খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, মোস্তফা রশিদী সুজা একজন কর্মী বান্ধব নেতা ছিলেন।
তার অভাব পূরুন হবার নয়। তাকে আজীবন স্বরণ করে যাব।দলের কঠিন দিনে দলকে সাংগঠনিক ভাবে মজবুত রেখেছেন তিনি। তার অবদান আমরা স্মরনীয় করে রাখব।
তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাটসহ অসংখ্য উন্নয়ন করে গেছেন। তার পথ অনুসরন করে আমরা চলব।
প্রধানমন্ত্রীর ভালবাসায় আমি নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা, ঘাট, মসজিদ, মন্দিরসহ সকল স্থানে উন্নয়ন করে যাচ্ছি।
জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ এস,এম, মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকীতে সংসদ সদস্য সালাম মূশের্দীর আয়োজনে ২৭জুলাই সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরফুউদ্দিন বিশ্বাস বাচ্চু,জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির।
জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা মহিলালীগের সহ-সভাপতি আজিজা সুলতানা,সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, মোল্লা দেলোয়ার হোসেন দিলু,
আব্দুর রাজ্জাক রাজা, এবিএম কামরুজ্জামান, শারমিন সুলতানা রুনা, আরিফুজ্জামান লিটন, শেখ আসাদুজ্জামান, রুহুল আমিন রবি,ফরিদ শেখ, এমপি প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, রাজিব দাস, সুব্রত বাগচী, আজমল ফকির, নুর ইসলাম, হারুন মোল্লা,সাইফুল ইসলাম, শামীম হাসান তুহিন, মামুন শেখ,নাজির শেখ, মঈন উদ্দিন, সালাম মশের্দী সেবা সংঘের টিম ডিলার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, যুবলীগ নেতা আ:মজিদ শেখ,জসিম সরদার, শাহনেওয়াজ কবীর টিংকু, সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, জাহিদুল, হৃদয়,প্রিন্স, আরাফাত,রাসেল,সোহেল,এস এম রিয়াজ,সজল, ইমন,নোমান প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাও:আবুল কালাম।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
পড়ুন দৈনিক বিশ্ব …
খুলনা জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী এমপি
রূপসায় ঘর ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ
Like this:
Like Loading...