আমতলীর শহরতলিতে দুর্ধর্ষ ডাকাতি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলার শহরতলীর চালিতাবুনিয়ার বাঁশতলা গ্রামে ইউসুফ জামান খলিফার বাসায় এক দুর্ধর্ষডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ দেড় লক্ষাধিক টাকা এবং ৩ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়।

ডাকাতিকালে বাঁধা দেওয়ায় ডাকাতদের হামলায় গৃহকর্তা এবং তার মেয়েসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ডাকাতদের রামদার কোপে আহত মেয়ে নুসরাত জাহানকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়,ইউসুফ জামান তার দুই মেয়ে নুসরাত জাহান ও তামান্না,স্ত্রী ফিরোজা বেগম ও নাতিদের নিয়ে ২ ইউনিটের বাসায় বসবাস করে আসছেন। সোমবার রাত গভীর রাতে (আনুমানিক আড়াইটা) ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল বাসার সামনের লোহার মুল গেইট ও কাঠের দরজা শাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ওই সময় বাসার সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা নগদ ১ লক্ষ ৬৬ হাজার টাকা, ৩ ভরি স্বর্নলঙ্কার ও ৮টি মোবাইল ফোন লুট করে নেয়। টাকা ও স্বর্ন লুটের সময় গৃহকর্তা ইউসুব জামান ও তার মেয়েরা বাধা দিলে ডাকাতরা তাদের উপর রামদা এবং লোহার রড দিয়ে হামলা করে। ডাকাতদের রামদার এলোপাথারি কোপে নুসরাত জাহান (৩২) মাথা, হাত এবং পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। আহত নুসরাতকে ওই রাতেই মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহত অন্যরা হলেন, গৃহকর্তা ইউসুব জামান (৬৬), স্ত্রী ফিরোজা বেগম (৫৫), মেয়ে তামান্না (২৫), তার স্বামী নাদিম হোসেন (৩০), ছোট মেয়ে ইন্নি (১৮), ও নাতি আড়শী (৮)

এদেরকে আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসার মালিক ইউসুফ জামান জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ৪ থেকে ৫ জনের ডাকাত দল বাড়ির সামনের লোহার গেট এবং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দাঁড়ালো অস্ত্রের মুখে বাসার সকলকে জিম্মি করে টাকা স্বর্নলঙ্কার এবং ৮টি মোবাইল সেট নিয়ে যায়। আমাদের উপর হামলার সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

ডাকাতির সংবাদ শুনে  রাতেই আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ছাড়াও সোমবার সকালে ডিবির ওসি মোঃ বশিরুল আলম ও বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখনো কোন মামলা হয়নি। তবে ওই ঘটনার রহস্য উদঘাটন এবং সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।

Daily World News

রামপালে হরিণের মাংসসহ গ্রেফতার-২

ডুমুরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন র‍্যালী ও আলোচনা সভা

তালতলীতে রাস্তা সংস্কারের দাবীতে ধান বীজ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা//

বরগুনার তালতলী উপজেলার বড়বাগী ও সোনাকাটা ইউনিয়নের সংযোগ রাস্তা সংস্কার না হওয়ায় বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল করতে চরম দুর্ভোগে পোহাতে হয় এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভে ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ জন্য এলাকাবাসী শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে রাস্তায় ধান চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

তাঁরা জানান, বৃষ্টির দিনে জুতা হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাঁদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটি বেহাল হওয়ার কারণে কৃষকেরা পণ্য বাজারজাত ও স্থানীয় শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে পারে না।

এ বিষয়ে ডক্টর এ,কে,এম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির দিনে এই রাস্তার জন্য প্রতিদিন স্কুলে যেতে কষ্ট হয়,জামা কাপড় নষ্ট হয়ে কাঁদা লেগে। বিদ্যালয়টির ছাত্র -ছাত্রীরা রাস্তাটি পাকা করার দাবি করেন সরকারের কাছে।

এলাকায় মোশারফ মোল্লা, সোহেল খানসহ একাধিক বাসিন্দারা বলেন, তালতলী উপজেলা ১০ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি।

ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজান বলেন,বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীদের আসতে অনেক কষ্ট হয় রাস্তাটি পাকা হলে ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে স্কুলে আসতে।

এ বিষয়ে সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস বলেন,রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত পাকা করা দরকার। তবে, ধানের চারা রোপণের বিষয়টি আমার জানা নেই।

তালতলীতে চাঁদাবাজি ও হয়রানি থেকে রক্ষা পেতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা//

বরগুনার তালতলীতে হয়রানি ও চাঁদাবাজি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তার নিজ বাসভবনে এক লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ লিখিত বক্তব্যে বলেন, আমি ১০ লাখ টাকা ঋণ নিয়ে তালতলী শহরে ব্রডব্যান্ড নেটওয়ার্ক নামে একটি (ISP) সরকার কর্তৃক অনুমোদিত ব্যবসা স্থাপন করি। এর কিছুদিন পর থেকে তালতলী শহরে‌ রাহাত মীনহাজ ও প্রিন্স নামে দুজন ব্যাক্তি আমার কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করে আসছে। রাহাত মিনহাজ দীর্ঘদিন যাবৎ তালতলী বাজারে ছালাম ডুবুরীর ঘরে ভাড়া থেকে আসতেছে। সেই ঘরের ভাড়া টাকা আমার কাছ থেকে প্রতি মাসে ১০ তারিখে নিয়ে যেত এবং প্রতিদিন তার মোটর সাইকেলের তৈল কেনার ও নাস্তা খাওয়া বাবদ ১০০ থেকে ২০০ টাকা করে নিত। এই সময় বলতো আপনি যে ব্যবসা করেন এই আমলে তার জন্য দিতে হবে এবং বিভিন্ন প্রকার কটের হাত থেকে বাঁচতে হলে যতদিন এই ব্যবসা চলবে ততোদিন এই রকম ভাবে টাকা দিতে হবে। এছাড়াও বিভিন্ন সময়ে বলত এসপি ও ওসিসহ প্রশাসনের কর্মকর্তাদের

কাছে যাব কিছু বারমিজ পিঠা নিয়ে যেতে হবে দুই হাজার টাকা দেন। এভাবেই গত দুই বছর আমার থেকে চাঁদা আদায় করে আসছে।

গত আগষ্ট মাসে রাহাত এসে বলে টাকা দেন ঘর ভাড়া দিমু। তখন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে আমার উপর ক্ষুদ্ধ হয়। এবং বলে তোকে দেখে নিবো। এর কিছুদিন পরে আমার ছোট ভাই রাছেলকে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় আটকিয়ে রাহাত ও প্রিন্স তাকে মারধর করে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বিশ্ব নেতা ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন যাহাতে আমি এর সুষ্ঠু বিচার পাইতে পারি তার সুদৃষ্টি কামনা করছি। পরে গতকাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাহাত মিনহাজ ও প্রিন্সের বিরুদ্ধে একটি চাঁদাবাজি‌ মামলা দায়ের করে ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ।

শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

আমতলীতে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরনের লক্ষ্যে যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা শিক্ষার্থীদের শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমতলীতে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ও অনুষ্ঠানের উদ্ধোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ শাহ আলম সরদার। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ নুরুল আমিন,আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান প্রমুখ।

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনা বী রমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ,কে,এম সামসুদ্দিন শানু, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মোঃ হাতেম আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ও বীর মুক্তিযুদ্ধা মোঃ জলিলুর রহমান। মুক্তিযুদ্ধের গল্প শুনতে পেরে অনেক শিক্ষার্থী আবেগআপ্লুত হয়ে পরেন। গল্পশুনানোর অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগতা।

প্রতিযোগিতায় বিজয়ী ৪ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

আমতলী থানার নবাগত ওসি’র সাথে অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী থানার নবাগত অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপুর সাথে আমতলী অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা বারোটার সময়ে আমতলী থানার নবাগত অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোটেল তপুর অফিসে আমতলী অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ খান সাইফ উদ দৌলা,সাধারণ সম্পাদক মোঃ রনি মল্লিক,সহ সভাপতি মোঃ রেদওয়ান,সদস্য মানিফ ইসলাম নাজমুল, সদস্য মোঃ রুবেল হোসেন এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বায়জিদ তালুকদার ও সাধারণ সম্পাদক সুমাইয়া শীলা প্রমুখ।

বরগুনার আমতলীতে জেলেদের চাল বিতরণ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালি ইউনিয়নে ১৬৪১ জন নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞার ৬৫ দিন বিরত থাকা জেলেদের মধ্যে ভিজিএফ চাল ১৬৪১ জন জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক জেলে পরিবার জন প্রতি ৫৬ কেজি করে চাল পেয়েছেন।

মে থেকে জুলাই পর্যন্ত ৬৫ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন সরকার।

এর ধারাবাহিকতায় গুলিশাখালী ইউনিয়নে ৬৫ দিন (প্রথম ধাপ)সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে ভিজিএফ এর নিবন্ধিত ১৬৪১ জন জেলেদের মাঝে জন প্রতি ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

জেলে সামসু মিয়া, নুরু, মান্নান বলেন আমরা ৫৬ কেজি করে চাল পেয়েছি । এখন আমরা এ চাল দিয়ে পরিবার পরিজন নিয়ে তিন বেলা খেয়ে দেয়ে বাচতে পারবো।

চাল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে জেলে লোকমান হোসেন  বলেন, আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবার প্রধানমন্ত্রী হয়। আল্লাহ যেন হ্যার হায়াত বাড়াইয়া দেয়। আমি এই চাল দিয়া বউ মাইয়া পোলা ও মায়েরে নিয়া তিন বেলা খাইতে পারবো।

উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম( মনি)।

গতকাল ১ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় উপজেলার গুলিশাখালী ইউনিয়ন কমপ্লেক্সে এ চাল বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন,  আমতলী সিনিয়র  মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ( ট্যাগ অফিসার) ইসরাত হিমেল,  ইউপি সচিব নোঃ জাকির হোসেন ও সকল ইউপি সদস্যরা।

এখন আমরা এ চাল দিয়ে পরিবারের সবাই খেয়ে দেয়ে বাচতে পারবো- আমতলীতে এক জেলের কথা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালি ইউনিয়নে ১৬৪১ জন নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞার ৬৫ দিন বিরত থাকা জেলেদের মধ্যে ভিজিএফ চাল ১৬৪১ জন জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক জেলে পরিবার জন প্রতি ৫৬ কেজি করে চাল পেয়েছেন।

মে থেকে জুলাই পর্যন্ত ৬৫ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন সরকার।

এর ধারাবাহিকতায় গুলিশাখালী ইউনিয়নে ৬৫ দিন (প্রথম ধাপ)সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে ভিজিএফ এর নিবন্ধিত ১৬৪১ জন জেলেদের মাঝে জন প্রতি ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

জেলে সামসু মিয়া, নুরু, মান্নান বলেন আমরা ৫৬ কেজি করে চাল পেয়েছি । এখন আমরা এ চাল দিয়ে পরিবার পরিজন নিয়ে তিন বেলা খেয়ে দেয়ে বাচতে পারবো।

চাল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে জেলে লোকমান হোসেন  বলেন, আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবার প্রধানমন্ত্রী হয়। আল্লাহ যেন হ্যার হায়াত বাড়াইয়া দেয়। আমি এই চাল দিয়া বউ মাইয়া পোলা ও মায়েরে নিয়া তিন বেলা খাইতে পারবো।

উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম( মনি)।

গতকাল ১ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় উপজেলার গুলিশাখালী ইউনিয়ন কমপ্লেক্সে এ চাল বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন,  আমতলী সিনিয়র  মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ( ট্যাগ অফিসার) ইসরাত হিমেল,  ইউপি সচিব নোঃ জাকির হোসেন ও সকল ইউপি সদস্যরা।

র‌্যাব পরিচয়ে অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারণাকারী গ্রেফতার

সাইফুল্লাহ নাসির,  বরগুনা প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ১৫/০৬/২০২৩ইং তারিখে পটুয়াখালী জেলার গলাচিপা থানা হতে র‌্যাবের ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে শহীদুল ইসলাম (৪০) নামের এক প্রতারক’কে গ্রেফতার করে।

ঘটনাক্রমে জানা যায়, গত ১৮/০৫/২০২৩ইং তারিখে শহীদুল ইসলাম(৪০), পিতা- মোসলেম প্যাদা, সাং- বড় গাবুয়া, পোষ্ট- ছোট গাবুয়া, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী নামক ব্যাক্তি নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন মোঃ মনিরুজ্জামান পরিচয়ে বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা মোঃ ইব্রাহিম হাওলাদার(৩৮)’কে মোবাইলে কল দিয়ে নানা ভয়-ভীতি প্রদর্শন করে এবং টাকা দাবি করে। সে বলে যে, তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় প্রধানমন্ত্রীর বাড়ির নিকটে এবং সে মোঃ ইব্রাহিম হাওলাদার(৩৮)’কে যেকোনো মূহূর্তে মিথ্যা মামলায় ফাসাতে পারে বলে জানায় ও তাকে হত্যার হুমকি দিয়ে তার নিকট টাকা দাবি করে। সে টাকা দিতে রাজি না হলে আসামী পুনরায় তাকে কল দিয়ে টাকা দাবি করে। এতে সে প্রাণভয়ে নিরুপায় হয়ে আসামীর দেওয়া বিকাশ নম্বরে ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করে। পরবর্তীতে আসামী তাকে পুনরায় একাধিকবার কল করে বিভিন্ন ভয়-ভীতির মাধ্যমে আরোও টাকা দাবি করে।

সে প্রতারনার বিষয়টি বুঝতে পেরে পুনরায় আর টাকা প্রদান না করে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ঘটনার সত্যতা পেয়ে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৫/০৬/২০২৩ইং তারিখ রাত আনুমানিক ২২৩০ ঘটিকার সময় র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা’র নেতৃত্বে আসামীকে গলাচিপা থানাধীন বড় গাবুয়া সাকিনস্থ তার নিজ বসতবাড়ির উঠান হতে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০২ টি বিকাশ নম্বর সম্বলিত সীমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শহীদুল ইসলাম (৪০) ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করে। সে আরও জানায়, সে ভুয়া ও মিথ্যা পরিচয় দিয়ে নিরীহ মানুষদের ঠকিয়ে অর্থ আত্মসাৎ করে।

আমতলী মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, মুঠোফোন জব্দ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে “ঈদ উপহারের নামে টিসিবির পণ্য বিতরণ” শিরোনামে অনলাইন পোর্টাল “বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম” এ মিথ্যা সংবাদ প্রকাশ করা ও ওই প্রকাশিত নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইজবুক) প্রচার করে মানহানি করায় ওই পোর্টালের আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তপূর্বক ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। আজ শনিবার দুপুরে বিবাদী মোঃ মনিরুল ইসলামের ব্যবহৃত মুঠোফোন জব্দ করে আমতলী থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে,বিবাদী মোঃ মনিরুল ইসলাম আমতলী পৌরসভায় চুক্তিভিত্তিক কর্মচারী (পরিছন্নতা কর্মী) ছিলেন। তাহার দায়িত্বে অবহেলা ও অসৎ আচরনের কারনে তাহাকে চুক্তিভিত্তিক চাকুরী থেকে অব্যহতি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সময় পৌরসভার মাসিক পানির বিল ও পৌর কর পরিশোধ না করায় গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে আমতলী পৌরসভার ওয়াটার সুপার মোঃ রুবেল মিয়া বিধি মোতাবেক তাকে বিল পরিশোধের জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু বিলে উল্লেখিত তারিখে পানির বিল পরিশোধ না করায় গত ১৭ এপ্রিল ২০২৩ তারিখে তার বাসার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন হওয়ার কারন হিসেবে বিবাদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মতিয়ার রহমানকে অযথা দায়ী করে বিভিন্ন সময় স্বাক্ষীসহ স্থাণীয় লোকজনের নিকট তাহার সম্পর্কে মানহানীকর কুটুক্তি করিতে থাকেন। বিষয়টি বাদীসহ পরিবারের লোকজন জানিতে পারিয়া বিবাদী মনিরুল ইসলামকে এহেন কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করলে এতে সে আরো ক্ষিপ্ত হয়ে গত ২১ এপ্রিল ২০২৩ তারিখ রোজ শুক্রবার রাত ১০.১৯ টায় অনলাইন পোর্টাল “বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম” এ বিবাদী মোঃ মনিরুল ইসলাম নিজ নামে “ঈদ উপহারের নামে টিসিবির পণ্য বিতরণ” শিরোনামে সংবাদ প্রকাশ করে।

প্রকাশিত ওই সংবাদে বিবাদী বরগুনার আমতলী পৌরসভা কার্যালয়ে ঈদের উপহারের নামে টিসিবির পণ্য বিতরণের অভিযোগ পাওয়া গেছে। সকাল থেকে পৌরসভায় মেয়রের কার্যালয়ে ব্যানার টানিয়ে টিসিবির পণ্য দেয়া হয়, সেটা সোস্যাল মিডিয়ায় মেয়রের ঈদ উপহার বলে প্রচার করা হয়। এতে ক্ষুব্দ ও বিভ্রান্তের মধ্যে পড়ে পৌরসভার সাধারণ মানুষ। কেউ কেউ বলেন টাকা দিয়ে মাল কিনেছি আবার উপহার। আবার এক ভূক্তভোগী বলেন, টাকা দিয়ে পণ্য কিনতে গিয়েও ভোগান্তির শেষ নেই, গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেক যুদ্ধ করে মাল পেয়েছি। কাল ঈদ টিসিবির পণ্যটা আগে পেলে আমাদের জন্য সুবিধা হত। অনেক টিসিবির পণ্য সময়মত না পেয়ে অনেক আগেই বাজার থেকে বেশী দামে কিনে নিয়েছেন বলে উল্লেখ করেন। প্রকাশিত সংবাদে টিসিবির ডিলার, ট্যাগ অফিসার, ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য রয়েছে। তাহারা কেহই বিষয়টি জানেন না বলে সংবাদে উল্লেখ আছে। ওই সংবাদের ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল ২০২৩ তারিখে দুপুর ২.০০ টায় তার নিজ নামে ব্যবহৃত ফেইজবুক আইডিতে মেয়রের অনুমতি না নিয়ে তার ছবি, পরিচিতি ও অসত্য তথ্য দিয়ে উল্লেখিত সংবাদের লিংক ও “সংবাদ কর্মীর বাসার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়” শিরোমান প্রচার করেন।

মামলার বাদী মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে মোঃ আবুল কালাম আজাদ বলেন, অনলাইন পোর্টাল “বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম” এ উল্লেখিত সংবাদটি আমি, আমার মামা পৌর মেয়র মতিয়ার রহমান ও স্বাক্ষীগন মুঠোফোনে দেখে একে অপরকে জানাই। প্রকাশিত সংবাদটি আদৌ সত্য নহে। ওই দিন মেয়র মহোদয় তার ব্যক্তিগত তরফ থেকে আলাদা প্যাকেটে তাহার কর্মী ও স্থাণীয় দুঃস্থ,,সহায় মানুষের মধ্যে ঈদ উপহার যেমন ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট দুধ বিতরণ করেছেন এবং ডিলারের অনুরোধে সে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধণ করেছেন। যাহা উপস্থিত সাংবাদিকসহ সকলেই অবগত আছেন। বিবাদী মনিরুল ইসলাম পূর্বের ক্ষোভ থেকে আমাদের পরিবারকে স্থাণীয় জনসাধারনের কাছে অপদস্থ, হেয় প্রতিপন্ন করতে কৌসলে অসত্য তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে আমাদের পারিবারিক ও সামাজিকভাবে ছোট করেন। যাহার কারনে মেয়র মহোদয় ও আমরা পারিবারিকভাবে মানহানির স্বীকার হওয়ায় বিবাদী মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিবাদী মনিরুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করার পরে তার তদন্তভার আমার উপড় অর্পিত হয়েছে। আজ দুপুরে বিবাদী মনিরুল ইসলামের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর তিন রাস্তার মোড়ে গিয়ে সমাবেশ করে।

সোমবার (২২ মে) রাতে পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশনায় মিছিল ও সমাবেশ শুরু হয়।

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম,এ কাদের মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন বক্তারা।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।