বাগেরহাট রামপালে র‍্যাবের অভিযানে জ্বীনের বাদশা গ্রেফতার

বাগেরহাটের রামপালে প্রতারনা করে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়া কথিত জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আটক জ্বীনের বাদশা রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত সোবহান ঢালীর ছেলে হানিফ ঢালী (৩৫)। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় র‍্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের পুলিশ সুপার কোম্পানি কমান্ডার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাগেরহাটের রামপাল উপছেলায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জ্বীনের বাদশার সন্ধান মেলে। যারা গভীর রাতে জ্বীনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয় ।

র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ওই গ্রুপটির প্রতারনা মূলক কার্যক্রমের উপর নজরদারী বৃদ্ধি করে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার(২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে কথিত জ্বীনের বাদশা আসামী হানিফ ঢালী (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ১০টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হানিফ ঢালী তথাকথিত জ্বীনের বাদশা ও পীর দরবেশ সেজে প্রতারনা করে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করে। ভিকটিমসহ ভিকটিমের পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষয়ক্ষতি হবে মর্মে ভিকটিমের নিকট থেকে প্রতারক হানিফ ঢালী বিভিন্ন সময় একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে প্রতারনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। র‌্যাব ৬ এর একটি আভিযানিক দল এ প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রেখেছে।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

৬৪ জেলায় একযোগে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম

 

রামপালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্যে এবার দিবসটি পালন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রামপাল সিডিপি মিলনায়তনে এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠক এম, এ সবুর রানা, এইচ, আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, মো. নাজমুল হুদা, তারিকুল ইসলাম, সরদার মহিদুল ইসলাম, কৃষ্ণা রানী দে, শাহানাজ সুলতানা পলি প্রমুখ। বক্তাগণ সড়ক দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ চলাচলের জন্য ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

 

রামপালে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || 

সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রনয়নের দাবীতে দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার দুপুরে অন্যান্য জেলা ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের মতো রামপাল উপজেলা শাখার পক্ষ থেকেও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য এম, এ সবুর রানা, এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, তারিকুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর অনুপস্থিতিতে তার সিএ প্রবীর কুমার স্মারক লিপি গ্রহণ করেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

Dainik Biswa News

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস

রামপালে ৩৯টি মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার ৩৯ টি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা শুরু হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য অসীত বরণ কুণ্ডু জানান, শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য বিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আসা করি শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হবে।

বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং সাবান পানি দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। এ জন্য প্রতিটি মন্দিরে ১০ জন করে সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তবে হুড়কার গোনাবেলাই, মন্দির, ভ্যাকোটমারী মন্দির ও গিলা তলা মন্দির এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির দাবী জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, পুলিশ ও আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

রামপাল-মোংলার নদ-নদী এখন মৎস্য শূন্য

 

উপকূলীয় উপজেলা রামপাল ও মোংলার নদ-নদী বিভিন্ন কারণে মৎস্য শূন্য হয়ে পড়েছে। সরকারিভাবে তদারকির অভাব, অসচেতনতা ও অসাধু মৎস্য শিকারীদের কারণে এমনটি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ, নেট-পাটা, কারেন্ট জাল দিয়ে নির্বিচারে রেণু পোনা নিধন, জলবায়ু পরিবর্তন জনিত কারন, তাপমাত্রা বৃদ্ধি, কলকারখানা ও মোংলা বন্দরের জাহাজ থেকে ফেলা বিষাক্ত বর্জ্য এবং মাছের অভয়াশ্রম তীব্রভাবে সংকুচিত হয়ে পড়ার কারণে উপকূলীয় দুই উপজেলা রামপাল এবং মোংলার আন্তঃ নদী এবং খাল মৎস্য শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে, সুন্দরবন দপ্তর ও মৎস্য দপ্তরের সমন্বয়হীনতার অভাবে মাছের এ ভরা মৌসুমেও নদী-খালের কোথাও মাছ পাওয়া যাচ্ছে না। জানা গেছে, জোয়ার-ভাটা প্রবণ এ দুই উপজেলায় কয়েক হাজার হেক্টর নদী, খাল প্লাবনভূমি ও জলাভূমি রয়েছে। বর্তমানে এ উপজেলায় চাষকৃত ও সামুদ্রিক মাছ দিয়ে আমিষের চাহিদা পূরন হয়ে থাকে।
সিংগড়বুনিয়া গ্রামের বৃদ্ধ মুজিবর মোল্লা জানান, ৩০/৪০ বছর আগে আমাগে এই রামপাল গাংগে ও দাউতখালী (দাউদখালী) গাংগে ভরপুর মাছ ছেলো। এ্যান্যে গাংগে কোন মাছ নেই। সারাদিন জাল বাইয়েও কোন মাছ পাইনা। একই কথা বলেন, শ্রীফলতলা গ্রামের কালাম শেখ। তিনি জানান, এ্যাহন সারাদিন নদীতে জাল টাইনেও একশো টাহার মাছ পাতিচি না। সংসার চালানো বড় দ্বায় হয়ে পড়িচে। ৫/৬ জন মানষির সংসার। খাইয়ে না খাইয়ে দিন যাতিচে। ম্যালা মানষি মাছ ধরা ছাইড়ে দিয়ে অন্য কাজ করতিচে। তাদের কাছে জানতে চাওয়া হয়, কেন নদী ও খালে মাছ কমে গেল ? তারা জানান, নেট জাল দিয়ে মাছের ডিম ও পোনা মেরে নষ্ট করে ফেলার কারণে মাছ শেষ হয়ে গেছে। তারা আরও জানান, একটি বাগদা বা গলদার রেণু পোনা ধরতে গিয়ে শত শত মাছের ডিম ও রেণু পোনা মেরে ফেলছে।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র মোংলা আঞ্চলিক সমন্বয়কারী মো. নূর আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, শিল্প বর্জ্য দুষন, প্লাস্টিক বর্জ্য দুষন, মোংলা বন্দরে তেলের জাহাজ, কয়লার জাহাজ ডুবি, সুন্দরবনে নির্বিচারে বিষ প্রয়োগ করে মাছ শিকার, মাছের প্রজনন আধার সংকুচিত হওয়া, প্রজননের উপযুক্ত পরিবেশ নষ্ট করে ফেলা, জলবায়ু পরিবর্তন জনিত কারণে উচ্চ তাপমাত্রা বৃদ্ধি, নদ-নদীর নাব্যতা সংকটে মিষ্টি পানির প্রবাহ বন্ধ হয়ে পড়ার কারণে উপকূলীয় এ দুই উপজেলায় আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। লবন ও মিষ্টি পানির সংমিশ্রণে এখানে অনেক প্রজাতির মাছ হতো যা এখন অনেকটা বিলুপ্তির পথে।

কথা হয় সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুন্দরবন বিশেষজ্ঞ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর সাথে। তিনি জানান, নদীতে নাব্যতা সংকট। স্রোত নেই, ইলিশ নেই। দেখার কেউ নেই। সুন্দরবনের ৫১ ভাগ বনভূমিকে সংরক্ষিত বনাঞ্চল করা হয়েছে। ওই সব বনে এক শ্রেণীর অসাধু জেলে নির্বিচারে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। বন বিভাগের নজরদারি, তদারকির অভাবে মৎস্য নিধন ঠেকানো যাচ্ছে না। আর ওই বিষাক্ত পানির প্রবাহ উপকূলের নদ-নদীতে প্রবেশের কারণে মৎস্যের প্রজনন বাঁধাগ্রস্ত হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ না থাকার কারণে ইলিশসহ অনেক মাছ এখন পাওয়া যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন, নেট জাল ও কারেন্ট জাল দিয়ে রেনু পোনা নিধনে মৎস্যশূন্য হওয়ার বড় একটি কারণ। এ ছাড়াও নদীর উজান থেকে মিষ্টি পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শুধু মাত্র বৃষ্টির পানি প্রবাহের উৎস নেই বললে চলে। যে কারণে আধা মিষ্টি, আধা লবন পানির সংমিশ্রণ না থাকায় অনেক প্রজাতির মাছ বিলুপ্তির পথে। সমুদ্র সীমায় ঢুকে ভারতীয় জেলেরা মৎস্য শিকার করছে এমন অভিযোগ ও শোনা যায়। পূর্বের মত হয়তো মৎস্য ভান্ডার খ্যাত এ সব উপজেলা বা উপকূলীয় এলাকায় মৎস্য পাওয়া যাবে না। আমিষের চাহিদা পূরনে তবে যা আছে সেটি সংরক্ষণ করা জরুরী। প্রয়োজনে আইন করে বা বিদ্যমান আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিষ প্রয়োগ বন্ধ করতেই হবে। উপকূল রক্ষি বা কোস্ট গার্ড এবং বাংলাদেশ নেভীর আরও নজরদারি বৃদ্ধি করতে হবে। বন বিভাগ ও মৎস্য বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে মাছের অভয়াশ্রম গুলি সুরক্ষিত করতে হবে, এ জন্য কোন আইন করা প্রয়োজন হলেও সেটি করতে হবে। কোন অবস্থাতে যেন নদী দুষণ না ঘটে এ জন্য নজরদারী রাখতে হবে। প্রয়োজনে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ ও সমন্বয় সাধন করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বন বিভাগকে কাজ করার উপর গুরুত্বারোপ করেন ডক্টর শেখ ফরিদুল।
এ ব্যপারে রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, বিভিন্ন কারণে আমাদের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিষের চাহিদা পূরনে মৎস্য চাষ বৃদ্ধির বিকল্প নেই । তিনি বলেন, নদী দুষণ বন্ধ, নাব্যতা বৃদ্ধি, প্লাবন ভূমির পানি প্রবাহ বৃদ্ধি, মৎস্যের অভয়াশ্রম বৃদ্ধিসহ সকল প্রকার প্রতিবন্ধকতা মুক্ত করতে হবে। নদীর নব্যতা সৃষ্টি করতে পারলে পূর্বের মত ইলিশসহ সকল প্রকার মৎস্য বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এ সকল বিষয় বাস্তবায়নের জন্য প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

//এ এইচ নান্টু, বাগেরহাটজেলা//

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশাল নগরীতে সিএনজির চাপায় নারী মৃত্যু

 

 

 

বাগেরহাটের রামপালে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি অভিযোগ

রামপালে নির্বাচন পরবর্তী সহিংসর ঘটনায় পক্ষে পক্ষে বিপক্ষে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় উভয়পক্ষ লিখিতভাবে অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের ২ নং সিকিরডাঙ্গা ওয়ার্ডে সদস্য পদে হেরে যাওয়া সমর্থক ও বিজয়ীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে ৮ টি বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়।

বাগেরহাটের রামপালে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি অভিযোগ

বিজয়ী প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নির্বাচনে হেরে এলাকার কবিরুল মোড়ল, নুরুল আমীন মোড়ল, গোলদার মোহাম্মদ আলী, মোড়ল হাফিজুর রহমান, আ. হান্নান, মোহাম্মদ আলী, মোজাফফর আলী, কবির শেখসহ বেশ কিছু মানুষের বাড়িঘর ভাংচুর, মালামাল লুট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। সরোজমিনে গিয়ে ভাংচুরের ঘটনা দেখতে পাওয়া গেছে।

একই অভিযোগ করেন অপর প্রার্থী আলহাজ্ব আবুল কালাম বলেন, আমি কিছু জানি না। ঘটনাকে ভিন্নখাতে নিতে কেউ হয়তো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আমার সমর্থক শাহিনের দোকানে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করছি।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের সাথে কথা হলে তিনি বলেন, এলাকার সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারে আমি সেই চেষ্টা করবো। কাউকে বিশৃঙ্খলা সৃৃষ্টি করতে দেয়া হবেনা।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশালে ১৫দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু

 

বাগেরহাটের রামপালে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম ৯ ইউনিয়ন, বাইনতলায় ইভিএম এ ভোট

 

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় সরগরম রামপাল উপজেরার ৯ টি ইউনিয়নের নির্বাচনী মাঠ। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচারণা। নানা প্রতিশ্রুতি ও আশ্বাসের ফুল ঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের মাঝেও রয়েছে চুল ছেড়া বিশ্লেষণ। বিগত দিনে পাশে রয়েছেন, উন্নয়ন করেছেন এমন প্রার্থীদেরকে ভোট দেয়ার কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা।

এছাড়া নতুন প্রার্থীদেরও কদর রয়েছে বেশ। এ উপজেলায় এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বাইনতলা ইউনিয়নে। বাইনতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রে ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে ইভিএমএ। ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ ভোটারদের মাঝে প্রচারণা চালানো হয়েছে। শনিবার দিনভর ওই এলাকায় ইভিএমএ ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে ভিডিও চিত্র পদর্শন করা হয়েছে।

রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়া জানান, ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ২৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬০ হাজার ১৮৩ জন। মহিলা ভোটর সংখ্যা ৬০ হাজার ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  ২০ সেপ্টেম্বরের নির্বাচনে এ উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৪টিতে চেয়ারম্যানসহ সদস্য প্রার্থীর ভোট অনুষ্ঠিত হবে।

আর রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান মারা যাওয়ায় ওই ইউনিয়নে ভোট স্থগিত করা হয়েছে। আর বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না বাঁশতলী, মল্লিকেরবেড়, ভোজপাতিয়া, হুড়কা ও রামপাল সদর ইউনিয়নে। তবে এ চারটি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপজেলার ৪টি ইউনিয়নে ১৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। আর সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ৩ শ ৮৪ জন প্রার্থী। এখানকার ৯ টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুতের জন্য শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার শেখ জাকারিয়াসহ অন্যান্যরা।

তিনি বলেন, রবিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো শুরু হবে। ভোট নির্বিঘ্ন করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, আমাদের সর্বমোট ৮১টি কেন্দ্র, প্রতিটি কেন্দ্রকেই আমরা গুরুত্বের সাথে নিয়েছি।

শতভাগ নিরপেক্ষ ও সাধারণ মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। চার প্লাটুন বিজিব, চারজন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা দেখবেন ঠিকঠাক মত নির্বাচন হচ্ছে কিনা, কোথাও আইন ভঙ্গ হচ্ছে কিনা। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও র‌্যাব থাকবে। সব মিলিয়ে আমরা বলতে পারি সম্পূর্ণ নিরপেক্ষ, পরিচ্ছন্ন ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

বাগেরহাটের রামপালে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার: র‌্যাব-৬

//এ এইচ নান্টু, বিশেষ  প্রতিনিধি// 

বাগেরহাটের রামপাল থেকে খুলনার রূপসা থানায় দায়েরকৃত ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনের মামলার পলাতক আসামী আসাদুজ্জামান মানিককে (২২)  গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে তাকে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ছাকেব আলী শেখের ছেলে।

র‌্যাব সূত্রে জানাযায়, গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রূপসা উপজেলার রবের মোড় এলাকায় একটি মুদি দোকানে মালামাল কিনতে যায় শিশুটি। এ সময় ওই এলাকার আসাদুজ্জামান মানিক তাকে ফুঁসলিয়ে পাশ্ববর্তি একটি দোকানে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এ সময় পাহারায় থাকা মানিকের সহযোগী এনামুল শেখ ধর্ষণের ভিডিও ধারণ করে। বিষয়টি পরবর্তিতে শিশুটি তার পরিবারকে জানালে রূপসা থানায় মামলা করা হয়। মামলার পর থেকে পালিয়ে যায় আসামীরা।

সোমবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানায়। গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

মোংলা কোষ্টগার্ডের অভিযানে ২টি তক্ষকসহ এক চোরা শিকারী আটক

 

 

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ভারতীয় মাছ ধরার ট্রলার “পিতা মাতার অশির্বাদ-১২” নামের ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা  কোস্টগার্ড পশ্চিম জোনের টহল জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশী মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণ করতে দেখে। উক্ত ট্রলার কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে আটক করে। পরবর্তীতে জব্দকৃত ট্রলার ও আটককৃত ১৩ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

//এ এইচ নান্টু, বিশেষ  প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

 

বাগেরহাটের রামপালে র‍্যাবের অভিযানে পাইপগান সহ গ্রেপ্তার-১

 

বাগেরহাটের  রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের  কৈগরদাশকাঠি  এলাকা থেকে ২ সেপ্টেম্বর রাত দুইটার দিকে  মোঃ জিয়াদ গাজী নামে এক যুবককে পাইপগানসহ গ্রেফতার করেছে র‍্যাব -৬ এর একটি চৌকস টিম।

জিয়াদ গাজী উপজেলার গেীরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠি গ্রামের মোঃ মনসুর গাজী’র পুত্র। র‌্যাব-৬ এর সাব-ইন্সপেক্টর মোঃ আঃ খালেক ২ সেপ্টেম্বর বাদী হয়ে রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০২।

রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়,  র‌্যাব-৬ এর পরিদর্শক মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল মাদক দ্রব্য উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে টহলে নিয়োজিত ছিল। এ সময় তাদের সোর্স জিয়াদ ( ধৃত আসামি) গোপনে সংবাদ দেয় যে কৈগরদাশকাঠি গ্রামের আহম্মেদ শেখের পুত্র  হান্নান শেখের বাড়ীর পাশে মাদকদ্রব্য কেনা বেচা হচ্ছে।

এ সময় র‌্যাব-৬ এর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তেমন কোন কিছু দেখতে পায়না। এ সময় র‌্যাব-৬’র সোর্স জিয়াদ তার কোমর থেকে একটি আগ্নেয় অস্ত্র হান্নান শেখের মৎস্য ঘেরে রাখার চেষ্টা করে। এ সময় বিষয়টি র‌্যাব সদস্যদের নজরে পড়লে র‌্যাব-৬’র সদস্যরা জিয়াদকে আটক করে।

জিয়াদ শেখকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, কৈগরদাসকাঠি গ্রামের মৃত ইলিয়াস শেখের পুত্র মোঃ কবির শেখ নিজে অস্ত্র তেরী করে জিয়াদকে ৫ হাজার টাকা দিয়ে অস্ত্রটি হান্নান শেখের মৎস্য ঘেরে রেখে তাকে র‌্যাব দিয়ে আটক করিয়ে দিতে বলে। এ ব্যাপারে র‌্যাব জিয়াদ ও কবিরের নামে মামলা দায়ের করেছে।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা জেনারেল হাসপাতালে আর থাকছে না করোনা ইউনিট