খুলনা রূপসায় বৈদ্যুতিক খুঁটির সাথে সরাসরি দ্রুতগতির বাস দুর্ঘটনা

//স্টাফ রিপোর্টার//

খুলনা রূপসায় বিদ্যুতের খুঁটির সাথে সরাসরি দ্রুতগতির বাস দুর্ঘটনা ঘটেছে। আজ রবিবার আনুমানিক সকাল ১১ ঘটিকায় খুলনা থেকে বরিশালগামী একটি দ্রুতগতির বাস মোড়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি এর সাথে সজোরে আঘাত করে । ঘটনাটি ঘটেছে খুলনা মোংলা মহাসড়কের কুদির বটতলা মোড়ে।  অনেক বড় এ বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে পাশে থাকা কুদীর বটতলা শ্মশান কালী মন্দিরের অফিস বিল্ডিংয়ে লাগে, ধারণা করা হচ্ছে এই বিল্ডিং এর কারণে বৈদ্যুতিক খুঁটিটি পড়ে যায়নি , আরও বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বাসটি খুলনা থেকেে এসে ডানে মোড় না নিয়ে সরাসরি বৈদ্যুতিক খুঁটির এর সাথে সজোরে আঘাত করে । বাসে থাকা যাত্রীদের অধিকাংশ আহত হয়েছে তবে নিহতের কোন ঘটনা ঘটেনি । যারা বেশি আঘাত পেয়েছে কারা স্থানীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে ।

বাসটির নাম্বার: খুলনা মোট্রো ব, ১১-০০৭৩, উপস্থিত ছিলেন লকডাউন বাস্তবায়নকারী পুলিশ সদস্যরা। বৈদ্যুতিক থাম ভাঙ্গা এবং দুর্ঘটনার মামলা দেওয়ার প্রস্তুতি চলছে ।

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় মারামারির ঘটনায় ইউপি সদস‍্যকে আসামী করে মামলা

করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

যশোর: গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭ ও সনাক্তের হার নিম্নগামী

অদৃশ্য শত্রু করোনার বিধ্বংসী থাবায় সারা বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।সারা বিশ্বের ন্যায় করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বাংলাদেশের সীমান্তবর্তী যশোর জেলার অবস্থা অনেকটাই নাজুক।

যশোর জেলায় গত একমাস যাবত করোনায় আক্রান্ত রোগীদের আত্মচিৎকারে হাসপাতাল ও এর আশেপাশের পরিবেশ প্রকম্পিত হচ্ছিল। আর তার সাথে মৃত মানুষের কান্নার আহাজারিতে চারিপাশের পরিবেশ ভারী হয়ছিল।

কিন্তু সুপার পাওয়ার সম্পন্ন করোনার পাওয়ার কিছুটা কম হওয়ায় গত তিনদিন যাবত মৃত্যু স্থিতিশীল আছে এবং সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। আজ কয়েকদিনএ্যাম্বুলেন্সের হর্ণের আওয়াজও কম শোনা যাচ্ছে।

আজ ১ আগষ্ট -২০২১ রোজ রবিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এযাবৎ করোনা পজেটিভ রোগী মারা গেছেন ৩৫১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৪২৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ৮৬ জন।সনাক্তের হার ২০.১৪ শতাংশ।

বর্তমানে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি আছেন ৯৯ জন। আজ পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছে ১৮৮২৩ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪২৭২ জন।

আজকে সনাক্ত ৮৬ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৩১ জন, ঝিকরগাছায় ১৭ জন,অভয়নগরে ১৬ জন, মনিরামপুরে ৯ জন, চৌগাছায় ৬ জন,বাঘারপাড়ায় ৩ জন,শার্শায় ৩ জন ও কেশবপুরে ১ জন করোনা পজেটিভ রোগী রয়েছেন।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড

// পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের বাড়ির রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নগরীর বটতলা সড়কস্থ তার বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

বাসভবনের কেয়ারটেকার সাজ্জাদ হোসেন জানান, শনিবার বাড়ির রান্নাঘরের কাঠের চুলায় দুপুরের খাবার রান্নার পর ঘর বন্ধ করে চলে যান। মাগরিবের নামাজের পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় প্রতিমন্ত্রীর বাড়িতে থাকা নেতাকর্মী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানো শুরু করে। পরে বরিশাল ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দ্রুততার সাথে মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৫টি দল কাজ করেছে। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ওই বাড়ির কেয়ারটেকার রান্না ঘরে দুপুরের খাবার তৈরি করেছিলেন। ধারণা করা হচ্ছে সেই ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত

৪২ কেজি গাঁজা বিক্রি করার আগেই ৪ ব্যবসায়ী গ্রেফতার

 নিজস্ব প্রতিনিধিঃ

অদৃশ্য শক্তিশালী করোনা ভাইরাসের চর্তুমূখী সংক্রমণে বাংলাদেশের আপামর জনগণ হতবিহ্বল অন্যদিকে মড়ার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মাদকদ্রব্যের চোরাচালান। করোনার চেয়ে কোন অংশে কম নয় মাদকাসক্ত ও মাদকদ্রব্যের চোরাচালান। আর তাই সারাদেশে লকডাউন বাস্তবায়নের সাথে সাথে সমান তালে পরিচালিত হচ্ছে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা টীম এবং একের পর এক পরিচালনা করছে মাদক বিরোধী অভিযান। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন সাহেব বাজারে অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. মোহাম্মদ দুলাল ও ২. রুবেল রানাকে এবং অন্য একটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি রাস্তার মাথা থেকে ৭ কেজি গাঁজাসহ ৩. মোঃ আব্দুল্লাহ ও ৪. মোঃ সোহাগকে গ্রেফতার করেন।

এ বিষয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা ও সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

রাণীশংকৈলে কাতিহার হাটে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ৩১ জুলাই উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় ও লকডাউন অমান্য করে হাট বসানোর অপরাধে গরু লেখায়দারকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাণীশংকৈলে কাতিহার হাটে ভ্রাম্যমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও আনসার উপস্থিত ছিলেন। জানা গেছে এ দিন ভ্রাম্যমাণ আদালতে কাতিহার হাটে গিয়ে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা না করে নিজ ক্ষমতার দাপটে উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামের মৃত নগেন চন্দ্রের ছেলে হাট লেখায়দার সুরেন চন্দ্র বর্মন গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা টোল আদায় করছিলেন। তাই ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে সুরেন চন্দ্র বর্মন বলেন,আমি লেখায়দার আমাকে হাট ইজারাদার অতিরিক্ত টোল আদায়ের কথা বলেছে তাই আমি নিচ্ছি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতম সাহা বলেন সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে এবং লকডাউন অমান্য করে হাট লেখায়দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫৩ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়েছে। এবং পরবর্তী হাটে আর অতিরিক্ত টোল আদায় করবেনা বলে হাট লেখায়দারের কাছে লিখিত মুচলেকা দেন।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বেলতলা খেয়াঘাটে নিখোঁজ চা বিক্রেতার লাশ মুক্তিযোদ্ধা পার্ক থেকে উদ্ধার

 

রূপসায় মারামারির ঘটনায় ইউপি সদস‍্যকে আসামী করে মামলা

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপসায় মারামারির ঘটনায় ইউপি  সদস্য সহ  ৬জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকালে আইচগাতী ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বর আকলিমা খাতুন তুলিসহ তার লোকজন একই এলাকার ডকইয়ার্ড ব্যবসায়ী মো. শাহজাহান হাওলাদার ও তার পরিবার সদস্যদের উপর ব্যবসা প্রতিষ্ঠানে।গিয়ে হামলা চালায়।

হামলায় আহত হন সিংহেরচর গ্রামের মো. শাহাজাহান হাওলাদার (৬০), ছেলে মো. সোহাগ হাওলাদার (৩৪), মো. হাসান হাওলাদার (৩২), ছেলে মো. রুবেল হাওলাদার (৩১),তার ভাই মো. জাকির হাওলাদা, মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৮) সহ পরিবার অন্যান্য সদস্যদরা। আসামীরা লোহার রড়,হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতদের উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে শাহজাহান হাওলাদার বাদী হয়ে ছয় জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন-মো. নুরুজ্জামান সরদার, পিতা- সলেমান সরদার, ২) লিমন সরদার,পিতা- মো. নুরুজ্জামান সরদার, ৩) আকলিমা খাতুন তুলি, স্বামী নুরুজ্জামান সরদার, ৪) ইমন সরদার, পিতা- নুরুজ্জামান সরদার, ৫) মো. আরিফ, পিতা- মৃত জসিম, ৬) মো. বদিউজ্জামান সরদার,পিতা- সলেমান সরদার, সর্বসাং- সিংহের চর, রূপসা, খুলনাসহ অজ্ঞত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪,তাং-৩০/৭/২১ইং।

আরো জানা গেছে, আসামী ইউপি সদস্য আকলিমা খাতুন তুলির সাথে নির্বাচনী বিষয়াদি নিয়ে দীর্ঘদিন মো. সোহাগ হাওলাদারের বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের হিসেবে আসামীদের সাথে এঘটনা ঘটে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

 

 

বেলতলা খেয়াঘাটে নিখোঁজ চা বিক্রেতার লাশ মুক্তিযোদ্ধা পার্ক থেকে উদ্ধার

 

ফেরি ঘাটের পল্টুন থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হওয়া চা বিক্রেতা শাহিন খলিফা (৩৫) এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় সেখানে কোষ্টগার্ড ও সদর নৌ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে, এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

উল্লেখ্য শাহিন খলিফা (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার হাসমত আলী খলিফার ছেলে তার বিশ্বাসের হাট এলাকাতে একটি চায়ের দোকান রয়েছে। দোকানের মালামাল কেনার জন্য শুক্রবার (৩০ জুলাই) বরিশাল নগরে গিয়েছিলেন তিনি। ফিরে আসার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পল্টুনের ওপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন। হঠাৎ করেই তিনি সেখান থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেন।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব

করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

 

 

করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

 

করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া দুইশত দোকান কর্মচারী, একশত নির্মাণ শ্রমিক, ২৭ জন প্রতিবন্ধী, ৩২ জন পাদুকা শ্রমিক, ৫০ ডেকোরেটর শ্রমিক, আট জন গৃহকর্মী এবং ৫০ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

খাদ্য সহায়তার মধ্যে ছিলো সাত কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, তৈল ৫০০ গ্রাম ও একটি সাবান। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন আজ (শনিবার) দুপুরে রেলস্টেশন চত্ত্বরে এই খাদ্যসহায়তা বিতরণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনর বলেন, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসহায়তা পৌঁছে দিতে অত্যন্ত আন্তরিক। করোনা প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। খুলনায় করোনা পরিস্থিতির ভয়াবহতা একটু কমতে শুরু করছে।

তিনি বলেন, যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকবে ততদিন সরকারের মানবিক সহায়তা কর্মসূচি চলমান থাকবে। করোনাভাইরাস প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধান এবং অযথা বাইরে বের না হওয়ার জন্য বিভাগীয় কমিশনার জনসাধারণের প্রতি অনুরোধ করেন।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে খাদ্যসহায়তা বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ বক্তৃতা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসন এই খাদ্যসহায়তা বিতরণের আয়োজন করে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ থেকে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে গনটিকা কার্যক্রম শুরু

 

আজ থেকে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে গনটিকা কার্যক্রম শুরু

 

করোনা সংক্রামনের হাত থেকে দেশের সকল মানুষকে কক্ষাকল্পে গনতন্ত্রের মানসকন্যা,মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী পদক্ষেপ করোনা টিকা সকল জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়া।

এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের অভুতপুর্ব নির্দশন বরিশাল সিটি কর্পোরেশন।
বরিশাল সিটি করপোরেশনের মাননীয় মেয়র নগর পিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দিক নির্দেশনায় গনটিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।

টিকা সকলের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে পুর্বের ৬ টি কেন্দ্রের পাশাপাশি বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ডে ৩০ টি কেন্দ্রের মাধ্যমে করোনা টিকা কার্যক্রম শুরু হয়। সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে এ টিকা ওয়ার্ড কেন্দ্রে গিয়ে নেওয়া যাবে বলে জানা যায়।

নগর ভবন সূত্রে জানা যায় বরিশাল নগরের কেন্দ্র গুলো হলো, নগর মাতৃসদন, কাউনিয়া বাশেঁর হাট,হলিং বেবী রেড ক্রিসেন্ট হাসপাতাল আমানগঞ্জ, সৈয়দ আনোয়ারা প্রবীণ হাসপাতাল কাউনিয়া ব্রাঞ্চ রোড, এনেক্স ভবন, বিসিসি, ডায়াবেটিক হাসপাতাল, রাহাত আনোয়ার হাসপাতাল, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, জমির খান সড়ক আালাকান্দা, বরিশাল পুলিশ হাসপাতাল, এফপি এবি,বটতলা, রয়েল ক্লিনিক,ব্রাউন্ড কম্পাউন্ড,সূর্যের হাসি ক্লিনিক,মেজর এম এ জলিল সড়ক, মা ও শিশু কল্যান কেন্দ্র, বিএম স্কুলের সামনে, কালিবাড়ী রোড,আরিফ মেমোরিয়াল হসপাতাল,সেইন্ট এন্স টিকা কেন্দ্র, অক্সফোর্ড মিশন রোড,সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ জাগুয়া,নগর স্বাস্থ্য কেন্দ্র, বারুজ্জার হাট,বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতাল কাশিপুর,কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।

এ কার্যক্রম সফল বাস্তবায়নে নগর পিতা বরিশালের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলাহ নগরের সকলের প্রতি আহবান জানিয়ে বলেন এখন আমাদের উচিত হবে গনতন্ত্রের মানসকন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুকে সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের অর্থ সাহায্য

 

থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুকে সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের অর্থ সাহায্য

 

ঠাকুরগাঁওয়ে জন্মগত থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুকে )দুই বোর ) রাহা আক্তার মরিয়ম(৫) ও আরফিন রোজা(৩) এর পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশন। (৩০ জুলাই শুক্রবার) বিকেলে রোড কাজীপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের ভাগিনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো অসহায় সেই পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের বড় মেয়ে সিনথিয়া বিনতে সিরাজ লুনা, কাতার থেকে এই সহযোগিতা করেন বলে জানান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো। বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ১৯৭০ এর দিকে পঞ্চগড়ের দুই দুই বারের এমপি ছিলেন।

এছাড়াও তিনি বর্তমান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বড় ভাই। সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও সাংবাকিদের ধন্যবাদ জানিয়ে ওই দুই শিশুর বাবা রাজু ইসলাম বলেন,আমার দুই মেয়ের বিষয়টি নিয়ে সাংবাদিকরা একটি সংবাদ প্রকাশ করে। এরপর সেই সংবাদের মাধ্যমে আজ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন পরিবারের সদস্যরা।

আমি ধন্যবাদ জানাই তাদের। আজ তাদের দেয়া এই সহযোগিতায় আমার বাঁচ্চাদের চিকিৎসার অনেকটাই এগিয়ে যাবে। নগত অর্থ বিতরণে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু,সাংগঠনিক সম্পদক মিঠুন রানা, রহিমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর আলম প্রমূখ। মরহুম সিরাজুল ইসলাম এমপির ভাগিনা এ্যাপোলো বলেন,“সাহায্য না পেলে রাহা-রোজাকে বাঁচাতে নিজের কিডনি বেঁচবে বাবা” এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তা আমার দৃষ্টিগোচর হয়।

পরে এই সংবাদটি মামা মরহুম সিরাজুল ইসলাম এমপির বড় মেয়ে সিনথিয়া বিনতে সিরাজ লুনাকে অবগত করি। পরে সে আমাদের পারিবারিক ফাউন্ডেশন “বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশন”এর পক্ষ থেকে ২০ হাজার টাকা সেই পরিবারটিকে দেবার উদ্যোগ গ্রহন করে।

আমি আজ সেটি দিতে এসেছি তাদের মাঝে। সেই সাথে এই শিশুদের উন্নত চিকিৎসার জন্য যদি পরবর্তীতে কোন সহযোগিতার প্রয়োজন হয় সেটিও করার আশ্বাস দিয়েছি।

 //মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নলছিটির বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা আর নেই