নতুন মাদক ইস্কাফ ১৬০ বোতল ও ৬৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

 

কুমিল্লায় ৬৬ কেজি গাঁজা ও ১ ৬০ বোতল ইস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক। মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে মুক্ত রাখার জন্য সারাদেশে মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালিত হচ্ছে।

যেহেতু সীমান্তবর্তী জেলা সমূহ মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয় তাই সীমান্তবর্তী জেলার বিভিন্ন উপজেলায় করোনার এর দুঃসময়েও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ টীম কাজ করছে।

তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সদের নিয়ে সাড়াশি অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজা ও ১৬০ বোতল ইস্কাফসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহ আরিফ হোসেনকে গ্রেফতার করেন।

এবিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

কালিয়ায় ৩ অবৈধ বালু ব্যবসায়ীসহ ৪জনকে ১ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর-পকম্বা পাকা রাস্তার পাশে ধানক্ষেত থেকে গত ৪ আগস্ট দিবাগত রাতে আসাদুল ইসলাম(৩০) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের মৃত দেহটি একই এলাকার।

মৃত আসাদুল পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার বীরহোলি( গুড়িয়াপাড়া) গ্রামের জুমারউদ্দিনের ছেলে। সে বিবাহিত ছিল। মৃত আসাদুলের ভগ্নিপতি ও চাচাতভাই সুমন জানান, গত ৪ আগস্ট বুধবার বিকেলে আসাদুল মোটরসাইকেলযোগে পীরগঞ্জ শহরে তার বোনের বাড়িতে আসে।

সন্ধ্যার দিকে সে মোবাইলে তার পরিচিত একজনের ফোন পেয়ে বোনের বাড়িতে মোটরসাইকেল রেখে বাইরে চলে যায়। কিন্ত ওই রাতে সে আর বাড়িতে ফেরেনি। ওই রাতে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার গোগর-পকম্বা রাস্তার পাশে ধানক্ষেতে লোকজন এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে।

তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালামকে এ খবর দেয়। চেয়ারম্যানের পক্ষে গ্রাম পুলিশ নূরুল ইসলাম থানার ওসি এস এম জাহিদ ইকবালকে এ সংবাদ জানান। সংবাদ পেয়ে ওই রাতেই ওসি এস আই খাজিমউদ্দিন ও সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লাশের শরীরে প্রায় ২০/২৫টি আঘাতের চিহ্ন দেখা যায় যা ধারাল চাকুর আঘাত মর্মে এস আই খাজিমউদ্দিন নিশ্চিত করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরদিন ৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, এ এস পি( সার্কেল) তোফাজ্জল হোসেন ও ওসি সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এনিয়ে এদিন মৃতের বাবা বাদি হয়ে রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মর্মে এসআই খাজিমউদ্দিন জানান। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

কালিয়ায় ৩ অবৈধ বালু ব্যবসায়ীসহ ৪জনকে ১ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা

মহম্মদপুরে মোবাইল কেনাকে কেন্দ্র করে বৃদ্ধ খুন, ছেলে সহ আটক ২

 

কালিয়ায় ৩ অবৈধ বালু ব্যবসায়ীসহ ৪জনকে ১ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

নড়াইলের কালিয়া উপজেলার ইজারা বহির্ভুত এলাকা পুরাতন বৃ-হাসলা বালুর চরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলোনের দ্বায়ে উপজেলার বুড়িখালী গ্রামের কোবাদ শেখের ছেলে জুয়েল শেখ (২৯), রেজাউল মোল্যার ছেলে জিল্লাল মোল্যা (৩৮) ও নুরমিয়া শিকদারের ছেলে আরিফ শিকদার (৩৫) কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম।

৫ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় তাদের এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, ভূমি অফিসের নাজির মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে ভ্রাম্যামান আদালতের একটি দল ঘটনাস্থল পুরাতন বৃ-হাসলা বালুর চরে অভিযান পরিচালনা করে ৩ জনকে ব্যবসায়ীকে আটকপূর্বক প্রত্যেককে ৫০ হাজার করি মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উল্লেখ্য অভিযান চলাকালে একই এলাকার ছত্তার মুন্সীর ছেলে শরিফুল মুন্সী (৩২) কে জুয়া খেলার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মহম্মদপুরে মোবাইল কেনাকে কেন্দ্র করে বৃদ্ধ খুন, ছেলে সহ আটক ২

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা মাঝিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের দেয়া ধাক্কায় পড়ে গিয়ে মনোরঞ্জন বিশ্বাস(৭৩) নামে একজন জন্ম অন্ধ দৃষ্টি প্রতিবন্ধি নিহত হয়েছে।এ ঘটনায় ছেলে অশোক বিশ্বাস (৩৭) ও তার স্ত্রী বিথীকা বিশ্বাস কে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন। পুলিশ জানায়, নাতিকে মোবাইল কিনে দেয়া নিয়ে ছেলের সাথে কথা কাটাকাটির এক পযর্যায়ে ছেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। প্রথমে তাকে নহাটা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল) জনাব মোঃ হাফিজুর রহমান।তিনি সাংবাদিকদের বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,লাশের সুরতহাল করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

এছাড়াও এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এসময় ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই পুলিশ পরিদর্শন করেছেন।

করোনা বরিশাল।। আজ সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে মৃত্যু ৩২

আজ বরিশাল বিভাগে করোনায় পুর্বের একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়ালো । মৃত্যু ৩২, শনাক্ত ৮৫৮ জন এবার করোনা ও তার উপসর্গ নিয়ে মৃত্যুতে বরিশাল বিভাগেপুর্বের রেকর্ডকেও ছাড়ালো। এবংশনাক্তে ও পিছিয়ে নেই বরিশাল বিভাগ। শনাক্তের হার ও উর্দ্ধমুখী।গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনাওউপসর্গে মৃত্যু ৩২জন।এখন পর্যন্ত এটি বরিশাল বিভাগে সর্বোচ্চ করোনায় মৃত্যু।

গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী আক্রান্ত বরিশাল জেলায়।এ জেলায়৭০৮জনার করোনা নমুনা পরীক্ষা করে ৩৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এছাড়া আজ ভোলায় ১৭৬ জনার শরীরে করোনা শনাক্ত হয়। পটুয়াখালীতে ১৮২জনার শরীরে করোনা শনাক্ত হয়। পিরোজপুর জেলায় ৭৪ জনার শরীরে করোনা শনাক্ত হয়। বরগুনায় ৬৪জনার শরীরে করোনা শনাক্ত হয়।এবং ঝালকাঠিতে২৭জনার শরীরে করোনা শনাক্ত হয় বলে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়।

শেবাচিম কার্যালয় সূত্রে জানা যায়,গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে মারা যায় ১৯ জন। এদের মধ্যে করোনায়২জন,ও উপসর্গে১৭জন। বরিশাল আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জনার করোনা পরীক্ষাকরে ৯১জনারশরীরে করোনা শনাক্ত হয়। উল্লেখ্য গত২আগস্টএকদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৩১ জনের।

//পলাশ চক্রবর্ত্তী, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

শেখ কামালের আদর্শ বুকে ধরে পথ চলতে হবে: সালাম মূশের্দী এমপি

বরিশাল নগরীতে তিন জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

 

বরিশাল নগরীতে তিন জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

 

পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল নগরীর ভাটারখালে তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৩১ জুলাই কোতয়ালী মডেল থানায় হালিম শাহ্ পুত্র তারেক শাহ্ বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলা নং জিআর ৫২০/২০২১। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বাদি তারেখ শাহ্’র পরিবারের সাথে একই এলাকার আলমগীর বেপারী ওরফে আলমগীর সরদারের সাথে বিরোধ চলে আসছে। আসামীরা পেশাদার ত্রাস সৃষ্টিকারী ও নেশায় আসক্ত। এ ঘটনার জের ধরে গত ২৮ জুলাই আসামীরা গালাগালি করে ও খুন জখমের হুমকি দেন বাদি পরিবারকে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় বাদির মা বেবি বেগম থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ করার কারনে আসামীরা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের নিয়ে দা-লাঠি নিয়ে হামলা চালায় হালিম শাহ্’র পরিবারের উপর। এ সময় আহত হন রশ্মি (১৮), হেপি (২৫) ও তানিয়া (৩০)। গত ২৯ জুলাই বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৩১ জুলাই কোতয়ালী মডেল থানায় হালিম শাহ পুত্র তারেক শাহ্ বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলা নং জিআর ৫২০/২০২১। মামলায় আসামীরা হলেন, মৃত মাজেদ আলী বেপারীর ছেলে আলমগীর বেপারী ওরফে আলমগীর সরদার (৫৫), আলমগীর সরদারের ছেলে রুবেল (২৮), মো: আজু এর দুই ছেলে ইমন (২৬), শিপন (২৫), মো: আইয়ুব আলী সরদারের ছেলে সুমন (৩২), আলমগীর সরদারের মেয়ে মোসা: লিমা (২৭), আলমগীর সরদারের মেয়ে রুবি (৩০) সহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জন।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য বরিশাল নগরীতে পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনার জেরে দু’গ্রুপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টার দিকে নগরীরর ১০নং ওয়ার্ডস্থ ভাটারখালের বাসিন্দা আলমগীর ও একই এলাকার বাসিন্দা হালিম শাহ’র পরিবারের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হালিম শাহ’র পুত্রবধূ হেপী, মেয়ে রোশনি ও ভায়রার মেয়ে তানিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ৩ নারীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরেই ভাটারখাল এলাকার বাসিন্দা আলমগীর ও হালিম শাহ’র পরিবারের মাঝে বিরোধ চলে আসছে। এদিকে আহত গৃহবধূ হেপীর স্বামী তারেক শাহ বলেন, গতকাল বুধবার সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে তার মা বেবি বেগমের সাথে আলমগীরের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গতকাল রাতেই তার মা লিমা, রুবী, রুবেল, সুমন ও আলমগীরের সহ, কয়েকজনের নাম উল্লেখ করে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন।

এরই জেরে আজ বিকালে হঠাৎ করে আলমগীরের লোকজন তার স্ত্রী ও বোনের উপরে হামলা চালায়। এতে তার স্ত্রী হেপী, বোন রোশনি ও খালাতো বোন তানিয়া গুরুতর রক্তাক্ত জখম হয় বলে তিনি জানান। এদিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ৩ জনেরই মাথায় গুরুতর জখম হয়েছে।

তাদের সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট দেখে তাদের অবস্থার বিষয় বলা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে বিনামূল্যে করোনার টীকা রেজিষ্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন

 

যশোরে বিনামূল্যে করোনার টীকা রেজিষ্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন

 নিজস্ব প্রতিনিধিঃ

বৈশ্বিক মহামারী করোনার হাত থেকে রক্ষার জন্য সারাদেশে গণটীকা করণ শুরু হতে যাচ্ছে আগামী ৭ আগষ্ট থেকে। টীকা গ্রহনের পূর্বে রেজিষ্ট্রেশন করা প্রয়োজন।

আর তাই আজ ৪ আগষ্ট -২০২১ রোজ বুধবার যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে অবস্থিত পুলিশ বক্সে যশোর জেলার সম্মিলিত জোটের আয়োজনে ও চাঁদের হাটের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে করোনা প্রতিষেধক টীকা রেজিষ্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, যশোর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও চাঁদের হাট সংগঠনের সদস্যবৃন্দ। উল্লেখ্য এখানে বিনামূল্যে কোভিট প্রতিষেধক টীকা রেজিষ্ট্রেশন করার জন্য প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন সঙ্গে করে আনার জন্য বলা হয়।

চট্টগ্রামে করোনায় ১৬ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ১২৮৫

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্তদের সাথে যুক্ত হয়েছেন আরো ১২৮৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা দাড়ালো ১০১০ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪২৯ জন।

গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন হতে এ তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ১২৮৫ জনের দেহে নতুন করে করোনার অস্তিত্ব সনাক্ত হয়। তৎমধ্যে চট্টগ্রাম বিশবিদ্যালয় (চবি) ল্যাবে ৩১৯ টি নমুনা পরীক্ষা করে ১৪১ জন, বিআইটিআইডি ল্যাবে ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৪৬২ টি নমুনা পরীক্ষা করে ১৫৪ জন, সিভাসু ল্যাবে ২৪৭

টি নমুনা পরীক্ষা করে ১২৯ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯ টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।

তা ছাড়া এন্টিজেন টেস্টে ৭৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২২৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭০৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৫জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২২৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের দেহের করোনা সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৮৪৪ জন মহানগরীর, ৪৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

উপজেলা ওয়ারী আক্রান্তে মধ্যে রয়েছেন রাঙ্গুনিয়া উপজেলায় ৫৩ জন, রাউজানে ৭৮ জন, ফটিকছড়িতে ১৫ জন, হাটহাজারীতে ৮০ জন, সীতাকুন্ডে ৫১ জন, মিরসরাইতে ১৪ জন, সন্দ্বীপে ১৮ জন, লোহাগড়ায় ২০ জন, সাতকানিয়ায় ১০ জন, বাঁশখালীতে ২০ জন, আনোয়ারায় ৮ জন, চন্দনাইশে ২ জন, পটিয়ায় ৩০ জন, বোয়ালখালীতে ৪২ জন। এ পর্যন্ত

আক্রান্তের মোট পরিমান মহানগরীতে ৬৪ হাজার ৪৫৯ জন, উপজেলায় ২১ হাজার ৯৭০ জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৮৫ জনের দেহে

করোনা সনাক্ত হয়েছে। মোট সনাক্তের পরিমান ৮৬ হাজার ৪২৯ জন, গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ১৬ জনের।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগিদের মধ্যে ১০১০ জন রোগি মৃত্যুবরণ করেছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

নোয়াখালীতে গণধর্ষণে জড়িত ৪জন গ্রেফতার : ভিকটিম উদ্ধার

 

খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍‍্যুরো//

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।

সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, এস এম নজরুল ইসলাম, শেখ দিদারুল আলম, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ তরিকুল ইসলাম, মোহাম্মদ আলী সনি, মামুন রেজা, মল্লিক সুধাংশু, বিমল সাহা, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মাহবুবুর রহমান মুন্ন ও মোঃ শাহ আলম।

এর আগে মতবিনিময় সভার শুরুতে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

নোয়াখালীতে গণধর্ষণে জড়িত ৪জন গ্রেফতার : ভিকটিম উদ্ধার

নোয়াখালীর জেলার হাতিয়ায় হাতিয়া থানা পুলিশ ও নিঝুমদ্বীপ তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে নোয়াখালীতে গণধর্ষণে জড়িত ৪জন আসামীকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামীদের থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, পিপিএম এর দিক নির্দেশনায় হাতিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে হাতিয়া থানা পুলিশ ও নিঝুমদ্বীপ তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে গণর্ধষণের সাথে সম্পৃক্ত চার জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

আসামীরা হলো- নিঝুমদ্বীপ ইউপির ৪নং ওয়ার্ড, জেলে কলোনীর এনায়েতের ছেলে আক্তার (২৭), ৮নং ওয়ার্ডের বান্দাখালীর মাকসুদুল হক ছেলে হক সাব (৩৪), ৭নং ওয়ার্ডের মদিনা গ্রামের তাজুল ইসলামের ছেলে সোহেল প্রকাশ ওরপে রোহিঙ্গা সোহেল (৩০), ৪নং ওয়ার্ড জেলে কলোনীর মৃত সাইদুল হকের ছেলে রাশেদ মাঝি (৪২)। এসময় তাদের নিকট হতে ভিকটিম আফসানা আক্তার (২৫) কে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ভিকটিম আফসানা আক্তার (২৫) চট্টগ্রামে গার্মেন্টস্ ফ্যাক্টরীতে কাজ করে। ঘটনার দিন অর্থাৎ ০৩/০৮/২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় তার শিশু কন্যা আরিফা (১.৫ বছর) সহ চট্টগ্রাম থেকে তার স্বামী মোঃ সোহেল প্রঃ রোহিঙ্গা সোহেল এর নিকট যাওয়ার জন্য হাতিয়া থানাধীন নিঝুমদ্বীপ ঘাটে পৌঁছলে ভিকটিমের স্বামী আসামী সোহেলসহ সঙ্গীয় ০৭ জন এবং অজ্ঞাতনামা ০৩ জন আসামী ভিকটিম আফসানা আক্তারকে হাতে ও মুখে ওড়না দ্বারা বেঁধে হাতিয়া থানাধীন নিঝুমদ্বীপ ইউপির ০৮ নং ওয়ার্ডস্থ বান্দাখালি সাকিনের মোক্তারিয়া ঘাট হতে ০.৫ কিলোমিটার পূর্ব দিকে নদীর পাড়ে নিয়ে যায়।

সেখানে তার স্বামী আসামী সোহেলের সহযোগিতায় অন্যান্য আসামীরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

// মোহাম্মদ উল্যাহ্ ভূইঁয়া, নোয়াখালী//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা স্বাস্থ‍্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ‘বেড’ প্রদান করলেন সালাম মূর্শেদী এমপি

Daily World