খুলনা-মোংলা মহাসড়কে রামপালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারাগেছে পথচারী

এ এইচ নান্টু,  বাগেরহাট জেলা প্রতিনিধি//

রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় ট্রাকের চাপায় দেবব্রত পাল (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবব্রত পালের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, ফয়লা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দেবব্রত।

এ সময় মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

চট্টগ্রামে এক নারীর পরিবর্তে নারীর সাজা ! অবশেষে মিনুকে আদালতে হাজির করা হলো

আবুল হাসেম, চট্টগ্রাম :

চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুম আকতার কুলসুমীর পরিবর্তে বদলী সাজা ভোগকারী মিনুকে আদালতে তোলা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) সকালে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া’র আদালতের খাস কামরায় তোলা হয় মিনুকে। বিষয়টি নিশ্চিত করেছেন চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের পেশকার মো: ওমর ফুয়াদ। তিনি জানান, জেলখানার কয়েদির ছবি সম্বলিত রেজিষ্টার খাতা বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। আদালত মিনুসহ জেলখানার রেজিস্টার খাতা দেখে আদেশের অপেক্ষায় রেখেছেন।

জানা যায়, একটি হত্যা মামলায় অভিযুক্ত কুসুম আকতার কুলসুমীকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেন আদালত। কুলসুমীর পরিবর্তে আদালতে আত্মসমর্পন করে জেল খেটেছের মিনু। নামের মিল না থাকলেও মিনুকে কুলসুম আকতার কুলসুমী বলে গত ২ বছর ৯ মাস ১০ দিন যাবৎ চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের রাখা হয়। বিষয়টি টের পেয়ে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: শফিকুল ইসলাম খান আদালতকে জানান।

গত মোমবার সকালে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া’র আদালতে পি, ডবি­উ মূলে মিনুকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, কোতোয়ালী থানার মামলা নং ০৯(৭)০৬ ও জি আর ৪৫৯/০৬। মামলার দায়রা নম্বর ৫৯০/০৮। নগরীর কোতোয়ালী থানা এলাকার রহমতগঞ্জের একটি বাসায় মোবাইলে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কমী কোহিনুর আকতার পারভিনকে গলা টিপে হত্যা করা হয়। তারপর একটি গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়।  কোহিনুর আকতার পারভিন আত্মহত্যা করেছে বলে দাবী করেন তার র”মমেট অপর গার্মেন্টস কর্মী কুলসুম আকতার কুলসুমী। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পুলিশ দীর্ঘ দুই বছর তদন্ত করে কোহিনুর আকতার পারভিনকে হত্যা করা হয়েছে বলে রির্পোট দিলে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। গত ২০১৭ সালের নভেম্বরে তৎকালীন অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক কোহিনুর আকতার পারভিন হত্যা মামলার আসামী কুলসুম আকতার কুলসুমীকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। সাজার পরোয়ানা মূলে কুলসুম আকতার কুলসুমীর পরিবর্তে মিনু গত ২০১৮ সালের ১২ জুন কারাগারের যান। গত ১৮ মার্চ চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: শফিকুল ইসলাম খান নারী ওয়ার্ড পরিদর্শন কালে মিনু কোন মামলার আসামী নন বলে জানান।

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার সূত্র জানায়, কারাগারের সংরক্ষিত হাজতি রেজিষ্টার পর্যালোচনা করে জানা যায়, উক্ত মামলা সংক্রান্ত হাজতি নম্বর ১৫৭১৯/০৭ কুলসুম আকতার, স্বামী ছালে আহম্মেদ নামীয় বন্দি বিজ্ঞ মেট্ট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অন্তবর্তীকালীন হাজতের পরোয়ানামূলে গত ২০০৭ সালের ২৬ অক্টোবর কারাগারে আসেন। তিনি প্রায় ১ বছর তিন মাস কারাগারে ছিলেন। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালত ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারী জামিন মঞ্জুর করেন। ঐ দিন কারাগার থেকে মুক্তি লাভ করেন কুলসুম আকতার কুলসুমী।

চন্দনাইশে ৩ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মোকতার আহমদ, চন্দনাইশ চট্টগ্রাম //

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর। চট্টগ্রামের চন্দনাইশে প্রতিটি সড়ক উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন, ব্রিজ কালভার্ট নিমার্ণ, বিভিন্ন ধমর্ীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিগত দিনের চেয়ে বর্তমানে অনেক বেশি। তাছাড়া বর্তমান সরকার কর্ণফুলী টার্ণেল ছাড়াও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্’াপন করে দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যারা এক সময় এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলেছেন, তারাই এখন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

গত ২০ মার্চ কানাইমাদারী চুড়ামনি সড়ক থেকে ছাত্তারহাট জিসি সড়ক পর্যন্ত ২ কোটি ৮ লক্ষ ৭২ হাজার টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আ’লীগ নেতা যথাক্রমে মো. সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, তৌহিদুল আলম, বলরাম চক্রবতর্ী, উৎপল রক্ষিত, আবদুর রহিম চৌধুরী, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, সাংবাদিক আবু ইউছুপ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, জাহেদুল ইসলাম, কামাল উদ্দিন, শিক্ষক মিন্টু কুমার দাশ ও ইরফান সাহাবু প্রমুখ।

দক্ষিণ আফ্রিকা-জাতিসংঘ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর।। নতুন এ্যাসাইলমের আবেদনে আর বাঁধা নেই

অনলাইন ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী শরনার্থীদের এখন থেকে এ্যাসাইলম সিকার নতুন আবেদন করতে আর কোন বাঁধা নেই।দীর্ঘ দিন থেকে নতুন আবেদনের জন্য অপেক্ষা করা শরনার্থী এবং দক্ষিণ আফ্রিকায় নতুন করে প্রবেশ করা সকল শরনার্থীদের জন্য এ্যাসাইলমের নতুন আবেদন গ্রহন করার ঘোষণা দিয়েছে সরকারের হোম এফেয়ার্স মন্ত্রী ডাঃএ্যারন মোটসোলাড়ি।
আজ সোমবার কেপটাউনে ইউনাইটেড ন্যাশান হাইকমিশনার ফর রিফুজি ও দক্ষিণ আফ্রিকা সরকারের হোম এফেয়ার্স মন্রনালয়ের মধ্যে এই বিষয়ে এক যৌথ এবং ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রী সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন,দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিতে এসে যারা নতুন আবেদনের জন্য কয়েক বছর ধরে অপেক্ষা করছেন বা আবেদন করার পর এখনো আপিল আবেদনর সুযোগ পায়নি তারা এখন থেকে নতুন আবেদন করতে পারবেন।জাতিসংঘের সাথে চুক্তির ফলে দক্ষিণ আফ্রিকায় নতুন ভাবে আশ্রয় নিতে আসা শরনার্থীদের নতুন আবেদনের জন্য আর অপেক্ষা করতে হবেনা।মন্রী বলেছেন,দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী শরনার্থীদের প্রতি দেশীয় ও আর্ন্তজাতিক সংস্থা গুলো গুরুত্বের সাথে শরনার্থীদের দায়িত্ব পালন করবে।
মন্ত্রী আরো বলেছেন,দেশে প্রবেশ করা প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকার সংবিধান এবং অধিকার বিলের দ্বারা সুরক্ষিত আছে এবং থাকবে।
উল্লেখ্য,গত কয়েকবছর ধরে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী ১ লাখ ৮৫ হাজার শরনার্থী নতুন এ্যাসাইলমের আবেদনের অপেক্ষায় রয়েছেন।
© বাংলাদেশি ভয়েস অব সাউথ আফ্রিকা
facebook: সাউথ আফ্রিকা প্রবাসীদের জন্য খবর

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী সেখ হাসিনাকে হত্যা চেষ্টার দায়ে ১৪ জনের মৃত্যুদন্ডের আদেশ

ডেস্ক নিউজ: 

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী সেখ হাসিনাকে হত্যা চেষ্টার দায়ে ১৪ জনের মৃত্যুদন্ড আদেশ প্রদান করেন আজ ২৩/৩/২০২১ । ফায়ারিং স্কোয়র্ডে মৃত্যুদন্ড কার্যকর করা হবে । বিধিতে সমস্যা থাকলে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ক্র্যকর করা হবে ।

ঢাকার লালবাগে ভেজাল বিরোধী অভিযানে ৪০ লক্ষ টাকার বিষ সমতুল্য শিশু খাদ্য উদ্ধার

।। ডেস্ক নিউজ ।।

ঢাকার লালবাগে ভেজাল বিরোধী অভিযানে ৪০ লক্ষ টাকার বিষ সমতুল্য শিশু খাদ্য উদ্ধার । গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে পাওয়ার পর এ অভিযানটি পরিচালনা করা হয় । কারখানা মালিককে আটক করেছে এবং তিনি তার অবৈধ কার্যক্রম স্বীকার করেছেন । বাড়ির মালিক সবকিছু জানতেন তাই তাকেও পুলিশ খুজছে, তিনি পলাতক ।

৪০লক্ষ টাকার ভেজাল শিশু খাদ্য উদ্ধার

BJP Candidates: বিজেপি-র প্রার্থী নন মিঠুন, চূড়ান্ত তালিকায় নাম নেই মহাগুরুর, গাইঘাটায় শান্তনুর ভাই

আনাতরাজাতিক অনলাইন ডেস্ক।।

বিজেপি-র চূড়ান্ত প্রার্থিতালিকায় স্থান পেলেন না মিঠুন চক্রবর্তী। দিন দুই আগে খবর আসে, কলকাতায় মণীন্দ্র রোডের ঠিকানাতে ভোটার হয়েছেন মহাগুরু। তারপর থেকে জল্পনা শুরু হয়, বিজেপি-র প্রার্থী তালিকায় তাঁর নাম থাকতে পারে। মনে করা হয়েছিল, কাশীপুর-বেলগাছিয়া ও চৌরঙ্গী কেন্দ্রের পূর্বঘোষিত বিজেপি প্রার্থীরা বেঁকে বসায় এই দু’টি কেন্দ্রের একটিতে ভোটে লড়তে দেখা যেতে পারে মিঠুনকে। কিন্তু সেই জল্পনা সত্যি হল না।

মঙ্গলবার ১৩ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সেই তালিকায় রয়েছে চৌরঙ্গী, কাশীপুর-বেলগাছিয়াও। সেখানে প্রার্থী করা হয়েছে, যথাক্রমে দেবব্রত মাঝি ও শিবাজী সিংহ রায়কে। মিঠুন না থাকলেও, মঙ্গলবারের ঘোষণায় উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে। বনগাঁ উত্তর, গাইঘাটা ও বাগদা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মতুয়া প্রভাবিত কেন্দ্রগুলিতে প্রার্থিপদে মতুয়াদের প্রতিনিধিত্ব থাকে কি না, তা নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনাকে সত্যি করেই গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হল সুব্রত ঠাকুরকে। যিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভাই। লোকসভা উপ-নির্বাচনে বিজেপি-র প্রার্থী হয়ে তিনি এর আগে পরাজিত হয়েছিলেন তৃণমূলের মমতাবালা ঠাকুরের কাছে। সেই সুব্রতকেই প্রার্থী করল বিজেপি।

আলিপুরদুয়ার কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীকে কেন্দ্র বদলে নিয়ে আসা হয়েছে বালুরঘাটে। অটলবিহারী বাজপেয়ী ও মনমোহন সিংহ সরকারের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করা অশোক রাজ্যের ভোটার না হওয়ায় আলিপুরদুয়ারে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সেই কারণেই তাঁকে কেন্দ্র বদল করে ভোটে দাঁড় করানো হল।

উল্লেখ্য পাহাড়ও। পাহাড়ের তিন আসনেই একক ভাবে প্রার্থী দিল বিজেপি। ওই তিনটি আসনে তৃণমূল কোনও প্রার্থী দেয়নি। পাহাড়ের ‘বন্ধু’-দের জন্য তিন আসন ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরাসরি লড়াইয়ে নামল গেরুয়া শিবির। বিতর্কিত ইটাহার কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হল। সেখানে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন অমিতকুমার কুণ্ডু। প্রার্থিতালিকা ঘোষণার পর এই ইটাহারের বিক্ষোভ দেখিয়ে ছিলেন বিজেপি সমর্থকরা।

কালিংপং – সুব্রত প্রধান

দার্জিলিং-নিরজতামাং জিম্বা

কার্শিয়াং-বিষ্ণুপ্রসাদ শর্মা

করণদিঘি – সুভাষ সিংহ

ইটাহার – অমিতকুমার কুণ্ডু

বাগদা – বিশ্বজিৎ দাস

বনগাঁ উত্তর- অশোক কীর্তনিয়া

গাইঘাটা – সুব্রত ঠাকুর

বালুরঘাট – অশোক লাহিড়ী

রাসবিহারী- সুব্রত সাহা

বহরমপুর – সুব্রত মৈত্র

চৌরঙ্গি – দেবব্রত মাঝি

কাশীপুর-বেলগাছিয়া – শিবাজী সিংহ রায়

আমেরিকাতে ফের বন্দুকবাজের হামলা, কলোরাডোতে এক অফিসার-সহ নিহত ১০

আনাতরাজাতিক অনলাইন ডেস্ক।।

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। সোমবার বিকেলে কলোরাডোর বোল্ডার এলাকায় ‘কিং‌ সুপার্স’ দোকানের সামনে এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে। হামলায় এক পুলিশ অফিসার-সহ মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কী উদ্দেশ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে, সে ব্যাপারেও কিছু বলেনি পুলিশ। তবে বোল্ডার পুলিশের অফিসার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযুক্তও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর বোল্ডার পুলিশের প্রধান মারিস হেরল্ড জানিয়েছেন এক পুলিশ অফিসার-সহ ১০ জনের প্রাণ কেড়েছে এই গুলি চালনার ঘটনা। ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে উপস্থিত অফিসারদের প্রশংসাও করেছেন তিনি। হেরল্ড জানিয়েছেন, গুলিতে মৃত অফিসারের নাম এরিক টাল্লে। ২০১০ সাল থেকে তিনি বোল্ডার পুলিশ বিভাগে কাজ করেন। তাঁর বয়স ৫১ বছর। তাঁর সম্পর্কে হেরল্ড বলেছেন, ‘‘বোল্ডার পুলিশ এবং এখানকার মানুষের জন্য অনেক সেবা করেছেন হেরল্ড। হামলার ব্যাপারে ফোন আসার পর এরিকই প্রথম ছুটে গিয়েছিল সেখানে। কিন্তু গুলি ঝাঝরা করে দিয়েছে ওই শরীর।’’ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বোল্ডারের অ্যাটর্নি মাইকেল ডউগার্তি। এই হামলায় ক্ষতিগ্রস্তদের সুবিচারের জন্য সমস্ত লড়াই করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মূলত মুদিখানার জিনিসের দোকান ‘কিং সুপার্স’ পড়ে কলোরাডোর বসতিপূর্ণ অঞ্চলে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই স্টোর থেকে কয়েক মাইল দূরে। তাই অন্যান্য দিনের মতো সোমবার বিকেলেও সাধারণ মানুষ এবং কলেজ পড়ুয়াদের ভিড় ছিল সেখানে। বন্দুকবাজের হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

গুলিচালনার ঘটনার এক প্রত্যক্ষদর্শী সিএনএন-কে বলেছেন, ‘‘এক ব্যক্তি হঠাৎ ঢুকে পড়ে দোকানের মধ্যে। তার পরই গুলি চালাতে শুরু করে দেয়।’’ ডিন স্কিলার নামের এক ব্যক্তি ঘটনার ভিডিয়ো করেন। তার করা ভিডিয়োতে গুলি চলার শব্দও শোনা যাচ্ছে। পুলিশ পৌঁছাচ্ছে ঘটনাস্থলে তাও দেখা যাচ্ছে ওই ভিডিয়োতে।

সূত্র: আনন্দবাজার

টাঙ্গাইলে ৫ দফা দাবিতে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের মানববন্ধন

 মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে সোমবার (২২ মার্চ) জেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধনে করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস, যুগ্ন সম্পাদক শামিম আল মামুনসহ অনেকে।

মানবন্ধনে বক্তারা ৫ দফা দাবি তুলে ধরে বলেন- তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/ অফিস সুপার/ হিসাবরক্ষক কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় টাঙ্গাইল জেলার সকল উপজেলা থেকে আগত দুই শতাধিক তৃতীয় শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের মোল্লাহাটে শিশু রাইসা কে আছাড় দিয়ে মেরে ফেল্লো বাবা

 বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাটের মোল্লাহাটে রাইসা আক্তার নামের আড়াই বছর বয়সী শিশু কন্যাকে আছড়ে মেরে ফেলেছেন তার সেনা সদস্য বাবা।

সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের এ মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক বাবা হুমায়ুন সরদার পলাতক। হুমায়ুন সরদার বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরি করেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাইসাকে আছাড় দেন তার বাবা সেনা সদস্য হুমায়ুন সরদার।

এতে ঘটনাস্থলেই রাইসা মারা যায়। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হুমায়ুনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।