বরগুনায় এনসিটিএফ’র দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

মোঃ মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনায় এনসিটিএফ’র সদস্যদের নিয়ে শিশু অধিকার,যৌন ও প্রজনন স্বাস্থ্য, সুরক্ষা ও নেতৃত্ব বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালর উদ্বোধন করা হয়।

১১ ই ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ ঘটিকায় আরডিএফ ট্রেনিং সেন্টারে সিবিডিপি ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বেতাগী, আমতলী, নয়াটোলা ইউনিয়ন ও বামনা উপজেলা এনসিটিএফ এর ৩০ জন সদস্যদের নিয়ে দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালর উদ্বোধন করা হয়।

বেতাগী উপজেলা এনসিটিএফ এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) চন্দন কর।

সিবিডিপি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, সিবিডিপি নির্বাহী কমিটির সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতার পরিচালক মনির হোসেন কামাল প্রমুখ।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াই-মুভ্স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: আবু ইউসুফ সাঈদ।

কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ২০২০ সাল থেকে প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বরগুনা জেলার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে আসছে।

আমতলী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

//মোঃ মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলী অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২৪ ইং সালের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ২টায় আমতলী অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল্লাহ নাসির।

সভায় উপস্থিত সকল সদস্যদের উপস্থিতে গৃহীত সিদ্ধান্ত ও প্রতিষ্ঠাতার অনুমোদনক্রমে দৈনিক ভোরের প্রতিধ্বনি পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান মোঃ সাইফ উদ দৌলা শাওন কে সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার আমতলী উপজেলা প্রতিনিধি বিপ্লব চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদকে অনুমোদন দেওয়া হয়।

কমিটির অপর সদস্যরা হলেন,মোঃ রেদোয়ান, সহ-সভাপতি (দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ), মোঃ আলিম সৌরভ,যুগ্ম সাধারণ সম্পাদক ( দৈনিক প্রতিবাদ), মানাফী ইসলাম নাজমুল,সাংগঠনিক সম্পাদক (দৈনিক ভোরের বানী),মোসাঃ মৌসুমি,অর্থ ও দপ্তর সম্পাদক (দৈনিক বিজয় টিভি ২৪.কম),তামান্না ইসলাম, তথ্য,প্রযুক্তি,সাহিত্য ও গবেষণা সম্পাদক (দৈনিক মাতৃভুমির কথা),মোঃ মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য (দৈনিক বিশ্ব) ও নির্বাহী সদস্য, মোঃ রেজাউল করিম রনি মল্লিক (দৈনিক সময় দিগন্ত)।

মুক্তিপণ না পেয়ে ধর্ষণ শেষে হত্যা,আমতলীর তানজিলা হত্যার রহস্য উদঘাটন!

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে আলোচিত তানজিলা হত্যা রহস্য পুলিশ উদঘাটন করেছে। অপহরণকারী হৃদয় খাঁনের মুক্তিপণ দাবী করা মোবাইলের সুত্র ধরেই এ রহস্য উদঘাটন করা হয়।

অপহরণকারী হৃদয় খাঁন ও জাহিদুল খাঁন মাদ্রাসা ছাত্রী তানজিলাকে অপহরণ শেষে ধর্ষণ করে। পরে তানজিলার বাবার কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ওই দাবীকৃত টাকা না পেয়েই অপহরণকারীরা তাকে হত্যা করেছে। আসামী হৃদয় খাঁন ও জাহিদুল খাঁন পুলিশের কাছে এ হত্যা রহস্য স্বীকার করেছে। এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় হৃদয় খাঁন,  জাহিদুল খাঁনসহ আরো অজ্ঞাত ৩ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতকদের কঠোর শাস্তি দাবীতে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী মানববন্ধন করেছে।

জানাগেছে, উপজেলার পুঁজাখোলা গ্রামের তোফাজ্জেল খাঁনে মাদ্রাসায় ষষ্ঠ শ্রেনীতে পড়–য়া কন্যা তানজিলাকে সোমবার সকালে বাড়ীর সামনে থেকে চাচাতো ভাই হৃদয় খাঁন  ও জাহিদুল খাঁন অপহরণ করে নিয়ে যায়। পরে একটি বাড়ীতে রেখে তারা অপরূতাকে ধর্ষণ করে। ওইদিন রাতেই অপহৃতার বাবা তোফাজ্জেল খাঁনের কাছে হৃদয় খাঁন তার মোবাইল থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। বাবা তোফাজ্জেল খাঁন মুক্তিপণ দিতে বিলম্ব করে। পরে তারা তানজিলাকে হাত-পা বেঁধে গলায় স্কার্ফ পেচিয়ে হত্যা করে। ঘাতকরা হত্যা করেই খ্যান্ত হয়নি তানজিলার মরদেহ পুজাখোলা খালের চরে হোগলপাতার খেতে কাঁদা মাটির মধ্যে লুকিয়ে রাখে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মঙ্গলবার তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ হৃদয় খাঁনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে অপহরণের দুইদিন পরে তানজিলার বাড়ীর সামনে খালের চরে হোগলপাতার খেতের মধ্য থেকে বুধবার দুপুরে তার হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় বুধবার রাতে তানজিলার বাবা তোফাজ্জেল খান বাদী হয়ে ঘাতক হৃদয় খাঁন এবং জাহিদুল খাঁনসহ আরো অজ্ঞাত ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃত দুই আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতে বিচারক মোঃ আরিফুর রহমানের কাছে আসামীরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দেন। পরে ওইদিন বিকেলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে আসামী হৃদয় খাঁন ও জাহিদুলের কঠোর শাস্তির দাবীতে বৃহস্পতিবার সকালে আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসী মানববন্ধন করেছে।

তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন কান্না জনিত কন্ঠে বলেন, অপহরণকারী হৃদয় ও জাহিদুলের পায়ে  পরে আমার মেয়ের জীবন  ভিক্ষা চেয়েছি। কিন্তু ওরা আমার মেয়েকে বাঁচতে দিল না। আমার মেয়েকে নির্মম নির্যাতন শেষে হত্যা করেছে। আমি এ ঘটনায় ওদের কঠোর বিচার দাবী করছি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হৃদয় ও জাহিদুল ঘটনার বর্ননা দিয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার,আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার ও আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবীতে আমতলী তে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ সড়কে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বরগুনা জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ দুই শতাধিব মানুষ অংশ নেয়। এ মানববন্ধনে বক্তারা মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। নইলে কঠোর কর্মসুচীর ঘোষনা করা হবে।

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটি নির্মাণ করেন। ওই ইটভাটি সংলগ্ন তিনপাশে গ্রাম ও দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই ইটভাটির ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন। এ বিষয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ৫ ফেব্রুয়ারী ইটভাটার ম্যানেজার নুর উদ্দিন রয়াতি বাদী হয়ে হোসাইন আলী কাজী ও জসিম উদ্দিন সিকদারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করে। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলা দায়েরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।

এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা সাংবাদিকদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয়। আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর ছালেহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, কাউন্সিলর জিএম মুছা, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাইফুল্লাহ নাসির,রিয়াজ খাঁন, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন,এসএম নাশির মাহমুদ, প্রথম আলো বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিক,স্বদেশ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি খাঁন মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন,  সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, মনির হোসেন, সাইফুদ্দৌলা শাওন খাঁন, বিপ্লব চন্দ্র দাস ও রনি মল্লিক প্রমুখ।

মানববন্ধনে বক্তরা দ্রুত এ মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান। নইলে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হয়।

আমতলীতে অপহরণের দুইদিন পরে মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

মুক্তিপণ না পেয়ে অপহরণের দুইদিন পরে বরগুনার আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে তানজিলা নামের এক ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। তানিজলা (১৩) তোফাজ্জেল খাঁনের কন্যা। এ ঘটনায় জড়িত সন্দেহে তানজিলার চাচাতো ভাই হৃদয় খাঁনকে (১৮) পুলিশ আটক করেছে।

জানাগেছে, উপজেলার পুঁজাখোলা গ্রামের তোফাজ্জেল খাঁনের কন্যা তানজিলা সোমবার সকালে বাড়ীর সামনে বের হয়। এর সময় তানজিলাকে দুর্বৃত্বরা অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতে হৃদয় মোবাইল থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। বাবা তোফাজ্জেল খাঁন মুক্তিপণ দিতে বিলম্ব হওয়ায় মোবাইল ফোন বন্ধ করে দেয়। মঙ্গলবার তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ হৃদয় খাঁনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে দুইদিন পরে তানজিলার বাড়ীর সামনে খেতের মধ্যে বুধবার দুপুরে মরদেহ পুলিশ উদ্ধার করে। হৃদয় শহীদুল খাঁনের ছেলে।

পুলিশ ওইদিন বিকেলে মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। খবর পেয়ে বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন কান্না জনিত কন্ঠে বলেন, একটি মোবাইল ফোন থেকে আমার নিকট ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। আমি মুক্তিপণ দিতে বিলম্ব করায় আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হৃদয় খানকে আটক করা হয়।  এ ঘটনার হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আমতলীর অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার স্ত্রী জাহানারা ইসলামের মালিকানাধীন এনবিএম অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে গুলিশাখালী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে এলাকার দুই শধাধিক মানুষ অংশ নেয়। প্রশাসনকে  দ্রæত ওই ইটভাটা বন্ধ করে পরিবেশ বিপর্যয়ের হাত এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে গুলিশাখালীবাসীকে রক্ষার দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটা নির্মাণ করেন। ওই ইটভাটি সংলগ্ন তিনপাশে গ্রাম ও গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পুর্ব গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসহাক মাধ্যমিক বিদ্যালয়  রয়েছে। ওই ইটভাটার ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘিœত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন। গুলিশাখালী ইউনিয়নের পরিবেশের ঝুঁকি থেকে মানুষকে রক্ষায় বুধবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ  করেছে। গুলিশাখালী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভে দুই শতাধিক মানুষ অংশ নেয়। কাঞ্চন আলী ফকিরের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম বয়াতি, আব্দুস ছত্তার মোল্লা, সামসুল পঞ্চায়েত, আমিনুল ইসলাম, কবির হাওলাদার, নাঈম ইসলাম, আল আমিন ও শাহীন হাওলাদার। মানববন্ধনে বক্তারা প্রশাসনকে দ্রæত ওই ইটভাটা বন্ধ করে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে গুলিশাখালী বাসীকে রক্ষার দাবী জানিয়েছেন।

এনবিএম ইটভাটির মালিক জাহানারা ইসলামের স্বামী নুরুল ইসলাম মিয়া বলেন, মানববন্ধন করে যদি ইটভাটা বন্ধ করতে পারে, করবে।

মাদ্রাসা ভবন করে দিলেন চিনা কোম্পানী! এলাকায় আনন্দ!

//মাহমুদুল হাসান, আমতলী. বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ নেছারিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন চীনের নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানী।

মঙ্গলবার বিকেলে ওই ভবনের উদ্বোধন করেছেন কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর  মি. য়ু। একই সঙ্গে ওই মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে। চিনা কোম্পানীর এমন মহতি উদ্যোগে আনন্দিত ওই এলাকার কয়েক হাজার মানুষ।

জানাগেছে, ১৯৯৯ সালে আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামে মরহুম মৌলভী নুরুল ইসলাম একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। জোড়াতালি দিয়ে ওই মাদ্রাসাটি গত ২৩ বছর ধরে চলে আসছে। গত বছর নভেম্বর মাসে নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ুর মাদ্রাসাটির জরাজীর্ণ অবস্থা নজরে আসে । তিনি ওই মাদ্রাসাটির ভবন নির্মাণের উদ্যোগ নেন। গত ডিসেম্বর মাসে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ শেষ করেন। মঙ্গলবার ওই মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ, খাতা, কলম, বক্স, রঙ্গিন পেনসিল) বিতরণ করা হয়।

কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ু এ ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মি. যু ,মি. ওয়াং, মি.উইলসন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, আমতলী থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান, এসআই দাউদুর রহমান, সাংবাদিক রিপন মুন্সি, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোশাররফ মৃধা,  সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক নেছার উদ্দিন।

Daily World News

আমতলীর সেই ইটভাটার ছাড়পত্র বাতিল ও পাউবোর নোটিশ

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ ও নিন্দার ঝড়

আমতলীর সেই ইটভাটার ছাড়পত্র বাতিল ও পাউবোর নোটিশ

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মিয়ার স্ত্রী জাহানারা ইসলামের পরিচালনাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে নেয়া সেই এনবিএম ইটভাটার বিরুদ্ধে বরগুনা পানি উন্নয়ন বোর্ড নোটিশ দিয়েছে। নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কান্টি সাইটের মাটি ভরাট করে না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান স্বাক্ষরিত  নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানাগেছে,আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটা নির্মাণ করেন। ওই ইটভাটা সংলগ্ন পশ্চিম পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ওই বাঁধের কান্টি সাইটের মাটি কেটে ভাটার ম্যানেজার নুর উদ্দিন বয়াতি ও তার লোকজন ইটভাটায় নিয়ে গেছে। এতে প্রাকৃতিক জ্বলোচ্ছাসে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করলে ওই ইউনিয়নের ফসলী জমি,প্রাণীকুল ও অন্তত ৩০ হাজার মানুষ দুর্যোগের ঝুঁকিতে পড়বে।

এছাড়াও ওই ইটভাটা সংলগ্ন তিনপাশে গ্রাম ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই ইটভাটার ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন। কিন্তু ইটভাটার মালিক জাহানারা ইসলাম, তার ম্যানেজার প্রভাবশালী নুর উদ্দিন বয়াতি ও তাদের লোকজনের কারনে এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। দ্রুত এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ নিয়ে একাধিক পত্রিকায় স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনার সত্যতা পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে গত ১ ফেব্রুয়ারী উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান নোটিশ দিয়েছেন। অপর দিকে ওই ইটভাটার কারনে পরিবেশ বিঘ্নিত হওয়ায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিল করেছেন। কিন্তু ইটভাটার মালিক জাহানারা ইসলাম ও তার ম্যানেজার নুর উদ্দিন বয়াতি অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ইটভাটার মালিক জাহানারা ইসলামের স্বামী নুরুল ইসলাম বলেন,আমি আদালতে আছি। সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কল কেটে দেন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান বলেন, নোটিশ দিয়েছি। নোটিশ প্রাপ্তির পরে বাঁধ বেধে না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, নোটিশ দেয়া হয়েছে। তারপরও যদি বন্যা নিয়ন্ত্রণ বাধের  মাটি ভরাট না করে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Daily World News

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ ও নিন্দার ঝড়

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ ও নিন্দার ঝড়

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মিয়ার স্ত্রী জাহানারা ইসলাম পরিচালনাধীন এনবিএম অবৈধ ইটভাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। এমন সংবাদের জের ধরে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও স্থানীয় দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজীর বিরুদ্ধে  মানহানি মামলা করা হয়েছে। সোমবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইটভাটার ম্যানেজার নুর উদ্দিন বয়াতি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের স্ত্রীর অবৈধ ইটভাটার ম্যানেজারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন আমতলী উপজেলার সর্বস্তরের মানুষ। এ মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহার না করলে বিভিন্ন সাংবাদিক সংগঠন কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন।

জানাগেছে,আমতলী উপজেলার গুলিশাখালীতে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটা নির্মাণ করেন। ওই ইটভাটা সংলগ্ন পশ্চিম পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ওই বাঁধের কান্টি সাইটের  মাটি কেটে ভাটার ম্যানেজার নুর উদ্দিন বয়াতি ও তার লোকজন ইটভাটায় নিয়ে যাচ্ছে। এতে প্রাকৃতিক জ্বলোচ্ছাসে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করলে ওই ইউনিয়নের ফসলী জমি, প্রাণীকুল ও অন্তত ৩০ হাজার মানুষ দুর্যোগের ঝুঁকিতে পড়বে।

এছাড়াও ওই ইটভাটা সংলগ্ন তিনপাশে গ্রাম ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই ইটভাটার ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন। কিন্তু ইটভাটার মালিক জাহানারা ইসলাম, ম্যানেজার প্রভাবশালী নুর উদ্দিন বয়াতি ও তার লোকজনের কারনে এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। দ্রæত এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী। গত ৩১ জানুয়ারী ওই ইটভাটা নিয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে তার অবৈধ ইটভাটা রক্ষায় উদ্দেশ্য প্রনোদিত হয়ে ওই ইটভাটার ম্যানেজার নুর উদ্দিন বয়াতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও স্থানীয় দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজীর বিরুদ্ধে সোমবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হয়রানীমুলক মিথ্যা মানহানী মামলা দায়ের করেছে।

এ মিথ্যা ও হয়রানীমুলক মামলা দায়েরের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। দ্রæত এ মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। হয়রানীমুলক মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহাজাদা আকন,কাউন্সিলর পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম মুছা,বরগুনা প্রেসক্লাব সভাপতি  অ্যাড. মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার,বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সাইফুল্লাহ নাসির,বরগুনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ইমরান টিটু,সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল,বরগুনা রিপোর্টাস গিল্ড সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ রিংকু,বরগুনা রিপোর্টাস ক্লাব সভাপতি তরিকুল ইসলাম রতন,সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিরাজ, বে-সরকারী স্যাটেলাইট চ্যানেল নিউজ টুয়েন্টিফোর বরগুনা প্রতিনিধি সুমন সিকদার,দৈনিক প্রথম আলো বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক,কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি নুসরাত জাহান লিমু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা,উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ,আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড.শাহাবুদ্দিন পান্না,সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, রেজাউল করিম বাদল,সাধারণ  সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন,সাবেক সাধারণ সম্পাদক এসএম নাশির মাহমুদ,মনিরুজ্জামান সুমন আকন,আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন,সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস, আমতলী স্বর্ণকার ব্যবসায়ী সমিতির সভাপতি পরিতোষ কর্মকার, তালতলী প্রেসক্লাব সভাপতি খায়রুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বেতাগী প্রেসক্লাব সভাপতি ম্বপন ঢালী,তালতলী সাংবাদিক ফোরাম সভাপতি নাশির উদ্দিন ও সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি প্রমুখ।এ মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহার না করলে বিভিন্ন সাংবাদিক সংগঠন কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন।

তালতলীতে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধি//

 বরগুনার তালতলীতে বিএসটিআই নিষিদ্ধ  প্রসাধনী বিক্রি,অ-স্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ,নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২৪ হজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ জানুয়ারী) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা  অধিকার সূত্রে জানা গেছে, উপজেলার সদর বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রির অপরাধে আফিয়া আফরিন কসমেটিকস ৪ হাজার,রোজ কসমেটিকস ৫ হাজার, ছালাম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ১০ হাজার ও তালতলী মেডিনোভা ডায়াগনস্টিকে নির্ধারিত মূল্যের চেয়েv অতিরিক্ত মূল্য আদায় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । একই সাথে বিভিন্ন  প্রতিষ্ঠান মনিটরিং করে  সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।