আমতলীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধি||

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি   মোঃ মজিবুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ,এম মনিরুল ইসলাম মনি,সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মেদ সানু,পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসেন,আমতলী প্রেসক্লাবের সভাপতি খায়রুল বাশার বুলবুল,আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র দাস ও আমতলী রিপোর্টার্স ফোরাম এআরএফ এর সাধারণ সম্পাদক সুমাইয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন,  আমতলী উপজেলার মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রধানরাও উপস্থিত ছিলেন।

 

বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের’ বর্ধিত সভা অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার  ছিলেন বাংলাদেশ আ.লীগ ১ নং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল আমীন এর সঞ্চালনায় বর্ধিত সভায়  সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী করেন বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোঃ ইউনুস আলী।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা আ.লীগ এর সভাপতি জনাব মোহ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি সহ ইউনিয়নের অনান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন আমরা তার পক্ষে কাজ করবো এবং বরগুনা-১ আসন আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আমতলী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে দোয়া, মোনাজাত ও খিচুড়ি বিতরণ

//সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীর বীর মুক্তিযোদ্ধা,সদা ধর্মানুরাগী মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আমতলী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ই ডিসেম্বর রাত দশটার  সময়ে মরহুমের ছোট ছেলে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর বাস ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু ছালেহ মোহাম্মদ আবদুর নুর এর পরিচালনায় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ সাইফুর রহমান সুমন,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি,সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ নাসির,আমতলী প্রেসক্লাবের সভাপতি ও বরগুনা প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল,বনিক সমিতির সভাপতি মোঃ হারুন অর রশীদ, হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ মানুষের শহিদুল ইসলাম মৃধা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আকন,পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধা,যুবলীগ নেতা মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম বাদল প্যাদা,আমতলী রিপোর্টার্স ফোরামের সভাপতি পারভেজ রানা,আমতলী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ রাজনৈতিক,সামাজিক,শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়।

উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফার দুই ছেলের মধ্যে বড় ছেলে আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং ছোট ছেলে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র।

আমতলীর বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীর বীর মুক্তিযোদ্ধা, সাদা মনের মানুষ,ধর্মানুরাগী মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আমতলীর বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফা ২০১৯ সালের এইদিনে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর জানাযায় আমতলীর ইতিহাসে সর্বোচ্চ লোক অংশ গ্রহণ করেন।

মোহন খলিফার দুই ছেলের একজন আমতলী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও  অপর ছেলে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র হওয়া সত্বেও তার জীবন যাপন ছিল ধর্মীয় ও সাধারণ মানুষের মতো। আর এ কারনেই তিনি আমতলীর আপামর জনসাধারণের মাঝে ছিলেন একজন সাদা মনের ধার্মিক মানুষ।

মোহন খলিফার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নাতি, আমতলী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি পারভেজ রানা আগামীকাল এশার নামাজবাদ আমতলী রিপোর্টার্স ফোরামের উদ্যোগে  দোয়া মোনাজাতের আয়োজন করেছে।

আমতলীতে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

উপজেলা পরিষদের আয়োজনে বরগুনার আমতলীতে উপজেলা আইন-শৃঙ্খলা,সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা,সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু,উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ,সদর উপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,আঠারোগাছিয়া ইউপি মোঃ রফিকুল ইসলাম রিপন,হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আমতলী প্রেসক্লাবের সভাপতি খায়রুল বাশার বুলবুল,সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার,আমতলী রিপোর্টার্স ফোরামের সভাপতি পারভেজ রানা,বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব কুমার দাস সহ সাংবাদিক,সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

আমতলীতে ইজিপিপি’র অর্থায়নে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় ইজিপিপি’র অর্থায়নে ৪০ কার্যদিবস প্রকল্পের আওতায় পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে।

আজ বেলা এগারোটার সময়ে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম এর উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।

পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে ১৪০জন কর্মীকে দৈনিক ৭০০ শত টাকা মজুরিতে ৪০ কার্যদিবসে এ কাজ সম্পন্ন করা হবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল সেক্রেটারি নবীন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)  প্রতিনিধি//

দুর্নীতি দমন কমিশন দুদক পরিচালিত বরগুনার আমতলী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হয়েছেন একেএম খায়রুল বাশার বুলবুল এবং সেক্রেটারির পদ লাভ করেছেন সৈয়দ নুহু উল আলম নবীন।

দুদক পরিচালক এইচএম আক্তারুজ্জামান সাক্ষরিত নিয়োগ আদেশে তিন বছর মেয়াদের এ কমিটির সহ-সভাপতিদ্বয় হলেন এমএ হান্নান ও মোঃ শাহালম কবির। সদস্যরা হলেন,ফেরদৌসি আক্তার জানু,মিজানুর রহমান সিকদার,নাসরিন জাহান সিপু, সুপ্রিয়া রানী সুইটি এবং আঃ রহমান সালেহ।

দুদক সূত্র জানিয়েছে ৩ বছর মেয়াদি কমিটি আমতলী উপজেলার প্রশাসনিক এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।

বরগুনায় ২০ লিটার চোলাই মদসহ আটক ২

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলায় ২০ লিটার চোলাই মদসহ (উপজাতীয় দের তৈরি) ২ মাদক কারবারিকে আটক করেছে তালতলী থানা পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া সাতটায় তালতলী উপজেলার নমিশেপাড়া থেকে মাদক কারবারিদের আটক করা হয়।

আটক মাদক কারবারি জয় নমিশে পাড়ার অং লাউয়ের ছেলে। অপরজন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন।

তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ বিক্রি হচ্ছে এমন তথ্য নিশ্চিত হয়ে ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের নমিশে পাড়ায় তালতলী থানা পুলিশের একটি টিম ঝটিকা অভিযান চালায়। থানার উপ পরিদর্শক মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে এএসআই হুমায়ূন কবির ও সঙ্গীয় ফোর্স নিয়ে নমিশেপাড়া থেকে বিশ লিটার চোলাই মদসহ জয় ও মামুন নামক দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।

তিনি আরও বলেন,তালতলীতে মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে।চোলাই মদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আমতলীতে ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা!

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রী মরিয়ম (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিবাড়ী গ্রামে আজ শুক্রবার সকালে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী আত্মহত্যার রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।

জানা গেছে,উপজেলার কালিবাড়ী এলাকার আজিজ মোল্লার মেয়ে মরিয়ম আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। গতকাল বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মুল্যায়ণ শেষে হয়। ওইদিন রাতের খাবার খেয়ে মরিয়ম তার কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে তার মা নাজমা বেগম তাকে ঘুম থেকে জাগাতে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের সারা না পেয়ে পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে যায়।

তাৎক্ষনিক মরিয়মের মা তাকে ঘরের আড়া থেকে নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ মরিয়মের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মাদ্রাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লা বলেন, কি কারনে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমি জানিনা?

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার  কড়ইবাড়িয়া থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা- ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার ২৯ নভেম্বর সকাল ৬.৪৫ মিনিটের সময়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদার হিমু (৫০) ও ছেলে সোহান তালুকদার (২৪)।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ বশির আহম্মেদ বাদী হয়ে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদক সহ বাবা-ছেলেকে গ্রেপ্তার তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোহান ও তার বাবা হেমায়েত গাঁজা বিক্রি করছেন। এ সময় তাদেরকে কৌশলে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে তিন কেজি ৩০০ গ্রাম গাজা,দু’টি ডিজিটাল গাঁজা মাপার মিটার ও দু’টি নকিয়া মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন,৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলার ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।