নান্দাইলে সৌদিতে প্রতারণা করে বিয়ে, নির্যাতনের স্বীকার নারীর পৃথক মামলা

 নিজস্ব প্রতিবেদক: তৌহিদুল ইসলাম সরকার//

সৌদি প্রবাসী এক নারীকে বিয়ে করে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও নির্যাতন।। ময়মনসিংহের নান্দাইলের সোহাগ রানা নামে এক যুবক সৌদি প্রবাসী এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে অর্থ আত্মসাৎ সহ ও নির্যাতনের অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে পৃথক দুইটি মামলা করেছেন, ভুক্তভোগী নারী।।

প্রতারক সোহাগ রানার বাড়ি নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে।। মামলায় অভিযুক্ত সোহাগ রানা ও তার বাবা জজ মিয়া, মাতা মজিদা খাতুন সহ ৭ জনকে আসামি করা হয়েছে।। বাংলাদেশী ওই নারী ও যুবক সৌদি আরবে চাকরির করার সুবাদে নুরজাহান ও সোহাগ রানার পরিচয় হয়। তারপর গভীর প্রেমের সম্পর্ক হয়।। এক পর্যায়ে ২০২০ সালে ০৪ মে এফিডেভিট ও রেজিস্ট্রি কাবিনে ইসলামিক বিধিমতে প্রবাসেই তাদের দুইজনের বিয়ে হয়,বিযের পর তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল।।

এরমধ্যে স্বামী সোহাগ রানা তার দেশের বাড়িতে বিল্ডিং ঘর তৈরির কাজ ও অন্যান্য কাজের জন্যে নুরজাহানের কাছ থেকে হাওলাত ৩০ লাখ টাকা দাবি করেন।। এতে সরল বিশ্বাসে নুরজাহান রাজি হয়ে, তিনি বাংলাদেশে অবস্থানরত তার বাবা নুরুল ইসলামের মাধ্যমে উক্ত ৩০ লাখ টাকা ২০২০ সালের ০৭ অক্টোবর শ্বশুর জজ মিয়ার কাছে নান্দাইলে তার বাড়িতে গিয়ে পৌছে দেন।। জানা যায় টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের নুরজাহান ২০০৭ সাল থেকে সৌদি আরবে কাজের সন্ধানে যান।সেখানে একটি মাদ্রাসা ও একটি হাসপাতালে কাজ করতেন।।

নুরজাহান মামলায় অভিযোগ করেন, চলতি বছরের ৮ জানুয়ারি তার স্বামী সোহাগ রানা সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাংলাদেশে চলে আসেন।। তার কথা মতো নুরজাহান সৌদি কর্মস্থল থেকে ছুটি নিয়ে বিগত ৭ ফেব্রুয়ারি ঢাকায় বিমান বন্দরে পৌছলে সেখান থেকে সোহাগ রানা তাকে গ্রহণ করে নান্দাইলের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের বাড়িতে নিয়ে যান।। এর কয়েক দিন পর সোহাগ রানা ও তার পরিবারের লোকজন নুরজাহানের কাছে যৌতুক হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করেন।।

নুরজাহান বিষয়টি তার বাবা সহ পরিবারের লোকজনকে ফোনে জানালে তারা সোহাগের বাড়িতে এসে এক ঘরোয়া সালিশে বসেন।। সেখানে পূর্বে ৩০ লাখ টাকা হাওলাত নেওয়ার কথা অস্বীকার করে সোহাগ ও তার বাবা জজ মিয়া।। ওই ভুক্তভোগী নারী উল্টো ১০ লাখ টাকা যৌতুক দিতে অস্বীকার করায় পরে নুরজাহানকে শারীরিক ভাবে মারধর ও নির্যাতন করা হয়।। পরে নুরজাহানের পিতা তার মেয়েকে উদ্ধার করে গত ১৫ ফেব্রুয়ারি স্থানীয় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে এ বিষয়ে সৌদি আরব ফেরত ওই গৃহবধূ নুরজাহান বাদী হয়ে ময়মনসিংহে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন আদালত ও ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নং আমলী আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।।

মামলা দুইটি বর্তমানে তদন্তাধীন। মামলার বাদী নুরজাহান বলেন, সহজে সরল বিশ্বাসে আমি জীবনের উপার্জিত সব অর্থ দিয়ে প্রতারিত ও নির্যাতিত।। অসহায় হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।। আশা করি আমি ন্যায় বিচার পাবো এবং অপরাধীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে।।

কয়লা ইউপি’র নৌকার মাঝি মাস্টার আসাদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিলেন

সাতক্ষীরা, জেলা প্রতিনিধি।।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। (১৮ই মার্চ) বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পুরুষ মেম্বার ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে সাথে নিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা স্ব স্ব দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মিছিলে মিছিলে ও স্লোগানে মনোনয়নপত্র জমা দিলেন ৬ নম্বর সোনাবাড়ীয়া ইউনিয়নের‌ বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম, ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের বর্তমান‌ চেয়ারম্যান নৌকার মাঝি মনিরুল ইসলাম মনি, ৩ নম্বর কয়লা ইউনিয়নের নৌকার মাঝি মাস্টার আসাদুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ২নম্বর জালালাবাদ ইউনিয়নের নৌকার মাঝি প্রভাষক আমজাদ হোসেন, ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, ১ নম্বর জয়নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকার মাঝি সামসুদ্দিন মাসুদ বাবু, স্বতন্ত্র প্রার্থী জয়দেব সাহা সহ ইউপি সদস্য পুরুষ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা তাদের মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।

চন্দনপুর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি

সাতক্ষীরা, জেলা প্রতিনিধি।।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। (১৮ই মার্চ) বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পুরুষ মেম্বার ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে সাথে নিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা স্ব স্ব দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মিছিলে মিছিলে ও স্লোগানে মনোনয়নপত্র জমা দিলেন ৬ নম্বর সোনাবাড়ীয়া ইউনিয়নের‌ বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম, ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের বর্তমান‌ চেয়ারম্যান নৌকার মাঝি মনিরুল ইসলাম মনি, ৩ নম্বর কয়লা ইউনিয়নের নৌকার মাঝি মাস্টার আসাদুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ২নম্বর জালালাবাদ ইউনিয়নের নৌকার মাঝি প্রভাষক আমজাদ হোসেন, ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, ১ নম্বর জয়নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকার মাঝি সামসুদ্দিন মাসুদ বাবু, স্বতন্ত্র প্রার্থী জয়দেব সাহা সহ ইউপি সদস্য পুরুষ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা তাদের মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।

শিশুর খাদ্য: কোন বয়সে কী খাওয়াবেন, কী খাওয়াবেন না? (ভিডিওটি দেখুন)

অনলাইন ডেস্ক :

শিশুর বয়স ছয় মাস হওয়ার পর মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কিন্তু –

– কীভাবে বুঝবেন শিশুর অতিরিক্ত খাবার দরকার?

– শুরুতে শিশুদের কী ধরণের খাবার দেয়া উচিত?

– শিশুকে কি ডিম খাওয়ানো যাবে?

– শিশুর খাবার কীভাবে তৈরি করবেন?

– খিচুড়ি কীভাবে খাওয়াবেন?

– জুস, আইসক্রিম কখন দেবেন?

– শিশুকে কতটুকু খাবার, কখন দেবেন?

– কী কী খাবার এড়িয়ে যাবেন?

এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরোটি দেখুন।

সূত্র: বিবিসি

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

 মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

আনন্দ উৎসবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, সরকারি-বেসকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ববন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক নেতৃত্ববন্দসহ স্থানীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এরআগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। পরে আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য, ছোট মনির। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সহকারী কমিশনার (ভূূূমি) আবদুল্লাহ আল রনি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।

এদিকে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের নেতৃত্বে দলীয় কার্যালয়েও নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রাশিয়া ‘থ্রেট’, পরমাণু অস্ত্র বাড়াবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : 

পরমাণু অস্ত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে দাবি। তীব্র নিন্দা মস্কোর।

রাশিয়া সবচেয়ে বড় থ্রেট। তাই পরমাণু অস্ত্রের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। বুধবার যুক্তরাজ্য বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত জানানোর পরে কড়া প্রতিক্রিয়া জানালো রাশিয়া। ক্রেমলিনের বক্তব্য, যুক্তরাজ্য যে কথা জানিয়েছে, তা ভিত্তিহীন। রাশিয়া মনে করে, পরমাণু অস্ত্র বাড়ানো নয়, অস্ত্র কমানোই এখন সকলের লক্ষ্য হওয়া উচিত।

 

করোনার ক্রমোবর্ধমান বৃদ্ধি রোধে সারাদেশে লকডাউনসহ ১২টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা স্বাস্থ্য অধিদপ্তরের

 নিজস্ব প্রতিনিধিঃ

গত কয়েক মাস যাবত করোনার প্রার্দুভাব সম্পূর্ণ না হলেও নিয়ন্ত্রণের মধ্যে থাকায় জনজীবন অনেকাংশে স্বাভাবিক হয়ে আসছিল। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শিতার ফলে কিছুটা সতর্কমূলকভাবে বলেছিলেন, করোনা মার্চ মাসের মাঝামাঝি থেকে আবারও কিছুটা বাড়তে পারে আর তাই তিনি শিক্ষা প্রতিষ্ঠান ঈদের পরে খোলার বিষয়ে মতামত রেখেছিলেন।

কিন্তু সাধারণত জনগনের অদূরদর্শী মতামত, ‘দেশের সব কিছু স্বাভাবিকভাবে চললেও শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান অচল রেখে শিক্ষার্থীদের চরম শিক্ষা সংকটে ফেলা হচ্ছে।’-জনগণের এই কথার সাথে আগুনে ঘি ঢালার কাজটি করছে ইউনিসেফসহ বিভিন্ন দাতা সংস্থা। তারাও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে মতামত দেওয়ার ফলে সরকার অনেকটা অনিচ্ছাকৃতভাবে ৩০ মার্চ-২০২১ তারিখে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী পাঠবিভাজন ও পাঠপরিক্রমা তৈরি করে এবং এরই মধ্যে গত ১৪ মার্চ-২০২১ রোজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে স্কুল খোলার পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও স্বাস্থ্যসম্মতভাবে তৈরি, শিক্ষক- শিক্ষিকাদের টীকার ব্যবস্থা নিশ্চিত, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ দ্বারা বিদ্যালয় পরিদর্শন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয় মনিটরিং করানো , এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস ও এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবসের সিলেবাস তৈরি করা হয়ে গিয়েছিল কিন্তু মার্চ মাসে গত কয়েকদিন যাবত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা পূর্বের থেকে অনেকাংশেই বেশী।

বুধবারে ২৪ ঘন্টায় মোট সনাক্ত ১৮৬৫ ও মৃতের সংখ্যা ১১ জন।এর আগে ১৫ ডিসেম্বর সনাক্ত হয়েছিল ১৮৭৭।

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘ কোভিট-১৯ প্রতিরোধ ও বর্তমান সময়ে করণীয়’- সম্পর্কে আলোচনায় করোনার বর্তমান ক্রমবর্ধমান বৃদ্ধিরোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ টি প্রস্তাব গ্রহন করে, প্রস্তাবসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগে পাঠান।

করোনা সংক্রমণ রোধে পাঠানো প্রস্তাব সমূহঃ

১. সম্ভব হলে সম্পূর্ণ লকডাউনে যেতে হবে তা না হলে অর্থনৈতিক কর্মকান্ডের সমন্বয় রেখে যে কোনো জনসমাগম বন্ধ করার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

২.কাঁচাবাজার, পাবলিক ট্রান্সপোর্ট,শপিংমল, মসজিদ, রাজনৈতিক সমাগম, ভোট অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, রমজান মাসের ইফতার মাহফিল ইত্যাদি অনুষ্ঠান সীমিত করতে হবে।

৩. যেসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে এবং অন্যান্য কার্যক্রমও সীমিত করতে হবে।

৪. যেকোনো পাবলিক পরীক্ষা ( এসএসসি, এইচএসসি, মাদ্রাসা,দাখিল,বিসিএসসহ) নেওয়া বন্ধ রাখতে হবে।

৫. কোভিট-১৯ আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশন করার পদক্ষেপ নিতে হবে।

৬. যারা রোগীদের সংস্পর্শে আসবে তাদের কঠোর করেন্টাইনের ব্যবস্থা করতে হবে।

৭. বিদেশ থেকে বা প্রবাসী যারা আসবেন তাদের ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করতে হবে।প্রয়োজনে এ ব্যাপারে সামরিক বাহিনীর সহায়তা নিতে হবে।

৮. আগামী ঈদের ছুটি কমিয়ে আনা যেতে পারে। ৯.স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আইন আরও জোরালোভাবে কার্যকর করতে হবে।

১০ পোর্ট অফ এন্ট্রিতে জনবল আরও বাড়াতে হবে এবং নজরদারীর কার্যক্রম আরও জোরদার করতে হবে।

১১. সব ধরনের সভা ভার্চুয়াল পদ্ধতিতে করার উদ্যোগ নিতে হবে।

১২. পর্যাটন এলাকায় চলাচল সীমিত করতে হবে।

এছাড়া ইতিপূর্বে ১৩ মার্চ সারাদেশে মাস্ক ব্যবহার নিশ্চিত করা,স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উল্লেখিত বিষয়াবলি পর্যালোচনা করলে দেখা যায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দিকে ধাবিত হচ্ছে।

রামপালে বঙ্গবন্ধু’র জন্ম শত বার্ষিকী পালন

এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি||

রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ভোর ৬ টায় ২১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শোভন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আ. জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আ. ওহাব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জিয়াউল হক, পিআইও মো. মতিউর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।

বাসাইলে মাইক্রোবাসে ভয়াবহ আগুন, বেঁচে গেলো তাবলীগের ১৭ প্রাণ

 টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে গাড়িতে থাকা তাবলীগের ১৬ সাথীসহ ১৭ জন। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের  উপজেলার গুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। মাইক্রোবাসের চালক আব্দুর রউফ বলেন,‘ঢাকা থেকে তাবলীগের ১৬ সাথী নিয়ে টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিলাম। গুল্লাহ এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়ি থেকে গন্ধ বের হয়। এসময় দ্রুতই গাড়ি থেকে নেমে যাই। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি জানিয়েছেন। রেজাউল করিম বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই গাড়িটি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ওয়ারিং তারের লাইনে ছিদ্র থাকায় গাড়ির ইঞ্জিনের সঙ্গে সংযোগ হয়ে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে। পরে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজে আগুন, ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনা ইউনিটে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে নতুন ভবনের করোনা ইউনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা প্রায় অর্ধ শতাধিক রোগীকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া সময় তিন জনের মৃত্যু হয়। তারা করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  সকাল ৮ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি।

You May Also Like