বরিশালে আবাসিক হোটেলে যুবককে আটকে নারী লেলিয়ে টাকা ছিনতাই

বরিশালে আবাসিক হোটেলে যুবককে আটকে মারধর করাসহ নারী ফিটিং দিয়ে তার অর্থ কেড়ে নেওয়া হয়। এমনকি ঘটনা ফাঁস করা হলো তাকে হত্যারও হুমকি দেওয়া হয়েছিল। বুধবার রাতে শহরের মহশিন মার্কেটের সম্মুখে ‘ভোলা বোর্ডিং’র এই ঘটনায় কোতয়ালি পুলিশ যুবকের টাকা উদ্ধার করে দিয়েছে।

কিন্তু রহস্যজন কারণে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করায় নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। রনি মিয়া নামের যুবক জানায়, বরিশালে চিকিৎসা করাতে এসে সন্ধ্যা হয়ে যাওয়ায় লঞ্চঘাটে হোটেলে খুঁজতে থাকলে এসময় এক যুবক এসে ভোলা হোটেলে নিয়ে যায়। এবং রুম ভাড়া ২০০০ টাকা দাবি করলে দরাদারি করে ১২ ০০টাকায় চুক্তি হয়।

কিছুক্ষণ পরে আকস্মিক এক তরুণীকে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হয়। ওই তরুণী কিছু না বলেই শরীরের পোষাক খুলতে থাকে। এবং যুবককে মারধর করাসহ তার ম্যানিব্যাগ ছিনিয়ে নিয়ে তার কাছে থাকা ৩৫০০ টাকা নিয়ে যায়। যুবক আরও জানান, সব টাকা ছিনিয়ে নেওয়ার পরে হোটেল ম্যানেজার দরজা খুলে তরুণীকে বের করে দিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন।

এবং ঘটনাটি কাউকে বললে খুন করাসহ লাশ গুমের হুমকি দেয়। এসময় কান্নাকাটি করলেও তাকে সকালের আগে ছাড়া যাবে না বলে জানিয়ে দেয়। পরবর্তীতে যুবক কৌশল নিয়ে তার চাচার কাছে যাওয়ার কথা বললে ছেড়ে দেওয়া হয়। পরক্ষণে যুবক কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে গিয়ে একটি পুরো ঘটনা তুলে ধরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্থলে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে যান।

কিন্তু এর আগেই তরুণীকে হোটেল থেকে সরিয়ে দেওয়া হয়। রনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাদের আটক করার কথা বললেও পরবর্তীতে হোটেলে গিয়ে একজনের সাথে একান্তে আলাপের পরে কিছুটা নমনীয় হয়ে যায়। পরে হোটেলের লোকজনের কাছ থেকে ৩৫০০টাকার ৩২০০ উদ্ধার করে দিলেও কাউকে আটক করেনি। পুলিশের এই ভূমিকায় যুবক বিস্মিত হলেও কিছু বলার সাহস দেখাননি।

বিস্ময়কর বিষয় হচ্ছে, যুবক হোটেল ভাড়াসহ ৩৫’শ টাকা নেওয়ার তথ্য দিলেও পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বলছেন, নিয়েছিল মাত্র ১২০০, টাকা। সেখান থেকে ৩০০ টাকা ভাড়া দেওয়ার পরে বাকি ৯০০, টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে হোটেলের ম্যানেজার কালামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

অপরাধের সাথে জরিতদের কাউকে আটক করেননি কোতয়ালি থানা পুলিশ।

 //পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ যশোরে করোনা সংক্রমনে সর্বনিম্ন মৃত্যু ও সনাক্ত

২৩ জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন

 

আজ যশোরে করোনা সংক্রমনে সর্বনিম্ন মৃত্যু ও সনাক্ত

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সীমান্তবর্তী যশোর জেলায় অনেকদিন যাবত  করোনায় মৃত্যু ও সনাক্ত ছিল উর্দ্ধমূখী আজ যশোরে করোনা সংক্রমনে হার কম । কিন্তু ইদের পরের দিন গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্নমৃত্যু ও সনাক্ত প্রত্যক্ষ করলো যশোরবাসী। যা অনেকের কাছেই কিছুটা পজেটিভ মনে হলেও বাস্তব কারণ হিসাবে দেখা যাচ্ছে ইদকে সামনে রেখে অনেকেই করোনার উপসর্গ থাকলেও পরীক্ষা না করানো জন্য করনোর জন্য এ ধরণের ব্যতিক্রমী ফলাফল দেখা গেল।সংক্রমণ কম মনে হলেও বাস্তব চিত্র ভিন্ন হবে আগামী দুই-এক দিনের মধ্যেই।

আজ ২২ জুলাই-২০২১ রোজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী যশোর জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। যা এযাবতকালের সর্বনিম্ন।করোনা সংক্রমণ শুরু থেকে অদ্যাবধি করোনায় মৃত্যু হয়েছে ২৯৪ জন।বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ১৪০জন।

এপর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছে ১৭৫৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯২২ জন। গত ২৪ ঘন্টায় যশোর জেলায় ১৭০ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। সনাক্তের হার ২০.৫৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় সনাক্ত ৩৫ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ১৪ জন,অভয়নগরে ১১ জন, ঝিকরগাছায় ৮ জন, কেশবপুরে ও শার্শায় ১ জন করোনা পজেটিভ রোগী রয়েছে। মনিরামপুর ও বাঘারপাড়ায় আজ কোন করোনা রোগী সনাক্ত হয়নি।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

২৩ জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন

করোনায় আক্রান্ত হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের মৃত্যু

২৩ জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন

ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার। এ সময়সীমা শেষ হওয়ার পরই শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ঈদের আগেই।

প্রজ্ঞাপনে ২৩ দফা নির্দেশনা দেওয়া হয়।

এগুলো হলো-

১. ঈদের পর ২৩ জুলাই থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

২. সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহণ (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

৩. শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।

৪. সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

৫. সব শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।

৬. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিবাহোত্তর অনুষ্ঠান, ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি বন্ধ থাকবে।

৭. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৮ ব্যাংকিং/বীমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক/আর্থিকপ্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৯. সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

১০. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন-কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ/বিক্রয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোডিড-১৯ টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি কর্পোরেশন/পৌরসভা (পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশাকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

১১. বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় খোলা রাখার বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

১২. জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ডভ্যান/নৌযান/পণ্যবাহী রেল/ফেরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১৩. বন্দরসমুহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১৪. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

১৫. অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৬. টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

১৭. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন টেকঅ্যাওয়ে) করতে পারবে।

১৮. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট/প্রমাণ প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে।

২০ ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।

২১. জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি/কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সে সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নিবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

২২. জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

২৩. সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।

এদিকে বুধবার কঠোর লকডাউন বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের আগে বিধি-নিষেধ শিথিল করায় সব শ্রেণির মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন। পশুর হাটগুলোতে ভালোভাবে কোরবানির পশু কিনতে পেরেছেন। যারা ঈদের আগে ঢাকা এসেছিলেন তারাও সুন্দর পরিবেশে ঈদের পরদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। এরপর দিন ২৩ জুলাই থেকে বিধি-নিষেধ শুরু হবে। শেষ হবে ৫ আগস্ট। এটা পূর্ব নির্ধারিত প্রজ্ঞাপন। এই ইস্যুতে গুজবে কান দেবেন না।

‘বিধি-নিষেধের সময় সব অফিস বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি অফিস, শিল্প কারখানাসহ সারা দেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। বিধি-নিষেধ শেষে যেন ঢাকায় চাকরিরত কর্মকর্তা-কর্মচারীরা ফিরে আসেন।’

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। সূত্র: যুগান্তর।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনায় আক্রান্ত হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের মৃত্যু

DAraz

করোনায় আক্রান্ত হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের মৃত্যু

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মৃত্যুর আগে তিনদিন তিনি ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় পারিবারিক গোরস্থানে তার দাফন করা হয়। আওলাদ হোসেন দিলু ২০০৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

২০০৭ সালের ওয়ান ইলেভেন পরবর্তী সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন ও মেয়র পদ থেকে বরখাস্ত করে আওলাদ হোসেন দিলুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে বিজয়ী মেয়র শওকত হোসেন (প্রয়াত) দাযিত্ব গ্রহণের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

 

ঝিনাইদহ শিশু পরিবার কেন্দ্রের এতিম শিশুরা পেল ঈদের পোকাশসহ ঈদ সামগ্রী

 

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই খুশি ও আনন্দ যদি ধনী-গরিব,এতিম সবার মাঝে বিলিয়ে দেওয়া যায় তাহলে ভরে উঠে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে। পরিবারের কেউ না থাকায় আমাদের দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সরকারি শিশু পরিবার কেন্দ্রে বেড়ে উঠে অনেক শিশু কিশোর। ঝিনাইদহ শিশু পরিবার কেন্দ্রের এতিম শিশুরাও পেলো ঈদ উপহার ।

অভাব অভিযোগ থাকে নিত্য সঙ্গী।ধর্মীয় উৎসবসহ বিশেষ দিনে তাদের মনের মাঝে লালিত স্বপ্ন বাস্তবায়নের কোন উপায় থাকে না। সেই সব শিশুদের সুপ্ত বাসনাগুলো কিছুটা হলেও বাস্তবায়নে পদক্ষেপ নেন আমাদের সমাজেরই কিছু বৃহৎ হৃদয়ের মানুষ। ঝিনাইদহ জেলায় অবস্থিত সরকারি শিশু পরিরার বালিকা কেন্দ্র।

সেখানে ৭০ জন এতিম শিশু বেড়ে উঠছে জীবনের অনেক চড়াইউৎরাই পেরিয়ে। ঝিনাইদহের শিশু বিকাশ কেন্দ্রে বসবাসরত শিশুদের অনেকেরই নতুন জামাকাপড় ছিল না। তাদের স্বপ্ন ছিল নতুন পোকাশ কেনার।কিন্তু তাতে শঙ্কা দেখা দেয়।অবশেষে সেই শঙ্কা কেটেছে। ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তোলার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান।

২০ জুলাই -২০২১ রোজ সোমবার আজ তিনি ঝিনাইদহ জেলার সরকারি শিশু পরিবার ( বালিকা) কেন্দ্রে বসবাসরত অসহায় এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দে যেন ভাটা না পরে সেজন্য আজ ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান শিশু পরিবারটিতে যান। সেখানে বসবাসরত এতিম শিশুদের সাথে কথা বলেন এবং কিছুটা সময় কাটান। শিশুদের ঈদের আনন্দ পরিপূর্ণ করে দিতে তাদের সবাইকে ঈদের জামা, সাজগোজ করার জন্য কসমেটিক্স উপহার দেন।

এছাড়াও কোরবানীর জন্য তাদের একটি খাসি ছাগল প্রদান করেন। নতুন পোশাক পেয়ে কোমলমতি শিশুরা উল্লসিত হয়ে ওঠে। হাতে নতুন পোশাক নিয়ে মহাখুশি হয়ে শিশুরা বলাবলি করছিল, মনে করেছিলাম ঈদে নতুন জামা পাব না। কিন্তু ঈদের আগের দিন জেলা প্রশাসক আমাদের এখানে এসে সবাইকে নতুন জামা দিলেন।

সাজগোজ করার জন্য কসমেটিকস দিলেন। এতে আমরা সবাই খুশি।আর তাদের এই খুশির মধ্যেই তো রয়েছে ঈদের সত্যিকারের ভালবাসা। এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা পিএএ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, ঝিনাইদহ সমাজসেবার উপপরিচালক আব্দুল লতিব শেখ এবং ঝিনাইদহ সরকারি শিশু পিরবার বালিকা কেন্দ্রের উপ তত্ত্বাবধায়ক হাসানুজ্জামান।

// নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে করোনায় ১৫ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৯২৫

 

 

চট্টগ্রামে করোনায় ১৫ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৯২৫

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৯২৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত বরণ করেছেন ৮৫৬ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৫৯২ জন। আজ (মঙ্গলবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন হতে এ তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ৯২৫ জনের দেহে নতুন করে করোনা সনাক্ত হয়। তৎমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৮৯ টি নমুনা পরীক্ষা করে ১৩৩ জন, বিআইটিআইডি ল্যাবে ৬০২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জন, সিভাসু ল্যাবে ২৬৯ টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।
তা ছাড়া তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে ০২ জনের, এন্টিজেন টেস্টে ৭৩৪ টি নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের দেহে, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫২ টি নমুনা পরীক্ষা করে ৭২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৫৪ টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৪০ টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫১ টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনসহ মোট ৯২৫ জনের দেহের করোনা সনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে উপজেলা ওয়ারী সংখ্যা হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলায় ২৪ জন, রাউজানে ৮০ জন, ফটিকছড়িতে ৪৭ জন, হাটহাজারীতে ৬৮ জন, সীতাকুন্ডে ১৭ জন, মিরসরাইতে ১৪ জন, সন্দ্বীপে ১৬ জন, লোহাগড়ায় ৭ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ১০ জন, আনোয়ারায় ২৫ জন, চন্দনাইশে ১৫ জন, পটিয়ায় ২৯ জন এবং বোয়ালখালীতে ৭ জন রয়েছেন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৯২৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট সনাক্তের পরিমান ৭২ হাজার ৫৯২ জন, গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ১৫ জনের। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগিদের মধ্যে ৮৫৬ জন মৃত্যুবরণ করেছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে রথযাত্রার রথ সড়কে বেড় হয়নি

 

বরিশালে রথযাত্রার রথ সড়কে বেড় হয়নি

 

বরিশালে রথযাত্রার রথ সড়কে বের হয়নি । করোনার প্রোকোপে হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব রথযাত্রায় তেমন কোন আয়োজন পথে দেখা যায়নি বরিশাল নগরীতে । সরকারের ঘোষিত লকডাউনকে স্বাগতম জানিয়ে রথযাত্রার উৎসব স্থাগিত করেছে বিভিন্ন মন্দিরের কতৃপক্ষবৃন্দ।

তবে প্রতিবছরের মত মন্দির গুলো উৎসব মুখর পরিবেশে রথযাত্রা উদযাপন না করতে পারলেও মন্দিরে মন্দিরে প্রার্থনা ও পূজা অর্চনা করা হয়। এছাড়া গতবছরও করোনার কারনে এ উৎসব বড় করে উদযাপন করতে পারেনি হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

সোমবার (১২ জুলাই) সরেজমিনে দেখা যায় বরিশালে লকডাউন থাকার জন্য বরিশাল নগরীর ইসকন মন্দির, সদর রোড জগন্নাথ মন্দির, হাটখোলা হরি মন্দির, চকবাজার মদনমোহন আখড়া, বাজার রোড রাধাগোবিন্দ জিউ মন্দির এসব কোন মন্দির থেকে জগন্নাথ এর রথযাত্রা উৎসবে বরিশাল নগরীর রাস্তা-ঘাটে কোন শোভাযাত্র ও রথ নিয়ে নামতে দেখা যায়নি।

গত১২জুলাই রথযাত্রা শুরু হয়ে উল্টো রথযাত্রা ২০ জুলাই মঙ্গলবার। এদিকে বরিশাল নগরীতে ইসকন মন্দিরের এই উৎসব বড় করে আয়োজন করলেও এবছর তারা মন্দির আঙ্গিনায় মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় নিয়ম অনুসারে পুরোহিত পূজাঅর্চনা করেন। উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের আনন্দের অন্যতম পবিত্র একটি ধর্মোৎসব রথযাত্রা।

বাংলাদেশেও এই উৎসব পালিত হয়ে আসছে বহুকাল থেকে। এই উৎসব অনুষ্ঠিত হয় চন্দ্র আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে। পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে রথযাত্রার প্রচলন ঘটে। পুরীতে রয়েছে জগন্নাথ বলরাম শুভ্রদার দারুমূর্তি। কিন্তু ধর্মমতে জগন্নাথ বিশ্ব প্রতিপালক বিষ্ণুর অবতার। হলধারী বলরাম তার জ্যেষ্ঠ ভ্রাতা ও সুভ্রদা তাদের ভগ্নী। রথটানা হয় এই ত্রিমূর্তিকে নিয়ে।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

এবার মহাকাশে পাড়ি দিলেন অ্যামাজনের কর্ণধার বেজোস

 

 

এবার মহাকাশে পাড়ি দিলেন অ্যামাজনের কর্ণধার বেজোস

জেফ বেজোস  বিশ্বের অন্যতম ধনকুবের মহাকাশে পাড়ি দিলেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি মহাকাশযান দ্য নিউ শেপার্ডে চড়েই আরও ৩ সঙ্গিসহ মহাকাশে পাড়ি দেন অ্যামাজনের কর্ণধার বেজোস।

মহাকাশে বেজোসের সঙ্গী হন তার ভাই মার্ক বেজোস। এছাড়াও ৮২ বছর বয়সী নারী পাইলট ওয়ালি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী এক তরুণ। তাদের এই যাত্রায় কোনো পাইলট কিংবা ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন না।

নিউ শেফার্ড তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার উঁচুতে কারম্যান লাইনের উপরে নিয়ে যায়, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করেন।

ছয়জনের উপযোগী ওই ক্যাপসুলটি থেকে পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসেন। সবমিলিয়ে এই ভ্রমণের মেয়াদ ছিল ১০ মিনিট ৩২ সেকেন্ড।

তবে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট বেজোসের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ছোট্ট একটা গ্যারেজে অনলাইনে বই বিক্রির মাধ্যমে।

সেখান থেকে বর্তমানে অ্যামাজন, ব্লু অরিজিনসহ ১৫টি প্রতিষ্ঠানের মালিক বেজোস। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে অনুযায়ী ২০২১ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ২০,৫০০ কোটি মার্কিন ডলার।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে হাজী শাহজাহান মিয়ার উদ্যোগে হাজারো নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ

 

ভিডিও দেখুন……

জগন্নাথপুরে হাজী শাহজাহান মিয়ার উদ্যোগে হাজারো নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ

 

জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীন শালিসি ব্যক্তিত্ব হাজী ফিরোজ মিয়ার সুযোগ্য সন্তান মোঃ শাহজাহান ফিরোজ তালুকদারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও গরীব ও অসহায় হাজারো নারী- পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই নিজ বাসভবন প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন সুনামগঞ্জ জেলা মার্চেন্ট গ্রুপের সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মানবাধিকার ব্যক্তিত্ব হাজী শাহজাহান ফিরোজ তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন হাজী ফিরোজ মিয়ার সহধর্মিনী মোছাঃ রুকসানা বেগম, হাজী শাহজাহান ফিরোজ তালুকদারের শিশু পুত্র সাদী ও সামী। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর ডাক বাংলা রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মির্জা মুহিবুর রহমান, তরুন সমাজ সেবক সৈয়দ জিতু মিয়া, ব্যবসায়ী মোঃ নাঈম রাজা, আলহাজ্ব ফিরোজ এন্টার প্রাইজের ম্যানেজার গোপাল চন্দ্র দাস, ওয়াদুদ চৌধুরী, কদ্দুস আলী, রুকন মিয়া, সংবাদকর্মী মোঃ রনি মিয়া, আশরাফুল রহমান রিয়াদ প্রমূখ।

//  মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় বিদ্যালয়ের উন্নয়ন কাজ ব‍্যহত করার চেষ্টার অভিযোগে মানববন্ধন

 

রূপসায় বিদ্যালয়ের উন্নয়ন কাজ ব‍্যহত করার চেষ্টার অভিযোগে মানববন্ধন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

রূপসার আইচগাতি ইউনিয়নের খানবাহাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, নির্মাণ কাজ বন্ধ করার অপচেষ্টাকারী কতিপয় ষড়যন্তকারীদের বিরুদ্ধে মানববন্ধন ১৯ জুলাই বিকালে বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন জেলা শ্রমীকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মো. মারুফ।

উপস্থিত ছিলেন শ্রমীক নেতা সজিব খান, আশরাফুর রহমান আশাফাত, আলী আকবর,জহির রায়হান,ওসমান ভুইয়া, সোহাগ হোসেন, আরোজালী বাবু, মিন্টু, খুরশিদা বেগম, লাবনী আকতার, বিল্পব, বিশ্বজিৎ সহ শত শত নারী পুরুষ। এসময় শেখ মো:মারুপ বলেন এলাকায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় জনদরদী খুলনা -৪আসনে সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী ৪র্থ তলা বিশিষ্ট একটি বিদ্যালয় অনুমোদন করান সরকারী ভাবে। বিদ্যালয়টি নির্মাণ করার জন্য ১কোটি টাকা বরাদ্দ হয়। স্থানীয় কতিপয় ব্যক্তি কাজটি না হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন

। তিনি আর ও বলেন, সরকারের কাজে বাধা প্রদানকারীদের এই অপপ্রচার কখন ও সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারবে না। কিছু ব্যক্তি স্থানীয় সহজ সরল জনগনকে ভুল বুঝিয়ে কাজে বাধাগ্রস্থ করার চেষ্টা করে যাচ্ছে। তাই এলাকার মানুষ কে সাথে নিয়ে এই উন্নয়ন করা হবে বলে তিনি জানান। মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।