ভোলায় ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি কর্তৃক ইনসেপশন মিটিং

 

নারী,পুরুষ এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অবস্থা ও অভিজ্ঞতা বিবেচনা করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে নারী,পুরুষ যেন কোনভাবেই বৈষম্যের সম্মুখীন না হয় এবং সর্বোপরি সকলেই যেন সমানভাবে উপকৃত হয় এই লক্ষ্য নিয়ে পৃথিবীর সর্ব বৃহৎ এনজিও ব্র্যাক কাজ করছে বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে।

তারই ধারাবাহিকতায় জেন্ডার সাম্য সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আজ ২২ আগষ্ট -২০২১ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি কর্তৃক অনুষ্ঠিত হলো “ ইনসেপশন মিটিং”।

জনাব মোঃ হাফিজুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক, ভোলা- এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইনসেপশন মিটিং – এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিক – ই- লাহী চৌধুরী, জেলা প্রশাসক,ভোলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, এনডিসি,জেলা প্রশাসক, ভোলা।

জনাব মোঃ ফোরকান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিং স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ হাফিজুর রহমান, ভোলা জেলা সমন্বয়ক এবং ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির চলমান কর্মসূচি,লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এস.এম. আফসার হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক,জিজেডি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, বাংলাদেশ সৃষ্টির মূল লক্ষ্য ছিল শাসন, শোষণ ও শ্রেণী বৈষম্য হীন দেশ গড়ে তোলা। যেখানে থাকবে না নারী,পুরুষ ও লিঙ্গের ভেদাভেদ সেই লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। আর সরকারের এই কাজের গতিকে তরান্বিত করেছে বিভিন্ন এনজিও বিশেষ করে ব্র্যাকের অবদান অনস্বীকার্য।

ভবিষ্যতে ব্র্যাক ও সরকারের কাজের সমন্বয় অতি প্রয়োজন।ভবিষ্যতে সমন্বয়ে কাজ করার প্রত্যয় বক্ত করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার মাইক্রোফিনান্স( দাবি)কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মাইক্রোফিনান্স ( প্রগতি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সাইফুজ্জামানসহ ব্র্যাকের সকল কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

// নিজস্ব প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালীর গলাচিপায় ঝুমুর আক্তার দ্বৈত পরিচয়ে লাখ লাখ টাকার  প্রতারণা

পটুয়াখালীর গলাচিপায় ঝুমুর আক্তার দ্বৈত পরিচয়ে লাখ লাখ টাকার  প্রতারণা

 

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোল ইউনিয়ন এর আমখোলা গ্রামের ৩নং ওয়ার্ডের মোঃ দেলোয়ার হাওলাদারের কন্যা ঝুমুর আক্তার এর বিরুদ্ধে দ্বৈত পরিচয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঝুমুর আক্তার এর দ্বিতীয় স্বামী পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার দক্ষিণ কাজীর হাওলা গ্রামের মৃতঃখালেক মল্লিক এর পুএ মোঃ সেলিম মল্লিক গত ১৮ই অগাষ্ট ২০২১ঝুমুর আক্তার এর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুএে জানা যায় ঝুমুর আক্তার দীর্ঘ দিন যাবত দ্বৈত পরিচয় পএ এবং ইউনিয়ন পরিষদ কতৃক বাবার নাম ঠিক রেখে ভিন্ন নামে ২ টি নাগরিক সনদ গ্রহণ করে বিভিন্ন ব্যক্তিদের সাথে অনৈতিক সম্পর্ক স্হাপন করে লাখ লাখ টাকা, সোনা গয়না হাতিয়ে নিচ্ছে। একাধিক পুরুষের সাথে বিবাহের কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে লাপাত্তা হয়ে যায়।

জেলার গলাচিপা উপজেলার নির্বাচন অফিসের সীলমোহর এবং ১২-৮-২০২১ সনের জাতীয় পরিচয় পএের আবেদন পএে দেখা যায় ঝুমুর আক্তার নাম পরিবর্তন করে আছিয়া বেগম উল্লেখ করেছেন, জাতীয় পরিচয় পএ নং-৮৬৬৬৪১৬৪৫১,জন্ম তারিখ ১০-১০-১৯৮৫,স্বামীর নাম মানিক, বাবার নাম মোঃদেলোয়ার মায়ের নাম রসনছা।মে ২০১৯ প্রদত্ত জাতীয় পরিচয় পএে(স্মার্ট কার্ড)এ দেখা জায় জন্ম তারিখ ১৫ই মে ১৯৯৬ নং ৭৭৭২৫০০৮০২,বাবার নাম মোঃ দেলোয়ার হাওলাদারের মায়ের নাম রওশন আরা।

ভিন্ন ভিন্ন নামের কারনে দীর্ঘ দিন যাবত সুকৌশলে প্রতারণা করে আসছে। অনুসন্ধানে জানা যায়, প্রতারক ঝুমুর আক্তার নামে ভকেশনাল থেকে পাশ করে ঢাকার সোনারগাঁও ন্যাশনাল ইউনিভার্সিটি (টেক্সটাইল এ্যান্ড ইন্জিনিয়ারিং) থেকে বি এস সি পাশ করে।অধ্যায়নরত অবস্থায় তার সহ পাঠী পাবনা জেলার সাথিয়া উপজেলার স্বরগ্রামের মোঃদুলাল ফকির এর পুএ সোহান(২৫)এর সাথে প্রেম এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে এবং ঢাকায় এক সাথে বসবাস করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

সোহান ঝুমুর আক্তার কে বিয়ের জন্য চাপ দিলে গত ১০-৯-২০১৮তারিখে বেলা ৩টার সময় ইউনিভার্সিটির ছাত্রদের সামনে থাপ্পড় মারে। বিষয় টি উভয় পক্ষের মধ্যে মিমাংসা হলেও তিন মাস পর সোহান গত ৬-১২-২০১৮ তারিখে ঢাকায় আত্মহত্যা করলে ঝুমুর পরের দিন ৭-১২-২০১৮ তারিখে ঢাকার বনানী থানায় সোহানের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করে (নং৪২২/৭-১২-২০১৮। সোহানের মা সুরাইয়া বেগম (৪০) মুঠোফোনে (০১৭৩৫১৩৩৩৭৫) কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদক কে বলেন ঝুমুরের জন্য আমার ছেলে পাগল ছিলো।

আমি ওদের সম্পর্কের বিষয় টি জানতাম।সোহানের আত্মহত্যার পর পুলিশ সোহানের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করে যাতে লেখা ছিলো(আত্মহত্যা মহা পাপ,আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়,আমার মৃত্যুর খবর ঝুমুরের কাছে পৌঁছে দিও।)যা পাবনা জেলার সাথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশের কাছে রক্ষীত আছে বলে তিনি জানান। অভিযোগ কারী ঝুমুর আক্তার এর দ্বিতীয় স্বামী মোঃ সেলিম মল্লিক জানায় ঝুমুরের প্রতারণার বিষয় টি তার জানা ছিলোনা।আমি গত ৯ জুলাই ২০২০ নোটারী করে এবং ১১ ই জুলাই ২০২০ শরীয়ত সম্নত ভাবে ঝুমুর কে বিবাহ করি।

ঝুমুর আমার সরলতার সুযোগ নিয়ে বাড়ীতে মাছের ঘের, পাকা দালান এবং নগদ ১৫ লাখ টাকা নিয়ে এখন নিখোঁজ রয়েছে। সরেজমিনে আমখোলা গ্রামে ঝুমুরের বাবার বাড়ীতে গোলে সাংবাদিকদের দেখে ঝুমুরের বাবা -মা গা ঢাকা দেয়।স্হানীয়রা জানায় বিগত দিনে ঝুমুর অনেকের সাথে অবৈধ সম্পর্ক করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এমন কি তার বাবা অনৈতিক সম্পর্কের কারনে ধর্ষণ মামলার আসামী(পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা চলমান(মামলা নং১৬৪/২০) ইউনিয়ন পরিষদ কতৃক কিভাবে একই ব্যাকত্তিকে দুই টি নাগরিক সনদ পএ দেওয়া হলো জানতে চাইলে ১নং আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির বলেন আমরা জাতীয় পরিচয় পএ দেখে নাগরিক সনদ পএ প্রদান করে থাকি।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ঝুমুর আক্তার এর ব্যবহৃত মোবাইল নং(০১৬৪২৪৪৪১০৯)বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগীরা ঝুমুর আক্তারের প্রতারণার কারনে অন্য কেউ যাতে আর সর্বশান্ত না হয় তাঁর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী//

পড়ুন দৈনিক বিশ্ব …

১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও হয়ে গেছে বরিশাল শেবাচিম থেকে

 

১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও হয়ে গেছে বরিশাল শেবাচিম থেকে

 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল  (শেবাচিম)-এর করোনা ওয়ার্ড থেকে ১০০ অক্সিজেন সিলিন্ডার এবং ৩০টি সিলিন্ডার মিটার উধাও হয়ে গেছে।

এ ঘটনা তদন্তে গত সপ্তাহে একজন চিকিৎসককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু গত ৭ দিনেও বিভিন্ন ওয়ার্ডে সন্ধান চালিয়ে উধাও হওয়া কোনও সিলিন্ডার উদ্ধার করতে পারেননি তারা।

এতদিন গোপন থাকলেও শনিবার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. মনিরুজ্জামানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরেক সহকারি পরিচালক ডা. মো. নাজমুল হোসেন, ডা. মাহমুদ হোসেন, স্টোর অফিসার অনামিকা এবং সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার।

মেডিকেলের স্টোর সূত্র জানায়, করোনা ওয়ার্ডের ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার সরবরাহ করা হয়। কোন ওয়ার্ডে কতটি অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার নেয়া হয়েছে তার তালিকা করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড তল্লাশী করে অন্তত ১০০ সিলিন্ডার ও ৩০টি সিলিন্ডার মিটারের হসিদ পাওয়া যায়নি। নন-কোভিড ওয়ার্ডেও সেগুলোর খোঁজ মেলেনি। বিষয়টি পরিচালককে অবহিত করা হলে তিনি তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সদস্য সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, স্টোর থেকে পরিচালককে অবহিত করা হয় সিলিন্ডার ও মিটার পাওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখতে গত সপ্তাহে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ও মিটারের সন্ধান চালানো হচ্ছে। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত উধাও হওয়া সিলিন্ডার ও মিটারের সন্ধান মেলেনি। এ জন্য একজনকে কারন দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেন সিলিন্ডার ও মিটার উধাও হওয়ার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর অবহেলার জন্য দায়ী সংশ্লিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সরকারিভাবে সরবরাহ করা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান পাওয়া সিলিন্ডার সহ শের-ই বাংলা মেডিকেলে ৬২৮টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। সূত্র:বিডিপ্র

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের মানবন্ধন

 

 

আবারো মুখ থুবড়ে পড়েছে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রস্তুতকরণ কাজ

জমি অধিগ্রহণ সরকারি বন্দোবস্ত করণ ও অবৈধ দখলের কারণে পিছিয়ে পড়েছে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রস্তুতকরণ কাজ। ইতিপূর্বে সড়ক নির্মাণ হওয়ার কথা থাকলেও নানা কারণে পিছিয়ে পড়েছে সড়কটির কাজ।
এতে করে এ অঞ্চলের মানুষের যানজটে ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। দীর্ঘদিন যাবৎ ধরে সড়কটি বেহাল দশায় পড়ে রয়েছে। দেখার কেউ নাই। ভুক্তভুগী এলাকাবাসী জানায় কর্তৃপক্ষের অবহেলার কারনে এই সড়কটি রূপসা হইতে ব্রিজ পর্যন্ত বেহাল দশায় পড়ে আছে। সড়কে বড় বড় গর্ত হয়েছে।
হাঁটু সমান পানির ভিতরে পড়ে অনেকেই হাবুডুবু খাচ্ছে। চলন্ত ট্রাক, চলন্ত অটো প্রতিদিন শিপইয়ার্ডের সামনে ও আল আমিন স্কুলের সামনে গর্তের ভিতর পড়ে উল্টে যাচ্ছে। ফলে সাধারন যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। খুলনা শিপইয়ার্ড সড়ক তৈরির জন্য জায়গা ছাড়লেও। কি এমন কারণে সড়কের কাজটি বন্ধ রয়েছে তা নিয়ে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। সড়কটি করার ব্যাপারে কারো কোন মাথাব্যাথাই নাই এমনটি বলছে অত্র এলাকার জনগণ ।
তাই দিন দিন এই সড়কটির অবস্থা আরও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে গাড়ী চলাচলের জন্য চুমকী সড়ক, চাঁনমারী সড়ক দিয়ে চলাচল করছে। ভুক্তভুগী পথচারীরা এই সড়ক দিয়ে যাতায়াতে মারাত্মক ঝুকি বলে মনে করে,এবং তারা বলে এই সড়ক দিয়ে চলাচল করলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বলে তারা মনে করেন ।
স্থানীয় এলাকাবাসীরা সিটি কর্পোরেশনে বারবার অভিযোগ করলেও সড়কের কাজের কোন অগ্রগতি হচ্ছে না। বিভিন্ন লোকমুখে শোনা যায় এই সড়কটির কাজ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয় এটি কেডিএর অন্তর্ভুক্ত। খুলনা মহানগরী এলাকার খুব যানজট এবং জনবহুল দুটি মোড় হচ্ছে ময়লাপোতা মোড় এবং রুপসার মোড়।ইতিমধ্য ময়লাপোতা টু জিরোপয়েন্ট সড়ক প্রশস্তকরণ কাজ শেষের পথে।অথচ আমাদের এই রুপসার মোড়ের সড়কটির কাজ ধোয়াসার ভিতরে ।
এই সড়কটি নিয়ে বহুবার বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করে সড়ক নির্মানের কাজের অর্ডার হলেও তা আজও নির্মান হয়নি। তাই দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি সড়কটি নির্মাণকাজ যারই আওতায় হোক না কেন এটি নির্মানের জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেন।
// শরিফ আহম্মেদ মোল্লা //

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রূপসায় আলোচনা ও দোয়া মাহফিল

২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহজাহান কবীর প্যারিস, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল,জাহাঙ্গীর শেখ, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, আ’লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, আল মামুন সরকার, স ম জাহাঙ্গীর, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বিনয় হালদার, আরিফুজ্জামান লিটন, আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু,ফরিদ শেখ, এমপি ‘র প্রধান সম্বনয়কারী যুবলীগের নোমান ওসমানী রিচি, সুব্রত বাগচী, আজমল ফকির, মনিরুজ্জামান হাতেম,তাহিদুল ইসলাম,শাহনেওয়াজ মাগদুম, ফ ম অহিদুল ইসলাম, ফ ম আইয়ুব আলী, বাদশা মিয়া, শামীম হাসান লিটন,আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবির টিংকু, আ. রশিদ শেখ, রতন মন্ডল, আ:জব্বার, মহিউদ্দিন মানিক, জ্যাকি ইসলাম সজল, সাইফুল ইসলাম শাওন,তুষার দাস, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, নাহিদুর রহমান, সাকিব রায়হান প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক অহিদুজ্জামান।

// স্টাফ রির্পোটার //

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার রূপসায় নিজ ঘরে যুবককের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

যশোরে ১৫ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

// নিজস্ব প্রতিনিধি //

মাদকের ভয়াবহতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আর তাই মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় “একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে সীমান্তবর্তী যশোর জেলার প্রতিটি উপজেলায়।

আজ ২১ আগস্ট -২০২১ রোজ শনিবার বিকাল ৪ঃ০০ টায় বেনাপোল পোর্ট থানার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সদের নিয়ে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আসামি ১. লিয়াকত আলী (৩২), পিতা- মোঃ কালু,গ্রাম- ধান্যখোলা, থানা- বেনাপোল পোর্ট,জেলা- যশোর এর রান্নাঘরের মেঝে থেকে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। এছাড়াও পলাতক আসামি ২. মোঃ রাকিব(২২), পিতা- মোঃ জিয়াউর, গ্রাম- ধান্যখোলা, থানা- বেনাপোল পোর্ট, জেলা – যশোর – এর ধানের গোলার মধ্যে রাখা ৮ কেজি গাঁজাসহ সর্বমোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মাদক দ্রব্যের মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। উল্লেখিত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাগুরায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

 

আজ শনিবার পানিতে ডুবে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মোঃ শরিফুল মোল্লার সেজো ছেলে তামিম(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, তামিম ছিলো পরিবারের সকলের চোখের মণি।আজ সকাল আনুমানিক ৮ঘটিকার সময় বাড়ির পাশে খেলতে খেলতে খালে পড়ে যায়।

পরবর্তীতে নুরজাহান নামের একটি মেয়ে খালের পাড়ে পাটের আশ ছাড়ানোর সময় ভাসমান শিশুটিকে দেখতে পেয়ে চিৎকার করে উঠলে মোঃ উজির নামের এক যুবক পানি থেকে তুলে আনলে অবস্থা আশংকাজনক হলে পরিবারের লোকজন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে মহম্মদপুরের বড়রিয়া গ্রামে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৮ টার দিকে দ্রুত গতির ট্রলি(তিন চাকা বিশিষ্ট স্যালো ইঞ্জিন চালিত) উল্টে মৃত্যু হয়েছে তিতাস (১৮) নামের এক যুবকের ও মারাত্মক ভাবে আহত হয়েছে সাগর সরদার (১৫) নামের আরেক কিশোর।

তিতাস বড়রিয়া গ্রামের মৃত ফারুক শেখ এর এক মাত্র ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তিতাস এর বাবার মৃত্যুর পর সংসারের বোঝা তিতাস’ই বয়ে আসছিলেন,তার সংসার চলছিল মা ও ছোট বোনকে নিয়ে, বাড়িতে এক তলা বিল্ডিং এর কাজও শুরু করেছেন, সেই বিল্ডিং এর বালু আনার জন্য বড়রিয়া গ্রামের চুন্নু খাঁনের ট্রলি ভাড়া করে ট্রলির সাথেই উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা বালুর ঘাটে যাচ্ছিলেন তিতাস,বড়রিয়া ঈদগাহ পার হয়ে’ই মোড়ে দ্রুত গতির ট্রলিটি উল্টে যায়।

ট্রলির ড্রাইভার ছিলেন বড়রিয়া গ্রামের রিয়াজ সরদার, পিতা-মৃত হাফিজার সরদার,এ দুর্ঘনায় ড্রাইভার এর তেমন কিছু না হলেও না ফেরার দেশে চলে গেছেন তিতাস, মারাত্মতক ভাবে আহত হয়েছেন বড়রিয়া গ্রামের সাগর সরদার, পিতা মোঃ জনাব সরদার,সাগর সরদারের উন্নত চিকিৎসার জন্য মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)জনাব নাসির উদ্দিন বলেন মরদেহটি পোস্টমর্টেম এর জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে,পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের মানবন্ধন

 

 

বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের মানবন্ধন

 //পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২১আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর পরিচালনায় মানবন্ধনে স্বাস্থ কর্মকর্তা ডাঃ ফয়সাল, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুম, সহ সিটি করপোরেশনের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,’আমাদের মেয়র মহোদয়ের উপর হামলা করে উলটো ইউএনও তার মেয়র মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

আমরা সবাই এখন গ্রেফতার আতঙ্কে ভুগছি।’ তারা আরও বলেন,’আমরা আমাদের মেয়র মহোদয়ের বিরুদ্ধে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি

আমেরিকায় তৈরি বিপুল অত্যাধুনিক সমরাস্ত্র তালেবানের হাতে এল কিভাবে

 

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান।  ২০ বছর আগে আফগানিস্তান তালেবানের দখলে ছিল।  মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তেই নাটকীয়ভাবে দেশটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

এদিকে, কাবুল দখলের মাধ্যমে শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, রাতারাতি বিপুল সামরিক শক্তিরও অধিকারী হয়ে গেছে তালেবান। আমেরিকায় তৈরি আধুনিক নানা সমরাস্ত্র এখন তাদের হাতে।

গত দুই দশকে আফগান বাহিনীকে এসব অস্ত্র, সামরিক যান, গোয়েন্দা নজরদারি সরঞ্জাম ও হেলিকপ্টার দিয়েছিলে আমেরিকা। এখন তাদের পরিত্যক্ত ১১ সামরিক ঘাঁটিসহ ন্যাটো সেনাদের ফেলে যাওয়া সব অস্ত্রই তালেবানের নিয়ন্ত্রণে।

মার্কিন সেনাদের ব্যবহৃত আধুনিক সামরিক যান হামভিতে এখন উড়ছে তালেবানের পতাকা। এমন দুই হাজারের বেশি সাজোয়া যান নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি। যেগুলোর প্রত্যেকটির মূল্য প্রায় ৩ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় আড়াই কোটি টাকারও বেশি।

দীর্ঘদিন ধরেই কালাশনিকভ, একে-৪৭ এর মতো অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে এসেছে তালেবান যোদ্ধারা। এখন তাদের হাতে শোভা পাচ্ছে এম-ফোর কার্বাইন এবং এম-১৬ এর মতো অত্যাধুনিক সব সমরাস্ত্র। কারণ মার্কিনিদের ফেলে যাওয়া আধুনিক সব অস্ত্রাগারের দখল এখন তালেবানের হাতে।

যুক্তরাষ্ট্র বলছে, গত ২০ বছরে তারা আফগান বাহিনীর পেছনে খরচ করেছে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। তাদের কিনে দিয়েছে অত্যাধুনিক সব সার্ভেইল্যান্স ইকুইপমেন্টস। এক সপ্তাহের ব্যবধানে যার প্রায় সবই এখন তালেবানের নিয়ন্ত্রণে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, মার্কিন সামরিক বাহিনী যেসব অস্ত্র আফগান বাহিনীকে দিয়েছিল তা এখন তালেবানের হাতে চলে গেছে। আফগানিস্তান থেকে যখন মার্কিনিদের সরিয়ে আনা হচ্ছিল তখনই তারা এসবের দখল নেয়। এতেই পরিস্কার যে সেখানে মার্কিন সেনা উপস্থিতি কতোটা গুরুত্বপূর্ণ ছিল।

১১টি সামরিক ঘাঁটি দখল করে শুধু যুদ্ধযান বা অস্ত্রই নয়, যুক্তরাষ্ট্রের এ টুয়েন্টি নাইন সুপার টুকানো যুদ্ধবিমান, ব্ল্যাকহক, স্কাউট অ্যাটাক, স্ক্যানঈগল মিলিটারি ড্রোন’সহ দুই শতাধিক হেলিকপ্টার পেয়েছে তালেবান। এমনকি ভারতের এম-৩৫ হেলিকপ্টারও দখলে নিয়েছে তারা।

বিশাল অস্ত্রভাণ্ডার আর আধুনিক যুদ্ধযান নিয়ন্ত্রণে থাকলেও বিশেষ প্রশিক্ষণ ছাড়া তালেবান এগুলো পরিচালনা করতে পারবে না বলেই মনে করে যুক্তরাষ্ট্র। সূত্র: ফ্রান্স২৪, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, ফার্স্ট পোস্ট

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরে চৌবাড়ীয়া গ্রাম পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

মহম্মদপুরে চৌবাড়ীয়া গ্রাম পানিতে ডুবে শিশুর মৃত্যু

// শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফুল মোল্লার সেজো ছেলে তামিম(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম ছিলো পরিবারের চোখের মণি।
আজ সকাল আনুমানিক ৮ঘটিকার সময় বাড়ির পাশের খালে পরে যায়। পরবর্তীতে নুরজাহান নামের এক মেয়ে খালের পাড়ে পাট বাছাড় সময় দেখতে পেয়ে চিৎকার করে এবং উজির নাকের এক যুবক পানি থেকে তুলে অবস্থা আশংকাজনক হলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পরেছে। তামিনের জানাযায় নামাজ আজ দুপুর ২ ঘটিকার সময় চৌবাড়ীয়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।