ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ছেলে অসুস্থ থাকায় এমপি সালাম মুর্শেদীর খোঁজখবর

আ:রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো:

খুলনা জেলার রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: রবিউল ইসলাম বিশ্বাস এর একমাত্র ছেলে মো: ইবনে সামস পিয়াল (২০) গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায়। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বিষয়টি জানতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন।

আব্দুস সালাম মূর্শেদী এমপি আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে রবিউল ইসলাম বিশ্বাস এর ছেলের খোঁজখবর নিতে স্কয়ার হাসপাতালে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

 

এমপি সালাম মুর্শেদীর অর্থায়নে খুলনার ৩ উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নিজস্ব অর্থায়নে সংসদীয় (রূপসা,তেরখাদা ও দিঘলিয়া) উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় খুলনাস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফত হোসেন মুক্তি, এমপির প্রধান সমন্বয়কারী  যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, মিজান সরদার, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন, শেখ আসাদুজ্জামান,প্রশান্ত দে প্রমূখ।

খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ব্যাংকুয়েট হলের উদ্বোধন

ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ‘ব্যাংকুয়েট হল’ এর উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) বিকালে অনুষ্ঠিত হয়। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল হলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, খুলনার সাংবাদিক এবং সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোন ব্যাংকুয়েট হল ছিল না। এই হল উদ্বোধনের ফলে খুলনার সাধারণ জনগণ খুব স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবে। ফলে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণ উপকৃত হবে। তিনি এই হলের সৌন্দর্য বর্ধনে তার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ব্যাংকুয়েট হলটি খুলনা প্রেসক্লাবের অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক। এটি ক্লাবের আয় বৃদ্ধির জন্য যেমন ভূমিকা রাখবে একই সাথে যাদের খুলনা ক্লাব বা বড় বড় হোটেলে হল ভাড়া নিয়ে বিভিন্ন ধরণের সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য নেই, তারা এটির মাধ্যমে তাদের সামর্থের মধ্যে থেকে অনুষ্ঠান আয়োজন করতে পারবে। তিনি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাংকুয়েট হলটি ব্যবহার না করে সামাজিক কর্মকান্ডে ব্যবহার করার জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ,প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা শিপইয়র্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, খুলনা ওয়াসার এমডি মোহাম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে নিহত আওয়ামী লীগ নেতা ফিরোজের জানাযা সম্পন্ন

 

খুলনায় মাদক মামলায় তিন জনের ১০ বছর কারাদন্ড

মাদক মামলায় খুলনার একটি আদালত তিনজনকে ১০ বছরের সশ্রম করাদন্ড দিয়েছেন। একইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অপর তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর তালারপাড়া এলাকার নুরুল উদ্দিনের ছেলে রাজু আহমেদ ওরফে চুম্বক, একই এলাকার মিনহাজ উদ্দিন ছেলে মো: সাব্বির হোসেন ডিনার ও ওয়হিদের ছেলে মো: টিটোন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৮ ফেব্রয়ারি রাত ৮ টা ২০ মিনিটের দিকে হোটেল ক্যাসল সালামের বিপরীতে কাশফুল পরিবহনের কাউন্টারের সামনে তিনজন ব্যক্তির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একশ’ ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। তারা মাদক বিক্রির উদ্দেশ্যে খুলনায় এসেছিল। এ ব্যাপারে খুলনা থানার এএসআই আশরাফুল আলম বাদী হয়ে মাদক আইনে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ওই তিনজন আসামি চুয়াডাঙ্গার আরও তিনজন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করে। তাদেরও এ মামলায় পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। একই বছরের ১১ মার্চ খুলনা থানার এসআই রাশেদুল ইসলাম ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন।

//খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় গৃহবধুকে কুপিয়ে হত্যা, জখম ২

 

খুলনায় গৃহবধুকে কুপিয়ে হত্যা, জখম ২

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তের হামলায় তিলোত্তমা মন্ডল পুতুল (৪৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন ৷ মারাত্মক আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন। উপজেলার হাটবাড়িয়া খৈয়াতলা গ্রামে ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে। সোমবার সকালে নিহত লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত পুতুল বটিয়াঘাটা উপজেলার বিত্তিশালুয়া বয়ারডাঙ্গা গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের কন্যা। গত দুইদিন আত্মীয় প্রকাশ মিস্ত্রির বাড়িতে রয়েছেন তিনি। জখম হয়েছেন- প্রকাশ মিস্ত্রী ও তার স্ত্রী দীপিকা মিস্ত্রি।

ঘটনাস্থলে থেকে বটিয়াঘাটা থানার এস আই প্রভাস কুমার জানান, গত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা। প্রথমে পুতুলকে আক্রমণ করে। পুতুলের মুখে ও হাতে কুপিয়ে জখম করা হয়। এরপর ঘরে থাকা অপর দু’জন প্রকাশ মিস্ত্রি ও দীপিকা মিস্ত্রিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দীপিকা মিস্ত্রির অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কি কারণে তাদের ওপর এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা তা এখনও জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বটিয়াঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে কে বা কারা একই পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। একজন নিহত হলেও দু’জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযান চলছে।

//খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

এবার অস্ট্রেলীয় এমপি খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে চিঠি

 

খুলনায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ছয় প্রতিষ্ঠানকে সম্মাননা

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আজ শুক্রবার সকালে খুলনায় খাত ভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম প্রধান উৎস। রাষ্ট্রের উন্নয়নে স্বতঃষ্ফুর্তভাবে ভ্যাট প্রদান করা প্রয়োজন। রাজস্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, একসময় তলা বিহীন ঝুড়ি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে গেছে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং করদাতাদের রাজস্ব প্রদানে উৎসাহ দিতে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ  করেছে। এসময় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান সিটি মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরীপ ও পরিদর্শন) প্রদ্যুৎ কুমার সরকার, খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোঃ ফারুক আহমদ ও মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ সামছুল ইসলাম। স্বাগত জানান যুগ্ম কমিশনার মোঃ মিলন শেখ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মোঃ তাসনিমুর রহমান।

অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থবছরে খুলনা বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো মধ্যে খুলনার শিরোমণি এলাকার পোলস এন্ড কংক্রিট লিঃ, খুলনা ডকইয়ার্ড, বাগেরহাট জেলার ফকিরহাটের সাউথ ইস্ট সিরামিক ইন্ডাঃ লিঃ, শরীয়তপুরের বাজাজ ভিলেজ, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুশীলন টাইগার পয়েন্ট এবং শ্যামনগরের এস এম আবুল বাশার।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে

 

খুলনায় মুক্তিযোদ্ধা ও পুলিশের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুটসহ গৃহবধূদের মারধর

খুলনায় বীর মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তার বড় ছেলে মিরাজুল ইসলাম ও সেজ ছেলে রফিকুল ইসলাম পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। মিরাজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডেএমপি) ও রফিকুল ইসলাম মেহেরপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরের মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া পল্লীতীর্থ সরকারি বিদ্যালয়ের সামনে মুক্তিযোদ্ধার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা মুক্তিযোদ্ধার দুই পূত্রবধূকে মারধর ও নির্যাতন করে ডাকাতরা। মুখোশধারী ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনের বড় মেয়ে মার্জিয়া বলেন, আমি ঢাকায় থাকি। বাপের বাড়ি বেড়াতে এসেছি। রাত সাড়ে ৩টার দিকে আমাদের টিনশেড বাড়ির উত্তর পাশের দরজা বাইর থেকে ভেঙে ঘরে ঢুকে ডাকাত দল। আমার মেজ ভাই সিরাজুল ইসলাম মোবাইলে নেট ব্রাউজ করছিল। ডাকাত দেখে মোবাইলের টর্চ জ্বালালে ওর ফোন নিয়ে মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ঘরের ভেতর ১২ জন ডাকাত ঢুকে। বাইরে আরও দুই থেকে চারজন ছিল। সবার হাতে ছুরি ও স্ক্রু ড্রাইভার ছিল। একজনের হাতে বটি ছিল। এছাড়া সবার কোমরে কিছু গোজাছিল সেটা কী বলতে পারবো না। ডাকাতরা সবাইকে ছুরি দিয়ে ভয় দেখায় এবং পুরো ঘর তছনছ করে ফেলে।

তিনি আরও বলেন, সেজ ভাই নতুন বিয়ে করেছে। ওর স্ত্রী জাকিয়া ইসলাম মীমের কাছে ডাকাতরা তার গয়না চেয়েছে কিন্তু দিতে না পারায় ওকে মারধর করেছে। মেজ ভাই সিরাজুলের গর্ভবতী স্ত্রীকেও মেরেছে ডাকাতরা। মেজ ভাই সিরাজুলের গলায় ছুরি ধরে বলে সবকিছু না দিলে ওকে মেরে ফেলবে। পরে সবার কাছে থাকা স্বর্ণের চেন, কানের দুল ও আংটি মিলে প্রায় এক ভরির স্বর্ণ দিয়ে দেই।

এসময় ডাকাতরা আটটি মোবাইল ফোনের মধ্যে চারটি অ্যান্ড্রয়েড ও চারটি বাটন ফোন, একটি ল্যাপটপ ও ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এক ঘণ্টা ধরে ঘরের মধ্যে ডাকাতের অত্যাচারে আমার বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর ভোরে ও সকালে দুই দফা দৌলতপুর থানা পুলিশ পরিদর্শন করেছে।

মঙ্গলবার সকালে পরিদর্শনকালে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বলেন, ভুক্তভোগী পরিবারের সঙ্গে আমরা কথা বলছি। ডাকাতদের আচার-ব্যবহার সম্পর্কে খোঁজ নিচ্ছি।

//খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় পাকা ধানে ‘মই’ দিয়ে গেল জাওয়াদের বৃষ্টি

 

রূপসায় পাকা ধানে ‘মই’ দিয়ে গেল জাওয়াদের বৃষ্টি

চার দিন ধরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মাঝারি বৃষ্টি ও দমকা বাতাস চলছে রূপসাসহ খুলনার বিভিন্ন জেলায়। সূর্যের দেখা নেই তিন দিন ধরে। বৃষ্টি আর দমকা বাতাস যেনো পাকা ধানে মই দিয়ে গেছে আমনের মাঠে। হাজার হাজার বিঘা কাচা-পাকা আমন ধান শুয়ে পড়েছে। কাটা ধানও মাঠে রয়েছে কৃষকের।

আবহাওয়ার এমন বৈরীতায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ১৪ হাজার চাষি। সোমবার সকাল থেকে দুপুর পযন্ত উপজেলার বিভিন্ন এলাকার আমনের মাঠ ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি ও বাতাসে উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৪০ হাজার বিঘা জমির ধানের গাছ পড়ে গেছে। পানিতে ডুবে থাকা কিছু কিছু ধানে এরই মধ্যে পচন ধরেছে। তবে, কৃষি বিভাগ জানিয়েছে, উন্নত ফলনশীল ও স্থানীয় জাত মিলিয়ে উপজেলার ৫টি ইউনিয়নে এ বছর ৩৮৯০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় জাতের ও উফশী জাতের ধান স্বাভাবিক অবস্থায় আছে।

শুধুমাত্র স্থানীয় জাতের মরিচ চাল ও ব্রী ধান-২৩ পাকা আমন বাতাসে নুয়ে পড়েছে। এর পরিমাণ ২০ ভাগ হতে পারে। আবহাওয়া যদি এভাবে থাকে তাহলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া, মুসুরী ডাল ০.৫ হেক্টর ক্ষতি হবে সম্ভাবনা রয়েছে।

টিএসবি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের চাষি নাজিম শেখ জানান, তিনি ৪বিঘা জমিতে আমন চাষ করেছেন। তার মধ্যে ২ বিঘার পাকা ধান একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। সাতক্ষীরা থেকে ধান কাটতে এসে বিপাকে পড়েছেন পরবসীরা (কৃষি শ্রমিক)। সাতদিন আগে প্রায় শতাধিক লোক এসেছেন ।

গত শুক্রবার দুর্যোগ শুরুর আগ পর্যন্ত ১০বিঘা জমির ধান কেটেছেন তারা। সেই কাটা ধানের বেশিরভাগই মাঠে পড়ে আছে। শ্রমিকের দলনেতা ইকতিয়ার জানান, মণপ্রতি ৫ কেজি করে ধান পান তারা। মালিক একবেলা খেরাকি (খাবার) দেন। বাকি দুই বেলা তাদের খচরে খান। আবহাওয়ার এই অবস্থায় এখন তাদের বসে বসে খেতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন।

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান জানান, দুর্যোগের পূর্বাভাষ পেয়ে চাষিদের আগেই শতর্ক করা হয়েছে। উপজেলায় আশি ভাগ মাঠের কাটা ধান ঘরে তুলেছে কৃষক। পানি না জমলে ধান ও ডালের তেমন ক্ষতি হবে না। তবে, এই বৃষ্টি শীতকালীন শাক-সবজির উপকার হবে।

এখনো সম্পূর্ণ তথ্য পাওয়া না গেলেও প্রাথমিকভাবে শতকারা ২০ ভাগ জমির ধান নুয়ে পড়ার খবর জানা গেছে। উপজেলার চারটি ইউনিয়নে আমনের মাঠের অবস্থা জানতে আমাদের সহকারী কৃষি কর্মকর্তারা জরিপ শুরু করেছেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

 

খুলনায় আড়ুয়া আতাই নদীর উপর সেতু নির্মাণে স্পেন প্রতিনিধির সাথে সালাম মূর্শেদী এমপির বৈঠক

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে শনিবার (১৩ নভেম্বর) খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সাথে তাঁর কার্যালয়ে বৈঠক করেন ‘স্পেনের সেন্ট উনিয়ন এস এ’ কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর আলেজান্দ্রো ভিদাউরেটা এবং বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ সোহেল খান। বৈঠকে স্পেনের প্রতিনিধি দল সেতু নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সেতু নির্মাণের বিষয়ে তাদের পরিকল্পনার কথা জানান।

এসময় ‘স্পেনের সেন্ট উনিয়ন এস এ’ কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর আলেজান্দ্রো ভিদাউরেটা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির একটি দেশ। এই দ্রুত বর্ধনশীল এবং স্থিতিশীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সরকার প্রধান। আতাই নদীর উপরে যেই সেতুটি নির্মাণের জন্য প্রস্তাবনা করা হয়েছে। সেখানে আমাদের সরকার অর্থায়ন করতে সম্মত হয়েছে।

সেতু নির্মাণের বিষয়ে মি. আলেজান্দ্রো বলেন, এই সেতুটি নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যাবহার করা হবে। স্টিলের ফ্রেম দিয়ে তৈরি হওয়াতে সেতুটি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং নদী ভাঙ্গণের মত বড় দুর্যোগেও ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। দৃষ্টিনন্দন এই সেতুটি যেমন নিরাপদ, তেমন টেকসই এবং পরিবেশ বান্ধব। লম্বা স্প্যান ব্যবহার করায় দুই পিলারের মধ্যে দূরত্ব থাকে বেশি। ফলে সেতুর নিচ দিয়ে যেকোনো ধরনের নৌযান চলতে পারবে নির্বিঘ্নে।

তিনি আরো বলেন, বাংলাদেশে এই ধরনের স্টিলের ফ্রেমের নকশার প্রকল্প এটিই প্রথম। স্পেন সরকার ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী আছে।

এই বিষয়ে সালাম মূর্শেদী এমপি বলেন, কোনো রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের উন্নয়নের পূর্বশর্ত হলো সেসব অঞ্চলের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। আধুনিক যোগাযোগ অবকাঠামো দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে। শুধু যোগাযোগ নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি নিয়ে আসে। আমার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা, দিঘলিয়ার উন্নয়নের ব্যাপারে আমি বদ্ধপরিকর। অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, নদী বেষ্টিত দিঘলিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষে বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীতে সেতু নির্মাণে স্পেন সরকার এরই মধ্যে ৫০ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে। সেতুটি নির্মিত হলে দিঘলিয়া উপজেলার সাথে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাটসহ সারাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, পর্যটনসহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, খুলনা শহরের উপর যানবাহন এবং আবাসনের চাপ কমানোর লক্ষ্যে কেডিএ’র মাস্টার প্লান অনুযায়ী খুলনা শহরের সার্কুলার রোড নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলাকে সংযুক্ত করে খুলনা সিটি আউটার বাইপাস রোড নির্মাণের জন্যও একটি প্রকল্প তৈরী করা হয়েছে। আশা করছি খুব শীগ্রই এই প্রকল্পটিও বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদের দশম অধিবেশনে জনাব আব্দুস সালাম মূর্শেদী তার নির্বাচনী এলাকা দিঘলিয়া উপজেলার উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষে বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীতে একটি সেতু নির্মাণের উপর গুরুত্বারোপ করে সংসদে বক্তব্য উপস্থাপন করেন। এই দাবির প্রেক্ষিতে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয় এবং তাঁরই আন্তরিকতার ফলে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে স্পেনের একটি বিজনেস ডেভেলপমেন্ট কোম্পানিকে সেতুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের এই অনুরোধের প্রেক্ষিতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সেতুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্পেনের একটি প্রতিনিধি দল আতাই নদীর উভয় পাড়ে সরেজমিনে সেতু এলাকা পরিদর্শন করেন এবং সেতু এলাকার সকল দিক বিবেচনা করে প্রতিনিধি দল তাদের ইতিবাচক মনোভাবের কথা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানান।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মেসিডোনিয়ায় বাসে আগুণ লেগে ৪৫ জনের মৃত্যু

.

খুলনার রূপসায় বাস চাপায় আনসার সদস্য ইউসুফ নিহত

খুলনা ব্যুরো:

খুলনার রূপসা উপজেলার ইলাইপুর আনসার ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস চাপায় ইউসুফ আলী নামে এক আনসার সদস‍্য নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে রূপসা আনসার ক্যাপের সামনে রূপসা-মোংলাগামী যাত্রীবাহী বাস মিথি ক্ল্যাসিক (ঢাকা মেট্রো জ ১১-৩০৯৭) আনসার সদস্য মোঃ ইউনুস আলীকে চাপা দেয়। ইউসুফ ইলাইপুর আনসার ক্যাম্পের সদস্য ছিলেন। তার ব্যাটালিয়ন আনসার সদস্য নং-১৯১২৪১১।

 

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করে থানায় সোর্পদ করেছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রূপসার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন।