বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির অভয়নগর উপজেলা কমিটি গঠন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির অভয়নগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ৮ মার্চ  বুধবার সন্ধ্যায় নওয়াপাড়ায় শরীফ মার্কেটে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদের সভাপতিত্বে বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়ের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন মাহিনী।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, খুলনা বিভাগীয় ও অভয়নগর উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।আলোচনা সভা শেষে নিম্নলিখিতভাবে অভয়নগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সভাপতিঃ  রকিবুল ইসলাম রুবেল ,সিনিয়র সহ-সভাপতি গাজী আবুল হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান ইরান,মিন্টু রায়,জাহিদ হোসেন লিটন,সাধারণ সম্পাদকঃ ফিরোজ খান খোকন,   যুগ্ম-সম্পাদকঃ তামিম আহমেদ মনির, মোঃ শফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক মতিন গাজীসহ ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বরিশালে দোল উৎসব পালিত

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশালে দোলাযাত্রা হলি উৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় এই দোলযাত্রা হলি উৎসব শুরু হয়। গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন মন্দিরে পূজার মাধ্যমে দোলযাত্রার উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবে সামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। এ উপলক্ষে বরিশাল নগরীর সদর রোড শ্রী গুরু মন্দিরে তিন দিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে অসংখ্য নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। নগরীর কাউনিয়া এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী পার্থ দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবি দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোলযাত্রা হলি উৎসব পালন করেন।
নাথু দাস নামে এক ভক্ত বলেন, সদর রোড জগন্নাথ মন্দিরে রঙ খেলায় অংশ নিতে এসেছিলেন বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুরা।এছাড়াও নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাঁধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন,সদররোড শ্রী গুরু মন্দির,কাউনিয়া লোকনাথ মন্দির,নতুন বাজার অষ্টকোনা মন্দির,স্ব রোড রাধাকৃষ্ণ মন্দির, বাজার রোড লোকনাথ মন্দির,ও সরকারি ব্রজমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোলযাত্রা হলি উৎসব অনুষ্ঠিত হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হয়ে থাকে পঞ্জিকার হিসাবমতে মঙ্গলবার এই উৎসবের দিন। তবে তিনদিন আগেই শ্রীগুরু মন্দিরে যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করেন। জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সব ধরনের লোকজন এ অনুষ্ঠানে হলি খেলায় মেতেছেন। হোলি খেলায় বিভিন্ন হিন্দু সংগঠন অংশগ্রহণ করেন। সংগঠন গুলো হলো পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ ব্রাহ্মণ সংসদীয় কমিটি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা শাখা। অংশ নেয়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটি সভাপতি পলাশ চন্দ্র দাস বলেন- এবার উৎসবে অংশ নিতে পেরে বেশ উপভোগ করেছেন।

রূপসায় ‘সর: প্রা: বিদ্যালয়ের অফিস সহায়ক’ মৃত্যু- জানাযা সম্পন্ন

//এম মুরশীদ আলী//

রূপসার সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক সরদার মনিরুজ্জামান পলাশ (৩০) আজ ৬ মার্চ সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ———— রাজিউন)। তিনি সামন্তসেনা গ্রামের মৃত: মঞ্জু সরদারের একমাত্র ছেলে পলাশ। তার নামাজের জানাযা সোমবার যোহরবাদ বাড়ির সমূখে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাজদিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (ভার:) খান মারুফুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মতিয়ার রহমান, প্রভাষক মেজবাহ উদ্দিন সেলিম, প্রভাষক আসাদুজ্জামান, শিক্ষক মো.আসাদুজ্জামান স্বপন, সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফ,ম, অহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ,ম,আইয়ুব আলী, ইউপি সদস্য শেখ মাসুম, ইউপি সদস্য ইনতাজ মোল্লা, ইলিয়াজ শেখ, মো. আবু আবজাল সরদার, আ’লীগ নেতা মো: হাবিবুর রহমান, মো. ইলিয়াস শেখ, সালাউদ্দিন পিন্টু, মো: তপন সরদার, মো. জামাল শেখ, বিল্লাল শেখ, নিজাম উদ্দিন, মোঃ মহিউদ্দিন মানিক, রায়হান ফকির, সরদার আকরাম হোসেন, সালাউদ্দিন পিন্টু, শেখ বেলাল হোসেন, আব্দুল হালিম শেখ, নজরুল পাইক, সরদার রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, জাহাঙ্গীর সরদার, খান শরিফুল হক, খান আরিফুল হক, সরদার হাবিবুর রহমান, ইসহাক মল্লিক, শেখ হারুনুর রশিদ, তরিকুল ইসলাম বাদল, মোঃ নাসির উদ্দিন মামুনসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। মৃত্যুকালে সে অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

পলাশের মৃত্যু খবর পেয়ে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ, ম, আঃ সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আজমল ফকির ও রূপসা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। নামাজের ইমামতি করেন সামন্তসেনা পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মো. নূর ইসলাম।

রাবিতে মাগুরা জেলা সমিতির নতুন কমিটি সভাপতি শুভ শিকদার সম্পাদক মোঃ আল আমিন

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাগুরা জেলা সমিতির-২০২৩ এক বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। মাগুরা জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শুভ শিকদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন হোসেন। অন্যান্য পদে সহ-সভাপতি মোঃ শাহীনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ইসলাম, কোষাধ্যক্ষ শেখ রমজান হাসান সাংগঠনিক সম্পাদক জয় বিশ্বাস নির্বাচিত হয়েছেন। ০৪ মার্চ শনিবার মাগুরা জেলা সমিতির প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ আরো দুইজন উপদেষ্টা এবং সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতি ও তথ্য জানানো হয়। উক্ত কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

রাবিতে মাগুরা জেলা সমিতির নতুন কমিটি সভাপতি শুভ শিকদার সম্পাদক মোঃ আল আমিন

এ উপলক্ষ্যে শনিবার (৪ মার্চ ) নগরীর সীমান্তে অবকাশ রিসোর্টে বিভিন্ন আয়োজন করে মাগুরা জেলা সমিতি। কমিটি গঠনের পাশাপাশি রাজশাহীতে মাগুরা জেলা সমিতির নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

এদিন মাগুরা জেলা সমিতি থেকে রাজশাহী বিশবিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং রাজশাহী মেডিকেল ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সাথে উক্ত প্রতিষ্ঠানগুলো থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুজ্জামান শিখর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মাগুরা থেকে যারা রাজশাহীতে শিক্ষার জন্য আসে তারা যেনো একটা জায়গা পায়, অভিভাবক পায় সেই কাজ এই জেলা সমিতি করে। আমরা যখন পড়ালেখা করেছি তখন জেলা সমিতি বলে কিছু ছিলো না কিন্তু নবীনরা সেটা পাচ্ছে । বিদায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেকেই কিছুদিন হতাশায় ভুগবেন৷ তবে হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান সফল অবশ্যই হবেন। শিক্ষার্থীদের তিনি আরও বলেন, যদি কারও আর্থিক সংকট পড়েন আমার সাথে যোগাযোগ করবেন আমি তাকে সাহায্যের চেষ্টা করবো।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. হারুনুর রশীদ, রাবির ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মীর মোকাদ্দেস আলী।

অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন রাজশাহী কৃষি ব্যাংকের উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা ও ব্যবস্থাপক জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন আহমেদ মানিক। এসময় জেলার দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাগেরহাটের কচুয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধে হত্যার হুমকি!

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধ নিয়ে হত্যার হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। এঘটনা ঘটেছে উপজেলার ভাষা গ্রামের হেমায়েত মল্লিকের বাড়িতে। এব্যাপারে বাগেরহাট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট আদালতে মামলা ও পুলিশ সুপারের নিকট অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

উপজেলার ভাষা গ্রামের মৃত হালিম মল্লিকের পুত্র হেমায়েত মল্লিক জানায়, তার স্ত্রী রুনা বেগমের নামে ক্রয়কৃত জমি ও পৈত্রীক জমি নিয়ে এহিয়া মল্লিক, হানিফ মল্লিকের সাথে দির্ঘদিন বিরোধ চলে আসছে।

একারনে তার বিভিন্ন সময় খুন জখম সহ বিভিন্ন ধরনের হুমকি দেয়।এঘটনায় রুনা বেগম পুলিশ সুপারের নিকট একটি অভিযোগ করে। এতে প্রপিক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে ১৮ই ফেব্রুয়ারী সকালে এহিয়া মল্লিক, হানিফ মল্লিক, সাইদুল শেখ, বাদশা শেখ ও আনছার মল্লিক সহ ৭/৮ জনের একদল হামলাকরী পূর্ব পরিকল্পিত ভাবে রুনা বেগম জমিতে কাজ করছিল।

এ সময় প্রপিক্ষরা জবর দখলের উদ্যেশ্যে জমিতে প্রবেশ করিয়া রুনা বেগমকে ঘিরিয়া ধরে মারধর করিতে উদ্যত হয়ে খুন ও গুম সহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। এঘটনার পর হেমায়েত মল্লিক তার পরিবারে নিরাপত্তা চেয়ে বাগেরহাট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট আদালতে ১০৭/১১৭(গ) ধারামতে মামলা ও পুলিশ সুপারের নিকট অভিযোগ করেছে।#

 

যশোর র‌্যাব-৬ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি বিল্লাল গ্রেফতার

//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍//

যশোর র‌্যাব -৬ ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

জানা যায়,গত ২০১১ সালের অক্টোবর মাসে আসামী বিল্লাল হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গোপালগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয় এবং আসামীর নামে গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে।

উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী বিল্লাল হোসেন বিল্লালকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় গত ০১ মার্চ ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানাধীন বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মৃত আ:সোবহান হোসেন ভূইয়ার পুত্র বিল্লাল হোসেনকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

পাইকগাছায় ৪ সাংবাদিকসহ ৫ জনের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা উপস্বাস্হ্য কেন্দ্রে অনিয়মের তথ্য সংগ্রহ করায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন চার সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তারই মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক ও সুশীল সমাজের অংশ গ্রহণে (বৃহস্পতিবার) ২রা মার্চ দুপুর ১২টায় পাইকগাছা উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র পাইকগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংবাদিক শেখ আঃ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান মিজান।

এ সময় বক্তব্য রাখেন, জিএম আসলাম হোসেন, শেখ সেকেন্দার আলী, পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু, খোরশেদ আলম।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র পাইকগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, সাংবাদিক আব্দুল মজিদ, হাফিজুর রহমান রিন্টু, এ কে আজাদ, মোঃ আসাদুল ইসলাম আসাদ, মোঃ মানছুর রহমান জাহিদ, মিলন দাস,শেখ আব্দুল আলিম, সবুর আল-আমিন, জিয়াউদ্দিন নায়েব, হাবিবুর রহমান, মোঃ মুজিবুর রহমান মল্লিক,  আবু ইসাহাক, মোঃ ফিরোজ আহমেদ, মাজহারুল ইসলাম মিথুন, শাহরিয়ার কবির শাহজাহান বাদশা, এম জালাল উদ্দিন সুজন,  সাহেব আলী, কাজী সোহাগ, সফিয়ার রহমান, ফয়সাল হোসেন, খলিলুর রহমান, লুৎফর রহমান কিনু, সৈয়দ মিনারুল ইসলাম, শাহিনুর রহমান, মোঃ সহিদ হোসেন, সাহাদাত হোসেন, রেজাউল ইসলাম, ফারুক হোসেনসহ আরও উপস্থিত ছিলেন, রাজু মোড়ল, মনিরুল ইসলাম, আসিফ ইকবাল ইমন, মনিরুল ইসলাম মনি, মোঃ মুক্ত, আবদুল্লাহ আল মামুন, মোঃ ডাব্লু প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, অতি বিলম্বে হয়রানি ও মিথ্যা  মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।

সাংবাদিক স্ত্রী ও সন্তানকে লাঞ্চিত// কচুয়া প্রেসক্লাবের নেত্রীবৃন্দ ক্ষোভ প্রকাশ

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

চিতলমারীর সাংবাদিক কপিল ঘোষের স্ত্রী ও শিশু সন্তানকে লাঞ্চিত করার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নেত্রীবৃন্দ তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ লাঞ্চিতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সহ-সভাপতি পাইক সমীর বরণ,সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ,যুগ্ন-সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু,অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা, নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি, সুপার্থ কুমার মন্ডল, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল। সদস্য নকীব মিজানুর রহমান,আজমির আলম খান, শহীদুল ইসলাম খোকন, রুম্মান। সাংবাদিক কপিল ঘোষ দৈনিক কালের কন্ঠ’র চিতলমারী ও কচুয়া উপজেলা প্রতিনিধি।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহন আলী বিশ্বাস শনিবার রাত ৮টার দিকে সাংবাদিক কপিল ঘোষের স্ত্রী ও শিশু সন্তানকে ফোন দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে অশ্লীন ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করে।

রাণীশংকৈলে শেখ হাসিনা’র গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামডাঙ্গী গ্রামে রবিবার (২৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা গৃহিনী ফার্মের উদ্বোধন করা হয়।ওই গ্রামের হাবিবুর রহমান ও আহসান হবির এর যৌথ উদ্যোগে ফার্মটির শুভ উদ্বধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক।

এর আগে ফার্ম চত্বরে ফার্মের মালিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আ জ ম সফিউল্লাহ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রভাষক আব্দুল খালেক, ফার্মের পরিচালক আহসান হাবিব প্রমুখ।

এছাড়াও উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক গোলাম সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, আ’লীগ সদস্য তারেক আজিজ প্রমুখ।

প্রসঙ্গতঃ শেখ হাসিনা গৃহিনী ফার্মে শুরুতেই ২৭ টি ভেড়া, সাতটি গাভি, ১০০ মুরগি ও ৫০ টি হাস দিয়ে ফার্মটির যাত্রা শুরু করা হয়েছে।

সত্য প্রকাশ হবেই- ১০ বছর পর এএসআই হত্যায় অধরা আটক

// নিউজ ডেস্ক//

রাজধানীর মিরপুরে ২০১৩ সালে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবির হত্যা মামলার ‘মূল পরিকল্পনাকারী’ মডেল অভিনেত্রী  সুহাসিনী অধরাকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব–৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩–এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

শুক্রবার সকালে তিনি জানান, অধরার আসল নাম ফজিলাতুন্নেসা রিয়া। পরিচয় পরিবর্তন করে তিনি মডেল হয়েছিলেন। নতুন নাম হয় সুহাসিনী অধরা।

র‌্যাব কর্মকর্তা জানান, তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। বৃহস্পতিবার রাতে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীর শাহ আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুহমায়ূন কবির (৪৪) ২০১৩ সালে হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যার পরিকল্পনাকারী ফজিলাতুন্নেছা রিয়া। হত্যার পর রিয়া থেকে বনে যান মডেল–অভিনেত্রী। গত দশ বছর নিজের নামে কাগজপত্র সব পরিবর্তন করে ভালোই চলছিল তার জীবন। কিন্তু শেষ রক্ষা হয়নি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কথিত সেই মডেলকে গ্রেফতার করেছে র‌্যাব–৩।