বাগেরহাটে এসআইকে কুপিয়ে হত‍্যাচেষ্টা মামলার ২ আসামী অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি/

বাগেরহাটের কচুয়া থানায় কর্মরত পুলিশের এসআই রবিউল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান মেহেদী হাসান জুয়েলসহ দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ মার্চ)  দুপুরে পিরোজপুর জেলা সদরের কলাখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর একটি দল তাদের গ্রেফতার করে। এসময়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের ইতরুপ শেখের ছেলে মেহেদী হাসান জুয়েল (২৭) ও একই উপজেলার চরসোনাকুর গ্রামের মহসিন মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৮)।

র‌্যাব-৬ এর বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাটের কচুয়া থানায় কর্মরত পুলিশের এসআই রবিউল ইসলাম গত ২০ মার্চ রাতে উপজেলার মঘিয়া ইউনয়নের সম্মানকাঠি গ্রামে মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা কালে সন্ত্রাসী মেহেদী হাসান জুয়েলের দেহ তল্লাশী করার সময় সে দৌড়ে পালিয়ে যায়। এর কিছুপর জুয়েল পুনরায় অজ্ঞাতনামা ৪/৫ জনসহ ধারালো অস্ত্র রামদা নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে কর্তব্যরত এসআই (নিঃ) রবিউল ইসলামকে হাতে ও পায়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়।

এসআই ফেরদাউস আলম বাদী হয়ে কচুয়া থানায় মেহেদী হাসান জুয়েল ও রুবেল মোল্লাসহ জুয়েরের সহযোগীদের নামে পুলিশ কর্মকর্তাকে হত্যার চেষ্টা মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা সদরের কলাখালি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে। এসময়ে উদ্ধার করা হয় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড পিস্তলের গুলি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে র‌্যাব জানিয়েছে।

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের মোংলা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (২২), আব্দুল কুদ্দুসের ছেলে মো. জাকারিয়া (২০) এবং মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালি এলাকার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)। বায়েজিদ ও সাকিব আপন মামাতো-ফুফাতো ভাই ও জাকারিয়া তাদের বন্ধু।

 

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

নিহতদের বন্ধু বাবু জানান, মোংলা চাঁদপাই মেলা থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। আরেকটি মোটরসাইকেলে বায়েজিদ, জাকারিয়া ও সাকিব ছিলেন। মৌখালি সেতুর কাছে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেটা পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা নাঈমা হাসান তিন জনকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটের রামপালে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণকারী হাসান মীর গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ ৷

মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার সরাফপুর বাজার এলাকা থেকে আটক করা হয় ৷ আটককৃত আসামী সরাফপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুল হামিদ মীর এর পুত্র সৈয়দ হাসান মীর (৬০) ৷ র‌্যাব ৬ এর অ‌ধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক অাহম্মদ এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

র‌্যাব সুত্র জানাযায়, সোমবার  (৭ মার্চ ) স্কুল থেকে বাড়িতে ফেরার পথে রামপাল উপজেলার সরাফপুর এলাকার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ১১ বছর বয়সের নাবালিকাকে স্থানীয় সৈয়দ হাসান মীর (৬০) ভিকটিমকে ভুল বুঝিয়ে পার্শ্ববর্তী বাগানের ভিতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে ৷

ভিকটিমের আত্মচিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে স্থানীয় লোকজন বেরিয়ে আসলে আসামী পালিয়ে যায়। এরপর নির্যাতিতার পিতা বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল আসামীকে ধরতে অভিযান চালায় ৷

এদিন গোপন সংবাদের ভিত্তিতে রামপালের সরাফপুর বাজারে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে র‌্যাব ৷ গ্রেফতারকৃত সৈয়দ হাসান মীরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব ৷

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রাণে বেঁচে থাকার জন্য ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে- জাতিসংঘ

বাগেরহাটের রামপালে মোংলা উপজেলা পরিষদের ড্রাইভার রাজু’র বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ||

রামপালের দুর্গাপুর-শরাবপুর গ্রামের বাসিন্দা ও মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ড্রাইভার মো. রাজু’র বিরুদ্ধে অন্যের জমি নিজ দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও জমির মালিক বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও প্রতিকার পাচ্ছেন না বলে এমন অভিযোগ করেছেন।

ভুক্তভোগী খায়ের ফকির জানান, গত ২০১৮ সালে জমি দাবী করে খুলনা সিটি করপোরেশনের মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ দেন নূরুল ইসলাম, ঝর্ণা ও আকলিমা গংরা। সেটি বর্তমান বাইনতলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরকে সালিশ মিমাংসা করে দেয়ার নির্দেশ দেন মেয়র। তিনি সালিশ মিমাংসা করে জমি বন্টন করে দেন। উক্ত শালিসনামায় ওই রাজু’র স্বাক্ষর রয়েছে।

এরপরেও ওই সালিশ অমান্য করে মোংলা উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার শেখ রাজু আহমেদ ও আমেনা বেগম তর্কিত জমিতে বালি ভরাট করতে থাকলে ভুক্তভোগীরা এবার উল্টো মেয়র বরাবর লিখিত আবেদন করেন। যা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সমাধানের নির্দেশ দেন। ওই অবস্থায় রাজু গংরা বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে একটি ১৪৪ ধারার অভিযোগ এনে পিটিশন মামলা করেন। যার নং ২৬৭/২০২১ (রামপাল)। যা শুনানি অন্তে বিজ্ঞ আদালত মাঠ পর্যায়ের রিপোর্ট পর্যালোচনা শেষে খারিজ করেন বলে ভুক্তভোগী খায়রুল দাবী করেন।

এরপর ভুক্তভোগী খায়রুল ইসলাম ও একই আদালতে প্রতিকার চেয়ে একটি ১৪৪ ধারার পিটিশন মামলা করেন। যার নং ১১৫/২০২২ যা চলমান রয়েছে। ভুক্তভোগী খায়রুল ইসলাম বলেন, এসএ ৫৭ নং খতিয়ানের ৮৭/২৮৪ দাগের ০.০৬৮৬ একর জমি প্রকৃত মালিকদের নিকট থেকে ক্রয় করেন। ওই জমি তিনি নামপত্তনও করে নেন। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় জমি বুঝে নিতে পারছেন না।

তিনি আরও বলেন উপজেলা পরিষদের নাম ভাঙ্গিয়ে বিভিন্নভাবে প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছেন রাজু। তিনি তার জমি বুঝে নিতে মোংলা উপজেলা চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র এর জোর হস্তক্ষেপ দাবী করেন। এ বিষয়ে মোংলা উপজেলা পরিষদের ড্রাইভার মো, রাজু শেখের ০১৭৩৫-৭৪৮১৬২ নং মোবাইল ফোনে কথা হলে তিনি জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা করিনি। কোথাও কোনো শালিসে আমি স্বাক্ষর করিনি বলে চ্যালেঞ্জ করেন। অহেতুকভাবে আমাকে হয়রানির উদ্দেশ্যে খায়রুল এমনটি করছে। আমি অনেক পূর্বে জমিতে আছি। ওর জমি দখলের প্রশ্নই আসে না।

ঝর্ণা, আকলিমা, নূরুল ইসলাম ও আমেনার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটের রামপালে খালথেকে অজ্ঞাত ব‍্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বাগেরহাটের রামপালে খালথেকে অজ্ঞাত ব‍্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি// 

রামপালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রামপাল উপজেলার গিলাতলার  দুর্গাপুর গ্রামের একটি খালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরদেহটির গায়ে লাল শার্ট ছিল, পরনে কোনো কাপড় ছিল না।

বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ শুরু করেছে।

এবিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, এখনও পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। এ বিষয়ে রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

চট্টগ্রামে ৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৫

ঝ‌ড়ে উপ‌ড়ে গেছে নিউট‌নের সেই আ‌পেল গাছ‌

 

বাগেরহাটে ভ‍্যানচালক হত‍্যার প্রধান আসামী গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠির ভট্রবালিয়া গ্রামের ভ্যান চালক দেলোয়ার শেখ হত্যাকান্ডে জড়িত আসামী একই উপজেলার সৈয়দপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম(৩২) কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির সামনে হতে সদর উপজেলার চুলকাঠী তদন্ত কেন্দ্রের পুলিশের একটি চৌকস টিম আটক করে।

এসময়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক তার বসত ঘরের ওয়াড্রবের ভিতর হতে নগদ ৩৭,৬৮০/-টাকা এবং ঘটনাস্হল সংলগ্ন কুড়িখালি খাল হতে হত্যাকান্ডে ব্যাবহৃত একটি দা উদ্ধার করে। ২১/০২/২০২২ দুপুর ১২ টায় বাগেরহাট পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান।

উল্ল্যেখ্য গত ১৮/০২/২০২২ বিকাল আনুমানিক বিকাল ৫ টার দিকে রনজিতপুর কুড়িখালী দক্ষিন খালের পাশে সুকুমার দাসের কলাবাগানের ভিতর অজ্ঞাতনামা একজন মহিলা দেলোয়ার হোসেনের রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের টহল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করে।

এ ব্যাপারে নিহতের মা তহমিনা বেগম(৫০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রামপালে ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৪ টিতে এখোনো নির্মিত হয়নি শহীদ মিনার

এ এইচ নান্টু,  বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলায় ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে ১৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। স্বাধীনতার ৫০ বছর পরেও উপকূলীয় এ সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহীদ মিনার না থাকায় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় মোট ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ টি কলেজ, ৫ টি ডিগ্রী মাদরাসা, ২ টি আলীম মাদরাসা, ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ১১ টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ টি ইবতেদায়ী মাদরাসা রয়েছে। ১২৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২১ টিতে শহীদ মিনার আছে। ১০৬ টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ২০ টি ইবতেদায়ী মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই। ৩ টি সরকারি কলেজের মধ্যে রামপাল সরকারি কলেজে শহীদ মিনার দেখানো হলেও সেটি রয়েছে অযত্নে-অবহেলিত।

৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৪ টিতে শহীদ মিনার আছে। বাকী ২০ টিতে নাই। আলীম মাদরাসার ২টির কোনটাই নেই। দাখিলের ১০ টির মধ্যে কোনটিতেই নেই। ৫ টি ফাজিল (ডিগ্রী) মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই। এ নিয়ে অনেক পূর্ব থেকেই লেখা লেখি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক, সাবেক শিক্ষক ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫০ বছরেও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহীদ মিনার নির্মান না হওয়া দুঃখজনক।

এ বিষয়ে উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যডভোকেট মহিউদ্দিন শেখ বলেন, আমরা খুব হতাশ। তিনি আরও বলেন, আমাদের মাতৃভাষাকে বিশ্ববাসী স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছে। কিন্তু কেন এতে বছরেও শহীদ মিনার নিয়ে কথা বলা লাগবে ? তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে দ্রুত শহীদ মিনার নির্মানের জোর দাবী জানান।

এ বিষয়ে রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন আমরা  উর্ধতন কর্তৃপক্ষের নিকট তথ্য প্রেরণ করেছি। একই কথা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউর রহমান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন শহীদ মিনার নির্মান না হওয়ায় আমাদের এ নতুন প্রজন্ম বাংলা ভাষা তথা মাতৃভাষার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এটা খুবই দুঃখজনক। আমরা এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করে শহীদ মিনার নির্মান করবো। উপজেলা প্রশাসনের ও সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা মজনু’র দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মল্লিক মিজানুর রহমান মজনু’র জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলার ফয়লাহাট কামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যাক নেতাকর্মী ও এলাকাবাসী মরহুমের জানাযায় শরীক হন।

এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবলা, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর আলম, সদস্য মনজুর মোর্শেদ স্বপন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, ফকিরহাট বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল করীম কালাম, মোল্লারহাট বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি আ. হালিম খোকন।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, মানজুরুল হক রাহাদ প্রমুখ। জানাযায় বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত থেকে ।

উল্লেখ্য, মল্লিক মিজানুর রহমান মজনু দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার সকাল ১০ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহম্মদপুরে রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

বাগেরহাটের রামপালে জমিজমা বিষয়ে মামলা থেকে রেহাই পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিবাদীর একের পর এক হয়রানি মুলক মামলা থেকে রেহাই পেতে সংবাদসম্মেলন করেছেন ভুক্তভোগী মো:জাহিদুর রহমান ও মো:কাজল।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় ভুক্তভোগী মো:জাহিদুর রহমান ও মো:কাজল রামপালের দোয়ানেরকুল এলাকায় মো:কাজল এর নিজ বাড়িতে লিখিত বক্তব‍্যে জানান, বৈধ জমির মালিক মহিউদ্দিন মো:মাহামুদ চৌধুরীর নিকট থেকে ২০১৯ সালে মোংলা উপজেলার ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ‍্যারবাওন মৌজার ৩০১ ও ৩০২ নং খতিয়ানে ৯৯৯ ও ৮২৪ নং দাগের ১ একর ৮৯ শতক জমি ক্রয় করিয়া শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগদখল করে আসছি।

বিবাদী পক্ষ সমিরুন রায় আমাদের বৈধ জমি জোরপূর্বক দখলে নিতে আমাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলা করে আসছে। বিবাদি গত ০৪ জানুয়ারি ২০২২ মোংলা উপজেলার ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের  কয়েক দিন যেতেনা যেতেই মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের কাছে আরো একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগগুলো প্রক্রিয়াধীন থাকা অবস্থায় বিবাদি সমীরন রায় বাগেরহাটের বিজ্ঞ দেওয়ানী আদালতে (মোংলা এ) ঐ একই জমি নিয়ে আরো একটি মামলা করেন।

লিখিত বক্তব‍্যে ভুক্তবোগীরা আরো বলেন, সমীরন রায় তার পেশিশক্তি ও লাঠিয়াল বাহিনী ব‍্যবহার করে আমাদের ভোগ দখলে থাকা জমি থেকে আমাদের কে উচ্ছেদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি যে কোন সময় জমির লোভে আমাদের নামে ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি নারীনির্যাতন  মামলাসহ বিবিন্ন মামলা দিয়ে হয়রানি করতে পারেন বলে আশংকা প্রকাশ করছি। আপনাদের মাধ‍্যমে আমরা যাতে আমাদের দখলে থাকা বৈধ জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি ও নিরাপত্তা পেতে পারি সেজন‍্য  প্রশাসের সুদৃষ্টি কামনা করছি।

এব‍িষয়ে বিবাদি সমীরন রায়ের মুঠোফোনে জানতেচাইলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, যারা আমার বিরুদ্ধে সংবাদসম্মেলন করেছে তারা তাদের কেনা জমি বলে আমার জমি জোরকরে দখল করে খাচ্ছে। তাই আমি আমার জমি ফেরত পাওয়ার জন‍্য ইউনিয়ন পরিষদে ও ভূমি অফিসে অভিযোগ করেছি এবং পরে কোর্টে মামলা করেছি।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রূপসায় এমপি সালাম মূশের্দীর অর্থায়নে যুবমহিলালীগের নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র  বিতরণ

 

রামপালে প্রাঃবিদ্যালয়ে ৩৪ প্রধান শিক্ষক ও ৫৭ সহ শিক্ষকের পদ খালী, শিক্ষা কার্যক্রম ব্যহত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলায় ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪ জন প্রধান শিক্ষকের ও ৫৭ জন সহ শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। করোনার অতিমারি ও প্রশাসনিকভাবে নতুন নিয়োগ ও বদলী না থাকায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, এ উপজেলায় ১২৮ টি বিদ্যালয়ের মধ্যে ৬৯৭ জন শিক্ষকের পদের বিপরীতে ৬০৬ জন কর্মরত আছেন। এর মধ্যে সোমা রানী পাল নামের এক শিক্ষিকা গত ২০১৯ সাল থেকে কোন কারণ ছাড়াই অনুপস্থিত রয়েছেন। হাওলাদার জাকির হোসেন নামের অপর একজন সহ শিক্ষক বরখাস্ত হয়েছেন। ৬৯৭ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকের বিপরীতে শূন্য পদ রয়েছে ৩৪ টি। সাধারণ শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫৭ টি। জনবল নিয়োগ ও বদলী বন্ধ জনিত কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নিয়োগ ও বদলী শুরু হলে এ সমস্যার সমাধান সম্ভব হবে।

খোঁজ নিয়ে দেখা গেছে উপজেলার চাকশ্রী স. প্রাথমিকে দুই জন সহ শিক্ষক নেই। এমন বিদ্যালয় আছে বারুইপাড়া সপ্রবি, বড় কাটালী সপ্রবি, ফুলপুকুরিয়া সপ্রবি, দক্ষিণ বেতকাটা সপ্রবি, কালেখারবেড় সপ্রবি ও ছোট ডাকরা সপ্রবি। এ ছাড়াও রাজনগর কালিকা প্রসাদ স. প্রাথমিক বিদ্যালয়ে তিন জন সহ শিক্ষকের পদ শূন্য রয়েছে।

বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, শূন্য পদের বিপরীতে জনবল বাড়াতে হবে। পুরোদমে বিদ্যালয়ে পাঠদান শুরু হলে শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যহত হবে বলে মত দেন তিনি। এ জন্য তিনি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আপনারা জানেন যে, করোনার অতিমারীর কারণে আমরা একটি সংকট সময় পার করছি। আশা করি করোনা সংক্রমণ কমে গেলে আল্লাহর রহমতে এমন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। আমরা আমাদের সোনামনিদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয় এ জন্য কাজ করছি, আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সকলে মনিটরিং করছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ওমিক্রনে শেষ নয় পরবর্তী ধরন হবে আরও সংক্রামক- বিশ্ব স্বাস্থ্য সংস্থা