বাগেরহাটে ১১ কেজি হরিণের মাংস সহ ৬ পর্যটক আটক

//বিশে ষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোংলায় হরিণের গোসসহ ৬ জন পর্যটককে আটক করেছে বনবিভাগ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে দুই নারীও রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জ এলাকার কাপড় ব্যবসায়ী মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন এবং সাইফুল ইসলাম। এছাড়া মুক্তা ও কল্পনা নামে দুই নারীও রয়েছেন।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের কর্মকর্তা সুরঞ্জিত জানান, আটককৃতরা সুন্দরবন সংলগ্ন মোংলার লাউডোব রিসোর্টে অবস্থান করছিলেন। সেখান থেকে মঙ্গলবার তারা সুন্দরবনের করমজল ও হাড়বারিয়া এলাকা ঘুরতে যান। তখন তারা ১১ কেজি হরিণের মাংস ক্রয় করেন এবং মোংলা ফেরিঘাট এলাকায় এসে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্টগার্ড সদস্যরা মাইক্রোবাসটি তল্লাশি চালিয়ে হরিণের মাংসসহ তাদের আটক করেন।

বন কর্মকর্তা সুরঞ্জিত আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জব্দকৃত মাংস, মাইক্রোবাস এবং আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাট কারাগার থেকে ৬৪ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে

//বিশে ষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে বাগেরহাট কারাগারে আটক ৬৪ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট কারাগার থেকে মুক্তি পাওয়া এসব জেলেদের বিশেষ নিরাপত্তায় কোস্টগার্ডের বাসে করে মোংলায় নেয়া হয়েছে। একই দিন পটুয়াখালী কারাগার থেকেও মুক্তি দেয়া হয়েছে ৩৩ জন ভারতীয় জেলেকে।

বাগেরহাট ও পটুয়াখালী কারগার থেকে মুক্তি পাওয়া  এই ৯৭ জেলেকে ভারতে হস্তান্তরের জন্য মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন তাদের হেফাজতে নিয়েছে। ভারতীয় এসব জেলেকে দুই দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারত জলসীমার শুন্যরেখায় ভারতীয় কোস্টগার্ডের হস্তান্তর করা হবে। একই সময়ে ভারতের কারাগারে আটক থাকা বাংলাদেশী ৭৮ জন জেলেকে মুক্তি দিয়ে ভারতীয় কোস্টগার্ড তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন মুশফিক-উস সালেহীন এতথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন ও ২১ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আদালতে মাধ্যমে বাগেরহাট কারাগারে আটক রাখা হয়।

একই ভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে ৩৩ জন ভারতীয় জেলেকে আদালতে মাধ্যমে পটুয়াখালী কারাগারে আটক রাখা হয়। বাংলাদেশ-ভারত বন্দী বিনিময় চুক্তির আওতায় বাগেরহাট ও পটুয়াখালী কারাগারে আটক থাকা ৯৭ ভারতীয় জেলেকে সরকারের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে মুক্তি দিয়ে তাদের হস্তান্তরের জন্য কোস্টগার্ডের কাছে দেয়া হয়েছে।

এখন ৯৭ ভারতীয় জেলেকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের হেফাজতে রেখে তাদের দুই দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারত জলসীমার শুন্যরেখায় ভারতীয় কোস্টগার্ডের হস্তান্তর করা হবে। এসময়ে ভারতের কারাগারে আটক থাকা বাংলাদেশী ৭৮ জন জেলেকে মুক্তি দিয়ে ভারতীয় কোস্টগার্ড তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কারাগারের সামনে উপস্থিত থাকা ভারত থেকে আসা এসব করামুক্তি জেলেদের স্বজনরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

বাগেরহাটে আন্তঃজেলা মালিক সমিতির খামখেয়ালি ও পেশীশক্তির শিকার শরনখোলা ও মোড়েলগঞ্জবাসি

//বিশে ষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনি বাস, মাইক্রোবাস, কোচ মালিক সমিতির সেচ্চাচারী ও পেশীশক্তি ব্যবহারের মাধ্যমে শরণখোলা থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে শরণখোলা গামী বিভিন্ন পরিবহন ২ জানুয়ারি দুপুরে বাগেরহাটে আটকিয়ে দিয়েছে মালিক সমিতি কর্তৃপক্ষ।

যেটা সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ৫-৬ টি পরিবহন গাড়ি বাগেরহাট টার্মিনালে আটকিয়ে তার যাত্রীদের নামিয়ে দেয়। এতে শরণখোলা, মোড়েলগঞ্জ উপজেলার যাত্রীরা চরম বিপাকে পড়ে। পরে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী বাগেরহাট জেলা সেনাক্যাম্পের হস্তক্ষেপের সমাধানহয়েছে বলে জানা গেছে।

মালিক সমিতির আহবায়ক মশিউর রহমান সেন্টু গত ২৪ ডিসেম্বর শরণখোলায় পরিবহন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি ইস্যু করে যে শরণখোলা থেকে বিভিন্ন পরিবহনের একটি করে গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে বলে তারা জানায়।

তবে বিষয়টির প্রতি কোন সমর্থন ব্যক্ত করেননি শরণখোলা মালিক সমিতির কর্তৃপক্ষ।

রামপালে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বিশেষ প্রতিনিধি: জেনিভা প্রিয়ানা||

বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বুধবার (১জানুয়ারি) বেলা ১১ টায় রামপাল সরকারি কলেজ গেট থেকে রামপাল উপজেলা ছাত্রদল ও রামপাল সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মইনুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান গাজনবী, সদস্য মোফাজ্জল হুসাইন বাদল, ইমরান হাওলাদার তুহিন, রফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত শেখ প্রমুখ।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ ছাত্রদলের বিভিন্ন ইস্যুতে স্লোগান দেন।একই দিনের সকাল সাড়ে ১০ টায় ছাত্রদলের অপর একটি অংশ উপজেলার ফয়লাহাটের খুলনা-মোংলা মহাসড়কে বর্ণাঢ্য র‍্যালি বের করেন। এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা  ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, যুগ্নআহবায়কহাফিজুর রহমান হাফিজ, ইব্রাহিম আকঞ্জি, মিলন লস্কর, মেহেদী হাসান, সাবেক সদস্য, সাগর শেখ, শহিদুল শেখ, আশিকুজ্জামান সুমন, আহাদ শেখ প্রমুখ।

শুরু হতে যাচ্ছে মোংলা নদীর ওপর কাঙ্খিত সেতু নির্মাণ

বিশেষ প্রতিনিধি: জেনিভা প্রিয়ানা||

চলতি বছরেই মোংলা নদীর ওপর সেতু নির্মাণে কাজ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। দ্রুত সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করে এই জনপদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়েও আনতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে সওজ।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টায় মোংলার দিগরাজে সড়ক ও জনপদের বাংলোতে হাইডোলজি ও মরফোলজি স্টাডি রিপোর্ট ও সেতুর অবস্থান চূড়ান্ত করতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সড়ক ও জনপদের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ইপিজেড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা সুবিধাজনক স্থানে মোংলা নদীর ওপর সেতু নির্মাণের ওপর মত প্রকাশ করেন। মোংলা নদীর মাঝে ২০০ কিলোমিটার বাকি রেখে দুই পাড়ে দুটি পিলারের ওপর সেতুটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরেই সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানায় সড়ক ও জনপদ বিভাগ।

সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের জনপদের দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হবে বলে মনে করেন স্থানীয়রা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, সেতু বিভাগ ঢাকার নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল আলম ও সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ-৪ ঢাকার নির্বাহী প্রকৌশলী স্বপ্না বেগমসহ অন্যান্য কর্মকর্তারা।

খুলনায় শীর্ষ সন্ত্রাসী আজিম গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: জেনিভা প্রিয়ানা||

খুলনার চানমারী, রূপসা, লবণচরা এলাকার আতংক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে কেএমপির গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নুর আজিম খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার শানু মহুরীর ছেলে। কিছুদিন আগে নুর আজিমের ভাই রকিকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন ফয়সাল আহমেদ দ্বীপ, রিয়াজুল ইসলাম রাজু, কামরুজ্জামান নাঈম ও রানা তালুকদার।

কেএমপির উপ-কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নূর আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নূর আজিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে অন্যদের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

মংলায় মৎসঘের দখল করে লক্ষাধিক টাকার মাছ লুট

বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা||

বাগেরহাটের মোংলায় উপজেলার পল্লীতে খামার মালিককে মারপিট করে ৮ একর আয়তনের একটি মাছ ঘের (মাছের খামার) দখল করে পানি সেচ দিয়ে লক্ষাধিক টাকার মাছ লুট করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার মাকোরঢোন গ্রামে পাকখালী এলাকায় এই মাছের ঘের দখল ও মাছ লুটের ঘটনা ঘটে। এঘটনায় ঘের মালিক তাহাবুর মল্লিক স্থানীয় বাবুল শেখসহ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

মাছের খামারটির মালিক তাহাবুর মল্লিক জানান, তিান উপজেলার মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকার নিভেন্দ্র নাথ ঢালীর কাছ থেকে বছর চুক্তিতে ৮ একর জমি লিজ নিয়ে খামার করে মাছ চাষ করি। বুধবার দুপুরে মাকোরঢোন গ্রামের মো. বাবুল শেখের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে প্রথমে মাছের ঘেরটি দখল করে মাছের ঘেরের পানি সেচ লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। এরপর দখলকারিরা তাকে মাছের খামার থেকে তাড়িয়ে দেয়। বিকালে তিনি বাবুল শেখসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ওই জমির প্রকৃত মালিক নিভেন্দ্র নাথ ঢালী জানান, আমার জমি তাহাবুর মল্লিককে এক বছরের জন্য লিজ দিয়েছি। সে  জমিতে মাছও চাষ করছিলেন। বুধবার দুপুরে বাবুল শেখ নামের এক ব্যক্তি দলবল নিয়ে এসে ঘেরটি দখলে নিয়ে পানি সেচ দিয়ে মাছ ধরে নিয়ে গেছে।

এদিকে বাবুল শেখ দাবি করেন, তাহাবুর যে জমিতে মাছ চাষ করছিল সেই জমি তার। সে অবৈধ ভাবে এতোদিন তার জমিতে মাছ চাষ করছিলেন। তবে তার ওপর কোন হামলা বা মাছ লুটের ঘটনা ঘটেনি।

মোংলা থানার ভারপ্রাপক কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মাছ ঘের দখল করে পানি সেচ দিয়ে মাছ লুট করার অভিযোগ পেয়েছি। এবিষয়ে জমি সক্রান্ত বিরোধ নিয়ে আদালতে কোন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।  তবে সেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা ফারুকের সংবাদ সম্মেলন

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা ফারুক আহমেদকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় প্রেসক্লাব রামপাল এর সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন হুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফারুক আহম্মেদ।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় তৃণমূল বিএনপির কমিটি গঠনের জন্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে আওয়ামীলীগের দোসররা বিএনপির মধ্যে ঐক্যের ফাটল ধরাতে এবং আওয়ামীলীগের লোকদের নিয়ে কমিটি করতে চাপ দিচ্ছে।

এই সুযোগে তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় জনৈক তহিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে দিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে আমার নাম ও হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদারকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে আমি মারামারি ঠেকিয়ে উভয়পক্ষের মধ্যে মিমাংশার চেষ্টা করি।

ওই সময় হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল গোলদার ছিলেন না। প্রকৃতভাবে দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোন প্রকার ষড়যন্ত্র পা না দেয়ার জন্যে আহবান জানান। সংবাদ সম্মানে হুড়কা ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদার উপস্থিত ছিলেন

খুলনায় প্রায় ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

খুলনার খানজাহান আলী (রুপসা) সেতু টোল প্লাজা এলাকায় প্রায় ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার আনুমানিক সকাল ৭টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় মোঃ কাজল (২৯), খুলনা জেলা ও মোঃ আবুল হোসেন (৪২), মাদারীপুর জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রুপসা থানায় হস্তান্তর করা হয়।

বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম নিরপক্ষে রাষ্ট্র গঠন করা হবে, ডক্টর ফরিদুল ইসলাম

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

রামপাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফার রাষ্ট্র মেরামত কার্যক্রম বাস্তবায়নের জনসভা অনুষ্ঠিত হয়।

বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকে কি করে এগিয়ে নিতে হবে তার একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে। সংস্কার নিয়ে দুই বছর পূর্বে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দূর্নীতি ঠেকাতে পারলে শিক্ষা ও স্বাস্থ্য খাত এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবান করা হবে।

শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতি, পরিবেশসহ সকল দফা সংযোজন করা আছে ৩১ দফায়। বিএনপি আপনাদের দল। নেত্রী বেগম খালেদা জিয়া জেলে গেলেন, কিন্তু পালিয়ে যাননি। কারাবরণ করার পরেও কারো সাথে আপোষ করেননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া।