খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

।।খুলনা প্রতিনিধি।।

রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক নামে অনার্স পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।
সে জাবুসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আজ দুপুরে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা পূর্ব পাড়া এলাকার জাহিদুল ইসলাম ও তার ছেলে আশিক বাড়ির সামনে পুকুরে বিদ্যুতের সেচ মেশিন এর মাধ্যমে মাছ ধরতে ছিলেন।

এসময় আশিক অসাবধানতাবশত
তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজ শিক্ষার্থীর চার ভাই বোনের মধ্যে সবার ছোট।
তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনায় ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

খুলনায় ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ মে) খুলনা শহর সমাজসেবা কার্যালয় আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: আব্দুর রহমান।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋনের কিভাবে সুষ্ঠু ব্যবহার করা যায় সেবিষয়ে আলোচনা করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমে মুলধারায় নিয়ে আসা ও তাদের জীবনমানের উন্নয়ন করা যায় সে বিষয়ে জোরারোপ করা হয়। সেই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা গড়ে তুলে দেশের বাহিরেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আস্বস্ত করেন বক্তারা।
সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্তমান কর্মসূচি ও দক্ষতা সৃষ্টিতে আলোচনা করেন সমাজসেবা সদর দপ্তরের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, সহ-সমাজসেবা কার্যক্রমের উপ-পরিচালক মো: নাসিরউদ্দিন। শহর সমাজসেবা কর্মকর্তা আবিদা আফরিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সমির মল্লিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 “খুলনা জেলা” খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা  নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন

//খুলনা ব্যুরো//

“খুলনা জেলা” খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা  নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন

২৩শে মে/২০২২-খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এপ্রিল/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা ক্যাটাগরিতে “খুলনা জেলা” নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ডিআইজি, খুলনা রেঞ্জ ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার),  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) খুলনা রেঞ্জ  এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম।

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা ক্যাটাগরিতে “খুলনা জেলা” নির্বাচিত হওয়ায় খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা…

খুলনায় স্কুলছাত্র রাজিন হত্যায় ১৭ আসামির ৭ বছরের জেল

আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো:

খুলনা পাবলিক কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যার দায়ে ১৭ আসামিকে সাত বছরের জেল দিয়েছেন আদালত। তবে যে সকল আসামির বয়স ১৮ বছরের নিচে তাদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ ও শিশু আদালতের বিচারক মো: আ: ছালাম খান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, মঞ্জুরুল ইসলাম ওরফে সাব্বির হাওলাদার (১৬), বিএম মাজিব হাসান রয়েল(১২), শাহারিয়ার জামান তুর্য্য (১৭), রিয়ান শেখ ওরফে রেফাত (১২), ফাহিম ইসলাম মনি (১৪), সানি ইসলাম ওরফে আপন (১৩), জিসান খান (১৫), তারিন হাসান ওরফে রিজভী (১৩), শাকিব খান শিমুল (১৭), অন্তর কুসার দাস(১৫), মোঃ হাকিম(১৭), সৈকত (১৬), শেখ সাকিব (১৭), আসিফ প্রাপ্রন্ত আলিফ (১৫), শেখ তামিম (১৬), সাকরান সালেহ ওরফে মিতুল (১২), মোস্তাফিজুর রহমান নাঈম (১৪)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে কনসার্ট দেখার জন্য কলেজের উদ্দেশ্যে রওনা হয় রাজিন। রাতে অনুষ্ঠান স্থলে বসাকে কেন্দ্র করে আসামি তামিমের সাথে রাজিনের হাতাহাতি হয়। রাত ৯ টার দিকে রাজিনকে অনুষ্ঠানের মঞ্চের পিছনে নিয়ে গিয়ে চড় থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে মামলার অন্যান্য আসামিরা রাজিনের হাত চেপে সাব্বির চাকুটি রাজিনের পেটে ঢুকিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আসামিরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের পিতা বাদী হয়ে ৬ জন আসামির নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন, যার নং ২০। খালিশপুর থানার এসআই মো: মিজানুর রহমান ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গিলাতলায় কিশোরীর ছবি ফেসবুকে দিয়ে হুমকি: থানায় অভিযোগ

//বিশেষ প্রতিনিধি//

খুলনার খানজাহান আলী থানার আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর ছবি ও কুরুচিপূর্ণ লেখা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

এ বিষয় খানজাহান আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা। থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গিলাতলা সোনাতলা বাজারপাড়া ঘাট এলাকার আব্দুল হক গাজীর নাতি ও নূর ইসলামের পূত্র ইউসুফ ইসলাম রাতুল (২১) দীর্ঘ দিন যাবৎ ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এছাড়া ভুক্তভোগী ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিছু অন্তরঙ্গ ছবি তুলে মোবাইলে ধারণ করে। রাতুলের প্রেমের সম্পর্কে ফাটল ধরলে সে গত ১৮ মে ২০২২ ইং তারিখে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তবে এর আগেও একটি ভূঁয়া ফেসবুক আইডি খুলে রাতুল ওই ছাত্রীর কিছু ছবি ও বাজে উক্তি লিখে ফেসবুকে পোস্ট দেয় এমন দাবি ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবারের।

এ বিষয় খানজাহান আলী থানার ডিউটি অফিসার আসাদুজ্জামান নূর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এডিসি (নর্থ) শাহাবুদ্দিন জানান, ঘটনার বিষয়গুলো খুবই স্পর্শকাতর । আমি বিষয়টি খতিয়ে দেখিয়ে দ্রুত ব্যবস্থা নিব।

রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৮জন কে মারপিট করে আহত

//খুলনা ব্যুরো//

রূপসায় এস এসসি পরীক্ষার্থী ও শিশুসহ একই পরিবারের ৮জনকে পিটিয়ে আহত করেছে  দুর্বৃত্তরা।

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার নৈহাটি  ইউনিয়নের নেহালপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পে শেখ কাওসার আলী তার পরিবার নিয়ে সরকারী ঘরে বসবাস করেন।

কওসার তার মেয়ে সাথী বেগম কে  ইউপি সদস‍্য রাজ্জাক নামে এক জনপ্রতিনিধি কু প্রস্তাব দেয়। ঘটনাটি তার পরিবারকে সাথী জানায় এবং সে প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর ক্ষীপ্ত থাকে ইউপি সদস‍্য।

তারই জের ধরে আজ সন্ধ্যায়   ইউপি সদস‍্যর নিদের্শে মামুন, লাকি,আমজাদ,নাজমা, কুলসুম ভুক্তভোগীদের বসত বাড়িতে প্রবেশ করে তাদের মারপিট করে।

এসময় ঘটনার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য লিপিকা রানী দাস হাসপাতালে আহত রোগীদের দেখতে আসেন।

আহতরা হলেন খুশিনা বেগম(৪৫), বৃদ্ধা জাহানারা বেগম(৬০) শিক্ষার্থী ইতি খাতুন(১৪) শিশু বৃষ্টি(১০),জান্নাতুল আক্তার মিম(৫)শুকু(৬),দুখু(৬) বৃষ্টি (১০)।

এছাড়া  ইউপি সদস‍্য রাজ্জাকের বিরুদ্ধ‍ে নারী ঘটিত একাধিক অভিযোগ  রয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।

রূপসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতিমূলক সভা

//রূপসা প্রতিনিধি//

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বালক ও “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা (অনুর্ধ্ব-১৭) শীর্ষক অংশ গ্রহন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা ১৯ মে বিকাল সাড়ে ৩ টায় ইউএন ও কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ  সরদার মোশাররফ হোসেন, মৎস্য কর্মকর্তা বাপ্পি কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো:  পারভেজ মোল্লা,

মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,

জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রভাষক মো. বাশির আহমেদ লালু, মেজবাহ উদ্দিন সেলিম,  প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আনসার ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজীসহ বিভিন্ন ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়  উপজেলার ৫টি ইউনিয়নের খেলোয়াড় খেলায় অংশ গ্রহন করবে।

আগামী ২১ মে শনিবার বিকেল ৩ টায় কাজদিয়া কলেজিয়েট স্কুল মাঠে  খেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে এবং শেষ হবে আগামি ২৩ মে।

খুলনায় কিশোরীকে ভারতে পাচারের মামলায় ২ জনের ফাঁ‌সি

//খুলনা ব‍্যুরো//
খুলনার এক কিশোরীকে ভারতে পাচা‌র ও যৌনক‌র্মি হিসেবে বি‌ক্রির অপরাধে ২জনকে ফাঁ‌সিতে ঝু‌লিয়ে মৃত‌্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার (১৮ মে) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌ল ৩-এর বিচারক আ: ছালাম খান এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে অপর তিন আসা‌মির বিরুদ্ধে অ‌ভিযোগ প্রমা‌নিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত দুই আসা‌মি মোঃ শাহীন শেখ ও আসমা বেগম ওরফে সালমা সম্প‌র্কে স্বামী ও স্ত্রী। তারা দুজনেই পলাতক রয়েছেন।

মামলার রাষ্টপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০০৯ সালের ১৯ অক্টোবর খানজাহান আলী থানা এলাকায় এক কিশোরীকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে শাহীন ও আসমা ভারতে নিয়ে যায়। সেখানে টাকার বিনিময়ে তাকে যৌনপল্লিতে রেখে আসে। এরপর ভুক্তভোগীর পরিবার শাহীনকে কল দেয়। সে জানায়, ২০ হাজার টাকা দিলে তারা কিশোরীকে ফেরত দেবে। এভাবে নানা কথা বলে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে ওই কিশোরী ফিরে এসে তাদের বিরুদ্ধে মামলা করে।

আদালতে মামলার শুনানিকালে আট জনের সাক্ষ্য গ্রহণ করেন। এই মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আলী আমরান হোসেন লিটন।

রূপসায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তা

রূপসা (খুলনা) প্রতিনিধি :

রূপসায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

সোমবার দুপুরে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আজম খানের বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফেজ আবু সালেহ, কাজী আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, মনি মালাকার, স্বপ্না রাণী পাল, বিনোদীনি পাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মুছা মোল্লা সবুজ,সামসু শেখ, ইবারত শেখ, মামুন শেখসহ অনেকেই। গত ১১ মে বিদ্যুৎতের সটসার্কিটের মাধ্যমে আগুন ধরে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয় ব্যবসায়ীর।

খুলনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

//খুলনা ব্যুরো//

খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে।  রবিবার (১৫ মে) দুপুরে খুলনা মহানগরীর ৯নং ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজ নামক বাড়ীর নিচতলায় দৈনিক ইনকিলাবের নামে ভাড়া নেয়া অফিসে এঘটনা ঘটে। তাৎক্ষনিক অভিযানে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,  দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে। বিএল কলেজ ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মঞ্জুরুল আহসান মাসুদকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, কলেজছাত্রী ওই মেয়েটির বাড়ী খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি ২০২১ সালে এইচএসসি পাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ছবি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে ৫ দিন আগে পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে আসেন ওই নারী। এসুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে পুলিশ কর্মকর্তা মাসুদ নগরীর ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজের জাতীয় পত্রিকার একটি অফিসের কক্ষে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে সমস্যা সমাধানের প্রতিশ্র“তি দিয়ে তাকে ধর্ষণ করে ওই পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল আহসান মাসুদ। ঘটনার পর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী খুলনা সদর থানায় যেয়ে অভিযোগ করেন। এরপর ওই তাকে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, সহকারী কমিশনার (খুলনা জোন) বায়েজিদ ইবনে আকবর ও খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এসময় অফিসটি তালাবদ্ধ থাকায় পুলিশ কর্মকর্তারা তালা ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, নগরীর ৯নং ছোট মির্জাপুর রোডস্থ কাগজী হাউজের ওই বাড়িতে দৈনিক ইনকিলাব পত্রিকার অফিস রয়েছে। তবে, ঘটনার সঙ্গে পত্রিকার কেউ সম্পৃক্ত আছে কি-না সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজ ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা যায়, ঘটনাস্থলটি দৈনিক ইনকিলাবের একটি অফিস হিসেবে পরিচিত হলেও এঘটনায় পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ডিএম রেজা সোহাগ বলেন, এক বছর আগে দৈনিক ইনকিলাবে যে দু’জন কর্মরত ছিলেন তাদের কর্তৃপক্ষ অব্যাহতি দিয়েছে। এছাড়া ওই সময় অফিসটিও ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে ওখানে ইনকিলাবের কোনো অফিস নেই। এ ছাড়া ধর্ষণের ঘটনাটিও আমি জানি না।

English Dainikbiswa

হাইমচরে আম পাড়াকে কেন্দ্র করে নিরীহ প্রবাসী পরিবারের উপর একাধিকবার হামলা/ আহত ৫

রাণীশংকৈলে সড়কে উঠতে না উঠতেই প্রাণ গেল বৃদ্ধের