অভয়নগরে মানব কল্যাণ সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে সঞ্চয়ী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার  (৯ ডিসেম্বর ) সকালে চলিশিয়া ইউনিয়নের কোটা/পায়রাবাজার সংলগ্ন মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রিপন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলিশিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ইউপি সদস্য রাফেজা বেগম, সাংবাদিক তাওহীদ হাসান উসামা, সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান বাওয়ালী,সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আলো আমিন,  সহ সভাপতি মহিউদ্দিন গোলদার, ইউসুফ গোলদার, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।

অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার ( ৯ ডিসেম্বর) দিনব্যাপী দিবসটি উদযাপিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আ. মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান, মাহাবুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ ও কমিটির কর্মকান্ড উপস্থাপন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, বিভা, প্রগতি সমাজকল্যাণ সংস্থা, আর আর এফ নওয়াপাড়ার ১ ও ২ শাখা, পল্লী ওয়েলফেয়ার এসোসিয়েশন ও শিশু নিলয় ফাউন্ডেশন নামের এনজিও একাত্মতা প্রতাশ করে অংশ নেয়। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকালে ২য় অধিবেশন নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আ. মতলেব সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

নাঙ্গলকোটে খালের পাড়ের মাটি  হরি লুট। প্রতিবাদকারী কৃষকদের প্রশাসনের হেনস্তা।

//নিজস্ব প্রতিবেদক//

নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার ধাতিস্মর সংযোগ খালের দুই পাড়ের মাটি লুটে নিচ্ছে সুবিধাবাদি মহল।গেল বর্ষায় পানিউন্নয়ন বোর্ড কর্তৃক স্থানীয় কৃষকদের স্বার্থেখালটি অস্কার করা হয় এবং দুই পাশে পানি নিয়ন্ত্রণে বাধতৈরি করে কিন্তু হঠাৎ একটি সুবিধাবাদী মহল উপজেলা নির্বাহী অফিসার কে মাধ্যম তৈরি করে মাটি গুলো জোরপূর্বক নিয়ে যাচ্ছে।কৃষকেদের প্রাণের জমির মাটি রক্ষায় দিকবেদিক ঘুরাঘুরি করে কূল পাচ্ছেনা।প্রশাসনের পক্ষহতে উল্টো ধমকিও হয়রানির শিকার হয়ে জেলাপ্রশাসক বরাবরমাটি রক্ষায় আবেদন জানিয়েছেন।

কুমিল্লা জেলা দক্ষিণ আ’লীগের সভাপতি লোটাস কামাল সম্পাদক মুজিব পুনঃনির্বাচিত

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মলন বৃহস্পতিবার লালমাই উপজেলার বাগমারা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য কুমিল্লা  দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস এমপি ও সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মজিব এমপিকে পুনঃ নির্বাচিত করেছে।

সম্মেলনে কুমিল্লা জেলা দক্ষিণ আ’লীগের সভাপতি  আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস) কামাল এফ.সি.এ এম.পি ,এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম (সেলিম) এম.পি,।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম (হানিফ)এম.পি  ।

বিশেষ অতিথি  ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম,,প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও স্হানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম এম.পি,  ।

সন্মেলন পরিচালনায় ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এম.পি,  ।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির অনেক  নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামীলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অভয়নগরে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍ঃ

বিএনপি-জামায়ত তথা দেশ বিরোধী জোটের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের অভয়নগরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  বৃহস্পতিবার( ৮ ডিসেম্বর) বিকালে নওয়াপাড়া বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং পরে যশোর-খুলনা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন। বক্তারা বলেন, অভয়নগরের মাটি আওয়ামী লীগের ঘাটি। এখানে বিএনপি-জামায়ত কোন ধরণের অরাজগতা সৃষ্টি করার পায়তারা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজপথ অভয়নগর আওয়ামী লীগের ছিল, আছে এবং থাকবে।

অভয়নগর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু , নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক , অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র . মোঃ মিজানুর রহমান, নওয়াপাড়া হাইওয়ে থানার এস আই পারভেজ হাসান, ইউপি চেয়ারম্যান বৃন্দ , উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ও শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। নওয়াপাড়া শহরটাকে সিসিটিভির আওতায় আনতে হবে। উপজেলা ব্যাপি চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশ টহল ও বিভিন্ন এলাকায় গ্রাম পুলিশের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করতে হবে ।

বনের বাঘে খায় না মনের বাঘে খায়, যে ভয়ে সম্মেলন কুমিল্লা টাউন হলে নয়!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার প্রোগ্রাম ছিল কুমিল্লা টাউন হল মাঠে। কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশ্বের সেরা অর্থমন্ত্রী ভয়েতা বাতিলের ব্যবস্থা করে সম্মেলন নিয়ে যান উনার বাড়ীর আঙ্গিনায় অর্থাৎ বাগমারা হাইস্কুল মাঠ।

তিনি মনে করেছেন, কুমিল্লা নামে বিভাগ না হবার পিছনে অনেকেই উনাকে দায়ী করেছিলেন। অবশ্য তিনিই প্রথম ময়নামতি নামে বিভাগের প্রস্তাব করেছিলেন। পরে তা আবার পরিবর্তন করে মেঘনা নামে বিভাগ করার প্রস্তাব উঠেছে। কিন্তু কুমিল্লাবাসী সেই প্রস্তাব প্রত্যাখান করেছে।

অর্থমন্ত্রী কুমিল্লা নামে বিভাগ করার কোনও ভ’মিকা নাই কেন ? এই রকম প্রশ্নের সম্মূখীন হবে সন্দেহ ভেন্যু পরিবর্তন করে বাগমারা মাঠে নিয়ে যান। এছাড়া তিনি অর্থ মন্ত্রী হবার তিন মাসের মাথায় কীভাবে বিশ্বের সেরা হয়েছেন, এরকম প্রশ্নও উঠতে পারে। আরো প্রশ্ন উঠতে পারে, গত চার বছর এলাকায় আসেননি কেন ? রাজনীতি ভার্চুয়ালে কেন ?  মন্ত্রীত্ব পাবার পর কুমিল্লা জন্য কী করেছেন ?

নেতা কর্মীরা সাক্ষাৎ পায় না কেন ? দেশের অর্থনীতির এত ভঙ্গুর অবস্থা কেন?  ইত্যাদি ইত্যাদি। এ সকল প্রশ্নের সম্মূখীন হতে পারেন এমন সন্দেহ থেকে মূলত ভেন্যু পরিবর্তন করেছেন বলে অনেকেই মনে করেন।

সম্মেলন কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগ, নেতৃত্ব পরিবর্তনের অপেক্ষায়

স্টাফ রিপোর্টারঃ-

বহু প্রতীক্ষার পর আগামী কাল বৃহস্পতিবার বাগমারা হাইস্কুল মাঠে কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উদ্বোধন করবেন ওবায়েদুল কাদের। প্রধান অতিথি থাকবেন প্রেসিয়াম সদস্য শেখ সেলিম। সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন চাচ্ছেন জেলার নেতৃবৃন্দ। ফলে সর্বত্র জল্পনা কল্পনা কে হতে যাচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। দলীয় সূত্রে জানা যায় সভাপতি হিসেবে নাম উঠে আসছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম অথবা কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, আর সাধারণ সম্পাদক পদে এক সময়ের তুখোড় ছাত্র নেতা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, সোনার বাঙলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ অথবা বর্তমান যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, আনিসুর রহমান মিঠু, নাসিমুল আলম নজরুল এমপি।

বিশ্লেষণ স্ব্রুপ নেতা কর্মীরা বলছেন, বর্তমান সভাপতি দীর্ঘকাল আহবায়ক ও সভাপতির দায়িত্বে আছেন। অর্থাৎ ২০০৬ সালে আহবায়কের দায়িত্ব পান।  দীর্ঘ ১৪বছর পর সম্মেলন অনুষ্ঠিত হলে সেই সম্মেলনে তিনিই সভাপতি দায়িত্ব নেন। তিনি দায়িত্ব নেয়ার পর কুমিল্লা জেলা আওয়ামী লীগের কোনও সভা সমাবেশে হাজির হননি। জেলা আওয়ামী লীগের কোন কর্মী সভা অথবা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়নি। তিনি শুধু নাঙ্গলকোট আওয়ামী লীগ নিয়ে ভাঙ্গা গড়ার খেলা খেলেছেন। অসুস্থতার অজুহাতে গত ৪বছর বাসা থেকে বের হননি। মাঝে মাঝে ভার্চুয়ালে ও অডিও বার্তাায় যোগ দিয়েছেন। অনেকেই বলেন, মন্ত্রণালয় ভার্চুয়ালে চললেও রাজনীতি ভার্চুয়ালে চলে না। তিনি পিএস ও তার ভাইদের দিয়ে রাজনীতি পরিচালনা করেছেন। উনার ভাইদের বিরুদ্ধেও পাহাড়সম অভিযোগ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভ’মি দুর্নীতি দলীয়,মনোনয়ন ও পদ বাণিজ্যের অভিযোগ অহরহ।

অপরদিকে সাধারণ সম্পাদকের পরিবর্তনও চায় তৃণমূল কর্মিরা। দুই যুগের বেশী সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মুজিবুল হক মজিব এমপি। কুমিল্লা আওয়ামীলীগে গ্রুপিং এর জন্য অনেকেই দায়ী করেন তাঁকে। মুজিবুল হক প্রথমে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত’্যর পর এক লাফে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। সেই থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। একই পদে দুই যুগের বেশী। গত সংসদ নির্বাচনে আফজানের ছেলে ইমরান দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী করান। তার নির্বাচনি এলাকায় নিজ দলীয় কর্মীদেও হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রেলপথ মন্ত্রী থাকাকালে তাঁর স্ত্রী’র বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছিল এবং এলাকায় থেকে নেতাকর্মী আসলে তাদের সাথেও খারাপ আচরণ করতো । এছাড়া, রোগ ও হনুফার ভারে নুয়ে পড়া এবং ভারী বয়সে দল পরিচালনা করা আদৌ তার পক্ষে সম্ভব নয় মনে করেন অনেকেই।

চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২০

//চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের গোপন বৈঠক থেকে পুলিশের ওপর হামলায় এক উপপরিদর্শকসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পুলিশ উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানসহ একই দলের ২০ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু জিহাদি বই।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের একটি বাড়িতে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করতে উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ গোপন বৈঠকে বসেন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতারা পুলিশের ওপর হামলা চালান। হামলায় উপপরিদর্শক জুয়েল, সহ-উপপরিদর্শক বল্লম মজুমদার ও ৪ কনস্টেবলসহ ছয় জন আহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসেন, সহসাধারণ সম্পাদক এয়াছিন, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের, জামায়াত নেতা মো. ইসমাইল, মো. নোমান, আবু তাহের, আবদুর রহিম, ইব্রাহিম খলিল, মোখলেছুর রহমান মজুমদার, সাইফুল ইসলাম, জহির উদ্দিন, আবুল হাশেম, জাহিদুর রহমান, আহসান উল্যাহ, বেলাল হোসেন, ফজলুল হক ও মাসুমসহ ২০ জনকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ১০ ডিসেম্বর নাশকতা পরিকল্পনার নানা তথ্য ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করেছে।

নাঙ্গলকোট ও লালমাইতে আবারও তেলের ছড়াছড়ি !

//স্টাফ রিপোর্টার//
রতন বাবুর পর এবার মিজান ভাইয়ের নামে স্লোগান চলছে! আগে রতন বাবু নাঙ্গলকোট ও লালমাইতে আসলে জামাই আদর সহ পেতেন ভিআইপি মর্যাদা? রতন অব্যাহতি পাবার পর এ পদে নিয়োগ পান অর্থ মন্ত্রীর ছোট ভাই সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সরোয়ারের বিশস্থ মিজান। যে সব নেতা আগে রতনকে তেল মারতেন, তেলবাজরা এখন তেলের ভান্ড নিয়ে মিজানের পিছনে পিছনে ছুটছেন এবং মিজান ভাইয়ের আগমনে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলছেন !

উল্লেখ্য, অর্থ মন্ত্রী আ হ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল দীর্ঘদিন অসুস্থ। গত সংসদ নির্বাচনের পর ৪বছর নিজ নির্বাচনি এলাকা নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণের মাটিতে পা রাখেননি । এই দীর্ঘ সময় স্থানীয় সংসদ সদস্যের বিকল্প হিসেবে মন্ত্রীর এপিএস রতন সিংহকে কল্পনা করতেন তেলবাজরা।

সম্প্রতি রতন সিংহ দায়িত্ব থেকে উধাও হলে নতুন এপিএস হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মিজানুর রহমান। যা অনেকটা নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতোই ফ্লেবার। বিশেষ করে নাঙ্গলকোটের সিন্ডিকেট তেলবাজরা মিজান ভাইকে অভিনন্দন জানিয়ে ফেসবুক স্ট্যাটাস, স্লোগান, মিছিল, ব্যানার, ফেস্টুনে সয়লাব করেছে।