নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

রূপসা  উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে সামনে উপজেলা  আওয়ামী লীগের পক্ষ থেকে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর পর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন  বাদশার সভাপতিত্ব বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক

স ম জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রভাষক অহিদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,  জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন,বিনয় কৃষ্ণ হালদার,  আজিজুল হক কাজল, ফরিদ শেখ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, উপজেলা শ্রমিক লীগের সদস‍্য আহবায়ক মো:মফিজুল ইসলাম,সদস‍্য সচীব আশরাফ আলী রাজ, সদস‍্য সচীব মনিরুজ্জামান হাতেম, তাহিদুল ইসলাম,

যুবলীগের আশিষ রায়, বাদশা মিয়া,সরদার  জসিম উদ্দীন,  রবিউল ইসলাম, খান মারুপ হাসান, ইউনিয়ন শ্রমীকলীগের আহবায়ক আবুল বাশার,সদস‍্য সচীব সেলিম বাবু, মামুন শেখ, খায়রুজ্জামান সজল, এহতেশামুল হক প্রমূখ।

অপরদিকে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক  এবিএম কামরুজ্জামান,  এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমান রিচি,সরদার জসিম উদ্দিন, বাদশা মিয়া আব্দুল মজিদ শেখ,এম শাহনেওয়াজ কবির   টিংকু, সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল, শফিকুল ইসলাম ইমণ, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, শাহরিয়ার হোসেন মানিক, শেখ আব্দুর রশিদ, ইউনিয়ন যুবলীগের  সভাপতি রবিউল ইসলাম প্রমূখ।

//আঃ রাজ্জাক শেখ, রূপসা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্তদের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র বিতরণ চলবে: সালাম মূর্শেদী এমপি

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাই বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের সময়ে যেমন কেউ না খেয়ে থাকে না, তেমনি শীতেও কেউ কষ্ট পাবে না। এ কারনে সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।

তিনি আরও বলেন, যতদিন শীত থাকবে ততদিনই
‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ রোববার (৯ জানুয়ারি) দুপুরে শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ফ,ম আঃ সালাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানে সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ,আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর,আলম হাওলাদার,সরদার কামরুল ইসলাম, বাসুদেব রায় চৌধূরী, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু,সরদার জসীম উদ্দীন,শারাফাত হোসেন উজ্জল,,
ইউপি সদস‍্য ফরহাদ সরদার,আমিনুল ইসলাম সাগর, রাবেয়া খাতুন,আঃ সালাম, মিহির কুমার পাল, জাহাঙ্গীর হোসেন,তরিকুল ইসলাম, শাহরিয়ার ইমন,ময়না খাতুন রিয়াজ শেখ প্রমূখ।

//আ:রাজ্জাক শেখ, খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব

এবার ঢাকা বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯ আগুন

 

খুলনায় মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা ছাত্র নিহত

 

খুলনা আলিয়া কামিল মাদ্রাসার মাহফিল থেকে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কে একটি সিএনজি চালিত তিন চাকার যান ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। আহতদের মধ্যে দুইজন ও নিহতরা সবাই বাগেরহাটের চুলকাঠি এলাকার হাকিমপুর মাদ্রাসার ছাত্র। অপর আহত ব্যক্তি তিন চাকার যান চালক। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে হাফেজ আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে। আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। আব্দুল্লাহ দাওরায় হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী এবং অপর দুইজন অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা জানান, তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন নেন। রাতে খুলনা থেকে সিএনজি চালিত তিন চাকার যানে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। ফকিরহাটের শ্যামবাগাতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। সেখান থেকে তাৎক্ষনিক ভাবে ডাম্পার ট্রাকটি পালিয়ে যায়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ জানান, মাদ্রাসার ছাত্ররা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন করে। রাতে খুলনা থেকে মাহেন্দ্রেযোগে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেয়। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। এসময় মাহেন্দ্রের আরো ৪ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন জানান, ঘটনার পর আহত-নিহত সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ডাম্পার ট্রাকটি পালিয়ে যাওয়া কেউকে আটক করা যায়নি।

//আ: রাজ্জাক শেখ, খুলনা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

ঠাকুরগাঁও রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের ঢাকায় মৃত্যু 

 

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন মোঃ আবদুর রহমান মিয়া

 

করোনা ভাইরাস মহামারীকালে সাহসিক ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছেন “চতুর্থ শিল্পবিপ্লব : প্রস্তুতির এখনই সময়” বই এর লেখক বেপজার উপসচিব জনাব মোঃ আবদুর রহমান মিঞা।

গত ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ রোজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকতার হোসেন, ওআইসির প্রেসিডেন্ট তাহা আয়হান, তাতারস্থানের যুব মন্ত্রী তিমুর সুলেমানাভ ও মালদ্বীপের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী আহমেদ মাহলুফ।

জাতীয় পর্যায়ে করোনা পরিস্থিতিতে ‘অ্যাক্ট অব ব্রেভারী’ ক্যাটাগরিতে সপ্তম স্থান অধিকার করেন মোঃ আবদুর রহমান মিঞা। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়াধীন বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এ উপসচিব হিসেবে কর্মরত।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ পুরস্কার ঘোষণা করা হয়।

মোট ১১টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ পুরস্কার পেয়ে প্রতিক্রিয়ায় মোঃ আবদুর রহমান মিঞা ‘ঢাকা ট্রিবিউন ২৪’ কে বলেন, “সকল প্রতিকূলতার মধ্যেও দায়িত্ববোধ ও মানুষের পাশে থাকার মানবিকতার টানে করোনার ভয়কে উপেক্ষা করে চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার।”

তিনি মনে করেন, আজকের অর্জন ও কৃতিত্ব তার পিতা-মাতা কর্তৃক প্রদত্ত পারিবারিক সুশিক্ষা এবং সকলের আন্তরিক উৎসাহ ও সহযোগিতা।

তিনি এই পুরস্কার তাদের জন্যই উৎসর্গ করেছেন। একই সঙ্গে যে পরিবারগুলো এই করোনা অতিমারীকালে স্বজন হারিয়েছেন তাদের জন্য বিনম্র শ্রদ্ধা জানান।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো/

 

 

 

 

রূপসায়  ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সালাম মূশের্দী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছেন এবং থাকবেন।  এই শীতবস্ত্রে কিছুটা হলেও অসহায় মানুষের শীত লাঘব হবে।  শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা প্রধানমন্তী ও সাংসদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ২ জানুয়ারী (রবিবার) দুপুরে রূপসা উপজেলার  টিএসবি ইউনিয়নের অসহায়-দুস্থদের মধ্যে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো:  জাহাঙ্গীর শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ:  সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, প্রভাষক অহিদুজ্জামান,  সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার, সামছুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, বিনয় হালদার,  আজিজুল হক কাজল, ইউপি সদস্য দাউদ শেখ, ইন্তাজ মোল্লা, শফিকুল ইসলাম বাবু, প্রশান্ত দে, যুবলীগের শফিকুর রহমান ইমন,সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিলুর রহমান, ছাত্রলীগের রিয়াজ, সজল,হিমেল প্রমূখ।

এসময় ইউনিয়নের ১হাজার ১শত কম্বল বিতরণ করেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কর্মিসভা অনুষ্ঠিত

 বাগেরহাটের রামপালে ফার্মেসী ডেভেলপমেন্ট এর সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার রূপসায় পিতাকে হত্যা: ৭ মাস পর উদ্ধার, আটক-২

পিতাকে হত্যাকে করে নিজ বাড়ির পায়খানার টেংকিতে লুকিয়ে রাখার প্রায় ৭ মাস পর উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ঘটনার মূল নায়ক পিতা হত্যাকারী নিয়ামুল ইসলাম তানভির (১৮) সহ ঘটনার সাথে জড়িত উক্ত গ্রামের আকু মিয়ার পুত্র জুম্মান (৪০) কে গত ৩০ ডিসেম্বর বিকালে দিঘলিয়া থেকে আটক করেছে।

ঘাতক পুলিশের কাছে স্বীকার করেছে যে প্রায় ৭ মাস পূর্বে আনুমানিক ২৬ রমজান রাতে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের শোলপুর গ্রামের মৃতঃ আব্দুল হকের পুত্র এনামুল হক এন্টা(৫০) কে তার পুত্র নিয়ামুল ইসলাম তানভির সহ জুম্মান মসলা বাটা শিল দিয়ে মাথায় সজোরে আঘাত করে হত্যা করে।

পরবর্তীতে ঐ রাতেই হত্যাকারীরা পিতাকে নিজ বাড়ির পায়খানার টেংকির মধ্য লুকিয়ে রাখে। নিহত এনামুল হক এন্টা মৃগে রোগী ছিলো বিধায় এলাকায় প্রচার হয় যে তিনি মৃগে রোগে মারা গেছেন।

অবশেষে গত ২৯ ডিসেম্বর নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈম (১১) কে মারধর করলে এক পর্যায়ে নাঈম চিৎকার করে পিতা হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেলে নিয়ামুল দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে।

পরে পুলিশ উক্ত আসামীদ্বয়কে আটক এবং পায়খানার পরিত্যাক্ত টেংকির মধ্যে থেকে এনামুল হক এন্টার গলিত লাশ উদ্ধার করে। ঘটনাটির সত্যতা স্বীকার করে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং গলিত লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হবে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

একটি গোষ্ঠি উন্নয়নের ছোয়ায় ঈর্শান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন: রূপসায় এমপি সালাম মূর্শেদী

একটি গোষ্ঠি উন্নয়নের ছোয়ায় ঈর্শান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন: রূপসায় এমপি সালাম মূর্শেদী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন একটি গোষ্ঠি উন্নয়নের ছোয়ায় ঈর্শান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে। অতিস্বত্তর শেখ হাসিনার বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশে পরিনত হবে।

একটি গোষ্ঠি উন্নয়নের ছোয়ায় ঈর্শান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন: রূপসায় এমপি সালাম মূর্শেদী

এক সময় বাংলাদেশকে নিয়ে যারা ব্যাঙ্গ করতো তারাই এখন বাংলাদেশের মডেলে উন্নয়ন করতে সদা সচেষ্ট। কিন্তু বিরোধী গোষ্ঠি উন্নয়নের ছোয়ায় ঈর্শান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নানা বিধ অপশক্তির মাধ্যমে দেশের সুনাম নষ্ট করার অপচেষ্টা করছে। তারা দেশের সুনাম চাইনা বিধায় দেশের জনসাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে বারবার ধিক্কার দিচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের বিরোধী শক্তিকে শক্তহাতে মোকাবেলার আহবান জানান।

এমপি সালাম মূর্শেদী গতকাল ৩০ ডিসেম্বর দুপুর ১২ টায় রূপসা উপজেলার বিজয় মঞ্চে বীরমুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, দলিত কল্যান পরিষদ এবং অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

একটি গোষ্ঠি উন্নয়নের ছোয়ায় ঈর্শান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন: রূপসায় এমপি সালাম মূর্শেদী

এমপির নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এমপি পত্মী,এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম,উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ,ম আঃ সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, তেরখাদা ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া,মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্যা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,কামাল হোসেন বুলবুল, কৃষ্ণ মেমন রায়, আওয়ামীলীগ নেতা সরদার ফেরদৌস আহম্মেদ, যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, মোস্তাফিুজর রহমান মোস্তাক, এমপির সমন্বয়ক নোমান ওসমানী রিচি,আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর,আঃ গফুর খান,মিয়া আরিফ হোসেন, প্রভাষক ওয়াহিদুজ্জামান, সামসুল আলম বাবু , আবদুল্লাহ আল মামুন, আঃ মান্নান,রিনা পারভিন, আকলিম খাতুন তুলি,শারমিন সুলতানা রুনা, আনজুয়ারা প্রমূখ।

এর পূর্বে এমপি সালাম মূর্শেদী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

//রূপসা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে: এমপি পত্নী সারমিন সালাম

শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে: এমপি পত্নী সারমিন সালাম

এমপি পত্মী সারমিন সালাম বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একারনে প্রতিটি শিক্ষককে হতে হবে আদর্শ,নীতিবান ও সৎ চরিত্রের অধিকারি। শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে । কেননা শিক্ষককের কাছ থেকে জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে। কেননা শিক্ষককের কাছ থেকে জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে।

তিনি আজ ৩০ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলার পালেরবাজার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সালাম মূর্শেদী সেবা সেবা সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, অতিথি ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম,সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,

শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে: এমপি পত্নী সারমিন সালাম

তেরখাদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,এমপির প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি।

স্কুলে পরিচালনা পরিষদের সদস্য আঃ মজিদ হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ লক্ষন সাহা। স্কুলের শিক্ষার্থী লামিয়া তাবাসসুমের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ হিরু, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু,ইউপি সদস্য রাবেয়া খাতুন,আঃ সালাম,জাহাঙ্গীর আলম,ফরহাদ হোসেন, যুবলীগ নেতা শারাফাত হোসেন উজ্জল, শামীম হাসান লিটন, ছাত্রনেতা সাফিরল ইসলাম হিমেল,রিয়াজ,তরিকুল প্রমূখ।

এরপর এমপি পত্নীগয়েশ্বর গাতী হাজী আককাস সরদার হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

//রূপসা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

রূপসায় নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন

রূপসা প্রতিনিধি :

রূপসা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ বাক্য পাঠ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ ডিসেম্বর সকাল ১০ টায়া উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে অনুষ্টিত হ য়।
আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটী, টি.এস. বাহিরদিয়া, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ১৫জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যাগণ এবং ৪৫জন সাধারণ আসনের পুরুষ সদস্যদের এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোল্যা নাসির আহম্মেদ, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, স.ম. জাহাঙ্গীর, জেলা যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, শিক্ষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আ: মালেক, বজলুর রশিদ আজাদ, মো. আলী আকবর, মো. হাবিবুর রহমান প্রমুখ। শপথ বাক্য পাঠের আগে নব নির্বাচিত ইউপি সদস্যগণের মধ্যে বক্তব্য রাখেন পুরুষ ওয়ার্ডে সদস্য আকলিমা খাতুন তুলি, সরদার কামরুল ইসলাম।

উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে রূপসায় প্রশিক্ষণ

খুলনা ব‍্যুরো :

উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এসডিজি স্থানীয়করণ বিষয়ক প্রশিক্ষণ গত ২৮ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার খুলনা এর উপ-পরিচালক মো. ইকবাল হোসেন জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।

আরও বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, শিক্ষক মো. নজরুল ইসলাম, ইউপি সচিব মো. ইমরান হোসেন, বাকির হোসেন বাকু, আ: কাদের, মো. সামসুর রহমান, ইউপি সদস্য মো. মাসুম, মুক্তিযোদ্ধা আ: মালেক প্রমুখ।
প্রশিক্ষণে প্রবন্ধন উপস্থাপন প্রদান করেন ডিএফ, ইএএলজি প্রজেক্ট, ইউএনডিপি খুলনা কর্মকর্তা মো. ইকবাল হাসান। প্রশিক্ষন শেষে স্থানীয় শিল্পিদ্বারা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে।