোগে তার বাবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে র্যাব ১১-এর একটি দল তাদের গ্রেফতার করে। এদিকে পশু খাদ্যের বস্তা চিনিয়ে দেয় খুনিদেরকে।
গ্রেফতার হয়েছে, শিশুটির বাবা আমির হোসেন(৪০), বাবার চাচাতো ভাই রবিউল আউয়াল (১৯), রেজাউল ইসলাম ইমন (২২), লাইলি আক্তার (৩০) ও সোহেল রানা (২৭)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাঁপানগর গ্রামের অটোরিকশাচালক আমির হোসেনের সঙ্গে প্রতিবেশী লাইলি বেগমের ১ বছর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ নভেম্বর আমিরের সঙ্গে লাইলিকে আপত্তিকর অবস্থায় দেখে আমিরের মেয়ে ফাহিমা (৫)। বিষয়টি জানাজানি হবার ভয়ে উদ্বিগ্ন হয়ে উঠে লাইলী। লাইলী আমিরকে চাপ দেয় বিষয়টি সামাল দেওয়ার জন্য। পরদিন আমির তার চাচাতো ভাই ও পূর্ব পরিচিত আরও চারজনকে নিয়ে তার মেয়েকে হত্যার পরিকল্পনা করে। ৭ নভেম্বর মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয় আমির হোসেন। নিজের অটোরিকশা যোগে তাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বার পুরান বাজারের দক্ষিণে গোমতী নদী তীরের নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
র্যাব জানায়, শিশুটিকে প্রথমে ছুরিকাঘাত করেন বাবা আমির হোসেন, এরপর অন্যরা। ছুরিকাঘাতের পর শ্বাসরোধে শিশুটির মৃত্যু নিশ্চিত করেন আমির। এরপর পশুখাদ্য রাখার প্লাস্টিকের বস্তায় শিশুটির লাশ ভরে অটোরিকশায় নিয়ে রওনা দেন।
খন্দকার আল মঈন আরও বলেন, বাড়িতে মেয়েকে খুঁজে না পেয়ে ফাহিমার মা বারবার আমিরকে ফোন করছিলেন। আমির তাদের খুঁজে দেখতে বলেন। ওই রাতে লাশটি ফেলার কোনো জায়গা না পেয়ে প্রতিবেশী ইমনদের গরু রাখার ঘরে একটি প্লাস্টিকের ড্রামে লাশটি ঢেকে রাখা হয়। দুদিন পর সোহেল রানার অটোরিকশায় করে লাশটি কাচিসাইর এলাকার একটি কালভার্টের নিচে তারা ফেলে আসে।
লাশ উদ্ধারের পর ১৪ নভেম্বর ফাহিমার পিতা আমির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের এবং লাশ উদ্ধারের পর থেকেই এ হত্যাকাÐের রহস্য উদঘাটনে র্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর সাকিব হোসেন, পিবিআই’র উপ-পরিদর্শক মতিউর রহমান, দেবিদ্বার থানার উপ-পরিদর্শকসোহরাব হোসেনসহ একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এসময় স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন মোবাইল ফোন নম্বর ও সিসি ক্যামেরার ফুটেজ, চাঁপানগর গ্রামের মো. রেজাউল হোসেন ইমনের একটি ডেইরি ফার্মের খাদ্য সরবরাহে ব্যাগ সংগ্রহ করেন। এই ব্যাগের সাথে ফাহিমার মরদেহ রাখা ব্যাগের সাথে মিল খুঁজে পাওয়া যায়।
র্যাব কার্যালয়ে ১৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আমির হোসেন, লাইলী আক্তার, রবিউল আউয়াল, সোহেল রানা ও রেজাউল হোসেন ইমনসহ ৫ জনকে আটক রেখে বাকী ৮ জনকে সংশ্লিষ্টতা না পেয়ে ছেড়ে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক নিয়েছিলেন আমির। সেই টাকার বিনিময়েই তিনি মেয়েকে হত্যা করতে অন্যদের দলে টানেন। ফাহিমা নিখোঁজ দাবি করে ওই ব্যক্তিরাই এলাকায় মাইকিং, কবিরাজের কাছে ছুটাছুটি ও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যাতে তাদের কোনোভাবে সন্দেহ করা না হয়।
উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের সাত দিন পর গত ১৪ নভেম্বর পশুখাদ্যের বস্তা ভর্তি অবস্থায় কাচিসাইর এলাকায় একটি খালের ভিতর থেকে শিশু ফাহিমার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
//অনলাইন নিউজ//
বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি’র ১o নেতাকর্মী আহত অফিস ভাংচুর
ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুর ১৩ বছর পর মুক্তি পাচ্ছে তার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’।
২০০৮ সালে শেষ হওয়া ছবিটির শুটিং করে যেতে পারলেও ডাবিং শেষ করে যেতে পারেননি মান্না। একই বছরের ফেব্রুয়ারিতে না ফেরার দেশে পাড়ি জমান এ নায়ক।
সূত্রের খবর, মহান মুক্তিযুদ্ধভিত্তিক নির্মিত ছবিটি আগামী ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চে মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে।
প্রশ্ন উঠতেই পারে, ১৩ বছর পর কেন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে? কী এমন দোষ ছিল যে সেন্সরবোর্ডে ছবিটি আটকে ছিল?
এর জবাবে এক গণমাধ্যমকে ছবির প্রযোজক ও অন্যতম পরিচালক খোরশেদ আলম খসরু জানালেন, ছবিটির নাম নিয়ে আপত্তি ছিল সেন্সরবোর্ডের।
তিনি বলেন, ‘প্রথমে ছবির নাম ছিল ‘লীলা মন্থন’। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। কিন্তু নামটি নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি ছিল। নানা জটিলতার কারণে এরপর ছবিটি নিয়ে আর এগোইনি। দীর্ঘ সময় পর ছবির নাম পরিবর্তন করে ‘জীবন যন্ত্রণা’ নামে চলতি বছরের মাঝামাঝিতে সেন্সরে জমা দিয়েছিলাম।’
শুধু কি এই নামের জন্য এতোটা বছর ছবিটি শেকলে বন্দী ছিল?
জানা গেছে, ছবির শুটিংয়ের কারিগরি সহায়তা বাবদ প্রযোজকের কাছে বিএফডিসির প্রায় পাঁচ লাখ টাকা পাওনা ছিল। সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় বিএফডিসি ছাড়পত্র দেয়নি।
বিষয়টি স্বীকার করে প্রযোজক খসরু বলেন, ‘ছবিটি নিয়ে আমাদের অতো তাড়াহুড়ো ছিল না। নানা ঝামেলায় বিএফডিসির পাওনাটা পরিশোধ করতে দেরি হয়ে গেছে। টাকা পরিশোধের পর গত অক্টোবরে ছবিটি সেন্সরে পাস হয়েছে। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। যেহেতু এটি মুক্তিযুদ্ধের ছবি, তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। হতে পারে সেটা ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চ।’
তারকাবহুল ছবিটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও পপি। আরো আছেন মিশা সওদাগর।
//অনলাইন নিউজ//
৭০০০ একর জমি ক্রয়ের অভিযোগ রাজারবাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে: দুদক
রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সচিব বলেন, রাজারবাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে সাধারণ মানুষকে ধর্মের নামে ধোকা দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সাত হাজার একর জমি ক্রয় ও দখলসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের আদেশ দিয়েছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে দুদক তিন সদস্য বিশিষ্ট একটি দল গঠন করে এর কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধান দলকে আদালতের আদেশে অনুসারে ৩০ নভেম্বরের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
৮ নভেম্বর উচ্চ আদালতের আদেশে কমিশন পীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এরও আগে ১৯ সপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের তথ্য খুঁজতে দুদককে, জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে এবং উচ্চ আদালতে রিটকারী আটজনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) আদেশ দেন হাইকোর্ট।
ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন দিল্লুর রহমান। ২৬ অক্টোবর হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। আদালত পীরের বিরুদ্ধে তদন্ত স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন। এতে দিল্লুর রহমানের তদন্ত করতে কোনো বাধা থাকলো না বলে জানান আইনজীবীরা।
রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার অনুগতরা বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে শতাধিক মামলা করেছেন বলে অভিযোগ রয়েছে। আর এসব মামলার উদ্দেশ্য সাত হাজার একর জমি ও রাবার বাগান দখল। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ালে মামলাগুলো স্থগিত করে পীরের বিরুদ্ধে তদন্তের আদেশ দেন হাইকোর্ট। সূত্র: যুগান্তর
//অনলাইন নিউজ//