সমঝোতার পরে এবার বরিশাল সদর ইউএনও ও ওসি বদলী

সমঝোতার মাধ্যমে প্রশাসন ও সিটি কর্পোরেশনের পারস্পরিক বিরোধ এর অবসান হলেও বরিশাল থেকে বদলী হতে হচ্ছে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও ওসি নুরুল ইসলামকে। সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান কে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ওসি নুরুল ইসলাম কে সিলেটে রেঞ্জে বদলীর বিষয়টি গতকাল সোমবার তারা নিশ্চিত করেন।
এদিকে ২২ ই আগস্ট রাতে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকটি ফলপ্রসূ হওয়ার মধ্য দিয়ে বরিশাল সদর উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনে চলমান থমথমে অবস্থার অবসান হয়েছে। ফলে চারদিন শেষে বরিশালে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।গতকাল সকালেই কাজে যোগ দেন নগর ভবনের সবাই শাখার কর্মকর্তা-কর্মচারীরা। ২৪ টি করোনা কেন্দ্রে উপস্থিত হন সিটি করপোরেশনের সব সেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ইউএনও মুনিবুর রহমান গতকাল বলেন,এখনো রিলিজ পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেব।আর ওসি বলেন,এখনো লিখিত আদেশ পাইনি। তবে চলতি সপ্তাহে সিলেটে যোগদান করবেন বলে জানান তিনি। এদিকে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে অংশ নেওয়া দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ইউএনওর বাসায় হামলার ঘটনায় মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী থানায় করা দুটি মামলা এবং ইউএনও ও ওসির বিরুদ্ধে আদালতে দাখিল করা দুটি আবেদনের নিষ্পত্তি তদন্তের মাধ্যমে শেষ করার ও সিদ্ধান্ত হয়েছে।
পুলিশের তদন্তকারীরা ওই মামলাগুলো তদন্তের পর ফাইনাল রিপোর্ট দেবেন।এর মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি হবে। জানা গেছে, বরিশাল কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম গত ১৮ই আগস্ট দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিলেট রেঞ্জে বদলি করা হয়। তবে বিষয়টি গোপন রাখা হয়।কর্তৃপক্ষ তাকে অবমুক্ত না করায় তিনি এতদিন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল তাকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে ইউএনও মুনিবুর রহমানকে ঘটনার এক সপ্তাহ আগে১০ই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।কিন্তু তাকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবমুক্ত না করায় দায়িত্ব পালন করে আসছিলেন। ২৩ই আগস্ট তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের মৌখিক নির্দেশনা দেওয়া হয়।
উভয়পক্ষের সমঝোতার বিষয়টি ইতিবাচক আখ্যা দিয়ে আগামীতে এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্কতার সঙ্গে দেশসেবায় নিয়োজিত থাকার পরামর্শ দিয়েছেন বরিশালের বিশিষ্টজনেরা। আর নগরবাসীর দাবি জনগণকে হয়রানির মতো কর্মসূচি সকলকে ত্যাগ করতে হবে।
সূত্র জানায়,গত২২ আগস্ট বরিশাল বিভাগীয় কমিশনার মোঃসাইফুল হাসানের বাসভবনে রাত ৯ টায় বৈঠক শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়।
বৈঠকে সংঘটিত ঘটনাটি যাতে আর সামনে না বাড়ে,সে বিষয়ে উভয় পক্ষ সম্মত হন। বৈঠক শেষে ওই রাতে সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিকে বলা হয়,অতীতের ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে নান্দনিক বরিশাল গড়ার লক্ষ্যে নগর প্রশাসন ও জেলা প্রশাসন একহয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
গতকাল এ বিষয় ইউএনও গণমাধ্যমকে বলেন,আমি বৈঠকে ছিলাম না।বৈঠকে উদ্ভূত পরিস্থিতি অবসানে সমঝোতা হয়েছে, জানতে পেরেছি।
 //পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

বিএমপি নির্ভেজাল পুলিশিংয়ে সর্বাগ্রে এগিয়ে আছে: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন বিএমপি নির্ভেজাল পুলিশিংয়ে সর্বাগ্রে এগিয়ে আছে, কোন সদস্যের অগ্রহণযোগ্য কাজের জন্য যেন তা ক্ষুন্ন না হয়। সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমরা যে পজেটিভ, নির্ভেজাল, প্রযুক্তিগত পুলিশিংয়ে সর্বাগ্রে এগিয়ে আছি, এই অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের সকল কার্যক্রম জোরদারে আরও তৎপরতা বাড়াতে হবে, কোন একজন সদস্যের অপরিনামদর্শী আচরণে জন্য যেন তা ক্ষুন্ন না হয়।

তিনি আরো বলেন, প্রতিটি সফল অর্জনে প্রকৃত ভূমিকা পালনকারীর জন্য যেমন উদার হস্তে পুরস্কৃত করে থাকি, তেমনি জরাজীর্ণ মানসিকতা দিয়ে যারা অগ্রহণযোগ্য কাজ করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যাবস্থা রয়েছে। সুতরাং জরাজীর্ণ মানসিকতা পিষে মুছে সঠিক নিয়তে কাজ করতে হবে।

এই মাস শোকের মাস, মহান মুক্তিকামি নেতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে নৃশংসভাবে স্ব পরিবারে হত্যা করে। বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মসূচিতে তিনি বলতেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ।” তাঁর সেই বক্তব্য ও আদর্শ বুকে লালন করে একটি মানবিক পুলিশ তথা জনবান্ধব পুলিশে পরিনত করার প্রত্যয় নিয়ে এ দেশকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলায় পরিনত করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় পুলিশ কমিশনার খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানা ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। পরে অবসর নেওয়া সহকর্মীদের বিদায়ী সংবর্ধনা ও ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস ) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আশরাফ আলী ভূঞা, উপ-পুলিশ কমিশনার (উত্তর ) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ( ট্রাফিক) এসএম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার উত্তর (গোয়েন্দা বিভাগ) মো. মনজুর রহমান রহমানসহ অন্যান্যরা।

বিএমপি’র সহকারী কমিশনার (ফোর্স ) মো. মেহেদী হাসান এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সেলিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে বিরল প্রজাতির তক্ষক সহ গ্রেপ্তার ৫

অবশেষে সমঝোতা।। বরিশালের আলোচিত ইউএনওর বাসভবনের হামলার ঘটনা

যশোরে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

// নিজস্ব প্রতিনিধি //
মাদকের ভয়াবহতা সমাজের অস্থিমজ্জার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। মাদকদ্রব্য চোরাচালান ও মাদকাসক্ত লোকের সংখ্যা যে বিপুল পরিমানে বেড়ে গেছে তা বুঝা যায় প্রতিদিন পরিচালিত অভিযানে প্রাপ্ত মাদকের বিশাল ও বহুল সমৃদ্ধ ভান্ডার দেখে।
যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছে জেলা পুলিশ প্রশাসন এবং প্রতিদিনই যশোর জেলার বিভিন্ন উপজেলায় মাদকের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। তারই ধারাবাহিকতায় আজ ২৩ আগস্ট -২০২১ রোজ সোমবার পুলিশ সুপারের নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ধন্যখোলা গ্রামের আসামি মোঃ লিয়াকত আলী (৩২), পিতা- কালু,গ্রাম -ধান্যখোলা,থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর এর নিজ বাড়ির রান্না ঘরের মেঝেতে খনন করে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। এই সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

৬০ লক্ষ যুক্তরাষ্ট্রের তৈরী ফাইজারের টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

৬০ লক্ষ যুক্তরাষ্ট্রের তৈরী ফাইজারের টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না ও ফাইজারের টিকার সংকটের মধ্যে এটি বাংলাদেশের জন্য সুসংবাদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে বাংলাদেশ।

’সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাব। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি ডোজ টিকা আসবে। ‘

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না।  যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

//অনলাই নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে বিরল প্রজাতির তক্ষক সহ গ্রেপ্তার ৫

অবশেষে সমঝোতা।। বরিশালের আলোচিত ইউএনওর বাসভবনের হামলার ঘটনা

 

বরিশাল নগরীতে বিরল প্রজাতির তক্ষক সহ গ্রেপ্তার ৫

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//
বরিশাল নগরীতে গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল বিরলপ্রজাতির একটি তক্ষকসহ৫ জনকেগ্রেপ্তারকরেছে। গত ২২ আগস্ট রবিবার সন্ধায় বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড ধান গবেষণা খেয়াঘাটেএক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে ।
তক্ষক উদ্ধারও গ্রেপ্তারের বিষয়টি ২৩ আগস্ট সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ ছালেক হাওলাদার (৫৫),মোঃ দেলোয়ার হোসেন (৬০),নিজাম উদ্দিন দুরানী (৩৪),সুমন আকন (৩২)এবং হনুফা বেগম (২৫)।
বরিশালগোয়েন্দা(ডিবি)পুলিশ সুত্র থেকে জানানো হয় ,গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম বরিশাল নগরীর ধান গবেষণা রোডে অভিযান পরিচালনা করেন।
এ সময় ১ নারী সহ ৫জনের কাছ থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধারও তাদের গ্রেপ্তার করা হয়েছে।যার দৈর্ঘ্য ১৫ ইঞ্চিও ওজন ১৮০গ্রাম। পরবর্তীতেউক্ততক্ষকটি বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া করা হচ্ছে বলে জানা যায়।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

অবশেষে সমঝোতা।। বরিশালের আলোচিত ইউএনওর বাসভবনের হামলার ঘটনা

 

সম্প্রতি বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে। বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ঘটনাকে ভিন্ন দিকে না নিতে পারে সেজন্য মেয়র ও প্রশাসনের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রোববার রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতা হয়।

বৈঠকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, মেট্রোপলিন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলে।

এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। রবিবার সচিবালয়ে নিজ কক্ষে তিনি এ মন্তব্য করেন। এলজিআরডি মন্ত্রী বলেন, বরিশালের ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এটা এখন নিরসনের পথে। উভয় পক্ষ নিজেদের অবস্থান থেকে নিরসনের চেষ্টা করছে।

মন্ত্রী আরও বলেন, বর্জ্য অপসারণের বিষয়ে অভিযোগের পরও তারা কিন্তু কাজ করেছে। প্রতিবাদ মিটিং-মিছিল ছিল, সেটাতো বন্ধ হয়েছে। হয়তো প্রশাসন ও মেয়র পরস্পরের মধ্যে কিছু আলোচনা হয়েছে। তারা হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে। মেয়রতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবেই তিনি একজন দায়িত্বশীল মানুষ। তারা বুঝেছে, এটা নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। এটা কারও জন্যই শুভকর না।

তিনি বলেন, স্বাভাবিকভাবে ভুল বোঝাবুঝিই হয়েছে। আপনারা কি অন্য কিছু মনে করেন নাকি? সব ঘটনাই ভুল বোঝাবুঝি থেকেই হয়।

বরিশালের ঘটনায় মেয়রকে প্রধান আসামি করে মামলা দেয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মামলা করাটা অস্বাভাবিক কিছু না।

প্রসঙ্গত, পোস্টার-ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ-শতাধিক মানুষ গুলিবিদ্ধসহ আহত হয়।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশালের ঘটনায় অবশেষে সমঝোতা

 

 

বরিশালের ঘটনায় অবশেষে সমঝোতা

 নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে। রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাস ভবনে তার উপস্থিতিতে জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তাগণ এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমঝোতা হয়।

বিস্তারিত আসছে…….

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের মানবন্ধন

 

 

তিন বিয়ে হওয়ার পরেও মুক্তা এখনো কুমারী…!!!

 

যে নারীরা পুরুষের সাথে যে কোনো ভাবেই কোনো শারিরীক সম্পর্কে লিপ্ত হননি এবং বিয়ে বসনি সেই সব নারীদের কুমারী নারী বলে। কিন্তু লাকসামে ৩ বিয়ের পরও কন্যা কুমারী দাবি করার অভিযোগ উঠেছে। সিপি মামলা নং- ৮৩৯/২০, তারিখ-২৫-১০-২০২০ইং ও পিবিআই হেডকোঃ স্মারক নং-৩০৫৮, তারিখ-২২/১২/২০২০ইং তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়:

১ম বিয়ে:

২০১২ সালে ঢাকাতে নড়াইলের জনৈক মনিরুজ্জামান মনিরের সাথে ইসরাত জাহান মুক্তার বিয়ে হয়। সেই সংসারে জনৈক মনিরের ঔরসে মুক্তার গর্ভের মোঃ নাহিয়ান আব্দুল্লাহ মাহিম নামে এক ছেলে আছে তার বয়স অনুমান ৫ বছর হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম বিয়েতে মুক্তার দাবি ছিল কুমারী।

২য় বিয়ে:

লাকসাম পৌরসভার উত্তর লাকসাম মহল্লার উত্তর বাজার পৌড়সভার পিছনে উত্তর পাশের বাড়ির মোঃ আমিন মিয়ার ছেলে মোঃ ইমন হোসেনের সাথে ২০১৯ সালের ৪ জুলাই ইসরাত জাহান মুক্তার ২য় বিয়ে হয়। বিয়ে রেজিষ্ট্রি করেন লাকসাম পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের কাজী মাওলানা মোঃ মহি উদ্দিন। দ্বিতীয় বিয়ের কাবিনে মুক্তা নিজেকে কুমারী দেখান।

৩য় বিয়ে:

২০১৯ সালের ২২অক্টোবর লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবদুল আলীর সাথে ইসরাত জাহান মুক্তার ৩য় বিয়ে হয়। ডাঃ আবদুল আলী বর্তমানে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত। বিয়ে রেজিষ্ট্রি করেন লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের কাজী মাওলানা নুর মোহাম্মদ। তৃতীয় বিয়েতেও মুক্তা নিজেকে কুমারী দেখান।

ইসরাত জাহান মুক্তা লক্ষীপুর সদর উপজেলার পেয়ারাপুর গ্রামের মোঃ মানিক হোসেনের কন্যা।

স্থানীয় সূত্রে আরোও জানা যায়, ২০১২ সালের আগে মুক্তার নিজ গ্রামের সুমন হাওলাদার নামে এক ছেলেকে বিবাহ করে, সুমন হাওয়ালাদার বর্তমানে প্রবাসে রয়েছে। এ ব্যাপারে ৩নং বিয়ে রেজিষ্টারকারী কাজী মাওলানা নুর মোহাম্মদ বলেন, কনের আগে কতবার বিয়ে হয়েছে তা আমার জানার কথা না, আমাকে বলেছে কনে কুমারী তাই কাবিনে কুমারী লেখা হয়েছে।

তিন বিয়ের পর নিজেকে কুমারী দাবিকারী ইসরাত জাহান মুক্তার মোবাইলে কল করলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

৩/৪ বিয়ের পরও একজন নারী কিভাবে কুমারী থাকে তা নিয়ে কুমিল্লার লাকসাম ও লক্ষীপুর সদর উপজেলায় স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

সুত্রঃ সাপ্তাহিক সবুজপত্র ও আলোর দিশারী।

//স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদ//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠান

Md. Pikul Islam  //মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ২২ আগষ্ট (রবিবার) দুপুর ১২টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে এলাকাবাসীর মাঝে বৃৃৃৃক্ষের চারা বিতরণ করা হয়েছে ৷
নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠান
নওয়াপাড়া প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক মো.মোজ্জাফর আহমেদ এর পরিচালনায় বৃৃৃৃক্ষচারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ফরিদ জাহাঙ্গীর ,বিশেষ অতিথি এস আই মাসুদ রানা ৷ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টাঃ এস এম ফারুক আহমেদ সহ-সভাপতিঃ এস এম মুজিবুর রহমান, যুগ্ন-সম্পাদকঃ সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদকঃ কামরুল হাসান, কোষাধ্যক্ষঃ মোঃ মফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃৃতিক সম্পাঃ-এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাঃ মোঃ সেলিম হোসেন, তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাঃ তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্যঃ গাজী রেজাউল করিম ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃৃৃৃন্দ ৷

বরিশালে ইউএনও বিরুদ্ধে মেয়র সাদেক এর মামলা

 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের বিরুদ্ধে হামলা ও সংঘর্ষের ঘটনায় এবার মামলার আবেদন করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

রোববার সকালে জেলা আদালতে মামলার আবেদনটি করেন তিনি। উল্লেখ্য, বরিশালে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও আঘাতপ্রাপ্ত হন বলে তিনি দাবি করেছেন। আহতদের মধ্যে ৩ পুলিশ ও ২ আনসার সদস্য রয়েছেন। ঘটনার প্রতিবাদে রাতেই নেতাকর্মীরা নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। একইসঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেয় অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের লঞ্চ চলাচল।

পরে প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে দুপুর ১২টার পর বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এদিকে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

উভয় মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

 //পলাশ চন্দ্র দাস: বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

ভোলায় ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড কর্মসূচি কর্তৃক“ ইনসেপশন মিটিং” অনুষ্ঠিত