অভয়নগরে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেলো এক কোটিপতি – সংবাদ পরিবেশন করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

 

যশোরের অভয়নগর উপজেলায় মহামারি করোনার শুরুতে হতদরিদ্র অসহায় মানুষ পর্যায়ক্রমে পেয়ে আসছেন প্রধান মন্ত্রীর তহবিল থেকে অনুদানের =২৫০০/= (দুই হাজার পাঁচশত) টাকা ৷ কিন্তু এ অনুদানের টাকা পাবার একমাত্র উপযুক্ত বা প্রাপ্য ,হতদরিদ্র অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষ ৷

কোন লাখোপতি, কোটিপতির জন্য এ অনুদান নয় ৷ তেমনি একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে উপজেলার পৌর নওয়াপাড়া ৪নং ওয়ার্ড বউ বাজার এলাকার বাসিন্দা সুখলাল সাহার ছেলে শিল্পও বাণিজ্যিক শহরে বিশিষ্ঠ সার, কয়লা ব্যবসায়ী গোবিন্দ সাহা প্রধান মন্ত্রির এ অনুদানের ২৫০০/=টাকা পান ৷

এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্যকর সৃৃষ্টি হয় ৷ এর পরিপ্রেক্ষিতে সংবাদ পরিবেশন করায় গত ১৯ জুলাই (সোমবার) সকালে বউ বাজার এলাকায় গৌবিন্দ সাহার বাড়ির সামনে সাংবাদিক কামালকে দাঁড় করিয়ে জনসন্মূখে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয় ৪নং ওয়ার্ডের এক কমিশনার প্রার্থী ৷

উপজেলার নওয়াপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর ও ইউপি সদস্যের মাধ্যমে বাঁছাই করে হতদরিদ্র অসহায় মানুষের নামে এ অনুদানের তালিকা করা হয় ৷ তবে কিভাবে ? বিশিষ্ঠ এই ব্যবসায়ি প্রধান মন্ত্রির অনুদান পায়?

সমাজের সচেতণ ও বিবেকবানদের কাছে একটা প্রশ্ন !

কে দেবে এর উত্তর ?

একেতো অসহায় গরীবদের হক মেরে খাচ্ছে অপর দিকে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে ৷ কথায় আছে চোরের বৌয়ের বড় গলা ৷

এ বিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার এএসআই তরিকুল বলেন, আমাদের কাছে এমন কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়ার মেয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

 

 

রাণীশংকৈলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ’র শুভ উদ্বোধন

//মাহাবুব আলম, রাণীশংকৈল প্রতিনিধি// 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার ১৯ জুলাই উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) – জাইকা’র আওতায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে ট্রাইকো কম্পোস্ট ও কুইক কম্পোস্ট বিষয়ক কৃষক- কৃষাণী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদ কনফারেন্স রুমে ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, জাইকার কর্মকর্তা সুহান সোহান।

এ ছাড়াও কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে এ কার্যক্রমের আওতায় উপজেলার ১৭৫ জন কৃষক- কৃষাণিকে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রথম দিনে ২৫ জন কৃষক-কৃষাণীকে নিয়ে প্রশিক্ষণ শুরু করা হয়। প্রসঙ্গত: এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক-কৃষাণীরা নিরাপদ সবজি উৎপাদনে অনেক লাভোবান হবেন বলে সংশ্লিষ্ট কৃষি দপ্তর জানিয়েছেন

শেখ সোহেল ও তার পরিবারের রোগ মুক্তি কামনায় রূপসায় দোয়া

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর পৃষ্ঠপোষকতায় ও উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল ও তার সহধর্মীনি শারিন জারা এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত ১৯ জুলাই বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া ব‍্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব মল্লিকবাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,দপ্তর সম্পাদক আকতার ফারুক, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, স,ম জাহাঙ্গীর, সাবেক চেয়ারম‍্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রুহুল আমীন রবি, যুবলীগ নেতা আজিজুল হক কাজল, বিনয় কৃষ্ণ হালদার, আমজাদ হোসেন, তাহিদুল ইসলাম, যুবলীগ নেতা ব্রজেন দাস, শাহনেওয়াজ কবির টিংকু, রতন মন্ডল, আবুল কালাম আজাদ, মাধুরী সরকার, নাজির হোসেন, আজমল ফকির, আজমল হোসেন, খালিদ হোসেন, জিয়া মোল্লা, শরিফুল ইসলাম সোহাগ, মোকলেস শিকদার, নাজমুল হুদা অঞ্জন, সাজ্জাত হোসেন, আলম খা, লিটন, বাবু শিকদার, প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

কালিয়ার হামিদুপুরের দুই গ্রামের লোকজন ঈদে বাড়ি ফিরতে না পারায় মানববন্ধন

 

 

কালিয়ার হামিদুপুরের দুই গ্রামের লোকজন ঈদে বাড়ি ফিরতে না পারায় মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার কালিয়ার হামিদুপুরের দুই গ্রামের (সিলিমপুর ও হাজরাখালী গ্রামের) লোকজন পুুলিশি বাধায় ঈদে বাড়ি ফিরতে না পেরে মানববন্ধন করেছে। আজ বেলা সাড়ে ১১টায় কালিয়া উপজেলার হামিদুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোস্তফা স্টোরের সামনের রোডে এলাকাবাসী এ মানববন্ধন করে।

এ সময় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ, হাজরাখালী গ্রামের তৈয়েবুর রহমান টিংকু, হাজরাখালী গ্রামের নজরুল ইসলাম, মহাসিন প্রমূখ। সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ সমর্থক হাজরাখালী গ্রামের নজরুল ইসলাম বলেন, আমি বাজারে ব্যবসা করি।

আমাকে বাড়ি যেতে দেয়না এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান লুট-পাট করে কমপক্ষে ১৬ লক্ষ টাকার বেশি নিয়ে গেছে। হাজরাখালী গ্রামের তৈয়েবুর রহমান টিংকু অভিযোগ করে বলেন, ৩ বছরের বেশি সময় আমরা বাড়ি ছাড়া। পরিবারের সদস্যদের সাথে দেখা-সাক্ষাৎ করতে পারিনা, এমনকি ঈদের দিনও পরিবারের সাথে দেখা করতে পারিনা।

তিনি আরো বলেন, স্থানীয় এমপি কবিরুল হক মুক্তি ভাইয়ের সাথে যোগাযোগ করে বিষয়টির সমাধান করতে বলেছি। তাতে ও কোন ফল হয়নি। ৩নং হামিদুপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ অভিযোগ করে বলেন, আমার সমর্থকরা জামিন থাকার পরেও দীর্ঘ্যদিন যাবৎ বাড়ি যেতে পারেনা।

বিষয়টি নিয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে একাধিকবার মৌখিকভাবে আলোচনা করলেও কোন লাভ হয়নি। আমরা আপনাদের মাধ্যমে আবারো জানাতে চাই আমরা কোন মারামারি করবোনা। আমাদের মারলে ও আমরা মার খাবো এবং পুলিশের সহযোগিতা চাইবো বাচার জন্য।

কিন্ত চেয়ারম্যান পলি বেগম, ঠান্ডা মোল্যা সহ তার লোকজনের মিথ্যা কথায় পুলিশ আমাদের লোকজনকে বাড়ি যেতে দিচ্ছেনা। তিনি আরো বলেন, আমার সমর্থকরা প্রায় ৩০/৪০টি পরিবার প্রায় ৪/৫ বছর বাড়ি ছাড়া। নড়াইলের কালিয়া উপজেলার হামিদুপুর ইউনিয়নে এলাকা আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-মামলার ভয়ে বাড়ি-পরিবার ফেলে পালিয়ে বেড়াচ্ছেন প্রায় অর্ধশত পরিবারের পুরুষ মানুষ ।

টানা তিন বছরের অধিক সময় ধরে হাজরাখালী রামানন্দপুর ও সিলিমপুর গ্রামের এসব লোকজন পালিয়ে বেড়াচ্ছেন বলে ভূক্তভোগীরা জানায়। এ জন্য জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের হস্থক্ষেপ কামনা করেছেন। জানাগেছে, নড়াইলের কালিয়া উপজেলার ৩নং হামিদুপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান গোলাম মোর্শেদ এবং বর্তমান চেয়ারম্যান পলি বেগমের সাথে এলাকা আধিপথ্য বিস্তারকে কেন্দ্র বিরোধ চলে আসছিল। এঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। মামলায় গোলাম মোহাম্মদসহ তার লোকজন আদালত থেকে জামিন পেলেও বর্তমান চেয়ারম্যান পলি বেগমসহ তার লোকজন বাড়িতে যেতে দিচ্ছেনা।

ঈদকে সামনে রেখে বাড়ি ছাড়া পরিবারগুলো বাড়িতে আসতে চাওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামিদুপুর ইউনিয়নের চেয়ারম্যান পলি বেগম ও ঠান্ডা মোল্যা অভিযোগ অস্বিকার করে বলেন, গোলাম মোর্শেদসহ তার লোকজন আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমরা পুলিশ প্রশাষনকে অনুরোধ করেছি আইন শৃংখলা শান্তিপূর্ণভাবে বজায় রাখতে পদক্ষেপ নেওয়ার জন্য।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, কাউকে বাড়িতে যাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে না। তবে এলাকার শান্তি শৃংখলার জন্য উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে স্থানীয় এমপি মহোদয়কে সাথে নিয়ে সুষ্ঠ সমাধান করার চেষ্টা অব্যাহত আছে।

// মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল //

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে ১শ শয্যায় উন্নীত হচ্ছে সদর হাসপাতালের করোনা ইউনিট

 

Daraz
Daraz

বরিশালে ১শ শয্যায় উন্নীত হচ্ছে সদর হাসপাতালের করোনা ইউনিট

বরিশাল নগরী সহ বিভাগে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দক্ষিণাঞ্চলের একমাত্র করোনা ডেডিকেটেড শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এমন পরিস্থিতিতে সদ্য করোনা ইউনিট চালু করা বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১০০ শয্যায় রূপান্তর করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এরই মধ্যে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডকে ২০ শয্যার করোনা ইউনিটে রূপান্তর করা হয়েছে। যার নীচতলায় করোনায় আক্রান্ত এবং দ্বিতীয় তলায় করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জুলাইয়ের শুরু থেকে বিভাগে সংক্রমণের হার বৃদ্ধি অব্যাহত আছে।
প্রতিদিন ৫০০ জনের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এদিকে বর্তমানে বরিশাল বিভাগের ছয় জেলায় সাতটি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা রয়েছে। শুরুতে এসব হাসপাতালের শয্যা সংখ্যা ছিল ৫২৫টি, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর অর্থাৎ মে মাসের শুরুতে শয্যা বাড়িয়ে ৬১১ করা হয়।
যার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ১শ’ শয্যা বাড়িয়ে ৩শ’তে উন্নীত করা হয়। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে বরিশাল জেলা সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা মোঃ মনোয়ার হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরে করা আবেদন গৃহীত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত প্রস্তুতি নিতেও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তিনি জানান, বিষয়টি এখন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে এ হাসপাতালের ১০০ শয্যার কার্যক্রম চালু করতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে। আর এটা চালু হলে করোনা রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি পাবে।

চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৭৬৫

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্তদের সাথে যুক্ত হয়েছেন আরো ৭৬৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা দাড়ালো ৮৪১ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৬৭ জন। গতকাল (সোমবার) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন হতে এ তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৭৬৫ জনের দেহে নতুন করে করোনার অস্তিত্ব সনাক্ত হয়। তৎমধ্যে বিআইটিআইডি ল্যাবে ৭৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৭৯ জন, জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।

তা ছাড়া ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ১৮ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৩২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জন এবং এন্টিজেন টেস্টে ২৬৯ জনের দেহের করোনা সনাক্ত হয়েছে।

উপজেলা ওয়ারী আক্রান্তে মধ্যে রয়েছেন রাঙ্গুনিয়া উপজেলায় ৩ জন, রাউজানে ৮ জন, ফটিকছড়িতে ৬ জন, হাটহাজারীতে ৬ জন, সীতাকুন্ডে ১৯ জন, মিরসরাইতে ২৪ জন, সন্দ্বীপে ১৬ জন, লোহাগড়ায় ১৫ জন, সাতকানিয়ায় ১৩ জন, বাঁশখালীতে ১৩ জন, আনোয়ারায় ৫ জন, চন্দনাইশে ১১ জন, পটিয়ায় ২৮ জন এবং বোয়ালখালীতে ৩০ জন। এ পর্যন্ত আক্রান্তের মোট পরিমান মহানগরীতে ৫৪ হাজার ৫২৯ জন, উপজেলায় ১৭ হাজার ১৩৮ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট সনাক্তের পরিমান ৭১ হাজার ৬৬৭ জন, গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগিদের মধ্যে ৮৪১ জন মৃত্যুবরণ করেছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা সরবরাহকারীদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা সরবরাহকারীদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোর যশোরের অভয়নগর উপজেলায় ১৯ জুলাই (সোমবার) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ফরিদ জাহাঙ্গীরের সহযোগীতায় পত্রিকার সরবরাহকারীদের (হকার) মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে ৷ এ খাদ্য সহায়তা বিতরণের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা সুনীলদাস, ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক ,সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফার আহমেদ, যুগ্ন-সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদতাজ ,সদস্য-রকিবুল ইসলাম (রুবেল) মোঃ রবিউল ইসলাম প্রমুখ ৷

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে করোনার ১ম ডোজ নিলেন সাংবাদিক জহিরুল ইসলাম

DAraz

 

 

জগন্নাথপুরে করোনার ১ম ডোজ নিলেন সাংবাদিক জহিরুল ইসলাম

জগন্নাথপুরে করোনার ১ম ডোজ গ্রহন করলেন সর্বদলীয় সম্পৃতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার এ্যাম্বাসেডর ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।

সোমবার (১৯) জুলাই সকাল সাড়ে ১১ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রথম ডোজ গ্রহন করেন তিনি। এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মধুসূদন ধর সহ কর্তব্যরত ডাক্তার, সেবিকা ও কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান এলাকার জনপ্রিয় ডাঃ মধু সূদন ধর বলেন আমরা সবাই মিলে এই মহামারী করোনাকে মোকাবেলা করতে হবে।

দেশে এখন করোনা ভাইরাস মহামারী রূপ নিতে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন কোন ভয় নয়, ভয়কেই আমাদের জয় করতে হবে। মানুষ সচেতন থাকলে এই রোগ প্রতিরোধ সম্ভব।

তিনি সরকারের নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। সাংবাদিক জহিরুল ইসলাম লাল বলেন করোনা একটা মহামারি। এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে স্বাস্ব্যবিধি মেনে চলা। আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো নিজের সু-স্বাস্থ্য সুরক্ষিত রাখা।

আমরা যদি সচেতন না হই তাহলে অকালে আমাদেরকে জীবন দিতে হবে। তিনি সরকারকে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বলেন সুস্থ জীবন নিশ্চিতে আমাদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং এখনই টিকা নিতে হবে।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাহফুজুল হক বৃত্তি ফাউন্ডেশনের হোসেন্দী ইউপিতে ঈদ উপহার বিতরণ

 

মাহফুজুল হক বৃত্তি ফাউন্ডেশনের হোসেন্দী ইউপিতে ঈদ উপহার বিতরণ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়নে ব্যাক্তিগত একটি সংগঠনের নিজস্ব তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয়।

আজ সোমবার (১৯ জুলাই ) দুপুর ১২ টা নাগাদ হোসেন্দী ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঈদ উপহার সামগ্রী মাহফুজুল হক বৃত্তি ফাউন্ডেশনের পক্ষ হতে বিতরণ করেন ইঞ্জিঃ তানভীর হক তুরিন। এ সময় তানভীর হক তুরিন বলেন এ করোনা কালীন মহাদুর্যোগের সময় সরকার সাধ্য মতো আপনাদের সহযোগিতা করে যাচ্ছে।

আমার পারিবারিক ভাবেও সাধ্য মতো করে যাচ্ছি ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশ সম্পূর্ণভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ এলাকায় সার্মথ্যবান ব্যাক্তিদের সার্মথ্য অনুযায়ী কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। ঈদ উপহার বিতরন করা প্রতিটি ব্যাগে আছে ৫ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি পোলাউ চাউল, ২ কেজি চিনি, ২ কেজি সেমাই, ২ কেজি ডাল, ২ কেজি আলু। ঈদ উপহার বিতরন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গজারিয়া তদন্ত থানার ও.সি মো. আব্দুল জলিল, কুদ্দুস মেম্বার, আরিফ হোসেন, সরদার জাহাঙ্গীর প্রধান, জসিম, শফিক, শহিদ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ।

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

 

DAraz
Camera & Mobile Tripod

 

ভবেরচর ইউ.পি’তে ভি.জি.এফ. চাল ও জি.আর নগদ অর্থ বিতরণ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে বাংলাদেশ সরকারে প্রকল্প ভলনারেবল গ্রুপ ফিডিং (ভি.জি.এফ) চাল ও গর্ভানমেন্ট রিলিফ (জি.আর) অর্থ বিতরন করা হয়।

আজ ১৯ জুলাই সোমবার সরেজমিনে দেখা যায় ভবেরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার সরকারি ভি.জি.এফ তালিকা ভুক্ত ৫৩৫ জন ব্যাক্তির মাঝে দশ কে.জি করে চাল ও থ্রী হুইলার চালক, দিনমজুর, জি.আর তালিকা ভুক্ত ৩০০ জন ব্যাক্তির মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন বলেন আমার ইউনিয়নে ভি.জি.এফ চাহিদার তুলনায় কার্ড প্রাপ্তির সংখ্যা কম হওয়াতে যারা কার্ডধারী নয় তাদের ও তালিকাভুক্তদের মাঝেও এই উপহার অত্যান্ত স্বচ্ছতার সাথে প্রনয়ন করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর কে আমার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারক বাদ।

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//