খুলনায় আল আকসা মার্কেটে আগুন, প্রায় কোটি টাকার ক্ষতি

 

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণীর রহিম প্লাজার আল-আকসা মার্কেটে একটি ফ্যাশন হাউসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭ টায় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এক ব্যাক্তি আগুন দেখে ৯৯৯ ফোন দেন। আগুন লাগার আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আর্টিস্ট ফ্যাশন এর ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিয়ম অনুযায়ী দোকান বন্ধ করা হয়।

সকাল পৌনে ৮টায় তাকে ফোন করা হয় যে দোকানে আগুন লেগেছে। তিনি সাথে সাথে দোকানের উদ্দেশ্যে রওনা হন। এসে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিদিন নিয়ম অনুযায়ী মার্কেটের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তারক্ষীর কাছে দোকান বুঝিয়ে দিয়ে দোকান কর্মচারিরা বাড়ি যান। কিন্তু সকাল থেকে তাকে এখানে খুজে পাওয়া যাচ্ছে না। নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে

গেছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রিয়েল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

 

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রিয়েল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

 

রূপসা  উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সারমিন সালাম মানবসেবা ও জনকল্যাণমুখী কাজের জন্য ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ ভূষিত হয়েছেন।খুলনা জেলা ভিত্তিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’, ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ ও ‘সারমিন সালাম অক্সিজেন ব্যাংক’ এর প্রতিষ্ঠাতা হিসেবে সামাজিক উন্নয়ন ও সমাজ সেবামূলক অসামান্য অবদানের জন্য বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে থলে ডটকম এর আয়োজনে সারমিন সালামকে ‘Best Ambassador Of Humanity’ ক্যাটাগরিতে ‘রিয়েল হিরো’ অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়। উনার এ সম্মান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন  রূপসা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সিনিয়র সহ সভাপতি জি এম আসাদুজ্জামান, সহ সভাপতি এম মুরশিদ আলী,  যুগ্ন সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারফ হোসেন,ক্রীড়া সম্পাদক নাজিম সরদার,  সদস্য এইচ এম রোকন,  নূর ইসলাম, মিলন সাহা, আনিচুর রহমান, এ‍্যাড:এস. এম.আরিফুল ইসলাম, মো:ফিরোজ শেখ, কুরবান শেখ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে কনস্টেবলের হাতে কিশোর বলৎকার, উভয়ই আটক: তদন্তে পুলিশ

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসের’র জন্মদিনে আলোচনা সভা ও দোয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ শেখ আবু নাসের  এর ৯৩তম জন্মদিন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল খুলনাস্থ দলীয় কার্যালয়ে আজ বুধবার (১সেপ্টেম্বর)সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি এম এ সালাম।

জেলা আওয়ামীলীগের সদস্য ও সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা  আওয়ামীলীগের সভাপতি  ও পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আ:সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,সামসুন নাহার,ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা, শারাফাত হোসেন মুক্তি।

জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক  ইমদাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এস এম হাবিব,ইউপি

চেয়ারম্যান  আলহাজ্ব ইসহাক সরদার, মোস্তাফিজুর রহমান,  রবিউল ইসলাম বিশ্বাস, আকতার ফারুক,স ম জাহাঙ্গীর, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা  এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, জেলা মহিলালীগ নেত্রী  রিনা পারভীন,  আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি,  জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: মঈন উদ্দীন,শ্রমীক নেতা হারুন মোল্লা,সাইফুল ইসলাম, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক নয়ন তারা,  উপজেলা যুবমহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, এমপি প্রতিনিধি  আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, রাজিব দাস, আজিজুল হক কাজল, সুব্রত বাগচী, আজমল ফকির,নুর ইসলাম সরদার, খান ফরাদুজ্জামান সুমন, আনোয়ারুল ইসলাম, শামীম হাসান তুহিন, শেখ শামীম হাসান,মেজবা  উদ্দীন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, মো: আবদুল্লাহ, সেবা সংঘের তরিকুল, খলিল, সোহেল, আরাফাত, হৃদয়, রিয়াজ,প্রিন্স,  শিমুল শেখ, জাহিদুল, ইমন প্রমূখ।

শহীদ শেখ আবু নাসের ও সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা।

দোয়া মোনাজাত করেন আওয়ামীলীগ নেতা প্রভাষক মো:  অহিদুজ্জামান।

//স্টাফ রির্পোটার//

পড়ুন দৈনিক বিশ্ব …

“মাগুরা জেলার পরিবেশ বিপর্যয় রোধে করনীয়”- আয়োজক- সবুজ আন্দোলন

 

 

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

// আ: রাজ্জাক শেখ, খুলনা প্রতিনিধি//

খুলনার দিঘলিয়া উপজেলার মিনা রাণী পোদ্দারকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী পরিমল বাইনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী ২২আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।

আসামি পরিমল বাইন পলাতক রয়েছে। মিনা রাণী ছিলেন তার চতুর্থ স্ত্রী। আদালতের পিপি শেখ এনামুল হক জানান, ২০১৬ সালের ১৬ এপ্রিল সকালে দিঘলিয়া উপজেলার আতাই নদীর সংযোগ খাল থেকে মিনা রাণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এএসআই মোঃ আবদুল মজিদ বাদি হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে ওইদিন দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মীর আতাহার আলী ২০১৭ সালের ২০ জুন মিনা রাণীর স্বামী পরিমল বাইন ও তার ভাড়া করা খুনী টিপু শেখকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার চলাকালে টিপু শেখ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। মামলার ২৫ জন স্বাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

 

খুলনার রূপসায় নিজ ঘরে যুবককের ঝুলন্ত লাশ উদ্ধার

// রূপসা প্রতিনিধি //

খুলনার রূপসায় ইউসুফ খান (২২) নামে এক যুবককের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সে উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামে জিন্দার খান এর ছেলে। নিজ ঘরে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, প্রায় এক বছর আগে ইউসুফ বিবাহ করে। সে অস্থায়ীভাবে জাহাজে মাল খালাসের কাজ করত। তার মাথায় কিছুটা সমস্যা ও একরোখা ছিল। দুই তিন দিন ধরে জ্বর ও শারীরিকভাবে অসুস্থ ছিল ইউসুফ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউসুফ প্রতিদিনের মত খাবার খেয়ে নিজের ঘরে যায়। এক প্রতিবেশী বাড়ির পাশের পুকুরে কাপড় ধৌত করার সময় মোবাইল পানিতে পড়ায় ইউসুফকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায় ।

পরে থানা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানার এসআই দীপক কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

 

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে দৃষ্টান্ত: সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রকৃতপক্ষে সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবসেবার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করা, মানুষের মঙ্গল করা।

ধর্মের এই মর্মবাণী সবাই ধারণ করতে পারলেই পৃথিবীতে কোনো হানাহানি, মারামারি ও অশান্তি আর থাকবে না। তিনি বলেন, ‘আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, বাঙালি, মগ, চাকমা সব ধর্মের, সব জাতির মানুষের যে সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্পর্ক, তা পৃথিবীতে বিরল।’

সোমবার (৯ আগস্ট) রূপসা উপজেলার শিয়ালী গ্রামের কয়েকটি মন্দির ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করেন এবং ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি একথা বলেন। সালাম মূর্শেদী বলেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হয়েছিল।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে দৃষ্টান্ত: সালাম মূর্শেদী এমপি

আমাদের এই দেশে মাঝেমধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প মাথাচাড়া দিয়ে প্রভাব ফেলার চেষ্টা চালায়। কিন্তু আমাদের এই অসাম্প্রদায়িকতা, এই অপশক্তিকে সব সময় দমন করেছে। এখনো একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের এই দেশকে, আমাদের সমাজকে হেয় করার চেষ্টা করে।’ সাম্প্রদায়িক অপশক্তির স্থান বাংলাদেশে হতে পারে না উল্লেখ করে এমপি বলেন, ‘আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সম্মিলিত শক্তির কাছে তারা অতীতে যেমন পরাভূত হয়েছে, তেমনি বর্তমান এবং ভবিষ্যতেও পরাভূত হবে। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি।

সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তির স্থান বাংলাদেশে হতে পারে না।’ তিনি আরো বলেন, যারা এই ভাংচুর করেছে ইতিমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকেও আইনের আওতায় আনা হবে এবং যে সকল স্থানে ভাংচুর করা হয়েছে, আমি আমার নিজ অর্থায়নে মেরামতের ব্যবস্থা করে দিবো। এছাড়াও ঘটনার সুষ্ঠু সমাধানে রুপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশাকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে দৃষ্টান্ত: সালাম মূর্শেদী এমপি

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মাহাবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. সাদিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আ. সালাম এর পরিচালনায় বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যপক আশারাফুজ্জামান বাবুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজি:শেখ আরিফুর রহমান, শিক্ষক ধীমান মালাকার, ইদ্রিস ফরাজি, হিল্লোল মূখার্জি,,শাখায়াত হোসেন মোল্লা, মিনা জিন্নাত আলী।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, মোতালেব হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, সাধন অধিকারী, দ্বীন ইসলাম,আওয়ামীলীগ নেতা আইয়ুব মল্লিক বাবু, মোরশেদুল আলম বাবু, আ. মজিদ ফকির, ইমদাদুল ইমলাম, মফিজুল ইসলাম ঠান্ডু, এস এম হাবিব, বাছিতুল হাবিব প্রিন্স, এবিএম কামরুজ্জামান, স ম জাহাঙ্গির, ওয়াহিদুজ্জামান মিজান, আজমল ফকির, সুব্রত বাগচী, রাজিব দাস,রিনা পারভিন, রবিউল ইসলাম বিশ্বাস, বিনয় হালদার, , নোমান ওসমানী রিচি, সামুল আলম বাবু, ফরিদ শেখ, হামিম মোল্লা, সোহেল, রুবেল সরদার, বিকে খান, ডালিম শেখ, শেখ আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

জাতীয় শোক দিবস।। রূপসার আইচগাতী শ্রমিকলীগের প্রস্তুতি সভা

খুলনার ডুমুরিয়া এলাকা থেকে জীবিত কচ্ছপ সহ আটক ২

 

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ২০ টি বন্যপ্রানী জীবিত কচ্ছপসহ ২ জন গ্রেফতার।

জানাগেছে, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় ৬আগষ্ট সকালে জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি কচ্ছপসহ ২জনকে গ্রেফতার করেছে।

ডুমুরিয়া পূর্ব কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক বাপ্পীর মৎস্য ঘেরের সামনে অবৈধভাবে বন্যপ্রাণী জীবিত কচ্ছপ ক্রয়-বিক্রয় চলছে।

এখবর পেয়ে এসআই ইন্দ্রজিৎ মল্লিকসহ পুলিশ সদস্যবৃন্দ ডুমুরিয়া থানাধীন পূর্ব কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক বাপ্পীর মৎস্য ঘেরের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উপজেলার আমড়বুনিয়া গ্রামের ফনিভূষন রায়ের পুত্র সুজন রায় (৩৫)ও পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সুকুমার সরকার এর পুত্র ও শংকর সরকার ওরফে (বাবু) (৪২)কে আটক করে।

এসময় তাদের হেফাজতে থাকা একটি (ছালার বস্তা) থেকে ছোট বড় মিলে মোট ২০টি বন্যপ্রাণী জীবিত কচ্ছপ উদ্ধার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ০৫, তারিখ- ০৬/০৮/২০২১ ইং।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

৪৩ লক্ষ টাকার লুটের মালসহ মহম্মদপুরের মেম্বর লিটন গ্রেফতার

রূপসায় যুবলীগের পক্ষ থেকে শেখ কামালের জন্মদিন পালন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকীতে রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গির, জেলা যুবলীগের নাসির হোসেন সজল,ব্রজেন দাস, আশিষ রায়,হারুন অর রশিদ, প্রদীপ বিশ্বাস, সুব্রত বাগচী, নোমান ওসমানী রিচি,সাইদুর রহমান সগীর, আ:মজিদ শেখ, বাদশা মিয়া, জসিম সরদার,শামীম হাসান লিটন, এম শাওনেওয়াজ কবীর টিংকু, মেজবাউদ্দীন, সৈয়দ হেলাল, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, আ:রশিদ, রউপ শিকদার, রতন মন্ডল, জাহিদ হাসান, রবিউল ইসলাম,সারাফাত হোসেন উজ্জল, ইমতিয়াজ লস্কর,কৃষ্ণশীল, মহিউদ্দীন খান প্রিতম, মহিউদ্দীন মানিক, ইমন গাজী, গিয়াস কামাল, তুষার দাস, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল প্রমূখ।

শেখ কামালের আদর্শ বুকে ধরে পথ চলতে হবে: সালাম মূশের্দী এমপি

খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন শেখ কামাল।

শহীদ শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।

তিনি আরোও বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশনন্ড লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায়  বিজয় মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিত্বে পুস্প মাল্য অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফির্সাস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশার ভূমি খান মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান,  মেডিকেল অফিসার আর এম ও সঙ্গিতা চৌধুরী, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বন কর্মকর্তা মো:মুজিবর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, সাংবাদিক ফ ম আইয়ুব আলী। অনুষ্ঠান শেষে সকলের  আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্টিত হয় এবং উপজেলার সহকারী কমিশনার ভূমি নতুন ভবনে বৃক্ষ রোপন করা হয়।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে তিন জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

যশোরে বিনামূল্যে করোনার টীকা রেজিষ্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন

 

কয়রায় সাবেক সংসদ সদস্য শেখ নুরুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

খুলনা-৬ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের সাবেক জাতীয় কমিটির সদস্য কয়রা-পাইকগাছার উন্নয়নের রুপকার মরহুম এ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যেগে ২৯ জুলাই বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়ের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি গাজী মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক জেলা আ’লীগের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব গাজী আজিজুল হক,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোশারফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী ফজর আলী,আ’লীগনেতা মুক্তিযোদ্ধা বট কৃষ্ণ ঢালী, সরদার শফিকুল ইসলাম, এ্যাডভোকেট গোলাম মোস্তফা, এ্যাডভোকেট প্রদীপ তরফদার, আব্দুর রাজ্জাক গাজী, আব্দুল গফফার ঢালী,এসএম মনিরুল ইসলাম (মনি মাস্টার) ওলামালীগ নেতা মাওলানা রেজাউল করিম. যুবলীগ নেতা শিক্ষক হাবিবুল্লাহ (হাবিব), এসএম মাসুম বিল্লাহ,ইউপি সদস্য আলাউদ্দিন সানা, ছাত্রলীগ নেতা এসএম সোহেল রানা সৌরভ,রায়হান কবির চঞ্চল প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্টিত হয়।