সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে অর্জিত দেশের উন্নয়ন সাফল্যের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে।

শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।’
এলাকার মানুষের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাঁদের এ অপতৎপরতা রুখতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে।
সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজবৃহস্পতিবার ২৮ এপ্রিল বেলা ১১টায় রূপসার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়ায় ইউপি সদস‍্য মিঠু’র বাড়িতে ঈদ উপহার বিতরণ অনুষ্টানে জুম কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইচগাতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ আলহাজ্ব শেখ আনিসুর রহমান মিঠু ব‍্যবস্থাপনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: মঈনউদ্দীন, মো: আবদুল্লাহ,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, আওয়ামীলীগ নেতা সেলিম মন্ডল, শাহ আলম,মিজান মোড়ল,জামাল ব‍্যাপারী,বাবুল হাওলাদার, শহিদুল ব‍্যাপারী প্রমূখ।
এসময় এলাকাবাসির মাঝে ১ হাজার শাড়ি লুঙ্গি ও সেমাই চিনি বিতরণ করা হয়।

বিদ্যালয়ের কমিটি গঠনে এমপি সালাম মুর্শেদীকে নিয়ে কু-চক্রী মহলের অপপ্রচার

//খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদীকে  জনগণের ভালোবাসা থেকে দূরে রাখা যাবে না।

তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের সমগ্র খুলনায় যে আলোচনার ঝড় উঠেছে সে সম্পর্কে মূলত ঘোলা পানিতে মাছ শিকার করার একটি অপচেষ্টা ও পায়তারা আমাদের কাছে পরী লক্ষিত হয়েছে। ঘটনা প্রবাহে একটি দুষ্টচক্র খুলনা-৪ নির্বাচনী এলাকার জনপ্রিয় সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদীর জনগণের মধ্যে অবস্থান নিয়ে প্রশ্ন উত্থাপনের অপচেষ্টা করেছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বয়ানে এরকম কথা প্রচার করা হচ্ছে যে খুলনার তার নির্বাচনী এলাকায় জনপ্রিয় সংসদ সদস্য একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। প্রকৃত ঘটনা মালা সম্পূর্ণ ভিন্ন।

একজন জাতীয় সংসদ সদস্যের খ্যাতিমান ব্যক্তি একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা কতটুকু বিশ্বাসযোগ্য ? মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচনী কার্যক্রমে খুলনার নির্বাচনী এলাকার সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদী ঘুনাক্ষরেও অবগত ছিলেন না। জননেতা আব্দুস সালাম মুর্শেদী কোন প্রকার লিখিত সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা স্বাক্ষরিত মনোনয়নপত্র জমা দেন নাই। একটি চক্র আব্দুস সালাম মুর্শেদী এমপির জনসম্মুখে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করবে চক্রান্তের ফল হিসেবে আব্দুস সালাম মুর্শেদী এমপিকে তেরোখাদা শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রার্থী হিসাবে প্রচার করে।  এই নির্বাচনে তার পরাজয়ের কথা সামাজিক যোগাযোগ ও প্রচার মাধ্যমে প্রচার করে যে ঘৃণ্য অপতৎপরতা চালাচ্ছেন তা বুঝবার মত মেধা জনগণের আছে।

এই সভাপতি নির্বাচনের পাতানো ঘটনায় নিশ্চয়ই একজন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন। সেই নির্বাচনী কার্যক্রমে সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এর স্বাক্ষরিত কোন মনোনয়নপত্র কি জমা পড়েছে? প্রকৃত প্রস্তাবে এই সভাপতি পদে নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদী এমপির মৌখিক কোন মতামত ওকি সেখানে নেওয়া হয়েছে? অথচ সামাজিক ও প্রচার মাধ্যমে একটি মহল ঢাকঢোল পিটিয়ে প্রচার করছেন আব্দুস সালাম মুর্শিদী এমপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়েছেন। এই নিন্দনীয় ঘটনার অবসান হোক শুভ ও বুদ্ধি সম্পন্ন মানুষের বিজয় হোক।

প্রকাশ থাকে যে, ২০১৬ সালের ৩১ জুলাই মহামান্য হাই কোর্টের পূর্নাঙ্গ রায়ে বলা হয়েছে কোন মাননীয় সংসদ-সদস্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি হতে পারবেন না, সে ক্ষেত্রে

সংসদ-সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে যে মহলটি তেরখাদা শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতার কথা প্রচার করছেন তারা ঘোলা পানি তে মাছ শিকার করতে চাচ্ছেন।

মিথ্যা প্রচার করে জননেতা আব্দুস সালাম মুর্শেদী কে জনগণের ভালোবাসা থেকে দূরে সরানো যাবে না।

উপরের তথ্যগুলো সম্বন্ধে ইতিমধ্যে অবগত হয়েছেন, এবার আসল তথ্যে আসুন একটা ম্যানেজিং কমিটির নির্বাচন হতেগেলে ইউএনওর জানতে হবে, তিনি মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করবেন, কিন্তু সেসব নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করে নির্বাচন দিয়েছে, এমপি বা তার অনুমোদিত কোনো প্রধিনিধির সাথে আলোচনা না করে তাকে কারা প্রার্থী করেছে সেটা ভাববার বিষয়, তারতো নির্বাচন করার প্রয়োজন ছিলোনা, যদি আইন থাকতো তাহলে তিনি বোর্ডের সাথে কথা বললে এমনিতেই সভাপতি হতে পারতো। যিনি অন্য স্কুল, কলেজ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বানায় সে কিনা গেছে নির্বাচন করতে, বিষয়টি হাস্যকর, তার জনপ্রিয়তায় হিংসা করে আর কত মিথ্যা রটনা রটাবেন? ধিক্কার জানাই এসব অসুস্থ মস্তিষ্কের মানুষদের, এর তীব্র প্রতিবাদ জানাই।

সালাম মূশের্দী এমপি কে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের ভালোবাসা থেকে দূরে রাখা যাবে না

//আ: রাজ্জাক শেখ//

খুলনা-৪আসনের সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদীকে  জনগণের ভালোবাসা থেকে দূরে রাখা যাবে না।

তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের সমগ্র খুলনায় যে আলোচনার ঝড় উঠেছে সে সম্পর্কে মূলত ঘোলা পানিতে মাছ শিকার করার একটি অপচেষ্টা ও পায়তারা আমাদের কাছে পরী লক্ষিত হয়েছে। ঘটনা প্রবাহে একটি দুষ্টচক্র খুলনা-৪ নির্বাচনী এলাকার জনপ্রিয় সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদীর জনগণের মধ্যে অবস্থান নিয়ে প্রশ্ন উত্থাপনের অপচেষ্টা করেছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বয়ানে এরকম কথা প্রচার করা হচ্ছে যে খুলনার তার নির্বাচনী এলাকায় জনপ্রিয় সংসদ সদস্য একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। প্রকৃত ঘটনা মালা সম্পূর্ণ ভিন্ন।

একজন জাতীয় সংসদ সদস্যের খ্যাতিমান ব্যক্তি একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা কতটুকু বিশ্বাসযোগ্য ? মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচনী কার্যক্রমে খুলনার নির্বাচনী এলাকার সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদী ঘুনাক্ষরেও অবগত ছিলেন না। জননেতা আব্দুস সালাম মুর্শেদী কোন প্রকার লিখিত সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা স্বাক্ষরিত মনোনয়নপত্র জমা দেন নাই। একটি চক্র আব্দুস সালাম মুর্শেদী এমপির জনসম্মুখে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করবে চক্রান্তের ফল হিসেবে আব্দুস সালাম মুর্শেদী এমপিকে তেরোখাদা শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রার্থী হিসাবে প্রচার করে।  এই নির্বাচনে তার পরাজয়ের কথা সামাজিক যোগাযোগ ও প্রচার মাধ্যমে প্রচার করে যে ঘৃণ্য অপতৎপরতা চালাচ্ছেন তা বুঝবার মত মেধা জনগণের আছে।

এই সভাপতি নির্বাচনের পাতানো ঘটনায় নিশ্চয়ই একজন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন। সেই নির্বাচনী কার্যক্রমে সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এর স্বাক্ষরিত কোন মনোনয়নপত্র কি জমা পড়েছে? প্রকৃত প্রস্তাবে এই সভাপতি পদে নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদী এমপির মৌখিক কোন মতামত ওকি সেখানে নেওয়া হয়েছে? অথচ সামাজিক ও প্রচার মাধ্যমে একটি মহল ঢাকঢোল পিটিয়ে প্রচার করছেন আব্দুস সালাম মুর্শিদী এমপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়েছেন। এই নিন্দনীয় ঘটনার অবসান হোক শুভ ও বুদ্ধি সম্পন্ন মানুষের বিজয় হোক।

প্রকাশ থাকে যে, ২০১৬ সালের ৩১ জুলাই মহামান্য হাই কোর্টের পূর্নাঙ্গ রায়ে বলা হয়েছে কোন মাননীয় সংসদ-সদস্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিসদের সভাপতি হতে পারবেন না, সে ক্ষেত্রে জননেতা আব্দুস সালাম মূর্শেদীকে যে মহলটি তেরখাদা শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতার কথা প্রচার করছেন তারা ঘোলা পানি তে মাছ শিকার করতে চাচ্ছেন।

মিথ্যা প্রচার করে জননেতা আব্দুস সালাম মুর্শেদী কে জনগণের ভালোবাসা থেকে দূরে সরানো যাবে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা হচ্ছে সকলের সহযোগিতায়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

//খুলনা ব্যুরো//

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্র করছে।

কিন্তু তাদের মনে রাখতে হবে, দেশের জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। কাজেই, বিএনপি যতই ষড়যন্ত্র করুক, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলাক। এ দেশের মানুষ তা মোকাবেলা করবে।

আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সবসময়ই গণতন্ত্র চর্চা করে এসেছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনেও দলটি গণতন্ত্র চর্চা করবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে ২০২৩ সালের জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।

বিশেষ অতিথি হিসেবে খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের কে আমরা জমি ও ঘর দিয়েছি। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।

তার এই স্বপ্ন বাস্তবায়ন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সহযোগিতায়।

ঈদ উপহার হিসেবে সারাদেশের ন্যায় রূপসাতে গৃহহিন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জুম কনফারেন্সের মাধ্যমে বক্তৃতায় এ কথা বলেন।

মঙ্গলবার২৬ এপ্রিল বেলা ১১টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, স্থানীয় সরকার মন্ত্রনালয় এর খুলনার উপ- পরিচালক মোঃ ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান,  মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,আইসিটি কর্মকর্তা রেজাউল করিম,  শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন। সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব‍্যানার্জী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, জনস্বাস্থ‍্য প্রকৌশলী শেখ মো: রাসেল,  মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এসআই কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা আঃ মালেক, সন্তোস চিন্তা পাত্র সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।

রূপসা উপজেলায় ৩য় পর্যায়ে ১৪টি ঘর বিতরণ করা হয়। প্রতিটি ঘরের ব‍্যায় ধরা  হয়েছে ২ লক্ষ ৫৯ হাজর টাকা।

English Dainikbiswa

ধর্মীয় কাজে মসজিদে নতুন মাইকের সেট কিনে দিলেন সারমিন সালাম

ধর্মীয় কাজে মসজিদে নতুন মাইকের সেট কিনে দিলেন সারমিন সালাম

আ: রাজ্জাক শেখ, খুলনা।

মানুষের সেবা করতে হলে দল ও পদের বাইরে থেকেও মানুষের সেবা করা যায় তার প্রমাণ দেখালেন বিশিষ্ট সমাজসেবক সারমিন সালাম।

প্রতিনিয়ত সমাজের অসহায়, গরিবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টানের মাঝে তিনি
সহযোগিতা করে যাচ্ছেন।

গতকাল দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের কেবল ঘাট আমিনিয়া জামে মসজিদে মাইকের সব সেটআপ জ্বলে যায়।
যে কারনে আজ ফজর ও যোহরের আযান মাইকে দিতে পারে নাই ইমাম সাহেব।

পবিত্র রমজান মাস এ মাসে আজান ই আমাদের জানাবে সেহেরি & ইফতারের সময়সূচি।
লাখো মানুষের জনদরদি মানুষ, অসহায় মানুষের ভালোবাসার কান্ডারী সারমিন সালাম এবিষয়টি জানতে পারেন।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মিসেস সারমিন সালাম বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন এবং সেবা সংঘের নেতৃবৃন্দ নতুন মাইকের পুরো সেটআপ ক্রয় করে মসজিদ কমিটির নিকট হস্তান্তর করেন।

বারাকপুর ইউনিয়নের কেবলঘাট আমিনিয়া জামে মসজিদের ইমাম ও মুসল্লীগন সাউন্ড সিস্টেমের জীনসপত্র পেয়ে ধন্যবাদ ও কৃজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন।

মানুষের সেবা করতে হলে পদের দরকার হয় না: বিশিষ্ট সমাজসেবক সারমিন সালাম

আ: রাজ্জাক শেখ, খুলনা।।

এমপি সালাম মুর্শেদীর পক্ষ থেকে রূপসায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর পক্ষ থেকে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক  শেখ রিয়াজের সার্বিক তত্ত্বাবধানে  ২৫ এপ্রিল বিকালে রূপসার সেনের বাজার ঘাট এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরূজ্জামান,  এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান  ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈনউদ্দীন, এম শাহনেওয়াজ কবির টিংকু, সিদ্দিক শেখ,  শিমুল শেখ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ শেখ, শরিফুল ইসলাম হিমেল, আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন, নাজিম মোড়ল, রাসেল,  রুবেল মোল্লা, জুয়েল সরদার, জিহাদ, নাজমুল প্রমূখ।

অপরদিকে শ্রীফলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল পালেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত হয়।

জুম  কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মুর্শেদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, ভাইস চেয়ারম্যান ফরহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস,সাধারণ সম্পাদক  সরদার মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস, ইউপি সদস্য কামরুল সরদার, মুছা মোল্লা সবুজ,  শ্রমিক নেতা জামাল শেখ, ইউপি সদস্য আব্দুস সালাম, জাহাঙ্গীর মোল্লা, মান্না মাসুদ, বিল্লাল আকন,  আসলাম মল্লিক মুন্না শেখ, আজমল শেখ, শারাফত হোসেন উজ্জল, আবু জাফর সরদার, রবিউল ইসলাম।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি আ:গফ্ফার মল্লিকের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমলাক মল্লিকের পরিচালনায় অনুষ্টান অনুষ্টিত হয়।

English Dainikbiswa

যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করতে চাই তাদের কে প্রতিহত করতে হবে: সালাম মূশের্দী এমপি

খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত, চালক আটক

যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করতে চাই তাদের কে প্রতিহত করতে হবে: সালাম মূশের্দী এমপি

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন।

বিশ্বমানবতার নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে রয়েছেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল।

বর্তমান সরকারের আমলেই কেউ না খেয়ে থাকবে না এবং যাদের ঘর এবং জমি নাই তাদেরকে ঘরসহ জমি মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রদান করছেন।

যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করতে চাই তাদের কে প্রতিহত করতে হবে: সালাম মূশের্দী এমপি

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশব্যাপী শতাদিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে।

দেশে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে।

যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করছে তাদের কে প্রতিহত করতে হবে।

আজ রবিবার(২৪ এপ্রিল)   সংসদ সদস্যর  খুলনাস্থ দলীয় কার্যালয় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী বাদশা মিয়া, বিএম এ সালাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন,  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,  জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জামিল খান,  শিউলি সরকার।

যারা দেশে নৈরাজ‍্য সৃষ্টি করতে চাই তাদের কে প্রতিহত করতে হবে: সালাম মূশের্দী এমপি

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম  ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, তেরখাদা  উপজেলা আ’লীগের সভাপতি এফ এম  অহিদুজ্জামান, দিঘলিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম,  জেলা আওয়ামীলীগের সদস‍্য আ:মজিদ ফকির,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন,ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা,  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,  আলহাজ্ব ইসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আ:মান্নান শেখ, আওয়ামীলীগ নেতা  আকতার ফারুক,  গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, এবিএম কামরুজ্জামান, আরিফুজ্জামান লিটন,  স ম জাহাঙ্গীর, রিনা পারভীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি,সাধারণ সম্পাদক রাজিব দাস,  শেখ আসাদুজ্জামান, ফরিদ শেখ, আজমল ফকির, আ:সাত্তার শেখ, যুবলীগের  ব্রজেন দাস, নাসির হোসেন সজল, এমপির প্রধান সমন্বয়কারী  যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা,নাজির শেখ,মামুন শেখ, সরদার জসিম উদ্দিন,  সুব্রত বাগচী,সাইদুর রহমান সগীর,  সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, যুবলীগ নেতা আনিসুর রহমান,তারেক, শেখ সাগর, মো: মঈন উদ্দিন, মো: আবদুল্লাহ, শামীম হাসান লিটন,রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ,বাদশা মিয়া, সাধারণ  সম্পাদক  হনেওয়াজ কবির টিংকু, খায়রূজ্জামান সজল, রতন মন্ডল, ইমন গাজী,  স্বেচ্ছাসেবকলীগের  মো: মঈন উদ্দিন, সরদার নুর ইসলাম, তারেক আজিজ,  শারাফাত হোসেন উজ্জল, ইউসুব শেখ, মঞ্জুর মোর্শেদ, তরিকুল ইসলাম, ছাত্রলীগের রিয়াজ, হিমেল, কাজল, অঞ্জন প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোঃ অহিদুজ্জামান।

English Dainikbiswa

খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত, চালক আটক

চাঁদপুর চান্দ্রায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিতরণ

খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত, চালক আটক

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যুথী পাল (১৭) নিহত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আলাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুথী পিঠাভোগ গ্রামের বিশ্বজিত পালের মেয়ে। এ ঘটনায় ট্রলি ও চালককে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯টার দিকে যুথী পাল পিঠাভোগ  বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে আলাইপুর বাজারের কাছে ইট বহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিসহ চালক আলাইপুর এলাকার লিটনের ছেলে ইয়ামিনকে (১৮) ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।  কলেজ ছাত্রীর মৃত‍্যুতে পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।

এব্যাপারে রূপসা থানা পুলিশের  অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, ট্রলির চাপায় কলেজ ছাত্রী নিহত হওয়ায় ট্রলি ও চালককে আটক করা হয়েছে।

নিহত কলেজ ছাত্রীর পরিবারকে  সান্ত্বনা জানাতে যান রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও

ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

জাতির পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বারবার কারাবরণ করেছেন: সালাম মূশের্দী এমপি

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা সহ বিশ্বের সব ভাষাভাষীদের সংস্কৃতির মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ভাষা আন্দোলনে বাঙালি কৃতি সন্তানদের চরম আত্মত্যাগের মাধ্যমে বাঙালি প্রাণের দাবী বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে গত ১৩ বছরে দেশের আর্থসামাজিক খাতের প্রতিটা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে বর্তমান সরকার।

বাংলাদেশের সঙ্গে ইউনেস্কো ২০০০ সাল থেকেই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসছে।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিলেন বরকত, জব্বার,সালাম, রফিক, শফিউরসহ অনেকেই।

আমি বাংলা সহ বিশ্বের সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

সেই সঙ্গে পরম শ্রদ্ধায় স্মরণ করি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ভাষা সৈনিকদের।

যাদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং সংগ্রামের বিনিময় আমাদের মা মাটি ও মানুষের মর্যাদা সমুন্নত হয়েছে।

তিনি আরো বলেন, জাতির পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বারবার কারাবরণ করেছেন। স্বাধীন বাংলাদেশে জাতির পিতা সকল দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ দেন।

তিনি সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করেন।

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য জাতিসংঘে প্রস্তাব প্রেরণ করেন। ফলে  ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন।

মহান শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত  রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় এক আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস।

বক্তৃতা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলী মজুমদার,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,যুগ্ম-সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল গফুর খান,রূপসা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ আ:রাজ্জাক শেখ, আওয়ামীলীগ নেত্রী মাধূরী সরকার,সাংবাদিক চিত্ত রঞ্জন সেন প্রমূখ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চান্দ্রায় নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত