বরিশালে শেবাচিমে করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় তেরজন ও উপসর্গ নিয়ে আঠারোজন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৯৮ জন। সোমবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আঠারোজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে মোট ২৩ জন।

এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে বরিশালে চারজন,পটুয়াখালীর দুইজন,ভোলায় ছয়জন ও পিরোজপুরে একজন রয়েছেন।

সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৭ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন।

এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬২৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৮২ জন নিয়ে মোট ১৪ হাজার ৪১৫ জন, পটুয়াখালীতে নতুন ১২৯ জন নিয়ে মোট ৪ হাজার ৫৪৬ জন, ভোলায় নতুন ১৬০ জনসহ মোট ৪ হাজার ৬৪ জন, পিরোজপুরে নতুন ৮২ জনসহ মোট ৪ হাজার ৪৫৪ জন, বরগুনায় নতুন ৮৩ জন নিয়ে মোট ৩ হাজার ২৬ জন ও ঝালকাঠিতে নতুন ৬২ জন নিয়ে মোট ৪ হাজার ১২২ জন রয়েছেন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আঠারোজনের এবং করোনা ওয়ার্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭৯৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭৯৪ জনের মধ্যে ৪০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪৭ জন ও করোনা ওয়ার্ডে ৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩১১ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৯৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫৫ দশমিক ৮৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

//পলাশ চন্দ্র দাস: বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় অসুস্থ সাংবাদিকের বাড়িতে উপজেলা প্রশাসনের উপহার

 

রূপসায় অসুস্থ সাংবাদিকের বাড়িতে উপজেলা প্রশাসনের উপহার

// স্টাফ রিপোর্টার //

রূপসা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও পূর্বাঞ্চল পত্রিকার পশ্চিম রূপসা সংবাদদাতা এইচ এম রোকন ও তার সহধর্মিনী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম তাদের অসুস্থতার খবর পেয়ে তার নিদের্শে প্রশাসনের কর্মকর্তা উপহার সামগ্রী নিয়ে ২ আগষ্ট দুপুরে সাংবাদিকের বাড়িতে হাজির হন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, নাজির নূরুল ইসলামসহ অনেকেই। উপজেলা প্রশাসনে এই মহতী উদ্যোগকে স্বাগত জানালেন সুধীজন ও গণমাধ্যম কর্মীরা।

বরিশাল বিভাগে করোনায় একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

এবার করোনা ও তার উপসর্গ নিয়ে মৃত্যুতে বরিশাল বিভাগে যুক্ত হলো নতুন রেকর্ড, এবং শনাক্তে ও পিছিয়ে নেই বরিশাল বিভাগ। শনাক্তের হারও উর্দ্ধমুখী।

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় ১৩জনের মৃত্যু এবং উপসর্গে মৃত্যু ১৮জন। করোনায় মৃত্যু ১৩ জনার মধ্যে বরিশালে চার জন,পটুখালীতে দুই জন,ভোলায় ছয়জন,পিরোজপুরে এক জন রয়েছেন।

এপর্যন্ত বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু ৪৮৭ জন।৭৯৮জনের শরীরে করোনা শনাক্ত হয়।এ নিয়ে বরিশাল বিভাগে মোট অাক্রান্তের সংখ্যা ৩৪হাজার ৬২৭ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে এ জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৪১৫ জন।পটুয়াখালীতে নতুন শনাক্ত ১২৯ জন।এ নিয়ে এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৫৪৬ জন।ভোলায় নতুন শনাক্ত ১৬০জন। এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৬৪জন।পিরোজপুরে নতুন শনাক্ত ৮২জন। এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৪৫৪ জন। বরগুনায় নতুন ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত ৩হাজার ২৬ জন ও ঝালকাঠি জেলায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ১২২ জন। শেবাচিম কার্যালয় সূত্রে জানা যায়,গত ২৪ ঘন্টায় করোনা আইসোলেশন ওয়ার্ডে ৪৭ জন ও করোনা ওয়ার্ডে ৯ জন চিকিৎসাধীন।এখন পর্যন্ত মোট চিকিৎসাধীন ৩১১ জন।এর মধ্যে ১১৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৯৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। বরিশাল আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জনার করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫৫ দশমিক ৮৫ শতাংশ।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালী সদর থানার আয়োজনে কনস্টেবল সেলিম আহম্মেদকে বিদায়ী সংবর্ধনা

পটুয়াখালী সদর থানার আয়োজনে কনস্টেবল সেলিম আহম্মেদকে বিদায়ী সংবর্ধনা

 বাংলাদেশ পুলিশে যোগদান করে দীর্ঘ ৩৮ বছর চাকুরী করে ৫৯ বছর বয়সে অবসরপ্রাপ্ত হলেন কনেস্টেবল মোঃ সেলিম আহম্মেদ। তিনি বরগুনা জেলার, বেতাগী-থানার, ছোট মোকামিয়া গ্রামের বাসিন্দা মৃত মোবারক আলী আকনের ছেলে।
গত (০১-লা-আগস্ট-২০২১ইং) তারিখ তিনি অবসর গ্রহন করেন। এ উপলক্ষে তার কর্মস্থল পটুয়াখালী সদর থানা কর্তৃপক্ষ তাকে বিদায়ী ফুলেল সংবর্ধনার দেয়ার আয়োজন করেন। থানা কর্তৃক আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ।এছাড়াও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির সহ থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কনস্টেবল মোঃ সেলিম আহম্মেদকে অফিসার ইনচার্জ থানার সকলের পক্ষ থেকে স্মৃতি স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরবর্তীতে অবসর গ্রহন কারী পুলিশ সদস্যকে ফুলের মালা পড়িয়ে অফিসার ইনচার্জ এর ফুলসজ্জিত গাড়িতে করে মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তার কলাতলা হাউজিংস্থ নিজস্ব বাসায় পৌছে দেওয়া হয়।
//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি//

ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক জনাব শামেরান আবেদ

বিশ্বের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক হিসাবে জনাব শামেরান আবেদ আজ যোগদান করেন। জনাব শামেরানআবেদ যুক্তরাষ্ট্রের হ্যামিল্টন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।

তিনি ব্র্যাক এশিয়া ও আফ্রিকার ১০ টি দেশে কার্যক্রম পরিচালনায় নির্বাহী পরিচালক হিসাবে ব্র্যাকের কর্মকৌশল ও সাংগঠনিক উন্নয়নের তদারকি ও নির্দেশনা দেবেন। এর ফলে ব্র্যাকের গ্লোবাল স্ট্র্যাটেজি অনুয়ায়ী ২০৩০ সালের মধ্যে ২৫ কোটি সুবিধাবঞ্চিত নারী ও তাদের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, যুবসমাজ এবং দরিদ্র মানুষের মধ্যে সেবা পৌঁছানোর লক্ষ অর্জন সহজ হবে। এর পাশাপাশি তিনি বিআইয়ের ক্ষুদ্রঋন কার্যক্রম পরিচালনা এবং আল্ট্রা- পুওর গ্র্যাজুয়েশন উদ্যোগের তদারকি ও চালিয়ে যাবেন।

জনাব শামেরান আবেদ ইতিপূর্বে ব্র্যাক মাক্রোফাইনান্স ও আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উর্ধতন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালে ব্র্যাক বাংলাদেশ ও ২০১২ সালে ব্র্যাক ইন্টারন্যাশনালে যোগ দিয়ে ব্র্যাকের ক্ষুদ্রঋন এবং অতি-দরিদ্র কর্মসূচিকে বিশ্বব্যাপী প্রসারে তিনি সহায়ক ভূমিকা পালন করেছেন।

তার নেতৃত্বে বিআইর মাক্রোফাইনান্স পোর্টফলিওর অভূতপূর্ব বিস্তার ঘটে এবং উপকারভোগীদের সামর্থের উপর নতুনভাবে আলোকপাত করা হয়। তিনি আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন ইনিশিয়েটিভ প্রতিষ্ঠায়ওগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ ছাড়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিংঅন ভ্যালুজ, ব্র্যাক ব্যাংক এবং বিকাশের মতো বেশ কয়েকটি অলাভজনক এবং কর্পোরেট সংস্থার বোর্ডে থাকার অভিজ্ঞতা ও রয়েছে তার। ব্র্যাক ইন্টারন্যাশনাল সুপারভাইজারি বোর্ডের চেয়ারপারসন আইরিন খান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, উদ্ভাবন এবং ইতিবাচক রুপান্তরের মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনাল পরিচালনার জন্য শামেরান সঠিক ব্যাক্তি।

তার বিস্তৃত অভিজ্ঞতা ও যথাযথ কৌশল ও সহযোগিতামূলক দক্ষতা দারিদ্র বিমোচন ও দরিদ্রদের ক্ষমতায়নের জন্য ব্র্যাককে একটি বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তুলবে” শামেরান আবেদ বলেন,চলমান মহামারির অভূতপূর্ব চ্যালেঞ্জ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে দরিদ্র থেকে বের করে আনতে তাদের জন্য সহনশীল ও টেকসই পথে তৈরি করা এখন জরুরি। সংগঠন হিসেবে ব্র্যাক সত্যিই একটি অনন্য অবস্থানে।

প্রায় ৫০ বছর ধরে আমরা অঙ্গীকার ও নিষ্ঠার সঙ্গে জনসমষ্টির নেতৃত্বাধীন কার্যকর সমাধান তৈরি ও বাস্তবায়ন করে আসছি।এ সন্ধিক্ষণে ব্র্যাক ইন্টারন্যাশনালের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তিনি আরও বলেন,হাজারো নির্ভীক সহকর্মীর পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে একযোগে কাজ করার এ সুযোগ আমার জন্য অত্যন্ত গর্বের, যাদের সাহস ও উদ্যোগ আমাদের কাজকে এগিয়ে নিতে প্রতিদিনই অনুপ্রেরণা জোগায়।

ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনার আতঙ্কের মধ্যে শেবাচিমে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি

 

করোনার আতঙ্কের মধ্যে শেবাচিমে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি

 //পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ছয়জন রোগী ভর্তি হয়েছেন। রবিবার সকালে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন রোগীরা হলেন একই হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নাসিমা বেগমের কন্যা তন্নী আক্তার (২৫), নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মোকসেদ আলীর পুত্র সাব্বির হোসেন (২১), স্বরূপকাঠি উপজেলার নেছারাবাদ গ্রামের মোঃ আলী (১৯), মুলাদী উপজেলার বালিয়াতলি গ্রামের রহিম হাওলাদারের পুত্র আসাদুজ্জামান (২৪), বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের আলী সরদারের পুত্র আব্দুল হাই (৩৭) ও রাজাপুর উপজেলার সন্দীপ মিস্ত্রীর পুত্র সুব্রত মিস্ত্রী। সূত্রমতে, গত ২০ জুলাই সর্বপ্রথম সাদিয়া আফরিন তন্নী জ্বর নিয়ে শেবাচিম হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। পরীক্ষা- নিরীক্ষা শেষে তন্নী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়। তন্নী ঢাকার মিরপুরে থাকতেন। গত ১৭ জুলাই তন্নী মিরপুর থেকে বরিশালে আসার পর রাতেই সে জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে গত ২২ জুলাই দপদপিয়া গ্রামের সাব্বির হোসেন, ২৪ জুলাই নেছারাবাদ গ্রামের মোঃ আলী ও ২৫ জুলাই বালিয়াতলি গ্রামের আসাদুজ্জামান, ২৮ জুলাই আব্দুল হাই ও সুব্রত মিস্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

লকডাউনে বেকার হয়েছেন খুলনার রূপসার পরিবহন শ্রমিকরা

 

খুলনা জেলার পূর্ব রূপসা বাস স্ট্যান্ডে সব সময় যাত্রীর ভীড় লেগে থাকতো। পিঠে, হাতে নয়তো মাথায় ব্যাগ নিয়ে মানুষের যাওয়া-আসায় মূখরিত থাকতো দিনেও রাতে।

তবে দেশে করোনা শুরু হবার পর থেকে বাসস্ট্যান্ডের ছবি এখন ভিন্ন। নেই কোন কোলাহল, রাস্তায় বাস ও টিকিট কাউন্টার ঘিরে নেই কোন ব্যস্ততা মানুষের। করোনার জন্য লকডাউনে পূর্ব রূপসা ও সোনাডাঙ্গা স্টান্ড থেকে ঢাকা-চট্রগ্রামসহ বিভিন্ন জেলাগামী বাস চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।বাস চলাচল না করায়, বাস স্ট্যান্ড ঘিরে যে সমস্ত ছোট ছোট চায়ের দোকান, হোটেলগুলো ছিল সে সবও বন্ধ।

সবচেয়ে করুণ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন ২০০৫ জন পরিবহন শ্রমীকরা। করোনাকালে কয়েক দফায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকার জন্য বেকার হয়ে পড়েছেন এসকল শ্রমীকরা। আয় উপার্জন নেই বললেই চলে। পূর্ব রূপসা শ্রমীক ইউনিয়নের সমিতির সহকর্মীদের অনেকেই তাদের পরিবহন সংশ্লিষ্ট পেশা ছাড়ার কথা চিন্তা করছেন।

কেউ কেউ ভ্যান, বাজারে কাচামাল, ডিম, কাঠালসহ বিভিন্ন কর্মে জডিয়ে পড়েছেন সংসার চালানোর তাগিদে।করোনার সময়ে মানবেতর জীবন যাপন থেকে মুক্তিপেতে সকল সদস্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রণোদনা পাওয়ার জন্য আবেদন করেছেন। সরকারের প্রণোদনা হিসেবে আড়াই হাজার টাকা করে দিলেও সকল শ্রমীক না পওয়ার অভিযোগ।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী নিজস্ব তহবিল থেকে কয়েকদফা খাদ্য সহায়তা দিয়েছে শ্রমিকদের । বাস চালক জাহাঙ্গির বলেন, দীর্ঘদিন ধরে বাস চালিয়ে পরিবার নিয়ে ভালই ছিলাম। করোনা শুরু হলে বাস বন্ধ থাকায় সংসারের কথা চিন্তা করে ডিম বিক্রয় করে দিন যাপন করি। আরিফুল, কালু, হেলালসহ শ্রমীকরা জীবন বাচানোর তাগিদে বিভিন্ন কর্মে লিপ্ত হয়েছে।

খুলনা আন্ত:জেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমীক ইউনিয়নের সভাপতি হারুন মোল্লা জানান, করোনা ভাইরাসের কারণে গত বছর ৪ মাস এবং এবারের প্রায? ৪ মাস সকল যানবাহন বন্ধ থাকায় কোন আয় নেই। এজন্য খুব টানাপোড়েন ও আর্থিক সমস্যায় সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের। করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের নিকট সাহায্যের জন্য আবেদন করা হয়েছে অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে বলে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম জানিয়েছেন বলে হারুন জানান। আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম মূর্শেদী তার ব্যক্তিগত ভাবে কয়েকদফা শ্রমীকদের খাদ্য সহায়তা প্রদান করেছে।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Daily World

মহিলা আওয়ামী লীগ নেত্রীর চিকিৎসায় এমপি পত্নী সারমিন সালামের সহায়তা

 

রাণীশংকৈল নেকমরদ হাটে ৬০হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (১ আগষ্ট রবিবার) ৮ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারী পেশকার সোয়েব আলী ও বিজিবি আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

 

উপজেলার নেকমরদ হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জদ্বসহ উপজেলার বাসনাহার গ্রামের মজিবরের ছেলে মানিক(৪২) একই গ্রামের জব্বার আলীর ছেলে জুয়েল (৩৪) ভবানন্দপুর গ্রামের আমিরুলের ছেলে রাজ(২০) ও আজগর আলীর ছেলে আবু তালেব(২০) করনাইট গ্রামের আঃ সাত্তারের ছেলে ওসমান(২৯) কে ৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে ২ জন কাপড় ব্যাবসায়ী লকডাউন অমান্য করে দোকান খুলা রাখার দায়ে ১ হাজার টাকা ও ১ জন টিন দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে একইসাথে হাট ইজারাদার হালিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতম সাহা বলেন সরকারি আইন অমান্য করে কারেন্ট জাল বিক্রি করার অপরাধে মৎস্য রক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ক ধারা মোতাবেক কারেন্ট জাল জদ্ব করে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ৫ ধারা মোতাবেক জরিমানা করা হয়। একইসঙ্গে লকডাউন অমান্য করে হাট ইজারাদার হাট বসানোর দায়ে এবং কাপড় ব্যাবসায়ী দোকান খুলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

মহিলা আওয়ামী লীগ নেত্রীর চিকিৎসায় এমপি পত্নী সারমিন সালামের সহায়তা

 

 

আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

মানুষের দুর্দশায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ঐতিহ্য। করোনার এই মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’। পাশাপাশি অসহায় দলীয় নেতাকর্মীদের মানবিক সহায়তা দেওয়াও অব্যাহত রয়েছে।

মহিলা আওয়ামী লীগ নেত্রীর চিকিৎসায় এমপি পত্নী সারমিন সালামের সহায়তা

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রেখা আক্তার অর্থাভাবে নিজের চিকিৎসা (কিডনি অপারেশন) করাতে পারছিলেন না। বিষয়টি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী, ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সারমিন সালামকে জানালে, তিনি তাৎক্ষণিক তার চিকিৎসার সম্পূর্ণ খরচ প্রদান করেন। পরবর্তীতে সুস্থ হয়ে বাসায় ফিরে গেলে তার যাবতীয় ঔষধ ও খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ সহায়তাও পাঠানো
হয়।

মিসেস এমপি সারমিন সালাম একজন জনদরদী দানবীয় মানুষ।
সকল শ্রেণী পেশার মানুষ তার কাছে দ্রুত পৌছাতে পারে। তার নেই কোন অভিমান।
ফোন করে যে কোন লোক তাদের সুবিধা ও অসুবিধার কথা জানাতে পারেন।
রূপসা,তেরখাদা ও দিঘলিয়া ছাড়া জেলার বিভিন্ন অঞ্চলের অসুস্থ মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।

আজ ১৬ জন করোনায় মারা গেছে বরিশাল বিভাগে

কমছে না করোনার মৃত্যুর থাবা, থামছে না স্বজন হারানোর বেদনা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবুও আমাদের মাঝে নেই সচেতনতা।

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু , যার মধ্যে বরিশালে দুই জন, পটুখালীতে এক জন, ভোলায় একজন,  বরগুনায় এক জন রয়েছেন। এ পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু ৪৭৪ জন। ৬৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮২৯ জন্য এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪১ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ১৩৩ জন। পটুয়াখালীতে নতুন শনাক্ত ১৩৭ জন। এ নিয়ে এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৪১৭ জন। ভোলায় নতুন শনাক্ত ৮৭ জন। এ জেলায় মোট শনাক্ত ৩ হাজার ৯০৪ জন।

পিরোজপুরে নতুন শনাক্ত ৪৫ জন। এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৩৭২ জন। বরগুনায় নতুন ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত ২ হাজার ৯৪৩ জন ও ঝালকাঠি জেলায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৬০ জন। শেবাচিম কার্যালয় সূত্রে জানা যায়,গত ২৪ ঘন্টায় করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ১৬ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত মোট চিকিৎসাধীন ৩৫৩ জন,এর মধ্যে ১৪৭ জন করোনা ওয়ার্ডে এবং ২০৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

বরিশাল আরটি পিসিআর ল্যাবে মোট ২২৬ জনার করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৪১ শতাংশ।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

খুলনা রূপসায় বৈদ্যুতিক খুঁটির সাথে সরাসরি দ্রুতগতির বাস দুর্ঘটনা