রামপালে মাদরাসার জমির বিরোধে মারপিট, আহত ৪ মুসুল্লি

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালের মানিকনগরে মাদরাসার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন মুসুল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার মানিকনগর গ্রামের মনিরুজ্জামানের ছেলে ডালিম শেখ (৩৮), একই গ্রামের আরফুজ শেখের ছেলে কুতুব শেখ (২৬), ফখরুল মোড়লের ছেলে জিয়া মোড়ল ও ইব্রাহিম শেখের ছেলে হেলাল শেখ (৪২)। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার মানিকনগর গ্রামের একটি মাদরাসার নামে ভিভি ২৪ শতাংশ জমি রেকর্ড হয়েছে। ওই জমি ছাড়াও ২৫ শতাংশ ব্যাক্তি মালিকার জমি রয়েছে। জমিতে থাকা মৎস্য ঘেরটি মসজিদ কমিটির সদস্যরা দীর্ঘ ৩০ বছর ধরে মাছ ছেড়ে তা বিক্রি করে সেই টাকা মসজিদের কাজে ব্যয় করেন। বুধবার (২০ মার্চ) সকাল ৯ টায় টায় প্রতিপক্ষ একই গ্রামের জাকির শেখ, মোতালেব মোড়ল, মোজাহিদ মোড়ল, শাকিব শেখ ও সালাউদ্দিন মোড়লসহ অন্যান্যরা ওই ঘেরের মাছ ধরতে যান। এ সময় মুসুল্লীরা বাঁধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে মারপিট করলে তারা আহত হন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মানিকনগর গ্রামের মাদরাসার জায়গায় নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। পূর্বেও একবার ঘেরের সমস্যা নিয়ে সমাধান করা হয়েছে। তারপরেও বিরোধ বাঁধিয়ে মুসুল্লীদের মারপিট করা হয়েছে যা দুঃখজনক। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

রামপালে মোটরসাইকেল ও অটোভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১  

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে।

নিহত মো. রাব্বি শেখ (২০) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ঝিনাইখালী গ্রামের মো. কবির শেখের ছেলে ও আহত সাকিব শেখ (১৭) একই উপজেলার কুলটিয়া গ্রামের মৃত ফারুক শেখের ছেলে।

গৌরম্ভা ফাঁড়ির এএসআই দুলাল চন্দ্র কর্মকার জানান, মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের পাশে মালোপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা রাব্বি ও সাকিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাব্বি মারা যায়। আহত সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। কি কারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে সেটি স্পষ্ট করে কেউ বলতে পারেনি। তরে অটোভ্যানে থাকা চালক ও আরোহীরা সামান্য আহত হয়েছেন বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

তিনি আরও জানান, কালো রঙ্গের সুজুকি জিকসার যার নম্বর খুলনা- ল, ১২-৩২০২ মোটরসাইকেল টি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতের পুত্র হুমায়ুন শেখ গত বুধবার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের মামলাটি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, গত ৩ মার্চ প্রথম দফায় বিকাল সাড়ে ৫ টায় ও দ্বিতীয় দফায় রাত ৮ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শ্রীফলতলা গ্রামের আ. রাজ্জাক শেখ, সেলিনা বেগম ও শিরিনা বেগমকে লাঠি দিয়ে ও লাথি, কিল ঘুষি মেরে গুরুতর আহত করে মুজিব নগর গ্রামের ইসরাফিলের ছেলে রাজিব, শ্রীফলতলা গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব শেখ, সাহেব আলী মুছাল্লির মেয়ে লতিকা বেগম ও একই গ্রামের আমির আলীর মেয়ে নীলা বেগম মারপিট করেন। এতে তারা গুরুতর আহত হন। গুরুতর আহত আ. রাজ্জাক কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে বাড়ি ভাংচুর করে ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।#

রামপালে হাজী নুরুল আমীন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সম্ভ্রান্ত পরিবারে সদস্য এবং সমাজ সেবক আল মামুন হাওলাদার পিতা সদ্য প্রয়াত নূরুল আমীন হাওলাদারের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বড় সন্নাসী হাজি পাড়া জামে মসজিদ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মল্লিকেরবেড় ইউনিয়নের সকল মসজিদের ইমামগণ, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ দোয়া মাহফিলে শরিক হন।

ওই সময় চীন প্রবাসী সমাজ সেবক আল মামুন হাওলাদার তার প্রয়াত পিতা নুরুল আমীন হাওলাদারসহ সকল কবরবাসীর জন্য দোয়া কামনা করেন।

বাগেরহাটের চুলকাটিতে ৭ কেজি গাঁজাসহ আটক- ১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের চুলকাটিতে  সাত কেজি গাঁজসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৭ মার্চ) রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার সংলগ্ন খুলনা-মোংলা মহাসড়কের পুর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আল আমিন খাঁ (৩২) মোংলা পোর্ট পৌরসভার (মাদ্রাসা রোড) আনছার ক্লাব সংলগ্ন আফান খাঁর ছেলে।

আটক মোঃ আল আমিন খাঁ কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুলকাটি বাজার এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পুর্ব পাশে আজিজুলের চায়ের দোকানের সামনে থেকে আল আমিনকে তল্লাশি করে তার কাছে থাকা একটি নেভী কালারের ট্রলি ব্যাগ হতে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয় করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটের চুলকাঠিতে জুয়া খেলার সরঞ্জাম নগদ টাকাসহ ৮ জুয়াড়ী আটক

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের চুলকাঠি এলাকায় অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ৩০০ টাকাসহ ৮ জুয়াড়ী কে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।

রবিবার (১৭ মার্চ) রাতে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আট জুয়াড়ীকে আটক করে।

আটক জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত জুয়াড়ীরা হলো, বাগেরহাটের সুনগর এলাকার মিজান শেখের ছেলে মো. আঃ করিম শেখ (২০), আলামিন শেখের ছেলে মো. রাসেল শেখ (২৩), মৃত উকিল হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার (২৫)। হাকিমপুর গ্রামের মৃত নুর আলী শেখের ছেলে মো. নুরজ্জামান শেখ (৪০)। সৈয়দপুর গ্রামের মৃত রুহুল কুদ্দুসের ছেলে মো. হাবিব শেখ (৫০), মান্নান ফরাজির ছেলে মো. আরিফুল ফরাজি (৩২), ভট্টবালিয়াঘাটা গ্রামের আবুল শেখের ছেলে মো. জাহিদ শেখ (৩৬) ও রামপাল উপজেলার কাপাশডাঙ্গা গ্রামের ফেরদৌস আলী গাজীর ছেলে মো. ফরাদ আলী গাজী (৪১)।

ওসি মো, সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহদয়ের নির্দেশনায় অভিযান চালিয়ে ৮ জুয়ারীকে আটক করা হয়। অভিযানে নগদ ১৬ হাজার ৩০০ টাকা, দুই ব্যান্ডেল জুয়া খেলার তাস, দুইটা মোটরসাইকেল, তিনটা বাইসাইকেল, একটি ভ্যান জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী পালন রামপালে

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি ||

রামপালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফফর হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. ওহাব, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তাগণ। সভা শেষে দোয়া অনুষ্ঠান, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী শিশু কিশোরদের পুরস্কৃত করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাগেরহটের রামপালে সামাজিক বন বিভাগের শতাধিক গাছ কেটে বিক্রি করেছে ঠিকাদার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহটের রামপালে সামাজিক বন বিভাগের শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট জেলা সামাজিক বন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কতক গাছ জব্দ করে স্থানীয়ভাবে জিম্মায় রেখেছে বলে জানা গেছে।

জানা গেছে, রামপাল উপজেলার জিয়লমারী গ্রামের দিপক পাইক ও স্থানীয় ভোজপাতিয়া ইউপি সদস্য গাজী রেজাউল ইসলাম বাবুল সামাজিক বনায়নের গাছ কমিটির মাধ্যমে রোপণ করেন। তারা জিয়লমারী সড়কের দুই পাশে সামাজিক বন বিভাগের শিশু, বাবলা, রেইনট্রি ও অর্জুন গাছসহ নানা প্রজাতির এসব গাছ রোপণ করেন। কয়েকদিন পূর্বে ওই রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটা হয়। বাগেরহাট সামাজিক বন বিভাগের কর্মকর্তাদের না জানিয়ে সড়ক নির্মাণের ঠিকাদার ওই গাছ স্কেভেটর দিয়ে উপড়ে ফেলে। সেই গাছ রোপণকারী সামাজিক বনায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য বাবুল ও দিপক কেটে বিক্রি করে দেন। অভিযোগ পেয়ে বন দপ্তরের রামপাল উপজেলা কর্মকর্তা মো. আ. রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে কিছু গাছ জব্দ করেন বলে দাবী করেন। সরজমিনে গিয়ে এ বিষয়ে অভিযুক্ত দিপক পাইকের সাথে কথা হলে তিনি জানান, রাস্তার ঠিকাদার রাস্তা প্রশস্ত করতে গাছ উপড়ে ফেলেছে। সেই গাছ কেটে জড়ো করতে আমার গাঁটের টাকা খরচ হয়েছে। আপনারা সব দেখে যান, আমি শ্রমিকদের মজুরি বাবদ কিছু ডালপালা বিক্রি করেছি। গাছগুলো রেখে দিয়েছি।

এ বিষয়ে কথা হয় অভিযুক্ত ইউপি সদস্য গাজী রেজাউল ইসলাম বাবুলের সাথে। তিনি বলেন, রাস্তায় কাজ করা ঠিকাদারের লোকজন গাছ কেটে ফেলেছে। বন বিভাগের সাথে কথা বলে আমি দুই হাজার ৪ শত টাকায় কিছু গাছ বিক্রি করেছি। তবে গাছ কেটে তা আত্মসাতের বিষয়টি তিনি অস্বীকার করেন।

অভিযোগের ব্যাপারে কথা হয় রামপাল উপজেলা সামাজিক বন কর্মকর্তা আ. রাজ্জাকের সাথে। তিনি বলেন, সড়কের লোকেরা গাছ কেটে ফেলেছে। আমাদের জানায়নি। সড়কে যে পরিমাণ গাছ থাকার কথা ছিল তা নেই। দীপক পাইক ২০ ও বাবুল মেম্বরের জিম্মায় ৪ টি গাছ রেখে দেয়া হয়েছে। কোন গাছ বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, বরং গাছ জব্দ করতে গিয়ে উল্টো আমার পকেটের টাকা খরচ হয়েছে।

স্থানীয় ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আমীন অভিযোগ করে জানান, রাস্তায় অনেক গাছ ছিল। কতিপয় ব্যক্তি কেটে কয়েক লক্ষ টাকায় তা বিক্রি করেছে। সামাজিক বন বিভাগের কার্যক্রম রহস্যজনক বলে তারা অভিযোগ করে বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী করেন।

বাগেরহাটে ১৬ লক্ষ জাল টাকা ও মেশিনসহ কারিগর আটক

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের জাল নোটসহ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের যদুনাথ স্কুল সংলগ্ন কামাল হোসেনের ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফয়সাল চার মাস আগে কামাল হোসেনের বাড়ির ৬ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অভিযান চালিয়ে সেখান থেকে জাল টাকা ও তৈরির মেশিন, রং, কাগজ জব্দ করা হয়।

আটক ফয়সাল ইউনুস কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বারদাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ জব্দ করা হয়েছে। ধারণা করছি ঈদকে সামনে রেখে প্রতারক চক্র জাল টাকা তৈরি করছিল। আটককৃতের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

রামপালে ভোক্তা অধিকার দিবস পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে এক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ইন্জিনিয়ার মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, ভাগা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল সদর বনিক সমিতির সভাপতি আবু দাউদ, সাংবাদিক হাওলাদার আ. হাদি, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, এসআই লিটন কুমার বিশ্বাস প্রমুখ।

বক্তারা হাটবাজার গুলোতে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানিয়ে রাখা, বাজার ব্যবস্থাপনায় নিয়মিত মনিটরিং করা ও বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযান পরিচালনার দাবী করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের নিত্য পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণে রাখতে ও বাজারের শৃঙ্খলা ফেরাতে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।