যশোরে রিয়াজুল জান্নাহ হিফয্ ক্যাডেট মাদরাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃঃ

যশোরে রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার সময় মাদাসার নিজস্ব জায়গা হামিদপুর নুড়িতলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ আজমল হোসাইন। রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের পরিচালক খলিলুর রহমান, বাবলু রহমান বিএম মনিরুজামান, শওকত আলী ও হাফেজ অব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন- নুরুল ইসলাম, মিলন বিশ^াস, আলি আহম্মেদ বাবু, নোমান হোসেন, হোদায়েত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদাসার ভারপ্রাপ্ত পরিচালক হাফেজ মাওলানা মুশফিকুর রহমান । অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসারটি যশোরের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হবে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক কুরআনের হাফেজ হবে। এটি কোন গতানুগতিক কোন হিযফখানা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মোঃ আজমল হোসাইন।।

অভয়নগরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫  মার্চ ( বুধবার) বিকাল ৫ টায় অভয়নগরের নওয়াপাড়ার স্টেশন বাজারের  শরীফ মার্কেটে ইবাদ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএমএসএসের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে খুলনা বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  খন্দকার আসিফুর রহমান তোতা।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদার।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক প্রভাষক সেলিম হোসেন, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যশোর জেলা কমিটির সহ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ,কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক মিল্টন শেখ,বিভাগীয় কমিটির নেতা আবু তাহের,অভয়নগর উপজেলা সভাপতি  রকিবুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক ফিরোজ খান ,যুগ্ন সম্পাদক মোঃ আবু তাহের চৌধুরী,যুগ্ন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন গাজী, কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। আলোচনাসভায় প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ও সার্থকভাবে সম্পন্নের লক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

যশোরে যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যশোরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মিছিলে অংশ নেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মাসুদ হোসেন, শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান খান রাফেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, হোমিওপ্যাথিক কলেজের ভিপি ওসমানুজ্জামান সাকিব, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল প্রমুখ।আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শান্তি মিছিলটি বের হয়। এরপর চৌরাস্তা, বড়বাজারসহ বিভিন্ন সড়ক হয়ে দড়া টানা ভৈরব চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু।সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের স্বার্থে, জাতির কল্যাণে শেখ হাসিনাকে বার বার রাষ্ট্রক্ষমতায় আনার বিকল্প নেই। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ ও জাতি নিরাপদ থাকবে। আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা বিএনপি-জামায়াত কোনভাবেই অপতৎপরতা চালাতে পারবে না। উন্নয়নের মহাসড়কে কোন বাধায় টিকে থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা শতভাগ বাস্তবায়ন হবে। তাই জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে।

যশোরে সহকারি কাজী শহিদুল গ্রেফতার

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের আলোচিত (ভুয়া পদাধিকারী) সরকারি ১৩ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় দীর্ঘদিন বাল্যবিবাহ পড়ানো সহকারি কাজী হাফেজ মাওলানা শহিদুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। শহিদুল ইসলাম যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মোল্লাপাড়ার মৃত মানিক মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৪ই মার্চ) বিকাল পাঁচটার সময় যশোর সদর উপজেলার কাশিমপুর বাজার থেকে তাকে পুলিশ গ্রেফতার করে বলে জানা যায় ।

মামলার বাদি সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম কাশিমপুর ইউনিয়নের রেজিস্টার কাজী আব্দুল্ হাই সিদ্দিকী র সহকারি কাজী পরিচয় দিয়ে বাল্য বিয়ের কাজ করে বেড়ান দীর্ঘদিন। শহিদুল ইসলামের বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে একাধিক বাল্যবিবাহ পড়ানো এবং মিথ্যা নিকাহ নামা প্রদানের  অভিযোগ ও রয়েছে। অঞ্জলি নামের এক ১৩ বছরের মেয়ের বাল্য বিবাহের অনুসন্ধানে ২০২০ সালের ১৬ই মে বাদিসহ  তিন সাংবাদিক ও মানবাধিকার কর্মী বাল্যবিবাহের নিউজ সংগ্রহ করতে কাশিমপুরে যায়।

আসামী শহিদুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে আসামী শহিদুল সহ তাদের উপর হামলা করেন।সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ৯৯৯ এ কল করলে পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করেন। এরপর শহিদুল ইসলাম বাঁচার জন্য সাংবাদিকদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। সাংবাদিকরা পরে বিষয়টি নিয়ে আরো গভীর তদন্তে গেলে একপর্যায়ে শহিদুল ইসলাম তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে সাংবাদিক শামসুর রহমান নিরবকে মারপিট খুন যখমসহ প্রাণনাশের হুমকি দেয়। তখন সাংবাদিক শামসুর রহমান নিরব যশোর কোতয়ালী থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে কোতয়ালী থানার এসআই মিজান জানান, আসামী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে কোর্টের একটি ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টে আসামীর পিতার নাম ভুল থাকায় আসামী প্রকাশ্যে ঘুরিয়া বেড়াচ্ছিল। পরে উদ্বর্তন  কর্মকর্তাদের সাথে আলোচনা করে ও কাগজপত্র যাচাই-বাছাই সহ বাদির শনাক্ত মতে আমি আসামী শহিদুল ইসলামককে গ্রেফতার করি। তিনি আরো জানান আইনি প্রক্রিয়া শেষে তাকে কোর্টে  পাঠানো হবে বলে জানান।

ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রধান অতিথি এমপি বীরেন শিকদার

//সুজন মাহমুদ, মাগুরা প্রতিনিধি//
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঐহিত্যবাহী ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশকে স্মার্ট করতে তরুনদের স্মার্ট হয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে বলে বক্তব্য দিয়েছেন এমপি বীরেন শিকদার।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বিদ্যালয় চত্বরে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য , সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার।

এসময় তিনি তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার আহবান জানান। এবং জননেত্রী শেখ হাসিনার যোগ্য কর্মী হয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহবানও করেন।

মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি মোছাঃ বেবী নাজনীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান,থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ,রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুল ইসলাম খান, সাবেক চেয়ারম্যান মো: রবিউল ইসলাম,মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আলাউদ্দিন মাহামুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম।

আলোচনা অনুষ্ঠান শেষে দেশের খ্যাত নামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

ভারতে জেল খেটে দেশে ফিরলো বাংলাদেশের ৮ যুবক

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

ভারতে ভালো কাজের আশায় পাসপোর্ট ভিসা বিহীন চোরাইপথে ভারতে গিয়ে ৫ মাস থেকে ৩ বছর পর্যন্ত জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৮ যুবক।

১২ মার্চ (রবিবার) বিকাল ৫ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এর কাছে হস্তান্তর করে।

ফেরতগামীরা হলোনঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার হামিদ গাজির ছেলে সাইফুল গাজি (২৯) একই জেলার ইশার আলী গাজির ছেলে মনিরুল গাজি (৩০) মুর্শীদ আলীর ছেলে আহসানুর রহমান (২৯) সেফায়েত খার ছেলে আল আমিন (২৮) আবুল হোসেনের ছেলে শাশসুজ্জামান (৩৪) ময়মনসিংহ জেলার বাদশা মিয়ার ছেলে শওকাত হোসেন (৩১) একই জেলার নিজাম উদ্দিন এর ছেলে আল আমিন (৩০) আবুল বাশার এর ছেলে আশরাফুল আলম (২৭) ।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, এরা ভাল কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারত যায়। এরপর সেদেশের তামিল নাড়ু শহরে কৃষি কাজ করার সময় পুলিশের কাছে ধরা পড়ে। সেই থেকে এরা বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে আসে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন বলেন, ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের থানার আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস ফর কেয়ার নামে একটি বেসরকারী সংস্থার কাছে হস্থান্তর করা হবে।

যশোর বেসরকারী এনজিও জাস্টিস এন্ড কেয়ার এর মাঠ কর্মকর্তা মুহিদ বলেন, ফেরত আসাদের যশোর তাদের নিজ শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের কাছে হস্তান্তর করা হবে।

যশোরে পিতা পুত্র মাদকসহ আটক

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোর নাভারণে হাইওয়ে পুলিশ ৪৫ বোতল বিদেশী মদসহ দু’জনকে আটক করেছেন। আটককৃত পিতা আব্দুর রহমান (৪৩) ও পুত্র আব্দুল্লাহকে (২৪) একটি প্রাইভেটকার থেকে আটক করা হয়েছে। তাদের থানায় সোপর্দ করা হয়

যশোরের সীমান্ত উপজেলা নাভারণ হাইওয়ে পুলিশের ক্যাম্পের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,আজ ৯ মার্চ বৃহস্পতিবার রাত ২টার দিকে বিদেশি মদের একটি চালান যশোরের দিকে যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩ টায় সঙ্গীয় ফোর্সসহ একটি প্রাইভেটকার নাভারণের সাতক্ষীরা মোড় থেকে আটক করা হয়। যার নম্বর (ঢাকা মেট্রো গ ১২-১১৪৯)। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৪৫ বোতল বিদেশী (ভ্যাট ৬৯ ২৩ বোতল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ১৫ বোতল এবং জে এন্ড বি ৭ বোতল) মদ পাওয়া যায়। বিদেশী মদসহ ব্যবসায়ী পিতা আব্দুর রহমান (৪৩) ও পুত্র আব্দুল্লাহকে (২৪) কার থেকে আটক করা হয়। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার বেড়া উপজেলার গোলাপ নগর গ্রামে। আরও আটক করা হয় প্রাইভেটকার চালক আকাশ খানকে (২৪)। চালক শার্শা উপজেলার বেনাপোলের তালসারি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের কোর্টে চালান করা হয়েছে।

খুলনার রূপসায় জাতীয় দুর্যোগ দিবস পালিত

//এম মুরশীদ আলী//
“স্মার্ট বাংলাদেশ প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রূপসায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১০ মার্চ সকালে র্র্্যলী ও আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিচুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মানা, রূপসা থানার এসআই মো. আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মো. আল আমিন শেখ, এসআই শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন সাব অফিসার মো. বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার, অফিস সহায়ক সৈয়দ আজগার আলী সহ রূপসার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

মাগুরায় প্রতিবন্ধী কৃষকের সাফল্য, সরেজমিন পরিদর্শনে জেলা প্রশাসক

//সুজন মাহমুদ, মাগুরা//

গত ০৩/০৩/২০২৩ তারিখে মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ মাগুরা সদর উপজেলার নালিয়াডাংগি গ্রামের প্রতিবন্ধী কৃষক জনাব মোহাম্মদ আক্কাস খানের নিরাপদ সবজি এবং কৃষি জমি সরেজমিনে দর্শন করেন। প্রতিবন্ধী ভাতায় প্রাপ্ত টাকা দিয়ে ২০১৬ সালে ৪০ শতক জমি লিজ নিয়ে তিনি নিরাপদ সবজি চাষ শুরু করেছিলেন।

শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা এ নিয়ে তার ছিল যথেষ্ট শঙ্কা। সকল বাধা বিপত্তি অতিক্রম করে বর্তমানে তিনি ২০ একর জমিতে চাষ করছেন পেঁয়াজ, চিয়া সিড যা মাগুরা জেলায় সর্বপ্রথম। প্রায় ৫০ বিঘা জমিতে লাগিয়েছেন কালোজিরা, বারি সরিষা -১৪, ১৭,  বিনা মসুর-৪, ৯। নিরাপদ সবজি চাষের কারিগর হিসেবে তিনি পেয়েছেন দীপ্ত কৃষি এওয়ার্ড-২০২৩।  মাঠ ফসল ও নিরাপদ সবজি এ দুই ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করেন এবং ১০ টি ক্যাটাগরির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাঠ ফসল ক্যাটাগরিতে তিনি পুরস্কার লাভ করেন।

শারীরিক প্রতিবন্ধকতা দূর করে সফল হওয়া কৃষক আক্কাসের কাছ থেকে অন্যান্য কৃষকরা অনুপ্রেরণা নেবে এই প্রত্যাশা জেলা প্রশাসনের।

বরিশালে ডি এন সি’র অভিযানে জি মরফিনসহ দম্পতি আটক

পলাশ চন্দ্র দাসঃ

বরিশাল মেট্রোপলিটন  বিমানবন্দর থানাধীন রহমতপুর বাসস্টান্ডে অভিযান চালিয়ে জি মরফিন ইনজেকশনসহ এক দম্পতিকে আটক করেছে বরিশাল  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডি এনসি।বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রহমতপুর বাসস্টান্ডে অভিযান পরিচালিত হয়।অভিযানের সময় ঢাকা-বরিশালগামী গোল্ডেন লাইন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ইসরাত জাহান (২৪) ও তার স্বামী ইশতিয়াক আহমেদ খানকে (২৫) ১০০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশনসহ আটক করা হয়। আটককৃতরা বরিশাল নগরের গগন গলি এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।