টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে শিশু চুরি !

 

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে দুই মাসের এক শিশু চুরি হয়েছে। উপজেলার শোলাপ্রতিমা গ্রামে গতকাল বুধবার (৩১মার্চ) গভীর রাতে এ মর্মান্তিক চুরির ঘটনা ঘটে। ওই শিশুর নাম জুনায়েদ।

শিশুর বাবা আছির উদ্দিন পেশায় একজন ট্রাক চালক। শিশুর মা কল্পনা আক্তার জানান, স্বামীর ট্রাক চালাতে যাওয়ায় গতকাল বুধবার রাতে তিনি ওই শিশুকে নিয়ে একাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে দুইজন চোর সিঁধ কেটে তার ঘরে ঢুকে। সে জেগে ওঠায় একজন তার মুখ চেপে ধরে, আরেকজন চোর শিশুকে কোল থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে অনেক ডাকাডাকির পর এলাকার লোকজন ওই বাড়িতে আসে। শিশুর দাদা জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া আমার সংবাদকে বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

মোঃ আল-আমিন শেখ// টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন করোনার দ্বিতীয় ধাপের প্রতিরোধে ঝালকাঠিতে প্রচারণা ও মাস্ক বিতরণ করছেন

 

০১/০৪/২০২১ইং তারিখ বৃহস্পতিবার ঝালকাঠি বাসস্ট্যান্ট চত্বরে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম সচেতনতামূলক এ কার্যক্রম শুরু করেন। পরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই সচেতনাতামূলক প্রচারণা চালানো হয়।

ঝালকাঠিতে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের উদ্যোগে লিফলেট, স্টিকার ও মাস্ক বিতরণ ।

এ সময় পুলিশের পক্ষ থেকে যেসব পথচারী মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়াসহ লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্ন স্থানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। জেলা পুলিশের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশে অন্যান্য কর্মকর্তা ও সদস্য গন।

এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, করোনার শুরু থেকেই মানুষের পাশে ছিল পুলিশ। বর্তমানে দেশে দ্বিতীয় বারের মতো করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবারও জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।

করোনা সংক্রমণ রোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান তিনি। এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন।

    সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

অগ্নিকান্ডে বিপর্যস্ত সীতা পাগলের আশ্রম পরিদর্শনে আসলেন এমপি বীরেন শিকদার।।ক্ষতি পূরণের আশ্বাস

 

মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল গ্রামে সীতা পাগলের আশ্রমে গত ২৮/৩/২১ইং তারিখে দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করলেন মাগুরা-২ আসনের মাননীয় আংসদ  জননেতা ড. শ্রী বীরেন শিকদার মহোদয়।

সাথে ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাডঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস, বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, দীঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছাদুজ্জামান,মহম্মদপুর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সেক্রেটারি বাবু কানু তেওয়ারি, মহম্মদপুর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু জগন্নাথ শাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রানী বিশ্বাস, বীরেন শিকদার আদর্শ স্কুলএন্ড কলেজ এর অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম খান (শাকিল) সহ অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মাননীয় সাংসদ সার্বিক সহযোগীতার আশ্বাস দেন ।

 

// সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //

সাতক্ষীরায় একই কক্ষ থেকে মায়ের ঝুলন্ত লাশ ও তার ২ শিশুর মৃতদেহ উদ্ধার

 

বেলা ১২টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙলঝাড়া গ্রামে । একই কক্ষ থেকে মায়ের ঝুলন্ত লাশ ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালের দিকে কোন এক সময়ে এ ঘটনা ঘটে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর খায়রুল কবির জানান, ঝুলন্ত গৃহবধূর নাম মাহফুজা খাতুন। তার মৃত দুই শিশু ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা (৬)। মা মাহফুজা খাতুন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। এর আগে তিনি তার দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।

এ ঘটনার পর গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছে। মরদেহ তিনটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

গৃহবধূর শশুর আব্দার আলী জানান, তিন দিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) শিশু মোহনাকে যৌন নির্যাতন করে। মোহনা বিষয়টি বাড়ি এসে মাকে জানালে মাহফুজা স্থানীয় ইউপি সদস্য সাফিজুল ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে জানান। কিন্তু মেম্বর সাফিজুল ও চেয়ারম্যান নুরুল ইসলাম এ বিষয়টি নিষ্পত্তি করতে গড়িমসি করতে থাকেন।

সামনে ইউপি নির্বাচনের দোহাই দিয়ে সময়ক্ষেপণ করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মা মাহফুজা খাতুন। এর এক পর্যায়ে মেম্বর সাফিজুুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন আর চেয়ারম্যান তাকে মামলার পরামর্শ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

পরে মাহফুজার শশুর আব্দার আলী মামলা করার কথা বলেন। গৃহবধূ মাহফুজা বলেন, আমরা গরীব মানুষ, মামলার খরচ চালাবো কিভাবে। বৃহস্পতিবার সকালে মাহফুজা দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহননের পথ বেছে নেয়।

।।অনলাইন ডেস্ক।।

আমেরিকা অঞ্চলে ২০ এর থেকে ২১ সালে করোনা সংক্রমন বৃদ্ধির সম্ভাবনা…

ডব্লিউএইচও আমেরিকা অঞ্চলের প্রধান কারিসা ইটিয়েন চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ গত বছরের সংক্রমণের মাত্রাকেও ছাড়িয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন । ৩১ মার্চে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) ডিরেক্টর এ সতর্কতা দেন।

গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে করোনায় ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

পিএএইচও ডিরেক্টর সাংবাদিকদের বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে, আমাদের অঞ্চল গত বছরের চেয়েও বেশি সংক্রমণের মুখে পড়বে। তাই যতদূর সম্ভব স্পষ্ট অবস্থান নিতে দিন। যেসব জায়গায় সংক্রমণের উল্লম্ফন হয়েছে, তাদের ক্ষেত্রে দুই শব্দে আমার মূল নির্দেশনা ‘ঘরে থাকুন।’

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্রাজিলে। গত কিছুদিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ মৃত্যু হচ্ছে

মেক্সিকো জানিয়েছে, তাদের প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে বাস্তবে করোনায় আরও ৬০ ভাগ বেশি মানুষ মারা গেছে। দেশটিতে প্রায় ২ লাখ ৯৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু কয়েক দিন ধরে স্থিতিশীল হলেও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যু দুটিই বেড়েছে।

।। অনলাইন ডেস্ক ।।

কেউ পার পাবে না কেয়ামতের দিন….

 

হায়রে আমার স্বাধীন বাংলাদেশ হায়রে কত কথা বলে এদেশের মানুষ এখনো বন্ধ হলো না ফতোয়া বাজদের ফতোয়া দেওয়া ||

কথায় বলে কাফের মুশরিক মোনাফেক না জানি এরা কত ধর্মপ্রাণ মুসলমান! তলে তলে অনেকেই ধর্ম লয়ে করে ব্যবসা ||

দ্বীনের নবী কত কষ্ট করে ইসলামের আলো সারা বিশ্বের মানুষের মাঝে জ্বালিয়েছেন তায়েফ নগরীতে ইসলাম প্রচারে গিয়ে কত পাথরের আঘাত তিনি সহ্য করেছেন ||

সেই দ্বীনের নবীর উম্মত গর্বে আমাদের বুক যায় ভরে বিবি খাদিজার অঢেল সম্পদ বিলিয়েছেন এই দ্বীপে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ||

আবুবক্কর ছিদ্দিক (রা) তাঁর সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দ্বীন ইসলামের খেদমতে দ্বীনের নবী পেটে পাথর বেঁধে ক্ষুধার জ্বালা সয়েছেন শুধু উম্মতের জন্য ||

মা ফাতিমার দুই নয়ন ইমাম হাসান ও হোসেন এই ইসলামের খেদমতে জীবন করিছেন দান যহর কহরে তাঁরাই দুই ভাই জান্নাতুল ফেরদৌস এ সর্দার||

ইসলাম পবিত্র ধর্ম আল্লাহর দেওয়া বিধান ভুলেও ভাই তুমি পবিত্র এ ধর্ম লয়ে জীবিকার উপজীব্য করিবে না ভাই কাল কিয়ামতের ময়দানে পার পাবে না কেউ তাই সবাই সাবধান ||

দ্বীন ইসলাম নহে কোনো ব্যক্তি গোষ্ঠীর ধর্ম ইসলাম সকল বর্ণ সকল জাতির চলার ধর্ম ||

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সকল মুসলমান ভাই বোনদের অনুরোধ করেছেন, নামাজ পড়ে কোরান পড়ে দোয়া করে সারা বিশ্বের ও বাংলাদেশের জমিন থেকে যেন করোনা নামক মহামারীর উটিয়ে নেন, এবং আল্লাহ যেন আমাদের মত গরীব রাষ্টকে সকল বিপদ রক্ষা করেন।

সংগ্রহে, প্রচারে: স্টাফ রিপোর্টার: মোঃ ইকবাল মোরশেদ

বরিশালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

 

বরিশালে করোনার উপসর্গ নিয়ে বুধবার সকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে। বরিশাল নগরীর বাজার রোড এলাকার সুদর্শন রায় চৌধুরী (৪১) ও পটুয়াখালীর আব্দুল মজিদ পালোয়ান (৫০) করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যুবরন করেন। আর একজন দুপুর মৃত্যু হয়েছে।

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

হেফাজত -পুলিশ সংঘর্ষে হতাহতের ৬ মামলায় চট্টগ্রামে আসামী ২৫০০

 

চট্টগ্রামের হাটহাজারীতে  ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে হেফাজতে ইসলামী- পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনার ৫ দিন পর হাটহাজারী থানায় পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

এ সব মামলায় ২ হাজার ৫০০ জনকে আসামী করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ সব মামলা দায়ের করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার রাসিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাটহাজারী থানা পুলিশ সুত্র জানায়, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, সদর ইউনিয়ন ভূমি অফিসে ২৬ মার্চ হামলা ও অগ্নিকান্ডের ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির একরামুল হক সিকদার এবং ইউনিয়ন সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আকতার কামাল চৌধুরী বাদী হয়ে দুইটি এবং হাটহাজারী থানায় হামলা, পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান, পুলিশ সদস্যদের মারধর ও অগ্নি সংযোগের অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক চারটি মামলা দায়ের করেছে।

হাটহাজারী থানায় হামলা, পুলিশের কাজে বাধা, পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে করা মামলায় অজ্ঞাত পরিচয়ে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামী করা হয়েছে। অন্যদিকে ভূমি অফিসের করা দুইটি মামলায় অজ্ঞাত পরিচয়ের দুই শত করে মোট চারশত ব্যক্তিকে আসামী করা হয়েছে।

উলে­খ্য যে, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতের বিক্ষোভ থেকে একদল উশৃঙ্খল যুবক উপজেলা ভুমি অফিস, ইউনিয়ন ভুমি অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এতে হাটহাজারী উপজেলা সদর, ফতেপুর ও মেঘল ইউনিয়নের ১৭ টি মৌজার নামজারী খতিয়ান, বিএস খতিয়ান, খাজনা বই, খতিয়ান বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সরকারী দলিল- দস্তাবেজ খতিগ্রস্থ হয়।

রিপোর্টার: আবুল হাসেম, চট্টগ্রাম //

বিএনপি নেতা ডা. শাহাদাতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ বিজ্ঞ আদালতের

 

 চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ডা. শাহাদাত হোসেনকে এক কোটি টাকা চঁাদা দাবী মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত নির্দেশ প্রদান করেন। গত সোমবার গ্রেফতারের পর মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে হাজির করা হলে আদালত ডা. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন

এর আগে গত সোমবার সন্ধায় নগরীর পাঁচলাইশ এলাকার বেসরকারী ট্রিটমেন্ট হাসপাতালে নিজ চেম্বার থেকে ডা. শাহাদাতকে গ্রেফতার করা হয়। পরে নগর বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক নারী নেত্রী লুসি খানের দায়ের করা এক কোটি টাকার চাঁদা দাবীর মামলায় আটক দেখানো হয়

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এনামুল হক জানান, চকবাজার থানার চঁাদা দাবী অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় ডা. শাহাদাত হোসেনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। আদালত শুনানী শেষে ডা. শাহাদাতকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ প্রদান করেছেন। অন্য দুই মামলায় রিমান্ডের আবেদন করা হয় নি

উলে­খ্য নগরীর কাজীর দেউরীতে চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইটি মামলা দায়ের করা হয়। মামলা দুইটিতে বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিন জেলার বিএনপির আহবায়ক আবু সুফিয়ান সহ ৫৭ জনের নাম উলে­ পূর্বক আরো অজ্ঞাত নামা ৫০৬০ জনকে আসামী করে কোতোয়ালী থানায় করা মামলায় ডা. শাহাদাতকে গ্রেফতার দেখানো হয়

 রিপোর্টার: আবুল হাসেম, চট্টগ্রাম ।।

বঙ্গবন্ধু ফুফু বাড়ি নড়াইলে আসতেন।। সেই গ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান জেলা প্রশাসক।।

 

বঙ্গবন্ধু ফুফু বাড়িতে আসতেন নড়াইলের সেই কামাল প্রতাপের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

আজ বুধবার (৩১শে মার্চ) দুপুরে নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বঙ্গবন্ধুর ফুফু বাড়ি ও বঙ্গবন্ধুর বাল্যকালে স্মৃতি বিজড়িত খেলার মাঠ পরিদর্শনে যান। সেখানে বঙ্গবন্ধুর আত্মীয় কাজী পরিবারের খোজখবর নেন এবং সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের জন্য জেলা প্রশাসন যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন তারই অংশ হিসাবে কামাল প্রতাপ গ্রামে যাওয়ার যেসব রাস্তা এবং বঙ্গবন্ধু যে মাঠে ফুটবল খেলেছেন সেই মাঠের জন্য যা যা সংস্কার করা দরকার তা করা হবে।

ফুফু বাড়িতে ঘুরতে নড়াইলে আসতেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর নিকট সেই গ্রামের উন্নয়ন দাবি  শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন হওয়ার পরে নড়াইলের সাবেক জেলা প্রশাসক আনজুমানারা বেগম সেই কামাল প্রতাপ গ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন।

এ সময় জেলা প্রশাসক এর সাথে ছিলেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছিফ উদ্দিন মিয়া,শিবু দাস, মোঃ আনিসুর রহমান। আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর আত্মীয় কাজী হাফিজুল করিম শিল্পী, তিতু কাজী,এস এম নাজিরুল ইসলাম পলাশ,খন্দকার সাইফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য গতবছর বিভিন্ন পত্রিকা টেলিভিশনে নিউজ হয় যে গ্রামে বঙ্গবন্ধু বেড়াতে আসতেন বঙ্গবন্ধুর ফুফু বাড়ি নড়াইলের কামাল প্রতাপ গ্রামে উন্নয়নে ছোয়া লাগেনি এবং সংস্কার ও হয়নি বঙ্গবন্ধুর ফুটবল খেলার মাঠ। ১৯২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের আপন মামাতো বোন) মামাতো ফুফু শেখ হায়াতুন্নেছার কামাল প্রতাপ গ্রামের কাজী আবুল হায়াত এর সাথে বিবাহ হয়।

শেখ হায়াতুন্নেছা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ আব্দুল হকের কনিষ্ঠা কন্যা। তিনি নিজের ইচ্ছায় শেষ বয়সে ছোট মেয়ে বাগেরহাটের পৌরসভা এলাকার নূরজাহান বেগম রানীর বাসায় ছিলেন। নূরজাহান বেগম রানীর মেয়ে ফরিদা আক্তার বানু লুসির স্বামী অধ্যাপক মীর সাখাওয়াত আলী দাররু বাগেরহাট-২ আসনে ৩ বার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯০ সালের ডিসেম্বর মাসে বাগেরহাটে রাজনৈতিক সফরকালে অসুস্থ্য শেখ হায়াতুন্নেছাকে দেখতে গিয়েছিলেন।

শেখ হায়াতুন্নেছা ২০০১ সালের ৪ঠা জানুয়ারী মৃত্যূবরণ করলে বাগেরহাটের খানজাহান আলী মাজারের কবরস্থানে সমাহিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফু বাড়ি নড়াইলের কামাল প্রতাপ গ্রামে আসা যাওয়া ছিল। কিন্তু বর্তমানে দেখা যায় সেই কামাল প্রতাপ গ্রামে যাওয়ার জন্য তিন দিকের রাস্তাই এখনো কাচা এবং কিছু অংশ ইটের সলিং যার অবস্থা ও বেহাল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফু শেখ হায়াতুন্নেছার ছোট দৌহিত্র কাজী হাফিজুল করিম শিল্পী বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের গ্রামবাসীর দাবি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গ্রামে এসেছিলেন এবং স্কুলমাঠে ফুটবল খেলেছিলেন সেহেতু খেলার মাঠটি খেলার উপযোগি করে বঙ্গবন্ধুর নামে নামকরন করে স্টেডিয়াম করা হোক এবং খেলার মাঠ ও গ্রামে আসার রাস্তাগুলি পাকাকরণ করা হোক।

কামাল প্রতাপ গ্রামের বৃদ্ধ মুন্সি হাদিউজ্জামান এ ব্যাপারে  বলেন, ১৯৫১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সাথে কামাল প্রতাপ স্কুলমাঠে ফুটবল খেলেছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩/৪ বার আমাদের কামাল প্রতাপ গ্রামে এসেছেন। তবে একবার এসে এক নাগাড়ে ৪দিন ছিলেন।

বীরমুক্তিযোদ্ধা কাজী হাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ফুফু বাড়ি আমাদের গ্রামে হওয়ায় মাঝে মাঝে বেড়াতে আসতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফু শেখ হায়াতুন্নেছার পাশের বাড়ির বৃদ্ধা মোছাঃ লতিফা আক্তার জানান, আমার শশুর বঙ্গবন্ধুর ফুফু হায়াতুন্নেছাকে বিয়ে দিয়ে এনেছিলেন এই গ্রামে। তিনি খুবই ভালো মানুষ ছিলেন।

তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হায়াতুন্নেছার বাড়িতে বেড়াতে এসেছেন। কামাল প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বাবু বলেন, বঙ্গবন্ধু এই স্কুলমাঠে ফুটবল খেলেছেন অথচ বর্তমানে খেলার মাঠটি খানা খন্দে খেলার অনুপযোগী।

আমরা চাই যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাঠে ফুটবল খেলেছেন সেহেতু মাঠটি সংস্কার করে বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হোক। আরো জানা যায় কামাল প্রতাপ গ্রামের বঙ্গবন্ধুর ফুফু শেখ হায়াতুন্নেছার ছেলে কাজী নূরুল ঈমান (সইয়ুব) ও কাজী নুরুজ্জামান (আইয়ুব) কাজী সামছুজ্জামান (ছানু) এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল।

যে কারণে যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলাসহ যে কোন রাজনৈতিক ষড়যন্ত্রের খবর কাজী নুরুজ্জামান আইয়ুব সন্ধার পরে স্কুটার করে এসে রেনু বুজির কাছে বলে যেতেন।

তখন কাজী নুরুজ্জামান আইয়ুব ডিএসবি দারোগা ছিলেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার থাকা অবস্থায় মারা যান। কাজী নূরূল ঈমান (সইয়ুব) কামাল প্রতাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অবসর নিয়ে ২০১৩ সালে মারা যান।বর্তমান প্রধান মন্ত্রী তখন আইয়ুব কাকা সইয়ুব কাকা বলে ডাকতেন চিনতেন।

  রিপোর্টার মোঃ খাইরুল ইসলাম চৌধুরী//