বরগুনা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন

কামরুল হাসান সায়মন, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা জেলা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন’২৩ সম্পন্ন হয়েছে।

আজ ২৭শে অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময়ে বে-সরকারী সংস্থা কারিতাস এর তালতলী কার্যালয়ের সংগঠনের সিনিয়র অডিটর (অব:) মিঃ মংখেহাং চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় মিঃ মংখেলা তালুকদারকে সভাপতি ও মংচিন থান কে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি গঠন হয়েছে।

১৭ (সতের) সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি-মিঃ মংথিনজো, সহ-সভাপতি-মিঃ চোথয়ফু মাতুব্বর, সহ-সাধারণ সম্পাদক-মিঃ চানমং তালুকদার, কোষাধক্ষ্য- মিঃ মং নানটসে, দপ্তর সম্পাদক-মি: উওয়েনমং, সাংগঠনিক সম্পাদক-মি: ধলুশে, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক-মিঃ থুইমংশে (বুওয়াশে), শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক- মি:অংতেন, তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক- মিসেস চান্দা ওয়েন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকামিসেস এমেন,নির্বাহী সদস্য-তিনজন যথাক্রমে মিঃ উতেন,মিঃ মংচান ওয়েন ও মিঃ মংমং প্রমূখ। রখাইন সমাজ উন্নয়ন সংস্থার নব গঠিত এই কমিটি আগামী দুই বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অডিটর (অবঃ) মিঃ মংখেহাং চৌধুরী ও মিঃ অংথান তালুকদার।

তালতলীতে শ্লীলতাহানির ঘটনায় ৬ মাসের কারাদন্ড

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় মোঃ জাকির হোসেন (৪০) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত জাকির হোসেন উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার আবুল ফকিরের ছেলে।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার এক নারীকে বিভিন্ন সময়ে অনৈতিকভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন বখাটে জাকির হোসেন। এতে রাজি না হলে বুধবার ভোরের দিকে ঐ নারীর বাড়িতে গিয়ে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায়।

নারীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়। এতেও বখাটে জাকির ক্ষান্ত না হয়ে দুপুরে আবারও ঐ নারীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানী করলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জাকির তার দোষ স্বীকার করে। আসামি নিজের দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, আসামী তার দোষ স্বীকার করেছে। এছাড়াও স্থানীয়ভাবে প্রামানিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আর কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

আমতলীতে হামুন মোকাবিলায় প্রশাসনিক ব্যাবস্হা গ্রহন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

ঘুর্ণিঝড় হামুম মোকাবিলায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের তরফ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজ সকালে হামুন মোকাবিলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উওজেলা পরিষদে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল থেকেই ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীতে গুমোট আবহাওয়া বিরাজ ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সারা দিনে সুর্য্যের আলোর দেখা মেলেনি।

উপজেলা প্রশাসন হামুন মোকাবেলায় নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা রাখা,শুকনো খাবার প্রস্তুত ও মাইকিং করেছে। উপকুলীয় অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কেউ আশ্রয় কেন্দ্রে যায়নি বলে জানান সিপিপি সুত্রে জানা গেছে।

এ সংবাদ লেখার সময়ে ঘুর্ণিঝড় হামুন পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দুরে অবস্থান করছে। উপকুলীয় অঞ্চলকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হামুনের প্রভাবে সাগর ও পায়রা নদী উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় জেলে নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে রয়েছে। মঙ্গলবার সারা দিনে সুর্য্যরে মুখ দেখা যায়নি। রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন বলেন, ঘুর্ণিঝড় হামুন মোকাবেলায় শুকনো খাবারসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঘুর্ণিঝড় হামুন মোকাবোলয় ১১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাত ৮টার মধ্যে উপজেলার সর্বস্তরের মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হয়। তিনি আরো বলেন, একজন মানুষও এ ঘুর্ণিঝড়ে আশ্রয়হীন থাকবে না, সেই ব্যবস্থা নেয়া হয়েছে।

তালতলীতে নারীর ভূমি ও কৃষির অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

///সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার তালতলীতে নারীর ভূমি ও কৃষির অধিকার সংশ্লিষ্ট আইন, নীতিমালা ও মাঠে বাস্তবতা বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হযেছে।

২২ শে অক্টোবর সকাল ১০টায় কারিতাস তালতলী কার্যালয়ের ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন আইএলসি অর্থায়নে,কমিউনিটি ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ’র তত্ত্বাবধানে, অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেসন অব বেসিক নিড্স আরবান আয়োজনে,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মিস্টার মংখেনলা তালুকদার এর সভাপতিত্বে মিসেস ও চান্দা ওয়ান এর সঞ্চালনায় প্রবন্ধ এবং স্বাগত বক্তব্য রাখেন আরবান এডমিনিস্টারটিপ কো-অর্ডিনেটর নাজিমউদ্দিন খান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল -কবির জমাদ্দার, বক্তব্য রাখেন নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মিয়া ,তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, তালতলী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রহমান,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মিস্টার মংচিন থান, কান্ট্রি ফ্যাসিলেটর( বি এল আর এন)আশীষ আহমেদ, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, ইউ পি সদস্য জসীম উদ্দীন, সমাজ সেবক মিস্টার চনমংতালুকদার, মিসেস ইরানী বেগম ও প্রমূখ।উক্ত অনুষ্ঠানের নারী-পুরুষ ৪০ জন অংশগ্রহণ করেন।

তালতলীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ন ভাবে উদযাপন উপলক্ষে তালতলী থানার বিভিন্ন পূজা মন্ডপে মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) তালতলী থানা চত্বরে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠানে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদার মোল্লা। তারা বলেন, দুর্গোৎসব ঘিরে ইতোমধ্যে এই উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে।

তালতলী উপজেলায় এ বছর ১৩ টি পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান বলেন,শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। সকলকে শারদীয় শুভেচ্ছা।

আমতলীতে দলিল লেখকদের রেজিস্ট্রি কার্যক্রম অঘোষিত বন্ধে জনভোগান্তী!

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার  আমতলীতে দলিল লেখকদের অঘোষিত দলিল লেখা কার্যক্রম বন্ধ করায় রেজিস্ট্রি করতে আসা জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।

জানা গেছে,বিধি অনুযায়ী দলিলে রেজিস্ট্রিতে পরিচিতির সকল তথ্য যথাযথ ভাবে উল্লেখ করতে বলায় আমতলীতে গত ১৫ দিন ধরে দলিল লেখক সমিতি দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছে।

উপজেলা সাব রেজিষ্টার মোঃ মশিউর রহমান কাওসার দলিলে যথাযথ ভাবে পরিচিতির তথ্য লেখা না থাকলে তিনি দলিল রেজিস্ট্রি সম্পাদন করবেন না বলে দলিল লেখকদের জানিয়ে দেন। এতে ক্ষুব্দ হয়ে উপজেলার দলিল লেখকরা দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। ভুক্তভোগীরা নতুন এই শর্ত বাতিল করে পূর্বের নিয়মানুযায়ী দলিল লেখা কার্যক্রম দ্রুত শুরুর দাবী জানিয়েছেন ।

দলিল লেখকদের অভিযোগ সাব রেজিষ্ট্রার অনৈতিকভাবে তাদের ওপর এমন শর্ত জুড়ে দিয়েছেন। এতে একদিকে গত ১৫ দিনে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে অন্যদিকে দলিল কার্যক্রম  বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। হঠাৎ করে জুড়ে দেওয়া এমন শর্ত দ্রুত বাতিল করে দলিল কার্যক্রম শুরুর দাবী দলিল লেখক ও ভুক্তভোগীদের।

গতকাল বৃহস্পতিবার দলিল লেখকদের চেম্বার ঘুরে দেখাগেছে,দলিল লেখকরা দলিল লেখা বন্ধ রেখে অলস সময় পাড় করছেন। আমতলী সাব রেজিষ্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, গত পনের দিনে কোন দলিল কার্যক্রম সম্পাদন হয়নি।

আমতলী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আশরাফুজ্জাম রুমি বলেন,সাব রেজিষ্ট্রার দলিলে দলিল লেখকদের পরিচিতি থাকার শর্ত জুড়ে দিয়েছেন যা বিগত সময়ে ছিলনা।আমরা এ শর্ত আমরা মানতে পারছি না। ফলে গত পনের দিন ধরে দলিল লেখা কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি এ বিষয়ে অরো বলেন,যতদিনে পর্যন্ত এ শর্ত তুলে না নিবেন ততদিন পর্যন্ত দলিল লেখা কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান কাওসার বলেন,আইনে উল্লেখ আছে দলিলে পরিচিতিকে সাব রেজিষ্ট্রারের পরিচিত হতে হবে। এমন বিষয়টি আমি দলিল লেখকদের বলায় তারা দলিল লেখা বন্ধ করেছেন।

এ বিষয়ে বরগুনা জেলা রেজিষ্ট্রার মোঃ সিরাজুল করিম বলেন,বিধি অনুযায়ী সাব রেজিষ্ট্রার দলিল লেখকদের দলিল লেখার কথা বলেছেন।  কিন্তু তারা তা না মেনে দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছেন।

বরগুনার তালতলীতে চোলাই মদসহ গ্রেফতার দুই

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাই মদসহ (উপ জাতীয় দের তৈরি) দুইজন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার মালিপাড়া এলাকার ফারুকের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,বরগুনা সদর উপজেলার কড়ইতলা ইউনিয়নের কালীবাড়ি এলাকার মৃত ফটিক চক্রবর্তীর ছেলে শ্রী বিজয় (২৯) ও একই এলাকার দিলীপ চন্দ্রের ছেলে শ্রী বাপ্পি (২৮)।

তালতলী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ নিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

আমতলী রিপোর্টার্স ফোরাম (এআরএফ) এর কমিটি গঠন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে বিভিন্ন গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের নিয়ে আজ সোমবার দুপুর  বারোটায় আমতলীস্হ জেলা পরিষদ ডাক বাংলোর ভি,আই,পি হল রুমে আমতলী রিপোর্টার্স ফোরাম এর কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক সময় দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম রনি মল্লিক এর সভাপতিত্বে সভায় উপস্থিত সকল সাংবাদিকদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আমতলী রিপোর্টার্স ফোরাম (এআরএফ) এর কমিটি কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক অপরাধ অনুসন্ধান এর আমতলী উপজেলা প্রতিনিধি পারভেজ রানাকে সভাপতি এবং US Bangla tv/ Channel A এর মোঃ আল আমিন বাবু কে সম্পাদক করে ১৭ (সতেরো)  সদস্য বিশিষ্ট আমতলী রিপোর্টার্স ফোরাম (এআরএফ) এর কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি- মোঃ কামরুল হাসান সায়মন (Staff Reporter Channel A), সহ- সভাপতি- বিপ্লব চন্দ্র দাস (দৈনিক তৃতীয় মাত্রা), যুগ্ম-সম্পাদক (১)- বিকাশ চন্দ্র পাল (অপরাধ অনুসন্ধান টিভি), যুগ্ম-সম্পাদক (২)-মোঃ রেজাউল ইসলাম রনি মল্লিক (দৈনিক সময় দিগন্ত), সাংগঠনিক সম্পাদক-মোঃ রুবেল হোসেন (দৈনিক বজ্রকন্ঠ), অর্থ সম্পাদক-মোঃ রেদোয়ান (দৈনিক সময়ের আলো), আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট হুমায়ুন কবির (দৈনিক আজকের নীড় বাংলা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মোঃ হাবিবুর রহমান রনি (ফ্রী ল্যান্সিং), প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক-সুমাইয়া শীলা (সময়.২৪), দপ্তর সম্পাদক-মানাফী ইসলাম নামজুল (দৈনিক ভোরের বানী), নির্বাহী সদস্য-আবুল কালাম আজাদ (দৈনিক সোনালী খবর), নির্বাহী সদস্য-ঝুলন পাল (দৈনিক আলোকিত একাত্তর বাংলা),নির্বাহী সদস্য-টি,এম বায়জিদ তালুকদার (দৈনিক ভোরের সময়), নির্বাহী সদস্য-রুহুল আমিন (দৈনিক দিন প্রতিদিন),নির্বাহী সদস্য- মোঃ আবু তাহের  (ফ্রী ল্যান্সিং)।

বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হলো আমতলিতে

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ প্রতিপাদ্যে বরগুনার আমতলীতে শোভাযাত্রা,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচি উদযাপন করে।
আজ রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে ৭ স্টেপে শিশুদের হাত ধোয়া প্রদর্শন করা হয়।

পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-নির্বাহী প্রকৌশলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।

বক্তারা বলেন,সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ ভাগ ডায়রিয়া,৫০ ভাগ খাদ্য সংশ্লিষ্ট রোগ,২১ ভাগ শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি ৫ টি শিশুর মধ্যে ১ টি শিশু ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার পুনঃ গঠিত কমিটিতে  আবুল কালাম আজাদ (দৈনিক সোনালী খবর) কে সভাপতি ও টি,এম, রেদওয়ান বায়েজিদ (দৈনিক ভোরের সময়) কে সাধারণ সম্পাদক করে পনের সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১০ই অক্টোবর বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি,সহ-সভাপতি ও মহাসচিব স্বাক্ষরিত ১৫ (পনেরো) সদস্যের আমতলী উপজেলা নির্বাহী কমিটির অন্যরা হলেন,সহ- সভাপতি-বিপ্লব চন্দ্র দাস (দৈনিক তৃতীয় মাত্রা), সহ-সভাপতি- মোঃ কামরুল হাসান সায়মন (Channel A), যুগ্ন- সম্পাদক- মোঃ আল আমিন বাবু ( US Bangla tv/Channel A), সাংগঠনিক সম্পাদক – মোঃ ফকর উদ্দিন তহসিন ( Producer,চ্যানেল এ) সহ-সাংগঠনিক সম্পাদক – মোঃ রেদোয়ান (দৈনিক বাংলার আলো),অর্থ ও দপ্তর সম্পাদক- সুমাইয়া শীলা (ক্রাইম ইনভেস্টিগেশন), তথ্য ও প্রচার সম্পাদক -মোঃ রুহুল আমিন (দৈনিক দিন প্রতিদিন), নির্বাহী সদস্য – মোঃ পারভেজ রানা (দৈনিক অপরাধ অনুসন্ধান), নির্বাহী সদস্য- বিকাশ কৃষ্ণ পাল ( অপরাধ অনুসন্ধান টিভি), নির্বাহী সদস্য- ঝুলন কৃষ্ণ পাল (দৈনিক আলোকিত একাত্তর), নির্বাহী সদস্য – মোঃ রেজাউল করিম রনি মল্লিক (দৈনিক সময় দিগন্ত?), নির্বাহী সদস্য – মানাফী ইসলাম নাজমুল (দৈনিক ভোরের বানী / দৈনিক দেশ সেবা) , নির্বাহী সদস্য – মোঃ আবু তাহের (সময় ২৪.কম)।