রূপসায় ইউনিয়ন যুবলীগের প্রস্তুতিমূলক সভা

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলা নৈহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  ও উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন  ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল, জেলা  যুবলীগ নেতা হারুন মোল্লা, নাসির হোসেন সজল, হারুন অর রশিদ, নোমান ওসমানী রিচি, কামরুজ্জামান সোহেল, আ:মজিদ শেখ, সরদার জসিম উদ্দিন, সাইদুর রহমান সগীর,  তারেক আজিজ, শেখ সাগর।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম  আহবায়ক  জাহিদুর রহমান এর পরিচালনায়  বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: ফরিদ শেখ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান শেখ,সাধারণ  সম্পাদক নাজির শেখ, মামুন শেখ, শফিকুর রহমান ইমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, শামীম হাসান লিটন, সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ কবীর টিংকু, করিম শেখ,শারাফাত হোসেন উজ্জল, হায়দার আলী, মো: নাহিদুজ্জামান, কৃষকলীগের সভাপতি  শামীম হাসান, সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন,  উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাফিরুল ইসলাম হিমেল, হুমায়ন, যুবলীগের  মহিউদ্দিন মানিক,সোহাগ শেখ, সাইফুল ইসলাম পলু, শেখ সোহাগ, গিয়াস উদ্দিন, রহিম মিনা, ফারুক শেখ, কামরুল ইসলাম, এডভোকেট ফিরোজ মেহবুব, সুলতান রাজু শাওন সাগর,সজীব প্রমূখ।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো: রকিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রীজের ওপর এ ঘটনাটি ঘটে। নিহত রকিবুল ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রীর ছেলে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক মো: রকিবুল ইসলাম সন্ধ্যায় মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রীজের ওপর গেলে দু’জন যুবক তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই পরপর তাকে লক্ষ্য করে দু’টি গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি-  খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছিল, তা এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি হিসেবে পরিচিতি লাভ করেছে।

তিনি আজ (বুধবার) দুপুরে খুলনা শিপইয়ার্ড লি: এ বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত ১টি ফ্লোটিং ক্রেন, ২টি টাগ বোট, ৬টি হাইস্পীড বোট এবং নারয়নগঞ্জের ডিইডব্লিউ নির্মিত ১টি ইনশোর প্যাট্রোল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের নব্বই শতাংশই সমুদ্র পথে সম্পন্ন হয়। এছাড়া প্রতিবেশি দেশসমূহের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র সম্পদের ভান্ডার আমাদের অধিকারে এসেছে। এগুলো আহরণ এবং সমুদ্রগামী জাহাজ সমূহের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে বহুমূখী পদক্ষেপ নিয়েছে সরকার। কোস্টগার্ডের জন্য খুশিলি নির্মিত এসকল বোট হস্তান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে এসব বোট নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডকে ধন্যবাদ জানান।

খুলনা শিপইয়ার্ড লি: কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজিজ এতে সভাপতিত্ব করেন।

হস্তান্তর শেষে মন্ত্রী টাগবোট ঘুরে দেখেন এবং এর কার্যক্রম পর্যবেক্ষন করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের পরিস্থিতি কখনই শ্রীলংকার মতো হবে না। বিএনপি দ্বিবাস্বপ্ন দেখছে ক্ষমতার এসে তারা আবার দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। কিন্তু জনগণ তাদের সাথে নেয়, জনগণের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আছে। জনগণ জানে শেখ হাসিনার কোন বিকল্প নাই। কারণ তিনি জনগণকে  যা প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে দেখান।

উল্লেখ্য টাগ বোটদ্বয় ৩৫০০ টন ওজনের যে কোন জাহাজের বার্থিং/আন বার্থিং, টোউ, পুশ/ পুল অপারেশন ছাড়াও ফায়ার ফাইটিং, অন্য জাহাজের দূর্ঘটনাকালীন সহযোগিতা, ডুবন্ত জাহাজের উদ্ধার অভিযান ইত্যাদি জরুরি কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। বোটদ্বয় বাংলাদেশ কোস্ট গার্ডের সকল জাহাজের বিভিন্ন অফশোর সাপোর্ট কার্যাবলি সম্পাদনে সক্ষম হবে। এছাড়া অন্যান্য বোটগুলো দ্বারা উপকূলীয় এলাকায় নিয়মিত টহল প্রদান, চোরাচালান বিরোধী অভিযান, মাদক পাচার বিরোধী অভিযান, দূর্ঘটনা পরবর্তী উদ্বার ও অনুসন্ধান কার্যক্রম, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ত্রান তৎপরতা পরিচালনা, পরিবেশ দূষণ প্রতিরোধ ইত্যাদি নানাবিধ কার্যক্রমসহ বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে।

English Dainikbiswa

খুলনার রূপসায় আগুনে পুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীর লক্ষ টাকার ক্ষতি

সাংবাদিকের ভাইয়ের সুস্থতা কামনা করে রূপসা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম বাবুর বড়ভাই আলহাজ্ব আবু হারুন-অর-রশিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তার সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাব প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,   সিনিয়র সহ -সভাপতি জিএম আসাদুজ্জামান,  সহ-সভাপতি এম মুরশিদ আলী,কোষাধ‍্যক্ষ ফ  ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ:মজিদ শেখ, প্রচার সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, ক্রীড়া সম্পাদক মো:  নাজিম সরদার, সিনিয়র সদস্য এইস এম রোকন,নুর ইসলাম,মিলন সাহা, বাবর হোসেন বাকী,মোঃ রায়হান মুন্সী, মুসা মোল্লা সবুজ, মামুন শেখ।

অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন সাংবাদিক মো: নাহিদুজ্জামান, মিলন মোল্লা, ডা:খান মো: শফিকুল ইসলাম।

অশনি’র প্রভাবে খুলনায় বৃষ্টি  বোরো চাষি বিপাকে

 //আ. রাজ্জাক শেখ//

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় জেলা খুলনায়  সোমবার (৯ মে) সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি  হচ্ছে।  এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন বোরো চাষিরা। যাদের ধান এখনও কাটা হয়নি এবং কাটার পর ঘরে তোলার অপেক্ষায় মাঠে রয়েছে, সে সকল কৃষক হাপিত্যেশ করছেন। অতিরিক্ত মূল্য দিয়েও ধান কাটা দিনমজুর পাচ্ছে না।

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ধান চাষি নাজিম, জাহিদুল, ঘাটভোগ ইউনিয়নের সরুপ রায় ও শ্রীফলতলা ইউনিয়নের রবিউল ইসলাম বলেন, ঈদের দিন অনেক বৃষ্টি ছিল। এরপর গত দুই তিন বৃষ্টি না থাকায় আমরা ধান কেটে মাঠে রেখেছিলাম। বাড়ি আনার আগেই সব শেষ হয়ে যাচেছ।

এবার ধানের বাম্পার ফলন হয়েছে। মূল্যকম ও ক্ষেত মজুরের সংকটে তারা বিপাকে পড়েছেন উল্লেখ করে কৃষক মনিরুল বলেন, দ্রæত ধান কেটে ঘরে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন । প্রায় দেড় মণ ধানের মূল্য দিতে হচ্ছে প্রতিদিন একজন ধান কাটা দিনমজুরকে। তারপরেও দ্রæত ধান কেটে ঘরে তুলতে কিষেণ ঠিকমত পাচ্ছেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান বলেন, উপকূলীয় এ উপজেলায় এবার ৫ হাজার ৬৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গতবারের থেকে ৬৫ হেক্টর বেশি। ইতোমধ্যে অধিকাংশ জমির ধান কাটা হয়েছে। তবে যাদের ধান এখনও মাঠে আছে, তারা কিছুটা বিপাকে পড়েছেন স্বীকার করে তিনি তাদের ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ দেন।

English Dainikbiswa

সাংবাদিকতায় নোবেল হিসেবে পুলিৎজার পেয়েছে ওয়শিংটন পোস্ট ও রয়টার্স

রবীন্দ্রনাথ বাঙালী জাতির জন্য এক বড় অনুপ্রেরণা: সালাম মূশের্দী এমপি

// আ: রাজ্জাক শেখ//

খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, কবিগুরু ছিলেন বাংলাদেশের মাটি ও মানুষের একান্ত আপন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে সংগীত রবীন্দ্রনাথের সত্যসুন্দর এর দর্শনের অনেক মিল রয়েছে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আমাদের জীবন মানের পরিবর্তন করতে হলে রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করেছিলেন বলেই তিনি সকল আন্দোলন-সংগ্রামে সফল হয়েছিলেন।

তিনি আরো বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের উন্নয়নের পথ দেখিয়েছেন।

রবীন্দ্রনাথ বাঙালী জাতির জন্য এক বড় অনুপ্রেরণা। শুধু বাঙালীই নয় বিশ্বের কাছে সাধনা ও চর্চার নামই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর।

তিনি তরুণ প্রজন্মকে রবীন্দ্রনাথের সত্য সুন্দর অসাধারণ স্বপ্নের সোনার বাংলা গঠনে আহ্বান জানান।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন খুলনার আয়োজনে  আজ সোমবার(৯মে)বিকাল ৪টায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপসার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে কবির পূর্বপুরুষের ভিটায় তিন দিন ব‍্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  পুলক কুমার মন্ডল,রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন, শিক্ষাবিদ  অধ্যাপক অসিত বরণ ঘোষ।

এসময় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন,  কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, শিক্ষা কর্মকর্তা শেখ আ. রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, পিআইও আরিফ হোসেন, প্রকৌশলী এস এম ওয়াজিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক আজিজ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,

আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ ফকির,  সৈয়দ মোরশেদুল আলম বাবু, আল মামুন সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তৃতা শেষে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এমপি মহোদয়ের সম্মাননা ক্রেস্ট  ও উত্তরীয় গ্রহণ করেন এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমানী রিচি।

বাঙ্গালির অস্তিস্ব ও চেতনার সঙ্গে রবী ঠাকুর ওতপ্রোতভাবে মিশে আছেন: বিভাগীয় কমিশনার

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেছেন, বাঙ্গালির অস্তিস্ব ও চেতনার সঙ্গে রবী ঠাকুর ওতপ্রোতভাবে মিশে আছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার উৎস।  গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়ে সারা বিশে^ বাংলা ভাষার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন রবী ঠাকুর।

তিনি আরো বলেন, বাংলা সাহিত্যকে তিনি দিয়ে গেছেন এক নতুন মাত্রা। তার গান বাংলাদেশের জাতীয় সংগীত। মানুষ্যত্বের বিকাশ ও মানব মুক্তি ছিল তার জীবনবোধের প্রধানতম দিক।  বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রবীন্দ্রনাথের রয়েছে অসামান্য অবদান।

অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। তিনি তার বক্তৃতায় বলেন, নিজের গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে পরিপূর্ণতা দান করেছেন রবীন্দ্রনাথ। বিশ্বের দরবারে বাঙালিদের মাথা উঁচু করে দাঁড়াতেও শিখিয়েছেন কবিগুরু। যার কারণে বাঙালির অস্তিত্বে মিশে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পে, উপন্যাসে, কবিতায়, সুরে ও বিচিত্র গানের বাণীতে, অসাধারণ সব দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধে, সমাজ ও রাষ্ট্রনীতি সংলগ্ন গভীর জীবনবাদী চিন্তা জাগানিয়া লেখায় এমনকি চিত্রকলায়ও রবীন্দ্রনাথ চিরনবীন। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জয়ন্তীতে খুলনার রূপসায়  তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে রবিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে কবির পূর্ব পুরুষের আদি ভিটায় আলোচনা সভা ও সাংক্তৃতিক অনুষ্টানের বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচীব অসীম কুমার দে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দন বাদশা, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেড পুলক কুমার দে,শিক্ষাবীদ ও রবীন্দ্র গবেষক সুশান্ত সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর পরিচালনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, অধ্যক্ষ ফ ম আ. সালাম, ভাইচ চেয়ারম্যান ফারজানা আফরোজ মনা, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, শিক্ষা কর্মকর্তা শেখ আ. রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, পিআইও আরিফ হোসেন, প্রকৌশলী এস এম ওয়াজিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক আজিজ, আইিসিটি কর্মকর্তা রেজাউল করিম, সহবারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,  ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ও মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা আ. মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, এস এম হাবিব, আল মামুন সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

হাইমচরে মা দিবস পালিত

সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

//আ: রাজ্জাক শেখ//

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শেখ হাসিনার আগ্রহে তৈরি হয়েছে। সাংবাদিকদের সহায়তায় স্থায়ী ব্যবস্থাপনার জন্য তিনি এই ট্রাস্ট করে দেন। বর্তমানে এটি সাংবাদিকদের ভরসার জায়গায় পরিণত হয়েছে। এর মাধ্যমে এপর্যন্ত সাংবাদিকদের মাঝে ২২ কোটি টাকা দেয়া সম্ভব হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার গঠন করা ট্রাস্ট সব দলমতের সাংবাদিকদের জন্য অবারিত। তিনি বলেন, আমি সাংবাদিকের দৃষ্টিতে তাঁদের সমস্যাগুলো দেখার চেষ্টা করি। অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করবেন না, তারা সরকারি ক্রোড়পত্র পাবেন না।

মন্ত্রী আজ (শুক্রবার) বিকেলে খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন।

অন্যান্য সরকারের আমলে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে। গণমাধ্যমকর্মী আইন বাস্তবে রূপ পেলে সাংবাদিকরা সত্যিকার সুরক্ষা পাবেন। গণমাধ্যমকর্মীদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনাদের লেখনি দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। বিশে^ আয়তনে ৯২তম ও অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। করোনা প্রতিরোধে এপর্যন্ত দেশে ২৫ কোটি ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। মুজিববর্ষে লাখো ভূমিহীন-গৃহহীনকে প্রধানমন্ত্রী জমিসহ পাঁকা ঘর উপহার দিয়েছেন। করোনায় দেশে হাহাকার হয়নি, কেউ অভুক্ত থাকেনি, বরং এই সময়ে মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গিয়েছি। এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সুভাষ চন্দ্র বাদল, বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট হতে চিকিৎসা সহায়তা হিসেবে ৩২ জনকে এবং করোনাকালীন আর্থিক  প্রণোদনার অংশ হিসেবে ৮৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন: সারমিন সালাম

//আ: রাজ্জাক শেখ//

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করার জন‍্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন।

বিশেষ করে গ্রামের নারীদের স্বাবলম্বী করার জন্য হাতের কাজ, পশুপালন বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র মহিলাদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফলতা কে কাজে লাগিয়ে সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আগের মত এখন আর কোন পরিবার শুধু একজন ছেলের ইনকাম এর উপর নির্ভর করে বসে থাকেনা । পরিবারের ছেলে মেয়ে উভয়ের মধ্যেই  আয় করে পরিবারের অর্থের যোগান দেওয়ার প্রবল আগ্রহ লক্ষ করা যায়।

এমন অনেক নারী আছেন, যারা পরিবারের সহায়-সম্বল আঁকড়ে ধরতে নিজেরা উপার্জন করছেন।

প্রধানমন্ত্রীর পদক্ষেপকে কাজে লাগিয়ে রূপসা তেরখাদা দিঘলিয়ায় তিন উপজেলায় নারীদের স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে  শুক্রবার ২৯ এপ্রিল  বিকাল ৪ টায় রূপসার নৈহাটি ইউনিয়নের সারমিন সালাম  রিটার্ড হোমে বঙ্গমাতা টেইলার্স এর শুভ উদ্বোধন, সেলাই মেশিন কাপড় ও বই  বিতরণ অনুষ্টান জুম কনফারেন্সের মাধ্যমে  প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন।

ইউপি সদস‍্য আলমগীর হোসেন শ্রাবণের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সংঘের  টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: মঈনউদ্দীন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া, ইউপি সদস‍্য আ:রাজ্জাক শেখ,কামরুজ্জামান সোহেল, শেখ,মাসুম, যুবনেতা হায়দার আলী,  উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ, শরিফুল ইসলাম হিমেল, প্রমূখ।

এসময় ১০জন নারীকে সেলাইমেশিন, কাপড় ও দরিদ্র শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়।

খুলনার রূপসায় কয়লা ভর্তি ট্রাক চাপায় এনজিও কর্মকর্তা নিহত

//খুলনা ব্যুরো//

আলাইপুর ব্রীজে ৪দিন যেতে না যেতে ট্রাক দুর্ঘটনা এনজিও কর্মীর মৃত্যু।

খুলনার রূপসা উপজেলায় কয়লা ভর্তি ট্রাক চাপায় ফিরোজ আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলাইপুর ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।

নিহত ফিরোজ আহমেদ যশোর ঝিকরগাছা এলাকায় শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে; তিনি আরআরএফ এনজি’র রূপসার কাজদিয়া শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কয়লা ভর্তি ট্রাক খুলনা থেকে রূপসায় যাবার পথে আলাইপুর ব্রীজ পার হয়ে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার ইটভাটায় যাচ্ছিল। পথিমধ্যে এনজিও কর্মকর্তা ট্রাকের পাশ দিয়ে সামনে যাবার সময় ট্রাকের পিছনে মোটরসাইকেলের হেন্ডেল বেঁধে এ ঘটনা ঘটে। পরে ট্রাকের চাকার নিচে পিষ্ঠে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘাতক ট্রাকটি (খুলনা মেট্রো ট ১১-০৪২৩) কে আটক করেছে পুলিশ।

গত ১০ এপ্রিল ফিরোজ আহমেদ যোগদান করেন বলে কাজদিয়া শাখা ম্যানেজার আব্দুল ওহাব জানান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।
লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে।

 

English Dainikbiswa

রাশিয়ার গ্যাসের খেলা// পোল্যান্ড কি এখনো গ্যাস কিনছে…!