নাফেরার দেশে চলে গেলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন।

জন্মদিন উপলক্ষ্যে গাওয়া সেরা গান  আজ জন্মদিন তোমার….. গানের শিল্পী ছিলেন ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ।

বৃহস্পতিবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। তিনি জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে শাফিনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ‘২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শোটা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে আর ফেরানো গেল না।’

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এর পর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের লাশ দেশে ফেরানো হবে।

ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে, রায় আসা পর্যন্ত ধৈর্য ধরুন:  প্রধানমন্ত্রী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

কোটা সংস্কার আন্দোলনকারীদের আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, আমার বিশ্বাস, আমাদের ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে ন্যায়বিচারই পাবে। তাদের হতাশ হতে হবে না, ইনশাআল্লাহ।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কারের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ আদালতে আপিল করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আদালত আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে।আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। এই আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সবার সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।

একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডসহ সব ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রশ্নপত্র ফাঁস  || আরও ৫ জন অভিযুক্ত || জেনে নিন কারা আছেন….

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

রেলওয়ের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) ছয় কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। কেবল এই ছয়জনই নন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হিসেবে পিএসসির আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারীর নাম সামনে এসেছে; যাঁরা বিভিন্ন সময় ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন। তাঁদের মধ্যে মধ্যম পর্যায়ের কর্মকর্তা আছেন। আবার অফিস সহায়ক ও গাড়িচালকও আছেন।

এই পাঁচজন হলেন পিএসসির পরিচালক এনামুল বশির, সহকারী পরিচালক আবদুর রউফ, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, অফিস সহায়ক ডন কুমার ও গাড়িচালক আতাউর রহমান।

পিএসসি সূত্র থেকে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকেই একসময় চাকরিচ্যুত করেছিল পিএসসি। পরে এনামুল বশির ও আবদুর রউফ প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে চাকরি ফিরে পান। অফিস সহায়ক ডন কুমার ও গাড়িচালক আতাউর রহমান চাকরিচ্যুত হয়েছেন দুই বছর আগে। সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় গত বছর অবসরে গেছেন।

অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়ায় তাঁরা চাকরি ফিরে পান। অবসরে গিয়েও অপকর্মে জড়িত কেউ কেউ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিএসসির পরিচালক এনামুল বশিরের বিরুদ্ধে ২০০৯ সালে বিআরটিএর মোটরযান পরিদর্শক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। এই অভিযোগে তাঁকে ২০১১ সালে চাকরিচ্যুত করা হয়। ওই বছরই তিনি প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতে যান। ২০২১ সালে তিনি চাকরি ফিরে পান। গত বছরের মার্চে তিনি অবসরে যান। অবশ্য এনামুল বশির গতকাল বুধবার প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল।

আবদুর রউফের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠে ২০১০ সালে। তখন তাঁর বিরুদ্ধে মামলা হয়, তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ। ওই ঘটনায় পিএসসি তাঁকে সাময়িক বরখাস্ত করে। প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ায় ২০১৩ সালে আবদুর রউফকে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যান। আইনি প্রক্রিয়া শেষে গত বছর চাকরি ফিরে পান। এরপর আবদুর রউফ প্রশাসনিক কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হন।

আবদুর রউফ গতকাল প্রথম আলোকে বলেন, তাঁকে ২০১০ সালে পুলিশ সন্দেহবশত গ্রেপ্তার করেছিল; কিন্তু কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সাংবিধানিক সংস্থা পিএসসি কেন ফৌজদারি মামলা করেনি, সে প্রশ্ন থেকে যায়।

মোহাম্মদ ফিরোজ মিয়া, সরকারি চাকরির বিষয়ে বিশেষজ্ঞ

তবে রেলের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫ জুলাই পুলিশের হাতে গ্রেপ্তার উপপরিচালক মো. আবু জাফর পিএসসির যে শাখা দেখতেন, সেই শাখায় সহকারী পরিচালক পদে রয়েছেন আবদুর রউফ। দুজন পাশাপাশি রুমে বসেন। এই শাখা (ইউনিট ১২) থেকে রেলওয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন নন–ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়।

ডন কুমার ২০২২ সালের ১ জানুয়ারি পিএসসিতে অফিস সহায়ক পদে যোগ দিয়েই প্রশ্নপত্র ফাঁসেও জড়িয়ে পড়েন। পিএসসির এক প্রতিবেদনে বলা হয়, চাকরি দেওয়ার কথা বলে পটুয়াখালী সদর উপজেলার ইমরুল ইসলামের কাছ থেকে ছয় লাখ টাকা নেন ডন কুমার; যার কারণে ২০২২ সালেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করেন। তাঁর মামলা এখনো চলমান।

প্রশ্নপত্র ফাঁসের অভিযুক্ত হয়ে পুনরায় চাকরিতে ফিরে আসার বিষয়ে জানতে চাইলে পিএসসির যুগ্ম সচিব আবদুল আলীম খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা কাউকে চাকরিচ্যুত করলে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যান। পরে আদালতের দ্বারস্থ হন। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আদালতের আদেশ শোনা আমাদের জন্য বাধ্যতামূলক।’ তিনি বলেন, পিএসসি তদন্তকারী সংস্থা নয়। অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয়। এর বাইরে আর কিছু করার থাকে না।

এই পাঁচজন হলেন পিএসসির পরিচালক এনামুল বশির, সহকারী পরিচালক আবদুর রউফ, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, অফিস সহায়ক ডন কুমার গাড়িচালক আতাউর রহমান।

সর্বশেষ রেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) গতকাল চিঠি দিয়েছে পিএসসি।

পিএসসির গাড়িচালক আতাউর রহমানের বিরুদ্ধেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। পিএসসির দাপ্তরিক তথ্য বলছে, তিনি চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সলিল বরণ দাসের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন। এই ঘটনায় ২০২২ সালে তাঁকে চাকরিচ্যুত করা হয়।

সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়ের বিরুদ্ধেও প্রশ্নপত্র পত্র ফাঁসের অভিযোগ রয়েছে। তিনি গত বছর অবসরে যান। তবে গত শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হিসেবে তাঁর নাম আসে। তিনি এখন পলাতক।

পিএসসির ভেতরেই প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র কাজ করছে। এর মধ্যে কেউ ধরা পড়েছেন, কেউ এখনো আড়ালে রয়ে গেছেন।

সরকারি চাকরির বিধিবিধান বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া

রেলের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫ জুলাই ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনই পিএসসির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী। তাঁরা হলেন উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম; সহকারী পরিচালক মো. আলমগীর কবির, কর্মচারী (ডেসপাচ রাইডার) মো. খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম এবং সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী। এই ব্যক্তিরা প্রায় দেড় যুগ ধরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে সিআইডি সূত্রে জানা গেছে। এঁদের কয়েকজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

সরকারি চাকরির বিধিবিধান বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, পিএসসির ভেতরেই প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র কাজ করছে। এর মধ্যে কেউ ধরা পড়েছেন, কেউ এখনো আড়ালে রয়ে গেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সাংবিধানিক সংস্থা পিএসসি কেন ফৌজদারি মামলা করেনি, সে প্রশ্ন থেকে যায়।

সবার জন্য শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে : সালাম মূর্শেদী এমপি

//তুরুণ কান্তি, নিজস্ব প্রতিবেদক//

সবার জন্য শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করে চলেছে,  শিক্ষাকে আরও উন্নত, প্রাতিষ্ঠানিক এবং মানসম্মত করতে সরকার সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী।

তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সব স্কুল-কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নত দেশ গঠনে শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি বলেন, একটি জাতিকে সুস্থভাবে গড়তে শিশুদের শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যে সরকার বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি, অবকাঠামো নির্মাণ, স্কুল জাতীয়করণ ও এমপিওভুক্তিসহ অনেক যুগান্তকারী পদক্ষেপ রেখেছে।

তিনি আরও বলেন, দেশে এখন কোনও কিছুর অভাব নেই। জনগণের প্রয়োজনে সব করা হচ্ছে। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। আর এসব উন্নয়ন কর্মযজ্ঞ সম্ভব হয়েছে বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্যই।

বুধবার (১০ জুলাই) বেলা ১২টায় রূপসা উপজেলায় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান,  ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, ওসি তদন্ত জি এম এমদাদুল হক।

শিক্ষা কর্মকতা আমিনুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, উপজেলা প্রকৌশলী এস এম

ওয়াহিদুজ্জামান মাধ্যমিক শিক্ষা কর্মকতা আইরিন পারভিন, সমাজসেবক কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয় ফারহানা ইয়াসমিন,  পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফরম আব্দুস সালাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল হোসেন ডাবলু জেলা আওয়ামীলীগ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, খান শাহজাহান কবির প্যারিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: শ্যামল কুমার দাস,  ইউপি চেয়ারম্যান কমল হাসান আনিসুর রহমান মিঠু,ওয়াহিদুজ্জামান মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

এছাড়া সকাল ১১ টায়  প্রধান অতিথি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠি  সম্প্রদায়ের  ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মুর্শেদী এ সময় তিনি বলেন,  দেশের প্রত্যেক ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, নিজেদের উৎপাদন ঠিক থাকলে, ঠিক থাকবে আমাদের পুষ্টি ভান্ডারও। নিজেদের প্রয়োজনেই আমাদেরকে নিজের কিংবা সরকারি জমিতে বেশি বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। তিনি আরো বলেন, কৃষি উৎপাদন ও কৃষকের উন্নয়নের জন্য সততা ও নিষ্ঠার সাথে ‘কৃষি ও প্রাণিসম্পদ’ অধিদপ্তরের সবাইকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান সভায় সভাপতিত্ব করেন।

এছাড়া দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও নবনির্বাচিত  উপজেলা পরিষদ  চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে মত বিনিময় করেন।

এছাড়া বিকাল চারটায় ডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তী কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তৃতা করেন।

Daily World News

আমতলীতে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের আদেশ

//আবুল হাসেম, চট্টগ্রাম//

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিওএম) কামরুল হাসান এবং তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা আজ মঙ্গলবার (৯ জুলাই) এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, দুদক অনুসন্ধান করে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর নামে ১১ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। গত মাসে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেওয়া হয়েছে। এ অবস্থায় স্থাবর–অস্থাবর সম্পদ যাতে অভিযুক্ত ব্যক্তিরা হস্তান্তর করতে না পারেন, সে জন্য দুদকের পক্ষ থেকে সম্পত্তি ক্রোকের আবেদন করা হয় আদালতে। পরে আদালত তা মঞ্জুর করেন।দুদকের তথ্য অনুযায়ী, কামরুল হাসান ১৯৮৯ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে তিনি হাটহাজারী বাঁশখালীসহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালনকালে তাকে বদলি করা হয়। তিনি চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল তুলে নিতেন বলে অভিযোগ রয়েছে।

দুদক অনুসন্ধানে জানা গেছে, পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ঢাকার সাভারে ১০৭ শতক জায়গার ওপর সাভার সিটি সেন্টার নামে ১২ তলা ভবনের চারজন অংশীদারের একজন। সেখানে তিনি কাগজ-কলমে সাত কোটি ৫২ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এ ভবনের বেজমেন্টে ৯০টি, প্রথম তলায় ১৪০টি, দ্বিতীয় তলায় ১৪৬টি, তৃতীয় তলায় ৮৯টি ও চতুর্থ তলায় ১০৩টি দোকান এবং ৫ হাজার বর্গফুটের ফুডকোর্ট, পঞ্চম তলায় অফিস ও ষষ্ঠ তলায় ৬৭টি ফ্ল্যাট রয়েছে। বাজার মূল্যে এ সম্পদের মূল্য শতকোটি টাকারও বেশি।

ঢাকার সাভারে মার্কেট ছাড়াও সাভার সিটি টাওয়ার নামে একটি ১০ তলা আবাসিক ভবনেরও অংশীদার। সেখানে ৫৪টি ফ্ল্যাট রয়েছে। এভাবেই চট্টগ্রাম ও ঢাকায় সম্পদ আর সম্পদ গড়ে তুলেছেন তিনি। এছাড়া কামরুল চট্টগ্রাম নগরের উত্তর হালিশহর, নাসিরাবাদ, চান্দগাঁও এলাকা এবং ঢাকার সাভারে ১৫৪ শতক জমি ও দুটি বাড়ি কিনেছেন। ব্যাংকে ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার বন্ড ও এফডিআর রয়েছে।

তার স্ত্রী সায়মার নামে রয়েছে পাঁচটি জাহাজ। চট্টগ্রামের হালিশহরে ৪০ শতক জমি রয়েছে। মাত্র ১ লাখ ২৫ হাজার টাকায় ক্রয় দেখানো হলেও বর্তমান বাজারে সেই জমির মূল্য ১২ থেকে ১৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকে তার নামে ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও দেড় কোটি টাকায় কেনা পাঁচটি জাহাজ রয়েছে।

একইভাবে চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত খুলশী আবাসিক এলাকায় ‘ফয়জুন ভিস্তা’ অ্যাপার্টমেন্টের অষ্টম তলায় সি-৭ নামে ২ হাজার ৫৭০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও ১৩৬ বর্গফুটের পাড়ি পার্কিং থাকার তথ্য পেয়েছে দুদক।।

সোয়া সাত লাখ টাকায় ফ্ল্যাট ও মাত্র ২৫ হাজার টাকায় পার্কিং স্পেস কিনেছেন-আয়কর নথিতে এমন দাবি করলেও খুলশীতে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাটের বর্তমান বাজারমূল্য তিন কোটি টাকার বেশি। পাশাপাশি নগরের পশ্চিম নাসিরাবাদ মৌজায় সাত শতক ভূমির ওপর চার তলাবিশিষ্ট বাড়ি রয়েছে।

যে দেশে যত বেশি শিক্ষিত, সে দেশ তত উন্নত—– প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

//আবুল হাসেম, চট্টগ্রাম //

শ্রম ও কর্ম সংস্থান প্রতি মন্ত্রী বীর মক্তিযোদ্ধা মো; নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,যে দেশের মানুষ যত শিক্ষিত, সে দেশ ততই উন্নত। তাই বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট ঘোষনা করেছেন। বর্তমান সরকারের আমলে স্কুল,কলেজ,মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্টানে ৪ তলা বিশিষ্ট ভবন নির্মান সহ শিক্ষর মান উন্নয়নে যুগোপযোগী কার্যক্রম চলমান রয়েছে।

আজ ৫ জুলাই চন্দনাইশ উপজেলা হল রুমে বেলা ১১টায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উপলক্ষে সনদ ও পুরুস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু।

এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম জিন্নাহ, হাশিমপুর ইউ,পি, চেয়ারম্যান এড,খোরশেদ বিন ইছহাক,বরকলের চেয়ারম্যান আবদুর রহিম, ধোপাছড়ির চেয়ারম্যান আবদুল আলিম, বরমার চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বৈলতলীর চেয়ারম্যান এস.এম. সায়েম ,কাউন্সিলর নুরুল ইসলাম বাচা, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও গণমাধ্যম কর্মী প্রমূখ।

এ সময় প্রতি মন্ত্রী উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ পর্যায়ে) গাছবাড়ীয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজীত কুমার দত্ত, শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা পর্যায়ে ) হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম এবং শ্রেষ্ট প্রধান শিক্ষক (স্কুল পর্যায়) বরকল আবদুল হাই, আনোয়ারা বেগম হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল কবির চেধুরীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

পিএসসি এর প্রশ্ন প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার ১৭, গাড়িচালক আবেদ আলী হয়েছেন ধনাঢ্য ব্যবসায়ী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীও রয়েছেন।

সিআইডির সদর দপ্তর সূত্রে জানা গেছে, রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি।

জানা গেছে, গ্রেফতারদের মধ্যে রয়েছেন পিএসসি’র ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও একজন অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত পিএসসি’র চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও।

পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালকের নাম প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায়, রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড ও দান খয়রাতের নানা খবর।

সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল বিত্তবৈভবের খবর। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিত্তবৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার দুইটি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান  রয়েছে এমন তথ্যও সামনে আসছে।

সৈয়দ আবেদ আলীর ফেসবুক পেজ থেকে জানা যায়, নেটিজেনদের দেওয়া তথ্য মিথ্যে নয়। নিজের ফেসবুক আইডিতে হোটেলের তথ্য তুলে ধরেছেন নিজেই।

গত ১৮ মে এক পোস্টে তিনি লিখেন, ‘আমাদের নতুন হোটেল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল সান মেরিনা, কুয়াকাটা। সমুদ্রকন্যার পাড়ে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা।’

এই হোটেলের কাজে গিয়ে কুয়াকাটার সৈকতে তিনি নামাজ পড়ছিলেন। সেই নামাজের ছবি ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফেসবুকে শেয়ার করেছিলেন। সে ছবি এখন রীতিমতো ভাইরাল।

এছাড়াও সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। ফেসবুকে তাদের জীবনযাপন এবং বিভিন্ন কর্মসূচির ছবি দেখে ধারণা করা কঠিন যে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন। সূত্র: যুগান্তর

 

সাতক্ষীরা এনবিআর এর পিয়ন এখন টাকার কুমির- ধনাঢ্য ব্যবসায়ী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রামে নয়, মফস্বল শহর সাতক্ষীরায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহকারী (পিয়ন) পদে চাকরি করেই বনে গেছেন ‘টাকার কুমির।’

দিনমজুর পরিবারের সন্তানের তকমা মুছে হয়েছেন ধনাঢ্য ব্যবসায়ী। এক সময়ে ভিটেবাড়ি ছাড়া তেমন কোনো সম্পদ না থাকলেও এখন সাতক্ষীরার সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স, চার তলা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিশাল মাছের ঘেরসহ নামে-বেনামে শতকোটি টাকার সম্পদ গড়ে এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

আর এসব সম্পদের উৎস নিয়ে যখন কানাঘুষা শুরু করেন স্থানীয়রা, তখনই নিজেকে রক্ষায় স্বেচ্ছায় চাকরিতে ইস্তফা দেন।

অতি ধূর্ত এই ব্যক্তির নাম মাহমুদুল ইসলাম। এলাকার লোকজন বলেছেন, অষ্টম শ্রেণি পাশ মাহমুদুল পিয়নের চাকরিতে যোগ দিয়েই যেন ‘আলাদিনের চেরাগ’ হাতে পেয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদ নিয়ে তোলপাড় শুরু হলে বিচলিত মাহমুদুল তার অন্তত ৩০ কোটি টাকার একটি শপিং কমপ্লেক্স বেচে দেওয়ার পাঁয়তারা করছেন।

এদিকে তার অবৈধ সম্পদের বিষয়ে দুদকে তিন দফা অভিযোগ জমা পড়লেও অদ্যাবধি নেওয়া হয়নি কোনো ধরনের ব্যবস্থা। অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।

জানতে চাইলে মাহমুদুল ইসলাম বলেন, ‘আমার যেসব সম্পদ আছে সেগুলো আয়কর ফাইলে দেখানো আছে। শতকোটি টাকার সম্পদের তথ্য ঠিক নয়, আমার ৪০ লাখ টাকার মতো সম্পদ আছে।’

বাড়ি, শপিং কমপ্লেক্স, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব সম্পদের ফিরিস্তি তুলে ধরে এত সম্পদের দাম কীভাবে মাত্র ৪০ লাখ টাকা তা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক সম্পদ আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখনো আমার ঋণের পরিমাণ অন্তত পাঁচ কোটি টাকা।’

৪০ লাখ টাকার সম্পদ বন্ধক দিয়ে আপনি কীভাবে ৫ কোটি টাকা ঋণ নিলেন-এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

দুর্নীতি ঢাকতেই কি আপনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ব্যবসা শুরু করেছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার স্ত্রীর নামে আগেই কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আর দুর্নীতি ঢাকতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার বিষয়টি ঠিক নয়। চাকরি জীবনে আমি জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়, খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি। সাতক্ষীরা থাকাকালে মেয়েদের বিয়ে দেওয়ার কাজে ব্যস্ততার কারণে আমি চাকরি থেকে অবসর নিই।’

জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের দিনমজুর মৃত শেখ তমেজ উদ্দীনের ৩ ছেলে, ২ মেয়ের মধ্যে মাহমুদুল ইসলাম সবার ছোট। বাবার সঙ্গে এক সময় দিনমজুরির কাজ করতেন। ’৯০-এর দশকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে অফিস সহায়ক (পিয়ন) পদে চাকরিতে যোগ দেন।

প্রথমে তিনি এনবিআর প্রধান কার্যালয়ে ছিলেন। এরপর খুলনা, কুষ্টিয়া হয়ে বদলি হন নিজ জেলা সাতক্ষীরায়। দীর্ঘ এক যুগের বেশি সময় তিনি কর্মরত ছিলেন সাতক্ষীরা শহরের উপকর কমিশনারের (সার্কেল-১৩) কার্যালয়ে (ইনকাম ট্যাক্স অফিস)। সেখানে একজন অতিরিক্ত উপকমিশনারের সঙ্গে সখ্য গড়ে অবৈধ পথে বিপুল অর্থ আয় করেন।

তার ফুলেফেঁপে ওঠার কাহিনি যেন অ্যারাবিয়ান ড্রামা সিরিজ আলিফ লায়লার আলাদিনের আশ্চর্য প্রদীপের চেয়েও অভাবনীয় কিছু। তার সম্পদের অলৌকিক সব কারবার নিয়ে এলাকায় সমালোচনা শুরু হলে চাকরি ২৫ বছর হওয়ামাত্রই তিনি ২০১৭ সালে স্বেচ্ছায় অবসর নেন।

মাহমুদুলের যত সম্পদ : অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ রোডসংলগ্ন এলাকায় নজরকাড়া বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণ করেছেন মাহমুদুল। ‘বাঁধন শপিং কমপ্লেক্স’ নামের এই ভবনে রয়েছে তার বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।

১২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত অত্যাধুনিক শপিংমলটি ২০২১ সালে উদ্বোধন করা হয়। জমি ও মালামালসহ এ খাতে তার বিনিয়োগ অন্তত ৩০ কোটি টাকা।

পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৪৭ দাগের ৯ শতাংশ জমিতে তৈরি করেছেন আলিশান চার তলা বাড়ি। বাড়ির পাশ ঘিরে তৈরি করা হয়েছে পাকা পুকুর। ১৭ শতাংশ জায়গায় ওই পাকা পুকুরকে এলাকার লোকজন সুইমিংপুল হিসাবে জানেন। জায়গা কিনে এই বাড়ি করতে তার অন্তত ২০ কোটি টাকা খরচ হয়েছে।

স্ত্রী নাছিমা বেগমের নামে পাটকেলঘাটা বাজারের সবচেয়ে দামি রাজেন্দ্রপুর মৌজার ১৪৯ দাগে ১৭ শতাংশ, ১৫০ দাগে ৮ দশমিক ৫ শতাংশ, ১৪৭ দাগে ৯ শতাংশ ও পাটকেলঘাটা চৌরাস্তা মোড়ে ৮১ দাগে ১ শতাংশ জমি কিনেছেন।

আরও জানা গেছে, কন্যা ঊর্মির নামে পাটকেলঘাটার পাঁচ রাস্তা মোড় এলাকায় গড়ে তুলেছেন ব্যবসাপ্রতিষ্ঠান ‘ঊর্মি এন্টারপ্রাইজ’। রয়েছে মালামাল পরিবহণের বেশ কয়েকটি ট্রাক ও ইটভাটা। অভিযোগ আছে, এই প্রতিষ্ঠানের আড়ালে তিনি চোরাকারবারে জড়িত। এছাড়া ঊর্মির নামে বালিয়াদোহা গ্রামে রয়েছে কয়েক বিঘা জমি।

এলাকার লোকজন জানিয়েছেন, তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এক সময় মাহমুদুলদের পৈতৃক সম্পত্তি বলতে ভিটাবাড়ি ছাড়া কিছুই ছিল না। তবে পৈতৃক সূত্রে ৮ বিঘা জমি পাওয়ার দাবি করেছেন মাহমুদুল।

কিন্তু বর্তমানে সেখানে তার ২০ বিঘা জমির মাছের ঘের, বিভিন্ন ধরনের মালামাল রাখার একটা গোডাউন ও ৮ বিঘা কৃষি জমির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্থানীয় সিদ্দিক মল্লিকের কাছ থেকে একযোগে ৪ বিঘা জমি নিজের নামে কিনেছেন তিনি।

নিয়মিত মাহমুদুলের পরিবারের গাড়ির মডেল পালটাতে দেখে এলাকাবাসী বিস্ময়ে হতবাক। বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে মাহমুদুলের নামে-বেনামে সঞ্চয়পত্র, এফডিআরসহ বিপুল অঙ্কের নগদ অর্থ জমা আছে বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, মাহমুদুল ও তার পরিবারের সদস্যরা বিলাসী জীবনযাপন করেন। স্থানীয় সরকার দলের এক নেত্রীর ছেলের সঙ্গে মেয়ে ঊর্মিকে বিয়ে দিয়ে নিজের অবস্থান আরও পোক্ত করেছেন মাহমুদুল। তার প্রভাব এখন এতটাই বেশি যে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিকবার দুদকের স্থানীয় কার্যালয়ে তার অবৈধ সম্পদের তথ্য-প্রমাণসহ অভিযোগ জমা পড়েছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তার দুর্নীতি নিয়ে লেখালেখি করায় আমাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। আমি তার দুর্নীতির খতিয়ান তুলে ধরে সব ডকুমেন্টসহ একাধিকবার দুদকে অভিযোগ জমা দিয়েছি। কিন্তু রহস্যজনক কারণে দুদক কোনো ব্যবস্থা নেয়নি। চিহ্নিত দুর্নীতিবাজ হিসাবে তিনি এলাকাবাসীর কাছে পরিচিত হলেও যাদের ব্যবস্থা নেওয়ার কথা তারা নীরব।

Daily World News

চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম আওয়ামী লীগের সভা শেষে ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মুল আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, মাগুরা।

মাগুরায় তীর্থ রুদ্র হত্যায় গ্রেফতারকৃত যুবকের নাম তাইহান ইসলাম আমান (২১) । সে মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সদর হাসপাতাল পাড়ার জিয়াউল ইসলাম ওরফে জিবুর ছেলে।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) এস এম মোবাশ্বের হোসাইন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গত ১ জুলাই সোমবার ভোরে আল-আমিন মাদ্রাসা ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে তীর্থ রুদ্র নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ । এ সময় একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয় । এ বিষয়ে ভিকটিমের বাবা নিমাই চন্দ্র রুদ্র বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তীর্থ হত্যার পর থেকেই মাগুরা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে । এ অভিযানের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকা থেকে আসামি তাইহান ইসলাম আমানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদরের কাশিনাথপুর গ্রামের আনিসুর রহমান মধুর বসতবাড়ির একটি পুরানো টিনের রান্না ঘর থেকে তীর্থের ব্যবহৃত বাজাজ ডিসকভার-১২৫ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলে ব্যবহৃত নাম্বার প্লেটটি উদ্ধার করা হয় শহরের খানপাড়া কাচা বাজার এলাকার একটি টিনের চালা থেকে এবং চাবি উদ্ধার করা হয় আসামি আমানের বাড়ি থেকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটির নম্বর মাগুরা-হ ১২-৭৮৪৮ । তিনি আরোও জানান, তীর্থ হত্যাকাণ্ডে আরোও কেউ জড়িত আছে কিনা গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত সাপেক্ষে বলা যাবে।

উল্লেখ্য,মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব দোয়ার পাড় এলাকার আল-আমীন টাস্ট্র দাখিল মাদরাসার পশ্চিম পাশের পুকুর পাড়ে থেকে গত মঙ্গলবার সকালে তীর্থ রুদ্র (১৮ ) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত তীর্থ রুদ্র পৌরসভার নান্দুয়ালী এলাকার নিমাই চন্দ্র রুদ্রের ছেলে । সে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজর ছাত্র এবং ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষার্থী ছিল।

ছাগলকান্ডের মতিউরের সাথে নিবিড় সম্পর্কে জরানো বান্ধবী আরজিনাও অঢেল সম্পদের মালিক

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

আলোচিত ছাগলকাণ্ডে ওএসডি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে সম্পর্ক রেখে অঢেল সম্পদের মালিক আরেক এনবিআর কর্মকর্তা আরজিনা খাতুন। রাজধানীতে ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে-বেনামে জমি, বাসায় বিলাসবহুল ইন্টেরিয়র এবং দামি সব আসবাবপত্র করেছেন।

মাত্র তিন বছরে ৫০০ ভরি স্বর্ণালঙ্কারের মালিক তিনি। যার ২০০ ভরিই চোরাচালানের মাধ্যমে আনা, দুদকের কাছে এসেছে এ অভিযোগ। মতিউরের সঙ্গে আরজিনার কিছু ফোনালাপও এসেছে গণমাধ্যমের কাছে।

এই আরজিনা খাতুন হচ্ছেন- রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার ছিলেন।

খোদ এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ-শুধু মতিউর রহমানের বান্ধবী হিসেবে বহু অনৈতিক সুবিধা হাসিল করেছেন আরজিনা।

গত ১০ জুন দুদকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন একজন। তাতে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি, মানিলন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যোগসাজস আর দুর্নীতি করে বিপুল সম্পদ অর্জন করেছেন আরজিনা খাতুন।

দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রামে বদলির পর ২০২২ সালেই গ্রামে তার পরিবারের সদস্যদের নামে কিনেছেন ৫টি জমি। যার বাজারমূল্য অর্ধকোটি টাকা। সেসব জমির দলিলও এসেছে যুগান্তরের হাতে। এছাড়াও গ্রামে আরও প্রায় এক কোটি টাকার জমি বন্ধক নিয়েছেন আরজিনা। তার ঘনিষ্ঠজনরা জানান, আরজিনার ব্যবহৃত বেশিরভাগ গহনাই অনেক দামি। তার অন্তত ১০ লাখ টাকা মূল্যমানের হীরার গহনা রয়েছে।

২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি অন্তত ৫০০ ভরি স্বর্ণ আর ডায়মন্ডের অলংকার কিনেছেন নগদ টাকায়। যার ২০০ ভরি এক সিএন্ডএফ ব্যবসায়ীর মাধ্যমে ৩ ধাপে চোরাচালানের মাধ্যমে আনার তথ্য ও দালিলিক প্রমাণ দুদকে করা অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। ২০২২ থেকে শেয়ার ব্যবসাও করেছেন তিনি। এক দিনে ১০ লাখ টাকা বিনিয়োগে দ্বিগুণ লাভের নজিরও আছে তার। তার তিনটি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল নগদ টাকা ও সঞ্চয়পত্রে বিনিয়োগও আছে।

অভিযোগ আছে-মতিউর রহমানের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়ানোর পর থেকে ‘আলাদিনের চেরাগ’ হাতে পান আরজিনা। তরতর করে বাড়তে থাকে তার সম্পত্তি। মতিউরের সঙ্গে একই ব্রোকারেজ হাউজে শেয়ার ব্যবসায় বিনিয়োগ ছিল আরজিনার। অভিযোগ আছে, কারসাজি করে মতিউরই আরজিনাকে শেয়ার বাজারে মুনাফা তুলে দেন। মতিউর-আরজিনার মোবাইল ফোনালাপের অডিও রেকর্ড এসেছে এ প্রতিবেদকের হাতে। তাতে তাদের মধ্যে স্পর্শকাতর অশ্লীল কথাবার্তার ইঙ্গিতও পাওয়া গেছে।