রামপালে জলবায়ু বিপদাপন্নতা শীর্ষক আলোচনা সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে জলবায়ু বিপদাপন্নতা ও দায়বদ্ধতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ্যাক্টিভিষ্টা রামপালের উদ্যোগে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মুসফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, রামপাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসিম কুমার ঘোষ, উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হোসনেয়ারা জামিল সুমনা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তান মো. জাহাঙ্গীর হোসাইন, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, পেড়িখালি ইউনিয়ন পরিষদের সচিব রাজিব মজুমদার, বাঁধনের প্রকল্প কর্মকর্তা সানি জোবায়ের প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জেলার রামপাল ও মোংলা উপজেলার সরকারি পুকুর ও খালগুলোকে দখলমুক্ত করে পুনঃখননের ব্যবস্থা করতে হবে এবং এর জন্য এলাকার সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। এছাড়াও স্থানীয় যুব সমাজকে এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই অঞ্চলের শতকরা নিরানব্বই ভাগ মানুষই সুপেয় পানি থেকে বঞ্চিত। জলবায়ু পরিবর্তনের ধারা বলছে, ঝুঁকিতে থাকা মানুষ অদূর ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। জলবায়ু পরিবর্তনের সেই প্রভাব মোকাবিলায় তাই সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

জীবন নাশক টমটম কেড়ে নিল কলেজ ছাত্র হিমাদ্রি হিমু‘র জীবন

//জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি//

 মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১ টার দিকে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হিমাদ্রি হিমু (২২) নামে এক শিক্ষর্থী নিহত হয়েছে। নিহত হিমাদ্রি হিমু মোংলা পৌর শহরের এক নং ওয়ার্ড মাকরঢোন এলাকার গৌতম মল্লিকের একমাত্র ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় দুপুর আনুমানিক ১ টার দিকে মোটরসাইকেল যোগে হিমু এবং তার বন্ধু মোংলা খাসেরডাঙ্গা এলাকার আশীষ মেম্বারের পুত্র লিজন কুমার হালদারকে (২০) নিয়ে মোড়লগঞ্জের লক্ষ্মীখালী এলাকা থেকে মোংলার দিকে আসার সময় ঢালিরখন্ড ব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকথেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।

সংঘর্ষে হিমাদ্রি হিমু ও লিজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রি হিমুকে মৃত ঘোষণা করে এবং লিজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হিমু গোপালগঞ্জ পলিটেকনিকের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলো। তার বাবা গৌতম মল্লিক মোংলা পৌরসভার কর্মরতো আছেন।

রামপালে ৩ টি সরকারি খাল দখল করে মাছ চাষ; মোংলা ঘোষিয়াখালী চ্যানেলে নাব্যতা সংকটের আশংকা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি  ||

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেল সংলগ্ন তিনটি সরকারি খাস খাল দখল করে মাছ চাষ করার অভিযোগ পাওয়া গেছে। নাব্যতা হারানো খালগুলো প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ বরাদ্দে পানি উন্নয়ন বোর্ড খনন করলেও প্রভাবশালীরা মাছ চাষ করে আসছেন। এতে মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের নাব্যতা সংকটের আশংকা করছেন এলাকাবাসী। এ ঘটনায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে,  উপজেলার সাতপুকুরিয়া-আড়ুয়াডাঙ্গা গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত তিনটি সরকারি খাস খাল প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে দখল করে মাছ চাষ করে আসছেন। খালগুলো হলো সাতপুকুরিয়ার পাঁজাখোলার খাল, আড়ুয়াডাঙ্গার ইয়াছিন খাল ও আদুর খাল। খালগুলো মোংলা-ঘোষিয়াখালী চ্যানেল সংলগ্ন হওয়ায় এবং চ্যানেলের নাব্যতা বৃদ্ধিতে সহায়ক হওয়ায় বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ড খনন করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে সাতপুকুরিয়া গ্রামের তৈয়ব মাঝির ছেলে আনিস মাঝি, আরশাদ আলীর ছেলে নজরুল মাঝি, রাজেন মন্ডলের ছেলে সুজন মন্ডল, হাকিম শেখের ছেলে সাইফুল শেখ, হাসেম আলী ফকিরের ছেলে আফতাব ফকির, মোস্তফা মোসাল্লির ছেলে রফিকুল মোসাল্লি, রহিম পিয়াদার ছেলে আলাউদ্দিন পেয়াদাসহ ২০/২৫ জন সরকারি খাল দখল করে মাছ চাষ করে আসছেন। অভিযোগকারী মো. গিয়াসউদ্দিন ও রীনা বেগম দাবী করেন, প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দে খালগুলো খনন করা হয়। সেই খাল দখল করে মাছ চাষ করা হচ্ছে। খালগুলো উম্মুক্ত করা হলে মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের নাব্যতা বৃদ্ধি পাবে। এলাকার পরিবেশ ঠিক থাকবে।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সদস্য মোল্লা আ. সবুর জানান, সুন্দরবন, মোংলা বন্দর ও এ এলাকার পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকারি সংস্থা খালগুলো খনন করে। খালগুলো বেদখল হওয়ায় চ্যানেলের পানির প্রবাহ কমে নাব্যতা সংকট সৃষ্টি হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই আশা করছেন ওই পরিবেশবাদী নেতা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনিস মাঝির কাছে জানতে চাইলে তিনি খালে মাছ চাষের বিষয়টি স্বীকার করে বলেন, গ্রামবাসীদের সাথে নিয়ে মাছ চাষ করছি, অভিযোগ হলে মাছ চাষ করবো না।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওখানে তহশিলদার পাঠিয়ে তদন্ত করে দ্রুত খালগুলো উম্মুক্ত করা হবে। কেউ সরকারি রাস্তা কেটে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

রামপালে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় গণহত্যা দিবস পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের  রামপালে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। রামপাল উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ওয়ালিউল ইসলাম, রামপাল থানার ওসি সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, পিআইও মো. মতিউর রহমান, উপজেলা ইন্জিনিয়ার মো. গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা রনিক হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ,  বীর মুক্তিযোদ্ধা কালিপদ অধিকারী, ভাগা সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, রামপাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।

বক্তাগণ পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা তুলে ধরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করতে এ হত্যাযজ্ঞ চালানো হয়।

তবুও বাঙালীকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। বাঙালি দামাল ছেলেরা বঙ্গবন্ধুর নির্দেশে দেশকে স্বাধীন করেন।

রামপালে সুপেয় পানির ৩ টি পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে তিনটি সরকারি সুপেয় পানির পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে এক্টিভেস্তা নামের এটি পরিবেশবাদী সংগঠন।

পেড়িখালী ইউনিয়নের ৩ টি গ্রামের ৩ টি সরকারি পানির পুকুর পাড়েই সংস্কার ও সংরক্ষণের দাবীতে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. খালিদ হোসেন এর কাছে স্মারকলিপি প্রদান করে এক্টিভেস্তার নেতৃবৃন্দ। এর পূর্বে তারা পুকুরপাড়ে মানববন্ধন করে।

রামপালে সুপেয় পানির ৩ টি পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন

পুকুরগুলো রোমজাইপুর হাফেজী মাদরাসা পুকুর, সিংগড়বুনিয়া কাছারি পুকুর ও আড়ুয়াডাঙ্গা গ্রামের ঠাকুর পুকুর। মানববন্ধনে বক্তারা জানান, তীব্র লবনাক্ততার কারণে এ এলাকার মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। সরকারিভাবে পুকুরগুলো সংস্কার করা হলে এ এলাকার মানুষের খাবার পানির সংকট দূর হবে। সুপেয় পানির সংকট দূরীকরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এক্টিভেস্তা রামপাল।

তারা জানান, এলাকার মানুষের দাবীর সাথে সংহতি প্রকাশ করে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সরকার সদয় হলে এ এলাকার পরিবেশ প্রতিবেশ বজায় থাকবে এবং সুপেয় পানির সংকট দূর হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাহ্ফুজ মাঝি, ফারিয়া ইসলাম ঋতু ও তার সংগঠনের নেতৃবৃন্দ।

ফকিরহাটে ১১ কেজি গাঁজাসহ ২ মহিলা মাদক কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে ফকিরহাটে কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে শুক্রবার রাত নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায়ের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে ১১কেজি গাঁজা সহ দুই মহিলা মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃরা হলো বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী(২৩) এবং অন্যজন হলো বাগেরহাট জেলার মোংলা উপজেলার দিগরাজ বালুরমাঠ গ্রামের মোনতাজের কন‍্যা শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান (৩০)।
আটককৃত দুইজন মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

রামপালে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত তিন জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে রামপাল থানার এএসআই বুলবুল কুমার অধিকারী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শরাফপুর এলাকা থেকে দুইজনকে ও বুধবার (২০ মার্চ) রাতে ঢাকার বসিলা থেকে একজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, উপজেলার শরাফপুর গ্রামের সৈয়াদ আবু হাসানের ছেলে সৈয়দ রণি (৩৫) ও সৈয়দ রকি (৩০)। অপর জন কুমলাই গ্রামের আহমদ আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি লোকমান শেখ (৫০)।

আটককৃত তিন আসামীকে শুক্রবার (২২ মার্চ) বেলে ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

মোল্লাহাটে ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোল্লাহাটে মাটির নিচ থেকে ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার ঘোষগাতী বালিকা বিদ্যালয়ের কাছে রামজীবনপুর গ্রামের একটি পান বরজের ড্রেন খোড়ার ‍সময় এই গুলি উদ্ধার হয়।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, নরসিংহপুর গ্রামের মৃত চানমিয়া শেখের পুত্র শহীদ শেখ উক্ত জমির লিজ নিয়ে পান বরজের জন্য ড্রেন খোড়াকালে জনৈক শ্রমিক প্রথমে এসব গুলি দেখতে পান।

বিষয়টি ইউপি সদস্য ইমরানকে জানালে উক্ত ইউপি সদস্য মোবাইলে আমাকে জানান। এ খবরে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি দল নিয়ে সরেজমিনে উপস্থিত হই এবং গুলিগুলো উদ্ধার করি।

তিনি আরো জানান, এ গুলিগুলো অনেক আগের, হয়তো অকেজো হয়ে গেছে। তবু পরীক্ষা করে দেখা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামপালে দলিত পরিষদের স্মারকলিপি প্রদান

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দলিল পরিষদ এ স্মারকলিপি প্রদান করেন।
তারা গত ৫ এপ্রিল ২০২৩ জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী আইন পাশ, দলিতদের জন্য সংরক্ষিত আসন ও সরকারি চাকুরীতে কোটা বরাদ্দের দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর দাবী পেশ করে মূলত এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দলিত পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ বিশ্বাস, সদস্য দিপক দাস, দুলাল চন্দ্র দাস, কৃঞ্চ দাস, সুখচাঁন দাস, অখিল চন্দ্র পাল, বিশ্বজিৎ শীল, বিজয় কৃঞ্চ দাস, নিতাই দাস, শ্যামল দাস, মিলন দাস, সজল দাস, তপন দাস, পলাশ দাস, বাবলু দাস ও গোপাল দাস প্রমুখ।

ফকিরহাটে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, বাগেরহাট জেলার রামপাল উপজেলার পার গোবিন্দপুর গ্রামের মো: আজিম হাওলাদারের ছেলে মোঃ. নাজমুল হাসান (২৭) এবং ফকিরহাটের ব্রাহ্মনরাকদিয়া গ্রামের শেখ শরিফুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ রায়, এএসআই মোঃ. শামীম হোসেন সহ পুলিশের একটি দল ফকিরহাট ইউনিয়নের সিংগাতী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদেরকে শরীর তল্লাশি করে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. আশরাফুল আলম বলেন, ইয়াবাসহ ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।