খুলনা রূপসায় মোটর শ্রমীকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাটর শ্রমীকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান ৪ আগষ্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান কবির প্যারিস, সাবেক চেয়ারম্যান মিজান, শ্রমীক নেতা হারুন মোল্লা, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আঃ মজিদ শেখ প্রমূখ। এসময় ১০০শত শ্রমীকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

রূপসা স্বাস্থ‍্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ‘বেড’ প্রদান করলেন সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

করোনাকালীন এই সময়ে খুলনা জেলার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে বুধবার (৪ আগস্ট) কোভিড-১৯ রোগীদের জন্য ১৬টি ‘

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার রূবাইয়া তাছনিম, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল, আজাদ আবুল কালাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডা:সঙ্গিতা চৌধুরী, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির,সৈয়দ মোরশেদুল আলম বাবু, আকতার ফারুক, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আজিজুল হক কাজল, আজমল ফকির,নাজির শেখ, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,যুবলীগ নেতা আশিষ রায়, আবুল কালাম আজাদ, ছাত্রলীগের এস এম রিয়াজ প্রমূখ

 

কালিয়ায় সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা

 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ী বাজার এলাকায় অবৈধ ভাবে সরকারি জমি দখল করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে খোদ সরকারী কর্মকর্তা ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা নুরজাহান আক্তার শিপ্রার বিরুদ্ধে।

স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ওই কর্মকর্তা চাচুড়ী বাজারের সরকারি ১নং খাস খতিয়ানের জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। তিনি বর্তমানে একই উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভূমি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এমন ঘটনা জানতে পেরে ২ আগষ্ট (সোমবার) স্থানীয় এক সাংবাদিক (দৈনিক জন্মভুমি পত্রিকার কালিয়া প্রতিনিধি) তথ্য অনুসন্ধানে ঘটনাস্থলে গেলে দখলদারদের রোষানলে পড়েন। এ সময় তারা সাংবাদিকের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি দেখানো হয় পেশিশক্তি।

অবস্থা বেগতিক দেখে স্থানীয় ওই সাংবাদিক পুরুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে আশ্রয় নেন। অতঃপর পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ওই সাংবাদিকের মোটরসাইকেল টি উদ্ধার করা হয় বলে জানান ঐ সাংবাদিক। ঘটনাসুত্রে জানা যায়, উপজেলার ২নং পুরুলিয়া ইউনিয়নের ২৯নং ধারিয়াঘাটা মৌজার আর এস দাগের ৮৫ নং হালের জমিটি ১নং সরকারি খাস খতিয়ানের অন্তর্ভূক্ত। কিন্ত সরকারি চাকরির প্রভাব খাটিয়ে এওই কর্মকর্তা সরকারি জমি দখল করে একটি দোকান নির্মাণ করার চেষ্টা চালান। এসময় সাংবাদিক ছবি তুলতে গেলে সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে নুরজাহান আক্তার শিপ্রার ছেলে মেহেদী ও তার সহযোগীরা।

ওই সাংবাদিক প্রশাসনের কথা বললেও নুরজাহান আক্তার শিপ্রার ছেলে মেহেদী হুমকি দিয়ে বলেন ইউএনও এসিল্যান্ড আমার বাম পকেটে থাকে।

তথ্য অনুসন্ধানে আরো জানা যায়, নুরজাহান আক্তার শিপ্রা উপজেলার সালামাবাদ ইউনিয়নের দায়িত্বে থাকা কালিন আর্থিক অনিয়মের কারণে এলাকাবাসীর রোষানলে পড়লে তাকে কলাবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। বর্তমানে কলাবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসেও নুরজাহান আক্তার শিপ্রার বিরুদ্ধে আর্থিক লেনদেনসহ ব্যপক অনিয়মের অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ী রাজীব মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেহেদী (নুরজাহান আক্তার শিপ্রার ছেলে) সকলের সামনে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে ও শারীরীকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। এ ঘটনায় ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা নুরজাহান আক্তার শিপ্রা জানান, আমার ছেলে মেহেদী সাংবাদিকের সাথে যে আচরন করেছে এ বিষয়ে সাংবাদিকের কাছে মাফ চেয়েছি।

এ বিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি আমি জেনেছি।

এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যাবস্থা নিব। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, সরকারি জমি দখলের চেষ্টা ও সাংবাদিকের উপর হামলার ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থাপনা নির্মাণ স্থগিত করেছি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 //মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে “উদীচী” কর্তৃক বিনামূল্যে বাজারের আয়োজন

যশোরে “উদীচী” কর্তৃক বিনামূল্যে বাজারের আয়োজন

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সীমান্তবর্তী যশোর জেলার জনগণ দিশেহারা। করোনার প্রকোপ থেকে জনগণকে রক্ষা করার জন্য দীর্ঘদিন যাবত লকডাউন চলমান থাকায় নিম্ন আয়ের লোকজন বিশেষ করে দিন আনি দিন খাই লোকেরা অর্থ সংকটের কারণে খাদ্যাভাবে আছে।

এছাড়া লকডাউনের অজুহাতে অনেক ব্যবসায়ী নিত্যপণ ও কাঁচা তরিতরকারির দাম এতোটাই বাড়িয়েছে যে হতদরিদ্র জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর এই সমস্ত নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে উদীচী, যশোর জেলা সংসদ যশোরে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যতিক্রমী বাজার বসিয়ে ছিল।

নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ছিল চাল,ডাল, বেগুন, লাউ, কচুরমুখী ও মাছ। উল্লেখ্য ক্রেতারা বিনা বিনামূল্যের বাজার থেকে ২ কেজি চাল, এক কেজি আলু,এক কেজি বেগুন, এক কেজি কচুরমূখী,১ টি লাউ ও এক কেজি ওজনের পাঙ্গাস মাছ নিতে পেরেছেন ।

উক্ত বিনামূল্যের বাজারে তহবিল পরিচালনা কমিটির আহ্বায়ক জন দিলীপ বিশ্বাসসহ উদীচী শিল্পী গোষ্ঠীর যশোর জেলা সংসদের উপদেষ্টা একরাম -উদ- দ্দৌলা,অ্যাডভোকেট রবিউল আলম,অ্যাডভোকেট আবুল হোসেন,খন্দকার আজিজুল হক মনি,ইয়াকুব আলী মোল্লা, উদীচী যশোর জেলার সহ- সভাপতি রজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত: নিহত ১৭

 

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত: নিহত ১৭

 

বজ্রপাতে মৃত্যুও কমছেনা । চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে । ঝলসে গেছেন আরও কয়েকজন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি জানিয়েছেন  বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে

জানা গেছে, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে বরযাত্রী নিয়ে শিবগঞ্জের দক্ষিণ পাকার উদ্দেশে একটি নৌকা ছেড়ে যায়। সাড়ে ১২টার দিকে নৌকাটি শিবগঞ্জের প্রায় কাছাকাছি পৌঁছলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে থাকা ১৬ জনের মৃত্যু হয়। আহত হয় বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা জানা যায়নি। মৃতদের মধ্যে ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজন নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

পিরোজপুরে পানিতে পড়ে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু

অভয়নগরে পানি নিষ্কাশণের পোল আটকে মাছ চাষ: পানি বন্দি শতাধিক পরিবার

পিরোজপুরে পানিতে পড়ে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পত্তাশী গ্রামে পানিতে পড়ে একই পরিবারের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

গত ৩ আগস্ট মঙ্গলবার বিকালে ইন্দুরকানি উপজেলার পত্তাশী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত সহোদরদের পরিচয় হলো ১, নাজমুল ইসলাম, বয়স ৯ বছর। ২, নাইমা আক্তার, বয়স ৭ বছর। তারা উভয়েই পত্তাশী গ্রামের মোঃ সরোয়ার হোসেনে ফরাজির সন্তান।

স্থানীয় সুত্রে জানা যায়, মৃত দুই ভাইবোন বিকালে বাড়ির কাছাকাছি খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি, পানিতে ডুবে যায়। পরে তাদের স্বজনরা তাদের খোজাখুজি করে না পেয়ে মরদেহ পুকুরে ভাসতে দেখেন।

তাদেরকে পুকুর থেকে তুলে ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করেন। এ মৃত্যুতে উক্ত গ্রামের সর্বস্তরের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনা সম্পর্কে ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান বলেন হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু ঘটে। তাদের পেটে অতিরিক্ত পানি জমার কারনে মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বিবর্তন যশোর।। হরিজনপল্লীতে বিনামূল্যে টীকা রেজিষ্ট্রেশন

 

বিবর্তন যশোর।। হরিজনপল্লীতে বিনামূল্যে টীকা রেজিষ্ট্রেশন

হিন্দু সমাজের জাতিভেদ প্রথার বলির পাঠা হিসাবে খ্যাত দলিত সম্প্রদায়। সামাজিক বিভাজনের কারণে সৃষ্ট দলিত সম্প্রদায় একাবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক বিপ্লবী সমাজে আজও বিষবৃক্ষের ন্যায় বিরাট মহীরুহ হয়ে দাঁড়িয়ে আছে। তারা আজও সমাজের মূল স্রোতধারায় মিশতে পারেনি। ফলে তাদের জীবনযাপন অতিনিম্নমানের হয়ে থাকে।একজন মানুষ হিসাবে রাষ্ট্রের নিকট থেকে খাদ্য,বস্ত্র,বাসস্থান, শিক্ষা,চিকিৎসা, চিত্তবিনোদনসহ সকল প্রকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকে। তাদের জীবনটা কাটে অন্ধকার যুগের মানুষের মতো কলোনির করিডরে।

সমাজে প্রচলিত জাতি-ধর্ম-বর্ণ ভেদ প্রথার জন্য দেশের সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে গেছে দলিত সম্প্রদায়। শুধু সামাজিক কারণে গড়ে উঠা জাতিভেদ প্রথা বিভিন্ন সময় বিভিন্ন শাসকগোষ্ঠী রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। ফলে সামাজিক বর্ণপ্রথার যাতাকল রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করায় সমাজে তাদের অস্তিত্ব সংকটে ফেলে দেয়।

জাতিভেদাভেদের এই কালো অধ্যায় ইতিহাসের পাতায় দলিত সম্প্রদায়ের চোখের জলের বন্যায় পদ্মা,মেঘনা,যমুনার ফল্গুধারার ন্যায় প্রবাহিত হয়ে যাবে। সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী দলিতদের মেথর, সুইপার না বলে হরিজন বলার অমোঘ বাণী শুনিয়ে গেলেও সমাজ ও সামাজিকতার স্বীকৃতি দিয়ে যায়নি বলে তারা সমাজের মূলস্রোতধারার সাথে আজও নিজদের অভিযোজিত করে নিতে পারেনি। ফলে দলিতকে মেথর বা সুইপার না বলে হরিজন বলার প্রচলনটা আমাদের সমাজে আজও সোনার হরিণের ন্যায় অধরাই থেকে গেছে।

আর তাই আজও সারাদেশে দোকানে চা, পানি ও খাবার খেতে গেলে আলাদা গ্লাস ও প্লেট নিয়ে যেতে হয় এবং দোকানের বাইরের কোন এক জায়গায় বসে খাবারটা খেয়ে নিতে হয়।

এছাড়াও দক্ষিণ বঙ্গ ও উত্তর বঙ্গে সুইপাররা কোন বাড়ি খাবার খেতে গেলে কলাপাতায় খেতে দেওয়া হয়। সুইপার বা হরিজন সম্প্রদায় সম্পর্কে সমাজের এধরণের অবস্থান পরিবর্তন অতি জরুরি। আর তা না হলে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী যারা আমাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাদের এই অবদানকে শুধু অস্বীকার করাই হবে না বরং একটা পেশাকে অসম্মান করা হবে। আর তাই তাদের সমাজের মূলস্রোতধারায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহন করা অতীব জরুরি। তারা যদি রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা না পায় তাহলে সরকারের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন অনেকাংশে অপূর্ণ থেকে যাবে।

নাটক জীবনের কথা বলে, নাটক সমাজের বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অসঙ্গতি পরিবর্তনের কথা বলে। আর তাই সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিবর্তন যশোরের নাট্যকর্মীরা করোনার এই ক্রান্তিকালে যশোরের রেলস্টেশন এলাকায় গড়ে উঠা সুইপার কলোনিতে বসবাসরত পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করার সর্বাপেক্ষা বড় হাতিয়ার টীকা নেওয়ার জন্য বিনামূল্যে টীকা নিবন্ধনের কাজ আজ ৩ আগষ্ট-২০২১ রোজ মঙ্গলবার বিকাল থেকে অনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।তারা আজ অর্ধশতাধিক হরিজন সম্প্রদায়ের মানুষকে টীকার আওতায় আনার জন্যে রেজিস্ট্রেশনভুক্ত করেছেন।

বিবর্তন যশোরের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। উল্লেখ্য ১৫ দিন পূর্বেই বিবর্তন যশোরের কর্মীরা বিনামূল্যে টীকা রেজিষ্ট্রেশনের কাজ নিজস্ব কার্যালয় থেকে শুরু করে চাঁচড়ার রূপদিয়া বিলপাড়া মোড় পর্যন্ত সম্প্রসারিত করেন এবং আগামীকাল সকাল ১১ ঘটিকায় আরও একটি অনাগ্রসর আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ বুনোপাড়ায় বিনামূল্যে করোনা টীকার রেজিস্ট্রেন কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া বিবর্তন যশোর গতবছর করোনা মহামারীর শুরু থেকে সামাজিক সচেতনতা, মাস্ক ও স্যানিটাইজার, খাদ্য ও শিশু বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছেন এবং ২০২১ সালের ২৮ জুন থেকে যখন যশোরের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছিল তখন করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে যশোর শহরের বুকে আলোড়ন সৃষ্টি করেছে।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

অভয়নগরে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অভয়নগরে পানি নিষ্কাশণের পোল আটকে মাছ চাষ: পানি বন্দি শতাধিক পরিবার

অভয়নগরে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে অভয়নগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভী, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদ করিম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, মোহাম্মদ আলী, বিষ্ণুপদ দত্ত ও বাবুল আক্তার, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন প্রমুখ।
সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়- আগামী ৭ আগস্ট তারিখ থেকে একযোগে উপজেলার ইউনিয়ন পর্যায়ে টিকার দেয়ার কার্যক্রম শুরু হবে এবং নওয়াপাড়া পৌরবাসীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করা হবে।
তাছাড়া সুরক্ষা এ্যাপের মাধ্যমে অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে ১৮বছরের পর থেকে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিরা এই টিকার ডোজ গ্রহণ করতে পারবেন।
 //মোঃ শফিকুল ইসলামপিকুল, বিশেষ প্রতিনিধি//

অভয়নগরে পানি নিষ্কাশণের পোল আটকে মাছ চাষ: পানি বন্দি শতাধিক পরিবার

যশোর যশোরের অভয়নগরে পানি নিষ্কাশণের পোল আটকে রেখে ঘের তৈরি করে মাছ চাষ করায় জলাবদ্ধতার সৃৃৃৃষ্টি হয়েছে ৷ এতে পানি বন্দি হয়ে পড়েছেন উপজেলার পৌর নওয়াপাড়ার ৪ ও ৫নং ওয়ার্ড সংলগ্ন বুইকরা সরকারি কবরস্থান ও দেবুর মিল এলাকার প্রায় শতাধিক পরিবার ৷

৩আগষ্ট (মঙ্গলবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রবল বর্ষণেই ওই এলাকার রাস্তাঘাট ও বসতভিটা পানিতে তলিয়ে যায় ৷ পাশা পাশি তলিয়ে যাচ্ছে গেছে এলাকার টিউওয়েল গুলো ৷

এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে ৷ ভেঙ্গে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা ৷ অধিকাংশ টয়লেটে পানি উঠায় খোলা আকাশের নিচে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে এ এলাকার পানি বন্দি মানুষের ৷

এলাকাবাসি নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের জন্য প্রায় মাজা সমান পানি পাড়ি দিয়ে বাজারে আসতে হচ্ছে ৷ স্থানীয় ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেক হাওলাদার জানান, দেড়মাস পানিবন্দি থাকার  কারণে এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

পানিবন্দি এলাকায় দীর্ঘদিন যাবত জলাবদ্ধতায় থাকায় এখানকার মানুষের চর্মরোগসহ পানিবাহিত নানাবিধ রোগ দেখা দিচ্ছে। অপর ভুক্তভোগী সুমা শেখ জানান, বর্ষা মৌসুমে জনৈক প্রভাবশালী লিটু বেগম নামের একজন মহিলা ঘের তৈরি করে পানি নিস্কাশনের পোল বন্ধ করে মাছচাষ করছেন৷ এতে কষ্ট পেতে হচ্ছে দুই ওয়ার্ডের মানুষের ৷

বিষয়টি সম্পর্কে স্থানীয় কাউন্সিলর মো. মিজানুর রহমান মোল্যা জানান, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি সঠিক। তবে দ্রুততার সাথে মীমাংসার প্রক্রিয়া চলমান রয়েছে ৷ আশাকরছি, অচিরেই এ বিষয়টির সমাধান হবে।

// মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনায়ও থেমে নেই ৩৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

করোনায়ও থেমে নেই ৩৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

// নিজস্ব প্রতিনিধি//

মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য সারাদেশে কাজ করছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ টীম। আর তাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক চোরাচালানি রোধে বিশেষ নজরদারিতে থাকছে।

আর তাই সীমান্তবর্তী কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অব্যাহতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার লাকসাম থানা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লাকসাম থানাধীন ট্রানজিট পয়েন্টে অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আহম্মেদ ফারুককে গ্রেফতার করেন।

এবিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতে আরও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।