আমতলীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী উপজেলার ২২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০০ প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে ২১ শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করবে। রাষ্ট্রভাষা আন্দোলনের ৭২ বছরেও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ না করায় ক্ষুব্ধ শিক্ষাথীরা। দ্রুত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে,আমতলী উপজেলায় ২২৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৩ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ২৯ টি  ও ৭টি কলেজ রয়েছে। উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি কলেজ ও ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অপর দিকে উপজেলার কোন মাদ্রাসায়ই শহীদ মিনার নেই। শিক্ষার্থীরা প্রতিবছর কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করছে। এছাড়া যেগুলোতে শহীদ মিনার রয়েছে সেগুলো অযত্নে আর অবহেলায় পড়ে থাকে। এগুলো সংস্কারের কোন উদ্যোগ নেই। প্রতি বছর আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের দু’এক দিন পূর্বে আমতলী কেন্দ্রিয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনার ঘষা মাজা করা হয়। দিবস শেষ হয়ে গেলে কেউ ওই মিনারের আর খবর রাখে না। ওই শহীদ মিনারে গড়ে ওঠে মাদক সেবনের নিরাপদ আশ্রয়।

সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে,কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়,গুরুদল বঙ্গবন্ধু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এমইউ মাধ্যমিক বিদ্যালয়, বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা,তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়,গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা, মানিকঝুঁড়ি মাহমুদিয়া দাখিল মাদ্রাসা,পচাঁকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কড়াইবাড়িয়া দাখিল মাদ্রাসাসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন,উপজেলার ১৫টি বিদ্যালয় ছাড়া  অবশিষ্ট বিদ্যালয়ে শহীদ মিনার নেই। শহীদ মিনার নির্মাণে সরকারীভাবে উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন,শহীদ মিনার নির্মাণে স্থানীয়দের উদ্বুদ্ধ করা হচ্ছে।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ সেলিম বলেন, উপজেলার ১২ টি বিদ্যালয় ও দুইটি কলেজে শহীদ মিনার আছে। কিন্তু কোন মাদ্রাসায় শহীদ মিনার নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা প্রায়োজন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ভাষা শহীদদের পরিচয় জানতে ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা আবশ্যক। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে অর্থ সংগ্রহ করে শহীদ মিনার  নির্মাণ করবেন।  তিনি আরো বলেন, ইতিমধ্যে উপজেলা প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি!

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়,উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে বিদ্যালয়ের তিন তলায় অবস্থিত দুটি ক্লাশ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৮টি সিলিং ফ্যান ও একটি রুমের মধ্যে থাকা পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে যায়।

আজ সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে চুরি সংঘঠিত হওয়ার ঘটনা দেখতে পেয়ে বিষয়য়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান তালুকদার বলেন,সদ্য সরকারী হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোন নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরেরা বিদ্যালয়ের দুটি ক্লাশ রুমের তালা ভেঙ্গে ৮টি সিলিং ফ্যান ও পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির বিষয়ে আমতলী থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালোবাসার বসন্ত দিনে – হাবীবা খানম

কবিতা

ভালোবাসার বসন্ত দিনে  

                              -হাবীবা খানম

শীত-হেমন্ত গেল বসন্ত-ভালোবাসা

এলো !

হিম হিম শীত-উষ্ণতা বর্ণিল সাজে

বসন্ত রাঙালো!

পল্লবে পল্লবে শিরশিরিয়ে হিমেল

বাতাস বইছে!

জমে থাকা মনের যত বাহারি কথা

কইছে!

ভালবাসার বসন্ত হাওয়ায় জেগে রই

অনিমিখে চেয়ে ভালোবাসার কথা কই!

আকাশে বাতাসে কতকথা বলে যাই

ভালোবাসায় বসন্ত ডাক শুনতে পাই!

এমন দিনে চল মন হারাই

একসাথে সবার মন রাঙ্গাই!

রঙে রঙে নিজেকে সাজাই !

সবার মনে ভালোবাসা জাগাই!

বনে বনে কাননে যখন ফুটছে ফুল

ওলিরা গুনগুনায় কত আকুল !

তখন মনে মনে ভীষণ হরষ লাগে

ক্ষণে ক্ষণে তারই পরশ লাগে !

হরষিত ধ্বনি উঠলো মনে মনে

ক্ষণে ক্ষণে গুঞ্জরিলো কানে কানে!

চঞ্চল সজল পবন বেগে মন চায়

ভালোবাসি কত শিহর লাগে গায়!

কখনও একেলা রয় অলস মন

কখনো নীরব রয় কানন কোণ!

কুসুম ফুটে যখন গহন বনের ধারে

টানে অজানা পথের অন্ধকারে !

ফাগুনে রঙের আবির ছড়াক একে একে,

অরুণ আলোর স্বর্ণরেণু মেখে মেখে!

পাখিরা আবির,পাখায় পাখায় নিল এঁকে!

গাছে গাছে পাতায় পাতায় সব আবির নিল মেখে!

কুঁড়িরা একে একে ফুটুক, আর শিশির রসে মাতুক!

ফোটা ফুল চায় না নিশা,প্রাণে তার আলোর তৃষা!

এমন দিনে মন হারাবার বেলা

যেন পথ ভোলার আনন্দ খেলা!

ভালবাসার বসন্ত জোয়ার-জলে

আজ ভেসে যাই ভাসিয়ে ভেলা!

আমতলী ও কলাপাড়া মিলিয়ে নির্মিত হতে যাচ্ছে বিমান বন্দর

//মাহমুদুল হাসান, আমতলী. বরগুনা//

বরগুনার আমতলী উপজেলার তারিকাটা ও উত্তর টিয়াখালী এবং  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ও গামুরবুনিা মিলিয়ে ‘বিমান বন্দর নির্মাণের সম্ভাব্য জায়গা যৌথভাবে পরিদর্শন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা বিমান বন্দর নির্মাণের সম্ভাব্য জায়গাটি ঘুরে দেখেন ।

কলাপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ও গামুরবুনিয়া এবং আমতলী উপজেলার তারিকাটা ও উত্তর টিয়াখালী মৌজার ৩ হাজার একর জমি বিমান বন্দর নির্মাণের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এখানে ৬ কি. মি. দীর্ঘ এবং ২ কি. মি. প্রস্থের রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন জানান,যে জায়গাটি প্রাথমিকভাবে বিমানবন্দর নির্মাণ করার চিহ্নিত করা হয়েছে তার মধ্যে সরকারের প্রচুর খাস জমি রয়েছে। এর বাইরে ব্যক্তিগত মালিকানাধীন হয়ত কিছু জমি অধিগ্রহন করতে হবে। তা ছাড়া এলাকাটিও বিমানবন্দরের রানওয়ে করার জন্য উপযোগী। অপরদিকে জায়গাটি আমতলী ও কলাপাড়া উপজেলার মধ্যবর্তী স্থানে পড়েছে।এতসব কারণে বিমান বন্দর করার জন্য জায়গাটি সবদিক থেকে উপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছে বলে প্রতিনিধিদলের সদস্যরা মনে করেছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় দ্রুত পৌঁছাতে আকাশপথে এখনও সে সুবিধা গড়ে ওঠেনি। যার কারণে দেশি-বিদেশী অনেক পর্যটক কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।এই এলাকায় বিমান বন্দর নির্মিত হলে সে হতাশা কেটে যাবে। এমন উদ্যোগে আমরা পর্যটন নির্ভর ব্যবসায়ীরা অত্যন্ত খুশী হয়েছি।’

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ জহিরুল হক বলেন, ‘বিমান বন্দর নির্মাণের স্থান নির্ধারণের তথ্য চেয়ে ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আমাদের মন্ত্রনালয়ের পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে। চিঠি পেয়ে আমরা কাজ শুরু করেছি। দুটি সংস্থার পক্ষ থেকে এখন আমরা সম্ভাব্য জায়গাটি সরেজমিনে দেখতে আসলাম।

Daily World News

মারিশা মাশিয়া কি নিপা ভাইরাসে মারা গেছে নাকি অন্য কিছু পরীক্ষা করা হচ্ছে

আমতলীতে অনলাইন প্রেস ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলী অনলাইন প্রেস ক্লাবের  নব গঠিত নির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল এগারোটায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্বে করেন নব নির্বাচিত সভাপতি খাব সাইফ উদ দৌলা শাওন। সঞ্চালনায় করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস।

সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মোঃ রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আলিম সৌরভ,সাংগঠনিক সম্পাদক মানাফী ইসলাম নাজমুল, অর্থ ও দপ্তর সম্পাদক মোসাঃ মৌসুমী,তথ্য,প্রযুক্তি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তামান্না ইসলাম প্রমুখ।

সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য ভাবে পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে আখেরী মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত পুরো ময়দান।

তিনদিন ব্যাপী মাহফিলের শেষ দিন শুক্রবার আখেরী মোনাজাতে দেশে বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করেছেন। আখেরী মোনাজাতে ছারছিনা শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাঃ আঃ) দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেছেন। এ সময় লক্ষাধীক মুছুল্লীদের সমবেত কন্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ছালেহিয়া কমপ্লেক্স ময়দান।

তিনদিন ব্যাপী মসহফিলে আরো বয়ান করেন আলহাজ্ব শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ পীরজাদা ছারছীনা,আলহাজ্ব শাহ আবু নছর নেছারুদ্দীন আহম্মেদ হোসাইন,মাওলানা ওলিউর রহমান,ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার উপাধাক্ষ আলহাজ মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী, মাওলানা রুহুল আমীন  আফসারী,মাওলানা মহিবুল্লাহ আল মাহমুদ,আ.জ.ম ওহিদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছর ছারছীনা শরীফের কুতবুল আলম হযরত মাওলানা শাহ্ ছুফী নেছারুদ্দীন আহমদ (রহ.)এর ৭২তম ও মুজাদ্দিদে যামান হযরত মাওলানা শাহ্ ছুফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর ৩৪তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

আমতলীতে নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে লাল সবুজ মার্কেট প্লেসের নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুসরাত সুলতানা শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নাসরিন সিপু ও শিউলি মালা। প্রশিক্ষক হিসেবে ছিলেন মুক্তারানী। আরো উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী হাফসা বেগম ও  উদ্যোক্তাবৃন্দ।

জাতীয় মহিলা সংস্থা,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আজকের নারী উদ্যোক্তা প্রশিক্ষণে আমতলীর ৫০জন নারী উদ্যোক্তা অংশে গ্রহণ করেন।

আমতলী পৌর নির্বাচন মেয়র পদে ১০ কাউন্সিলর পদে ৪৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মনানয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মেয়র পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী ।

আমতলী উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন মনে পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলো বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. নাজমুল আহসান, মো. জিল্লুর রহমান রুবেল মোক্তার, মো. আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন মৃধা, নুসরাত জাহান লিমু, কামাল মৃধা, আবদুল্লাহ আল মামুন, মো. ইফতেকার হাসান ও জেসিকা তারতিল যুথি।

সংরক্ষিত ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯ জন ও সাধারন ৯টি ওয়ার্ডে ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

নির্বাচনে প্রার্থীতা বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, বাছাইয়ে বাদ পরাদের আপিল নিষ্পত্তি হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি, ভোট গ্রহন করা হবে ৯ মার্চ।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী জানান, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত মেয়র পদে ১০ জন এবং সংরক্ষিত পদে ৯ এবং সাধারন কাউন্সিলর পদে ৪৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -৪

//মোঃ মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলীতে মঙ্গলবার আমতলীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৪জন হয়েছে।

আজ সকাল সোয়া ১০ টায় বাসের চাপায় মোটর সাইকেল চালক আলী হাওলাদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আমতলী- কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং ষ্টেশনের সামনে। পুলিশ ঘাতক বাস ও নিহতের মরদেহ উদ্ধার করেছে।

অপরদিকে উপজেলার তারিকাটায় সকাল ১১টায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চারজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ঢাকা-কুয়াকাটা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-২০৪৬) একটি বাস পিছন থেকে মোটর সাইকেলটিকে চাপা দিলে আলী হাওলাদারের মৃত্যু হয়।এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হয়।

অপর দিকে আমতলী-তালতলী সড়কের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চারজন আহত হয়েছে। গুরুতর আহত তামিম, মেহেদী হাসান ও রিফাতকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বি বলেন, নিহত আলী হাওলাদারকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। অপর আহত চারজনের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

বরগুনা রিপোর্টার্স ইউনিটির পুনর্গঠিত কমিটির সভাপতি মান্নু সম্পাদক শাওন

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

 বরগুননা রিপোর্টার্স ইউনিটি’র ২০২৪ সালের কমিটি পুর্নগঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম মান্নুকে সভাপতি ও শাওন মিয়াজি কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত (১০/০২/২০২৪) তারিখ শনিবার বিকেল ৪ ঘটিকায় সংগঠনের এক জরুরি সভায় কমিটির পুনর্গঠন করা হয়।

সভার শুরুতে সংগঠনের পূর্বের কার্যাবলী পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রাসেল। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নিয়ে আলোচনা করেন সহ-সভাপতি সাইফুল্লাহ নাসির।

সংগঠনকে গতিশীল করতে প্রতিষ্ঠাতা সভাপতি সভায় জানান পূর্বের সাধারণ সম্পাদকের কাজে গাফিলতি এবং দ্বায়িত্বে অবহেলা করায় গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না তাই তিনি সাধারণ সম্পাদক   তার পদ পরিবর্তনের প্রস্তাব করেন।তার প্রস্তাবে সভায় উপস্থিত সকলে একতম পোষণ করে সাধারণ সম্পাদকের পদ রুদ্র রুহানকে অব্যাহতি দেওয়া হয় এবং দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শাওন মিয়াজীকে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেয়ার জন্য সভায়  সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকালই পুনর্গঠিত নতুন কমিটির অনুমোদন দিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলম মান্নু।

পুনর্গঠিত কমিটিতে দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মাহবুবুল আলম মান্নুকে সভাপতি এবং দৈনিক আমাদের কণ্ঠের স্টাফ রিপোর্টার শাওন মিয়াজীকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ইফতেখার শাহীন,সহ সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুল,সহ সভাপতি মোঃ রাশেদুল ইসলাম,সহ সভাপতি সাইফুল্লাহ নাসির, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম রাসেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পারভেজ রানা, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া শিলা প্রমুখ।