আওয়ামী লীগের চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে বরগুনা-১ এর সংসদ নির্বাচন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

 বরগুনা-১ আসনে আওয়ামীলীগের চার  প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে বরগুনা-১ এ  আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন একই দলের তিন নেতা।এ আসনে অন্য দলের তেমন কোনো জনপ্রিয়তা না থাকায় হেভিওয়েট চার নেতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে বলে মনে করছেন নেতারা। আর ভোটাররা বলছেন,এবার আর কোনো মৌখিক আশ্বাসে ভোট দেবেন না তারা। যিনি প্রতিশ্রুতি পূরণের সত্যিকার আশ্বাস দেবে,তার প্রতিই রায় দেবেন তারা।

তবে এ  আসনের নির্বাচনী হাওয়া দ্রুত বদলে যাচ্ছে।বর্তমান অবস্থার পরিবর্তন হয়ে স্বতন্ত্র চার প্রার্থীর মধ্যে থেকে শেষমেশ চুড়ান্ত লড়াইয়ে একজন অবতীর্ণ হলে আওয়ামী লীগ প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে।

বরগুনা জেলা সদর,আমতলী ও তালতলী উপজেলা নিয়ে সংসদের আসন বরগুনা-১ এ মোট ভোটার রয়েছে ৪৮৩৯১১ (চার লক্ষ তিরাশি হাজার নয়শত এগারো)  এরমধ্যে বরগুনা সদর ২৩০৬৬০ (দুই লক্ষ ত্রিশ হাজার ছয়শত ষাট) আমতলী ১৭২৩৩৭ (এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত সাইত্রিশ)  ও তালতলীতে ৮০৯১৪ (আশি হাজার নয়শত চৌদ্দ)। এই চার প্রার্থীর তিনজন বরগুনা সদরের। এবারও পাঁচ বারের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ওপরই ভরসা রেখেছে আওয়ামী লীগ।

তবে তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একই দলের আরও তিন নেতা গোলাম সরোয়ার টুকু,খলিলুর রহমান ও গোলাম সরোয়ার ফোরকান।

একই দলের তিন প্রাথী হওয়ায় নির্বাচনী প্রচারণা হয়ে উঠেছে বেশ জমজমাট। প্রার্থীরা বিভিন্ন পথসভা ও গণসংযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের অব্যাহত হুমকিতে ভীত সন্ত্রস্ত সাধারণ ভোটাররা।

তবে সংসদ সদস্য হয়েও নির্বাচনী এলাকায় উন্নয়ন না করার প্রতিপক্ষের অভিযোগ মানতে রাজি নন নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তার দাবি,সাধ্যমত সব উন্নয়ন করেছেন তিনি। উন্নয়ন ছাড়াও তিনি সাংসদ থাকা অবস্থায় এলাকায় কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি হয়নি।

গোলাম সরোয়ার টুকু বলেন,বরগুনার মানুষ পরিবর্তন চায়। বরগুনা জেলাকে আধুনিক বরগুনা গড়তে ভোট যুদ্ধে সামিল হয়েছি।

গোলাম ছরোয়ার ফোরকান বলেন,গত ১৫ বছর সারাদেশের উন্নয়ন হলেও বরগুনা-১ আসনের তেমন উন্নয়ন হয়নি। অনুন্নত বরগুনাকে উন্নয়ন করতেই ভোট যুদ্ধে অবর্তীর্ণ হয়েছি।

ভোটাররা বলছেন,এবার তারা ভোট দেবেন চাওয়া-পাওয়ার হিসেব মিলিয়ে।এই চার হেভিওয়েট প্রার্থী ছাড়াও বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ছয়জন প্রার্থী। তবে ভোটের লড়াইয়ে তাদের খুব একটা প্রভাব নেই।

বরগুনা সদরের ভোটার মাসুম বিল্লাহ বলেন,এবারের নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর সাথে।

আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সহিদ বলেন, আমতলী-তালতলীতে একজন প্রার্থী হওয়ায় এ আসনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও গোলাম সরোয়ার ফোরকান এর মধ্যে।

আমতলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন ফকির বলেন, এখানে দলের মধ্যে কোন বিরোধ নেই। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী সকলে একাট্টা।

আমতলীতে সাংবাদিকদের সাথে বিএমএসএস কেন্দ্রীয় মহাসচিবের মতবিনিময়

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় মহাসচিব সুমন সরদার এর সাথে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (২৬শে ডিসেম্বর) মঙ্গলবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর আমতলী উপজেলা শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএমএসএস এর আমতলী উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে বিএমএসএস এর কেন্দ্রীয় মহাসচিব স্হানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সাংবাদিকদের স্বার্থে একে অপরের পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান সেই সাথে তিনি আরও বলেন,সাংবাদিকদের স্বার্থে বিএমএসএস সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন, বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,প্রচার সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সকাল এর সম্পাদক মীর দিনার হোসাইন,যশোর জেলা সভাপতি ও এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি নাসিম রেজা,আমতলী রিপোর্টার্স ফোরাম এআরএফ এর সভাপতি পারভেজ রানা, সাধারণ সম্পাদক শিলা সুমাইয়া,বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব চন্দ্র দাস,আমতলী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি মল্লিক সহ স্হানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ।

বরগুনা বাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা জেলায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং আগামীতে কি কি করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করে আবারও বরগুনা বাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বিকেলে বরগুনার দু’টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রচানায় বরগুনার পাথরঘাটা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে এ অনুরোধ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বরগুনা-১ (বরগুনা সদর,আমতলী ও তালতলী) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র বিভিন্ন দাবীর প্রেক্ষিত প্রধানমন্ত্রী বলেন বরগুনা আমার নির্বাচনী এলাকা।এ জেলায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং আগামীতেও বৃহৎ পরিকল্পনা রয়েছে।বরগুনায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠা,জাহাজ শিল্প স্হাপন,গ্রামীণ অবকাঠামো সহ পায়রা ও বিশখালীতে ব্রীজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দলের মনোনয়ন প্রশ্নে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন,অনেকেই মনোনয়ন চেয়েছে কিন্তু সকলকে তো মনোনয়ন দিতে পারিনি। যারা মনোনয়ন পাননি তাদেরকে এক হয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।সেই সাথে বরগুনা,আমতলী,তালতলী, পাথরঘাটা,বেতাগী ও বামনার দলীয় সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরগুনা জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই -ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বরগুনা-১ (সদর,আমতলী- তালতলী) আসনের নৌকা মার্কার প্রার্থী,সাবেক মন্ত্রী,পাঁচ বারের সাংসদ,জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ সরকারই আজকের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, এবার আমাদের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া।তাই সকলকে দেশ এবং আমতলী,তালতলী ও বরগুনার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের মতো নৌকায় ভোট দিয়ে উন্নয়নে আপনাদের পাশে থাকার সুযোগ দেওয়ার আহবান জানান।

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই -ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

আজ শনিবার (২৩ ডিসেম্বর) বরগুনার আমতলী সদর  ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ঐ ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে আমতলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা’র  সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জি,এম মুসা,আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা জোসনা সহ জেলা,উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জসিম সভাপতি ও হোসাইনকে সাধারণ সম্পাদক করে আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও মোঃ হোসাইন আলী কাজীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলের একটি হল রুমে এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সিনিয়র সদস্য মোঃ নাশির উদ্দিনের সভাপতিত্বে আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার (আমতলী) মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা (আমতলী) মোঃ হোসাইন আলী কাজীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ বশির উদ্দিন আহম্মেদ (নয়া শতাব্দি), মোঃ ফয়সাল বারী (জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক এইচ,এম কাওসার মাতবর (মানবকন্ঠ), অর্থ সম্পাদক মোঃ রিপন মুন্সি (আলোকিত সকাল),পাঠাগার ও ক্রীড়া সম্পাদক হাইরাজ মাঝি (বাংলা টিভি),দপ্তর সম্পাদক মাহবুব বিশ্বাস টিটু (আলোকিত প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান (সৈকত সংবাদ),সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এইচ,এম রাসেল (ভোরের ডাক),সদস্য পরিতোষ কর্মকার (বাংলাদেশ প্রতিদিন),মোঃ জয়নুল আবেদীন (নয়া দিগন্ত) ও ইকবাল তালুকদার (সমাচার)।

ইতালির ‘সিমনা’ বঁধু হয়ে  হেলিকপ্টারে ছুটে এলেন আমতলীতে

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

সুদুর ইতালির রাজধানী রোম থেকে ‘সিমনা’ বঁধু হয়ে ছুটে এলেন বরগুনার আমতলীতে।সিমনাকে এক নজর দেখতে শত শত মানুষের ভিড় করেছে।

আজ দুপুরে আমতলী পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে ঈদগাহ ময়দানে প্রিয় স্বামীর স্বজনদের  অভ্যর্থনায় অভিভূত ওই বধূ।

জানা গেছে,আমতলী পৌর শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা সোনা মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বর কাজের সন্ধানে ২০০৩ সালে ইতালির উদ্দেশে পাড়ি জমান। জীবন বাজি রেখে ছয়টি দেশ পেরিয়ে ২০০৭ সালে ইতালি পৌঁছেন।

নাসির ইতালিতে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়। কাজের সুবাদে রোমের বাসিন্দা সিমনার সঙ্গে তার দেখা হয়। আলাপ চারিতার মাঝে চলে দুজনের মন দেয়া-নেয়া।টানা চার বছর চুকিয়ে প্রেম করেন তারা। ২০১৩ সালে তাদের প্রেমের রূপায়িত হয় বিয়েতে।বিয়ের পর নাসির-সিমনা দম্পতির দাবিদ নামের পাঁচ বছরের এক পুত্র সন্তান রয়েছে। ইতালি প্রবাসী নাসির বর্তমানে গার্মেন্টসের ব্যবসা করেন। ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন।

বৃহস্পতিবার নাসির স্বজনদের দেখতে হেলিকপ্টারে বধূ ও পুত্র সন্তান নিয়ে আমতলী আসেন। বেলা সাড়ে এগারটার দিকে পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে ঈদগাহ ময়দানে তাদের বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এ সময় শত শত উৎসুক জনতা তাদের দেখতে ভিড় জমায়। ওই দম্পতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় স্বজনরা। রোমের কন্যা আমতলীর বধূ সিমনা উৎসুক জনতাকে হাত নেরে অভিবাদন জানান।

ইতালি প্রবাসী নাসির মাতুব্বর বলেন, ‘চারটি বছর জীবন বাজি রেখে ছয়টি দেশ পাড়ি দিয়ে ইতালি গিয়েছি। ওইখানে গিয়ে কাজের সুবাদে সিমনার সঙ্গে দেখা হয়। দেখা থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। আমরা এখন ভালোই আছি। স্বজনদের সঙ্গে দেখা করতে হেলিকপ্টারে বধূ, ছেলে দাবিদকে নিয়ে এসেছি। অল্প দিনের মধ্যেই আবার চলে যাব।’

আমতলীর বধূ সিমনা বলেন, ‘আমরা ছেলে সন্তান নিয়ে ভালোই আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

আমতলী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘প্রবাসী দম্পতি ভালোভাবেই আমতলী এসে পৌঁছেছেন। তাদের জন্য বেশ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

আমতলীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বেসরকারি সংস্থা’র উপবৃত্তি প্রদান

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা উদ্দীপন কর্তৃক উপজেলার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।

আজ ১৮ ডিসেম্বর সোমবার সকাল দশটায় বেসরকারি সংস্থা উদ্দীপন এর বরিশাল জোন এর তত্বাবধানে ও আমতলী  অঞ্চলের আয়োজনে  শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়েছে।

উদ্দীপন আমতলী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার শফিউল আলম, উদ্দিপনের আমতলী শাখা ব্যবস্থাপক মোঃ ইলিয়াস, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি মল্লিক প্রমুখ।

উল্লেখ্য,উদ্দিপনের আমতলী উপজেলার ৬টি শাখার ২০২৩ইং সালের এসএসসি জিপিএ ৫প্রাপ্ত ৬ মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ পাঁচ হাজার করে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

প্রবাসে থেকেও মামলার আসামি বরগুনার জহিরুল

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

টানা সাত বছর সৌদি আরব থেকেও মামলার ৩ নাম্বার আসামি হলেন জহিরুল ইসলাম নামের বরগুনার এক প্রবাসী। মামলা সূত্রে জানা যায়,প্রবাসীর পরিবারের কাছে টাকা পাওনা বলে দাবী করে তার পরিবারসহ প্রতিবেশী ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সহকারী শিক্ষক মিজানুর রহমান। তবে ওই প্রবাসীর পরিবারের দাবী তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য এবং তাদের কাছে কোন টাকাই পাবেন না শিক্ষক।

শনিবার (১৬ ডিসেম্বর) এমনটা জানান বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের উড়বুনিয়া গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের পরিবার।

জহিরুলের বাবা হাবিবুর রহমান মৃধা বলেন,আমাদের কাছে সাড়ে সাত লাখ টাকা পাবেন বলে দাবী করে প্রথমে লিগ্যাল নোটিশ ও পরে আমার প্রবাসী ছেলেসহ আট জনকে আসামি করে বরগুনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গত অক্টোবরে একটি মামলা করেছেন প্রতিবেশী শিক্ষক মিজানুর রহমান। তিনি সম্পূর্ণ অসত্য অভিযোগ এনেছেন। আমি দীর্ঘদিন তার বাড়িতে কাজ করে আসছি। সেই সুবাদে তার কাছে আমি টাকা পাবো। এছাড়া আমার বাড়ির পাশে তার একটি জমি বিক্রি করবে বলে আড়াই লাখ টাকা দিয়েছি। পরে সে জমি বিক্রি করেনি। সেই টাকা চাইতে গেলে বিভিন্ন তালবাহানা করেন। তার সাথে আমার এমন সু-সম্পর্ক ছিলো যে আমার ঘর জরাজীর্ণ থাকায় বিভিন্ন জায়গা থেকে পানি পড়তো তাই গুরুত্বপূর্ণ কাগজ পাতিসহ চেক বই ও বাড়ির জমির দলিলও তার কাছে বিশ্বাস করে রেখেছিলাম। তিনি আমার দলিল দিয়েছে,কিন্তু চেক বইটি দেয়নি। সেই চেক বই গায়েব করে আমাদের নামে মামলা করে। প্রশাসনের কাছে আমাদের জোর অনুরোধ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হোক।

জহিরুলের মা মাজেদা বেগম বলেন,মিজানুর রহমান আমাদের একটি চেকের মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন। তার দাবী আমার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য তার কাছ থেকে আমি সাড়ে সাত লাখ টাকা এনেছি এবং এর বিপরীতে আমার সাক্ষরিত একটি চেক দিয়েছি, যা ডিজঅনার হয়েছে বলেও দাবী তার। এসবই অসত্য। এমন কিছুই হয়নি, তিনি কোন টাকাই পাবেন না। আমার ছেলে দেশের বাইরে থাকে তাকেও মামলার আসামি করছে। এছাড়া আমার বাসে প্রতিবেশী তাকেও এই মামলার আসামি করেন। এ থেকে আমরা দ্রুত প্রতিকার চাই।

এ বিষয় বাদী মিজানুর রহমান বলেন, আমার অভিযোগ আমি আদালতে জানিয়েছি। সত্য মিথ্যা যাচাই করে আদালত এর সঠিক সমাধান দেবেন।

এ বিষয় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নাসির মজলিস বলেন,উভয় পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাদের মধ্যে এমন কোন দেনা পাওনা আছে কিনা জানার চেষ্টা করছি,থাকলে উভয় পক্ষকে নমনীয় ভাবে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করবো।

মহান বিজয় দিবস উদযাপনে আমতলীতে ছিল নানা ধরণের আয়োজন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

নানা আয়োজনের মধ্যদিয়ে বরগুনার   আমতলীতে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর। বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির শুরুতেই শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তপ্পোধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর প্রথমে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ প্রশাসনসহ সরকারি,আমতলী পৌরসভা, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরের শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম,এ কাদের মিয়া,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম,আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের,আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন শানু সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক সাংবাদিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার একে সরকারি স্কুল  মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুদ্ধিজীবী দিবসে মিরপুর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

//সাইফুল্লাহ নাসির,বিশেষ প্রতিবেদক //

আজ ১৪ ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস।

মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আলবদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আলবদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।

আজ ১৪ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় , এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান উপদেষ্টা আফজাল হোসেন জাকির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হাকিম , সহ-সভাপতি এস এ এম সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন , সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি, সহ-সাধারণ সম্পাদক কাজী শফিউল ইসলাম আল আমিন, সহ-সাধারণ সম্পাদক সরদার মাজহারুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আবু তাহের মোঃ শামসুজ্জামান , সহ-প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, নির্বাহী সদস্য মোঃ রিয়াদ হোসেন , নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহিম প্রমূখ এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জিমাউফা অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন ও সাংবাদিক মোঃ নাসির হাওলাদার ।