রামপালে ইউপি চেয়ারম‍্যান জেড মুন্সীর উদ‍্যোগে রিজিয়া নাসের এর মৃত‍্যু বার্ষিকী পালিত 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র শ্রদ্ধাভাজন চাচী, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলালউদ্দীন, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সেখ সালাহউদ্দীন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দীন, খুলনা অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালালউদ্দীন রুবেল ও সমাজসেবক শেখ বেলালউদ্দীন বাবু’র মাতা এবং তারুণ্যের অহংকার বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বেগম রিজিয়া নাসের এঁর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামপাল উপজেলার ফয়লাহাট বাসষ্টান্ড মোড়ে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

রামপালে ইউপি চেয়ারম‍্যান জেড মুন্সীর উদ‍্যোগে রিজিয়া নাসের এর মৃত‍্যু বার্ষিকী পালিত 

১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার বাদ আসর রামপাল উপজেলার ফয়লাহাট বাসষ্টান্ড মোড়ে ২নং উজলকুড় ইউপি চেয়ারম‍্যান মুন্সী বোরহান উদ্দিন জেড এর উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে  তাবারক বিতরণ করা হয়।

দোয়া অনুষ্ঠানে স্থানীয় ব‍্যাক্তিবর্গ ছাড়াও রামপাল উপজেলা আওয়ামীলীগের  সদস‍্য রাশেদুল ইসলাম  ডালিম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা আ: রহমান, মুক্তিযোদ্ধা খলিল মল্লিক, ইউপি সদস‍্য আবু জাফর, আনারুল ইসলাম, শেখ আজাহার হোসেন টুকু, ইউপি সদস‍্যা বিউটি বেগম, মল্লিক মোয়াজ্জেম হোসেন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের অন‍্যান‍্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ দেলোয়ার হোসেন।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার

 

বাগেরহাটের রামপালে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ॥

রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে মাদকসহ ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের ঘটনায় ২ ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রামপাল থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত ৫ আসামীকে বাগেহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি।

এসময় উপজেলার মিরাখালী এলাকা থেকে সোলাইয়মান শেখ (২৮) কে ৪ শত গ্রাম ও আসাদুজ্জামান মোড়ল (৩৪) কে ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী মশিউর রহমান, সাকিল শেখ, আছলাম শেখ, হোসনেয়ারা বেগম ও মাজেদা বেগমকে গ্রেফতার করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযান জোরদার করা হয়েছে। মাদকের ব্যাপারে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ কোরছে।

রামপালে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ নৌ পুলিশের ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ বাগেরহাটের রামপালে নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন। সোমবার দুপুরে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্নাসী-ঘাষিয়াখালী এলাকার সন্নাসী নৌ পুলিশ ক্যাম্প চত্বরে নতুন এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুল ইসলাম। এছাড়া এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ও রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দীন নৌ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সোমবার বেলা ১১টার দিকে আইজিপি ড. বেনজির আহমেদ ঢাকা থেকে হেলিকপ্টারে রামপালে আসেন। সেখানে নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের নির্ধারিত জায়গা ও নব নির্মিত ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। উদ্বোধন ও পরিদর্শন শেষে দুপুর ২ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রামপাল ত্যাগ করেন।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল জানান, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ রুট সংলগ্ন রামপালের সন্নাসী-ঘাষিয়াখালী এলাকার প্রায় ২শ একর জমির উপর নব নির্মিত এটিই বাগেরহাট জেলার প্রথম ও একমাত্র পুলিশ ট্রেনিং সেন্টার। এখানে ট্রেনিংয়ের পাশাপাশি ফায়ারিং বার্ডেরও ব্যবস্থাপনা রয়েছে। এ ট্রেনিং সেন্টারটিতে ভবিষ্যতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাবের প্রশিক্ষণও দেয়া হবে বলেও জানান তিনি।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

 

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিভিন্ন প্রজাতির ২৭টি বন্যপ্রাণী ও ছয়টি হরিণের চামড়া উদ্ধার করেছে ।

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার (১৫ নভেম্বর) সকালে র‌্যাবের সহযোগিতা নিয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিতপুর গ্রামের চন্দ্রমহল ইকোপার্ক নামের ওই বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকী। এ সময় একটি কুমির, ২টি চিত্রল হরিণ, ১টি হনুমান, ৫টি বানর, ১টি ময়ূর, ২টি উটপাখি, অস্ট্রেলিয়ান ঘুঘু ৫টি, ২টি কচ্ছপ, ৭টি বক পাখি, ২টি মাছমহাল পাখি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৬টি হরিণের শিং, ৬টি চামড়া, একটি ভালুকের চামড়া, একটি ক্যাঙারুর চামড়া ও একটি তিমির কঙ্কাল।

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচালক রাজু আহম্মেদ ও র‌্যাব-৬র উপ অধিনায়ক আল ইমরান মাহফুজুল ইসলাম বলেন, চন্দ্রমহল নামের এই ইকো পার্কটি সরকারের অনুমতি না নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র‍্যাব ৬ এর সহায়তায় পার্কে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, চামড়া উদ্ধার করা হয়। অবৈধভাবে এসব বন্যপ্রাণী সংরক্ষণ করার অভিযোগে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশালে এইচএসসি শিক্ষার্থীদের  টিকাদান কার্যক্রম শুরু

খুলনার রূপসায় বাস চাপায় আনসার সদস্য ইউসুফ নিহত

বাগেরহাটের রামপালে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে কেক কেটে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। সভায় যুবলীগের ১০ ইউনিয়নের সভাপতি/ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

//বিশেষ প্রতিনিধি//

রামপালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই গৃহবধূ আহত শিরোনামের  গত ১১-১১-২০২১ ইংরাজি তারিখ রোজ বৃহস্পতিবারে যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকায় পিছনের পাতার ৪ ও ৫ নং কলামে সহ কয়েকটি অনলাইন পোর্টালে রামপালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই গৃহ বধু আহত শিরনামে প্রকাশিত খবরটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত খবরটি সত্য নয়। গোবিন্দপুর গ্রামের হাজী আ. খালেকের সাথে পাশ্ববর্তী শেখ ফরহাদ গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল এই তথ্যটি মিথ্যা ও বানোয়ট, মার পিটের ঘনাটি ও সম্পূর্ণ অসত‍্য। বর্তমানে তার সাথে জমি নিয়ে আমার কোনো বিরোধ নাই, সামাজিক ভাবে আমার পরিবারকে হেয়-প্রতিপন্ন করতে ওই হাজী আ. খালেক সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এই খবরের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

                                     বিনীত

                           শেখ ফরহাদ হোসেন

                           মোবা: ০১৭১৬০৮২২৩৫

                            পিতা: মৃত আমীর হোসেন

                            সাং: গোবিন্দপুর

                     থানা: রামপাল,জেলা:বাগেরহাট

বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই গৃহবধূ আহত

রামপালের গোবিন্দপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দা ও লাঠির আঘাতে দুই গৃহবধূ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শামীমা নাসরীন (৩০) আফরোজা বেগম (২০) ও রাবেয়া বেগম (২১)। এদের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের হাজী আ. খালেকের সাথে পাশ্ববর্তী শেখ ফরহাদ গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভোগদখলীয় জমি প্রতিপক্ষ দখলের চেষ্টা করে। ওই সময় হাজী আ.খালেকের পুত্রবধূ শামীমা নাসরীন ও ভাগ্নী আফরোজা বাঁধা দেন এবং মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে মারপিট করে মোবাইল ছিনিয়ে নেয়।

গৃহবধূর ব্যবহার করা দুইটি স্বর্ণের চুড়ি একটি আংটি ছিনিয়ে নেয়। আ. খালেক জানান, ফরহাদ, কাদের, ফরিদ, হান্নান, বিল্লাল, খোকন, রিনা ও কেয়া মারপিট করে জমি দখলের চেষ্টা করে এবং স্বর্ণালংকার লুট করে নেয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

দৈনিক বিশ্ব

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের অভিষেক

বাগেরহাটের রামপালে মামলা করে বিপাকে ভুক্তভোগী ও তার পরিবার

বাগেরহাটের রামপালে র‍্যাব ও পুলিশের অভিযানে ৪ পাচারকারীসহ ১১ জন গ্রেফতার

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের অভিষেক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য/সদস্যাগনের অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় পেড়িখালী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে নতুনদের বরণ ও পুরাতনদের কর্মের মূল্যবান করে ফুলেল শুভেচছা জানানো হয়।

পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সিনিয়র আইনজীবী জ্ঞানেন্দ্র নাথ মন্ডল, ট্যাগ অফিসার ভগিরথি বিশ্বাস, পেড়িখালী পিইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শামীম আরা শিপ্রা, মোজাফফর হোসেন প্রমুখ।

সভায় মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, বাল্য বিয়ে বন্ধ ও দলমত নির্বিশেষে সমাধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদ পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল। তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

দৈনিক বিশ্ব

অভয়নগরে কর্মজীবি ল্যাকটেস্টিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির প্র‌শিক্ষণ অনু‌ষ্ঠিত

৫০টাকা বকশিস কমের জন্য অক্সিজেন খুলে দেয়: রোগীর মারা যায়

বাগেরহাটের রামপালে মামলা করে বিপাকে ভুক্তভোগী ও তার পরিবার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী এক মহিলা ও তার পরিবার। সরেজমিনে ভূমি অফিসের কর্মকর্তারা তদন্তে গেলে বিবাদী পক্ষের লোকজনের চাপের মুখে পড়েন বাদী মুসলিমা বেগম গং।

জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের জুলফিকার ইজারাদারের স্ত্রী মুসলিমা বেগম গং শশুরের ওয়ারিস সূত্রে প্রাপ্ত পেড়িখালী ইউনিয়ন পরিষদের পাশে ৯৯ নং পেড়িখালী মৌজার এস, এ ৯৫ নং খতিয়ানের ১১ দাগের .৫০ শতক জমি ভোগদখলে আছেন। ওই জমির উপর একটি বসতঘর বেধে বসবাস ও করছেন। ওই এক খন্ড জমি ছাড়া তাদের আর কোন জমি নেই বলে মুসলিমা দাবী করেন।

তিনি আরও জানান, ওই জমি বিবাদী পক্ষ দাবি করায় শান্তি ভঙ্গের আশংকায় তিনি বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হয়েছেন। এ বিষয়ে বিবাদী ওমর ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওই জমি আমাদের। ওরা অহেতুক আমাদের হয়রানি করছে।

তদন্তের দায়িত্বে নিয়োজিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ মাসুদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, নালিশ জমিতে সরেজমিনে গিয়ে একটা বসত ঘর দেখা গেছে। উভয়ের কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত রিপোর্ট দেওয়া হবে।

ভুক্তভোগীরা যাতে শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় জমিতে বসবাস করতে পারে তার দাবী জানান।

মোংলা কোষ্টগার্ড হরিণের মাংস মাথাসহ এক চোরাশিকারি কে আটক করেছে

সুন্দরবনের পাতাখালী এলাকা থেকে জবাইকৃত হরিণের মাথা ও ১৬ কেজি ৫০০ গ্রাম মাংসসহ একজন চোরাশিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের অধিনস্ত বিসিজি স্টেশান কয়রার একটি টহল দল। রবিবার (৭ নভেম্বর) রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

রবিবার (৭ নভেম্বর) সকালে এতথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হাসানুজ্জামান। তিনি বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদ ও বণ্যপ্রাণী সুরক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড তাদের অর্পিত দায়িত্ব পালন করছে। দস্যুতা দমন ও বণ্যপ্রাণী পাচারকারী এবং চোরাশিকারিদের বিরুদ্ধে কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি জবাইকৃত হরিণের মাথা ও  ১৬ কেজি ৫০০ গ্রাম মাংসসহ এক চোরাশিকারিকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা আটক চোরাশিকারির নাম মো. ইস্রাফিল (৪০)।

তিনি কয়রা উপজেলার পাতাখালি এলাকার বাবু মোল্লার ছেলে। জব্দকৃত হরিণের মাংস ও মাথাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুন্দরবনের বজবজা ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে। তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

দৈনিক বিশ্ব

বাগেরহাটের রামপালে ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ