কেসিসি’র ২০২১-’২২ এর ৬০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনা সিটি কর্পোরেশন ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬০৮ কোটি ২ লাখ ৫৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৯৮ কোটি ৮৫ লক্ষ ৯৩ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০৯ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা।

গত ২০২০-২১ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৩৬৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৭৩.২০ শতাংশ। বাজেট ঘোষণাকালে সিটি মেয়র বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরে বলেন, বাজেটে এবারও নতুন কোন কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার ওপর প্রচলিত নিয়মে কর ধার্য্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। এটি একটি উন্নয়নমূখী বাজেট।

বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্যব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিকসেবা সম্প্রসারণ, কোভিড-১৯ প্রতিরোধ, মশকনিধন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়-পার্ক-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-রাস্তাঘাট উন্নয়ন, কেসিসি’র বিভিন্ন দপ্তর আধুনিক প্রযুক্তির আওতায় আনা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যব্যবস্থাপনার উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। মেয়র বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি কেবল সরকারি বা বিদেশি সাহায্য ও ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারে না। কেসিসিকে নিজস্ব আয়ের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াতে হবে।

মেয়র জানান, কেসিসির নিজস্ব সংস্থাপন ব্যয় মিটিয়ে এবং ব্যয় সংকোচন করে রাজস্ব তহবিল হতে বিভিন্ন উন্নয়নমূলক খাতে মোট ৫১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে রক্ষণাবেক্ষণের জন্য রাজস্ব তহবিল থেকে বরাদ্দ রাখা হয়েছে ১৩ কোটি ৫০ লাখ টাকা। মানববর্জ্য উন্নয়ন এবং মশক নিধনের জন্য কঞ্জারভেন্সি খাতে ১১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এডিপির জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে ৫৫ কোটি টাকা।

উক্ত বরাদ্দ হতে পূর্ত খাতে ২৭ কোটি ৯৪ লাখ টাকা, নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব খুলনা ওয়াসার হলেও বিশেষ প্রয়োজনে জরুরি পানির চাহিদা মেটানোর জন্য গভীর ও অগভীর নলকূপকে সাবমারসিবল পাম্পে রূপান্তর করার জন্য এখাতে ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভেটেরিনারি খাতে ৫০ লাখ টাকা, জনস্বাস্থ্য খাতে ১০ কোটি ২ লাখ টাকা, কঞ্জারভেসি খাতে ১৫ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন দাতা সংস্থার ১৫টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং চারটি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

এসব প্রকল্পে ২০২১-২০২২ অর্থ বছর ১৫৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকার উন্নয়ন সহায়তা পাওয়ার আশা করা যায়। জাতীয় এডিপিভুক্ত তিনটি প্রকল্পে ২০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম।

এ সময় কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কেসিসির উর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় ভাতার টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগের  প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

বরিশালে বাংলাদেশ কৃষি ব্যাংক ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের নিয়ে ঋণ প্রদান প্রশিক্ষণ কর্মশালা

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

আজ২৬আগস্ট বৃহস্পতিবার সকালে বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের এসএমই ঋণ প্রদান কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা বরিশাল বিএম কলেজ লাইব্রেরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল হাসান বাদল,বিভাগীয় কমিশনার বরিশাল। কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সালাউদ্দিন রাজিব, মহাব্যবস্থাপক কৃষি ব্যাংক বরিশাল বিভাগ।

এ ছাড়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব গোলাম কিবরিয়া অধ্যক্ষ বিএম কলেজ বরিশাল। জনাব মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা আইসিটি)। জনাব মোঃ আবু মাহমুদ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কৃষি ব্যাংক বরিশাল, প্রমূখ।

আমির মোল্লা।। এই সেই বেইমান আগরতলা ষড়যন্ত্র মামলার বাদী

 

শরীয়তপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্রের মামলার বাদী ছিলেন জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ফাজিল মোল্লা ছেলে আমির হোসেন মোল্লা বুক ফুলিয়ে এই বাংলার জমিনে নিশ্চিন্তে ওরা বসবাস করছে মঙ্গলবার (২৪ আগস্ট) এ বিষয়ে মুখ খুললেন পালেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন্দ। আমরা স্বাধীনতা বিরোধীদের চিন্হিত করেছিলাম।

এক সময় স্বাধীনতা এন্ট্রি একজন আমাদের দেশে (পালেরচর) ছিলো। সে আগরতলা ষড়যন্ত্রের মামলার সাথে জড়িত ছিলো। আমির মোল্লা যে মুজিবকে হত্যার জন্য মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্রের মিথ্যা মামলা করেছিলো। বাঙালি জাতিসহ আমার এলাকার কেউ মামলা মানেনি , মানতে পারে নাই। বর্তমানে আমির মোল্লাকে ধরার জন্য আমাদের দেশের যুবক শ্রেণী, মুক্তিযুদ্ধারা স্বাধীনতার বিপক্ষের লোকজন বাড়ি-বাড়ি গিয়ে অনেক খোঁজা খুঁজি করছে।

ঐ সময় তাকে ধরতে পারলে জীবন্ত কবর দিতো কিন্তু পায়নি। শেখ মুজিবরের বিরুদ্ধে এতো বড় একটি ষড়যন্ত্রের মামলা কেউ মানতে পারে নাই। সবার ধারণা ছিল, ওকে ধরতে পারলে জ্যান্ত কবর দিবে কিন্তু তাকে খুঁজে পায় নাই। সেই আমির হোসেন মোল্লা উধাও হয়ে গেলো দেশ থেকে। এই দেশে তার কোন বাড়ি ঘর নাই। তার বাবার নাম ছিলো ফাজিল মোল্লা তাদের বাড়ি-ঘর পদ্মা নদীতে ভেঙে নিয়ে গেছে।

ভেঙে নেয়ার পরে সে এই দেশে আর বাড়ি-ঘর করে নাই। তারা ঢাকার শহরে চলে গেছে। ঢাকা শহরে গিয়ে আমির মোল্লা সে বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করতে চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। সে অপরিচিত জায়গায় লুকায়িত ছিলো। যদি কেউ জানতে পারতো সে কথায় আছে তাহলে তাকে জ্যান্ত কবর দিতো। খুবই দুঃখজনক আমাদের দেশে স্বাধীনতার এন্ট্রি এমন একটি লোক যে শেখ মুজিবের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে! এমন একটা লোক এখানে জন্ম হয়েছে একথা বলতে আমার খুব কষ্ট হয়।

কিভাবে এটা করলো? তিনি আরও বলেন, আগরতলা ষড়যন্ত্রের মামলার সাথে জড়িত হয়ে সে তছনছ করার চেষ্টা করেছিলো। ইনশাআল্লাহ সে পারে নাই। মিথ্যা-মিথ্যাই, প্রমাণ করতে পারে নাই। যে কারণেই বাংলার যুবকরা তাকে ধরার জন্য আনাচে কানাচে খোঁজাখুঁজি করেছিল। তাকে ধরতে পারে নাই। লুকিয়ে ছিলো ঢাকার শহরে। তারপর শুনছি তার স্ত্রী মারা গেছে। পরে সে বিয়ে করেছিল এক হিন্দু মেয়ে। ঐ হিন্দু মেয়ে নিয়ে ঢাকার শহরে থাকতো, এখন কোথায় বাসা আছে আমি জানি না।

তবে তার হিন্দু স্ত্রীর ঘরে বাচ্চাকাচ্চা আছে। কিন্তু তাদের সন্ধান আমার জানা নেই। সবাই জানতো আমির হোসেন মোল্লা, বিশ্ব ব্রেইনী, বিশ্ব ক্রিমিনাল, বিশ্ব বাটপার এলাকায় এই ধরনের নামে আখ্যায়িত ছিলো। আমির হোসেন মোল্লা গরিবেরচর ইউনিয়নে স্বাধীনতা বিরোধী শক্তি তৈরি করতে চেয়েছিলো,কিন্তু এখানে সে সুবিধা করতে পারে নাই। কারণ এখানে স্বাধীনতার পক্ষের লোক বেশি ছিলো। তাদের বসতভিটা নদী ভেঙে নেয়ার পর সে রুপবাবুর হাট মল্লিকবাড়িতে একবার এসেছিল।

 

মৃত্যুর বিস্তারিত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই মুহূর্তে বলতে পারছিনা। আমি যদি এই রহস্য উদঘাটন করতে পারি, সে কখন মারা গেলো, কিভাবে মারা গেলো। তাহলে আমি পরবর্তীতে আপনাদের অবহিত করবো। ফাজিল মোল্লার বংশের এখানে কেউ নাই। তার বংশের সবাই ঢাকা থাকতো। সবাই মারা গেছে বলে জানান তিনি। এসময় এলাকার অনেক মানুষ তার কথা গুলো মনোযোগ দিয়ে শুনছিলো।

সেই সাথে এলাকার নবীন ও প্রবীণ অনেকেই এঘটনা শুনেছেন বলে জানান।

উল্লেখ, আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা ছিলা তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ ৩৫জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল।

// স্টাফ রিপোর্টার, মোঃ ইকবাল মোরশেদ //

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

কুমিল্লায় ১০০ কেজি গাঁজা নিয়ে ২ জন মানুষ কি করল দেখুন

কুমিল্লায় ১০০ কেজি গাঁজা নিয়ে ২ জন মানুষ কি করল দেখুন

//নিজস্ব প্রতিনিধি//

“একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই প্রত্যয়কে সামনে নিয়ে সারাদেশে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আজ ২৫ আগস্ট -২০২১ রোজ বুধবার কুমিল্লা জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার দাউদকান্দি এর নেতৃত্বে অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা সঙ্গীয় চৌকস টীম সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঝকঝকে তকতকে প্রাইভেটকার ও ভিতর থাকা ১০০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১. নূরে আলম(২৫) ও ২.নূর হোসেন (২৪) কে গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

রূপসায় ভাতার টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগের  প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

খুলনার রূপসায় প্রতিবন্ধির ভাতার টাকা আত্মসাত করার প্রতিবাদে পত্রিকায় যে সংবাদ প্রকাশ করা হয়েছেন এবং প্রকৃত ঘটনা তুলে ধরে ২৫ আগষ্ট বেলা ১১ টায় রূপসা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য শাহ মোহাম্মদ রবিউল ইসলাম।

লিখিত বক্তৃতায় তিনি বলেন, নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম নেহালপুর ও দেবীপুর ওয়ার্ডবাসীর ভালবাসায় বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হয়ে সুনামের সাথে সেবা করে আসছি। নির্বাচনে পরাজিত হয়ে কয়েকজন প্রার্থী তার সর্ম্পকে তারা বিভিন্ন অপবাদ দিয়ে আসছে। সর্বশেষ আমার স্ত্রীর মোবাইলের বিকাশ নম্বর দিয়ে প্রতিবন্ধির টাকা আত্মসাত করার অভিযোগ করেছে তারা।

প্রতিবন্ধি মনিরুল শেখ নেহালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। মনিরুল ও তার পরিবারের সাথে ইউপি সদস্যের ভাল সম্পর্ক। সরকারী সকল সহযোগিতা তাকে করে আসছে। ইতিমধ্যে জানতে পারেন মনিরুলের প্রতিবন্ধি ভাতার টাকা অন্য একটি মোবাইল নম্বরে চলে গেছে। এই ঘটনার কিছুদিন পর দেখতে পাই কয়েকটি পত্রিকায় তার স্ত্রী নুরজাহান বেগম মোবাইল বিকাশের মাধ্যমে প্রতিবন্ধি মনিরুলের টাকা আত্মসাত করেছে বলে সংবাদ প্রকাশ হয়।

তিনি আরও বলেন, বিগত দিনগুলি থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ওয়ার্ডের কোন মানুষের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ নেই। দেবীপুর এলাকার বাসিন্দা আগামীতে সংরক্ষিত ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন লিপিকা রাণী দাস নামে এক মহিলা।

এই লিপিকা তার বাড়িতে যাওয়া আসা এমনি কি খাওয়া দাওয়াও করত। হঠাৎ করে একদিন দুপুরে খাওয়া শেষ করে লিপিকা চলে আসার পর তার স্ত্রীর বাটনের একটা মোবাইলের মধ্যে থাকা সীমসহ ফোনটি চুরি হয়ে যায়। যার নং-০১৭৮৯-১৭৮৩৫১। মোবাইলের বিকাশের পিন কোডটিও সেভ করা ছিল তাতে। চুরি হওয়া ফোনটি লিপিকা নিয়েছে বলে তার সন্দেহ হয়। প্রতিবন্ধি মনিরুলের কার্ডটি এমআইএস থেকে শুরু করে সব কিছু করেছে লিপিকা। ঐ কার্ডে তার কোন সর্ম্পক নেই বলেও জানান তিনি।

সমাজসেবা অফিসের হ্দয় নামে যে লোকটি বিভিন্ন ভাতাভোগীদের মোবাইলের বিকাশ নম্বরে টাকা দেন তিনি বলছেন প্রতিবন্ধি মনিরুলের জাতীয় পরিচয়পত্রের উপরে একটা নম্বর পেয়েছি সেই নম্বরে আমি টাকা দিয়েছি। কাগজটি ইউনিয়ন পরিষদ থেকে সমাজসেবা দপ্তরে আসে। ইউপি সদস্য রবিউল ইসলাম আমাকে কোন নম্বর দেইনি বলে তিনি জানান। ইউপি সদস্য বলেন,আমার সাথে নির্বাচন করে যারা পরাজিত হয়েছে তারই আমার সুনাম নষ্ট করার জন্য ও সমাজের কাছে আমাকে ছোট করার জন্য এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সেকেন্দার শেখ, ফিরোজা বেগম, হাবিবুর রহমান, মরিয়মবেগম, ইউসুফ ফারাজি, মনিরুল শেখ, ইসমাইল, মুন্নী বেগম, আকলিমা বেগম, আজিজুল ইসলাম, শেখ সাহেব আলীসহ প্রায় শতাধিক ভাতাভোগি।

//স্টাফ রির্পোটার//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

খুলনার রূপসা থেকে ভুয়া চিকিৎসক ও ২ সহযোগী গ্রেফতার: র‌্যাব-৬

বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্ত দুটোই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনায় একদিনে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে।এর মধ্যে করোনায়২জনওউপসর্গ নিয়ে আরো ৩জন।  গতকাল২৪ আগস্ট মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ১১৪ জন রোগী।  অপরদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোনো রোগীর মৃত্যু না হলেও সেখানে গতকাল সকালপর্যন্ত চিকিৎসাধীন ছিলো১৪ জন রোগী।

এদিকে, মেডিকেলে কলেজের আরটি পিসিআার ল্যাবে ১৯৮ জনের করোনা পরীক্ষা করিয়ে ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনা করোনা শনাক্তের হার ১৯.৭০।  শেবাচিমের পরিচালক কার্যালয় সূত্র জানায়,গতকাল মঙ্গলবার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ১২৭ জন।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৩জন। করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৪ জন রোগী।

সেখানে গত ২৪ ঘন্টায় কোন রোগী মারা যায়নি। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতের রিপোটে করোনা শনাক্তের হার ১৯.৭০।অথচ গত ৫ জুলাই এই শনাক্তের হার ছিল ৭৩.৯৪।

উল্লেখ্য বরিশাল বিভাগে মোট শনাক্ত ১৫২ জন।এর মধ্যে বরিশাল জেলায় ৪৭ জন। পটুয়াখালী জেলায় ২২ জন, ভোলা জেলায় ৫৮ জন, ঝালকাঠি জেলায় ৭ জন, পিরোজপুর জেলায় ৬ জন,বরগুনা জেলায় ১২ জন। বরিশাল বিভাগে মোট সুস্থ ৮৮৭ জন।

বিশেষজ্ঞদের মতে বরিশালে এ অবস্থা ধরে রাখার জন্য প্রয়োজন সকলের স্বাস্থ্য সচেতনতা ও টিকা কার্যক্রমে খুব শীঘ্রই সকলে সম্পৃক্ত করনের ব্যবস্থা করা।

 //পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

 পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের মানববন্ধন

 

 পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার ও বিএমএসফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১জনের নামে চট্টগ্রামে হুইপ সামশুল হক চৌধুরীর দায়েরকৃত ৫শ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ), বাউফল উপজেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাউফল সাংবাদিক ফোরামের সভাপতি অতুল চন্দ্র পালের (ভোরের কাগজ) সভাপতিত্বে ও যুগ্ম- সাধারন সম্পাদক এম.এ হান্নানের (বার্তা বাজার) সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএমএসএফ জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ (বাংলাদেশ প্রতিদিন)।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- জিতেন্দ্র নাথ রায় (সমকাল), সংগঠনের সহসভাপতি দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), সাধারন সম্পাদক শিবলী সাদেক (আজকালের খবর)। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাউফল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো.সোহবার হোসেন (বাংলাদেশ বেতার), যুগ্ম সাধারন সম্পাদক এম.নাজিম উদ্দিন (আনন্দ টিভি), প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মনিরুজ্জামান হিরোন (ঢাকা প্রতিদিন), মো. জাহিদ হোসেন দেশের কণ্ঠ), মো.দুলাল হোসেন (সরেজমিন), সফিউর রহমান মিঠু (সত্য সংবাদ), ইমাম হোসেন মনা (দক্ষিনের কাগজ), আরিফ হোসেন (জাগরণ) , আবু সায়েম (আমাদের বাউফল) প্রমূখ।

 //মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার রূপসা থেকে ভুয়া চিকিৎসক ও ২ সহযোগী গ্রেফতার: র‌্যাব-৬

 

 

খুলনার রূপসা থেকে ভুয়া চিকিৎসক ও ২ সহযোগী গ্রেফতার: র‌্যাব-৬

 

খুলনায় র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত পরিচালনায় ভুল চিকিৎসা প্রদান করার দায়ে ১ জন ভুয়া ডাক্তার’কে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং তার ২জন সহযোগী’কে ২০,০০০/- টাকা জরিমানা প্রদান করেছে।

র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল এবং খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় ২৫আগস্ট সকাল ১০টায় খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটী কর্ণপুর ষ্টেশন মোড় এলাকায় আরাফাত হাসপাতাল এন্ডডায়াগনষ্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

এসময় রোগীর ভুল চিকিৎসা করার দায়ে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(২) ধারা মোতাবেক (ভূয়া ডাক্তার) রামনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ কামরুজ্জামান(৩৯) কে ১(এক)বছর ১০(দশ)মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১  ( এক ) লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়াও সংক্রামক রোগ নিরোধ আইন ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী তার ২জন সহযোগী নৈহাটি গ্রামের সরোয়ার এর ছেলে আব্দুর রহমান(৩৪), মৃত :ওয়াহেদ মোড়ল এর ছেলে মোঃ আলম মোড়ল(৫২)কে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযুক্ত ব্যক্তি ২জন মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-২০৪/২১ ২০৫/২১ এবং ২০৬/২১ তারিখ ২৫/০৮/২০২১।

গ্রেফতারকৃত (ভূয়া ডাক্তার) মোঃ কামরুজ্জামান কে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

//স্টাফ রির্পোটার//

ভিডিও……

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধের মানববন্ধন

“রাজনৈতিক চক্রবূহের কবলে ভবদহের জলাবদ্ধতা”- ১০লক্ষ মানুষের কান্না

 

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধের মানববন্ধন

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও বিশেষ প্রতিবেদক সাইদুর রহমান রিমনসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।

বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার বেলা ১১টায় নগরীর টাউন হল চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বরিশাল’র সভাপতি সাইফুর রহমান মিরন, টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন সুমন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান রাহত খান, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, প্রেসক্লাবের নির্বাহি সদস্য নুরুল আলম ফরিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শাহিন হাফিজ, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এম, মনির হোসেন।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দৈনিক তারুন্যের বার্তা পত্রিকার সম্পাদক আহমেদ রনি, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক রাকিব ফয়সাল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম আর মন্টু, দপ্তর সম্পাদক শুভ, কাউনিয়া থানা প্রেসক্লাবের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আরিফুর রহমান।

উল্লেখ্য, জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি সামসুল হক চেধুরী নঈম নিজামসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্জপাতে মৃত্যু

অভয়নগরে রক্তচোষা সুদ চক্রের করালগ্রাসে দিশেহারা শ্রমজীবি ও অসহায় হতদরিদ্ররা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্জপাতে মৃত্যু

// মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৫ আগষ্ট বুধবার) দুপুরে এক যুবকের বর্জপাতে মৃত্যু খবর পাওয়া গেছে। মৃত যুবক উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা টাওয়ার পারা গ্রামের শুধু রামের ছেলে শ্রী ঢেলু রাম(৪৫)।

স্থানীয় ও পুলিশ সুত্র মতে জানা গেছে, ঢেলু রাম পেশায় দিনমুজুর ছিলেন প্রতিদিনের মত আজকেও অন্যের আমন ধান ক্ষেত দুপুর আনুমানিক আড়াই টার দিকে নিরানী দিতে যান।

এ সময় হঠাৎ আকাশের বজ্রপাতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন স্থানীয় ও পরিবারের লোকজন মিলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। রাণীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।