বরিশালে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ ‍উদ্ধার

বরিশাল নগরীর নবগ্রাম রোড ‍এলাকার হলি কেয়ার মাদকসক্ত নিরাময় কেন্দ্র থেকে চন্দন সরকার (২৫) নামে ‍এক যুবকের লাশ ‍উদ্ধার করেছে পুলিশ। নিহত চন্দন সরকারে ‍আগৈলঝাড়া ‍উপজেলার বড় পাইকা ‍এলাকার চিত্ত রঞ্জন সরকারের ছেলে। ‍

এ ঘটনায় শুক্রবার (২৭ আগস্ট ) সকাল ১০ টায় হলি কেয়ার মাদকসক্ত নিরাময় কেন্দ্রের ৪র্থ তলা থেকে পুলিশ ‍এসে লাশ ‍উদ্ধার করে। নিহত চন্দন সরকারের মামা নিবাস মহোরি জানান, গত ৭ ‍আগস্ট হলি কেয়ার মাদকশক্ত নিরাময় কেন্দ্রে ‍আমার ভাগ্নে চন্দন সরকারকে ভর্তি করাই।

গতকাল ভোররাত ৪টার দিকে ‍আমাকে হলি কেয়ার থেকে ফোন করে জানানো হয় ‍আপনার ভাগ্নের ‍একটি দুর্ঘটনা ঘটে গেছে। ‍আপনার ভাগ্নে গলায় গামছা পেছিয়ে ‍আত্মহত্যা করেছে।‍

তিনি ‍জানান, ভর্তির সময় ‍একটা বেল্ট পর্যন্ত রাখতে দেয়নি হলি কেয়ারের কর্মচারিরা। তাহলে কি করে ‍আমার ভাগ্নে ‍আত্মহত্যা করে। ‍আমি ‍এ ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এ বিষয়ে জানতে চাইলে হলি কেয়ারের ভলান্টিয়ার সরোয়ার জানায়, চন্দন বৃহস্পতিবার দিবাগত র‍াত ৪ টার দিকে বাথরুমের গ্রিলের সাথে গামছা বেধে ‍আত্মহত্যা করেছে। ‍

এ ঘটনার পর তার পরিবার ও পুলিশকে জানানো হয়েছে। চন্দন সহ সবাইকে মারধর করা হয় ‍এমন প্রশ্নের জবাবে সরোয়ার বলেন, এখানে সবাই ‍ মাদকাসক্ত। তাদের নিয়ন্ত্রন করতে যেটুকু প্রয়োজন তার বাইরে কিছুই করা হতো না।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসী) নুরুল ‍ইসলাম জানান, লাশ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ‍আমরা দ্রুত ব্যবস্থা নিব

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

পিরোজপুরে নেছারাবাদে ছেলের কোদালের আঘাতে পিতার মৃত্যু

বরিশালে করোনায় আরও ৮ জনের মৃত্যু নতুন শনাক্ত ১৪২

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘বাঙালির আত্মপ্রকাশে দুর্দান্ত প্রেরণা’ ছিলেন উল্লেখ করে তার নাতনি খিলখিল কাজী বলেছেন, ‘তার (কবি নজরুল) লেখনি সবসময় অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কাজ করেছে। এত বড় অসাম্প্রদায়িক কবি মনে হয় পৃথিবীতে আর আসেনি। তিনি সবসময় মানুষের জয়গান গেয়েছেন।’

আজ শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন  শেষে তিনি একথা বলেন।

কবি নজরুলের রচনাবলি জাতীয় সম্পদ। কিন্তু সেগুলো আজও ইংরেজিসহ অন্যান্য ভাষায় অনুদিত হয়নি। এ নিয়ে নিজের আক্ষেপ তুলে ধরে খিলখিল কাজী বলেন, শুধু কবরে এসে ফুল দিলেই তার প্রতি গোটা শ্রদ্ধা জানানো হয় না। তার যে কাজগুলো রয়েছে, সেগুলো সকলের দ্বায়িত্বে সারাবিশ্বের মাঝে পৌঁছে দেওয়ার একটা ব্যাপার আছে। এটি রাষ্ট্রীয় দ্বায়িত্ব এবং এই কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে।

নজরুলের গ্রন্থগুলো ইংরেজিসহ সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ করে তাদের পৌঁছে দেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, বিদ্রোহী সত্তা যে উৎপীড়িত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের কথা বলেছে;  আজকে পৃথিবীতে যে হানাহানি, জাতিগত বিভেদ চলছে… এই সময়ে কবির লেখাগুলোকে যদি অনুবাদ করে সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারি তাহলে সেটিই হবে আজকের জন্য বড় কাজ।’

 

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বাংলা একাডেমি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কবি নজরুল ইনস্টিটিউট, জাসদ, আরবিকালচার সেন্টার- ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী, বাংলাদেশ কৃষকলীগ, বাসদ, বাংলাদেশ ছাত্রলীগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ‘নজরুলের সাম্প্রদায়িক চেতনা চিরদিন বাঙালির অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে যাচ্ছে, সেই বিষবৃক্ষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাটিত করতে হবে।’

এসময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কবির প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর শ্রদ্ধাবোধ ছিল। সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে কবিকে ভারত থেকে নিয়ে এসে জাতীয় কবি উপাধিতে ভূষিত করেন। কবি নজরুল এখনও প্রাসঙ্গিক আছেন এবং ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবেন। তার বিদ্রোহী কবিতা স্বাধীনতা যুদ্ধেও যেমন মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে, তেমনি স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও সাহস ও উৎসাহ যুগিয়েছে।

শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,‘অন্যায়-অবিচারের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা-গান আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আজকে গণতন্ত্রের ঘাটতির যুগে,  কথা বলার স্বাধীনতা চর্চার কারণে নির্যাতন নিপীড়নের এই যুগে এবং সর্বোপরি চারদিকে একটা ভয় ও অন্ধকারের যুগে আমাদের জাগিয়ে তোলে কাজী নজরুল ইসলামের লেখনী।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা ও গান আমাদের সকল দুঃসময়ে, আন্দোলন-সংগ্রাম ও ক্রান্তিকালে অনুপ্রেরণা উৎস হিসেবে বিবেচিত হয়েছে।  জাতির পিতা বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমানও তার সংগ্রামী জীবনে তার কবিতায় অনুপ্রাণিত হয়েছেন। তিনি সাম্যের গান গেয়েছেন, অসমাম্প্রদায়িকতা ও মানবতার কথা বলেছেন। আবার একইসঙ্গে ধর্মীয় মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ফলে তার কবিতা ও গানে বহুমাত্রিক দর্শনের সম্মিলন ঘটেছে।

//ডেস্ক নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

পিরোজপুরে নেছারাবাদে ছেলের কোদালের আঘাতে পিতার মৃত্যু

 

পিরোজপুরে নেছারাবাদে ছেলের কোদালের আঘাতে পিতার মৃত্যু

//পিরোজপুর প্রতিবেদক//

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠী গ্রামে ছেলের কোদালের আঘাতে জয়নাল আবেদিন নামে (৭৫)এক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠী গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা যায়।

পুলিশ ও নিহতেরস্বজনের মাধ্যমে জানা যায়,২৬ আগস্ট বৃহস্পতিবার,দুপুর দেড়টার দিকে গোসল করতে যাওয়ার সময় ছেলে আবদুর রাজ্জাক (৪৫) বাবার উপর ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করলে বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত বাবা জয়নাল আবেদিন(৭৫)কে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় তার মৃত্যু হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান ,ঘটনার পর থেকে ছেলে আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে।তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আরো জানানো হয় স্বজনরা আব্দুর রাজ্জাক কে মানসিক ভারসাম্যহীন বলেও জানিয়েছেন।

বরিশালে করোনায় আরও ৮ জনের মৃত্যু নতুন শনাক্ত ১৪২

 

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। করোনায় মৃতদের মধ্যে বিভাগের বরিশাল জেলার দুইজন, ভোলার দুইজন ও পটুয়াখালীর একজন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। বর্তমানের হাসপাতালে ১১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ৩৬ জন। তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১৭ দশমিক ২৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় ৮৮৩ টি নমুনা পরীক্ষায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ভোলায় ১৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪১ জন, পিরোজপুরে ৯২ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, বরিশালে ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন, পটুয়াখালীতে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, ঝালকাঠীতে ৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, বরগুনায় ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মা ও ছেলেকে অপহরণ। মুক্তিপণ । সিআইডির এএসপিসহ পাঁচজন কারাগারে

 

মা ও ছেলেকে অপহরণ। মুক্তিপণ । সিআইডির এএসপিসহ পাঁচজন কারাগারে

 

মা ও ছেলেকে বাসা থেকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় রংপুর বিভাগীয় সিআইডির এএসপিসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুরের চিরিরবন্দরে বুধবার বিকালে চিরিরবন্দর আমলি আদালত-৪ প্রথম শ্রেণীর বিচারক শিশির কুমার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম তাদের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর,

এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ফারুক,মাইক্রোবাস চালক হাবিবুর রহমান ও স্থানীয় পলাশ।

অপহরণের শিকার জহুরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীর আলম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দাইল গ্রামের লুৎফর রহমানের স্ত্রী ও সন্তান।

মঙ্গলবার বিকেলে দিনাজপুরের দশমাইল থেকে অপহৃত মা ও ছেলেকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়। বুধবার দুপুরে দিনাজপুর জেলা পুলিশের কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় তাদের।

জানা গেছে, রংপুর সিআইডির কাছে পলাশ নামের এক ব্যক্তি চিরিরবন্দর থানার লুৎফর রহমানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার প্রতারণার অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে লুৎফরের বাড়িতে যান এএসপি সারোয়ার কবিরসহ ৮/১০ জন।

প্রথমে বাড়িঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করেন। পরে লুৎফর রহমানকে না পেয়ে তার স্ত্রী ও ছেলেকে একটি কালো মাইক্রোবাসে উঠিয়ে সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে পরিবারের লোকজনকে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

পরে পুলিশের কাছে যান ভুক্তভোগীর স্বজনরা। মঙ্গলবার বিকেলে তারা সাড়ে আট লাখ টাকা নিয়ে সিআইডি কর্মকর্তাদের সাথে  দেখা করতে চান। তারা প্রথমে রানীরবন্দর যেতে বলে। সেখানে গেলে তাদের টাকা নিয়ে দশমাইল যেতে বলা হয়। এরপর দশমাইল গেলে বাশেরহাট যেতে বলে।

পরে দিনাজপুর জেলা পুলিশ ও সিআইডি মিলে বাশেরহাট থেকে ওই তিনজনকে আটক করে।

রংপুর সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক ফারুক ১০ দিনের ছুটিতে ছিলেন।

আমার অনুমতি ছাড়াই ভাড়া গাড়িতে করে তাদের সঙ্গে নিয়ে অভিযানে যান এএসপি সারোয়ার কবির সোহাগ। ঘটনার পর আমরা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

তারা কেন সেখানে গেলেন, কাকে অপহরণ করলেন- এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

//স্টাফ রিপোর্টার//

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে বন্ধ ঘরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 

চট্টগ্রামে বন্ধ ঘরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকা হতে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মাইজ পাড়া এলাকার নিজ বাসা থেকে মুনসুর আলী (৪৫) নামের উক্ত ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মুনসুর আলী ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মৃত আসহাব মিয়ার পুত্র। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মনসুর আলী চট্টগ্রামের বিভিন্ন হোটেল ও চা দোকানে চা- পাতা সরবরাহের ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানান, মনসুর আলী গত মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়ী খাগরিয়ায় আসেন। তারপর বড় ভাইয়ের ঘরে রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যান। বুধবার বিকেলের দিকেও তিনি ঘুম থেকে জেগে না ওঠায় বাড়ীর সকলে ডাকাডাকি করতে থাকেন। কোন সাড়া -শব্দ না পেয়ে এক পর্যায়ে রুমের দরজা ভেঙ্গে মেজেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে পুলিশে খবর দেয়া হলে রাত সাড়ে বারোটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের স্বজনরা জানান, মনসুর আলী এক সময় চট্টগ্রামের খাবার হোটেলে ম্যানেজারের চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে চা- পাতার ব্যবসা শুরু করেন। করোনা ও বিধি নিষেধের কারনে চায়ের দোকান বন্ধ হয়ে যাওয়ার কারনে তাঁর চা – পাতার ব্যবসাও বন্ধ হয়ে যায়। এতে পুজি হারিয়ে সে বেশ কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিলেন। হতাশার কারনে সে নিজের গলা কেটে আত্মহত্যা করতে পারেন বলে তারা ধারণা করছেন। অন্যদিকে একজন লোক একান্নবতী পরিবারের কি ভাবে নিজের গলা কেটে আত্মহত্যা করতে পারেন যা কেউ টেরই পেলনা, তা নিয়ে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ খাগরিয়া মাইজ পাড়া এলাকার মনসুর আলী নামের এক ব্যক্তির কণ্ঠনালী কাটা লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে হতাশা থেকে ধারালো দায়ের সাহায্যে গলা কেটে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যা না, আত্মহত্যা তা ময়না তদন্তের পরই জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখবে।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

চট্টগ্রামে ২৪ ঘণ্ঠায়ও নিখোঁজ ব্যবসায়ীর কোজ মেলেনি

 

সিলেটের পূর্বের হাঁটি এলাকার রাস্তা পাকাকরণ উদ্বোধন করেন হিরন মিয়া

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নাধীন ২নং ওয়ার্ড এর পীরেরগাঁও পূর্বের হাঁটি এলাকার প্রায় ৩০০ ফুট পাকাকরণ রাস্তার কাজের উদ্বোধন করেন ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়া।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় এলজিইডি প্রকৌশল অধিদপ্তর সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নাধীন ২ নং ওয়ার্ড এর পীরেরগাঁও পূর্বের হাঁটি এলাকায় এ কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান হিরন মিয়া। এ সময় আর ও উপস্থিত ছিলেন, আশিক মিয়া,৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য ২ নং ওয়ার্ড, বিশিষ্ট মুরুব্বি রইছ আলী,আয়োব আলী, পূর্বের হাঁটি এলাকার বাসিন্দা রিফাত আলী, ইসলাম আলী প্রমুখ।
৭নং মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরন মিয়া বলেন, এই পীরেরগাঁও পূর্বের হাঁটি এলাকার জনসাধারণ অনেক অবহেলিত ছিল আমার আগে ও অনেক জনপ্রতিনিধি এসেছেন কীন্তু এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং উন্নয়ন করার চেষ্টা ও করেন নি। তিনি আরো বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড,শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের যে উন্নয়ন হচ্ছে ফলে সাধারন মানুষজন অতি সহজে তাদের প্রয়োজনীয় কাজের জন্য জেলা ও উপজেলা শহরে এসে কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরতে পারছেন।
তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন দেহে যত সময় প্রাণ থাকবে আমি এই ৭নং মোগলগাঁও ইউনিয়নের মানুষের পাশে থাকব এবং আজীবন পাশে থেকে সেবা করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
//মোঃ আক্তার হোসেন, সিলেট//

চট্টগ্রামে ২৪ ঘণ্ঠায়ও নিখোঁজ ব্যবসায়ীর খোজ মেলেনি

চট্টগ্রামে নালায় নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ব্যবসায়ী সালেহ আহমদের (৫০) খোঁজ মেলেনি। ফায়ার সাভির্সের দুইটি ইউনিট বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত (রিপোর্ট লেখা পর্যন্ত) মুরাদপুরস্থ ঐ নালার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করলেও এখনো পর্যন্ত নিখোজ ব্যবসায়ীর কোন খোঁজ পাওয়া যায় নি।

জানা যায়, ব্যবসায়ী সালেহ আহমদ গত বুধবার উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার বাসা থেকে বের হন। বাসে উঠার জন্য তিনি মুরাদপুর মোড়ে হাটার সময় নালায় পড়ে যান। নালায় পড়ার সাথে সাথে নালার তীব্র ¯্রােতে তিনি ভেঁসে যান। এর পর থেকে ব্যবসারী সালেহ আহমদকে আর পাওয়া যাচ্ছে না। নিখোজ ব্যবসায়ী সালেহ আহমদ নগরীর চকবাজার এলাকায় তরকারীর ব্যবসা করতেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বুধবার বেলা ১১ টার দিকে সালেহ আহমদ নিখোঁজের পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল। সন্ধায় অভিযান স্থগিত করা হলেও বৃহস্পতিবার ভোরে পূনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার ঠিমের ছয় সদস্য ও ডুবুরী ঠিমের ছয় সদস্যসহ মোট ১২ জন অভিযানে অংশ নিয়েছেন। এখনো নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায় নি। তবে নালায় প্রচুর ময়লা আবর্জনা থাকায় উদ্ধার প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হচ্ছে।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু: নতুন সনাক্ত ৩০৬

 

চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু: নতুন সনাক্ত ৩০৬

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। সে সঙ্গে করোনায় আক্রান্তদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন আরো ৩০৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৩ জন। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩০৬ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। নতুন সনাক্তদের মধ্যে ১৬৬ জন নগরের এবং ১৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সনাক্তদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৫১ জন, সিভাসু ল্যাবে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৬ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন, আরটিআরএল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জন ও এন্টিজেন টেস্টে ২৯ জনের শরীরে করোনার জীবাণু সনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০৬ জনের দেহে করোনা প্রজেটিভ এসেছে। একই সময়ে ৭ জন করোনায় আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৮ হাজার ২৬৮ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২০৩ জন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে করোনায় মৃত্যুহীন আরও একটি দিন, সনাক্ত ৪২জন

যশোরে করোনায় মৃত্যুহীন আরও একটি দিন, সনাক্ত ৪২জন

// নিজস্ব প্রতিনিধি //

অবিরাম লকডাউনের ফলে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের চেইন ভেঙে গিয়েছে বিধায় দ্বিতীয় ঢেউয়ের আঘাত ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। ফলে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্ত উভয়ই কমতে শুরু করেছে।যার প্রভাব যশোর জেলাতেও দেখা মিলছে।

আজ ২৬আগস্ট -২০২১ রোজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কেউই করোনা বা করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেননি। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৫১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৪০২ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ৪২ জনের শরীরে।

সনাক্তের হার ১০.৪৪ শতাংশ যা পূর্বের যেকোনো সময়ের চেয়ে অনেকাংশে কম। সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় করোনা পজেটিভ ৩১ জন,অভয়নগরে ২ জন,ঝিকরগাছায় ৩ জন, মনিরামপুরে ১ জন, বাঘারপাড়ায় ৩ জন ও শার্শায় ২ জন।আজ কেশবপুরে ও চৌগাছায় কোন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়নি। বর্তমানে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৫৫জন।

যশোর জেলায় এ যাবত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৪৬০ জন।